এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃ-প-বু-ভু ৬

    Ishan
    অন্যান্য | ০২ মার্চ ২০১০ | ৩০০৬৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | ০৬ মার্চ ২০১০ ১২:২৩445674
  • ৯ই মার্চ, কোলকাতায়, ইউনি ইনস্টি হলে বিকেল পাঁচটায় হিমাংশু কুমার অপারেশন গ্রীনহান্ট নিয়ে তার অভিজ্ঞতার কথা বলবেন।
  • PT | ০৬ মার্চ ২০১০ ১২:৩২445675
  • মাওবাদীরা যে প্রধান শিক্ষককে অপহরন করেছে বা এতদিন ধরে যাদের খুন করেছে তাদের বাড়ির লোকদেরও আশা করি নিমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে এই বক্তৃতা শোনার জন্য।
  • Manish | ০৬ মার্চ ২০১০ ১৩:৩৩445676
  • হলদিয়া বন্দর নিয়ে তৃনোমূলী রাজনীতি
    http://www.anandabazar.com/5med1.htm
  • Manish | ০৬ মার্চ ২০১০ ১৩:৪০445677
  • এই হিমাংশু কুমার কে আর কোন যুক্তিতে উনার বক্তৃতা শুনতে যাবো।
  • pinaki | ০৬ মার্চ ২০১০ ১৪:২১445678
  • এই তো এগোচ্ছে। জয় মা। তারা। ব্রহ্মময়ী।
  • kallol | ০৬ মার্চ ২০১০ ১৪:২৪445679
  • হিমাংশু কুমার একজন গান্ধীবাদী। উনি এবং ওনার স্ত্রী দুজনে মিলে গান্ধীজীর আদর্শে অনুপ্রানিত হয়ে দিল্লী ছেড়ে দান্তেওয়াড়ায় এসে বনবাসী চেতনা আশ্রম প্রতিষ্ঠা করেন। ওখনে আদিবাসী উন্নয়ন নিয়ে কাজ করেন। মাওবাদীরা প্রথমদিকে ওনাকে আশ্রম বন্ধ করে দিতে বলে। উনি সে সব অগ্রাহ্য করে ওনার কাজ চলিয়ে যান।
    সম্প্রতি সরকার থেকে ওনার অশ্রমটি বুলডোজার দিয়ে ভেঙ্গে দিয়েছে। ওহানে নাকি মাওবাদীরা আশ্রয় নিতো।
    ওনার অভিজ্ঞতা শোনার মতো। ভালো লাগা না লাগা তো অনেক কিছুর ওপর নির্ভরশীল। প:ব: বাইরে যেখানে সিপিএম বা তৃণমূল নেই, সেখানে মাওবাদী কার্যকলাপ, সরকারের ভূমিকা, আদিবাসীদের অবস্থা জানতে পারবেন।
  • bb | ০৬ মার্চ ২০১০ ১৪:৪৮445682
  • এই শুনছিলাম সব জায়গায় হারছে, আজ আবার আবাপ: লিখেছে একের পর এক জিতে চলেছে এসএফ আই!!!
    http://www.anandabazar.com/6raj5a.htm
  • bb | ০৬ মার্চ ২০১০ ১৪:৫৬445076
  • লালমোহন টুডুর মৃত্যুর প্রতিবাদ জানাই, বিশ্বাসকরি তার মৃতদেহ তাঁর পরিবারের হাতে তুলে দেয়া উচিত ছিল।
    একই সঙ্গে ধি:ক্কার জানাই APDR এর 'গাঁয়ে মানেনা আপনি মোড়ল' নেতাদের এই নিয়ে রাজনীতি করার জন্য। এঁদের বিশ্বাসযোগ্যতা আরও কমে গেল।
  • Manish | ০৬ মার্চ ২০১০ ১৫:৫৬445077
  • কল্লোল,
    ধন্যবাদ,হিমাংশু কুমারের ব্যাপারে জানাবার জন্য। সংগে দেওয়া লিঙ্কটা খুলেছি।পড়ে মতামত জানাবো।আঙুল হারা বাচ্চাটার ছবি ও সাথের প্রতিবেদন অতি বেদনাদায়ক।ছবিটা চেনা চেনা লাগায় মনে পরলো সুমন এই ছবি দেখিয়েই ২৪ EFR marderএর পক্ষে justify করছিলো।
  • kallol | ০৬ মার্চ ২০১০ ১৬:৪৭445078
  • তুমি-আমি ঘরে বসে কি জাস্টিফাই করলাম না করলাম কি আসে যায়। যে লোকটা ওখানে দাঁড়িয়ে কাজ করছে, এবং কোন ভাবেই মাওবাদী নয়। সেই লোকটার কাছ থেকে, তার অভিজ্ঞতা জানাটাও বিরাট ব্যাপার। আমি ব্যাঙ্গালোরে শুনেছি। দান্তেওয়াড়া-আদিবাসী-মাওবাদী-সরকার-সালোয়া জুডুম সব মিলিয়ে ভারতীয় গণতন্ত্রের খামতির জায়গাগুলো ওনার চোখ দিয়ে দেখা।
    আমার কাছে বাঙ্গালী হিসাবে সিপিএম-তৃণমূল-এর বাইরে রাজনীতি-গণতন্ত্র-সরকার ও আদিবাসী নিয়ে এক অনন্য অভিজ্ঞতা। ভদ্রলোক বলেন বেশ ভালো। একটু মেঠো ধরন, শহরের মানুষদের ওপর একটু অনুকম্পা (মাঠে-ঘাটে কাজ করা মানুষদের এক নিশ্চিত অহম, ব্যতিক্রমহীন নিরাপত্তাহীনতা), কিন্তু মানুষটা সৎ। কথা শুনলে বুঝবে।
  • Manish | ০৬ মার্চ ২০১০ ১৯:১৩445079
  • কল্লোল,কাজের ফাঁকে ফাঁকে লিঙ্কটার থেকে প্রতিবেদন পড়ছি।

    আদিবাসীদের ব্যপারে আমি বেশ আগ্রহী। অবৈতনিক ভাবে আমার তিনটি corporate NGO এর সাথে ৪ বছর প্রত্যক্ষ কাজ করার experiance আছে। যারা Jharkhsnd,Orissa র আদিবাসীদের নিয়ে কাজ করে।আমি আদিবাসীদের সমস্যা,জীবনধারা,জাঁতপাতের বিচার,ধর্মীয় অনুষ্ঠান এই সব সমন্ধে কিছুকিছু জানি।
  • Manish | ০৬ মার্চ ২০১০ ১৯:৫৮445080
  • FCRA সাসপেন্ড করার অধিকার Govt.এর আছে কারণ বেশীর ভাগ নিষিদ্ধ সংগঠনের funding আসে এই FCRAএর মাধ্যমে।তাই central Govt. কে সতর্ক থাকতে হয়।
  • . | ০৬ মার্চ ২০১০ ২২:২৭445081
  • ব্রিলিয়ান্ট। :-)))

  • dipu | ০৬ মার্চ ২০১০ ২২:৫২445082
  • :-D

    আরো একটা ....
  • . | ০৬ মার্চ ২০১০ ২৩:৩৩445083
  • আই জাস্ট লাভ ইট। :-))

  • . | ০৭ মার্চ ২০১০ ০০:৫৯445084
  • অল ব্রিলিয়ান্স্‌, অল লাভ্‌ লীড্‌স্‌ টু মম্‌তা....অ্যাণ্ড ঔন্‌লি মমতা

    ব্রাভো! ব্রাভো!

    মিড্‌ল্‌ক্লাস্‌ ট্রু ইণ্টেলিজেন্সিয়া অমর রহে!!
  • pinaki | ০৭ মার্চ ২০১০ ১৬:১৭445085
  • কোনটা যে আসল ফুটকি আর কোনটা যে নকল বুঝতেই পারি না। :-(
  • aka | ০৮ মার্চ ২০১০ ০৪:৪৩445088
  • http://www.anandabazar.com/8raj4.htm

    পিটি কি একটা যুক্তি দেন না সারা ভারত কি একটা ইন্ডেক্সে পিছিয়ে পড়ছে প:ব:ও পিছিয়ে পড়বে এতে আর আশ্চর্য্য কি আছে?

    আসলে সত্য হল, পৃথিবীর সমস্ত টাকা দিয়েও উন্নতি করতে বললে প:ব: তাও পারবে না। ""পুঁইশাকের মশলা দিয়ে বিরিয়ানি রান্না করা যায় না"" (মাইরি এটা আমি বলি নি)।
  • SC | ০৮ মার্চ ২০১০ ০৬:০৫445089
  • সিপিএমের লোকেরা জানালেন না ছত্তিশগড় নিয়ে কি ভাবছেন।
    আর মমতার ইংরেজি নিয়ে ফেসবুকে কিছু খিল্লি করছিলাম, তারপর নিজেরই অনুতাপ হলো।
    নয়ের দশকে, আমরা যখন বড় হচ্ছিলাম, তখন লালু কে নিয়ে এরাম খিল্লি হতো মধ্যবিত্ত ড্রয়িং রুমে।

    ভারতের ডেমোক্রাসির সবচেয়ে বড় সাফল্য লালু মমতার মতো নেতারা এখন এদেশের ভাগ্য নিয়ন্ত্রণ করেন। কনভেন্ট ইস্কুলের শিক্ষা, কিংবা বিলেতের ল ডিগ্রী, কিংবা বড় জায়গায় থাকা বাবা কাকা, এইসব ছাড়াই এদ্দুর এসেছেন।

    মমতার ইংরেজি নিয়ে ঠাট্টা করলে আমরা কি নিয়ে অহংকার করছি ভেবে দেখবেন?
    কালীঘাটের নিম্নবিত্ত পরিবারের স্বল্পশিক্ষিত মেয়েরা ওভাবেই ইংরেজি বলে,হার্ভার্ডের চিদুবাবুর মতো করে বলেনা।

    আনফরটুনেটলি, এন্টি এলিটিস্ট এই রাজনীতিতেও সিপিএম পিছনের সারিতে থেকে গেলো। সিপিএমের নেতা পার্লামেন্টে কি টি ভি স্টুডিওতে চোস্ত ইংরেজী বলা ভালো কলেজে পড়া শিক্ষিত এলিট। এরা নেতা হতেই পারেন, কিন্তু শুধু এরাই নেতা হবেন? বাকিদের জন্য খিল্লি?

    সব খিল্লির পিছনেই রাজনীতি থাকে, এটাও ব্যাতিক্রম নয়। মমতাকে ধন্যবাদ, কালীঘাটের নিম্নবিত্ত মেয়ের গলা শুনতে পেলো পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র।
  • pi | ০৮ মার্চ ২০১০ ০৬:৪৭445090
  • sc কে বড়হাতের ক।
  • a | ০৮ মার্চ ২০১০ ০৯:০৬445091
  • বাই দি ওয়ে, সেলিম বাবুর ইংরেজি দিদির থেকে এমন কিছু ভালো নয়। নিজের মত প্রকাশ করতে গেলে একাকার করে ফেলছেন, যেটা বলছেন সেটা মনে হচ্ছে মুখস্থ করে এসে বলে দিচ্ছেন।
  • Blank | ০৮ মার্চ ২০১০ ০৯:২৩445092
  • পার্লামেন্টের অফিসিয়াল ভাষা ইংরিজি এবং হিন্দি দুটো ই। চাইলে স্পীকারের অনুমতি নিয়ে বাংলাতেও বলা যায়।
  • Ishan | ০৮ মার্চ ২০১০ ০৯:৩২445093
  • মমতার ইংরিজি বলা নিয়ে কোনো বাওয়াল নেই তো। মন্ত্রী হতে গেলে সেন্ট স্টিফেন্স কি জে এন ইউ ফেরত হতে হবে নাকি? নইলে কল্কে পাওয়া যাবে না?
  • Ishan | ০৮ মার্চ ২০১০ ০৯:৩৩445094
  • হ্যাঁ, বাংলায় বললে সবচেয়ে খুশি হতাম। কিন্তু সে বোধহয় কেউই এখনও করে দেখান নি। আমি সংসদে গেলে বলব। :)
  • SC | ০৮ মার্চ ২০১০ ১০:৩৫445096
  • http://www.aajkaal.net/report.php?hidd_report_id=124220

    এই লেখাটি চোখে পড়ল। অনেকগুলি বড় বড় নাম দেখলাম। বিশেষ বুঝলাম না। :(
  • PT | ০৮ মার্চ ২০১০ ১১:৪৯445098
  • @ aka

    সরকার অপদার্থ হলে তার বিরুদ্ধে ভোট দিয়ে সরিয়ে দিন। আমি এপর্যন্ত যত শব্দ টাইপ করেছি তার মূল প্রতিপাদ্য দুটি:

    ১) পকাবু আর মাওবাদীদের রাজনীতিতে শ্রেনী বিশ্লেষণ জাতীয় কোন বিষয় নেই। তাই শুধু একটিমাত্র সরকারী দলের মানুষ খুন করার পিছনে অন্য কোন ভাবনা আছে।

    ২) প:বঙ্গের সমস্ত অবস্থানই ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে দেখতে হবে। (এদেশে একজন কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যের মতামতের তোয়াক্কা না করেই ১০ম শ্রেণীর পরীক্ষা তুলে দিতে পারে। সেই তুলনাতে একজন রাজ্যের শিক্ষা মন্ত্রীর ক্ষমতা ভেবে দেখুন-রাজ্যের প্রাইভেট স্কুলের মাইনে যাই হোকনা কেন তিনি কিস্যু করতে পারেননা)।

    আপনি সরকারি টাকা খরচ করার মত পেশাতে আছেন কিনা জানিনা। যাঁরা নেই তাঁদের সকলের অবগতির জন্য একটা উদাহরণ দিই। Department of Scince and Technology থেকে গবেষণার জন্য প্রদত্ত অর্থসাহায্যের time-frame টি এইরকম:

    প্রোজেক্ট পাঠানোর তারিখ: জুন ১, ২০০৯
    প্রাপ্তিস্বীকার: জুলাই ৮, ২০০৯
    এক্সপার্টদের সামনে প্রস্তাব উপস্থাপনা: নভেম্বর ২০, ২০০৯
    অ্যাপ্রুভাল-এর চিঠি: ডিসেম্বর ১০, ২০০৯
    টাকার অ্যাপ্রুভাল "Order": ফেব্রুয়ারী ১১, ২০১০

    চেক আসবে আরো ৩/৪ মাস বাদে।

    এই গোটা ব্যবস্থাটি সম্পুর্ণভাবে কেন্দ্রীয় সংস্থা দ্বারা নিয়ন্ত্রিত এবং স্থানীয় সরকার বা যে institute/university টাকা পাচ্ছে তাদের কিছুই করার নেই। কি পরিমাণ paper work করতে হয় এইটুকু টাকা খরচ করতে গিয়ে সে প্রসঙ্গটি নাহয় বাদই রাখলাম।

    এমন হতে পারে: একবছরেরও আগে আমি যে বিষয়টি নিয়ে গবেষণা করার কথা ভেবেছিলাম সেই জাতীয় কাজ অন্য কেউ করে গবেষণাপত্র ছাপিয়ে দিলে আমার আঙুল কামড়ানো ছাড়া কিছুই করার নেই।

    কেউ বলতেই পারেন যে প্রজেক্টির কার্যকালের মেয়াদ শুরু হয়েছে ফেব্রুয়ারী ১১ থেকে আর কারও মতে যবে থেকে চেকটা encashed হবে তবে থেকে।

    আমার বিশ্বাস সব জায়গাতেই অবস্থা একই রকম। রাজ্যসরকারী দপ্তরে অবস্থা নিশ্চয়ই আরও খারাপ।

    যে রাজনীতিতেই আস্থা রাখুননা কেন, সত্যি সত্যি পরিবর্তন যদি আনতেই চান সেটা দিল্লীর দরবার থেকেই শুরু করতে হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল প্রতিক্রিয়া দিন