এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ইংল্যান্ডের রানীর হীরক জয়ন্তী

    Su
    অন্যান্য | ০৩ জুন ২০১২ | ২০৩৫৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | ০৫ জুন ২০১২ ২০:৩৪549846
  • সবাই সব সময়ে রাস্তায় না নামলেই যুদ্ধের পক্ষে হয়ে যায় না। এরকম কথা বুশ বলত আইদার ইউ আর উইথ অর অ্যাগেইনস্ট আস। হয় যুদ্ধের বিরুদ্ধে রাস্তায় নামো নাহয় তুমি যুদ্ধের পক্ষে?
  • aranya | ০৫ জুন ২০১২ ২০:৩৫549847
  • এতক্ষণে ব্ল্যাংকির সাথে আমার কিছুটা মতের মিল হল - ব্যক্তি আমার অসমর্থনে বা দুঃখ পাওয়াতে কিস্যু যায় আসে না - এটা আমি মেনে নিতে রাজী আছি।
    আম্রিকান সরকারের যুদ্ধযাত্রার দায় আমারও - এটা মানতে রাজি নই।
  • pi | ০৫ জুন ২০১২ ২০:৩৭549850
  • সবাইকে তো রাস্তায় নামতে হবে না। যারা নামছে, তাদের তো অনেক ভাবেই সমর্থন জানানো যায়। আর রাস্তায় না নেমেও, যারা নামলো তাদের সমর্থম না করেও প্রতিবাদ অনেক ভাবেই জানানো যায়। বল্লাম তো, অ্যাটিচুডটা, এই নিয়ে কিস্যু আসে যায় না টাইপ।তাহলে দায় তো এসেই যায় কিছুটা। দায় যদি ঝেড়ে ফেলার চিহ্ন দেখানোর দায়টা তো তাদেরই।
  • aka | ০৫ জুন ২০১২ ২০:৩৭549849
  • এবং ব্ল্যাংকির এই কথাটার মধ্যেই ব্ল্যাংকির বাকি কথার অসামঞ্জস্য লুকিয়ে আছে। আমি ব্যক্তিগত ভাবে অসমর্থন বা দুঃখ পেলে যদি কিছু নাই এসে যায় তাহলে ব্যক্তি আমি সেই কিছুর দায় নেব কেন? কোন যুক্তিতে?
  • SS | ০৫ জুন ২০১২ ২০:৩৭549848
  • যাকগে, আমার দেখা বেশিরভাগ সাধারণ আমেরিকান একেবারেই লজ্জিত নয় ইরাক-আফগানিস্তান যুদ্ধের জন্য। বিরক্ত বলা যেতে পারে, এইটুকুই।
  • pi | ০৫ জুন ২০১২ ২০:৩৮549851
  • উইকির পেজটাতে বছরের পর বছরের সার্ভে রেজাল্ট দেখলেই বোঝা যাবে, বিরক্তিটা মূলতঃ ফলের উপর নির্ভর করে এসেছে।
  • aka | ০৫ জুন ২০১২ ২০:৪০549852
  • পাই, গোধরা নিয়ে কজন বাঙালী কি বলেছে? আই মিন অন দা রেকর্ড?
  • Blank | ০৫ জুন ২০১২ ২০:৪৩549853
  • ২০০৩ এ যুদ্ধ শুরু, আর ২০০৪ এ বুশের বিপুল ভোটের জয়। তার আগে আফগান যুদ্ধও হয়ে গেছে। এর থেকে কি প্রমান হয় আকাদা !!!
    বুশ কি যুদ্ধ করার জন্য পরের পরের টার্মে হারলো নাকি যুদ্ধ করতে গিয়ে অনেক গাঁটের পয়সা গচ্ছা গেল বলে হারলো?

    বুশের এই কথাটা যেমন খারাপ তেমনই, বুশের এই কথাটাকে আড়াল বানিয়ে বাড়ি প্যাসিভ সেজে বসে ল্যাদ খাওয়া টাও সমান খারাপ। যেখানে কেস টা যুদ্ধের মতন কেস, লক্ষ মানুষ জড়িয়ে আছে যাতে।
  • Blank | ০৫ জুন ২০১২ ২০:৪৫549854
  • আম্রিকার মতন উন্নত দেশে, যে দেশে টেলিকম, মিডিয়া অনেক উন্নত সে দেশে ঘরে বসেই বহুদুর নিজের প্রতিবাদ ছরিয়ে দেওয়া যায় ইচ্ছে থাকলে।

    গোধরার দায় অবশ্যই সারা ভারতবাসীর। যতদিন না নরেন মোদী বা অন্যান্যরা শাস্তি পাচ্ছে ততদিন অব্দি সেই দায় আমাদেরই বইতে হবে।
  • Blank | ০৫ জুন ২০১২ ২০:৪৬549858
  • ফের তোমরা লেখা লেখি করো, আমি মদ খেয়ে আসি।
  • pi | ০৫ জুন ২০১২ ২০:৪৬549857
  • প্রচুর লোকে বলেছে তো ! গোধরা নিয়ে কম প্রোগ্রাম, মিছিল, লেখা হয়েছে ? কলেজে ইউনিতে কম হল্লা হয়েছে ?

    গোধরা নিয়ে বাঙালীর রিঅ্যাকশন আর ইরাক নিয়ে আমেরিকান রিঅ্যাকশনের তুলনা করছো ??

    আর এনিয়ে কেন্দ্রীয় বা পঃ বঙ্গ সরকারের স্টেটমেন্ট দ্যায়নি ? দুঃখজনক ঘটনা বলে ?
  • aka | ০৫ জুন ২০১২ ২০:৪৬549856
  • মানে কি রাস্তায় নেমে প্রতিবাদ না করলেই যুদ্ধের পক্ষে?
  • pi | ০৫ জুন ২০১২ ২০:৪৮549859
  • কিন্তু গোধরার দায় গুজরাতবাসী তো এড়াতে পারবেনা। নরেন মোদী তাদের ইলেক্টেড সরকার। আর গোধরার জন্য মোদীদের কোন শাস্তি না হওয়া অব্দি দায় আমাদেরও থাকবে। এনিয়ে 'ভারয়ী''দের কথা শুনতে হবেই। কাশ্মীর, মণিপুর নিয়েও হবে।
  • pi | ০৫ জুন ২০১২ ২০:৪৯549861
  • আমিও কাটবো। কারণ, যা বলার বলা হয়ে গেছে। এবার পুনরাবৃত্তি হবে।
  • aka | ০৫ জুন ২০১২ ২০:৪৯549860
  • এই প্রচূরটাও তোমার পার্সেপশন আর আম্রিগায় কোথাও কেউ করে নি সেটাও তোমার পার্সেপশন। দুটোর কি তুলনামূলক কোন পরিসংখ্যান দিতে পারবে?

    আমার পার্সেপশন হল সেক্টর ফাইভের অধিকাংশ লোকের কিস্যু যায় আসে না গোধরা বা নন্দীগ্রামে কি হল তাই নিয়ে। নয়দায় হলে বলব আরও বেশি সংখ্যক লোকের কিছু যায় আসে না, এমনকি মোদীর সমর্থকও কিছু পাওয়া যেতে পারে, এর থেকে কি জেনেরিক কনক্লুশন টানব?
  • aka | ০৫ জুন ২০১২ ২০:৫০549862
  • আরে পাই তো পিটির কথা বলে দিল। পিটি তো বহুদিন ধরেই এই কথা বলে যাচ্ছেন।
  • aranya | ০৫ জুন ২০১২ ২০:৫১549863
  • মদ না খেয়ে সেই টাকাটা কোন গরীব মানুষকে দেবে না ?
    জাস্ট লেগ পুলিং, কে কি করবে তা অন্য কেউ ডিক্টেট করতে পারে না।
  • pi | ০৫ জুন ২০১২ ২০:৫২549864
  • আম্রিগার পোলগুলো একটু দেখলে হয়না ? দুটো লিংক দেওয়া আছে তো। প্রতিবাদের কথা তো পরে আসবে, 'সমর্থন' এর হিসেব টাই একটু দেখলে হয়।

    আর পিটিদা কোন কথা বলেছেন বলে সে কথা অচ্ছুত হয়ে গেল, এমন তো নয়।
  • pi | ০৫ জুন ২০১২ ২০:৫৪549865
  • ডিক্টেট করার প্রশ্নই আসছে না। কিন্তু দায় দেওয়া যাবেনা, এমনটিও ডিক্টেট করা যায়না ঃ)
  • aranya | ০৫ জুন ২০১২ ২০:৫৭549868
  • পাই, রাস্তায় নেমে প্রতিবাদ করছি না, ধরা যাক, পুলিশ পেটাতে পারে বলে। অনলাইন প্রতিবাদ ছড়িয়ে দিচ্ছি না, হয়ত এফবিআই ট্র্যাক করতে পারে বলে বা হয়ত জাস্ট ল্যাদবশত। কলেজ, ইউনিতে হল্লা করছে না কোন ছাত্র, হয়ত সেই সময়টা প্রেম করবে বা পানু দেখবে বলে - এর মানে কখনো ই এই নয় যে সেই ব্যক্তির অ্যাটিচুড হল 'কিস্যু যায় আসে না'।
  • aka | ০৫ জুন ২০১২ ২০:৫৭549867
  • আরে দায় নেওয়া মানে কি সেটাই জিজ্ঞেস করে আসছি কখন থেকে?
  • riddhi | ০৫ জুন ২০১২ ২১:০১549869
  • ব্ল্যান্কের লাইন ভুলভাল। আমি কাউকে নির্বাচন করলাম, সে কি করবে আমি আগে থেকে জেনে বসে থাকব? পাই কেও একি কথা বলার।
    এই লাইনে ভাবলে, দুনিয়ার সব লোক দুনিয়ার সব বদমায়েশীর জন্য দায়ী। সব গণ্তান্ত্রিক দেশের গরিব র মার খা্চ্ছে, গরীবরা নিজেরাই প্যাসিভ বলে। দেশের স্বাধীনতা আগে আসেনি, দেশের অধিকাংশ লোক এ ব্যাপারে প্যাসিভ ছিল, তাই ওরা সাম্রাজ্যবাদের সমর্থক, এরকম।
  • Tim | ০৫ জুন ২০১২ ২১:১৪549871
  • অরণ্যদা,
    সত্যিই কি কিছু এসে যায়? মানে সিগনিফিক্যান্ট কোনো এফেক্ট কি হয় আমাদের ওপর। রাত্রে মাংসের হাড়টা চিবোতে চিবোতে একটু আনমনা হয়ে কষ্ট পাওয়া মানে কি সত্যিই কিছু এসে গেল?
    সত্যিটা স্বীকার করতে অসুবিধে কিসের? আমারও মনে হয় বেশিরভাগ লোকেরই, প্রকৃত প্রস্তাবে, কিসু এসে যায়না। সে সেক্টর ফাইভ হোক বা নয়ডা বা আম্রিকা।
  • pi | ০৫ জুন ২০১২ ২১:১৪549870
  • রিদ্ধির এই যুক্তিও পুরো ভুলভাল লাগলো। ইলেকশনের অ্যাজেন্ডা, ইস্যু বলেও একটা বস্তু থাকে।

    আর লাস্ট লাইনটা নিয়ে তো কিছু বলারই নেই। গোধরা নিয়ে বাংআলীদের রিঅ্যাকশন আর ইরাক নিয়ে আম্রিগানদের রিঅ্যাকশনের তুলনা তাও ঠিক ছি, কিন্তু ভারতের স্বাধীনতা আন্দোলনের সাথে আমেরিকার যুদ্ধবিরোধী আন্দোলনের তুলনা !!!

    স্বাধীনতার জন্য ভারতে আন্দোলন হয়নি !! এখানে তো এরকম কোন প্রতিবাদের অভাবের কথাই বলা হচ্ছে। আন্দোলনের কথা তো ছেড়েই দিলাম।
    ভিয়েতনাম নিয়ে প্রতিবাদ হয়েছে, সে নিয়ে তো বলছি না। ইতাক, আফগানিস্তান নিয়ে সেরকম হয়েছে নাকি ?
  • pi | ০৫ জুন ২০১২ ২১:১৭549872
  • দেশের নির্বাচিত সরকারের ঘোষিত পলিসি নিয়ে এরকম গণতাতান্ত্রিক দেশের জনতা স্রিফ ঠুঁটো জগন্নাথ ?

    কই, হেল্থ পলিসি নিয়ে তো এমনি দেখিনা ঃ)
    এখনো অব্দি ওবামা তো সেটা পাশ ই করাতে পারলো না !!
  • Tim | ০৫ জুন ২০১২ ২১:১৯549874
  • তবেই বোঝো, যেটা সত্যিকারের চাপ সেটায় সত্যিকারের কাজও হয়। নইলে সবই ই-সাইন, ই-পিটিশন করে হাত ধুয়ে ফ্যালা।
  • pi | ০৫ জুন ২০১২ ২১:১৯549873
  • আর এফবিআইয়ের ভয়ে যদি এখানকার নাগারিক যদি এখানে ইরাকে যুদ্ধ করা নিয়ে প্রতিবাদ না করতে পারে, তাহলে আমি সেই গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুলবো।
  • pi | ০৫ জুন ২০১২ ২১:২২549875
  • সেভাবে করলে হয়। এই ট্রেভর মার্টিনের কেসে পিটিশনের চাপ তো কিছু কম না।

    ইরাক নিয়ে জানিনা। আফগানিস্তান যুদ্ধ নিয়ে অমনি পিটিশনও তো দেখেছি বলে মনে পড়ে না।
  • xi | ০৫ জুন ২০১২ ২১:২৩549876
  • আগে মানে দ্বিতীয় যুদ্ধের সময় খুল্লমখুল্লা প্রতিরক্ষামন্ত্রী না বলে যুদ্ধমন্ত্রী বলে দিতো কোনো কোনো দেশ। খুব বীর ছিলো কিনা ওরা, তাই।

    আচ্ছা, "অবহেলিতে নিপীড়িতের মুক্তির জন্যে যুদ্ধ" এই মর্মে বক্তব্যের কন্সেপ্টটা এসেছে কবে? তার আগে তো মনে হয় সব "ঐ ব্যাটাদের হালুয়া টাইট করতে যাচ্ছি" এই ভাবেই সগর্বে যেতো একেক দেশের যোদ্ধারা? আর খুব সমর্থনও পেতো? ডিডি বলতে পারেন কবে থেকে এই মানুষের মুক্তিদাতা টাইপ নতুন কন্সেপ্ট এলো?

    নেপোলিয়ন টিয়নের আমলে কী ছিলো? বা ঐ প্রথম যুদ্ধের সময়েও? দিগ্বিজয়ের কন্সেপ্ট কবে থেকে ঢাকাচাপ দিয়ে সুগারকোটিং দেওয়া শুরু হলো?
  • riddhi | ০৫ জুন ২০১২ ২১:২৫549878
  • পাই ভারতে তো ইংরেজরা দুশো বছরের ওপর ছিল। মাস স্কেলে আন্দোলন কবে থেকে শুরু হয়েছে?? আম জনতা সবসময় স্বদেশীদের সমর্থন করতেন?
    ইরাক আফ্গানিস্টানের জন্য প্রতিবাদ দেখি তো, হ্যান, পুরো দেশ প্রতিবাদে ফেটে পড়ল এরকম না। কিন্তু সে তো সব দেশেই এক ব্যপার।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন