এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আমার মত আমি

    su
    অন্যান্য | ২৫ জানুয়ারি ২০১০ | ২০৯৫৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • su | ২৯ জানুয়ারি ২০১০ ১৬:৫১435870
  • হুতো'র লেখা পড়ে বুঝে ই গেছেন সব্বাই যে পড়াশুনা টা আর হয়ে ওঠেনি পেকে যাবার পর। এদিকে কিছুদিন আগে পর্যন্ত ও ছিলাম good girl, বাংলায় সবচেয়ে বেশী নম্বর আমার ঝুলিতে ই থাকতো; এদিকে আমার বাবা ও বাংলার শিক্ষক। তো, পাকা শুরু হবার পরই যে পরীক্ষা এলো তাতে ভাব সম্প্রসারণ এসেছে
    "কাক কালো পিক কালো মিছে ভেদ খোঁজা, বসন্ত আসিলে প'রে ভেদ যায় বোঝা "

    আমি তো আর পারি না, "পিক " এর মানে জানি না!!! পারলাম ও না, মন খারাপ করে hall থেকে বেরিয়ে হুতো কে জিগ্গেস করলাম; ওম্মা, ও ঠিক জানে! যাই হোক, কি আর করা! আমি যে প্রসঙ্গে " পিক " এর কথা তুললাম, সেটাতে ফিরে যাই; এর প্রায় আট বছর পর ঐ "পিক" ই আমাকে আবার কিভাবে বিপদে ফেলল,সেটা বলি...
    আমি যে চাকরি করি, কি যে করি আর কিভাবে যে করি, ভাবলে আমি ও ভয় পেয়ে যাই, আর আমাকে নিয়ে boss দের অবস্থা তো ভীষণ করুণ! ফাঁকি আর ফাঁকি... এ ছাড়া job টার আর কিছু আমার ভালো লাগে না!! অবশ্য মাসের শেষে অঙ্ক টা ও মেলাতে ভালো লাগে,আর মেলাই বলে ই চাকরি টা যাবে যাবে বলে ও যায় না! বাধ্য হয়ে আমাকে সহ্য করে যায় আমার team। তো, একবার আমার boss খুব কড়া হাতে আমাকে মানুষ করবেন ঠিক করলেন; যেমন ভাবা তেমন কাজ, রোজের report রোজ চায়; বিরক্তিকর; হুতো কে report submission শিখিয়ে দিলাম, আমি ব্যস্ত orkut, you tube, face book, wikimapia এসব নিয়ে; boss কে ও লোভ দেখালাম, but ও নিজের জয়গায় ঠিক অনঢ়!! এর মাঝে phone এ খোঁজাখুঁজি যখন তখন; আমি হয়তো রান্নায় "ফোঁড়ন" দিচ্ছি,উনার phone এলো-"কোথায় আপনি!" আমি confidently বলে দিলাম হয়তো শ্যামবাজার/বরাহনগর/গড়িয়াহাট ....
    এদিকে উনি ফোঁড়োনের আওয়াজ পাচ্ছেন!! কিন্তু প্রমাণ নেই!! না পেরে একদিন বলে ই ফেললেন আচ্ছা, আপনি এতো ভীড় রাস্তায় থাকেন অথচ কোনো গাড়ীর আওয়াজ নেই!!! মহা বিপদ; এরপর phone এলে কথা বলতে শুরু করলাম ছাদে দৌঁড়ে গিয়ে, ব্যালকনি তে ঝুঁকে; মোটামুটি ঠিক ই চলছিল, বাদ সাধলো সেই আট বছর আগে বিপদে ফেলা "পিক"। কি যে তার জ্বালা ছিলো কে জানে, সারাদিন ডেকে ই যাচ্ছে, আর boss যখন ই phone করে, পিক ডাকা থামায় না! শ্যামবাজার/বরাহনগর/গড়িয়াহাট .... ছাদের উপর কি ব্যালকনি.... স্থান পরিবর্তন হচ্ছে, কিন্তু পিক fixed!!! যা বোঝার boss তো বুঝছে; কিন্তু আমি ও surrender করব না!
    উনি এরপর একদিন আমার হয়ে ই উত্তর দিলেন " আপনি বোধ হয় কোকিল পোষেন!!! সাথে নিয়ে ই ঘোরেন, তাই না!!" আমি ও গম্ভীর স্বরে উত্তর দিলাম "হ্যাঁ" ! " আর তারপর আমার phonenot reachable
    এরপর next উঁনি কথা বলেন হুতো'র সাথে প্রায় দু/তিন ঘন্টা.... হুতোকে বোঝালেন যে আমার job কি আর আমার কি করা উচিত!!
  • suchetana | ২৯ জানুয়ারি ২০১০ ১৭:১৪435871
  • উফ্‌ফ সুকন্যা, হাসতে হাসতে পেটে খিল ধরে গেল। প্লিজ আরো লেখো।

    পাল্লিন, তোমাকে এই মাত্র স্ক্র্যাপ করলাম।

    পিনাকী, বাবি গুরু পড়া শুরু করেছে বলেই লিখলাম।
  • rabaahuta | ২৯ জানুয়ারি ২০১০ ১৮:০৫435872
  • সত্যের মৃদু অপলাপ হল। বেচারা বস এত সহজে নিস্কৃতি পাননি, তাঁকে এও শুনতে হয়েছিল বসন্তকালে শ্যামবাজার বরানগর গড়িয়াহাট এসব অঞ্চলে কুহুরব কিরকম অনিবার্য।
  • Arijit | ২৯ জানুয়ারি ২০১০ ১৮:১০435873
  • ওই ফোনের পর কি বস্‌ পাঁচমাথার মোড়ে আকাশের দিকে তাকিয়ে কোকিল খুঁজতে গিয়ে শেষমেষ সূর্যমণ্ডলে বিলীন হয়েছিলেন? মানে "উঁনি' দেখলুম কিনা;-)
  • su | ২৯ জানুয়ারি ২০১০ ১৯:২৭435874
  • আরেকটা ঘটনা:-

    হুতো সদ্য কলকাতা ছেড়েছে; বিরহে আমি কাতর! (!! ) তা যেদিন ও নাগপুর গেলো, তার একদিন পরে আমি ও যাবো ঠিক করলাম,টিকিট কাটা নেই, ভাবি ও নি; যাবো ভেবেছি তো যাবো ই ...monthly closing এর time। ছুটি'র প্রশ্ন ই নেই; আমার উপর কলকাতা'র business অনেকটা ই depend করে; ঠিক করলাম phmanage করবো; আমি boss কে বললাম যে আমার বিলিরুবিন high ধরা পড়েছে...sick leave ছড়া উপায় নেই। boss সব ই বুঝছে, ঘুরিয়ে ফিরিয়ে জিগ্গেস করছে ট্রেন এ যাবো না flight... আমি তো রতন কে চিনি, একবার ধরা দিই আর আমার গলাটা টিপে ধরবে ধূর্ত শেয়াল এর মত। আমি অসুস্থতা কে ই জাপটে ধরে রইলাম; এরপর কিভাবে ট্রেন manage করে নাগপুর গেলাম, সে অন্য গল্প- boss আমাকে কিভাবে ধরল, সেটা ই বলছি; sick leave তো নিলাম, এবার চাই medical reports ; চেনা একজন আছে বাপী নামে; ওকে বললাম দাও না একটা বিলিরুবিন high এর blood report বার করে... বেচারা সদ্য কাজ শিখছে, আমার প্রস্তাবে ভীষণ ভয় পেল, ওকে শিখিয়ে দিলাম; রাজী হল; এইবার ও report বানাতে বসেও cofused; আমার বয়স নিয়ে! আমি বলি দুই এর ঘরের শেষের কাছাকাছি, ও মানতে চায় না!! আর পাঁচ জনের মত সে ও আমাকে তিন/চার এর ঘরে ফেলতে চায়! যাই হোক, next step:বিলিরুবিন কত লিখবে জানতে চাইলো; আমার মাথায় চট করে এলো ১৩ সংখ্যা টা!!! boss কে সব গুছিয়ে report জমা দিলাম; স-ব দেখলেন... এরপর হাসতে হাসতে বললেন "আমার চেনা ওমুক জায়্‌গা থেকে report টা বানিয়ে নেবেন; আমার নাম বলবেন,তড়াতাড়ি দিয়ে দেবে। আর সত্যি ই পড়াশুনায় অনেক gap ছিল! বিলিরুবিন ১৩ হলে আমি আর আপনি আজ মুখোমুখি হতাম না!"
  • I | ২৯ জানুয়ারি ২০১০ ২১:২২435875
  • না:, সুচেতনা, তাইলে কাটায়া দ্যান। সে তাহলে অন্য সুচেতনা হবে।
  • suchetana | ২৯ জানুয়ারি ২০১০ ২১:২৬435876
  • হাজার হাজার ডক্টর হাজরা এবং সুচেতনা
  • Arpan | ২৯ জানুয়ারি ২০১০ ২১:৩১435877
  • "সুচেতনা, তুমি এক দূরতর দ্বীপ
    বিকেলের নক্ষত্রের কাছে;
    সেইখানে দারুচিনি-বনানীর ফাঁকে
    নির্জনতা আছে।
    এই পৃথিবীর রণ রক্ত সফলতা
    সত্য; তবু শেষ সত্য নয়।
    কলকাতা একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে;
    তবুও তোমার কাছে আমার হৃদয়।"

    :P
  • Arpan | ২৯ জানুয়ারি ২০১০ ২১:৪০435880
  • খাইসে। লুরু অব্দি কি সিআইডির হাত পৌঁছায়?
  • suchetana | ২৯ জানুয়ারি ২০১০ ২১:৪০435878
  • অর্পন, আমারো ঠিক এতটাই মুখস্থ আছে, তারপরের প্যারাগুলো আর মনে নেই। আমার এই ভজকট নামের জন্য মাঝেই মাঝেই সুচেতনা ভট্টাচার্যকে লেখা এক কৌশিকের প্রেমপত্র পাই ইয়াহুতে, যার বেশিটা জুড়ে থাকে সুচেতনা ভট্টাচার্যর বাবার প্রশস্তি। ""কাল আপনার বাবার বক্তৃতা শুনলাম নন্দনে, আমি ওনাকে খুব শ্রদ্ধা করি"" জাতীয় লাইনে ভর্তি প্রেমপত্র। :-)
  • I | ২৯ জানুয়ারি ২০১০ ২১:৫২435881
  • লালবাংলার লাল জামাই কৌশিক ভট্টা তোমায় জানাই লালে লাল লাল সেলাম।
  • ranjan roy | ২৯ জানুয়ারি ২০১০ ২১:৫৫435882
  • সুকন্যা,
    ১) বস্‌ ও লেপের তলায় চাওমিন,
    ২) স্টেশনমাস্টার ও নবকল্লোলে উপন্যাস,
    ৩) নিজ সম্পত্তি নিজদায়িত্বে রাখা নিয়ে হুতোর মা'র তোমার বাবাকে অমৃতবচন,
    আর ৪) হবু জামাইয়ের পেশা/চাকরি মিয়ে তোমার বাবার পুছতাছ--- এই চারটে অসাধারণ গল্প শুনিয়ে দাও প্লীজ।
  • M | ২৯ জানুয়ারি ২০১০ ২২:১৪435883
  • আরে সু কি ফার্মা লাইনে?

    এই বিশাল ব্যাগোয়ালা এক পিস আমার ঘরেই তো ছিলো, অসংখ্য গপ্প থাকে এঁয়াদের। একখান হিট গপ্প, এটা শিলিগুড়িতে ঘটেছিলো শুনেচি।

    একখান পোলা বাড়ীতে ঘুমিয়ে দিব্যি একখান ডেইলি রিপোর্ট লিকে পোষ্টিয়ে দেছিলো।তাতে লাষ্ট দিনের রিপোর্টে ডাক্তার লিষ্টি আর টাইম টেবিল অনুযায়ী এক পিস ডাক্তার ছিলো যে কিনা তার আগেই অন্য জগতের বাসিন্দে হয়ে গেছিলেন।

    তো সেটা জানার পর এই পাব্লিকেরা নাকি পোষ্ট আপিস ঘেরাও করে পিয়নদাদারে দিয়ে সে রিপোর্ট বার করে কারেকশন করে পাঠায়।আর পিয়নদাদাও নাকি হাসি মুখে তা সয়েছিলো। কেজানে রাশিকৃত ভুলভাল গিফটের লোভে কিনা?

    এ : আর এই গিফট, লোকজন আমাদের বাড়ীর আলমারি, আসবাব গুলোকেও ঝেড়ে দেওয়া গিফট ভাবতো।কি প্যাথেটিক জীবন রে ভাই।

    আর এদের আলোচনা? মাগো!

    এই তোদের ওখানে ম্যালেরিয়া ক্যামন?
    আর বলিসনা আমাদের এখানে কারোর অ্যামবায়োসিস হচ্ছে নারে।

    উ: কিসব দিন। আমার এখন সব সহানুভুতি হুতোর দিকে বেঁকে গেলো ক্যামন।:(
  • pipi | ২৯ জানুয়ারি ২০১০ ২২:৫৯435884
  • যাঁরা ভাবছেন বাঙালী শাশুড়ি আর তেনাদের ছেলে - এই কম্বির উপরে আর কিছু নাই তাঁদের অবগতার্থে জানিয়ে রাখি এনাদের কাউন্টারপার্টও আছেন - ইটালিয়ান "মাম্মাহ' আর তাঁর "ফিগলিও'!
  • Arpan | ২৯ জানুয়ারি ২০১০ ২৩:২৪435885
  • এইবার বুঝেছি। বিলেতে বুড়ি বাড়িউলি কেন প্রথমবার দেখে ইতালিয়ান বলে ভুল করেছিল। :-)
  • Arpan | ২৯ জানুয়ারি ২০১০ ২৩:২৫435886
  • ডি: সাথে মা ছিল না।
  • Bratin | ২৯ জানুয়ারি ২০১০ ২৩:২৬435887
  • হোক হোক ও ই চারটে গল্প....
  • pipi | ২৯ জানুয়ারি ২০১০ ২৩:৩১435888
  • অপ্পন.... :-)))
  • bb | ৩০ জানুয়ারি ২০১০ ০০:১৭435889
  • সুচেতনা আপনার 'হাজার হাজার ডাক্তার হাজরা' পড়ে মন্দার বোস ওরফে কামু মুখার্জী চোখের সামনে ভেসে উঠলেন :)
  • Nina | ৩০ জানুয়ারি ২০১০ ০২:১৯435891
  • সু, ঐ রঞ্জনের লিস্টির চরটে গপ্প হয়ে যাক----

    বড়ম্ম, আময় এক্কেরে " কে যেন কয়েছিল" করে দিলি মামণি---:-( অমি কয়েছিলুম। আমার দর্শনে এই দর্শন উপলব্ধি : আমাদের জেনারেশন হল স্যান্ডুউইচ জেনেরেশন। আমরা বাবা-মার কথা শুনে চলেছি আর এখন ছেলে-মেয়ের কথা শুনে চলি, আমাদের কথা কেউ শুনলোনি :-(
  • Nina | ৩০ জানুয়ারি ২০১০ ০২:৪১435892
  • আমার খুব গপ্প পাচ্ছে আবার--বলি:
    আমার কাকীমা, বেজায় ভাল মানুষ। তার ছেলে তখন বিদেশে থাকে, ছেলের বিয়ে দিয়ে ফুটফুটে বৌটি এসেছে।তা কাকীমা তো হা বৌমা জো বৌমা করে অস্থির --সকালে বৌমা খাবার টেবিলে সব্বার সঙ্গে হা: হা: হা: করে জমিয়ে আড্ডা দিছে, কাকীমা তার বিছানা তোলে, আমায় বলে যা তো মা কামিনীকে বল বৌমার চাটা দিতে--ইত্যাদি--আমার গা পিত্তি জ্বলে কিন্তু, ভাবি ঠিক হ্যায়, নতুন বৌ, করে দি, চলে যাবে দুদিন পর সেই দূর দেশে আর ভাবি ভগবান আমারেও যেন এ হেন শাউড়ি দেয়। এক বছর পরের কথা। আবার ছেলে বৌ এসেছে ছুটিতে, সেই এক ব্যাপার, বৌমা আবার তখন সদ্য বিদেশ-ফেরৎ --আবার সেই যা তো কামিনি কে বল, ও আর একটা নতুন তার সঙ্গে অ্যাড, ও চায়ে চিনি খায়না--আবার মনে মনে কিড়মিড় করে বিনা-চিনি-চা এনে দিই---বৌদি হাঁ হাঁ করে ওঠে ইস্‌স্‌স! আমি 'র' ঠি খাই মা,ওদের বলেন নি, দুধ দিলে কেন" কাকিমাও খুব অপ্রস্তুত, মুখ কাঁচুমাচু, আমার খুব রাগ ধরে গেল--বল্লাম তা তোমার ২৭ বছরের অব্যেস এক বছরেই পুরোটা বদলে গেল কি করে গো?
    হে হে বাঙালী ননদ হয়ে গেলুম তখন!:-)

    হা হা রজদীপ, ঠিক বোলা হ্যয় তুম, ঘুঁটে পুড়তা হ্যায় -----বিয়ের পর আমার ননদও আমাকে পুট করেছে আমর রাইট প্লেসে --সবই মায়া :-)
  • M | ৩০ জানুয়ারি ২০১০ ০৮:০৮435893
  • দিদিয়া, হ্যাঁ হ্যাঁ তুমি ই সেই, জালিম মন, কিছু মনে রাখে নাই।:P
  • su | ৩০ জানুয়ারি ২০১০ ১০:২৮435894
  • অন্য একটা টই এ আমার সকালের এক experienceshare করলাম; এখানে আবার লিখছি, কারণ, এখানের group এর সাথে আমি বেশী পরিচিত।স্বপ্নে ও সবসময় কথা বলে ঠিক ই, কিন্তু আজ সকালে যা শুনতে হল আমাকে; সকাল ছয়টা নাগাদ শুনলাম, "please ল্যাজ টা একটু পেছনে করো বা পাশে রেখে দাও, আমার নাকে ল্যাজের চুল ঢুকছে!! " "হাম্বা" প্রচ্ছদ এভাবে ই আমাদের ঘরে ঘোরাফেরা করছে!
  • m | ৩০ জানুয়ারি ২০১০ ১০:৪৯435895
  • সু, হুতো আজ চা টা কেমন 'রান্না' করেছিলো, সেটা নিয়ে একটা ফিডব্যাক দিও:)
  • su | ৩০ জানুয়ারি ২০১০ ১১:৩৮435896
  • :) চা টা খুব ই ভালো করেছিলো, infact যে কাজ টা করবে, ভালো করে ই করার চেষ্টা করে... কিন্তু সমস্যা টা হচ্ছে, যদি করে!! :)
  • de | ৩০ জানুয়ারি ২০১০ ১৩:১৫435897
  • সুতো:))))

    বাকি গপ্পোগুলো হবে না?
  • Samik | ৩১ জানুয়ারি ২০১০ ০৩:০২435898
  • পৃথিবীর সমস্ত বউই কি এক রকমের হয়!!
  • su | ৩১ জানুয়ারি ২০১০ ০৯:২৫435899
  • এভাবে বলছো কেনো, তোমার লেখায় তো আরো দুটো দল দেখা যাচ্ছে ; পৃথিবীর সব ছেলে আর তাদের মা'রা একরকমের হয়!! :)
  • su | ৩১ জানুয়ারি ২০১০ ০৯:২৬435900
  • de, বাকী গল্প আবার সোমবার... :) আজ বই মেলা !!
  • Nina | ৩১ জানুয়ারি ২০১০ ২৩:০২435902
  • হেই সু, কই গেলা? তোমার ঘরে ঘুইরা খুব ভাল লগল--কি সোন্দর ঘর তাতে কপোত-কপোতী কি সোন্দর, আহা----
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন