এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সে | ২৩ মার্চ ২০১৫ ১১:০৯71161
  • যাদপ্পুরের কিছু লোকজন থেকে যে বদ্‌ব্যবহার পেয়েছি, তাতে খুব একটা ভক্তিমূলক ধারণা জন্মায় না।
    আয়না সঙ্গে করে নিজেদের চেহারাটা দেখুক তারা। শুধু মায়া আয়না, মায়া আয়না, এই দুনিয়ার সেরা সুন্দরী কে গো? বলে, মায়া আয়নার উত্তর শুনলেই তো হবে না।
    চুড়ান্ত দাম্ভিকদের জানতে হবে বৈকী!
  • কেসি | ২৩ মার্চ ২০১৫ ১১:১০71162
  • ভয় পেতে রিখোয়েস্ট করছি।
  • সে | ২৩ মার্চ ২০১৫ ১১:১৩71163
  • উঃ! কী ভয়টাই না পেলাম।
  • pi | ২৩ মার্চ ২০১৫ ১১:১৬71164
  • বেসিক্যালি এটা যাদপ্পুরের সম্পত্তি। একটা সীমারেখা আছে। তাই যাদপ্পুর বা এক্স যাদপ্পুরের লোকেদের এটা নিজেদের সম্পত্তি। বাকিরা বাইরে থেকে কথা বলতে পারে/ না পারে। এই চুড়ান্ত অহমিকা/দম্ভ গোড়াতেও দেখে গেছলাম, আজও দেখলাম। নতুন কিছুই নয়, এবং বিনয়ের মুখোশের আড়ালে তা ঢাকাও যায় না। বরং আরো বেশি প্রকট, বেশি কুৎসিত হয়ে ধরা পড়ে। হ্যাঁ দিদি, আপনাকেই বললাম। সরাসরিই বললাম। (তাও তো দুনিয়ায় যাদপ্পুরের র‌্যাঙ্ক কত নম্বরে সেটা স্পষ্ট নয়, তাতেই এই)। খ্যাকঃ খ্যাঃ খ্যাঃ খ্যাঃ খ্যাঃ খ্যাঃ খ্যাঃ ...!

    এটা কি আমাকে বলা হল ? যাদবপুর নিয়ে না তো কোনোদিন দম্ভ দেখিয়েছি বা যাদবপুরের কোন সুপিরিয়রিটি নিয়ে কোন বক্তব্য রেখেছি। কারুর বক্তব্যে এলিটিজম দেখলে তাই নিয়ে আপত্তিও জানিয়েছি।
    খামোখা এইভাবে ব্যক্তি আক্রমণের মানেটা কী ?
    অবশ্য আপনি অন্যদের এখানে বলতে পারেন তারা কনসেণ্ট না নিয়ে যৌন সম্পর্ক করেন কিনা, কে কী আত্মরতি করেন তাই নিয়েও মন্তব্য করতে পারেন, তাই এধরণের মন্তব্য আপনার থেকে তো আনেক্স্পেক্টেড নয়।
    তবে, ঐ, নিজের প্রয়োজন পড়লে আমার মত এই চূড়ান্ত দাম্ভিক লোকের কাছ থেকেই দিনের পর দিন মেইলের পর মেইল, ফোনের পর ফোন করে মধু ঢালা সম্ভাষণ করে সাহায্য চাইতে ও নিতে তো বাধে নি, তাই না ?
    একথাটা কোনোদিন বলবো না ভেবেছিলাম, হয়তো বলা ঠিকও হলনা। কিন্তু এখন অনেক দিন ধরে দেখছি তো, গালি খাবার সহ্যের সীমাটা পেরিয়ে গেছি।
  • quark | ২৩ মার্চ ২০১৫ ১১:২৫71165
  • যাক্‌! বিনি পয়সার নাটক আর মুখোশ খোলাখুলি। বেশ, বেশ!
  • সে | ২৩ মার্চ ২০১৫ ১১:৩০71166
  • "তবে, ঐ, নিজের প্রয়োজন পড়লে আমার মত এই চূড়ান্ত দাম্ভিক লোকের কাছ থেকেই দিনের পর দিন মেইলের পর মেইল, ফোনের পর ফোন করে মধু ঢালা সম্ভাষণ করে সাহায্য চাইতে ও নিতে তো বাধে নি, তাই না ?"

    এর জন্যে অসংখ্য ধন্যবাদও তো দিয়েছি। দিই নি কী?
    অনেক উপকার করেছেন, সেইজন্যে ধন্যবাদের বেশি আরো কিছু দরকার হলে বলবেন, দিয়ে দেবো। তাই বলে সব ক্রিটিসিজিমের ওপরে উঠে যাবেন, যা করবেন বলবেন, সমস্ত মেনে নিতে হবে, গোটা যাদপ্পুর অবধি, এতটা কীকরে হয়? কীকী উপকার করেছেন, ইন্‌ফরমেশন দিয়েছেন কিছু, আমার বোনের মেয়ে অ্যামেরিকা যাবার সময়ে, সেই নিয়ে সারা জীবন আপনাকে কোনোভাবেই কোনো সমালোচনা করতে পারব না? দারুণ যুক্তি তো? এইওটে বেড়ে দিয়েছেন।
    বছর খানেক আগে, কিছু উপদেশ নিয়েছিলাম আপনার কাছ থেকে টেলিফোনে ও ইমেলে। সেই ঋণের বোঝা যে এত তা জানা ছিলো না ম্যাডাম।
    আত্মরতি ভালো শব্দ কি খারাপ, কতটা অ্যাকসেপ্টেবল, এসব কতটা নয়, এসব নিয়ে জল বোধহয় ঘোলা না করাই ভালো। এই শব্দ আমার আগেই এই সাইটে গুণিজনে অনেক ব্যবহার করেছেন। এই সাইট থেকেই শব্দটা শিখেছি।
    গালি দেওয়া হলো কখন?
    যারা দাম্ভিক, তাদের দাম্ভিক বললে, সেটা গালি হয়ে যায়?
    এই সাইটেই এক্স যাদপ্পুরের লোক বদ্‌ ব্যবহার করলে, তখন গালি আমিও তো খেয়েছি তাদের থেকে। কই ম্যাডাম, তখন তো গায়ে লাগে না? সেটা হোক্কলরবের লোকেদের থেকে (আসল কি ফেক জানি না এখন) পেয়ে আমারো ভালো লাগে নি। যাদপ্পুর নিয়ে ইন জেনারাল প্রচুর দম্ভ দেখেছি। আয়না হাতে আছে যাদের তারা দেখতে পাবেন, নইলে হাজারবার দেখিয়ে দিলেও সম্ভব নয়।
    আর শুনুন, ব্যক্তি আক্রমণ টাক্রমন ওসব বলে লাভ নেই। ব্যক্তি আক্রমন কত করা হয়েছে কাকে করা হয়েছে, আমার চেয়ে কম ভুক্তভোগী বিশেষ কেউ নেই।
    ম্যাডাম, অনেক উপকার করেছিলেন, সেদিন, অ্যামেরিকায় পড়াশুনো করতে যেতে কীকরে কী করতে হয় জানতে চেয়্ছিলাম বলে, অনেক অনেক থ্যাঙ্কসও দিয়েছিলাম, আরো কিছু লাগলে জানাবেন, দিয়ে দেবো। ঋণ রাখতে চাই না, আপনার কাছে। সেই ক্লেদ সারা জীবণে ধুলেও যাবে না।
  • She | ২৩ মার্চ ২০১৫ ১১:৩১71167
  • "আমি এ নিয়ে হোকলরবকে রিপোর্ট করতে চাই"। তা করতেই পারেন, কোথায় করলেন এইটা একটু জানিয়ে যাবেন, কারণ আমিও জানি টানি না, ভবিষ্যতে যদি কিছু রিপোর্ট করতে হয় করা যাবে! কিন্তু সমস্যা তা বুঝলাম না! মানে জাস্টিস পাবার প্রসেস তা কি two mins নুডল? vc কে তাড়ানো জরুরি ছিল এই জন্যই যে উনি সমস্ত ভাবে system টা কে কাজ করতে বাধা দিছিলেন। এখন আরেকটা সমস্যা হযেছে যে pro vc যিনি এই মুহুর্তে কাজ চালাচ্ছেন তিনি অনেক ক্ষেত্রেই বলছেন যে কার্যনির্বাহী হিসাবে তার সবটা করার এক্তিয়ার নেই। কিন্তু আবার স্টুডেন্ট দের দাবি না মেনেই icc reconstructed হযে গেল। তার জন্যেও deputation আন্দোলন প্রভৃতি শুরু হচ্ছে। এই হলো আগের জাস্টিস এর বিষয় টা।
  • দম্ভ বিষয়ক | ২৩ মার্চ ২০১৫ ১১:৩৩71168
  • কাজ কাম নাই, খালি এর নাকে পোঁটা, ওর চোখে পিছুটি, তার ইসেতে খুজলি - এই দেখে বেড়ানো। আরে ভাই যাদবপুরের লোকেদের দেখলে গা জ্বলে একথাটা পরিষ্কার করে বললেই তো মিটে যায়। এত ঘুরিয়ে পেঁচিয়ে ঐ মেয়েটাকে ঢাল বানিয়ে বলার কী দরকার। যাদবপুরের জনতা খুব দাম্ভিক। বোঝা গেছে। পয়েন্ট টেকেন। এবার আগে বাড়ুন। ঐ মেয়েটিকে রেহাই দিন। ঃ-)
  • she | ২৩ মার্চ ২০১৫ ১১:৩৭71169
  • আর hokkolorob অফিসিয়াল টা genuinely বুঝিনি! মানে আন্দোলন এর কপিরাইট আছে? এখানে কিছু লিখলে আইন অনুযায়ী শাস্তি হচ্ছে??? ক্খ্হিই ভয়ংকর!
  • সে | ২৩ মার্চ ২০১৫ ১১:৪০71170
  • 16:46:25 IST র পোস্টে মুখোশটা অন্ততঃ খুলে গেছে।
  • She | ২৩ মার্চ ২০১৫ ১১:৪৯71171
  • যাক! সমস্যা মিটে গেল এ যাত্রা!
  • সিকি | ২৩ মার্চ ২০১৫ ১১:৫৩71172
  • পাই মুখোশ খোলার পরে প্রোফাইল পিক আপডেট করলে অন্তত অফলাইনে যেন একবার লিংটা পাঠিয়ে দেয়। মুখোশ ছাড়া পাইকে দেখি নি তো কখনও ...
  • Abhyu | ২৩ মার্চ ২০১৫ ১১:৫৪71173
  • আমি একটা প্রশ্ন করেছিলাম - অ্যাত্তো অ্যাত্তো আন্দোলনের মাঝে পড়াশুনো হয়?
  • common | ২৩ মার্চ ২০১৫ ১১:৫৫71174
  • কিসের মুখোশ ? সারাক্ষণ যে কি এত মুখোশের ভয় পান ! কেউ সাহায্যের দরকারে সাহায্য করেছে বলে কি যে কোনো কথা হজম করে যাবে নাকি ! দাম্ভিক, বিনয়ের আড়ালে কুতসিত কি যেন সে সব তো প্রথমে আপনিই বললেন। সবসময় কে কোথায় কি খারাপ ব্যবহার করেছে সে সব কথা না তুল্লেই এই সব কথা শুনতে হত না।
  • She | ২৩ মার্চ ২০১৫ ১১:৫৭71175
  • সিকি র দাবি কে সেকেন্ড করে রাখলাম! একটা ছবি যেন পাই! নাকি একটা toi হবে? আসলে এইখানে kolorob এর বদলে লোকে মুখ ও মুখোশ নিই বেশি ব্যস্ত দেখছি
  • সিকি | ২৩ মার্চ ২০১৫ ১১:৫৮71176
  • এই ক্ষেলো করেচে!
  • মোহর | ২৩ মার্চ ২০১৫ ১২:০০71178
  • হোককলরব করা লোকজন গালি খাচ্ছে বুঝি? ওম্মা, আম্মো খাবো! আম্মো হোককলরব করিছিনু, without any previous association with যাদবপুর :/
  • She | ২৩ মার্চ ২০১৫ ১২:০০71177
  • আসলে আন্দোলন করলে লোকে বলে পড়াশুনো হচ্ছেনা, আবার পরীক্ষা বলে পথে নামা দুদিন বন্ধ থাকলে লোকে বলে কীঈঈ সুবিধাবাদী দেখলে, আন্দোলন এর স্বার্থে পরীক্ষা ছাড়া যেত না?
  • Tim | ২৩ মার্চ ২০১৫ ১২:০১71179
  • পাই নূতন মুখোশ লাগিলে জানাইবা। খুচরা ও পাইকারি মুখোশের আড়ত আছে। ইতি আং
  • সিকি | ২৩ মার্চ ২০১৫ ১২:০৩71181
  • যাক, টিমের ভয়েসটা জানা গেল। ইন ফ্যাক্ট টিমের মুখোশও খুলে গেল।
  • সে | ২৩ মার্চ ২০১৫ ১২:০৩71180
  • এটাতো তাদের অফিশিয়াল সাইটই নয় জানা গেল।
    মুখোশ খুলে গেছে। এটারই দরকার ছিলো। উপকার করে মাথা কিনে নিয়েছে নাকি? যত্তসব!
  • মোহর | ২৩ মার্চ ২০১৫ ১২:০৫71182
  • এত্ত লুকোচুরির কি আছে বাওয়া?
  • sm | ২৩ মার্চ ২০১৫ ১২:০৯71183
  • আসলে আন্দোলন করলে লোকে বলে পড়াশুনো হচ্ছেনা, আবার পরীক্ষা বলে পথে নামা দুদিন বন্ধ থাকলে লোকে বলে কীঈঈ সুবিধাবাদী দেখলে, আন্দোলন এর স্বার্থে পরীক্ষা ছাড়া যেত না?
    --- এখন দু চার বছর আন্দোলন বন্ধ থাক। খালি পড়াশুনো হোক।আন্দোলন করে সাপের পাঁচ পা দেখবে নাকি?
    #হোক পড়াশুনো! যদুর এক্স।
  • রোবু | ২৩ মার্চ ২০১৫ ১২:১৯71184
  • এসএম এর মুখোশ খুলে গেল।
  • সিকি | ২৩ মার্চ ২০১৫ ১২:২০71185
  • এরা ফেভিকল ইউজ করে না কেন?
  • মোহর | ২৩ মার্চ ২০১৫ ১২:২১71187
  • অন্য কোথাও অন্য কিছু আটকে গেলে? তখন?
  • a | ২৩ মার্চ ২০১৫ ১২:২১71186
  • "কিন্তু সমস্যা তা বুঝলাম না! মানে জাস্টিস পাবার প্রসেস তা কি ত্বো মিন্স নুডল? কে তাড়ানো জরুরি ছিল এই জন্যই যে উনি সমস্ত ভাবে স্য়্স্তেম টা কে কাজ করতে বাধা দিছিলেন।"

    আগে ডিসইড করুন বিচার সমাপ্ত না জাস্টিস পাবার প্রসেস চলছে।
    যদি সমাপ্ত হয়ে গিয়ে থাকে, রেজাল্টটা বলে দিন, মাইরি কোন প্রশ্ন করব না
    যদি না হয়, একটাই প্রশ্নঃ তা নিয়ে অনশন হচ্ছে না কেন? তথা, মেয়েটির বিচার পাবার গুরুত্ব কি ভিসি তাড়ানোর তেকে কম?
  • মোহর | ২৩ মার্চ ২০১৫ ১২:৩৩71188
  • কোনো কিছুই কম বা বেশি না। ভিসি বিচার-পদ্ধতির অন্তরায় ছিলেন, তার সরে যাওয়া জরুরি ছিল।
  • সে | ২৩ মার্চ ২০১৫ ১২:৩৫71189
  • ১৬ঃ৪৬ঃ২৫ IST র পোস্টটা দরকার ছিলো। ঠিক এতটাই যে ছিলো মনের মধ্যে, সেটা জেনে ভালো ই হলো।
    কী কী তথ্য জেনেছিলাম সেটা জানিয়ে দিচ্ছি।
    ভিসা পাবার আগে কলেজ ফি জমা দিতে হবে কিনা, এবং ভিসা পাবার সময়ে স্পন্সরের ব্যাঙ্কের কাগজ লাগবে কিনা।
    এই দুটো গুরুত্বপূর্ণ তথ্য মেইল মারফৎ জেনেছিলাম, এবং ফোনের মাধ্যমে জানতে চেয়েছিলাম যে ২২০ভোল্টের ইলেক্ট্রিক্যল যন্ত্রপাতি সঙ্গে দেবো নাকি ওদেশে গিয়ে ১১০ এর গুলো কিনে দেবো।
    এই তথ্যগুলোরে উত্তর পাবার জন্যে আমি অনেক কৃতজ্ঞতা জানিয়েছি তাকে মৌখিক ও লিখিতভাবে। কিন্তু তার জন্যে যে সারাজীবন কোনোভাবেই তাকে কোনোক্ষেত্রেই ক্রিটিসাইজ করা যাবে না সেটা জানা ছিলো না। জেনে ভালো ই হলো। এই উত্তরগুলোর দাম যে এত এক্সপেন্সিভ, সেটা জানতাম না। এই উপকারের জন্যে দাম্ভিকদের দাম্ভিক বলা যাবে না, সেটাও খুব বেশি হয়ে যাচ্ছে। যাগ্গে, এখন যখন উপকারের কথাটা প্রকাশ্যে লেখা হয়ে গেছে, চাইলে সমস্ত মেইল এখানে কপি পেস্ট করে দিতে পারি।
    আরো কে কে কখন উপকার করেছেন, এখানেই জানিয়ে দেবেন। কারণ আমি ক্রিটিসিজম করবার সময় ওসব দেখে রেখে ঢেকে কিছু করব না।
    আর ফোনে ও ইমেলে আমি মিষ্টি করেই কথা লিখি। মিষ্টি কথার উত্তর কীকরে রুডভাবে দিতে হয়, সেসব তো যাদপ্পুরের এক্স স্টুডেন্ট থেকে জেনেছি। সেসবও আছে। দরকার পড়লে জানাবেন। এখানে পোস্ট করে দেবো।
  • . | ২৩ মার্চ ২০১৫ ১২:৪৩71108
  • আজকে কল্লোলের মত কে যৌন হেনস্থা না প্রমাণ করতে অনেকেই আগ্রহী কারণ অভিযোগকারী এবং অভিযুক্ত সবাই কলরবী। কয়েকদিন আগেই এই গুরুতেই এরাই যৌন হেনস্থা নিয়ে পাতার পর পাতা লিখেছেন এবং জানিয়েছেন তাদের বাচ্ছাদের কিভাবে বুঝিয়েছেন যে অন্যেরা গায়ে হাত দেওয়া মানেই অপরাধ। তাহলে আজ এইটাকে যৌন হেনস্থা মানতে কি আপত্তি। কারণটা প্রেক্ষিত??
    খুব আমোদ লাগে এই দিক বদল দেখে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে প্রতিক্রিয়া দিন