এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃ-প-বু-ভু ৬

    Ishan
    অন্যান্য | ০২ মার্চ ২০১০ | ৩০০৬৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Samik | ০৮ মার্চ ২০১০ ১২:২৩445100
  • সংসদে সব ভারতীয় ভাষার ট্র্যানস্লেটর আছেন। অনেক আগে মজলিশে লিখতেন গুরগাঁও থেকে সুদেষ্ণা। তাঁর হাবি রাণাদা সংসদ ভবনে বাংলা ভাষার ট্রানস্লেটর। মানে কেউ বাংলায় ভাষণ পেশ করলে সেটা ইংরেজিতে অনুবাদ করে দেওয়া এঁর কাজ।

    যে হেতু সংসদের ইতিহাসে আজ পজ্জন্ত কেউ বাংলায় ভাষণ দেন নি, তাই উনি আজ পজ্জন্ত নিজের চাকরি জীবনে সরকারিভাবে কোনও কাজ করেন নি :-)))
  • PT | ০৮ মার্চ ২০১০ ১৩:০১445101
  • ক্ষুধা এবং অবহেলার জন্য নকি আদিবাসীরা হাতে অস্ত্র তুলে নিয়েছেন!!

    A school teacher from Jhargram said: “We have no other way but to pay one-third of our salary. This keeps us and our families safe. They come at the beginning of every month and take the money.”

    For teachers in Jangalmahal, Maoists are extortionists, abductors, murderers: http://www.expressindia.com/latest-news/for-teachers-in-jangalmahal-maoists-are-extortionists-abductors-murderers/588156/
  • Arpan | ০৮ মার্চ ২০১০ ১৩:০৪445102
  • ব্ল্যাঙ্কি। সেইটাই তো। পুরো ব্যপারটাই স্পিকারের ডিস্ক্রেশন।
  • pinaki | ০৮ মার্চ ২০১০ ১৩:১২445103
  • ""রসিক নয়। রাসায়নিক।""

    উফ্‌ফ। জাস্ট টু গুড। অনবদ্য আজিজুল। এনকোর। এনকোর। :-D

    SC বাবুকে অসংখ্য ধন্যবাদ।
  • . | ০৮ মার্চ ২০১০ ১৩:১৫445104
  • এই এক বালের সাবল্টার্ন-চর্চা ও সাবল্টার্ন-প্রীতির সুবাদে লোকজনের নর্ম্যাল সেন্স অফ হিউমারটাও চটকে গেছে। "হোয়ার ইজ কোটক", "হোয়ার ইজ জব্বলপুর" বলার পর আলতো করে "কুচবিহার, মালদা'- কমেডির এই তুখোড় সেন্স অফ টাইমিং দেখলে মায় রবি ঘোষও তালি দিতেন। রাষ্ট্রক্ষমতার শিখরে বসা দাম্ভিক এক মহিলাকে নিয়েও হাসাহাসি করা যাবে না কারণ তিনি কালীঘাটে জন্মেছিলেন। এটা যদি এলিটিজ্‌ম হয়, গরব সে ম্যায় এলিটিস্ট হুঁ।
  • . | ০৮ মার্চ ২০১০ ১৩:৩৭445105
  • এটা সুমন্তবাবু কিছুদিন আগে লিখেছিলেন। কালীঘাট ফ্যাক্টর নিয়ে। লুম্পেনের স্বরকে কিভাবে নিম্নবর্গের স্বর হিসেবে চালাবার চেষ্টা হচ্ছে। মেগালোম্যানিয়ার এই চূড়ান্ত অ্যাবসার্ডিটি, ক্ষমতার এই আর্কেটাইপ ফার্স নিয়ে খিল্লি না করা গেলে আমাদের গভীর অসুখ এখন।
  • SB | ০৮ মার্চ ২০১০ ১৪:৪২445106
  • বড় করে ক, কান্ট এগ্রী মোর!
  • Rajdeep | ০৮ মার্চ ২০১০ ১৪:৫৯445107
  • . ভালো বলেচেন, এবারে প্রসঙ্গ ছেড়ে লুম্পেন শব্দের ব্যুৎপত্তি-ব্যাখা-ঐতিহাসিক দর্শন-কবতে ইত্যাদি শুরু হয়ে যাক :)
  • kallol | ০৮ মার্চ ২০১০ ১৫:৪১445109
  • তার মানে, প:ব:, ঝাড়খন্ড, ছত্তিসগড়, উড়িষ্যা, অন্ধ্রয় সব গরীবের সব সমস্যার সমাধান হয়ে গেছে, অন্তত: ক্ষুধা আর অবহেলার সমাধান হয়ে গেছে। শুধু কিছু গুন্ডা গোছের লোক মাওবাদী করে বেড়াচ্ছে।
  • pinaki | ০৮ মার্চ ২০১০ ১৫:৪৬445110
  • রাজদীপ এখনো খচে আছে। ;-)
  • PT | ০৮ মার্চ ২০১০ ১৬:৩৫445111
  • না, গরীব মানুষের সমস্যার সমাধন হয়নি, in fact বৈষম্য প্রতিদিন বাড়ছে। সেটা অবশ্য শুধু জঙ্গলমহলে নয় (আদিবাসীরা নাকি সারা ভারাতের জনসংখ্যার মাত্র ৮%)। কিন্তু মাওবাদীরা প্রথম থেকেই পথহারা, দিশাহীন এবং এক নির্বোধ দর্শনে বিশ্বাসী ছিল আর এখন কামাওবাদীতে পরিণত হয়েছে।
  • PT | ০৮ মার্চ ২০১০ ১৬:৩৬445112
  • *ভারতের
  • Blank | ০৮ মার্চ ২০১০ ১৭:০১445113
  • মমতা কি নতুন সিলেবাসে ইংরেজি শিখেছিলো !!!
  • kallol | ০৮ মার্চ ২০১০ ১৮:১০445114
  • এটা আর লতুন কি কইলেন। আগে প:ব:তে ছিলো না, তাই জানতেন না। এখন প:ব:তে কামড়েছে তাই ব্যথা লাগছে।
    কিন্তু তাতে সমস্যাটা চলে যায় না।, তাতে সিপিএম-এর ৩২ বছরের অপদার্থতা ঢাকা যায় না।

    একটা ব্যাপার ভালো করে বুঝুন -
    ৬৭-৭০এর নকশালরা আপাদমস্তক ভুল একটা আদর্শ নিয়ে সৎভাবে লড়ে গেছিলো। চারু মজুমদার-কানু সান্যালেরা হঠকারী, অদূরদর্শী একশোবার, কিন্তু আড়াইশোবার সৎ(একজন বাদে - অসীম চট্টো)। কিন্তু তাতে ৬৭-৭০এ সিপিএম নেতৃত্বের আপোষকারী ভুমিকা মুছে যায় না।
    ৭০-৭৭ পর্যন্ত বহু নকশাল, প্রাণ বাঁচাতে, ক্ষার মেটাতে, দাদাগিরি বজায় রাখতে কংশাল হয়। প্রচুর নকশাল এবং প্রচুরতর সিপিএম এদের হাতে নিগৃহিত হন - শহীদ হন। কিন্তু তাতে ৭০-৭৭ সিপিএমএর নপুংসকতা মান্যতা পায় না।
    ৭৭এর পর বেশীরভাগ নকসাল গ্রুপই চারুবাবুর লাইনকে ভুল বলে আর নিজেদের মতো করে গণসংগঠন, গণ-আন্দোলন গড়ে তোলার চেষ্টা করে। দুটো গ্রুপ বিনোদ মিশ্রদের সিপিআইএমএল লিবারেশন আর মহাদেব মুখার্জিদের সিপিআইএমএল ২য় কেন্দ্রীয় কমিটি, চারু মজুমদারের লাইনকেই সঠিক লাইন হিসাবে মেনে পুরোনো কায়দায় (গেরিলা অ্যাকশনের মধ্য দিয়ে কৃষকদের সংগঠিত করা) চলতে থাকে। এদের মধ্য মতাদর্শগত পার্থক্য ছিলো আন্তর্জাতিক বিষয়ে। সিপিআইএমএল লিবারেশন মনে করতো চীনা পার্টির ১০ম কংগ্রেসে লিন পিআওয়ের সমালোচনা সঠিক। সিপিআইএমএল ২য় কেন্দ্রীয় কমিটি মনে করতো চীনা পার্টি ৯ম কংগ্রেসের লাইনই সঠিক। লিন পিআও চক্রান্তের বলি হয়েছেন। ১০ম পার্টি কংগ্রেসে সংশোধনবাদীরা চিনা পার্টি ও চেয়ারম্যান মাওকে কব্জা করে ফেলেছে। তখন এই দলের মেজ নেতা ছিলো আজিজুলদা।
  • kallol | ০৮ মার্চ ২০১০ ১৮:২৯445115
  • সেই সময় পাশাপাশি আরও দুটো ধারা কাজ করে যাচ্ছিলো। ১) এমসিসি। এরা দ:২৪ পরগনায় আর বর্ধমানের কাঁকসায় পিছু হঠতে হঠতে বিহারে, মধ্যপ্রদেশে ডেরা বাঁধে। আর ২) পিডব্লিউজি। এরা মূলত: অন্ধ্র, কেরালা, উড়িষ্যায় আর অন্ধ্র ও উড়িষ্যা সংলগ্ন মধ্যপ্রদেশে কাজ করতো। পার্টি ইউনিটি বলে আরও একটা গ্রুপ মূলত: প:ব:তে কাজ করতো, তারা পরে পিডব্লিউজিতে মিশে যায়। সেই সময় এলাকা দখল নিয়ে বিহারে লিবারেশন-এমসিসি, মধ্যপ্রদেশে পিডব্লিউজি-এমসিসি প্রচুর খুনোখুনি হয়েছে।
    ৮০র শেষ ৯০এর প্রথমদিক থেকে পিডব্লিউজি আর এমসিসি এক হওয়ার প্রক্রিয়া শুরু করে। আর তাই জন্ম নেয় আজকের মাওবাদী কমিউনিষ্ট পার্টি।
    এরা যখন বেড়ে উঠছে, তখন অন্য জঙ্গী দলগুলোর (আলফা, এলটিটিই, কাশ্মীরের মুজহাদীন ইত্যাদি) বেশ বাড়বাড়ন্ত চলছে। ফলে আধুনিক অস্ত্র পাওয়া যাচ্ছে অবাধে। কিন্তু টাকা চাই। এই শুরু হয় মাওবাদীদের কামাওবাদী হয়ে ওঠা। সে আজকের ব্যাপার লয়।
  • PT | ০৮ মার্চ ২০১০ ১৯:১২445116
  • আরো একবার বিনা বিতর্কে মেনে নেওয়া গেল যে সিপিএম ৩২ বছর ধরেই একটা অপদার্থ সরকার চালিয়েছে। কিন্তু তার জন্যেই যে সারা ভারতে ক্ষুধা আর অবহেলার পরিমাণ বা গরীবের সংখ্যাবৃদ্ধি হয়েছে সে কথাটি নিশ্চিত করে বলা যাচ্ছেনা। আচ্ছা বেশ নাহয় সেটার জন্যেও সিপিএম দায়ী বলে ধরে নিলাম। কিন্তু এত তত্ব-কথার পরে মাওবাদীরা কিভাবে গরীবের সমস্যার সমাধান করবে সেটি বোঝা যাচ্ছে না যে!!
  • PT | ০৮ মার্চ ২০১০ ২৩:১১445118
  • ...... যেটা লিখতে ভুলে গিয়েছি। সিপিএমের ৩২-বছর রাজত্বের পরে তারানন্দ-পকাবু-মাওব্যথীরা মিলে অনুজ পান্ডেদের তিন ভাইয়ের একটা দোতলা বাড়ি দেখাতে পেরেছে corruptionএর প্রমাণ হিসেবে। সত্যি সিপিএম রাজ্য তো চালাতেই পারেনা, চুরিটাও ঠিক মত করতে পারেনা!! এদিখে দেখুন মাওবাদীরা ক্ষমতার ধারে কাছেও না থেকে গরীব মানুষের উপকার করতে নেমে পার্টির জন্মের মাত্র দুই দশকের মধ্যেই কামাওবাদীতে বদলে গেল!!
  • bb | ০৮ মার্চ ২০১০ ২৩:১১445117
  • বা: কল্লোল বা:। একটা পুরো জেনারাশনের বারোটা বাজিয়ে, পুরো পশ্চিমবঙ্গকে আঁধারে ঠেলা নকশালদের কি সুন্দর ভাবে ডিফেন্ড করে সব সিপিএমের ঘাড়ে দোষ চাপিয়ে দিলেন। সিপিএম বিরোধী চশমাটা এবার বদলান বন্ধু। '৭২-'৭৭ কংশালেরা হত্যা করল এত সিপিএম এর লোকেদের আপনি আপনার তঙ্কÄ চালিয়ে যাচ্ছেন। 'হাল ছেড় না বন্ধু আমার ......'
  • Arpan | ০৮ মার্চ ২০১০ ২৩:৪৭445120
  • পিটিবাবুর 11:49 pm-এ করা পোস্টের সেকেন পয়েন্টের পরিপ্রেক্ষিতে:

    http://www.anandabazar.com/archive/1100308/8raj4.htm

    লিংকটা বুর্জোয়া কাগজ থেকে তোলা। আর অভিযোগকারী টিএমসি মন্ত্রী। তাই খবরের অথেন্টিসিটি নিয়ে আপত্তি থাকতেই পারে। তবে কিনা ২০০৪-০৯ সময়কালের আর্কাইভ ঘাঁটলেও এরকম লিংক খুঁজে পাওয়া যাবে। বক্তব্যের খুব একটা হেরফের হবে না। :-)
  • Arpan | ০৮ মার্চ ২০১০ ২৩:৫৩445121
  • একটা ডি: দিয়ে যাওয়া উচিত। ২০১১-এর পরেও অবস্থা একই থাকবে বলেই আমার ধারণা। ভুল প্রমাণিত হলে খুশিই হব।
  • aka | ০৯ মার্চ ২০১০ ০০:০৬445122
  • কমরেড অপ্পন আমিও তো ঐ লিংই দিয়েছিলাম। তারই পরিপ্রেক্ষিতে পিটির 11:49 এর উত্তর।

    পিটি আপনার উদাহরণের সাথে আমার বা অপ্পনের দেওয়া লিংয়ের কোন সম্পর্ক নেই। এতে প্রমাণিত হয় ভারতীয় সরকারী ব্যবস্থায় রেড টেপিজম কিরকম। কিন্তু টাকা অ্যাপ্রুভড হয়ে হাতে এলেও টাকা খরচ হয় না কেন তার ব্যাখ্যা এতে মিলছে না তো।

    দুই ধরণের এক্সপেরিমেন্ট হয় একটা বিটিউইন ডিফারেন্স মাপে আর একটা উইদিন ডিফারেন্স মাপে। যখনই ভারতের উইদিন রাজ্যের কথা বার্তা বলা হয় তখনই আপনি ভারত আর আম্রিগার তুলনা করে ফেলেন। সেসবের আগে বলুন না কেন শিক্ষা, চিকিৎসা এবং অন্যান্য সরকারী পরিষেবার হাল প"ব:য়ে খারাপ কেন? মনে রাখবেন প:ব:য়ের তুলনা টেক্সাসের সাথে করছি না। প:ব:য়ের তুলনা তামিলনাড়ু, মহারাষ্ট্র এমনকি ইচ্ছে হলে কেরালার সাথেও করে নিতে পারেন।
  • kallol | ০৯ মার্চ ২০১০ ০০:১৫445123
  • বিবি - হয় আপনি বাংলা ভাষাটা বোঝেন না, আর নয়তো গায়ের ঝাল মেটাচ্ছেন। আমি নকসালদের কোথায় ডিফেন্ড করেছি - দ্যাখান। আর, একটা গোটা জেনারেশন, গোটা রাজ্যের শিল্প পরিস্থিতিকে গোল্লায় পাঠাতে সিপিএমএর অবদান ঐ সময়েই (৬৭-৭০) কারুর চেয়ে কম নয়। কারখনার পর কারখানায় ঘেরাও আর অহেতুক ধর্মঘটগুলো নকসালেরা করেনি। নকসাল-সিপিএম বোমাবাজিতে বোমাগুলো, পাইপগানগুলো নকসালেরা একাই ফাটায়নি/চালায় নি।
    আর, সিপিএম বিরোধীতা? আমার কথা বলতে পারি,আমি ও আমার নকসাল বন্ধুরা, রাসবিহারী-কালিঘাট এলাকায় ৭০-৭৭ নেতাজিনগর-চন্ডীতলা-নানুবাবুর বাজার এলাকার ঘরছাড়া সিপিএম কর্মীদের বুকে করে আগলে রেখেছি, লক্ষী বসুর কংগ্রেসী/কংশালী গুন্ডাদের থেকে। নেতাজিনগর-চন্ডীতলা-নানুবাবুর বাজার এলাকায় সুভাস-রঙ্গ-তপনের কাছে খোঁজ নিয়ে নেবেন। ওদের এখনো এক ডাকে যে কেউ চিনবে। এই কাজটা করেছিলাম ঐ ৭০-৭৭রেই। তার জন্য আজও গর্ব হয়।
    এরপর জেল থেকে ছাড়া পেয়ে, ঐ রাসবিহারী-কালিঘাট এলাকায় আমরা সংগঠন করেছি। আমাদের প্রথম কাজ ছিলো ৭৭এর ভোটে বিধানসভায় অশোক মিত্রের সমর্থনে সক্রিয়ভাবে কাজ করা। ঐ এলাকার কংগ্রেসী সমাজবিরোধীদের মোকাবিলা করেছি, সিপিএম বন্ধুদের সাথে হাতে হাত মিলিয়ে। আজকের কলকাতা মেয়র মশাইকে ধরতে পারলে জিজ্ঞাসা করে নেবেন। আর নয়তো, কেওড়াতলা এলাকায় আজও যেকোন আড্ডায়, চায়ের দোকানে ""পিপিএফ""এর কথা জানতে চাইবেন।
    চশমা আমার লাগে না। আমি সাদা চোখেই দেখেছি, দেখছি।

    পিটি - একটা অনুজ পান্ডে!!! হাসালেন। যাকগে আমায় এসব না বলে বিমান বসু বা প্রকাশ কারতকে এটা লিখুন। ওদের আর পার্টি শুদ্ধিকরনের ঝামেলা পোয়াতে হয় না। প:ব: সিপিএমরা এতো নেকুপুষু য চুরিও করতে পারে না!!! দুর্নীতিই নেই তো শুদ্ধিকরন কিদের???
    মাওবাদীরা কস্মিনকালেও কোন সমস্যার সমাধান করতে পারবে না। ঐ রাস্তায় কোন সমস্যার সমাধান হয় না।
  • kallol | ০৯ মার্চ ২০১০ ০০:২৩445124
  • আর হ্যাঁ, এই একটা ব্যাপারে মাওবাদীরা সিপিএমকে দ্রুততায় পেছনে ফেলে দিয়েছে। মাওবাদীদের কামাওবাদী হতে দুই দশক লেগেছে, সিপিএমএর লেগেছে তিন দশক। তবে পরিমানে এখনো ধারেকাছে আসতে পারেনি হয়তো।
  • Arpan | ০৯ মার্চ ২০১০ ০০:৩৪445125
  • মাইরি, আমি আজ্জোর লিংক তখন খুলেও কিন্তু দেখিনি। :-)))
  • aka | ০৯ মার্চ ২০১০ ০১:০৪445126
  • আর পিটি আপনার মাওবাদী থেকে ''কামাওবাদী'' টা কমিউনিস্ট পার্টি থেকে ''কামিয়ে নিস"" পার্টির মতন শুনতে লাগছে।

    সিপিএমের ওপরতলার বেশ কিছু নেতার সম্পত্তির তালিকাটি কেউ একটু দয়া করে দিয়ে দেবেন। ঐ যে সেই কোন নেতার কত টাকার সম্পত্তি। গেলবার ভোটের আগেই ঘোরাঘুরি করছিল। কমরেড অপ্পনের সার্ভারে নিশ্চয়ই আছে।
  • a x | ০৯ মার্চ ২০১০ ০১:১৩445127
  • কিন্তুক মাওবাদীরা কামাওবাদী হয়ে টাকা কি সুইস অ্যাকাউন্টে রাখে, না অনুজ পান্ডে সম বাড়ি বানায়, না যে বাপ-মা কুড়ি বছর ছেলে/মেয়ের খোঁজ পায়না তাদের পাঠায়, নাকি ম্যালেরিয়া বা সাপের কামড়ে মরলে অ্যাপোলোর খরচ মেটাতে লাগায়, হেইডা কেউ একটু বলবে?
  • pi | ০৯ মার্চ ২০১০ ০১:১৪445128
  • ২০০৯ লোকসভা নির্বাচনের প্রার্থীদের লিস্টি থেকে কিছু নমুনা :

    Tarit Baran Topdar: 1 crore
    Md Salim: 78 lakhs
    Sudin Chattopadhyay: 1 crore
    Hannan Mollah: 62 lakhs..
    Sujan Chakravarty: 25 lakhs
    Amitabha Nandy: 42 lakhs
    Ajay Chakravarty (CPI): 1 crore


    অবিশ্যি ব্যালান্স হয়ে যায়। লক্ষ্মণ শেঠ, সমিক লাহিড়ি এদের সম্পত্তি দেখানো ছিল 'নিল' বলে। সরকারীভাবে ঘোষিত সর্বহারা? :)

    ডি: এই 'নিল' টা কোনো তথ্যগত ভ্রান্তি বলেই মনে করি।
  • Mmu | ০৯ মার্চ ২০১০ ০৩:০৮445131
  • aka আপনার " 09 Mar 2010 ----12:06 " এর লেখাটা পড়লাম।
    আমি একমত। আমিও এই কথা কয়েকবার PT দা কে বলেছি। যখনই সমস্যার কথা বলা হয় দাদা আমার তখনই ভারতের অন্যান্য রাজ্যে কতো লোক অনাহারে থাকে, কতো লোক স্বাক্ষর নয় এই সব পারসেন্টেজ দেওয়া শুরু করেন।
    যে রাজ্যে পারসেন্টেজ ভালো উনি একবারও সে রাস্তায় হাটেন না।
    মোটামুটি PT দার কাছ থেকে কোনো উত্তরই পাবেন না এবারও।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন