এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • কাগুজে গুরুর বইমেলা অভিযান - ৩

    Samik
    বইপত্তর | ১৫ ফেব্রুয়ারি ২০১২ | ১২৫৮০৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • byaang | ২১ ফেব্রুয়ারি ২০১২ ১২:৩৩531307
  • প্যাঁচা টি শার্ট আমার কম করেও পাঁচটা চাই। দুটো স্মল, একটা মিডিয়াম, দুটো এক্সেল। অর্ডার দিয়ে রাখলাম এখন থেকেই। ভুলে যেও নি যেন কেউ।
  • kumu | ২১ ফেব্রুয়ারি ২০১২ ১২:৩৫531318
  • সে কতাই তো কইচি কখন থেকে,কোন বড় কাগজে বইমেলার কথা না লিখলে লোকে জানবে ক্যামনে?

    ছোটদের বই লেখার কাজে গুরুরা এখন থেকেই লেগে পড়েন,আদাজল খান বেশী করে।

    ফরিদার কাছে অনেকেরি ইমেল আইডি রয়েচে,তাদের কাছ থেকে ফিডব্যাক নেয়া যেতে পারে।

    অন্তত একশোটাকার কয়েন রোজই আনতে হবে,প্রথম দিন অনেককে ফরিদা ও অনির্বাণ নিজেদের পকেট থেকে খুচরো দিয়েছিল,নজেনও দেয়া হয়েছিল।

    আর,ট্রফি হাতে হাসিমুখে সকলের ছবিটি বড় চমৎকার হয়েচে,ওতে অনির্বাণকে ঢুকিয়ে নেয়া যাবেনা?
  • byaang | ২১ ফেব্রুয়ারি ২০১২ ১২:৩৮531329
  • কুমুদি, ছোটদের বই ছোটরাই লিখুক না ক্যানে? ছোটরাই অলংকরণ করুক, ছোটরাই প্রচ্ছদ আঁকুক।
  • kumu | ২১ ফেব্রুয়ারি ২০১২ ১২:৪২531340
  • হ্যাঁ,ঐ ফিডব্যাকের কথাটা কালই শ্যামলদা আমায় বলচিলেন,গ্রেট মেন ই:।

    আপাতত তিনি কোথায় যেন গেচেন!বারম্বার মানা করলুম,তাও বইমেলাতে যেটা পরেচিলেন, সেই ধুম্বোমতন জ্যাকেটটি পরেই গেলেন,এই গরমে।
  • kumu | ২১ ফেব্রুয়ারি ২০১২ ১২:৪৫531351
  • ব্যাং,অবশ্যই।যেমন ওদের ছবির একটা সংকলন প্রকাশ করা যেতে পারে,ছড়া সহ।
  • shrabani | ২১ ফেব্রুয়ারি ২০১২ ১২:৪৬531373
  • ছবিতে রাজদীপ ও অনির্বাণ ঢুকবে। শুভজিতো এসেছিল তো শনিবার সগিন্নী সকন্যা!
    সৈকতের "ঘোতন" টাই তো একটা তৈরি বই হাতে আছে!
  • siki | ২১ ফেব্রুয়ারি ২০১২ ১২:৪৬531362
  • ট্রফি হাতে ছবিতে আমার ছবি নেই। বুউউউ

    শ্রাবণী, লাইভ আলোচনা দরকারি, খুব তাড়াতাড়িই দরকারি। দেখি।
  • siki | ২১ ফেব্রুয়ারি ২০১২ ১২:৪৯531384
  • হুঁ। আরও অসুবিধে দেখেছি।

    কিছু চটিতে বইয়ের দাম প্রথম পাতায়, তো কিছু চটিতে তিনের পাতায়।

    কিছু চটিতে গুরুচন্ডালির ওয়েবসাইট ইউআরেল আর ইমেল আইডি ছাপানো আছে, কিছু চটিতে নেই। বিনা ইউআরেল-ওয়ালা বইটি কিনে নিয়ে গেলেন যে ক্রেতা, তিনি চেষ্টা করলেও গুরুচন্ডালিকে আর কনট্যাক্ট করতে পারবেন না।

    গুচ প্রকাশনীর সমস্ত চটির প্রথম তিনটি পাতা ইউনিফর্ম করা হোক পরের এডিশনে।
  • kumu | ২১ ফেব্রুয়ারি ২০১২ ১২:৫০531395
  • বলচিলুম,এর পরে দিল্লীহাটে বসা মুশকিল হবে,আজই যা রোদ!
    তবে বিকেল/সন্ধেবেলা হতে পারে।
  • shrabani | ২১ ফেব্রুয়ারি ২০১২ ১২:৫২531407
  • কথা যখন উঠেছেই বলে রাখি, পরে ভুলে যাব। নাহয় চটি, তবু শেষ পাতে একটু ছবিসহ লেখক পরিচিতি থাকলে হয়না? একজন জিজ্ঞেস করল সোমনাথ রায় কে? ম্যানেজ করলাম তবু আমিই কী জানি ছাই, তারপর ঐ জামাইবাবুর মত বিক্রেতাদেরও সুবিধে হত!
  • kumu | ২১ ফেব্রুয়ারি ২০১২ ১২:৫৩531429
  • এইটা লাস্ট কথা,পরের বারো কুড়ি নং স্টলটাই নেয়া হয় যেন,তাতে সিকির এট্টা ইয়ে থাকবে।
  • siki | ২১ ফেব্রুয়ারি ২০১২ ১২:৫৩531418
  • মুক্তধারা অডি-তে বসা যায় না? ওখানে আড্ডা মারতে গেলে কি পয়সা লাগবে? গ্যালিনাতে না হয় খাওয়া যাবে। অথবা ওখান থেকেই মেট্রো ধরে সো-জা করিম।
  • siki | ২১ ফেব্রুয়ারি ২০১২ ১২:৫৪531440
  • :)
  • shrabani | ২১ ফেব্রুয়ারি ২০১২ ১২:৫৬531451
  • ও, আর একজন হাঁটু না হলেও গলার বয়সী খুব কেত মেরে, কারাগার তুলে বলল, ইনি কোন কল্লোল? কথার মাঝখানে থামিয়ে পরের প্রশ্ন "কোন পিরিয়ডের কথা বলা আছে?" "বললাম যে...." শেষে, "ইনি কোথাকার লোক?", "হ্যাঁ, মানে কলকাতার কোন জায়গার, সাউথ না নর্থ"?" তার বয়স কিছুতেই বত্রিশের বেশী হবেনা!

    ...তবে এতসবের পরে শুধু কারাগার না, উন্মনও নিয়েছিল, নাহলে...
  • kumu | ২১ ফেব্রুয়ারি ২০১২ ১৩:০৪531462
  • মুক্তধারার বইএর দোকানে আমি একটি লুঙ্গী পরা লোক দেখেছিলাম,ওখেনে না গেলে হয় না?

    নিতান্তই যদি যাবে তো, খোঁজ নিই?
  • siki | ২১ ফেব্রুয়ারি ২০১২ ১৩:০৬531473
  • না না, আমি খোঁজ নিয়ে নিয়েছি তো! ওঁরা বই রাখবেন। কথা হয়ে গেছে। স্টক এলে আপনাকে শুধু পৌঁছতে যেতে হবে। আমি বলে রাখব আগে থেকে, লুঙ্গি পরবেন না।

    তবে লোকটিকে দেখে আমার ঠিক লুঙ্গি পরা লোক বলে মনে হয় নি। কে জানে কাকে দেখলেন!
  • kumu | ২১ ফেব্রুয়ারি ২০১২ ১৩:১১531484
  • আহা,দোকানের ভদ্রলোকের কথা হচ্চে না।একজন পিয়ন শ্রেণীর লোক ঘোরাঘুরি কচ্চিল।

    হ্যাঁ,পৌছে দেব।
  • siki | ২১ ফেব্রুয়ারি ২০১২ ১৫:৩৪531495
  • ও হ্যাঁ, আরো দাবিদাওয়া। পরের বার থেকে গুরুচন্ডা৯ নামে ছাপানো বিলবই চাই। গুরুচন্ডা৯ লেটারহেড চাই, এফোর সাইজ।

    আর সব্বার ভিজিটিং কার্ড চাই, গুচ লোগো সমেত। (আমার নয়, ক্রেতাদের দাবি)
  • siki | ২২ ফেব্রুয়ারি ২০১২ ০৯:২৮531506
  • টপ টেন থেকে উড়ে গেছিল। তুলে দিলাম।

    স্বাগতা, আমাদের দিল্লিবাসী নীপা। তোমার ইমেল আইডি নিয়েছিলাম কিনা মনে পড়ছে না, যদি এই টই পড়ো, প্লিজ আমাকে মেল করবে mukherjee.samik জিমেলে?
  • omnath | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৫৮531518
  • সব্বার ভিজিটিং কার্ড দিয়ে কি হইব? গুরুচন্ডা৯-র ভিজিটিং কার্ড ছাপাও। লোগো ও ফেসবুক আইডি সহ।
  • siki | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১৫:১৭531529
  • হ্যাঁ, ঐ আর কি। দরকারমত পেছনদিকে নিজের মেলাইডি বা ফোন্নং লিখে দেওয়া যেতে পারে।
  • pi | ২৩ ফেব্রুয়ারি ২০১২ ১০:৩০531540
  • আজ থেকে কলেজ স্ট্রীটে লিটল ম্যাগ মেলা।
  • siki | ২৩ ফেব্রুয়ারি ২০১২ ১০:৫২531551
  • দৈনিক ছবি আর ধারাবিবরণীটা কে দেবে?
  • siki | ২৩ ফেব্রুয়ারি ২০১২ ১১:০০531562
  • বইমেলার টুকরো টাকরা ৩:

    রবিবার তখন দুপুর। আমি এসেছি, বইমেলায় স্টল সবে খুলছে। লোক নেই বিশেষ। শেষদিনে আমাদের স্টকে বই বিশেষ নেই, তাই দশ মিনিটেই টেবিল গোছানো শেষ।

    আমাদের সামনের স্টলেই আছে সকালবেলা নামে একটা বাংলা কাগজ। পদলেহনে সংবাদ প্রতিদিনকে লজ্জা দিতে পারে, এমন তাদের রিপোর্টিংয়ের স্ট্যান্ডার্ড। তাদের দাবি অনুযায়ী "দিল্লি থেকে প্রচারিত একমাত্র বাংলা দৈনিক'। যদিও আসলে তা নয়। প্রবাসের চিঠি নামে আরেকটা কাগজও বেরোয় এখন। সে যাই হোক, সকালবেলার ক্যামেরাম্যান গুটিগুটি এসে হাজির হলেন। এমনিই খেজুর করার উদ্দেশ্যে।

    "আপনাদের বিক্রি তো কদিন ধরে দেখছি, খুব ভালো চলছে।'
    "হ্যাঁ, এই তো দেখুন না, সমস্ত বই শেষ ...'
    "আপনারা কি বেশি বই আনেন নি? এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল কী করে?'
    "না না, পাতলা পাতলা বই না? বই প্রচুর এসেছিল। সব গত দুদিনে বিক্রি হয়ে গেছে। এই কটা মাত্র পড়ে আছে। '

    "হ্যাঁ, তাই তো দেখছি, আপনাদের স্টল থেকে কেউই খালি হাতে বেরোচ্ছে না। যাই বলুন, বইমেলাটা হয়ে আমাদের সবার কিন্তু অনেক উপকার হল, কী বলেন?'

    আমি: "হ্যাঁ, সে তো বটেই, আগে তো রেগুলারলিই হত, মাঝে কয়েক বছর বন্ধ হয়ে গেছিল।'

    অত:পর কয়েক সেকেন্ড নীরব থেকে, ক্যামেরাম্যান -- "যাই বলুন, মমতা কিন্তু অনেক ভালো কাজ করছে। মমতা করল বলেই তো ...'

    খোরাকের গন্ধ পেয়ে আমি সাগ্রহে লোকটাকে চেয়ার এগিয়ে দিলাম, "আপনি দাঁড়িয়ে কেন, বসুন না!'

    কিন্তু আমার ব্যাডলাকই খারাপ। লোকটি সবে বসতে যাবেন, এমন সময়ে তার স্টল থেকে ডাক এল ছবি তোলার জন্য। তারপরে ভিড় শুরু হয়ে গেল, ক্যামেরাম্যান আর এলেন না।

    একটি হাসির গল্পের প্লটের অকালমৃত্যু ঘটল। :(
  • kelo | ২৩ ফেব্রুয়ারি ২০১২ ২০:১৫531573
  • কলেজ স্কোয়ার লিটল ম্যাগাজিন মেলার প্রথমদিনেই গুরুচন্ডা৯র স্টলে পায়ের ধুলো দিলেন মুম্বইয়ের বিখ্যাত ফিল্ম ডিরেক্টর, এডিটর,রাইটার ও প্রোডিউসার ওনির। শুধু পায়ের ধুলৈ দিলেন না - হাতে করে একখানি আমার যৌনতা নিয়েই স্টলত্যাগ করলেন। নিম্নে গুরুচন্ডা৯র স্টলের সামনে আমার যৌনতা হাতে তাঁর প্রফুল্ল মুখচ্ছবি-
    http://goo.gl/JkbCO

    গুরুচন্ডালীর ওয়েবসাইট বহুকাল ধরেই নীল সাদা থীম ব্যবহার করে আসছে। এবার কিন্তু ধীরে ধীরে ল্যালা পাব্লিকেরও সৌন্দর্যবোধ বাড়ছে। তার প্রমান হল - লিটল ম্যাগাজিন সমন্বয় মঞ্চের মঞ্চ এবার ঠিক কলকাতার রাস্তার রেলিং এর মত নীল সাদা - (প্রসঙ্গত উল্লেখ্য - চেয়ারগুলি লাল-সবুজ)
    http://goo.gl/oTkvG

    গুরুচন্ডালীর স্টল প্রহরারত ধরমিন্দর।- (মুম্বইয়ের সিনেমাজগতের সঙ্গে এই ধরমিন্দরের কোন যোগাযোগ নেই)
    http://goo.gl/bJANN
  • pi | ২৭ ফেব্রুয়ারি ২০১২ ০২:১৩531584
  • বইমেলা নিয়ে আবু মুস্তাফিজের প্রথম কিস্তি :
    -------------------------------
    পাদুকাদ্বয় অতিরক্ত ব্যাদ্‌নায় মুহ্যমান থাকায় আশপাশের বিরাট বিরাট স্টলও নজর কাড়িল না। নজর কাড়িল না স্টলের সামনে তাহা পাবলো নুরু দা, চার্লিস ডিকেন সাব কিম্বা আজগর হালার পোর বিরাটকায় ফটুকসমৃদ্ধ স্টলগুনিও। ভালো কথার গাইলমারা এইসব কথাবিজ্ঞানীরা তাই আফন মনেই হাসিতে নাগিল। তাহার তুয়াক্কা না করিয়া গোরু খোঁজার ন্যায় গুরু খুঁজিতে নাগিলাম। কিন্তু কুথায় গরু, কুথায় গুরু, কেহই তাহার সন্ধান দিতে পারিল না।

    ভাবিছিলাম, ঢাকা বুক মেলার জনারণ্য হইতে সঠিক লুক খুঁজিয়া খুঁজিয়া যাহার দাঁত পাকিয়া গিয়াছে, সে ওয়ানটু গনিবার আগেই গুরুর চণ্ডালপনা বাহির করিয়া ফেলিবে, ইহাতে আর অন্যথা কি? কিন্তু হা হতোস্মি। বিজ্ঞান সব কিছু আইলাঝাইলা করিয়া দিল।

    তাই পরমুখাপেক্ষী হইয়া নানালুককে জিগাশ করিলাম, দাদা, গুরুচণ্ডা৯র স্টলটি কোনদিকে, বলতে পারেন?

    উহারা হাবার ন্যায় বুবা হইয়া রহিল। কহিল, এ নামের কোনো স্টলের খোঁজ তো জানিনে। অসহায় হইয়া চাইরপাশে তাকাইলাম, দেখিলাম আমাগো বাণিজ্যিক মেলার চাইতেও বড় কলেবরের কলিকাতা বুকফিয়ারে গুরুকে চেনা সত্যিই মুশকিল আচে।

    তাই পকটের মৌরিতানিয়াকে সপাটে বাহিরে আনিয়া তাহার বুকের ছুপছুপা টিপিয়া কানে পুরিলাম। ঐপাশ হইতে সামরান কহিল, হ্যালু...তুমি কুথায়?

    কহিলাম, বুক মেলায়। কিন্তু গুরু কুথায়? কহে, তুমি লুকজনরে জিগাও আনন্দ পাবলিশার্সটা কুনদিকে, তাহার দুই ঘর পরেই গুরুর স্টল বসিয়া রহিয়াছে।

    যে নুকটা গুরুকে চিনিতে ছিল না, তাহাকেই কহিলাম, আনন্দ পাবলিশার্সটা কোনদিকে। এইবার উনি নড়েচড়ে উঠে কহিলেন, ঐদিকে।

    হাঁটিতে নাগিলাম,দাদাটার নির্দেশিত পথে। তাহার পর নানা ঘাটের জল পান করিয়া শেষমেশ যখন গুরুর কাছে পৌঁনছিলাম, তখন পাদুকাদ্বয় অলরেডি চিকির গছিয়াছে। যাহা আগেই বলা হইয়াছে।

    কিন্তু সমুখে ঈপ্সিতা, সামরান, সোমনাথ আর অচেনা নানা লুককে দণ্ডায়মান দেখিয়া এইসব পাদুকা ব্যথা ভুলিয়া গেলাম। কিন্তু উহারা কেহই হামাকে দেখিতে পাইতেছিল না। ফলে আমি ঠায় দণ্ডায়মান রহিলাম। পেছনে বন্ধু সৌমেন ভদ্রও ভদ্রলুকের ন্যায় হামাকেই অনুসরণ করিল।

    হঠাশ ঈপ্সিতা এক পাঠককে কী কী বুঝাইতে বুঝাইতে খেই হারাইয়া পেছনে তাকাইল। হামাকে দেখিলও একনজর, কিন্তু চিনিতে পারিল কি? পারিল না। সে আবার পাঠককে ভুজুং ভাজুং বুঝাইতে লাগিল, গুরু নির্দেশিত পথে। কিন্তু না, উহা আবার তাকাইল সন্দেহ মিটাইতে, তাহার পর হাসিমাখা মুখে কহিলেন, সবুজ বাঘ!!! কখন এসচেন?

    চলবে.....?

    http://www.unmochon.net/node/1427
  • siki | ২৭ ফেব্রুয়ারি ২০১২ ১০:১৬531595
  • কেলোদা ছাড়া আর কেউ আপডেটই দিল না লিটিল ম্যাগ ফেয়ারের। কেমন বিক্কিরি বাটা হল? লোকজন কেমন কী বলল? ছবি কোথায়? নাকি কলকাতার লোকজনের এন্থু শেষ হয়ে গেছে? :-))
  • kallol | ২৭ ফেব্রুয়ারি ২০১২ ১০:৩৬531606
  • কেলো আমায় ফোন কর।
  • sumeru | ২৭ ফেব্রুয়ারি ২০১২ ১২:১৬531617
  • ম্যালা কি সেশ?
    কবে থেকে সিল্লো? ( সিকির কথায় এরে কয় উৎসাহ দেখানো)
  • sumeru | ২৭ ফেব্রুয়ারি ২০১২ ১২:৪৬531629
  • ফাই,

    এটা তো কিস্তি দুই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন