এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সেম সেক্স ম্যারেজ আইনসিদ্ধ হলে বহুবিবাহ কে রিকনসিডার করতে বাধা কোথায় ?

    Ekak
    অন্যান্য | ১৫ অক্টোবর ২০১৬ | ১২৪৫১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • নন্টে | 11.*.*.* | ১৮ অক্টোবর ২০১৬ ১১:০৪720707
  • অ্যাঁ, আমিই cm কে জানে!
  • একক | 53.*.*.* | ১৮ অক্টোবর ২০১৬ ১৫:১২720708
  • "বহুবিবাহে যিনি মালিকপদে থাকবেন, তিনি নারী বা পুরুষ, গে বা লেসবিয়ান যাই হোন না কেন, তিনি ক্ষমতার জোরে বা অর্থের জোরে বা অন্য কোনো জোরে পার্টনারদের বশীভুত করে রাখবেন মাত্র।"

    বহুবিবাহের বাইরে, মাত্র দুজনকে নিয়ে ইউনিট, সেখানে "মালিক " কে ? ধরে নিলুম ছেলেটি। কারন তার গায়ের জোর -ক্ষমতা -সামাজিক প্রশ্রয় বেশি।

    তাহলে, একটা মাল্টি পার্টনার ইউনিটে : ধরা যাক পলিজিনি, অর্থাত একজন ছেলে পাঁচজন মেযের সঙ্গে কন্ট্রাক্ট এর আন্ডারে এসেছে, সেখানে তো কর্মচারী বেশি। কাজেই তাদের দাবি দাওয়া -জোট বাঁধার সম্ভাবনা এগুলোও বেশি। কে বলতে পারে, এইভাবে পাঁচজন বউ জোটবেঁধে একজন ছেলেকে চাপে রাখবে না ?

    আপনি একটা, তিনজন কর্মচারী ওয়ালা কোম্পানিতে কাজ করতে বেশি সেফ ফীল করেন নাকি, তিনশো জনের কোম্পানিতে ??

    আটজ একটু কারন দিয়ে বোঝাবেন ? আমি আপাতত একটাই কারন পাচ্ছি জোট না বাঁধার। সেটা হলো সেই আপ্তবাক্য যে : মেয়েরা কোনদিন জোট বাঁধেনা নিজেদের অধিকার নিয়ে। এটা নিশ্চই ভুল কথা। কারন এটা ঠিক হলে, বহু হোক বাই দুই, মেয়েদের কোনো আন্দোলনেরই কোনো আশা নাই।

    পলিয়েনড্রি তে পরে আসছি। প্র্যক্তিসিং পলিয়েন্দ্রী তিব্বত আর কিছু ক্ষুদ্র জনজাতি ছাড়া কোথাও নেই বলে জানি। আপাতত পলিজিনি।
  • একক | 53.*.*.* | ১৮ অক্টোবর ২০১৬ ১৫:১৬720709
  • এতোজের পয়েন্ট টা সিরিয়াসলি ইন্টারেস্টিং !

    একজন নারী দশজন পুরুষকে বিয়ে করলে তারা সবাই মিলে জোর করে তাকে ভোগ করবে। এবিউস করবে। কারন তারা আরও শক্তিশালী দল।

    অথচ

    একজন পুরুষ একশ জন নারীকে বিয়ে করলেও তারা সবাই এবিউসড হবে। কিন্তু কেন ?

    একা স্পেকুলেট করব না, গুরুজনদের থেকে স্পেকুলেশন চাই। নিজের নিজের উত্তর। কারন এখানে মডেলটাই স্পেকুলেটিভ। পলিজিনি -পলিয়েন্দ্রী স্বীকার করে নিয়ে আইন কোথাও নেই। কাজেই কোথায় -কবে শুধু পলিজিনি কেন্দ্রিক আইনের ফলে কী হয়েছে সেই উদাহরণ তুলে গুবলে গ করবেননা, গুরুজনদের থেকে এটুকু ম্যাচুঅরিটি আশা করি।
  • ছোটোলোক | 72.*.*.* | ১৮ অক্টোবর ২০১৬ ১৫:৩০720710
  • ওটা যদিও আটজের যুক্তি, তবু উনি হয়ত বলতে চেয়েছেন যে একজন নারীকে দশজনে রেপ করতে পারবে, কিন্তু একজন পুং দশজন নারীর (দশ কেন? অনেক কম হলেও) চাহিদা মেটাতে পারবে না।
    ডোন্ট টেক ইট সিরিয়াসলি।
  • dc | 132.*.*.* | ১৮ অক্টোবর ২০১৬ ১৫:৫৪720711
  • তার থেকে মেনি টু মেনি ম্যাপিং হোক। একটা ছেলে বেশ কয়েকটা বিয়ে করবে, একটা মেয়েও বেশ কয়েকটা বিয়ে করবে, তার মধ্যে কয়েকটা কমন কানেকশানও থাকবে। তাহলে আর জোট করারও তেমন দরকার হবে না। আর বিয়েগুলো নানান শহরে করতে পারলে তোফা, তাহলে পালা করে একেকটা শহরে কিছুদিন কাটিয়েও যাওয়া যাবে।
  • ছোটোলোক | 72.*.*.* | ১৮ অক্টোবর ২০১৬ ১৬:০৩720712
  • একক কি বিয়েটাকে(গুলোকে) এমপ্লয়ি এমপ্লয়ার রিলেশনশিপের মতো করে দেখাতে চাইছে? সেক্ষেত্রে একজন পুরুষ দশটা বিয়ে করলেও সে মালিক, বা একজন মেয়ে দশটা বিয়ে করলেও তার দশজন মালিক। প্রথমটায় দশজন এমপ্লয়ি দশজন বৌ, দ্বিতীয়ক্ষেত্রে দশজন মালিকের একজন এমপ্লয়ি (চাকরির ক্ষেত্রে এরকম উদাহরণ দশ বাড়িতে কাজ করা বাসন মাজার ঝি)। পাওয়ার স্ট্রাকচার বদলাবে না এভাবে।
  • ছোটোলোক | 72.*.*.* | ১৮ অক্টোবর ২০১৬ ১৬:১২720713
  • মেনি টু মেনি ম্যাপিং এ বাপ ও ছেলের কমন বৌ থাকবে কি? মা ও মেয়ের কমন হাজবেন্ড? বা মনে করুন ভায়েবোনে বিয়ে। এই সমস্ত অপশন নিয়ে একক কী ভাবছেন? বাবার সঙ্গে মেয়ের, মায়ের সঙ্গে ছেলের বিয়ে?
  • একক | 53.*.*.* | ১৮ অক্টোবর ২০১৬ ১৬:৩৫720714
  • না, বিয়েতো কোহ্যাবিটেশন কন্ট্রাক্ট। লেবার কন্ট্রাক্ট নয়। কাজেই টিপিকাল এমপ্লয়ার -এমপ্লয়ী স্ট্রাকচার হবেনা এক্ষেত্রে।

    আটজ "মালিক " কথাটা আনলেন। তাই জিজ্ঞেস করলুম।

    লেবার কন্ট্রাক্ট না হলেও, যেহেতু পাওয়ার স্ট্রাকচার এবং অন্যেরাই বলছেন শোষণ -শোষিত এসব, তাই প্রশ্নটা আসে যে, একটা ইউনিটে দশজন মেয়ে একজন পুরুষের সঙ্গে বিবাহিত হলে তাদের জোট তৈরী হবেনা, অথচ দশজন পুরুষ মিলে জোট বেঁধে ফেলবে, এটা ক্যানো ?
  • একক | 53.*.*.* | ১৮ অক্টোবর ২০১৬ ১৬:৪৪720715
  • ইনসেস্ট নিয়ে ভাবছিনা। কারন সমাজ থেকে ইনসেস্ট ট্যাবু উঠে যাবে তখনি যখন প্রপার্টি সাকসেশন ল্য থেকে বায়োলজিকালি রিলেটেড ক্লস উঠে যাবে :):) ওটা উঠে গেলে কে কার সঙ্গে সম্পর্ক করে সন্তান উত্পাদন করলো সেই নিয়ে আইনের আর মাথাব্যথা নেই। তো, সেই পরিস্থিতি এই মডেলের আপাতত বিচার্য নয়। বিচার্য হলেও আলাদা করে চেঞ্জ করার কিছুই নেই, কারন কন্ট্রাক্ট বেসড সিস্টেম .। কে কার কে তাই দিয়ে কিছু যায় আসেনা।

    বাই দ্য ওয়ে, এরকম মাল্টিপার্টনার মডেল কিন্তু সাকসেসফুলি হাতে গোনা হলেও এক্সিস্ট করে। সিক্সটিস্ এর লন্ডন রক গ্রুপে এরকম দুটি দল আছে যারা মাল্টিপার্টনার ছিলো। তাদের দীর্ঘ ইন্টারভিউ পড়েছি। পীসফুল সহাবস্থান। পলিজিনি -পলিয়েন্দ্রী, লেসবিয়ান -হেটেরো সব মিলেমিশে। একচুয়ালি সিক্সটিস্ খুব বার্নিং টাইম। অনেক পরীক্ষানিরীক্ষা হয়েছে। পরে সমাজ গেঁত মেরে যায় এবং এরকম উদ্যোগকে আউটকাস্ট করা শুরু হয়। এখানকার মডেলটা একদম আকাশ থেকে তা নয়। প্রচলন নেই, কিন্তু ব্যতিক্রম হিসেবে আছে।
  • dc | 167.*.*.* | ১৮ অক্টোবর ২০১৬ ১৭:০৩720717
  • হ্যাঁ, সিক্সটিজ ছিল ফ্লাওয়ারপাওয়ার আর উডস্টকের সময়। সেই সময়, সেই সিমপ্লিসিটি আর সেই ইনোসেন্স আর ফিরে আসবেনা।
  • avi | 125.*.*.* | ১৮ অক্টোবর ২০১৬ ১৭:০৮720718
  • আসবে। আর বছর ৪৪ পর। সিক্সটিজ আর কামিং।
  • dc | 167.*.*.* | ১৮ অক্টোবর ২০১৬ ১৭:১০720719
  • রাইট :d
  • Cm | 127.*.*.* | ১৮ অক্টোবর ২০১৬ ২২:০২720721
  • কোহ্যাবিটেশন মানে কি এক ছাতের নীচে নাকি এক দেশে/ পাড়ায় ইত্যাদি।
  • ছোটোলোক | 198.*.*.* | ১৮ অক্টোবর ২০১৬ ২২:২৮720722
  • তখন "ষাট ষাট" নামের টই খোলা হবে।
  • Atoz | 161.*.*.* | ১৯ অক্টোবর ২০১৬ ০০:১৩720723
  • একক, লেখাটাতে বলেই তো দিয়েছিলাম মালিকপদে যিনি থাকবেন তিনি নারী পুরুষ এলজিবিটিকিউ যাই হোন না কেন, অন্য পার্টনারেরা তাঁর বশীভূতা বা বশীভূত। ছেলেরা জোট বাঁধা বা মেয়েরা জোট বাঁধা নয়, রিসিভিং এন্ডে যাঁরাই থাকছেন, তাঁরাই বাই ডেফিনেশন কম প্রিভিলেজ ওয়ালা। নানা শর্তে তাঁরা অবস্থাটা মানিয়ে নিচ্ছেন মাত্র।
    কারখানার মালিকপক্ষ আর শ্রমিকপক্ষ দেখলেই ব্যাপারটা স্পষ্ট হয়।
  • Atoz | 161.*.*.* | ১৯ অক্টোবর ২০১৬ ০০:১৭720724
  • আর সমাজ-সাংস্কৃতিক দিক দিয়ে যদি দ্যাখেন, তাহলে আরো নানারকম ফ্যাকড়া বেরোবে।
  • একক | 53.*.*.* | ১৯ অক্টোবর ২০১৬ ০০:২১720725
  • "কারখানার মালিকপক্ষ আর শ্রমিকপক্ষ দেখলেই ব্যাপারটা স্পষ্ট হয়।"

    আমিও তো আপনার যুক্তি ঠিক ধরে নিয়েই লিখলুম।

    এবিউস নেই তা তো বলছিনা। কিন্তু একটা কুড়ি জনের কারখানায় দশ জনকে বিনা নোটিশে ছাঁটাই করা যায়, এবিউস করা যায় । কুড়ি হাজারের কারখানায় এত সহজে এটা করা যায়না। দুমাসের মাইনে প্লাস নোটিস পিরিয়ড দেবার পরেও হই হল্লা হয় কাগজে বেরয় এবং তারপর দুটো সীসন সেই কোম্পানি ক্যাম্পাসিং পেতে চাপে পড়ে। এটা ফ্যাক্ট যে শ্রমিক সংখ্যা যত বাড়বে মালিক -শ্রমিক পাওয়ার ব্যালান্স তত বেশি হবে।

    তাহলে, তো বহুবিবাহে পাওয়ার ব্যালান্স দু জনের বিয়ের চেয়ে বেশি হবে, হুইচ ইস বেটার, তাই না ?
  • Atoz | 161.*.*.* | ১৯ অক্টোবর ২০১৬ ০০:৩৩720726
  • বহুবিবাহ যদি শিল্প কারখানার মতন ব্যাপার হয়, তাহলে ব্যাপারটা কুটিরশিল্পের মতন হবে না তো! অনেক জটিলতা ঢুকবে। প্রচুর নতুন ধরণের শর্ত, বেনিফিট, অমুক তমুক।
    ধরুন রাজা হাঁদাচরণের তিনশো স্ত্রী, তিনশোটি কর্মচারী আরকি। সেক্ষেত্রে রাজা একা এদের কাগজে কলমে মালিক মাত্র, তেনার পর সুপারভাইজার ম্যানেজার হ্যানো ত্যানো অনেকে থাকবেন হায়ারার্কি অনুযায়ী। প্রত্যেক স্টেপে নতুন নতুন মারামারির আদিগন্ত সম্ভাবনা খুলে যাবে।
  • Ekak | 53.*.*.* | ১৯ অক্টোবর ২০১৬ ০০:৩৮720728
  • হ্যা, সে খুলুক না ! বাট মোর এনট্রপি উইল এনজিওর বেটার স্টেবিলিটি :) যত মারামারি -ইউনিয়নবাজি তত দাবি আদায়ের সুযোগ।
  • Atoz | 161.*.*.* | ১৯ অক্টোবর ২০১৬ ০০:৫০720729
  • মারামারি ইউনিয়নবাজি করে করে কারখানা টারখানা বন্ধ টন্ধ হয়ে শ্রমিক পথে বসতেও পারে। আমাদের সাধের সোনার বাংলাতেই এরকম কত হয়েছে তো! দাবী আদায়ের সুযোগ তো দূরের কথা, একটি পাই পয়সাও পায় নি অনেকে।
    দ্যাখেন না, এখনকার বহু ইন্ডাস্ট্রিতে ইউনিয়নের কথা ভুলেও উচ্চারণ করে না শ্রমিকেরা! অ্যাবিউজ প্রচন্ড হতে থাকলেও, ধরুন দিনে চোদ্দো পনেরো ঘন্টা খাটনি, রাতেও খাটতে হয়, সপ্তাহান্ত বলে ছুটি যেটা থাকে, সেটাও মায়া---তথাপি কিছু বলে না শ্রমিক। কারণ রোজগার বন্ধ হয়ে যাবে। সোজা মালিকপক্ষ বলে দেবে "বাছা তবে টা টা, তোমার সার্ভিস নো লঙ্গার রিকোয়ার্ড। যা এবারে কোন পগারে যাবি যা। "
    তো, এইসব ব্যাপার এইসব সম্ভাবনাও আছে।
  • ranjan roy | 192.*.*.* | ১৯ অক্টোবর ২০১৬ ০০:৫৫720730
  • ধুস্‌!
    কোথায় নারীপুরুষ সম্পক্কের রোম্যান্টিক ধারণা, মনের চোরাগলিতে ঘুরে বেড়ানোর অসীম সম্ভাবনা আর কোথায় শ্রমিক-মালিক দরকষাকষি!
    একেবারে পূন্নিমের চাঁদকে ঝলসানো রুটি করে দিল গা! এতটুকু মায়াদয়া নেই?
  • Atoz | 161.*.*.* | ১৯ অক্টোবর ২০১৬ ০০:৫৬720731
  • আহা, আপনিও তো চাকরি করেছেন! নাকি মালিক ছিলেন? ঃ-)
  • ranjan roy | 192.*.*.* | ১৯ অক্টোবর ২০১৬ ০১:০৩720733
  • আসলে আমার মধ্যে মালিক হওয়ার মত 'ক্লাস' নেই।ঃ))
  • ranjan roy | 192.*.*.* | ১৯ অক্টোবর ২০১৬ ০১:০৩720732
  • গোড়ায় চাকরি, তার পরে পার্টনারশিপ। ঃ))
  • Ekak | 53.*.*.* | ১৯ অক্টোবর ২০১৬ ০১:২২720734
  • অনেক মারপিটের সম্ভাবনা আছে ! অবসসই আছে :) কিন্তু সবকিছুর পরেও এটা ঘটনা যে তিনজন শ্রমিকের কোম্পানির চেয়ে তিনশো জনের শ্রমিকের কোম্পানির দাবিদাওয়া আদায় করা বেশি সহজ।

    আসল পয়েন্ট টায় ফেরা যাক। সংখ্যায় বেশি হয়েও কেন মেয়েরা দল বাঁধতে পারবেন না বলে মনে হচ্ছে ? !
  • Abhyu | 208.*.*.* | ১৯ অক্টোবর ২০১৬ ০২:৩৯720735
  • গুরু বড্ড বোরিং হয়ে গেছে (আগের হপ্তান্তে বিপ্পালের কিস্তিও ছিল না)। এই একটা টইতেই একটু যা মনোরঞ্জন হচ্ছে।
  • Atoz | 161.*.*.* | ১৯ অক্টোবর ২০১৬ ০২:৪০720736
  • মেয়েরা দল বাঁধতে পারবে না কেন? পারবে। তেমন তেমন অবস্থায় পড়লে ঠিকই পারবে। কিন্তু লাভ কী? একটা তো সোর্স! একটা সীমিত সোর্স থেকে আর কত মাইনে নেবে? এক দু'জনের মাইনে পেতে না পেতেই বাকীদের জন্য এক্কেবারে ঠনঠনিয়া কালিবাড়ি।
  • Ekak | 53.*.*.* | ১৯ অক্টোবর ২০১৬ ০৫:১৯720737
  • জমলো না :|

    একটা সোর্স থেকে মাইনে পাওয়া যাবে বুঝেই তো জয়েন করছে, এমাউন্ট যাই হোক। ঠনঠনিয়া হলে ফালতু সেখানে ভীড়বেই বা ক্যানো। পৃথিবীর জরখানার যত পলিজিনি চালু ছিল তারা ততজন বৌ এর ভরণপোষণ করতে পারতো বলেই চলতো। বাজারে মেয়ে বেশি পড়েছিল বলে নয়। একমাত্র ডকুমেন্টেড ব্যতিক্রম হিন্দু ব্রাহ্মণদের একটা অংশের বহুবিবাহ যারা কাস্ট সিস্টেমের ফায়দা উঠিয়ে বহুবিবাহ করতো। বাকি জায়গায় কিন্তু ক্লাস টাই কাস্ট। কাজেই খাওয়াতে না পারলে বিয়ে করার গল্প কোথাও পাওয়া যাচ্ছেনা। যেখানে গরিব, সেখানে মালিক -উপভোক্তা উভয়েই গরিব।

    এখনো অবধি যা আন্দাজ হচ্ছে তা থেকে একটা প্রাথমিক ইনফারেন্স টেনে ফেলা যাক :

    মেয়েরা কবে দল বাঁধতে পারবেন সে ভবিষ্যৎ বলবে, কিন্তু বাস্তবে কী প্রস্তাবিত মডেলে, দল বাঁধার মতো কন্ডিশন এন্ড প্রেসার তৈরী হলেও মেয়ে এবং দল এই দুটো শব্দ একসঙ্গে বসছেনা। এতো অত্যাচার পুরুষতন্ত্র অকম বকম পেরোনোর পরেও তেমন তেমন পরিস্থিতি তৈরী হয়নি :)
  • Atoz | 161.*.*.* | ১৯ অক্টোবর ২০১৬ ০৫:২৬720739
  • উল্টোদিক থেকে দেখলে ইতিহাসে প্রচুর মেয়ের কোনো চয়েস ছিল না, ধরে বেঁধে ক্ষমতাশালীর গোয়ালে জোরজার করে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। তারা ভেড়ে নি, তাদের ধরে আনা হয়েছিল। বড়ো বড়ো যুদ্ধের পরে প্রাইজ হিসেবে পালে পালে মেয়ে এনে নিজের হারেমে ঢোকাতো গোষ্ঠীপতিরা, সেই মেয়েদের নিজস্ব ইচ্ছে অনিচ্ছের কোনো মূল্য ছিল না। তারা দাসী মাত্র ছিল। গৃহদাসী, গর্ভদাসী, রূপদাসী, যৌনদাসী। সেইখানে এম্প্লয়ার এমপ্লয়েড এর কোনো শর্ত ও থাকতো না, স্রেফ মাস্টার স্লেভ সম্পর্ক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন