এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  গুরুচন্ডা৯

  • হরিদাসের বুলবুলভাজা

    Guruchandali
    গুরুচন্ডা৯ | ২৮ এপ্রিল ২০০৬ | ১২৫৩০৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • I | ২৬ জানুয়ারি ২০০৯ ১২:২৬561052
  • ত্রিদিববাবুর (আমি বলি দীপঙ্করদা) কম্পিউটারের ঘর আর বাচ্চার ঘর আলাদা। তবে কখনো একই ঘরে সিগারেট খায় কিনা সে ব্যাপারে হলপ করে বলতে পারবো না।
  • I | ২৬ জানুয়ারি ২০০৯ ১২:৪১561053
  • ইন্দ্রাণীদি, শ্রী রামকৃষ্ণের testicular feminisation যে ছিল, এ বিষয়ে কোনো প্রামাণ্য তথ্য আছে কি?
  • h | ২৬ জানুয়ারি ২০০৯ ১৪:০১561054
  • নতুন ইকোনোমির জ্যোতিষ্কসমূহ খচিত একটি মাল্টিতলা বাড়িপাড়ায় আমি থাকি। ধরে নেওআই যায়, বাকি সমাজের থেকে আমরা পয়সায়, সচেতনতায়, রাজনীতি বিরোধীতায়, এনভায়রনমেন সম্পর্কে ইংরেজি রচনা লেখায়, কাশ্মীরির শালওয়ালার প্রতি সন্দেহ ভিত্তিক ঐক্যে, যাবতীয় খ্যাংচ্যাংড়া কেত্তনের বাজে পাড়া কালচারের বিরুদ্ধে আমরা জোটবদ্ধ। পুকুর না বুজে, পুকুর মেরে থাকলেও সেটাতে ব্যক্তিগত ভাবে অবদান না রেখে। এইখানে যে কোনো কারণেই হোক, যে বিভিন্ন ফাংকশনে মাইক ও মিউজিক সিস্টেমটি বাজানো হয়, সেটা মিউজিক কেন যেকোনো সিস্টেম বিরোধী প্রকৃত পোমো বিপ্লবী। আজ প্রজাতন্ত্রের সম্বর্ধনা দিবসে অত্যন্ত গভীর সংকেত রসের পরিচয় দিয়ে মিউজিকাল চেয়ার খেলা চলছে গত দেড় ঘন্টা যাবৎ। লোকে চেয়ারের জন্য ছোটো থেকেই কানে আঙুল দিতে শিখছে। মুশকিল হল সেই চেয়ার থেকে দূরে থাকতে গিয়ে, আমার ক্ষীণ বপুটিকে ক্ষীণতর সিবিলসুশীল সোসাইটির কাজে লাগাতে সচেষ্ট হয়ে গুরুতে ত্রি সে পড়তে গিয়ে আমার একটা সিরিয়াস অসুবিধে হচ্ছে। কান আর কি বোর্ডের মধ্যে আঙুল রিসোর্স ম্যানেজমেন্টে একটা জেনু অসুবিধে হচ্ছে। অথচ আঙুল ফাঁকা থাকলে কত ভাবে কাজে লাগানো যায়।
  • pi | ২৬ জানুয়ারি ২০০৯ ১৪:৪৫561055
  • লেখাটার অনেক কথাই ভালো লাগলো। যন্ত্রণার অনেকটা আর ভালোলাগার সবটাই ছুঁয়ে গেল।
    কিন্তু কিঞ্চিৎ খটকা ও লাগলো কিছু কিছু জায়গায়।
    কিছু শব্দে, বাক্যবন্ধে।

    অন্যকে জোর করে শুনতে, দেখতে বাধ্য করা অবশ্যই কুরুচিকর ও অসভ্যতা এবং সেহেতু বিরক্তিকর ও আপত্তিকর।
    কিন্তু সেটা যেকোনো কিছু শুনতে, দেখতে বাধ্য করা ই, তাই নয় কি ?
    কিন্তু যেটা আমি দেখতে বা শুনতে 'বাধ্য' হচ্ছি, অর্থাৎ আমার ভালো লাগছে না, তাই বাধ্য হওয়া কথাটা আসছে, সেটাকেই 'বীভৎস', 'বিকটতা' বলে দেওয়াটা কতটা সম্যক ?
    ব্যান্ডপার্টির সাথে হওয়া টুইস্ট নাচ হিন্দি সিনেমা বা টিভিতে দেখা নাইটক্লাবের বদলে এলভিসের সাথে সম্পর্কিত হলে, পৃথুল শরীর বদলে জিমচর্চিত স্লিম দেহের সুললিত আন্দোলন হলে, কিম্বা ব্যান্ডপার্টিতে সবচেয়ে বেশি বাজা হিন্দি গানের পরিবর্তে উলুধ্বনি, শঙ্খনিনাদ বা মাইকে বিসমিল্লাহ বাজতে থাকলে, সেই নাচ বা গান অযাচিত ভাবে আমাকে 'দেখানো' বা 'শোনানো' হলেও আপত্তিটা এক ই রকম থাকবে তো ?

    এই প্রশ্নের উত্তরটা না হলে প্রশ্ন করবো, কেন ?
    আমার পছন্দের জিনিষ, আমার কাছে যা রুচিসম্মত মনে হয়, তা আমি যদি অযাচিত ভাবেই শুনে বা দেখে ফেলি, আর যেহেতু জিনিষটা আমার পছন্দের, অতএব আমি আর তখন তা দেখতে বা শুনতে 'বাধ্য' হচ্ছি এমনটি বলা যায় না, কিন্তু সেটা হলেই তো আর ঐ শোনানো, দেখানোর অ্যাটিচুডের অসভ্যতার দোষ খণ্ডিত হয়ে যায় না !

    আর উত্তরটা হ্যাঁ হলে আর বিশেষ কিছু বক্তব্য নাই, শুধু এটুকু বলা ছাড়া, ঐ 'বীভৎস' ইত্যাদি বিশেষণগুলির ব্যবহার কেন তবে ?
    দেখতে বা শুনতে আমার কোনটাকে শ্লীল, শোভন, রুচিসম্মত লাগবে সেটা খুব ই আপনা আপনা আর আপেক্ষিক ব্যাপার নয় কি ? এমনি জাজমেণ্টাল হয়ে অ্যাবসলিউট স্কেলে তকমা লাগিয়ে দেওয়া যায় কি ?

    আর, এই মানুষগুলো আর কাউকে বিরক্ত করলে খুব বাজে ব্যাপার বটে, কিন্তু তা না করে যদি গাবদা লোকেরা তাদের গাবদাতর বাচ্চাদের নিয়ে হাফপ্যাণ্ট পরে ঘরে বসে লেদিয়ে চিপস খেয়ে টিভি দেখে ভুঁড়ি বাড়িয়ে চলে, প্রতিবেশীর মাঝরাতের ঘুম না ভাঙ্গিয়ে বিজয়ের উল্লাসপ্রকাশ করে নাচানাচির মধ্যে দিয়ে, খেলা না করে খেলা দেখে ইত্যাদি, তাহলেও কি সেটা একটা জীবনচর্যার 'অসভ্য' প্রতিলিপি হবে ? মানে আমি ব্যক্তিগতভাবে এগুলো অপছন্দ করতেই পারি, আমার রুচিবোধের সাথে সাযুজ্য না ই থাকতে পারে, আমি আমার সন্তানকে এভাবে মানুষ হয়োআর শিক্ষা ন ই দিতে পারি, কিন্তু তাই বলে কি আমি এটা কে, ঐ আবারো, জাজমেণ্টাল হয়ে বোকা, অসভ্য প্রতিলিপি আর সেই হেতু সংস্ক্রিতিহীনতা, 'শুয়োরের মত বেঁচে থাকা' এইসব অভিধা লাগিয়ে দিতে পারি ?

    আরো একটা কথা। ইলেকট্রনিক্স শস্তা, সহজলভ্য হয়েছে বলেই গৌরী ধর্মপালের লেখার স্ট্যান্ডার্ডের সংস্কৃতি সেই মাধ্যমে পাওয়া যাবেই না বা এই দুটো মাধ্যমের মধ্যে পরস্পরের পরিপূরক কোনো সহাবস্থান সম্ভব নয়, এরকমটা ই বা ভাবা ক্যানো ?
  • h | ২৬ জানুয়ারি ২০০৯ ১৫:১৭561056
  • ত্রিদিব বাবুর লেখার চারটে মূল বক্তব্য। প্রথম টা নিয়ে কোন বক্তব্য নেই। যদি বুঝে থাকি, সেটা হল, পরিবেশ ও দূষণ সংক্রান্ত বিষয়ে মানুষের সচেতনতার অভাব আছে।
    দ্বিতীয় বক্তব্য হল, যদি বুঝে থাকি, গুড টেস্ট, সুস্থ রুচি এবং শিক্ষিত ভদ্রলোকিয়ানা আক্রান্ত। এইটাতে প্রচুর আপত্তি আছে। যেটা আগের কমেন্টে লিপিবদ্ধ করার চেষ্টা করেছি। তৃতীয় বক্তব্য হল, পপুলার কালচার একটা থটলেস বেঁচে থাকা কে প্রোমোট করে। এটা নিয়ে আমার প্রচুর বক্তব্য আছে, আমি ত্রিদিব বাবুর মত করে ভাবি না। মানে এই লেখায় যে ত্রিদিব বাবুকে পেলাম, তাঁর মত করে ভাবি না।
    চতুর্থ বিষয় হল, আমাদের দেশের সংস্কৃতিতে প্রাইভেট স্পেস সম্পর্কে লোকের কোন শ্রদ্ধা নাই। এটা সম্পর্কে বক্তব্য আছে। যেটা নিয়ে অনেকটাই পাই বলে দিয়েছে। অতি সংক্ষেপে সংজোগ করে বলা যায় যে, সমস্ত ধরণের আর্বান সাংস্কৃতিক মোটিফের মতই এটাও, খানিকটা জস্মিন দেশে যদাচার, এটা নিয়ে আলাদা করে চাহিদা বাড়িয়ে লাভ নাই।

    এত বড় একজন পন্ডিত লোক, খচে গিয়ে এইরকম একটা লেখা লিখলেন কেন ভাবার চেষ্টা করছি। ব্যান্ড পার্টি নিশ্চয়ি মধ্য রাত্রে কহো না প্যার হ্যায় বাজাচ্ছিলো অথবা সক্কাল সক্কাল বিল্লো রানী বাজাচ্ছিলো। আমাদের ওদিক কার সুলেইমান ব্যান্ড অনেক সোবার। বিয়ের প্রসেশনে তথা দুর্গো পূজোর ভাসানে মোর ভাবনারে কি হাওয়ায় বাজায়, প্রায়শ: ;-)
  • tridib.sengupta | ২৬ জানুয়ারি ২০০৯ ১৬:৪২561057
  • ঠে বন্‌গ্‌ল য়্রিতিঙ্গ থিঙ্গ ইস নোত য়োর্কিঙ্গ য়িথ ম্য পিফন্য ব্রোয়ে্‌সর। অয়ে্‌ব ইত হস গোত সোমেথিঙ্গ তো দো য়িথ উপ্‌দতেদ যঅ। ঈ অম সোর্র‌্য থত ঈ হএ য়্রিতে তো থিস ইন নি্‌গ্‌লশ।

    অন্য পেওপ্লে হএ দিস্লিকেদ মন্য ওন্তেক্ষ্‌ত্‌স ইন থিস তেক্ষ্‌ত তকেন রোম ম্য ব্লোগ (দ্‌দ্‌ত্‌স।রন্দোমিন্‌ক।ওর্গ/ব্লোগ)। ঠিস য়স নোত এক্ষত্‌ল্‌য় মেঅন্ত ওর উরুচন্দলি। আস য়ে অল্ল কে্‌নায় অ 'ব্লোগ' ইস মোরে ও পের্সোনল নতুরে, তো বে রেঅদ ব্য পেওপ্লে লোসে তো মে, নোত পেওপ্লে ইন গেনেরল। ও লরিইঅতিওন্স অরে নোত নীদেদ থেরে, ম্য রিএন্‌দ্‌স কে্‌নায় মে অ বিত, ওর অত লেঅস্ত, থত ইস য়্‌হত ঈ বেলিএএ।

    এত মে লরিয়:

    ১। ঈ অম নোত অ রিচ মন, ইন নো রেদিব্লে সেন্সে ও থে তের্ম, বুত, অস থে থিন্‌গ্‌স গো, থেরে অরে মোরে থন ওনে রূম্‌স ইন ম্য প্লএ, অন্দ সো ঈ অম নোত বৌন্দ তো স্মোকে ইন থে সমে রূম।

    ২। ঈন নো য়য়, লেত মে রেপেঅত, ঈণ ণ আ, ঈ হএ গোত অবে্‌সালুতেল্য অনি্‌য়্‌থঙ্গ তো সয় অবৌত 'পোপুলর' ওর্ম ও উল্‌তুরে অস ওনে ও থে রেঅদের্স সইদ। ঈ অম ওন্‌ল্‌য় ওনএর্নেদ অবৌত থে পৌরিঙ্গ থত থিঙ্গ দোয়্‌ন ওন সোমেওনে য়ে্‌হা ইস নোত য়ন্তিঙ্গ তো ওন্সুমে থত অত থত মোমেন্ত।

    ৩। ঈ হএ ণ স্পেইঅল ঈলিন্‌গ্‌স তোয়র্‌দ্‌স অন্য সো অল্লেদ 'গূদ' উল্‌তুরে, থে 'হিঘ' ওনেস। ঈন অত, ম্য রিএন্‌দ্‌স কে্‌নায় ঈ শরে সোমে ও থে 'নোত-গূদ', 'নোত-হিঘ', অন্দ 'পোপ' থিন্‌গ্‌স উইতে অইদ্‌ল্‌য়।

    ৪। অল্লিঙ্গ সোমেওনে 'গব্দ শুওর' ইস বদ। বইঔস্ল্য। হতেএর থে সিতুঅতিওন ময় বে। এন ই থে সিতুঅতিওন ইস লিকে উস, ইন থে সুবুর্‌ব্‌স, য়ে্‌হরে অতের অ তিরেদ দয় য়ে্‌হন য়ৌর লিম্‌ব্‌স অরে জুস্ত গেত্তিঙ্গ স্লীপ্য, য়ৌ অন্নোত লিএ দোয়্‌ন দুএ থে 'উনতিওন্স' অন্দ থিস গোএস ওন হপ্পেনিঙ্গ নিঘ্‌ত অতের নিঘ্‌ত। উত, হোয়েএর অন্‌গ্‌র্‌য় ঈ ঔল্‌দ বে য়িথ ইত, ইত ইস নোত গূদ। ঈ মে্‌য়্‌সল দো নোত লিকে ইত য়ে্‌হন ঈ রেঅদ।

    আতের এএরি্‌য়্‌থঙ্গ, থিস ইস রেঅল্ল্য ইন্তেরেস্তিঙ্গ তো গেত সো মন্য রেঅদের্স রেস্পোন্সে, অন্দ সুচ অ দিরেত ইন্তেরঅএ ও ইত। ঠন্‌ক য়ৌ অল্ল।
  • tridib.sengupta | ২৬ জানুয়ারি ২০০৯ ১৭:২৫561058
  • The Bangla thing is not working with my Epiphany Browser. Maybe it has got something to do with updated Java. I am sorry that I have to write this in English.

    This piece of text was not meant for Guruchandali. It was more a bit of personal kind of writing, an entry of my blog 'ddts.randomink.org'. Usually a blog is written primarily for my friends, and so, because they know me a bit, or, I believe they do, some things are taken for granted while writing the text.

    You people have said many things. And I think I should clarify a few points.

    1. I am not a rich man, in any sense of the term. But, as the things go, we have more than one rooms, and so nobody is bound to smoke in a room where someone is sleeping, be it a baby or not.

    2. I have absolutely nothing to say about 'pop' culture. Absolutely nothing. My only objection is when any culture, pop or not, is poured down on someone unwilling.

    3. I have no 'weakness' to any 'high' or 'classy' culture. In fact, my friends know, in so many ways my own lifestyle and works go against many of the elements in that line. In fact my use of non-proper pronunciation of some proper names show that too. For many years in my life, when I was young and starting to read philosophy of that kind, I and quite a few friends of mine got used to that non-proper pronunciation. Then, after some time some other people corrected them. But, by that time I got used to those words, and something different did ring quite alien, and so I continued using them. And another point is that, many other people are used to that too, at least people that I know, who just like mine belong to, lucky or unlucky, that echelon of non-high culture. (The non-proper spelling of the Bangla word was deliberate, some endeavor to create a comic effect, obviously it did misfire, as the question shows.)

    4. Calling someone 'gabda shuor', however insufferable the situation maybe, and however inhuman they maybe to their own children, is bad. I am myself sorry while reading that phrase myself. It was a bit of a show of anger, but that is bad.

    5. After everything this was not a piece of literary text, it was more kind of a communication like an everyday letter is. I was trying to communicate how bitter is our experience with sound, particularly in the suburbs, outside proper-kolkata.

    6. Thank you all. It was such a novel experience to get so many readers response, so directly. Thank you once again.

    (First time I wrote something like this but the whole thing was lost, because the software took it as Bangla, this time I am writing it in angular brackets, don't know if it will work or not.
  • sayan | ২৬ জানুয়ারি ২০০৯ ১৯:০৫561059
  • খুব অদ্ভুত লাগছে, একজন লেখকের - তাঁর পরিপার্শ্বের ঘটনাজনিত অসহায়তার বহি:প্রকাশের - এমন কাটাছেঁড়া চলছে! গুরুচন্ডালিতে লিখে লেখককে রুচি, টেস্ট ইত্যাদির ডিসক্লেইমার দিতে হচ্ছে - এটা বাড়াবাড়ি লাগল।
  • M | ২৬ জানুয়ারি ২০০৯ ২০:০৬561060
  • সায়নের মন্তব্য মানা গেলোনা, এখানে সব লেখাকে নিয়েই কাটা চেড়া করা হয়, তাতে লেখকের গুন কমে না, বাড়ে। আর লেখক যেহেতু তার লেখা দিয়ে সমাজকে নাড়ায় তাই তার দায়বদ্ধতা নিশ্চয় থাকে, বরং যারা তাকে এ ব্যাপার নিয়ে বলেছেন তারাতো তার থেকে সংযত ভাবেই বলেছেন, কারোর চেহারা আর পোষাক নিয়ে বলা মোটেই রুচিকর নয়,কিন্তু তিনি মানে লেখক সুন্দর ভাবেই সেটা বলে গেছেন যে তার পুরো ব্যাপারটা এত শাস্তি লেগেছিলো যে রাগের জন্য উনি অমন লিখেছেন, লেখকের বক্তব্য ভালো লাগলো।
  • rimi | ২৬ জানুয়ারি ২০০৯ ২০:১৩561062
  • পরিবেশ ও আমাদের ভবিষ্যৎ প্রজন্মের শারীরিক নিরাপত্তা সম্পর্কে নতুন অনেক কিছুই জানার আছে।

    http://www.eurekalert.org/pub_releases/2008-12/mgh-tsa122808.php

    http://www.nytimes.com/2009/01/03/health/research/03smoke.html?em

    ডি: লেখার সঙ্গে এই লিংকগুলো সরাসরি যুক্ত নয়। কিন্তু এখানে কিছু কথা যখন হল তখন এখানেই দিলাম। দিন বদলের সঙ্গে সঙ্গে চেতনার অনেক নতুন মাত্রা যোগ হয়।
  • sayan | ২৬ জানুয়ারি ২০০৯ ২০:৩০561063
  • M, :)
  • a x | ২৬ জানুয়ারি ২০০৯ ২০:৫৬561064
  • পাঠক/পাঠিকার কাজ তারা করেছে, এটাই কি সায়নের অভিযোগ?

    পাই আর রিমির সাথে সহমত। তবে লেখক যখন বলেন যে এটা ব্যক্তিগত ব্লগের জন্য লেখা, তখন বুঝি কেন ব্যক্তিগত ক্ষোভ, অসহায়তার অভিব্যক্তির ভাষা এই।

    আমি যদি জানি আমি প্রতিবাদ করলে আরো দশটা লোক আমার সাথে আসবে, তখনই বেশির ভাগ মানুষ উঠে দাঁড়ায়। আর সেটার জন্য দরকার অর্গ্যানাইজাড কম্যুনিটি, যা হবেনা, হবার আশা দেখিনা। আমি আজ গিয়ে বলব, মাইক বন্ধ কর, কাল রাতে ফেরার পথে আমার মেয়ের মুখে অ্যাসিড মারবে। বাসে মেয়েদের ভাওয়েলশনে কেউ প্রতিবাদ করলে জানে তাকেই মেরে বাস থেকে নামানো হবে, বাকি সবাই বসে দেখবে। ভীতু হতে হতে, সয়ে যেতে যেতে, শুধু নিজেদের ছোট্ট পৃথিবীটা সামলাতে সামলাতে আমরা এইভাবেই বাঁচতে শিখে গেছি। তাই হয়ত এই লেখাও শুধু একজন ব্যক্তি মানুষের নিজস্ব রাগ আর ক্ষোভের লেখা হয়েই থাকে।
  • sayan | ২৬ জানুয়ারি ২০০৯ ২১:৫১561065
  • পাঠক/পাঠিকাদের কাজ নিয়ে না তো, অভিযোগের ধরণ নিয়ে :)
    এর আগের বুলবুলভাজাটাতেও ঠিক এমন না হলেও কাছাকাছি জিনিস দেখা গেছিল।

    যাগ্গে, আমি লম্বা ছুটিতে যাচ্ছি। আদিওস।
  • h | ২৬ জানুয়ারি ২০০৯ ২২:৫৪561066
  • ত্রিদিববাবু, আমার কোন মন্তব্যে যদি আপনার খারাপ লেগে থাকে, আমি সত্যি ই দু:খিত। নিজগুণে মার্জ্জনা করবেন।

    ন্যাড়া, কেন অবাক হচ্ছ বুঝলাম না। গুরুচন্ডালিতে সার্কাজম/ক্রিটিসিজম তো নতুন কথা কিছু নয়। মরাল জাজমেন্ট ও প্রচুর হয় ও হয়ে থাকে। সকলেই করে, প্রায় সব সময়েই করে। এখানে তো মূল মুড টা ক্যাজুয়াল ব্রিংকম্যানশিপ। তাতে তো তুমি আমি সহর্ষে পার্টিসিপেট করে থাকি। নতুন কি হল?
  • I | ২৬ জানুয়ারি ২০০৯ ২২:৫৭561067
  • সায়নের ডাকনাম বুঝি ন্যাড়া? জানাই ছিল না, দেখেছ ! গুরুতে দু-জন ন্যাড়া তাহলে।
  • sinfaut | ২৬ জানুয়ারি ২০০৯ ২২:৫৮561068
  • ন্যাড়া আবার কোত্থেকে এলো?
  • I | ২৬ জানুয়ারি ২০০৯ ২৩:০৩561069
  • বেজায় গরম তাই ন্যাড়া গাছতলায় ঘুমোচ্ছিল। হানুদা গিয়ে সেখান থেকে কান পাকড়ে ধরে হিড় হিড় করে টানতে টানতে ন্যাড়াকে টইতে এনে ফেলেছে। আর বেড়াল বলছে শব্দবাজিতে কানব্যথা করে তো তিব্বত গেলেই পারো !
  • siki | ২৬ জানুয়ারি ২০০৯ ২৩:০৮561070
  • এমনিতে মাতা শেরাওয়ালির জাগরণ চৌকি তো এখানে নিত্যনৈমিত্তিক ব্যাপার। ফোন করার চেষ্টাও করি নি, করলে সোসাইটির প্রেসিডেন্ট ট্রেজারার সেক্রেটারির সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে। গেলবছর সরস্বতী পুজোর আগে সোসাইটির বাঙালি কমিউনিটিতে পরামর্শ দিয়েছিলাম রাতভর তারস্বরে বাংলা ভক্তিগীতি চালানোর। তো, তারা বাঙালি বলেই হয় তো আমার পরামর্শ ভালোভাবে নেয় নি, গুচ্ছ অফেন্ডেড হয়েছিল।

    এই ১৮ জানুয়ারি আমাদের সোসাইটির জেনারেল বডি মিটিংয়ে আরও গোটাদশেক প্রোপোজালের সাথে একটি প্রোপোজাল পাস হয়েছে, আমাদের সোসাইটিচত্বরে একপিস শিবমন্দির বানানো হবে। তার জন্য প্রয়োজনীয় স্পেস অ্যালোকেশন আর ফান্ড অ্যারেঞ্জমেন্টের নির্দেশ দেওয়া হয়েছে কমিটিকে।

    শিববাবু কী খেল দেখাবেন অদূর ভবিষ্যতে, তিনিই জানেন।
  • h | ২৬ জানুয়ারি ২০০৯ ২৩:৩১561071
  • ওটা ন্যাড়া অন্য, সায়ন। সরি ন্যাড়া। ওভার টু ইউ সায়ন। এত অন্ত:স্থ, গুলিয়ে যায়।
  • Div0 | ২৬ জানুয়ারি ২০০৯ ২৩:৫৭561074
  • আচ্ছা। সব অন্ত:স্থ উড়িয়ে আবার অসীম হলাম।

    হানুদা, আপনাকে একটা প্রশ্ন করি। আপনার তিনটে সতেরো'র পোস্টে তৃতীয় বক্তব্য নিয়ে - থটলেস বেঁচে থাকা মানে কি? মানে "এসেছিস-যখন-একটা-আঁচড়-কেটে-যা' এর সনাতন বাঙালী কাউন্টার বিলিফ? ত্রিদিববাবুর বুবুভা'র প্রসঙ্গে, ঠিক কিভাবে রিয়্যাক্ট করলে তা আনপপুলার থটফুল কালচারকে প্রোমোট করে?

    (এই সুতোর বিষয় নয়, চাইলে উত্তর নাও দিতে পারেন।)
  • rimi | ২৭ জানুয়ারি ২০০৯ ০০:৪৬561075
  • সিঁফোকে অনেক ধন্যবাদ ত্রিদিব সেনগুপ্তের ব্লগ ঠিকানা দেবার জন্যে।

    কিছু লেখা খুব ভালো লাগল। কিন্তু সেসব আলোচনার জায়গা এটা নয়।
  • indrani | ২৭ জানুয়ারি ২০০৯ ০১:২৭561076
  • I,
    শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব যে সময়কার লোক ছিলেন তখন testicular feminisation-এর নামও কেউ শোনেনি। শুনবে কি করে, তখন তো রানী রাসমণিকে অনেক push back সহ্য করতে হয়েছিল কবিরাজদের কাছে থেকে উনি সাহেব ডাক্তার দেখিয়ে রাজাবাবুকে ইংলিশ ওষুধ খাওয়াতে চেয়েছিলেন দেখে। কিন্তু আজকের ডাক্তাররা, বিশেষ করে গাইনিকোলজিস্টরা কিন্তু তাই বলেন। রামকৃষ্ণের অনাবৃত উর্দ্ধ দেহের সাদা-কালো ছবিও তার প্রমাণ যার কথা আগের চিঠিতে উল্লেখ করেছি।
  • pi | ২৭ জানুয়ারি ২০০৯ ০২:২৭561077
  • ত্রিদিববাবুর লেখাতে দু নং পয়েণ্টের ক্ল্যারিফিকেশানের পরে আর কোনো আপত্তি নাই। ধন্যবাদ।

    তবে সায়ন্দা, আমার ধারণা আমি বা অন্য কেউ ই, লেখা নিয়ে প্রশ্ন তুলেছি বা মন্তব্য করেছি মানেই ওনার রুচি, টেস্ট নিয়ে ডিসক্লেমার দাবী করেছি কিম্বা ওনার অসহায়তার বহি:প্রকাশ নিয়ে কাটাছেঁড়া করার বাড়াবাড়ি করেছি, এরকমটি নয়।
    খুব পাতি ভাবে বললে, লেখক যে মেসেজটা দিতে চেয়েছেন, মূল বক্তব্যটা ধরতে পারলেও আর তা নিয়ে সহমত হলেও তার অনুষঙ্গে ও সূত্র ধরে অন্যান্য যে মতামত, বিশেষণ ইত্যাদি এসেছে সেগুলো কিছুটা অবাক করেছে, কথঞ্চিৎ ধন্দে ফেলেছে।

    তো, সেগুলো কিলিয়ার করণার্থে প্রশ্ন করা যাইবেক নাই !

    করলে সেগুলো লেখকের রুচি নিয়ে প্রশ্ন তোলা হয়ে যাবে !

    তবু আমার পোস্ট পড়ে ত্রিদিববাবুর কাছে যদি সেরকম কোনো মেসেজ পৌঁছে থাকে, তাহলে দু:খিত।

    তবে, গুরুচণ্ডালির কোনো লেখা পড়ে কোন প্রশ্ন তুলতে গেলেই লেখকের ব্যক্তিগত রুচি নিয়ে প্রশ্ন করি নাই, এরকম ডিসক্লেমার যদি দিতে হয় পদে পদে পাদটীকা করে, সেটাও কিঞ্চিৎ বাড়াবাড়ি ই লাগছে। এই আর কি।
  • kanti | ২৭ জানুয়ারি ২০০৯ ০৮:০০561078
  • ত্রিদিব বাবুর ব্লগে বাংলা বা ইংরাজি কোন লেখাই পড়তে পারছি না। সাহায্য চাই।
  • h | ২৭ জানুয়ারি ২০০৯ ০৮:২১561079
  • পাই এর শেষ পোস্টের কথা গুলোকে সমর্থন করলাম। আমার বা পাই য়ের কমেন্ট গুলোর উত্তর যে ত্রিদিববাবু আদৌ দেবেন, এবং কিছুটা ডিফেন্সিভ ভাবে দেবেন, ভাবি নি। আমার সিরিয়াসলি কারো রুচি নিয়ে কোন প্রশ্ন নাই, ব্যক্তিগত জীবনযাত্রা নিয়েও আমার কোন প্রশ্ন নাই। কেউ বড়লোক না গরীব লোক, ক কামরার ঘরে কে থাকে, এইগুলো নিয়ে মাইরি আমি কিসু কই নাই। আর আমার নিজের রুচি খুব রিফাইন্ড কিসু না। যেমন আমি মনে করি গোবিন্দা পৃথিবীর শ্রেষ্ঠ অভিনেতা।

    গুরুচন্ডালি তে যে কোনো লেখা বেরোলে, হাতে গোণা কটি লোক পড়ে, তাদের মধ্যে হাতে গোণা কটি লোক প্রতিক্রিয়া ব্যক্ত করে। তাতে লেখকের কিছু যায় আসে না, নর্মালি। আর গুরুচন্ডালি র ঐতিহ্য হল আমরা অনেকেই সকলকে একটু টুইয়ে দিতে, নীতিশিক্ষা দিতে,পেছনে লাগতে পছন্দ করেন,বিদ্রুপ ব্যঙ্গ করে থাকেন। এর মধ্যে তো নতুন কিসু নাই। আমার বন্ধু পরেশের ভাষায়, আসেন আসেন, বসেন, বসেন, বাবা আপনে তো তৈরী মাল, এই আইলেন, আইয়াই দেশলাইয়ের খরচ বাচান, এই কইরা কি আর ফেলাট হইবো? কিসু মাইন্ড খরবেন না, আমাগো এইহানে হগলেরে ইন্সাল্ট না কইরা থাকতে পারি না।
  • h | ২৭ জানুয়ারি ২০০৯ ০৯:২০561080
  • ডিভো, আমার মনে হয় তুমি ত্রিদিববাবুর লেখাটা ভালো করে পড়নি।
    প্রথমত: 'আঁচড় কেটে যা' টা আবার কোত্থেকে এলো?
    দ্বিতীয়ত: ত্রিদিববাবু ব্যক্তিগত ভাবে, আমরা এখন জানি নিতান্তই ব্যক্তিগত ভাবে, কতগুলো জিনিসকে অপছন্দ করেন বলে উল্লেখ করেছেন। সেই অপছন্দকে কিছুটা কিছুটা, একেবারেই, ব্যক্তিগত কনভার্সেশনের মুডে রেশনালাইজ করেছেন।(বেশ করেছেন।) তালিকাটা নতুন করে করছি না। এইবার এই তালিকায় অনেক কিছুই আছে, যেগুলোকে কালেকটিভলি 'পপুলার কালচার' নামক কন্সট্রাকটের আওতায় আনা হয়ে থাকে। থাকে মানে, ইটিমোলোজি না করেও বলা যায়, পাব্লিক ডিসকোর্সে এটাই চলন। তবে এটা উল্লেখ করে দেয়া যেতে পারে, লুজলি আমরা হয়তো মাস কালচার বসুটাকেও এর মধ্যে অন্তর্গত করেছি। এই আলোচনায়। কোথাও কোথাও এই টার্ম দুটো আলাদা করা হয়। যেমন ধর লোকগীতি পপুলার কালচার হতে পারে, কিন্তু মাস প্রডিউসড হয় না। কেন হয় নাটা অবভিয়াসলি দার্শনিক ও তাঙ্কিÄক বিতর্ক। সেদিকে তোমার আগ্রহ থাকলে, অনেক লেখা পড়তে পারো।

    তো সাধারণত: পপুলার কালচার বস্তুটার সঙ্গে যে বস্তুটার একটা ডাইকোটোমি আছে, তারে কয়, হাই আর্ট বা হাই কালচার। এবার ডাইকোটোমিটার বিভিন্ন কারণের মধ্যে দুটোর কথা এক্ষেত্রে উল্লেখ্য। প্রথমত: জনপ্রিয়তা। দ্বিতীয়ত: গভীর চিন্তা ভাবনার বা ইন্টেলেকচুয়াল চ্যালেঞ্জের প্রয়োজনীয়তা। এই দ্বিতীয় ব্যাপারটা, এই ডাইকোটোমি অনুযায়ী, কোনো কোনো পপুলার কালচারে, বিশেষত: মাস কালচারে, অবহেলিত, এবং একটা মত অনুসারে, এটাই এর জনপ্রিয়তার কারণ। ধর টেলি সোপ। সামাজিক উপন্যাস। ইত্যাদি কালচারাল প্রোডাকশনের জনরা -র জনপ্রিয়তার চাবিকাঠি হল, দৈনন্দিনের জীবনযাত্রা তদুপরি একটা সময়ের এস্ট্যাবলিশড ভাবাদর্শের ব্যবহার। গল্পের প্রয়োজনে নানা রকম স্টিরিওটাইপ নির্মাণ যেটা নাটকীয় সংঘাত তৈরী করলেও, আসলে কোন বড় প্রশ্ন তৈরী করে না। ইত্যাদি।

    এইবার আমি যা যা বল্লাম, তাতে গুরুচন্ডালির চলন অনুযায়ী, তুমি প্রত্যেক কথাতেই, কেন, কাকে বলে ইত্যাদি বলে আমাকে হারিয়ে দিতে পারো, অথবা, নিজে নিজে কষ্ট করে সোশাল সাইন্সের, বিশেষত: কালচারার্ল স্টাডিজ বিষয়টির বিভিন্ন দিকপালদের লেখা পুরো না হোক, ছুটকো ছাটকা পড়ে নিয়ে, তার পরে আবার ত্রিদিব বাবুর লেখাটা পড়তে পারো।

    ত্রিদিব বাবু একজন সিরিয়াস ও শ্রদ্ধেয় চিন্তাবিদ। যদি আমি খুব ভুল না করে থাকি। গুরুচন্ডালির চলন অনুযায়ী তোমাকে আমার ফার্দার উপদেশ তথা নীতিজ্ঞান হল, ত্রিদিব বাবুর বিভিন্ন লেখা পড়ে দেখতে পারো।

    ইত্যাদি। তোমাকে 'ইনসালট কইরা' বা জ্ঞান দিয়ে আনন্দ পেলাম।বিশেষ করে এই ভেবে, যে, তুমি কতটা বোর হবা এই পোস্ট পড়ে, কারণ সবাই জানে, ব্লিডিং অবভিয়াস কতগুলো কথা ছাড়া এই পোস্টে আর কিছুই বলা হয় নি;-)
  • M | ২৭ জানুয়ারি ২০০৯ ১০:২৬561081
  • সায়ন আমার নাম ধরে অমন হাসলো কেন? আমি বুঝতে পারলাম না। আর বুবুভা-র কেসটা কি?
    ইয়ে মানে আমারো মাঝে সাঝে বেজায় রাগ হয় আর রাগ ঝাড়ার জায়গাও পাইনা, মানে একটা স্টেডি জায়গা আছে, কিন্তু আর সেথায় আরাম আসেনা, মানে আমার হাবি এখন আর রাগ টাগে পাত্তা দিচ্ছে না, আমি তবে অনেক বুবুভা পাঠাতে পারি আর কি।
  • sayan | ২৭ জানুয়ারি ২০০৯ ১২:১৫561082
  • বোধিদা, ছোট্ট একটা ডজ করে বেরিয়ে গেলে। সব কথা ঠিকঠাক বোধগম্য না হলেও তোমার লেখার কনটেকস্টটা বোধহয় বুঝলাম। জ্ঞান দিয়ে আনন্দ পেলে? তা পাও। আমি আজ তাড়াতাড়ি কাটি। অনেকদূর রাস্তা। লম্বা ছুটি। আহ্‌।

    M, ডু আই নো ইয়ু?
  • I | ২৭ জানুয়ারি ২০০৯ ১২:১৬561083
  • ইন্দ্রাণীদি,
    gynaecomastia কিন্তু হাজার-একটা কারণে হতে পারে। testicular feminisation তার অন্যতম একটা কারণ-এইমাত্র।
    testicular feminisation কথাটা এখন out of fashion। লোকে বলে androgen insensitivity। তার যে complete version, তাতে মানুষ জন্মায় female phenotype নিয়ে। অর্থাৎ জন্ম থেকেই সে দেখতে-শুনতে মেয়ে, যদিও sex chromosomeXY। একমাত্র বয়:সন্ধিতে গোলমাল ধরা পড়ে কেননা তার মাসিক ঋতুস্রাব হবে না, তার তো ডিম্বাশয়-জরায়ুই নেই।

    আর incomplete variant-এ অতটা মেয়ে -মেয়ে phenotype হয় না বটে, কিন্তু চেহারায় মেয়েলী ছাপ থাকে। লিঙ্গ ছোট হয়। অত দাড়িগোঁফ(শ্রীরামকৃষ্ণের যেমন ছিল) গজানোর সম্ভাবনা খুব কম।

    আর, গাইনিকোলজিস্টরা বলে-এটা খুব লুজলি বলা। এটা কোনো প্রমাণ নয়, যেমন অমুক লোক ভুত দেখেছে বললেই ভুত আছে এটা প্রমাণ হয়ে যায় না।

    যাগ্গে। তুমি এ-পাতায় এসে দু-চার কথা লিখেছো দেখে ভালো লাগলো। রোজ লিখলে আরো ভালো লাগবে। ভালো আছো?
  • Arpan | ২৭ জানুয়ারি ২০০৯ ১২:৪৩561085
  • লেখাটা আরো ক'বার পড়তে হবে। ভেঙ্গে ভেঙ্গে। ছুটির বাজারে তার কোন আশু সম্ভাবনা দেখতে পাচ্ছি না।

    আরেকটা ছোট্ট 'মিশ্‌টেক' আছে। আইসিএল না, ওটা আইপিএল হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন