এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • কাগুজে গুরুর বইমেলা অভিযান - ৩

    Samik
    বইপত্তর | ১৫ ফেব্রুয়ারি ২০১২ | ১২৫৭২৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ২১ মার্চ ২০১২ ১০:৪১530716
  • *রঞ্জনবাবু
  • pi | ২১ মার্চ ২০১২ ১০:৪১530705
  • কল্লোলদার জেলের গানের গল্প শোনাচ্ছিলেন মনোরঙ্‌জনবাবু :)
  • pi | ২১ মার্চ ২০১২ ১০:৪৬530727
  • আজ সন্ধ্যায় ঢাকার চাবির হাটে সামরানদি ও মেঘ অদিতি থাকছে, গুরু ও চটি নিয়ে।
  • kallol | ২১ মার্চ ২০১২ ১১:০১530738
  • কলকাতার রাসবিহারীর স্টলে গুরু চটি রাখার কথা হ্যেছিলো।
    তার কি কিছু হলো?
  • pi | ২১ মার্চ ২০১২ ১৮:১১530760
  • কল্লোলদা, মেইল করছি।

    ওদিকে ঢাকা থেকে সামরানদি জানালো আর জানিয়ে দিতে বল্লো, ছবির হাট জমজমাট !
  • pi | ২১ মার্চ ২০১২ ১৮:৩৮530771
  • সামরানদির আপডেট :

    andhokar chobir haate aalor byabostha koreche charukolar prakton ebong bortomanera.

    Sobai akuntho sohojogita korche.

    Nasir ahmed, rabi khan, masudur rahman, saiful wadud khan helal, tilak, ebong aro aneke. Boi tangano hoyeche chobir haater deoyal jurhe. Kather borho toktoposher upor gurur aason.

    Mag pray shesh. Chotio bhaloi katche.
  • কেলো | ০৪ জানুয়ারি ২০১৩ ১৬:৪৪530772
  • কলেস্কোয়ার লিটিল ম্যাগমেলায় ৭৮ নং স্টলে গুরুর আসন পাতা হয়েছে
    সবাই দলে দলে আসুন়
  • কেলো | ০৪ জানুয়ারি ২০১৩ ১৬:৫৮530773
  • kumu | ০৪ জানুয়ারি ২০১৩ ১৭:০৫530775
  • মনে মনে এসেচি।
  • কেলো | ০৪ জানুয়ারি ২০১৩ ১৭:১১530776
  • পুরোটাই নীলসাদা
  • কেলো | ০৪ জানুয়ারি ২০১৩ ১৭:১৮530777
  • কুমুদিকে পাশে পেয়ে বেজায় খুশী হলাম
    পাইদিদি আসবেন বলেও আসেন নি
  • কেলো | ০৪ জানুয়ারি ২০১৩ ১৭:৩১530779
  • পাইদিদি ভার্চুয়াল সাপোর্ট দিলেও তো পারতেন
    কিন্তু ওনার টিকিটি দেখা যাচ্ছে না
    ওনার অবশ্য টিকি নেই, পুরোটাই সোজা করা চুল
  • কেলো | ০৪ জানুয়ারি ২০১৩ ১৭:৩১530778
  • পাইদিদি ভার্চুয়াল সাপোর্ট দিলেও তো পারতেন
    কিন্তু ওনার টিকিটি দেখা যাচ্ছে না
    ওনার অবশ্য টিকি নেই, পুরোটাই সোজা করা চুল
  • Kaju | ০৪ জানুয়ারি ২০১৩ ১৮:০৩530780
  • আর বইমেলার লটারি হয়ে গেছে না হবে?
  • Kaju | ০৪ জানুয়ারি ২০১৩ ১৮:০৪530781
  • আর নন্দনের পাশে যেটা হয় লিটিল ম্যাগ মেলা, সেটা কি এটাই না পরে হবে?
  • কেলো | ০৪ জানুয়ারি ২০১৩ ১৮:৪৮530782
  • পাইদিদি এসে গ্যাছেন
    আর চিন্তা নেইকো
  • কেলো | ০৪ জানুয়ারি ২০১৩ ১৮:৫৪530783
  • হইহই করে ম্যালা চলছে
  • Ishan | ০৪ জানুয়ারি ২০১৩ ২২:০৬530784
  • কেলোবাবু/পাই আপডেট দেবে। কিন্তু আমি যা শুনলাম লিখে ফেলি। কলেজ স্কোয়্যারে গুরুর অভিযান হই হই করে চলছে।
  • aranya | ০৪ জানুয়ারি ২০১৩ ২৩:০১530786
  • আমি কাল কিছুক্ষণ করসেবা দেব, গুরুর স্টলে, দুপুর ২টো নাগাদ যাওয়ার ইচ্ছে আছে। কলকাতাবাসী অন্য গুরু ভাই বোনেরা এলে বই বিক্কিরির সাথে অমনি কিছু আড্ডাও হতে পারবে।
    সোসেন, আপনাকে একটা মেল ভেজেছিলাম, কেষ্টপুর ভাটে দেখা হয় নি, আমি দেরী করে যাওয়ায়, কাল যদি গুরুর স্টলে আসতে পারেন, দেখা + আড্ডা হলে ভাল লাগবে।
  • কৃশানু | ০৪ জানুয়ারি ২০১৩ ২৩:১৬530787
  • আমার হবে না। গৃহবন্দী।
  • কেলো | ০৪ জানুয়ারি ২০১৩ ২৩:৫১530788
  • পাইদিদির আদেশমতো ব্যালা সাড়ে তিনটে তে তো তিনখানা করে চটি নিয়ে মেলায় পৌঁঁছে গেছি। তখনই মেলায় ম্যালা লোক।
    গুরু এসে গেছে শুনে মেলা কতৃপক্ষ তো বেজায় খুশী। তাঁরা ঠিক কলেজস্কোয়ার সার্বজনীনের পুজো প্যান্ডেলে লক্ষ্মীঠাকারনের প্যাঁচাটা যেখানে বসে ঠিক সেইখানটায় গুরুর বসার ব্যবস্থা করে দিলেন দারুন খাতির করে। স্টল নং আটাত্তর - সে তো আগেই লিখেছি।
    সাজিয়ে গুছিয়ে বসতে না বসতে কটা গুরু দমাদ্দম বিক্কিরি হয়ে গেল। আমাদের বাঁ পাশের ভদ্রলোক তো হাঁ। জিজ্ঞেস করে বসলেন - আপনাদের এইটা লিটিল ম্যাগজিন না হটকেক? তাঁকে বোঝালাম যে এ সব তো হদ্দ পুরোনো ইস্যু, লেটেস্টগুলো পাইদিদি বলে একজন দিদি আছেন, তিনি আনছেন, সেগুলো এলে দেখবেন কি হয়..
    ভদ্রলোকেরও দোষ নেই, উনি চিরকাল হাতে নিয়ে ওনার ম্যাগাজিন বিক্রি করেছেন, অনেকটা বইমেলার অলোকদার মত। আজকে এই প্রথম 'বসে' বিক্রি করছেন। বসে বিক্রির বিক্রি সম্বন্ধে ওনার কোন আইডিয়াই ছিল না - তায় পাশে পড়েছে গুরু। একেবারে আইডিয়ার চূড়ান্ত।
    বসে বসে কাগুজে গুরু বিক্কিরির মাধ্যমে আপামর জ্যনগ্যানকে আলোক বিতরন করছি আর ট্যাবলেটযোগে অরিজিন্যাল গুরুতে আমাকে একলা এমন বিপদে ফেলরা জন্য পাইদিদির মুন্ডুপাত করছি, এমন সময় একমুখ হাসি নিয়ে পাইদিদির উদয় হল। হাতে গুরু টুরু কিচ্ছু নেই। পরে সে সব আনলেন শঙ্করদা, কাব্লীদার বাড়ি থেকে। একটা বিশাল তোরঙ্গে করে। সমস্ত লিটল ম্যাগ উঠে দাঁড়িয়ে সসম্মানে গুরুর তোরঙ্গ ঢোকার জায়গা করে দিল।
    এমন সময় গুরুর একটা নতুন বিলবই দরকার হয়ে পড়ল।
    বাকিটা ইতিহাস।
    ম্যালার শেষে বোধহয় স্রেফ গুরুর স্টল বন্ধ হবার জন্যই আলেটা জালিয়ে রাখা হয়েছিল। আমরা তোরঙ্গ তোলা মাত্র আলো নেভানো হল। পাইদিদি একা হাতে যা বিক্রি করেছেন তা সমগ্র মেলার মোট বিজনেস ভলিউমের চে বেশী।
    মাত্র তিনটে করে চটি হাতে আমাকে পাঠকদের মুখে ফেলে দেওয়ার জন্য আমার পাইদিদির ওপর যে আক্রোশটা ছিল সেটা আর এখন নেই। কারন উনি আমাকে সেল্ফ কাল্চারের সামনে ফুচকা খাইয়েছেন। শুধু তাই না এতকাল শুধু নানা বইমেলায় পাইদিদির টিপিনবাক্সের গল্পই শুনেছি, চোখে দেখি নি। আজ চেখে দেখলাম। বিশ্বাস করুন, যদিও ম্যাগি, কিন্তু সে এক এলাহী ব্যাপার। একা সেই বাক্স শেষ করে বাড়ি ফিরে আমি এখন শুতে চল্লাম, রাতের খাওয়ার আর কোন প্রয়োজন দেখি না।

    আর হ্যাঁ, কাল যাঁরা দোকান খুলতে যাবেন তাঁদের জানিয়ে রাখি - বৌবাজার ব্যায়াম সমিতির ঘরে সমস্ত লিটল ম্যাগাজিনের স্টক জমা রাখা হয়েছে। গুরুরটা একটা কালো রঙ এর ট্রলি তোরঙ্গে আছে, ঠিক দরজার পাশেই। ওটা ছাড়া আর কারও ওরকম চাকা লাগানো তোরঙ্গ নেই। বাক্সটার চেনে একটা সোনালী তালাও মারা আছে। কম্বিনেশন লক্। মনে রাখবেন, ওটার কোড হল সাতশো চব্বিশ।

    এই রইল কিছু ছবি -
    পাঠককে বই এগিয়ে দিচ্ছেন পাইদিদি


    মেলার পরিবেশ -


    মঞ্চে চলছে ঘোর বিতর্ক - বিষয় এফ ডি আই


    মেলার আরও ছবি -


    মেলা থেকে কলেজ স্কোয়ারের দৃশ্য -


    গুরুর স্টলে গুরুর পাঠক-


    ......পাইদিদি বোধহয় এখনো উততোরপাড়া গিয়ে পৌঁছাতে পারেন নি। কোন সাড়া শব্দ দেখছি না তো।
  • siki | ০৫ জানুয়ারি ২০১৩ ০০:২২530789
  • জয় গুরু! এনজয় গুরু!!

    আমার এবার সমস্ত বইমেলাই মিস হবে। ধুর!
  • | ০৫ জানুয়ারি ২০১৩ ০১:৩৩530790
  • কৌশিক, খুব ভালো। চালিয়ে যাও!!

    আমার ও বই মেলা হবে না। আগের ২/৩ বছর বই বেচতাম। বেশ একটা ইয়ে ইয়ে হত। এবারে..
  • nina | ০৫ জানুয়ারি ২০১৩ ০৪:৩৯530791
  • এই বইমেলায় গুরুর স্টলে সশরীরে বসার বড় সাধ প্রাণে----কবে যে হবে---আসছে বছর যাবই যাব----এবছরটা মনে মনেই রইলাম তোমাদের সঙ্গে--জয় গুরু!
  • Kaju | ০৫ জানুয়ারি ২০১৩ ১২:০৭530792
  • কেলোবাবু কৌশিক হয়ে কৌশিকের কথার উত্তর দিল না মেলার তোড়ে ! কী কেলো !
  • | ০৫ জানুয়ারি ২০১৩ ১২:১৮530793
  • কেলো = কৌশিক আবার
    কাজু = কৌশিক।

    কী ক্ষেলো!!
  • siki | ০৫ জানুয়ারি ২০১৩ ২২:০৮530794
  • আজগের আপডেট কই?
  • kumu | ০৭ জানুয়ারি ২০১৩ ২৩:০১530795
  • কেলোর ছবি কৈ?পাইএর পাশে ইনি কে?
  • কেলো | ১০ জানুয়ারি ২০১৩ ২২:৩৫530797
  • আজ কলেস্টীটে গুরুর বইমেলার প্রস্তুতিপর্ব দেখে এলাম...

    কাব্লীদাকে রিলিফ দিতে গিয়ে পাইদিদির ওপর বড্ড প্রেশার পড়ে যাচ্ছে মনে হল। কাব্লীদা একাই যা করেন তা আসলে পাঁচটা মানুষের সমান কাজ। আর প্রিন্টারকে সামলানো তো অমানুষিক কাজ।

    ভাল কথা! কাল থেকে কিন্তু নন্দনে লিটল ম্যাগমেলা.....
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন