এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ইংল্যান্ডের রানীর হীরক জয়ন্তী

    Su
    অন্যান্য | ০৩ জুন ২০১২ | ২০৩৫০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • xi | ০৫ জুন ২০১২ ২১:২৭549880
  • ও বাবা, বড়লোকদের রায়বাহাদুর দিতো তো ইংরেজ বাহাদুর। তেনারা তো ইংরেজ রাজত্ব অক্ষয় হোক বলে স্তব গাইতেন। ঃ-)
  • Tim | ০৫ জুন ২০১২ ২১:২৭549879
  • সাধারণতঃ ইউনির ছাত্রছাত্রীরা গ্র্যাড লেভেলে একটু সভ্য হয়, ঠিকঠাক কথা বলে। কিন্তু সেখানেও আমি কিছু ভুলভাল জনতা দেখেছি। লজ্জা তো দূরস্থান, উল্টে ওরা ইরানেও এরকম হামলা হওয়া দরকার বলে মনে করে।
  • pi | ০৫ জুন ২০১২ ২১:২৯549881
  • আমি হেল্থ কেয়ার নিয়ে বিভিন্ন লবিকে বেশ কাছ থেকেই দেখছি। অ্যাডভোকেসি এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। হ্যাঁ, শেষমেশ ক্ষমতাবান লবির খেলা ম্যাটার করে। টাকা আর ক্ষমতা অনেক কথাই বলে। দিনের শেষের রেজাল্ট দিয়েই সব বোঝা যাবে, এমন না। হেল্থ কেয়ার যদি আজ পাশ নাও করে, তাহলেও এই ইউনিভার্সাল হেল্থ কেয়ারের জন্য ব্যক্তি ও গোষ্ঠীর প্রচেষ্টার কথা অস্বীকার করা যাবেনা। এগুলো শুধু ব্যক্তিগত স্তরে মনে মনে চাহিদার স্তরেই থেকে থাকেনি কিন্তু। যাদেরি এই নিয়ে অবস্থান আছে, সেটাকে ভোকাল করার, রেজিস্টার করার একটা সংগঠিত চেষ্টা অন্তত চালানো হয়। যারা বিরোধী, তারাও তাই করছে।
    এই ব্যাপারটা ফরেন পলিসির ক্ষেত্রে প্রায় চোখেই পড়ে না। চোখে পড়ার মত ভাবে অনুপস্থিত।
  • xi | ০৫ জুন ২০১২ ২১:৩০549882
  • আরে এই তো ঘরের পাশের ছেলেপিলেরা বিদেশে স্বদেশে পড়াশোনা কচ্চে সব, সগর্বে কইতেছে পাকিস্তানের শুধু হালুয়া টাইট দেওয়াই যথেষ্ট না, যারা ওদের মানবাধিকার ইত্যাদি নিয়ে কেউ মেউ করতে আসবে তাদেরো হালুয়া টাইট করে দেওয়া হবে নয়তো ধরে ধরে ভেট পাঠানো হবে শত্রুদের কাছে।
  • xi | ০৫ জুন ২০১২ ২১:৩২549883
  • ফরেন পলিসির ক্ষেত্রে ক্ষমতাবানেরা আরো উচ্চদরের, মাছের বাজারের দরাদরিতে ওনারা পড়েন না।---এরকম সম্ভাবনা থাকতেই পারে।
  • প্পন | ০৫ জুন ২০১২ ২১:৩৩549884
  • ২০০৮ সালে অর্থনীতির টালমাটাল অবস্থা না হলে কি ডেমোক্রাটরা ক্ষমতায় আসতই বলা যায় নাকি?

    যেটা বলার ছিল যে উন্নত বিশ্বের বাকি দেশগুলির জনগণের সাথে এইসব সাজানো যুদ্ধ নিয়ে আমেরিকার জনগণের মতের বহুত ফারাক আছে। সে কার দায় কে নেবে সেইসব কূটতর্কে না ঢুকলেও বলার অপেক্ষা রাখে না।
  • pi | ০৫ জুন ২০১২ ২১:৩৪549885
  • হ্যাঁ, নিশি, দেশের এই জনতাকে নিয়েও খিল্লি করি। নিন্দা করি। আমেরিকানরাও ইরাক, ইরান, আফগানিস্তান নিয়ে সমর্থন করলে খিল্লি করবো। খিল্লি, নিন্দা করা যাবে কিনা, তাই নিয়েই তো তর্ক শুরু হল।
  • SS | ০৫ জুন ২০১২ ২১:৩৭549886
  • টিমের ৯-২৭,
    গ্র্যাড স্টুডেন্ট কেন, মিট রমনি তো দিব্বি দেশবাসীর সামনে ক্যাম্পেন করে বেড়াচ্ছে যে প্রেসিডেন্ট হয়ে এলেই ইরানকে শায়েস্তা করবে।
  • riddhi | ০৫ জুন ২০১২ ২১:৩৮549887
  • গোধরা নিয়ে পশ্চিমবঙ্গের লোকের যতখানি প্রতিবাদ, ইরাক নিয়ে আমেরিকার ভেতরে প্রতিবাদ অবশ্যই তুলনীয়। আমেরিকা বড়, তাই স্কেল ডাউন করে দেখতে হবে, কিন্তু প্রগ্রেস্সিভ চত্তরে প্রতিবাদ ঠিকি হয়েছে, ঠিক যেমন পঃ বঃ তে।
  • xi | ০৫ জুন ২০১২ ২১:৩৯549889
  • সেই পাই। দিনের শেষে ঐ খিল্লি আর নিন্দাটুকুই আমাদের সম্বল, সেটুকুই স্বাধীনতা। নইলে সত্যিকারের পলিসি মেকার দের কী ছেঁড়া যায় আমাদের এইসব মতবাদে? আমরা সমর্থনই করি বা প্রতিবাদই করি, কী এসে যায় ? হয়তো ইতিহাসে কিছু রেকর্ড থেকে যায়-হ্যাঁ, এই দলে দলে লোক বলেছিলো না না যুদ্ধ নয় অথবা দলে দলে লোক বলেছিলো হ্যাঁ হ্যাঁ যুদ্ধ চাই।

    তবু স্বাধীন দেশে এইটুকু করতে পারা যায়। কোনো কোনো দেশে তো এইটুকু করলেও জেলে পুরে দেয় শুনলাম।
  • riddhi | ০৫ জুন ২০১২ ২১:৪০549890
  • খিল্লি ঠিক আছে, কিন্তু ব্ল্যান্ক বলছিলেন, দায় নিতে হবে। নিতে হলে হয়্তো হবে, কিন্তু সেই সেট টা খুব বড় হয়ে যায়।
  • pi | ০৫ জুন ২০১২ ২১:৪২549891
  • এখানে রীতিমত ট্রেইন করা হয়। সেনেটেররে কাছে কীভাবে নিজের মেসেজ পাঠাতে হবে, তাও। এই হেলথ কেয়ার নিয়ে এখানকার পাবলিক হেল্থ কনফারেন্সে
    আলাদা সেসন থতে দেখেছি, এই নিয়ে।
    মানে, কোন গ্রুপ যদি কোনোকিছুকে ইস্যু করতে চায়, তার অনেক সুযোগ।
    এখানের গণতান্ত্রিক পরিকাঠামোতে নিজের বক্তব্য রাখার সত্যি অনেক উপায় আছে। সেক্ষেত্রে বক্তব্যগুলো শোনা না গেলে তাই নিয়ে সমর্থন আছে বা কিস্যু আসে যায় না মনোভাবকে অস্বীকার করি কীকরে ?

    আচ্ছ, কিস্যু আসে যায়না কে তেমন কিস্যু আসে যায়না দিয়ে রিপ্লেস করলে চলবে ? ঃ)
  • প্পন | ০৫ জুন ২০১২ ২১:৪৪549892
  • নাঃ, আমি তক্কোটা শুরু করেছি আমেরিকার অধিকাংশ (বোল্ড অ্যান্ড আন্ডারলাইন) সাধারণ জনগণ ইরাক আর আফগান যুদ্ধ নিয়ে আজকের দিনে লজ্জিত এই রকম একটা পার্সেপশন গুরুর পাতায় এক্সিস্ট করে সেখান থেকে। যে দেশের সংখ্যাগরিষ্ঠ লোকে বাকি পৃথিবীতে কী হল থোড়াই কেয়ার করে (যদ্দিন না নিজেদের ভাতে টান পড়ছে) তাও যেখানে নিজেদের নির্বাচিত জনপ্রতিনিধিরা তার জন্য দায়ী, সেইখানে এই তর্কের সত্যি কোন মানে দাঁড়ায় না।

    আজকের দিনে যদি দাঁড়িয়ে পোল নেওয়া হয় কোন দেশ আক্রমণ করলে wmd পাওয়া যাবে, অধিকাংশ লোকে বলবে ইরান। ইরাক দেশটার আর কিছু অবশিষ্ট নাই বলে।

    পিপল গেট দ্য গভর্নমেন্ট দে ডিজার্ভ।
  • xi | ০৫ জুন ২০১২ ২১:৪৭549893
  • হ্যাঁ পাই, সেইটা ঠিক। এগুলো পাঠাতে ইত্যাদি পারে, আরো কিছু কিছু পারে, নেতা মানে ভগবান এই ধারণা নেই, ইলেক্টেড অফিসার মাত্র, অন্তত সেইজন্যেই মনে হয় "স্বাধীন জাতি" বলে যখন এরা বলে, নস্যাৎ করা যায় না পুরো।
    আমরা ভারতে বা বাংলাদেশে বা শ্রীলংকায় বা পাকিস্তানে বা নেপালে বা চীনে বা জাপানে কেউ ই কি সেটুকুও পারি? নেতা মানে ভগবান সেখানে।
  • pi | ০৫ জুন ২০১২ ২১:৪৯549894
  • রিদ্ধি, এখানকার অমনি কিছু 'প্রোগ্রেসিভ' চত্বরে ঘোরাফেরা কিছুটা করেছি। হতাশাটা তাদের মধ্যেই খুব বেশি। লোক্জনের 'রেসপন্স' নিয়ে। মুষ্টিমেয় কিছু লোক বছরের পর বছর টিমটিম করে কিছু কাজ করে যাচ্ছে। হাতে গোনা কয়েকটা জায়গা ছাড়া সেসবে রেসপন্স সত্যি কম। টিম ইউনি নিয়ে যেটা বল্লো, সেটা বেশিরভাগ ইউনি নিয়েই সত্যি। আর এটাই আমাকে অবাক করে। যেখানে স্কুল থেকে শুনি সব কিছু নিয়ে এত প্রতিবাদ করতে শেখানো হয়, যেখানে গণতান্ত্রিক ব্যবস্থা এত শক্ত পোক্ত, এতরকমের সুযোগ, উপায় আছে, নিজেদের অন্য নানাবিধ সমস্যায় ( মানে খাদ্য, বাসস্থান, চাকরি ইত্যাদি সমস্যা ) জর্জরিত হয়ে থাকাও অনেক কম ( একটা বড় অংশের জন্য), সেখানে কেন এগুলো নিয়ে সচেতনতা এত কম ? নাকি, সমস্যা কম থাকাটাই বেশি করে অ্যালিয়েনেট করে দ্যায় ?
  • Tim | ০৫ জুন ২০১২ ২১:৫০549896
  • প্পনকে ক দিলাম বেশ কিছু।
  • প্পন | ০৫ জুন ২০১২ ২১:৫০549895
  • ইরাকের সাথে তুলনা করতে গোধরা এল, নন্দীগ্রাম-নেতাইয়ের কথা ভুলে গিয়ে? ঃ)
  • Tim | ০৫ জুন ২০১২ ২১:৫১549897
  • পাইয়ের লাস্ট লাইন। ক।
  • Sibu | ০৫ জুন ২০১২ ২১:৫৩549900
  • প্পনের ৯ঃ৪৪পিএম - বড় হাতের ক্ক। ঃ)
  • xi | ০৫ জুন ২০১২ ২১:৫৩549898
  • সেটা বেশ সত্য পাই, লোকেদের "নিজেদের" সমস্যাগুলো না থাকা। তাই অ্যালিয়েনেশন। এটা কোথায় না হয়? এই যে ভারতের বড়লোক গোষ্ঠী, তারা নিজের থলি তে টান না পড়লে কজন বনের মোষ তাড়াতে আসবেন? অথচ দেশে তো সমস্যা হাজারো।
  • riddhi | ০৫ জুন ২০১২ ২১:৫৯549901
  • পাই, প্প্ন,-- আমেরিকার স্কুলের শিক্ষা কতখানি আলো দিল, সে নিয়ে আমার কোন ইল্যুশান নেই। যারা আশা করে, তারা চরম বোকা। ঠিক যেমন কেউ যদি ভাবেন অধিকাংশ লোক ফরেন পলিসি নিয়ে লজ্জিত, সে একদম ভুল ভাবে।
    কিন্তু এই প্যাসিভ এটিচুড টা শুধু আমেরিকান্দের না।

    (গোধরা বল্লাম গোধরার কথা আগে থেকে চলছিল বালে।)

    ভারেতে মধ্যবিত্ত্দের মধ্যে যা যা নিয়ে প্রতিবাদ করার কথা, তার কত পার্সেন্ট প্রতিবাদ পান? সেখানেও একি হতাশা আসার কথা।
  • aka | ০৫ জুন ২০১২ ২২:০১549902
  • আর আমি তক্কোটা শুরু করেছি আরও আগে হিরোশিমা নাগাসাকির অ্যাটম বোমের দায়িত্ব সাধারণ আমেরিকানকে নিতে হবে। এটা নীতিগত স্ট্যান্ড বাকি নিটিগিটিস। কতজন আমেরিকান ইরাক যুদ্ধের পক্ষে, কতজন বিপক্ষে এগুলো পার্সেপশন ক্যান নট আর্গু অন দ্যাট।

    আমার পার্সেস্পশন যেমন বললাম তো আইটি গাইজ ডোন্ট কেয়ার অ্যাবাউট নন্দীগ্রাম, গোধরা।
  • aka | ০৫ জুন ২০১২ ২২:০৩549903
  • আর এখনও কেউ বলল না, দায় নেয়া মানে কি? পাই, ব্ল্যাংকি, কমরেড প্পন?
  • প্পন | ০৫ জুন ২০১২ ২২:০৪549904
  • পোলের স্ট্যাট কেন পার্সেপশন হবে?
  • pi | ০৫ জুন ২০১২ ২২:০৭549905
  • খুব ভালো তো নয়। তবে আম্রিগার মত ফরেন পলিসি কোন সরকার ইম্প্লিমেন্ট করতে গেলে ( করা যাবে না, সে আলাদা কথা। একটা উদাঃ হিসেবে বলছি), তাই নিয়ে অনেক বেশি প্রতিবাদ হবে। বা সেই একি পলিসি নিয়ে একের পর এক সরকার ক্ষমতায় আসবে না। এটুকু আশা করতে পারি।
    আর আবারো বলছি, আম্রিগার গণতান্ত্রিক পরিকাঠামো ও অন্যান্য আরো আর্থ-সামাজিক ও অন্যান্য সুবিধার কারণে চাইলে এসব প্রতিবাদের সুযোগ অনেক বেশি। সেটাকেও মাথায় রাখতে হবে।

    আর, ফরেন পলিসি নিয়ে বেশিরভাগ আম্রিগান লজ্জিত কি এখানের স্কুলের শিক্ষার ফলে নানা কিছু নিয়ে নানা রকম প্রতিবাদ হয়েই চলেছে, এসব কথা গুরুর পাতাতেই এসেছে। এটা বোকার মত আশা করা নয়। এই ধারণাটা সত্যি ই কারুর কারুর মধ্যে আছে।
  • aka | ০৫ জুন ২০১২ ২২:০৯549908
  • কেউ উত্তর দেয় না।

    দায় নেওয়া মানে কি?
  • xi | ০৫ জুন ২০১২ ২২:০৯549907
  • উল্টো ও হতে পারে পাই। আজ ভারত সরকার ঢোল ডগর বাজিয়ে পাকিস্তানের হালুয়া টাইট করতে নামলে প্রতিবাদের বদলে বিরাট বিরাট সমর্থন সমাবেশ দেখা দিতে পারে।
  • aka | ০৫ জুন ২০১২ ২২:০৯549906
  • দুর ফরেন পলিসি ইমপ্লিমেন্টশন নিয়ে কথা হলে। আমাদের র শ্রীলংকা, পাকিস্তান, নেপাল, আফগানিস্তানে কি চুকলি করছে সে কথা জানতে চেয়ে কি আর্টিআই করতে গেছি?
  • প্পন | ০৫ জুন ২০১২ ২২:১২549911
  • প্যাসিভ অ্যাটিটুড শুধু আম্রিকানদের না - ক্ক।

    দায় বলতে আমি এইটুকুই বুঝি যে ইতিহাসের থেকে শিক্ষা নেওয়া ও তার পুনরাবৃত্তি হতে না দেওয়া। একটা ভিয়েতনামের পরে আরেকটা ইরাক যাতে না হয়। এইটুকুই। বিশেষ কিছু আশাবাদী হবার মত কিসু হয় নাই অবশ্য।

    কমরেড আবার প্রশ্ন করবেন ইরাক যুদ্ধ সাধারণ লোকে করেছিল নাকি? প্রতিপ্রশ্ন হবে ২০০৪ সালে তালে বুশ কী করে পুনর্নির্বাচিত হয়?

    তো, আসুন কমরেড, এইরকম গোল গোল ঘুরি। হাত না ধরলেও হবে।
  • aka | ০৫ জুন ২০১২ ২২:১২549909
  • আপাতত দায় নেওয়া বলতে কি বোঝানো হচ্ছে না বললে এই তর্কে আমার আর কিছু বলার নেই। জয় হিন্দ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে প্রতিক্রিয়া দিন