এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সিঙ্গুর: কি ভাবছেন সবাই(২)

    Ishan
    অন্যান্য | ১৮ অক্টোবর ২০০৬ | ৭৯১০৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arijit | ২৬ সেপ্টেম্বর ২০০৮ ১০:১২696546
  • মিডিয়াও যখন কোনও ফলোআপ দেয় নি, তখন বাকি কেউ কিস্যু জানবে না সেটা তো স্বাভাবিক। কোনটা ইস্যু, কোনটা নয়, সেটা কে ঠিক করে দেয়?
  • d | ২৬ সেপ্টেম্বর ২০০৮ ১০:২৩696547
  • যেই ঠিক করুক, আমি খবরটা জানতে চাই। যাঁরা বিভিন্নরকম নাম ভাঁড়িয়ে ছায়ার সাথে কুস্তি লড়ছেন, আমি তো ভাবলাম তাঁদের কাছে নিশ্চয় খবর থাকবে। কারণ তাঁরাই তো নাকি আসল লক্ষ্মীবাবুকা সোনা চাঁদিকা দুকান।
  • sarathi | ২৬ সেপ্টেম্বর ২০০৮ ১১:০৮696548
  • ১৭৫৭ র পাশেই ২০০৮ থাকবে
    http://tinyurl.com/53lxok
  • samit | ২৬ সেপ্টেম্বর ২০০৮ ১১:৫১696549
  • বাজে লেখা। দাঁত কিড়মিড় ছাড়া কিছু পেলাম না।
  • samit | ২৬ সেপ্টেম্বর ২০০৮ ১২:১৫696550
  • আচ্ছা WB এর মুখ্যমন্ত্রী টা কে? রাজ্যটা কারা চালাচ্ছে CPIM না বিরোধীরা? বহিরাগতরা নন্দীগ্রাম হতে দিল না, মমতা সিঙ্গুর হতে দিল না। এবার বুদ্ধ, আপনি পামুক পড়ুন, তামুক খান, রাজ্যটাকে ছাড়ান দেন।
  • kallol | ২৬ সেপ্টেম্বর ২০০৮ ১৪:৪৪696551
  • দেবেশবাবু তুলনাটা ভুল করে ফেলেছেন। মীর্জাফররা ছিলেন বলেই না বাংলা তথা ভারতে ""শিল্পায়ন"" হলো। মার্কস লিখলেন, ব্রিটিশরা ভারতে অন্ধ নিয়তির মত কাজ করছে। তারা রেল পথ বসিয়ে, শিল্পস্থাপন করে ভারতীয় প্রলেতারিয়েত তৈরী করছে।
    সিপিএম-এর ""শিল্পায়ন""এর যুক্তিও তো তাইই। ধণতন্ত্রের বিকাশ না হলে বিপ্লব হবে কি করে? তাহলে মীরজাফর কারা?
  • Suvajit | ২৬ সেপ্টেম্বর ২০০৮ ১৭:১৯696552
  • এই প্রথম মমতা ব্যানার্জীর ভাষণ শুনছিলাম স্টার আনন্দে। উফ্‌ জাস্ট অসহ্য। লোকে কি করে ঘন্টার পর ঘন্টা এই অত্যাচার সহ্য করে।
  • kallol | ২৬ সেপ্টেম্বর ২০০৮ ১৮:৩৬696553
  • ওটাই নবতম আশ্চর্য।
    সেই যে যুধিষ্ঠির বককে উত্তর দিয়েছিলেন আশ্চর্য কি?
    মমতার ""শোনা যায় না"" ভাষণ, ঘন্টার পর ঘন্টা / দিনের পর দিন শুনে যাওয়া।
  • a x | ২৬ সেপ্টেম্বর ২০০৮ ২১:২৭696554
  • এই যাহ্‌ মমতা পন্থ্‌নগর পৌঁছে গেছে - ও সারথী বাবুউউউ কিছু করুন!

    http://tinyurl.com/3enkqj

    তবে আপনার অভিনন্দন গুলো গুনে গুনে রাখছে আশা করি কেউ, কবে আবার ফেরৎ চাইবেন।
  • dd | ২৬ সেপ্টেম্বর ২০০৮ ২২:২১696556
  • হ্যাঁ, অ্যামন কি কন্নাটকেও একটা SEZ নিয়ে কিছুতেই, কিছুতেই ঝামেলি মিটছে না। তিন বচ্ছর হয়ে গ্যালো। (আইজের TOI'র ব্যাঙ্গলোরে এডিশনে বিশদ পাইবেন।)

    তবে প: ব:'এ সাথে তফাৎ : কিসানদের সাথে কোনো বড় রাজনৈতিক দল নেই।
    মিডিয়ার মাথা ব্যাথা নেই।
    সুশীল সমাজ আবার কি ?
    আর কিসানদের অন্দোলন জমি দেওয়ার নৈতিকতা নিয়ে নয়, দর দাম নিয়ে।
  • a x | ২৬ সেপ্টেম্বর ২০০৮ ২৩:২২696557
  • তাতো নয়। POSCOতেই তো না। পস্কো প্রতিরোধ সংগ্রাম সমিতি তো সিপিআই নেতৃত্ব দিচ্ছে।
  • kallol | ২৭ সেপ্টেম্বর ২০০৮ ১৭:৩৯696558
  • কেন যে সকলে এসব নিয়ে এতো মাথা ঘামায়! পন্থনগর আর সিঙ্গুর এক হলো? কর্নাটক আর প:ব: এক হলো?
    কেষ্ট কি তুমি আমি? জানো না! কেষ্ট করলে লীলা, আমি করলে বিলা।
  • shrabani | ২৯ সেপ্টেম্বর ২০০৮ ১২:০৩696559
  • রঞ্জনদাকে,
    ভেতরের লোক হিসেবে ও দীর্ঘকাল কোরবা প্ল্যান্টে চাকরি করার সুবাদে বলতে পারি শুধু কোরবাই কেন এন টি পি সির ভারতবর্ষের কোনো প্ল্যান্টে কোনো প্রাইভেট সিকিউরিটী নেই, সব সি আই এস এফ (CISF)। আপনার কোথাও ভুল হচ্ছে। এই স্টেটমেন্টটা মারাত্মক।শুধু প্ল্যান্ট নয় আমাদের টাউনশিপের গেটেও CISF
    ইন ফ্যাক্ট, দিল্লীতে কর্পোরেট বা অন্যান্য শহরের অফিসে CISF রাখার পারমিশন নেই বলে প্রাইভেট সিকিউরিটী তবে সেসবও শুধু ভাল নামকরা এজেন্সীর।
    তাও আজকাল টেরর অ্যাটাকের পরিপ্রেক্ষিতে চেষ্টা করা হচ্ছে যাতে অফিসগুলোর জন্যেও CISF রাখবার পারমিশন পাওয়া যায়।
  • ranjan roy | ২৯ সেপ্টেম্বর ২০০৮ ২২:৩৬696560
  • শ্রাবণী,
    আপনি সম্ভবত:কোরবার মূল থার্মাল পোয়ার প্ল্যান্ট, যেগুলো এম পি ই বি র অধীনে, তাতে চাকরি করেছেন।
    কোন সন্দেহ নেই সেখানে, পশ্চিম কোরবার এন টি পি সি ও ভিলাইয়ে সি আই এস এফ নামের কেন্দ্রীয় সংস্থার হাতে সিকিউরিটির মূল দায়িত্ব। তারা সে¾ট্রালি রিক্রুটেড।
    কিন্তু আমি বলছি সেই স্থানীয় কৃষকদের কথা, যাদের জমি নেয়ার সুবাদে অদক্ষ মজদূর হিসেবে নেয়া হয়েছে। তারা কখনও আলাদা বিভাগে হেল্পার, কহনও ডাম্পারের খালাসী, কখনও বিভিন্ন স্টোরের চৌকিদার ইত্যাদি।
    আমি যে সময়ের কথা বলছি--১৯৮০- ১৯৮৬, সে সময়ে পশ্চিম কোরবা( এন টি পি সি) তে কনস্ট্রাকশন চলছে।
    ফলে সেই সময় প্রতি পরিবারে একটি চাকরি দেয়ার জন্যে কৃষকদের অদক্ষ শ্রমিক হিসেবে নিয়ে চৌকিদারি থেকে শুরু করে যখন যেমন, তখন তেমন কাজে লাগানো হয়েছিল। তখ্যন গ্রাউন্ড লেভেলে এগুলো খুব স্ট্রাকচারড্‌ ছিল না। কাজ যাই হোক, লেখা হত ""অদক্ষ শ্রমিক''।
    তারপর যখন সেসব পূর্ণ হয়ে অপারেশনের স্টেজ এল তখন ব্যাপরটা স্ট্রাকচারড্‌ হল। সেই লোকগউলোকে অন্য কাজে লাগানো হল। এবং আপনার সঠিক বর্ণনামত কেবল ""কেন্দ্রীয় ঔদ্যোগিক সুরক্ষা বাহিনী''র হাতে সিকিউরিটির দায়িত্ব এল।
  • shrabani | ৩০ সেপ্টেম্বর ২০০৮ ১০:১৯696562
  • রঞ্জনদা,
    আপনি আবার ভুল তথ্য দিলেন। কোরবা জামনিপালি তে একটীই এন টি পি সির 2000 MW প্ল্যান্ট (এখন তার expansion হচ্ছে তবে একই কম্পাউন্ডের ভেতরে।)। এন টি পি সির কোনো প্ল্যান্ট ই কস্মিনকালেও এম পি ই বি বা মধ্য প্রদেশ স্টেটের নয়। কোনো স্টেটের সাথেই আমাদের প্ল্যান্টের কোনো সম্পর্ক থাকেনা। আমরা সে¾ট্রাল গ্রিড এ আসি (যা এখন আর একটি সে¾ট্রাল পাবলিক সেক্টর পাওয়ার গ্রিডের অন্তর্গত), যে কোনো স্টেট সাধারনত আমাদের থেকে পাওয়ার কিনে থাকে দরকারমত।
    এম পি ই বির প্ল্যান্ট এম পি ই বির নিজস্ব,রাজ্য সরকারের। তাদের সঙ্গে এন টি পি সি নামক পাব্লিক সেক্টরের কোনো সম্পর্ক নেই।

    আমাদের R&R policy আছে, জমি অধিগ্রহণের নিয়ম কানুন আছে কেন্দ্রীয় সরকারের নিয়মমত। unskilled labor দিয়ে এন টি পি সি চৌকিদারী করাবে এটা একটু অবিশ্বাস্য ব্যাপার বিশেষ করে কোরবায়। কারন আমাদের প্রথম প্ল্যান্ট ইউ পির সিঙ্গরৌলীর পরে সমস্ত প্ল্যান্টই অত্যন্ত স্ট্রাকচারড আর অরগ্যানাইজড ভাবে হয়েছে, কোথাও প্ল্যানিংএ গলতি খুব একটা হয়নি। তবে অত কাল আগে তো আমি ছিলাম না, তাই বলতে পারছিনা।পুরনো লোকেদের জিজ্ঞেস করতে হবে।
    তবে এখন নতুন যা আসছে তাতেই দেখেছি সিভিল কনস্ট্রাকশনের মাল সাইটে পড়তে না পড়তেই CISF এসে যায়।
    এমনকি কোরবাতেও CISF এর কলোনী আমাদের কলোনীর থেকে পুরনো, আগে এসেছে।
    আপনি এর আগে অধিগ্রহন নিয়েও কোরবার এন টি পি সির উল্লেখ করেছিলেন, সেটার তথ্যও খুব সঠিক ছিলনা।
  • Suvajit | ৩০ সেপ্টেম্বর ২০০৮ ১৯:২৪696563
  • আবার আবাপ। কিন্তু প্রশ্নগুলো ওঠেই।
    http://www.anandabazar.com/30edit4.htm
  • ranjan roy | ৩০ সেপ্টেম্বর ২০০৮ ২১:৫০696564
  • শ্রাবণী,
    প্লীজ রেগে যাবেন না। স্পষ্টত:ই আমি আপনার প্রথম পোস্টের প্রথম লাইনটা ভুল ভাবে পড়েছি।
    যার জন্যে বলেছি হয়তো আপনি কোরবার অন্য থার্মাল পাওয়ার প্ল্যান্টে চাকরি করে থাকবেন।
    এবার আমার বক্তব্যটি আরেকটু স্পষ্ট করি।
    সময়টা দেখুন--- ১৯৭৯।
    তখন কোরবায় এন টি পি সি মাত্র দররিখার, নগৈখার, টাঙ্গামার বলে তিনটি গাঁয়ে জমি অধিগ্রহণ শুরু করেছে। জমনীপালী-আগারখার এগুলোতে আরও পরে শুরু হয়।তারও পরে আইবিপি বারুদ কারখানার কাছে কোয়ার্টার বানানো শুরু হয়।
    কিন্তু তখন রাজ্যসরকারের তিন-তিনটে পাওয়ার প্ল্যান্ট ( হসদেও-থার্মালকে নিয়ে) প্রোডাক্‌শন দিয়ে যাচ্ছে। তাই হয়তো আমি আন্দাজ করেছি যে আপনি পুরনো পাওয়ার প্ল্যান্টের লোক কি না। সেটা আমার ভুল।
    সেই সময়ে তরুণ কুমার চ্যাটার্জী, (খড়গপুর আই আই টী থেকে আসা, পরে দ্রুত উন্নতি করে সুনামের সঙ্গে দিল্লি অফিসে উচ্চপদে চলে যান), জমির মেজারমেন্ট, উত্তেজিত কৃষকদের সঙ্গে নেগোশিয়েশন---- এসবের জন্যে ভারপ্রাপ্ত ছিলেন। প্রায় একা হাতে কাজ করেছেন। তখন চারদিকে মাটি খোঁড়া হচ্ছে, আর অ্যাসবেস্টস্‌ শীটের মেক -শিফট্‌ অফিসে কাজ চলছে।
    যে কোন প্রোজেকটেই একটা শুরুতে অল্পকালীন অ্যাড হক পিরিয়ড থাকে। তরুণ বাবু তখন প্রতিদিন পায়ে হেঁটে ক্ষেত-মাঠ চষে বেড়িয়ে সার্ভে দেখতেন, প্রবলেম সলভ্‌ করতেন, আবার কোরবায় সরকারী রেস্ট হাউসে জমিঅধিগ্রহণ নিয়ে ক্ষতিপুরণের পেমেন্টের ও বন্দোবস্ত করতেন।
    আমাকেও তখন রোজ ঐ গ্রাম গুলোতে চষে বেড়াতে হত। কারণ ঐ গ্রামের অধিবাসীরা আমাদের গ্রামীণ ব্যংকের ক্লায়েন্ট ছিল। স্টেট ব্যাংক ও আমরা ঐ ক্ষতিপূরণের পয়সা নিয়ে ডিপোজিট করতাম।
    সেই সময়ে তরুণ চ্যাটার্জি মশায়ের সঙ্গে ভাল বন্ধুত্ব হয়।
    আপনি ওনার থেকে ভেরিফাই করতে পারেন।
    এন টি পিসি র প্ল্যানিং নিয়ে কোন কটাক্ষ করছিনা। ব্যাপারটা আদৌ প্ল্যানিংয়ের নয়। প্ল্যান অনুযায়ী সমস্ত কারখানা, স্টোর, ফ্লাই অ্যাশ ডাম্পিংয়ের জায়গা এবং তার ডিসপোজাল, কোয়ার্টার, স্কুল, হাসপাতাল, শপিং সেন্টার সব ময়দানবের মত একদিনে একসাথে গড়ে ওঠেনি, সম্ভবও নয়। স্টেজ হিসেবে প্রায় সাত-আট বছরে গড়ে উঠেছে। সি আই এস এফের থাকার, অপারেশনের ইন্‌ফ্‌রাস্ট্রাকচার গড়ে ওঠার পর ওরা এসেছে।
    আমার কনটেক্‌স্‌ট হল জমি হারানো অদক্ষ শ্রমিকরা ঐ প্রোজেক্টে কি কাজ পাবে।
    আগের পোস্টটা দেখুন। কাজ পেয়েছে অদক্ষ শ্রমিকের। টেম্পোরারি অ্যাসাইনমেন্ট। তাতে মেকশিফ্‌ট স্টোরের চৌকিদারি থেকে, মাল নিয়ে ট্রাক ঢোকার রাস্তায় ব্যারিয়ার তোলা-নামানো, পাস চেক করা সব করেছে।
    ঐ তিনটে গাঁ ভোরিয়া আদিবাসীদের। ১৯৭৯ থেকে ১৯৮৬ অবদি ঐ এলাকায় থাকার ফলে আমি দেখে বলছি।
    রূপনারায়ণ গৌটিয়া, চামার রায়, কনকসায় ও তার ছেলেরা অনেকেই শুরুতে এধরনের অ্যাড হক অ্যাসাইনমেন্ট পেয়েছে। তারপর সি আই এস এফ আসার পরে স্বাভাবিক ভাবেই ওদের অন্য ট্রেডে লাগিয়ে দেয়া হয়েছে।
    আসলে আমার আর আপনার বক্তব্যে কোন বিরোধ নেই। আপনি বলছেন স্ট্যান্ডার্ড সিস্টেম এর বা স্থায়ী ব্যবস্থার কথা।
    আর আমি বলছি আর্লি স্টেজে অল্পকালের জন্যে অ্যাড হক ব্যবস্থার কথা।
    অর্থাৎ রাজনৈতিক কারণে প্রতি পরিবার একটি চাকরি দেবার প্রতিশ্রুতি দিলে তাদের তাৎক্ষণিক যেকোন কাজে লাগানো যেতে পারে এইটুকুই প্রতিপাদ্য।
    আর স্মৃতি থেকে বলা পুরনো কথায় কিছু ডিটেইলস্‌ এর ভুল থাকতে পারে। তার দায়িত্ব আমার।
    আর পুরনো দিনের ভেরিফিকেশনের জন্যে তরুণ কুমার চ্যাটার্জির ( সম্ভবত: ডেপুটি চিফ ইঞ্জিনিয়র, সিভিল হয়ে উনি দিল্লি অফিস যান)চেয়ে যোগ্য লোক কে আছে?
  • shrabani | ০১ অক্টোবর ২০০৮ ১০:৪৮696565
  • রঞ্জনদা,
    আমি আমাদের অফিসের (কর্পোরেট) পুরোনো লোকজনদের সঙ্গে কথা বললাম আপনার পোস্টটা পড়ে, সবারই মত এটা অবিশ্বাস্য, অসম্ভব। আপনার কথা মত ৭৯ থেকে ৮৬ অবধি আমাদের সাইটে লোক্যাল Land oustee দের দিয়ে পাহারা দেওয়ানো হয়েছে, CISF নয়, এটা হতেই পারেনা। আপনাকে যে বা যারা এ খবর দিয়েছে হয় সেটা ভুল নয়ত আপনার বোঝার ভুল।
    আমার মনে হয় শুধু টাটা কেন এন টি পি সি র মত পাব্লিক সেক্টরও সিকিউরিটীর ব্যাপারে এরকম ঝুঁকি নিতে পারেনা, সেটা যথাযথও হবেনা।

    আমিও এন টি পি সির ডিটেলস নিয়ে এখানে আলোচনা করতে আগ্রহী নয়। আপনি টাটাদের সিকিউরিটীতে লোক্যাল লোককে রাখা প্রসঙ্গে এন টি পি সি কোরবার উদাহরন দিতে গেলেন তাই এসব বলা।
  • shrabani | ০১ অক্টোবর ২০০৮ ১১:১৭696567
  • কম জেনে লেখা প্রসঙ্গে কি যেন সব মন্তব্য করা হয়েছে না অন্য থ্রেডটায়!!
  • ranjan roy | ০১ অক্টোবর ২০০৮ ২২:৪১696568
  • শ্রাবণী,
    আমি দু:খিত, নিশ্চয়ই আমার ভুল হয়েছে। এবং এন টি পি সি নিয়ে আমার কথা বলার কোন অথরিটি নেই। সত্যিই আমরা অনেক সময় কত কম জেনে আলটপকা মন্তব্য করে বসি। ভুল শুধরে দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
    খালি একটা কথা বলি-- আমার পোস্টটা দেখুন। আমি বলেছি ১৯৭৯-৮৬ পর্য্যন্ত আমি ওখানে ছিলাম। আর ফলে ১৯৭৯ তে যখন মাত্র জমি অধিগ্রহণ হচ্ছিল, যখন আদৌ ফ্যাকটরি তৈরি হয়নি, ঐ ২১০০ মেগাওয়াটের চিমনিটাও না, জি এমের অফিসও না, টি কে চ্যাটার্জি একটি মেকশিফ্‌ট অ্যাস্‌বেসটসের শীটের হাটমেন্ট থেকে অফিস পরিচালনা করছেন, যখন কোন কোয়ার্টার তৈরি হয়নি মাত্র সার্ভে আর কোথাও কোথাও মাটি খোঁড়া হয়েছে, সেই সময়টা অত্যন্ত অস্থায়ী এক প্রিপারেটরি সাময়িক স্টেজের কথা।
    আর ঐ ১৯৭৯-৮৬ পিরিয়ডে ঐ লোকগুলির অ্যাড হক নিযুক্তি থেকে বিভিন্ন বিভাগে রেগুলার নিযুক্তি, তার বিবর্তন, পুরো এরিয়ার ভূগোল বদলে যাওয়া এগুলি দেখেছি।
    আমি ভিলাইয়ের ছেলে। আমার বাবা ভিলাই স্টীল প্ল্যান্টে ১৯৫৯-৭৯ অব্দি কাজ করেছেন। কলেজ ওখনেইশেষ করেছি। ফলে আমার কোন ভ্রান্তি নেই যে এনি পাবলিকটর ইন্ডাস্ট্রিতে সিকিউরিটির দায়িত্ব নেবার জনেই সি আই এস এফ নামক সংস্থাটির জন্ম।
    আমার কথাটার প্রসংগ ছিল সিংগুর ইত্যাদিতে টাটার কারখানা হলে চাষীর ছেলেরা কি ধরণের কাজ পাবে? আদৌ চৌকিদার গোছের কাজ পাবে কি না।
    আমি বলেছিলাম আর্লি স্টেজে ২১০০ মেগার প্ল্যান্টে বিস্থাপিত পরিবারের লোকজনকে স্টোর( বা এন টি পিসি থেকে দুরপা যাওয়ার
    ঐ ব্যাক ওয়াটারের রাস্তার ওপর ব্যারিয়ারের চৌকিদারি করতে দেখেছি।
    নীতিগত বা পলিসি হিসেবে নয়।
    কিন্তু নিশ্চয়ই আমার ভুল হয়েছে। আমি লজ্জিত, নিজেই টের পাইনি কত অল্প জেনে বাগাড়ম্বর করেছি। ক্ষমা করবেন।
  • Du | ০১ অক্টোবর ২০০৮ ২৩:২৫696569
  • রঞ্জনদা, এ ব্যাপারে হয়তো নিশ্চিন্ত থাকতে পারেন যে তারা সিকিউরিটি না হলেও অন্য কাজ পাবে, পেয়েছে। যে ভদ্রলোক সিঙ্গুরে ধর্ণার জেরে কাজ বন্ধ হওয়ায় সুইসাইড করেছিলেন ওনার ছেলেরা কারখানায় মালির কাজ করতো কাজ বন্ধ হবার আগে পর্য্যন্ত।
  • shyamal | ০২ অক্টোবর ২০০৮ ০৩:৫৭696570
  • সিঙ্গুরে সরকার নাকি একর প্রতি ১৬ লক্ষ টাকা দিতে রাজি হয়েছিল। কিন্তু টাটা কোম্পানী খুলবে শুনে জমির দাম হু হু করে বাড়ে। এখন নাকি সেই জমির দাম ৫০-৬০ লাখ একর প্রতি।

    এদিকে বর্ধমানের আলু চাষীরা বলেছেন সরকার যে টাকা দিচ্ছে সিঙ্গুরে, সেটা লোভনীয়। সে দাম পেলে তাঁরা আজই জমি বেচে দেবেন। কিন্তু সত্যিই কি হবে? যদি কাল টাটা বর্ধমানের সেই গ্রামে ফ্যাক্টরী করতে চায়, গ্রামবাসীরা জেনে যাবে ও বলবে চাষের জমিতে কারখানা হতে দেবনা। কারণ ফ্যাকটরি হবে শুনলেই জমির দাম অনেক বেড়ে যায়।

    এর আশু সমাধা নেই।
  • bitoshok | ০২ অক্টোবর ২০০৮ ১০:৫২696571
  • বাজার অর্থনীতি কি কয়?
  • bitoshok | ০২ অক্টোবর ২০০৮ ১১:১৩696572
  • এই দুইটি পড়িয়া দেখেন।
    Nano will cost Bengal hundreds of crores a year
    [http://tinyurl.com/3spw5s]

    Rs 160-crore bonanza for Tatas
    [http://tinyurl.com/3vyozc]

    নেটে খুঁজিলে হিসাবের খুঁটিনাটি আরো পাইবেন। শুনিয়াছি ইহার বাইরেও আরো উপহার আছে। তবে কোনো প্রশ্ন ভুলেও করিবেন না। ন্যানো আসিতেছে, ক্যানো বলিলেই আপনি 'উন্নয়ন বিরোধী' হইবেন।
  • shyamal | ০৩ অক্টোবর ২০০৮ ১৯:০৩696573
  • অবশেষে বাঙালি টাটাকে বিতাড়িত করিতে সমর্থ হইল।
    http://tinyurl.com/456nkv

    ইনকিলাব জিন্দাবাদ : বিপ্লব বেঁচে থাকুক
    বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, চিনে নিক দুর্বৃত্ত

    দুর্বৃত্ত টাটাকে তাড়িয়ে আমরা গর্বিত। এবার দুর্বৃত্ত জার্মান মেট্রোকে তাড়াতে হবে।
    তবেই বাঙালির চাষিরা সুজলা, সুফলা বাংলা করতে পারবে।

    কি মধু বাংলা গানে গান গেয়ে দাঁড় মাঝি টানে
    গেয়ে গান নাচে বাউল গান গেয়ে ধান কাটে চাষা
    এবারে আমরা আসল কাজে মন দিতে পারব। অনেক বিপ্লবী নাটক, গান লিখে, অভিনয় করে বাংলাকে সফল করব।
  • Abhyu | ০৩ অক্টোবর ২০০৮ ২১:০৫696574
  • বাঙ্গালী বোধহয় টাটাকে বিতাড়িত করতে পারে নি। কারখানাটা সিঙ্গুরে হচ্ছে না - এই মাত্র। জমি টাটারই আছে। অন্তত সেই রকমই জানি। ভুল জানতে পারি।
  • aja | ০৩ অক্টোবর ২০০৮ ২১:৪১696575
  • লেট মি স্পেকুলেট।

    ১। মমতার আন্দোলন বন্ধ হবে। কেননা টাটার কারখানা যখন হচ্ছেই না, তখন বার্গেইনিং চিপ আপাতত: হাতছাড়া। আর মধ্যবিত্তের দিক থেকে ন্যানো হারানো নিয়ে ভোটবাক্সে রিপার্কাশানের সম্ভাবনা আছে।

    ২। সিঙ্গুরের চাষাদের দু'দিকই গেল। জমিও গেল, আর কারখানা হলে যে সাধারণ উন্নয়ন হত এলাকার, তাও গেল। হাতে রইল ক্ষতিপূরণ। কিন্তু সে তো ছিলই। মমতার দেওয়া আশাতে চাষা মরল।

    ৩। টাটা ঐ জমিতে পরে ফেরৎ আসবে, সে কারখানা করেই হোক কি অন্য কিছু। তখন টাটা অনেক ডোসাইল ওয়ার্কফোর্স পাবে এলাকায়।

    ৪। এসইউসি আর নকুরা যে প্রথম শ্রেনীর রাজনৈতিক গর্দভ, সেটা আবার প্রমান হল। সিপিএমের বিরোধিতা করতে গিয়ে মমতার সাথে এক মঞ্চে বসতে যে বামপন্থীরা ইতস্তত: করে না, তারা নির্বোধ। অবশ্য রাজনৈতিক নির্বুদ্ধিতা এদের ট্রেডমার্ক। আর ব্যক্তিগত সম্পত্তির পবিত্র অধিকার নিয় যারা আন্দোলন করে, তাদের বামপন্থী বলা যায় কিনা কে জানে।

    ৫। সিপিএম বোধহয় আপাতত: রাজনৈতিক খেলাটায় এগিয়ে গেল।

    মোটের উপর এই ব্যাপারটার শিক্ষা হল, যে বামপন্থী নীতিহীন অন্ধ সিপিএম বিরোধী তার হাতে টাটা আর মমতা তামাক খাবেই।
  • ranjan roy | ০৩ অক্টোবর ২০০৮ ২২:৩০696576
  • অজ'র লজিক ফলো করে --তালে ১২৩ অ্যাক্টের কনটেকস্টে সিপিএম-বিজেপি সংসদে এক মঞ্চে আছে?
  • aja | ০৩ অক্টোবর ২০০৮ ২২:৩৮696578
  • ১২৩ অ্যাক্ট মানে পারমান্বিক চুক্তির বিরোধিতা?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন