এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • স্বামী বিবেকানন্দ-একটি নির্মোহ ব

    Biplab Pal
    অন্যান্য | ১৫ জানুয়ারি ২০১২ | ১০৭৮৬৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • biplab pal | 63.*.*.* | ১৯ জানুয়ারি ২০১২ ০৩:০০515136
  • বিবেকানন্দের ব্রহ্মচর্য্যার নীতির মধ্যে একটা বিরাট বড় ফ্যালাসি আছে। সেইটাই ঠিক ক্লিয়ার হচ্ছে না।

    ধরে নিলাম ইশ্বর আছেন, তাঁর ইচ্ছাতেই পৃথিবী চলছে। তিনিই মানুষসহ সকল জন্তু জানোয়ারকে যৌনাঙ্গ দিয়েছেন যৌনতা করার জন্যে। বিবেকানন্দ সর্বশক্তিমান ইশ্বরের অস্তিত্ব স্বীকার করে থাকলে কোন যুক্তিতে যৌনতাকে জীবন থেকে বাদ দিতে বলেন? অন্যদিকে, যৌনতাকে পাপ বলে ঘৃণা করলে, বিবাহিত ব্যক্তি মাত্রই যোনিকীট বলে ঘোষণা করলে বিবেকানন্দের নিজের বাপ মার প্রতিও অশ্রদ্ধা হবার কথা। নিজের জন্মের প্রতিই ঘেন্না ধরে যাবার কথা।

    অন্যদিকে, বিবেকানন্দ বলেছেন জীবে সেবা করে যেই জন ইত্যাদি। তো জীবে সেবা মানে কোন সেবা? খাদ্য এবং আশ্রয়ের মতন যৌনতাও জীবনের এসেনশিয়াল কাজ। বেঁচে থাকা মানে তো শুধু আমার একার বেঁচে থাকা নয়, আমার জিনগুলোকে বাঁচিয়ে রাখা - একেবারে বেসিক ইনস্টিংক্ট। তো জীবে সেবার একটা পার্ট অবশ্যই তবে যৌন সেবা? অর্থাৎ অন্যকে খাবার দিলে যেমন ইশ্বরকে খুশি করা হয়, যৌনতা দিলেও তেমনি ইশ্বরের খুশি হবার কথা। তাই কি না?

    হ্যাঁ, বিয়ে করলে আর ছেলেপুলে হয়ে গেলে তাদের জীবন ধারণের ব্যবস্থা করতে যৌবনের অনেক শক্তি খরচ হয়ে যেতে পারে, সেক্ষেত্রে মহ্‌ৎ কাজ করার লোক কম পড়বে। অতএব বিয়ে কোরো না - এই উপদেশের মানে বোঝা যায়। কিন্তু সেক্ষেত্রে হস্ত মৈথুন বারণ করার কি যুক্তি?

    তবে সবচেয়ে বড় ফ্যালাসি এইটাই যে বিবেকানন্দ ও রামকৃষঁএর এই যে এত ভক্ত গুরুতে আসেন, তাঁদের কেউই, হায় হায়, ব্রহ্মচর্য্যায় আসলে বিশ্বাস করেন না। আর যদি মনে মনে বিশ্বাস করেনই সত্যি, তাহলে নিজেদের যোনিকীট মনে করে তাঁদের মরমে মরে থাকার কথা। (জীবে সেবা ইত্যাদি না হয় বাদই দিলাম)। তাহলে বিবেকানন্দর শিক্ষায় আখেরে লাভটা কি হইল? নামবাবু কি বলেন?

    *************
    SUPERB!!! 110/100!!!
  • biplab pal | 63.*.*.* | ১৯ জানুয়ারি ২০১২ ০৩:০৫515158
  • ২০১২ সালের ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে বিবেকানন্দের মূল্য কতখানি?

    Littlebutsubstantial.ConceptofacountryisalwaysirrationalandVivekanandadefinedIndiainawaywhichisstillrelevantaslongasthecountryisthere.

    আরো প্রিসাইজলি বললে, ২০১২ থেকে শুরু করে ২০৫০ সালের মধ্যে ভারতীয় শিক্ষিত মধ্যবিত্তের জীবনে বিবেকানন্দকে কতটুকু দরকার এবং কেন?

    Darkarnei.

    তাঁর শিক্ষার কতটুকু অংশ আজকের ভারতে রেলেভ্যান্ট?
    ******
    Stillapartfromhisteachingisrelevantwhichisabouttechnicaleducationtoallthefolkssothattheycanbreakofftheservice-servitudeandstandontheirownfeet.Runtheirownbusiness.Runtheirowninnovation.Thisis, inmyviewwasthemostimportantcontributionofconcepthegave100yearsbackwhicheventoday, ourcountry, ourpoliticianshavefailedtoimplement.
  • maximin | 59.*.*.* | ১৯ জানুয়ারি ২০১২ ০৩:০৯515169
  • name, সরি, বেদান্ত বিষয়ে কিছু না জেনেই কথাটা লিখে ফেলেছিলাম।
  • maximin | 59.*.*.* | ১৯ জানুয়ারি ২০১২ ০৩:৩০515180
  • রিমি বিবেকানন্দ মোটেই বলেন নি চা খাইয়ে মন ভালো করে দাও। ওটা আমি বলেছি, উদাহরণ হসেবে। বক্তব্য ছিল আমাদের সবচেয়ে বেশি আনন্দ হয় কারো মুখে হাসি ফোটাতে পারলে। আগে যে ইংরেজি কোটটা দিয়েছি সেইটে বিবেকানন্দের। সেটা আবার বলি -- " Ifinthishellofaworldonecanbringalittlejoyandpeaceevenforadayintotheheartofasingleperson, thatmuchaloneistrue;thisIhavelearntaftersufferingallmylife;allelseismeremoonshine."

    এরকম কথা কজন বলতে পারেন ঠিক এই সুরে?
  • maximin | 59.*.*.* | ১৯ জানুয়ারি ২০১২ ০৩:৪২515191
  • *হিসেবে।
  • Biplab Pal | 69.*.*.* | ১৯ জানুয়ারি ২০১২ ০৪:৩০515202
  • একটা উল্লেখযোগ্য নিউজ এখানে দিচ্ছি।

    সুরেশ যাদবের। সে আই আই টির টপার ছিল-মানে ভারতের সেরা ছাত্রদের একজন না, সেরা ছাত্র। কিন্ত বিবেকানন্দের আদর্শে “বিশ্বাস” করে, এখন সমাজসেবা করে-চাকরী করে নি। এমন আত্মত্যাগের উদাহরন মিশনে আমি আরো অনেককেই দেখেছি।

    তবলীগী জামাতে বিশ্বাস করে অনেক মুসলমান ছাত্র সমাজসেবাতে নিজেদের বিলিয়ে দিয়েছে।

    এগুলোকে কিভাবে দেখা যায়। আমরা বিবেকানন্দ বা তবলীগের বিরুদ্ধে বলতে পারি ত অনেক-কিন্ত তাদের আদর্শ উদবুদ্ধ হয়ে যখন একজন সমাজসেবাতে নিজের আত্মত্যাগ করছে-তখন সমস্ত ব্যপারটা নিয়ে আরো গভীর ইনস্পেকশন দরকার। এই ব্যপার নিয়ে আমার নিজস্ব মত আছে- আগে অন্যদেরটা শুনি:

    ***************
    Fiveyearsago, IwaspostedinKolkatatolookaftertheeasternregion.ThisiswhereIhadthesoul-stirringexperienceofmeetingShreeshatBelurMath, theRamkrishnaMission’sheadquarters.Awayfromthecity’sboisterousroads, BeluristranquilitypersonifiedasitssylvansurroundingsareplacedclosetothemightyHooghly.Ithadbeen18yearssinceShreeshandIhadpassedoutfromIIT, Kanpur, wherewespentourdaysinneighbouringhostelrooms, and14yearssincewehadlastmet.InthecourseoflunchthatdayatBelur, heunfoldedhispost-IITstory, whichmarkedaturningpointformyownviewtowardslife.

    ShreeshJadhavwasrankedsecondacrossIndiaintheJEEandcompletedhisB.Techincomputersciencewithaperfect10CPI.ArecipientofthePresident’sgoldmedalatIIT, hespurnedalloffersofplumscholarshipsfromtopforeignuniversities.Instead, hewentontodohisPh.DfromIIT, Kanpur.Ashisneighbour, IwasfamiliarwithShreesh’sleaningstowardsSwamiVivekanandaandRamkrishnaParamhans.Often, whenIbargedintohisroomforachatsession, Iwouldfindhimdeepintoreadingtheirteachings.Thesehadanimpactonhisday-to-dayactionsaswell.

    Anexampleofhisausteritywasthefactthathemanagedtopassthosefouryearswithjustapairofwhitekurta-pyjamas.Topbrainthathewas, thetoughestassignmentswerecrackedbyhiminajiffyandhisanswersmatcheduptotheseconddecimalofthemodelanswersputuplateroutsidetheexamhall.Healsofoundtimetotakeupthecauseofmessworkers, whichtemporarilyinvitedtheireofIITauthorities, buteventuallyboreresults.ThroughhisVivekanandaSamiti, hetaughtseveralofthemessworkers’children, besidesotherpooremployeesofIIT.

    Withthreesisters, hewastheonlysonofhisparents, andtheentirefamilyalongwithmanyofus, eggedhimontostudyabroad.Ioccasionallymockedhisconvictionsandtoldhisparentsthathewouldeventuallysuccumbtothelureofdollars, justlikeseveralofhisbatchmates.But, hecouldn’tbedeterredfromhissingle-mindedpursuitofservinghumanity.Hewouldexplain, “JustlikeSiliconValley, socialsectorstoodesperatelyneedintelligentpeople.”

    Hecontinuestopositivelyimpactthelowestrungofthesocialladder.Recently, hehelpedsavethelifeof12-year-oldSarita, whodevelopedaholeinherheart.HeroperationinBangalorecostRs3lakhandonreadingShreesh’semail, Ihadcontributedmybit, butwasdoubtfulifhewouldmeetthetarget.But, asIrecentlyfoundout, SaritawasbackhomeinKanpurafterasuccessfulsurgery, makingmeputmyfaithinShreesh’swordsthat“therearealotofgoodpeopleintheworld, wejustneedtoreachouttothem”.
  • Sibu | 74.*.*.* | ১৯ জানুয়ারি ২০১২ ০৪:৩৬515213
  • সব/অনেক সংগঠনেই বেশ কিছু নি:স্বার্থ সমাজসেবী পাওয়া যায়। এমনকি তৃণমূল বা কংগ্রেসেও। মনে পড়ছে বালির সেই পরিবেশকর্মী যিনি নিজের দলের লোকের হাতেই খুন হয়েছিলেন।

    এটা রামকৃষ্ণ মিশন বা তবলীগের একচেটিয়া কিছু নয়।
  • rimi | 75.*.*.* | ১৯ জানুয়ারি ২০১২ ০৫:৩৯515224
  • ম্যাক্সিদি, আমি ঐটা নিয়ে একটু মজা করছিলাম। কিছু মনে করো না। বিবেকানন্দের সমাজসেবা নিয়ে অবশ্যই কোনো কথা নেই।:-)
  • name | 69.*.*.* | ১৯ জানুয়ারি ২০১২ ০৭:৩৭515235
  • প্রথমেই বিপ্লবকে। মশায় আপনার ফোকাস আর ইন্টারেস্ট ফের সরে গেছে। আর একটা কথা আমার মনে হয়েছে। সামহাও, আপনার টিচিং সত্যি প্রফেশন হিসেবে পাবার ইচ্ছে ছিল। কিন্তু তাতে মায়না কম বলেই হোক বা আমেরিকায় টেনিওর পাওয়া মুস্কিল বলেই হোক আপনি সেটা করে উঠতে পারেননি। সেই যে প্রচ্ছন্ন ইচ্ছে, গ্রেডিং করার, সেটা বিবেকানন্দ থেকে রিমি অবধি সবার উপর ঝেড়ে যাচ্ছেন। শিবু একবার এর একটা সহজ সমাধান বলেছিলেন। মাঝে মাঝে হাত সুড়সুড় করলে তিনি কোনও কালেজে অ্যাডজাংক্ট হিসেবে পড়িয়ে আসেন। আমার মনে হয় আপনি টোটকাটা ট্রাই করতে পারেন। সাহায্য করার মানসিকতা নিয়েই বললাম, আক্রমণ করার জন্য নয়।

    আর দুটা প্রশ্ন আছে এই টই সংক্রান্ত:
    ১) আলোচনা "নির্মোহ" সেটা বুঝলাম-- কিন্তু সপ্রেম বা সশ্রদ্ধ কি? মানে, নি: হয়ে যাওয়া মোহটা রিপ্লেস হল কি দিয়ে? এই জগতে কোনও স্থানই শুন্য থাকতে পারে না তো তাই জিগালাম।
    ২) এই টই খোলার উদ্দেশ্য কি? আপনি কত জানেন সেটা জানানো, না কি লোকশিক্ষে দেওয়া, না পাতি স্বামিজীর নামে কুচ্ছো গেয়ে নাম কুড়ানো?
    অনেস্টলি, আমি আপনার এই টই এর উদ্দেশ্য বুঝি নি।
    আগের দিন বেদান্তের প্র্যাক্টিক্যাল না ফিলোসফিকাল ডিসকাশন চান, তার উত্তর দেনন নি। আজও এই দুটির উত্তর পাবো না বলেই ধরে নিচ্ছি।

    দ্বিতীয়ত, সুশান্ত বাবুকে, আপনার সামারিটি হয়েছে অনেকটা চিরন্তনের রবীন্দ্রনাথের উপর লেখা রম্যরচনাটির মত। সেই যে একজন রবীন্দ্রনাথ বিষয়ে শুনতে শুনতে অমর্ত্য সেনের প্রসঙ্গে গুলিয়ে সিদ্ধান্ত করল "একজন লোক অর্থনীতি করে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন"। অনেকটা সেইরকম লেখা। শিবু বলেছিলেন তিনি স্বামীজীর বক্তৃতাগুলি বোঝেন না। পরিব্রাজকের ডায়েরী বোঝেন। তো তাই, শুধু সেই প্রসঙ্গেই, ওনাকে বলেছিলুম বেশ তো আপনি তাই-ই পড়ুন। অন্য লেখার মূল্যায়নের চেষ্টা করে লাভ কি। এর সঙ্গে আমার অন্য জনকে অন্য কথা বলার তো কোনও ক¾ট্রাডিকশন নেই!

    তো, এই হল, ব্যাপার, বোঝলেন রিমি! আউট অব কনটেক্‌স্‌ট এক লাইন দেখে মূল্যায়নের ঝামেলা। আমরা সকলেই কোনও প্রশ্নের উত্তর দেবার সময় ব্যক্তির নয়, অ্যাটিচুডের উত্তর দিই। কথাও বলি সেই ভূমিকায় দাঁড়িয়ে। একজন লোক, বিয়ে করেছে, ছেলে পিলে হয়েছে, এইবার ধর্মভাব জেগেছে। দক্ষিনেশ্বরে এসে শ্রীরামকৃষ্ণকে বলছে তার ভগবানে মন; সংসারে থাকতে ভালো লাগে না। সে দক্ষিণেশ্বরে থাকতে চায় আর ঈশ্বরের নাম নিতে চায়। শ্রীরামকৃষ্ণ কি বললেন? ঠিক ঠিক, আহা কি ভালো, নারী বর্জনই জীবনের উদ্দেশ্য। হ্যাঁ, নিশ্চয়ই তুমি এখানেই থাকো আর সন্ন্যাসী হয়ে যাও! তাই বললেন? কথামৃত দেখুন। না। একটা বিশাল বড় না! শ্রীম লিখেছেন শ্রীরামকৃষ্ণ বললেন লজ্জা করেনা, বৌছেলে আছে, তাদের খাওয়া থাকার ব্যবস্থা না দেখে নিজের কথা ভাবতে? এখানে থাকা হবে না। তাদের ব্যবস্থা করো। তো, শ্রীরামকৃষ্ণ, যাঁকে আমরা সংসার করার উপদেশ দেবার বিরোধী বলে দেগে দিই, তিনি বললেন এই কথা। এমন কত ছেলেকে বিয়ে করতে সংসার করতে উদ্বুদ্ধ করেছেন! কথা হচ্ছে কে কিসের অধিকারী সেই নিয়ে। "অধিকারী" নিরূপণ না করে যে কোনও শাস্ত্র আলোচনা নিষিদ্ধ।
    তাই বিবেকানন্দ কোন অধিকারীকে কি প্রসঙ্গে কেমন অ্যাটিচুডের উত্তরে কি বলেছেন সেই নিয়ে কথা হয় না। হবে না।
    আপনার যদি মনে হয়, আপনি সেক্স দিয়ে সবাইকে খুশীতে রাখবেন আনন্দে রাখবেন তো রাখুন না। মনে রাখবেন, শব্দটা "সবাইকে"। নিস্বার্থ ভাবে নিজের শরীর সব রকমের পুরুষের কাছে বিলিয়ে দিয়ে, কিছুই দাবী না করে, তাদের মুখে হাসি ফোটাবার জন্য যদি তাই করেন, আপনি তো ধন্য। বিবেকানন্দ এসে আপনাকে প্রণাম করে যাবেন। তিনি করেছেন। ইতিহাস সাক্ষী। কিন্তু আপনি করতে পারবেন কি, সেই নি:স্বার্থ সেবা? একটি মাত্র লোকের সঙ্গে নিজের যৌন তৃপ্তির জন্য নয়, জানা অজানা সব পুরুষ এবং নারীর জন্যও? ভাবুন। আমাকে উত্তর দিতে হবে না। উত্তর হ্যাঁ হলে জানবেন, আপনি এই প্রশ্নগুলি করতেই পারতেন না।

    স্বার্থ সিদ্ধির ক্যাচ লাইন বিবেকানন্দের কথায় বা লেখায় খুঁজলে হতাশা ছাড়া আমাদের আর কিছুই পাবার নেই। যেটাই করি আমরা সব সময় দেখি ব্যক্তি আমি কিসে বেনিফিটেড হব। আর বিবেকানন্দ ঠিক তার উল্টো কথাটা বলে গেছেন সমস্ত জীবন জুড়ে।
    তবে? আমরা কি ভুল পথে আছি? না, তা কেন। ঐ যে অধিকারী নিরূপণের কথা বললাম। স্বামীজীও তেমন ভাবে বলেছেন। আগে চুরি করতে শিখুক, পরে চাইতে শিখবে তারপর দান করবে। ভোগ সম্পূর্ণ না হলে ত্যাগ আসে না। আগে আমাদের জাগতিক ভোগ পিপাসা মিটুক তারপর অন্য কথা ভাবব।
    কিছুই কি আর লাফে লাফে হয়...ধাপে ধাপে এগোতে হয়, তাই না?
    আর বিবেকানন্দ বুঝতে গেলে শুধু পতজ্ঞলি কেন, আরও অনেক কিছু বুঝতে হবে। আচার্য শংকরকে বুঝতে হবে। শঙ্করাচার্য্যকে বলা হত "প্রচ্ছন্ন বৌদ্ধ"। তাই তার আগে বুদ্ধকে বুঝতে হবে। বুদ্ধ আবার ব্রাহ্মণ্য ধর্মের বিরোধীতা করলেও, বেদান্তের অনুসারে বলেছিলেন "আত্ম-দীপ ভব"। এ উপনিষদেরই অমোঘ বাণী। স্বামীজী নিজে ছিলেন উপনিষদ পুরুষ। সেইজন্য উপনিষদ বুঝতে হবে। উপনিষদ হল গিয়ে বেদের জ্ঞানকান্ডের অংশ। বেদের কর্ম-কান্ডের সঙ্গে অপরা এবং এবং জ্ঞানকান্ডের সঙ্গে পরা বিদ্যার যোগ আছে। এই অপরাবিদ্যার, যে সব বিদ্যালাভে আমরা কৃতকৃতার্থ হয়ে আছি, সেটার সীমাবদ্ধতা বুঝলে তবে পরা বিদ্যার দিকে মন যাবে। তখন আবৃত চক্ষু হয়ে নিজের মধ্যেই উত্তর খোঁজার পালা শুরু হবে। কবির ভাষায় সন্ধে বেলা প্রদীপ জ্বালাবার আগে সকালবেলা সলতে পাকাবার পালা থাকে না? তবে আমি স্থির জানি এই ভাবে কোটেশন খুঁজতে খুঁজতেই যে আপনি নিজেকে খুঁজতে আরম্ভ করবেন, তখন একটু একটু করে স্বামিজীকেও দেখতে পাবেন। আপনাকে এই জানা আমাদের তো ফুরায় না, আর সেই জানারই সঙ্গে সঙ্গে তাঁকে চেনাও যে অফুরান!
    ভালো থাকবেন।
  • aka | 75.*.*.* | ১৯ জানুয়ারি ২০১২ ০৭:৪৫515247
  • বোঝো!!! আর স্বামীজি নিজেই ভোগ না করে ত্যাগের শীর্ষে চলে গেলেন? আবারও সেই ক¾ট্রাডিকশন।
  • aka | 75.*.*.* | ১৯ জানুয়ারি ২০১২ ০৭:৪৮515258
  • এত কথা লিখলেন - যা কিনা রামকৃষ্ণ মিশনের দুর্গাপুজোয় যে বইগুলো থাকে - তবু অভিজিতের লেখা থেকে র‌্যাণ্ডমলি তোলা অংশ খণ্ডন করলেন না। :(
  • Sibu | 208.*.*.* | ১৯ জানুয়ারি ২০১২ ০৭:৫৫515269
  • নামবাবু, বিবেকানন্দের বক্তিমে বুঝিনা বলিনি। বলেছি, ওনার বি্‌ক্‌তমে আবার পড়ে সময় নষ্ট করতে ছাই না।
  • name | 69.*.*.* | ১৯ জানুয়ারি ২০১২ ০৮:২৯515280
  • আকা, না ক¾ট্রাডিকশন নেই। অবশ্যই বুদ্ধ থেকে বিবেকানন্দ অবধি সকলেই ভোগ করেছেন। ভোগ করার জন্যও ট্রেন্ড মনের দরকার। পায়েস আমরা সবাই খাই। কিন্তু বুদ্ধ যেভাবে সেটা ভোগ করেছিলেন, এক বার গ্রহণ করেই তাতেই তাঁর সমস্ত তৃপ্তি লাভ হয়েছিল। আমাদের হয় না। মন ঠিক না থাকলে স্বামীজী কথিত সেই পাগল বাঁদরের মত, যেটা কি না কাম-মদে মত্ত হয়ে ঈর্ষা বিছের জ্বলুনিতে অস্থির হয়ে তিড়িং বিড়িং করছে, সেটার শান্তি পাবার মত এক্সপেকটেশন হয়। তাই পুঁটুলি খুলে ছড়িয়ে যাওয়া মনটা, বহু বাসনায় বিক্ষিপ্ত মনটা একাগ্র করলেই ভোগও হবে, ত্যাগও হবে।
    আমি নিশ্চিত জানি মিশনের দুর্গাপুজোর বইতে এই কথাটিও আপনি পড়েছেন। তবু যদি ভুলে গিয়ে থাকেন, তাই মনে করিয়ে দিলাম আর কি!
    আর আমি তো বলেইছি কোনও র‌্যান্ডম, আউট অফ কনটেকস্ট কথা বা কোটেশনের উত্তর আমি দেব না। কারণ ঐ ধরণের আলোচনায় আমি বিশ্বাস করি না।
  • aka | 75.*.*.* | ১৯ জানুয়ারি ২০১২ ০৮:৩১515291
  • স্বামীজি ভোগ করেছেন? কবে কিভাবে?
  • aka | 75.*.*.* | ১৯ জানুয়ারি ২০১২ ০৮:৩৩515302
  • আর যতক্ষণ না আপনি প্রমাণ করছেন ঐ বক্তব্য আউট অফ কনটেক্সট কোটেশন ততক্ষণ আপনার এই কথাগুলোর কোন মানেই নেই।
  • Zzzz | 115.*.*.* | ১৯ জানুয়ারি ২০১২ ০৮:৪৬515313
  • কী বালের তর্ক!? এই সাইটে একোনমিক্স নারীবাদ ফেশন তৃণমূল বিয়েশাদি বিবেকানন্দ- সব কিছু তর্করই বাঁড়া একই শ্‌টাইল। শামলাব্র্যান্ড উকিলের মতন। 'তোমায় যখন মাল্ল গুলিটা ডান দিক দিয়ে ঢুক্ল না বাম দিক দিয়ে? এক কথায় উত্তর দাও'। ডিস্কাশনের কি কোয়াল্টি বাঁড়া!
  • name | 69.*.*.* | ১৯ জানুয়ারি ২০১২ ০৮:৪৮515324
  • স্বামিজী কিভাবে ভোগ করেছিলেন? ঠিক যেভাবে বুদ্ধ পরমান্ন গ্রহণ করেছিলেন। সমস্ত মন দিয়ে, মনাতীত হয়ে। সেটা বোঝার জন্য যে সেই মনটা চাই আকাবাবু। অমনি অমনি কি হয়? সাম্পান কি তার বাবার সব ইমোশন গুলো এখনই বোঝে? কেসি যেমন সেদিন বলছিলেন, এখন তাঁর কৈশোর ছুঁই ছুঁই ছেলেকে দেখতে দেখতে তাঁর বাবাকে স্পর্শ করতে পারছেন। কত বছর লাগল সেই অনুভবে আসতে? তবেই বলুন, বিবেকানন্দের ভোগ বুঝতে আমাদের কতদিন লাগবে? ঐ মনটা পেতে কতদিন লাগবে হিসেব করুন দেখি... বড় কঠিন বলা। উত্তর ত্রৈরাশিকেও হতে পারে আবার ভগ্নাংশেও আসতে পারে।
  • Biplab Pal | 69.*.*.* | ১৯ জানুয়ারি ২০১২ ০৮:৫২515335
  • মি: নেমে

    আপনি যখন রামকৃষ্ণ কথামৃত থেকে বেড়বেন না, তখন দেখছি আপনার প্লেনে নেমেই লিখতে হবে। নইলে আমি কি লিখছি, আপনি কিছুই বুঝছেন না।

    আমার ফোকাসটা আমার লেখার কনক্লুশনেই আছে। সেটাকে ছোট করে দিচ্ছি:

    (১) বিবেকানন্দের সমাজ সংস্কারের লাইন - হিন্দু ধর্ম ভাল, হিন্দুরা তা ভুলে গিয়ে অধ:পাতিত
    (২) ইতিহাস এবং রাজনীতির চর্চা থেকে (১) খুব ডেঞ্জারেস লাইন-তা ধর্মীয় জাতিয়তাবাদের জন্ম দেয়। এবং মোটেও কোন ধর্ম সংস্কারে সাহায্য করে না

    যে আমার লেখা একটু বুঝবে, সেও বুঝবে-অই দুটি লাইন ছিল আমার সার সংক্ষেপ।

    আর এই সব প্রাকটিক্যাল বেদান্ত কি জিনিস মশাই?

    বেদান্ত কি বলুন ত?

    ১৮ টা উপনিশদ একবারও খুলে দেখেছেন? উপনিশদ ডায়ালেক্টিক-প্রশ্ন গুলি খাসা। উত্তর গুলি বেদ থেকে তুলে আনা গল্প। প্রশ্নগুলো সার্বজনীন, উত্তর গুলো বৈদিক রূপকথা।

    ২৫০০ বছর আগে মানুষের জীবন নিয়ে তোলা নানান দার্শনিক আলোচনা এই যুগেও ভ্যালিড-কিন্ত উত্তরগুলো কি ভ্যালিড? কিছুটা ভ্যালিড-কিন্ত অধিকাংশই অর্থহীন।

    আগে এটা মাথায় রাখুন -জীবন দর্শন জীবনের উদ্দেশ্য ব্যতীত "সংজ্ঞায়িত" না। ভিন্নমতের উৎস এই যে সবার জীবনের উদ্দেশ্য এক না। আবার জীবনের যেহেতু কোন পরম উদ্দেশ্য থাকতে পারে না ( বিজ্ঞানের দৃষ্টিতে), কোন ধর্মীয় মদে ডুবে আপনি যতই জীবনের পরম উদ্দেশ্য পাইয়াছেন বা আপনার গুরু ( রামকৃষ্ণ) পাইযাছি বলিয়া নাচিতে থাকুক, সেটা যুক্তির ভিত্তিতে আরো পাঁচটা লোকের মতন আপাতই। পার্থক্য এই যে, যে গৃহী শুধু সংসারী হয়ে ছেলে মেয়ে মানুষ করে মারা যায়, সে এসব নিয়ে ভাবে না। নিজের জেনেটিক কোডকে অনুসরন করে। আর কিছু লোক ভক্ত হয়ে বা ভক্তিমদে ডুবে ভাবে, জীবনের একটা পরম উদ্দেশ্য পেয়েছি। আমার ভক্তিমদেও আপত্তি নেই, সত্যিকারের সুরানারীতে ডুবে থাকা মানুষেও আপত্তি নেই। কারন সবার পরিনতি সেই মৃত্যুই-আর পৃথিবীটাও চিরকাল বাঁচবে না। সব সৃষ্টির মৃত্যু হবেই। তাই কেও মাতাল হয়ে মরল, না ভক্তিতে ডুবে সমাধি গেল-দীর্ঘ স্থান কালের বিচারে সব এক। তাই বেঁচে থাকার সময় "রসে বশে" একটু আনন্দে থাকায় ভাল। যেটা শ্রীরামকৃষ্ণ করেছেন। পাগলামো করে যদি একটু আনন্দ পাওয়া যায়, আর সিরিয়াস হয়ে শরীরে টেনশন হয়, পাগলামো ভাল। আমার তাতে আপত্তি নেই। আপত্তি শুধু রামকৃষ্ণ ভক্তদের একগুঁইয়েমিতে-যে তাদের পথই একমাত্র পথ, অথচ ঠাকুর নিজেই "লিবারালিজমের" শিক্ষাটা দিয়ে গিয়েছিলেন। আর তার নামের মিশন রক্ষনশীলতার ডাস্টবিন। শ্রীরমকৃষ্ণ নামের কলঙ্ক।
  • aka | 75.*.*.* | ১৯ জানুয়ারি ২০১২ ০৮:৫৬515336
  • মনে মনে ভোগ করেছিলেন? কেমন করে?
  • aka | 75.*.*.* | ১৯ জানুয়ারি ২০১২ ০৮:৫৯515338
  • আর স্বামীজি যে মনে মনে ভোগ করেছিলেন তা কোথায় বলেছেন?
  • aka | 75.*.*.* | ১৯ জানুয়ারি ২০১২ ০৯:০৪515339
  • একগাদা Z কে ;)
  • siki | 123.*.*.* | ১৯ জানুয়ারি ২০১২ ০৯:০৮515340
  • রিমির কাল মাঝরাতের লেখা পড়ে একটা বড় করে FC দিলাম রিমিকে।

    ক্ক।
  • name | 69.*.*.* | ১৯ জানুয়ারি ২০১২ ০৯:০৯515341
  • অমা! বিপ্লববাবু! আপনি স্বামিজির লেখা practical vedanta পড়েন নাই? যাক গে। তাতে কি হয়েছে। আপনি ঘুরে ঘুরে নিজের ব্লগ পড়ে মুগ্‌ধ থেকে মুগ্‌ধতর হতে থাকুন। কোনও ক্ষতি নাই।
    আমি মশাই আপনার মত জ্ঞানী নই, সে তো বলেইছি। দুদিন একটা সেন্টারে গিয়ে "গাধাদের আড্ডা" বলার মত সভ্য ভদ্র হতেও সময় লাগবে। তেমন কোনও দিন নাও হতে পারি, যেদিন অত মানুষের ত্যাগ তিতিক্ষা সাধনাকে এক কথায় "ডাস্টবিন" বলে দেবো। জানি, এই উচ্চাকাংক্ষাহীনতা আপনাকে দু:খিত করল। তবু, ঐ যে কি বলে, সইত্যের পথ থেকে তো বিচ্যুত হতে পারিনা।
    যখন বুঝেই গেছেন আমি কথামৃতের বাইরে বেড়বো না তখন আবারও সেখান থেকেই আপনার জন্য একটা কথা টুকে দিয়ে যাই : অন্যকে না ভজিয়ে নিজে মজলে বেশী কাজ হয়। আপনি একটা অ্যান্টি-বিবেকানন্দ লাইফ লিভ করে, জগতের সামনে তাঁকে ছাপিয়ে, আদর্শ বলে দাঁড়িয়ে যান। দেখবেন, কাওকে এত কপি পেস্ট করে লেখা পড়তে বলতে হচ্ছে না। আপনার জীবনই আপনার বাণী হয়ে আমাদের মত জনতার অনুসরণের যোগ্য হয়ে উঠেছে।
  • name | 69.*.*.* | ১৯ জানুয়ারি ২০১২ ০৯:১৪515342
  • হায় হায়, আকা, বিবেকানন্দ মনে মনে ভোগ করেছেন বলি নাই। বলি নাই। বলি নাই। তিন সত্যি। বলেছি বিবেকানন্দের মন বুঝতে তাঁর ভোগ ত্যাগ ইত্যাদি বুঝতে কিছুটাও তো সেই স্তরে যেতে হবে নাকি? যাক গে, সময় যখন আসবে তখন আপনিই বুঝবেন। আমি কি আর দুর্গাপুজোর লিফলেটের কপি করে তা পারব?
  • aka | 75.*.*.* | ১৯ জানুয়ারি ২০১২ ০৯:২১515343
  • কি বলেন সত্যি বুঝি না। এই যে দাবী করলেন আপনি বুঝেছেন। আপনি সেই স্তরে চলে গেছেন?
  • name | 69.*.*.* | ১৯ জানুয়ারি ২০১২ ০৯:৩৪515344
  • তাই দাবী করলুম বুঝি, আকাবাবু? কোথায়? দেখান দিকি!
  • aka | 75.*.*.* | ১৯ জানুয়ারি ২০১২ ০৯:৪০515345
  • আপনি বোঝেন না?
  • name | 69.*.*.* | ১৯ জানুয়ারি ২০১২ ০৯:৪৬515346
  • আমি বুঝি কি বুঝি না সেই উত্তর দেবার আগে, আকাবাবু, আপনাকে আপনার কথাটা ডিফেন্ড করতে হবে : "এই যে দাবী করলেন আপনি বুঝেছেন"। এই ছত্রের অর্থ পরিস্কার না হওয়া পর্যন্ত আপনার আর একটাও প্রশ্নের উত্তর দিচ্ছি না।
  • aka | 75.*.*.* | ১৯ জানুয়ারি ২০১২ ০৯:৪৭515347
  • তাই তো আবার জিজ্ঞেস করছি তো রিকনফার্ম করার জন্য।
  • abastab | 61.*.*.* | ১৯ জানুয়ারি ২০১২ ০৯:৪৮515349
  • ভোগ ব্যাপারটা যত সহজ মনে হয় মনে হয় তত সহজ নাও হতে পারে। ওতে দেহের থেকে মনের (মাথার) ভূমিকা বড় হলেও হতে পারে। আসলে আমাদের মাথার ভেতরটা এবং তার কাজকর্ম বহুলাংশেই অজানা তাই যারা ঐ অঞ্চলে প্র্যাক্টিক্যাল কাজ করেছেন তাদের অনুভূতি সব সময় বোঝা নাও যেতে পারে।

    নেমকে একটা প্রশ্ন ছিল? দুখেও চাইলে উত্তর দিতে পারে, রামকৃষ্ণ কি যো সো করে ঈশ্বরলাভ করতে বলেন নি, আর বিবেকানন্দ কি সেই নীতি থেকে বিচ্যুত হলেন না। ( বলবেন না যে সকলে ঈশ্বরলাভের অধিকারী নয়)।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত প্রতিক্রিয়া দিন