এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তহেলকার দ্বিচারীতা?

    c
    অন্যান্য | ২১ নভেম্বর ২০১৩ | ২২৯২৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • π | ০৬ ডিসেম্বর ২০১৩ ২০:১৭622540
  • প্রেম কি অত ক্যালকুলেট করে হয় ? ডাক্তার-নার্স হলেও এটা প্রযোজ্য হবে তার মানে। অথচ ডাক্তার-নার্স, প্রফ-ছাত্রী, একই আপিসের লোকজনের মধ্যে তো আকছারই সম্পর্ক, বিয়েও হয়। মানে, ব্যাপারটা বেশ কমন। এইসব কেসেই এখন মেয়েটি কোন কারণে খার খেয়ে গেলে ধর্ষণের অভিযোগ আনতে পারবে ! এটা ঐ বিবাহের সম্মতি দিয়ে সহবাস=ধর্ষণ আইনের মতই গণ্ডগোলের লাগছে। দু'জনের সম্মতিক্রমে কিছু হলে, সে যে কারণেই হোক না কেন বা যে রকম সোশ্যাল ইক্যোয়েশন ওয়ালা দুজনের মধ্যেই হোক না কেন, তাই নিয়ে পরে ধর্ষণের অভিযোগ তোলা আপত্তিকরই মনে করি।
  • π | ০৬ ডিসেম্বর ২০১৩ ২০:২০622541
  • না, আমি জিজ্ঞেস করছি। আপনার ঐ কেসটার কথা নয়, এরকম কোন হাইপোথেটিকাল কেস হলে কী হবে ? কেউ যদি প্রেমপত্র লেখে, আর তাতে যৌনতাও থাকে এবং তাতে অপরপক্ষের সম্মতি না থাকে, তখন কি সেই পক্ষ সেঃ হ্যাঃ এর অভিযোগ আনতে পারবে ? আর এই অভিযোগ করার ব্যাপারটা কি জেন্ডার নিউট্রাল ?
  • aka | ০৬ ডিসেম্বর ২০১৩ ২০:২২622542
  • ঠিক ম্যামি বলে দিয়েছেন। সারা পৃথিবীতেই মানে উন্নত দেশে এমনই নিয়ম। ওয়ার্ক প্লেসে রিলেশনশিপ হলে উর্ধস্তন লোকটিকে সাবধানেই থাকতে হয়। কারণ এরকম অপব্যবহার বেশি হয়েছে। আইনকে সেটাই প্রোটেক্ট করতে হবে।
  • π | ০৬ ডিসেম্বর ২০১৩ ২০:২৭622543
  • কীরকম অপব্যবহার ? দুজনের সম্মতি থাকলে অপব্যবহার কীভাবে আসছে ?
  • সে | ০৬ ডিসেম্বর ২০১৩ ২০:২৯622544
  • একটা প্যাটার্ণ আমি লক্ষ্য করি - ভুল হতে পারে। ছোট কোম্পানীতে সেঃ হ্যাঃ এর কেস রিপোর্ট করলে ফল হয়। বড়ো বড়ো কর্পোরেট কোম্পানীতে এগুলো ধামাচাপা দেওয়া হয় বা মেয়েটাকেই চাকরি খোয়াতে হয়। উদাঃ২ এর মেয়েটার চাক্রি চলে গেছল কারণ ওটা ছিলো সেক্টর ফাইভের সবচেয়ে শক্তিশালী কোম্পানী। ওসব জায়গায় বড়ো মাছেরা ছোটো মাছেদের গিলে নেয়। কোনো সুবিচার হয় না।

    উদাঃ৪- আর্ট ফিল্মের নামজাদা ডিরেক্টার (এখন স্বর্গবাসী) নিজের ছেলের চেয়ে কম বয়সী মেয়েকে জোর জবরদস্তি করেছে। রোল দেবার লোভ দেখিয়েছে। অথচ তার সিনেমায় নায়িকার ড্রেস খুব ভদ্র সংযত।
    এরকম ঘটনা অজস্র।
    পরিচিত মহলে বা ইমেজ রক্ষার্থে একরকম মূর্তি আবার আড়ালে অন্যরূপ।
  • riddhi | ০৬ ডিসেম্বর ২০১৩ ২০:৩০622545
  • আবার মেলগুলোতে ফিরছি।
    ঈশানদা, এটা ঠিক -" ভেবেছিলাম কন্সেন্সুয়াল, পরে দেখলাম না"- ব্যাপার না। বরং ১৮০ ডিগ্রী ভোল পাল্টানো। একটু ক্লিয়ারলি লিখি।

    প্রথম মেলঃ it was in a frivolous moment that this encounter..i had no idea that you were upset"
    ৪ নম্বর মেলেও একি চিন্তা-"was a fleeting, consensual one-minute"
    এখানে একটিভ ভয়েস ব্যাপারটাই নেই, কুছ তো হুয়া হ্যা, হো গয়া হ্যায় ভাব। দ্বিতীয় মেলেই সেই একটিভ ভয়েস সদর্পে ফিরে এল, সেখানে কর্তা শুধুই তেজপাল। ঠিক হ্যায়, এই পয়েন্টটাও "টোনালিটি" কে নাম ইগনোর করা যাক, কিন্তু দ্বিতীয় মেলটা কি বলছে?

    "i attempted ...liasion ...despite "clear" reluctance on your part"
    এখানে কিওয়ার্ড টা হল "ক্লিয়ার"। এই রিলাক্তেন্স টা ছিল আমি পরে জেনেছি, এসব বলছে না। প্যারাফ্রেস করলে দাঁড়াই- this reluctance was made clear to me at that point itself and yet I proceeded to do what I had to. এইটা হল কাঁচা ভোল পাল্টানো, আর নন-কন্সেন্সাস কে স্বীকার করা, ঠিক টোনালিটির হেরফের না।
    আবার পন্চম মেলে বলছে, "the very suggestion of non-consensus" টাই আউটরেজিয়াস।
  • Arpan | ০৬ ডিসেম্বর ২০১৩ ২০:৩৩622546
  • সে - ফণীশ মূর্তির চাকরি গেছিল, দুবারই বিলিয়ন ডলার কোং থেকে।
  • সে | ০৬ ডিসেম্বর ২০১৩ ২০:৪৩622547
  • পাই,
    দুজনের সম্মতি থাকলেও সেই সম্মতি হয়ত অন্তর থেকে নয় (শরীরের সম্মতি এক্ষেত্রে মেয়েটির ছিলো ধরে নিয়ে)। ওপরওয়ালা গায়ে হাত দিলে বা ঘনিষ্ঠ হতে চাইলে মেয়েরা প্রথমে ভয় পেতে পারে বা কী করবে সেটা তৎক্ষণাৎ স্থির করতে পারে না। কুঁকড়ে যায়। চাকরিতে ওপরওয়ালাকে ভয় তো করতেই হয়। ওপরওয়ালা ঘনিষ্ঠ হতে চাচ্ছে এই সময়ে খুব তড়িঘড়ি ঠিক করে নিতে হবে এর পরিণতি কী হতে পারে। বাধা দিলে চাক্রি নট। বাধা না দিলে অনিচ্ছায় সেক্স করতে হবে। যত স্মার্ট মেয়েই হোক না কেন ওপরওয়ালা আচম্বিতে ঘনিষ্ঠ হতে চাইলে হুট করে হ্যাঁ বা না বলা শক্ত।
    চাক্রি চলে গেলে আরেকটা পাওয়া শক্ত। তেমনি বাধা দেওয়াও শক্ত। ১ শারীরিক শক্তিতে ২ মানসিক শক্তিতে।
    হঠাৎ করে লিফটের মধ্যে "সেক্স" পায় যার তার পক্ষে আক্রমনাত্মক হওয়া আশ্চর্যের কিছু নয়। দুজনের মধ্যে আগে থেকেই ভালোবাসা/সম্মতি থাকলে লিফ্‌টে অতসব করবে কেন? লিফ্‌ট্‌ থামিয়ে ঐসব করবার পরেই বা মেয়েটি দুড়দাড় পালাবে কেন? কেনই বা সে "রিপোর্ট" করবে? যদি কুকুর বেড়ালের মতো পথেঘাটে সেক্স করবার মতো প্রবণতা মেনেও নেওয়া হয় তাহলে তো "রিপোর্ট" করার দরকার পড়ে না।
    "রিপোর্ট" করবার সময় মেয়েটি তো বুঝতেই পেরেছিলো যে এরপরে চাকরি থাকবে না।
  • π | ০৬ ডিসেম্বর ২০১৩ ২০:৪৫622548
  • আমি আবার এই মেয়েটির কথা কোথায় বললাম ?
  • সে | ০৬ ডিসেম্বর ২০১৩ ২০:৪৬622550
  • হ্যাঁ ঠিক ইন্‌ফি প্রথম চাকরি খেয়েছিলো। ট্র্যাক রেকর্ড খারাপ হয়ে যায়। তাই দ্বিতীয়বার। বললাম তো আমার অ্যানালিসিস ভুল হতে পারে। কিন্তু ওটা আমার দেখা প্যাটার্ণ।
  • সে | ০৬ ডিসেম্বর ২০১৩ ২০:৪৭622551
  • ভুল করে "পাই" লিখে ফেলেছি।
  • ml | ০৬ ডিসেম্বর ২০১৩ ২০:৫২622552
  • " দু'জনের সম্মতিক্রমে কিছু হলে, সে যে কারণেই হোক না কেন বা যে রকম সোশ্যাল ইক্যোয়েশন ওয়ালা দুজনের মধ্যেই হোক না কেন, তাই নিয়ে পরে ধর্ষণের অভিযোগ তোলা আপত্তিকরই মনে করি।"

    ওপরওয়ালা-কর্মচারী সম্পর্ক বেশীরভাগ সময়েই অতো সহজ নয় বলেই সব দেশের অফিসেই যৌন সম্পর্ক নিয়ে নানারকম আইনকানুন আছে।

    "সে যে কারণেই হোক না কেন বা যে রকম সোশ্যাল ইক্যোয়েশন ওয়ালা দুজনের মধ্যেই হোক না কেন" - এটার মধ্যে একটা বিরাট বড়ো সোশ্যাল ইনউকুইটির জায়্গা চলে আসছে, কারন ওপরওয়ালা নানারকম ভয় বা প্রলোভন দেখিয়ে একটা টেম্পোররী সম্মতি আদায় করে নিতে পারে। এটা বন্ধ করার জন্যই এই আইনগুলো করা হয়েছে, আর আমার মতে এই আইনগুলো যেকোন অফিসেই খুব দরকার। এই আইনগুলোর অপব্যবহার হয়তো দশবারে এক বার হয়, কিন্তু বাকি নয়বার সঠিক ব্যবহার হয়।
  • Arpan | ০৬ ডিসেম্বর ২০১৩ ২০:৫৩622553
  • ট্র্যাক রেকর্ড খারাপ হয়ে যায়, তাই দ্বিতীয় বার - এইটাও অ্যানালিসিস করে বার করা?

    যাগ্গে, ডাইগ্রেস করছি।
  • সে | ০৬ ডিসেম্বর ২০১৩ ২১:০৫622554
  • এইসব সেঃ হ্যাঃ আইন অফিসে না থাকাটাই বেস্ট। যার যাকে ইচ্ছে করবে রেপ করবে। যার অপছন্দ সে সঙ্গে স্প্রে/ছুরি নিয়ে ঘুরুক। পারষ্পরিক ইচ্ছে থাকলে স্প্রে/ছুরির ব্যবহার হবে না। চুকে গেল। আইনের দোরগোড়ায় হত্যে দিয়ে পড়ে থেকে লাভ নেই। হাজার হাজার লোক এর পরেও চুলচ্রা বিশ্লেষণ করে যাবে তার চেয়ে নিজের হিসেব নিজেই চুকিয়ে নেওয়া বেস্ট। জঙ্গলের নিয়ম জঙ্গলের মতোই হওয়া উচিৎ।
  • π | ০৬ ডিসেম্বর ২০১৩ ২১:১৫622555
  • ভয় দেখিয়ে করলে সেটা তো অপরাধ। সেটা নিয়ে আইন থাকুক না। শুধু ভয় দেখানোর জন্যেই শাস্তি হওয়া উচিত।

    সেঃ হ্যাঃ আইন না থাকার এক্সট্রীমে যাবার কথাও তো হচ্ছে না, কথা হচ্ছে কিছু ক্লজ নিয়ে।
  • pinaki | ০৬ ডিসেম্বর ২০১৩ ২১:২০622556
  • "গুহায় বসে আপনমনে মানুষের জন্য সাংবাদিকতা করেও তো লাভ নেই, যদি না সেটা মানুষের কাছে পৌঁছায়।" - এইটা খুবই ইনসেন্সিটিভ স্টেটমেন্ট লাগল। তহেলকার কাজকে এতটুকু ছোটো না করেও এটুকু বলাই যায় উচ্ছেদ হোক বা নিয়মগিরি বা সোনি সোরি - কোনো ক্ষেত্রেই ইস্যুটার ইস্যু হয়ে ওঠা তহেলকা বা অন্য কোনো কর্পোরেট মিডিয়ার হাত ধরে ঘটে নি। বিভিন্ন ধরণের অ্যাকটিভিস্টের বা নন-কর্পোরেট পত্র-পত্রিকার হাত ধরেই সেগুলো প্রাইমারিলি প্রচারের আলোয় এসেছে। তহেলকাকে মহান দেখাতে গিয়ে সেইগুলোকে খাটো করে কী লাভ হল আমি বুঝলাম না। দ্বিতীয়তঃ, তহেলকা সম্পূর্ণ নিজের ক্রেডিটে যেটাকে ইস্যু করতে পেরেছে, সেটা হল মিলিটারির করাপশন। সেটা যখন তারা করেছে তখন তারা চীট ফান্ডের টাকায় চলত না। দেশের জনতার জাতীয়তাবাদী সেন্টিমেন্টের বিপরীতে গিয়ে মিলিটারির মত একটা এত শক্তিশালী প্রতিষ্ঠান, যার প্রতি লোকের সেন্টি ভরপুর, তাকে এক্সপোজ করার ঝুঁকি নেওয়া - একটা অসাধারণ কাজ। এটা আরো বেশী করে প্রমাণ করে লোকের কাছে পৌঁছোনোর জন্য 'পুঁজি' মুখ্য নির্ভরতা না হলেও চলে।
  • | ০৬ ডিসেম্বর ২০১৩ ২১:২২622558
  • ২৪ ঘন্টার মধ্যে
  • | ০৬ ডিসেম্বর ২০১৩ ২১:২২622557
  • সে' র্ছোট কোম্পানিতে বেশী ফল হয় প্রসঙ্গে আমার অভিজ্ঞতা উল্টো। ছোট কোম্পানিতে বসেরা একেকজন লাটের বাঁট।
    এদিকে বড় আইটি কোঙগুলোতে আজকাল সেঃ হ্যাঃ সংক্রান্ত আইন বেশ কড়া। আমার জানা বেশ ৪-৫ টা ক্ষেত্রে ৩৪ ঘন্টার মধ্যে অভিযুক্তের চাকরী গেছে।
  • সে | ০৬ ডিসেম্বর ২০১৩ ২১:২৫622559
  • "ভয়" দেখানো প্রমান করা "রেপ" প্রমাণ করবার চেয়ে সহজ কি?
  • সে | ০৬ ডিসেম্বর ২০১৩ ২১:২৬622561
  • তাহলে কোনো প্যাটার্ণ ঠিক করা যাচ্ছে না। কেউ ছোটো কোম্পানীতে ফল পাচ্ছে আগে, কেউ বড়ো কোম্পানীতে।
  • ml | ০৬ ডিসেম্বর ২০১৩ ২১:২৭622562
  • "ভয় দেখিয়ে করলে সেটা তো অপরাধ। সেটা নিয়ে আইন থাকুক না। শুধু ভয় দেখানোর জন্যেই শাস্তি হওয়া উচিত।"

    আমার যতটুকু মনে হয়, মানে নিজে চাকরি করতে গিয়ে যা বুঝেছি, এই ভয় দেখিয়ে করা আর ভয় না দেখিয়ে করার মধ্যে একটা খুব বড়ো গ্রে এরিয়া আছে। আর অফিসে এই গ্রে এরিয়াটা ভীষণভাবে এক্সপ্লয়েট করা হয়। তাই আমার মনে হয় এই আইনগুলো থাকাই উচিত, অন্তত গ্রে এরিয়াটা যতটা সম্ভব ক্লিয়ার্লি ডিমার্কেট করা যায় ততোই ভালো।
  • সে | ০৬ ডিসেম্বর ২০১৩ ২১:২৮622563
  • তাছাড়া "ভয়" সবসময় দেখাতেও হয় না। সাবর্ডিনেটরা এমনিতেই ভয়েভক্তিতে থাকে।
  • π | ০৬ ডিসেম্বর ২০১৩ ২১:৩৯622564
  • ভয় দেখিয়ে সম্মতি আদায়, এর মধ্যেই তো একটা ফ্যালাসি আছে। ভয় দেখানো হলে সেটা কি আর সম্মতি হল ?
  • সে | ০৬ ডিসেম্বর ২০১৩ ২১:৫২622565
  • কেন হবে না? ভয় দেখিয়ে বিয়েতে রাজি করানো হয়। ভয় দেখিয়ে পুলিশ মুচলেকা লিখিয়ে নেয়। ভয়ের চোটে কত "না" কে "হ্যাঁ" করানো যায়। একবার লিখিতভাবে সম্মতি হয়ে গেলে পরে কি প্রমাণ করা যায় যে "ভয়" দেখিয়ে করানো হয়েছিলো? তখন প্রমাণ করা অনেক জটিল পথ। "ভয়" দেখানোর প্রমাণ তো থাকে না।
  • π | ০৬ ডিসেম্বর ২০১৩ ২১:৫৬622566
  • যৌনতার সম্মতিও লিখিতভাবে আদায় করা হয় ?
  • ঈশান | ০৬ ডিসেম্বর ২০১৩ ২২:০৯622567
  • এইত্তো রেশমী লিখেছে। "কিন্তু লোকটা কি সম্পূর্ণ উন্মাদ হয়ে গেছিল? লিফটের দরজা খুলে গেছিল, যদি সামনে কেউ দাঁড়িয়ে থাকত? এতটা ঝুঁকি কি ভেবে নিল?" একমত। আমি ঠিক এই কথাটাই বলছি।

    এবার বাজার এমনই, এটা এমনি বললে হবেনা। বলতে হবে "সিসিটিভি ফুটেজ নেই", কারণ লোকটা এতই শয়তান, যে, বেছেবেছে ওখানেই ঘটনাটা ঘটালো। "লোকটা কি উন্মাদ, যে, লিফটে এইসব ঘটাবে?" বলা যাবেনা, যদিনা আপনি তার আগে পরিষ্কার করে বলেন, ক্কী প্রচন্ড কাম বাবা, আর কী দুঃসাহস, এত রিস্ক নিয়ে, প্রায় অসম্ভবকে সম্ভব করে রেপ করে ফেলল।

    এই অবস্থানটি ছাড়া অন্য কিছু যদি বলেন, তাহলেই আপনি "হিরো প্যারশিপ" দেখাচ্ছেন। "সামাজিক ঐকমত্য"এর মধ্যে নেই। এবং, বলাবাহুল্য, আমি এই "ঐকমত্য"এর অগ্নিপরীক্ষা দিতে রিফিউজ করছি।
  • ঈশান | ০৬ ডিসেম্বর ২০১৩ ২২:১৩622568
  • ওয়ারশিপ লিখতে চেয়েছিলাম, কিন্তু পেয়ারশিপ কথাটাও হেবি লাগল। :-)
  • ml | ০৬ ডিসেম্বর ২০১৩ ২২:২৮622569
  • ঘটনাটা যে লিফটে ঘটেছিল সেটা তো তেজপাল নিজেও স্বীকার করছে! বলছে যে সেটা কনসেন্সুয়াল ছিল। ঘটনাটা ঘটেইনি সেটা প্রমান করতে গেলে তো আরো নতুন কিছু ভাবতে হয়!
  • | ০৬ ডিসেম্বর ২০১৩ ২২:৩১622570
  • সে, ভুল। আমি ২০১১ এ IBM এ থাকা কালীন একটি ছেলে এবং একটি মেয়ে কে আপত্তিকর অবস্থায় একট ট্রেনিং রুমে দেখা যায়। মেয়ে টি ছেলে টির সিনিয়ার। প্রজেক্ট লিড টাইপ। এক সিকিউরিটি গার্ড ব্যাপার টা দেখে ফেলে।তাকে ওরা পয়সা কড়ি দিয়ে ব্যাপার টা ধামা চাপা দিতে চেয়েছিল। সিকিউরিটি গার্ড রাজি না হয়ে সব ফাঁস করে দেয়। এক দিনের মধ্যে খুব সম্ভবতঃ ওদের চাকরী চলে যায়। দু দিন পরে ব্লু পেজে সার্চ মেরে ও ই নাম আর পাওয়া যায় নি।
  • cb | ০৬ ডিসেম্বর ২০১৩ ২২:৪৫622572
  • "ব্লু" পেজেই তো পাওয়া উচিত ছিল :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন