এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সিপুএম একেবারেই ভাগ পায়নি কো ?

    একক
    অন্যান্য | ১২ ডিসেম্বর ২০১৪ | ১৩৬৫৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Du | ১৭ ডিসেম্বর ২০১৪ ১০:১৮656005
  • ঠাট্টা কেন? আস্তে আস্তে স-ব ঠিকঠাক বুঝতে শিখে যাচ্ছি। এইবারে ময়দানে চলে যাবে ক্রীড়ামন্ত্রীকে ছাড়াতে - মুখ্যমন্ত্রীর দাদা আর ভাইয়ের ডাকে।
  • - | ১৭ ডিসেম্বর ২০১৪ ১০:২১656006
  • মুখ্যমন্ত্রীর দাদা আর ভাই কারা? সত্যিই জানি না। ভাইপো জানি।
  • Ishan | ১৭ ডিসেম্বর ২০১৪ ১০:২২656008
  • না বললে তো ল্যাটা চুকেই গেল। তবে একবার একটা জনসভায় "ছিঁড়ে ফেলে দিন" বলেছিলেন বলে মনে হচ্ছে, যেটাকে সরকারি ঘোষণা বলে দাবী করা হয়। তবে এইটা আমি নিশ্চিত নই, ভুল হতে পারে।
  • Du | ১৭ ডিসেম্বর ২০১৪ ১০:২২656007
  • তারপর বুদ্ধবাবু প্রকাশ্যে বলেন, "ওই নোটিস ছুঁড়ে ফেলে দিন"। সঙ্গে বলেছিলেন, অধিগ্রহণ হবেনা। সরকারের প্রধান হিসেবে ওঁর জানার কথা, যে, ওভাবে সরকারি নোটিস ছিঁড়ে ফেললেই সেটা বাতিল হয়ে যায়না।

    "I will start a political process and talk to all local panchayats and only after doing so will a map for the proposed SEZ be finalised. The loss that has been the outcome of the confusion created will have to be made up for," the Chief Minister asserted.
  • Arpan | ১৭ ডিসেম্বর ২০১৪ ১০:৩১656010
  • আমার পোস্টটা পিএমকে ছিল।

    সেজ হবে না এই ডিক্লারেশন সরকার কখনো কি দিয়েছিল?
  • Ishan | ১৭ ডিসেম্বর ২০১৪ ১০:৩২656011
  • না, ঠিকই বলেছি।। উনি ছিঁড়ে ফেলতেও বলেছিলেন। টিয়ার অ্যাপার্ট দিয়ে সার্চ মারুন, পেয়ে যাবেন। আমি আপাতত এইটা পেলামঃ

    http://www.india-forums.com/news/politics/15945-tear-apart-nandigram-notification-buddhadeb-night-lead.htm

    আমার স্মৃতি তঞ্চকতা করেনি। উনি যথার্থই বিভ্রান্ত করেছেন। :-)
  • PM | ১৭ ডিসেম্বর ২০১৪ ১০:৩৩656012
  • শুধু একটা নোটিশের জন্য রাত্রি পোহাতেই এতো বড় মুক্তান্হল আন্দোলন গোরে উঠলো --এটা কি সকলেই বিশ্বাস করেন? আমি মনে করি এর পেছনে অনেক দিনের প্রস্তুতি আর জ্বালানী সংগ্রহ ছিলো। নোটিশ নিয়ে সে স্তুপাকৃত তেল জ্বালানো হয়েছে, নোটিশ না হলে ফ্ল্যাশ পয়েন্ট অন্য কিছু হতো। কিন্তু আগুন জ্বলতই জ্বতক্ষন না লাশের আহুতি পড়ছে।

    প্রাশসনেও দায়িত্ব ছিলো ঐ সংগৃহিত জ্বালানীতে জল ঢালা--প্রথাম দিনেই
  • Ishan | ১৭ ডিসেম্বর ২০১৪ ১০:৩৫656013
  • আমারও আগের পোস্টটা অর্পণকে নয়।

    উনি এবং সহযোগী নেতারা অফিশিয়ালি কিছু না করে শুধু নানা পরস্পরবিরোধী ডায়লগ দিয়ে গেছেন, সেটাই দেখানোর।
  • Arpan | ১৭ ডিসেম্বর ২০১৪ ১০:৩৭656015
  • ছিঁড়ে ফেলতে বলেছিলেন। কিন্তু তদ্দিনে যা কেলো হবার হয়ে গেছে। আর জমি নেওয়া হবে না সেটাও উনি কখনোই বলেননি।

    এইখানে আছেঃ

    http://www.telegraphindia.com/1070110/asp/frontpage/story_7242260.asp
  • Arpan | ১৭ ডিসেম্বর ২০১৪ ১০:৪১656017
  • যে অঞ্চলে লক্ষ্মণ শেঠের মুখ থেকে বাক্য না সরলে গাছের পাতা অব্দি নড়ত না বলে প্রবাদ চালু হয়েছিল, সেখানে বুদ্ধবাউ আর হলদিয়া ডেভপলমেন্ট অথরিটির চেয়ারম্যান স্থানীয় লোকে কাকে বেশি বিশ্বাস করবে?
  • Ishan | ১৭ ডিসেম্বর ২০১৪ ১০:৪১656016
  • আবনারা মাইরি, কোনো খোঁজই রাখেন না। সিঙ্গুর কান্ডের পর থেকে অতি অবশ্যই নন্দীগ্রাম এবং হরিপুরে তীব্র অধিগ্রহণবিরোধী আন্দোলন তৈরি হয়েছিল। নন্দীগ্রামে নোটিস হওয়ায় আগুন জ্বলেছিল, হরিপুরে নোটিসও ছিলনা, আগুনও জ্বলেনি। নইলে হরিপুরের আন্দোলনের লোকেরা নন্দীগ্রামের চেয়েও শক্তপোক্ত আন্দোলন করবেন বলে বিবৃতি দিয়েছিলেন (লিং নাই)। এসব কি একদিনে হয় নাকি?

    আর হ্যাঁ, নন্দীগ্রামের প্রথম দিনের গোলমালটা নিয়ে একটু খোঁজ নিন, তাহলে আমাকে আর ইরফান হাবিবের রোল প্লে করতে হয়না। পিটি রাগ করেন। :-)
  • Ishan | ১৭ ডিসেম্বর ২০১৪ ১০:৪৪656018
  • পরিষ্কার করেই লিখে দিই। ওইদিন লাঠি না, পুলিশ গুলি চালিয়েছিল। কয়েকজন আহত হয়েছিলেন (আবারও লিং নাই)। তারপর জনতা তাড়া করে পুলিশের জিপে আগুন ধরিয়ে দেয়।

    কেউ যদি ভাবেন লাঠি চালিয়ে বুদ্ধবাবু ম্যানেজ করে ফেলতে পারতেন, ভুল ভাবছেন।

    (এইটা এবং আগেরটা, আবারও অর্পণকে নয়, মূলত পিএম আর ডিসিকে)।
  • PT | ১৭ ডিসেম্বর ২০১৪ ১০:৪৮656019
  • নন্দীগ্রামের পুলিশ হত্যা নিয়ে একটু বাণী দিন।
    ঐযে তাত্বিকতা হল আগে কোনটা রাষ্ট্রবিরোধী অকাজ-কম্ম তার পর থেকেই নন্দেঅগ্রামের সব কাজকম্মেরই এবং বিধানসভা ল্ন্ডভন্ড করার জন্য নতুন নতুন রাইডার আর জাস্টিফিকেশন হাজির করা হচ্ছে।

    এই লাইন ধরে এগোলে বাবরি ধ্বংস করার জাস্টিফিকেশনও দিতে পারবে বাঙালী বিজেপিরা। আর তার সমর্থনে লাখ খানেক লোকের মিছিল বের করতেও অসুবিধে হবেনা।
  • sm | ১৭ ডিসেম্বর ২০১৪ ১১:০৬656020
  • পিটি নিজেই আগে ভালকরে খোলসা করে লিখুন, বিধান সভা লন্ড ভন্ড করার শাস্তি কি হওয়া উচিত মনে করেন?
    নন্দীগ্রামে পুলিশের গুলি চালানো কে সমর্থন করেন কিনা?
  • PM | ১৭ ডিসেম্বর ২০১৪ ১১:১০656021
  • নন্দীগ্রামে কি ভাবে গুলি চালনো এড়নো যেতো সেটার জন্য-ই তো এতো কথা
  • sm | ১৭ ডিসেম্বর ২০১৪ ১১:১৬656022
  • মেরে ধরে সায়েস্তা করে দেব; এই মনোভাব না থাকলেই সম্ভব হত।
  • dc | ১৭ ডিসেম্বর ২০১৪ ১১:৩৪656023
  • আমারও মনে আছে যে বুদ্ধবাবু বলেছিলেন নোটিশ ছিঁড়ে ফেলতে, অধিগ্রহন করার কথাই ওঠেনি ইত্যাদি। আমার মনে হয় এখান থেকেই উনি ভুল করতে শুরু করেন। ওনার স্পষ্ট করে বলা উচিত ছিল যে সরকার নন্দীগ্রামে কেমিকাল হাব তৈরী করতে চায়, তাতে বিনিয়োগ করতে শিল্পপতিরা আগ্রহী, তাতে রাজ্যের মৃতপ্রায় কর্ম সম্ভাবনার পুনরুজ্জীবন হবে ইত্যাদি ইত্যাদি। আর উনি এটাও বলতে পারতেন যে জমি নেওয়ার আগে আলাপ আলোচনা চালানো হবে, সবাইকে উপযুক্ত ক্ষতিপূরন দেওয়া হবে, ক্ষতিপূরনের অংক নিয়ে ওনার সরকার ভাবছে ইত্যাদি।

    নন্দীগ্রামে জমি অধিগ্রহন করে কেমিকাল হাব করতে পারলে পরের ঝামেলাগুলো হতোনা। আর PM আর ইশান দুজনেই ঠিক বলেছেন, প্রথম থেকেই কড়া হতে পারলে বা ঠিকমতো কোঅর্ডিনেট করতে পারলে গুলিও চলতোনা, শুধু লাঠিতেই কাজ হতো।

    "কেউ যদি ভাবেন লাঠি চালিয়ে বুদ্ধবাবু ম্যানেজ করে ফেলতে পারতেন, ভুল ভাবছেন।

    (এইটা এবং আগেরটা, আবারও অর্পণকে নয়, মূলত পিএম আর ডিসিকে)।"

    ইশান আপনি ঠিক বলেছেন, হয়তো বুদ্ধবাবু ম্যানেজ করতে পারতেন না। লাঠি চালিয়ে ম্যানেজ করতে যে দম বা বুকের পাটা লাগে সেটাও হয়তো ওনার ছিলনা। আগেই উদাহরন দিয়েছি, আম্মা যেভাবে কুদানকুলাম ম্যানেজ করলো সেটাও মনে হয় বুদ্ধ পারতো না। কুদানকুলামেও যথেষ্ট লাঠি চলেছে, গ্রেফতার হয়েছে, নানারকম রেস্ট্রিকশন জারি হয়েছে। বুদ্ধবাবু মনে হয়না এসব পারতেন। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, আমার মনে হয় জ্যোতিবাবু বা মমতা ম্যানেজ করতে পারতেন। এই দুজন আবার বুদ্ধর থেকে কড়া প্রশাসক। কি পরিহাস!
  • PM | ১৭ ডিসেম্বর ২০১৪ ১১:৪৮656024
  • কেউ আলোচনা না করতে চাইলে কিভাবে আলোচনা করবেন? নিন পরের তিন দিন আমি আপনার সাথে পোস্ট বিনিময় করবো না। আপনি আমার সাথে কিভাবে কথা বলবেন ? ঃ)
  • sm | ১৭ ডিসেম্বর ২০১৪ ১১:৪৯656026
  • তাহলে বোঝা গেল কড়া প্রশাসক হলে লাঠাযুসধি আর নরম প্রসাশক হলে গুলি!
  • sm | ১৭ ডিসেম্বর ২০১৪ ১১:৫৩656027
  • তাহলে সব দোষটাই গোআর গোবিন্দ নন্দীগ্রাম বাসীর বলছেন।
    কিন্তু একটা কথা বলুন তো, অধিগ্রহনের আগে নন্দীগ্রাম বাসীর সহিংস মনোভাবের কোনো পরিচয় পাওয়া যায় নি।
  • . | ১৭ ডিসেম্বর ২০১৪ ১২:০২656028
  • মাও বাদীরা এবং তাদের সমর্থক রা বোঝে লাঠি এবং লাথি। তাই মমতার কাছে তার সব ঢিট, সে কিষানজী হোক, মাতঙ্গিনী হোক বা আমেরিকা ইত্যাদি বিদেশে থাকা তাদের সমর্থক হোক।
  • sm | ১৭ ডিসেম্বর ২০১৪ ১২:০৪656029
  • মমতা ঢিট করেছে, সেজন্য ধন্যবাদার্হ।কিন্তু নন্দীগ্রামে গুলি কেন চলল তার তো উত্তর পাওয়া গেল না।
  • dc | ১৭ ডিসেম্বর ২০১৪ ১২:১৯656030
  • PM, জমি অধিগ্রহনের সময়ে সরকার নানান স্টেকহোল্ডারের সাথে আলোচনা চালাতে পারতো। মানে সব রাজ্যেই তো বড়ো বড়ো ইনভেস্টমেন্ট হয় আর বড়ো প্রোজেক্ট শুরু হয়, সেভাবেই পবতেও হয়ে যেত। সরকার কিছুটা নরম, কিছুটা কড়া এভাবে এগোলে ঠিকই হতো। অন্য রাজ্যে যখন হয় তখন পবতে হতে কি অসুবিধে?

    ., আসল কথা হলো মাওবাদীরা ঘোষিত ভাবে সরকার বা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করছে। ওটাই ওদের নীতি। কাজেই সরকার যদি প্যরামিলিটারি ফোর্স পাঠায় বা কোব্রার মতো ইউনিট ব্যবহার করে তাহলে তো মনে হয়না মাওবাদীদের নিজেদের বা অন্য কারুর অসুবিধে হওয়ার কথা। রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে নামলে আর সেনাবাহিনীর সাথে লড়তি আপত্তি থাকবে কেন?
  • PM | ১৭ ডিসেম্বর ২০১৪ ১২:৩৭656031
  • নন্দীগ্রামের মুক্তান্চলে গুলি চলেছে স্টেট এর রিট প্রতিষ্ঠার জন্য।ঐ সময় আর কোনো বিকল্প ছিলো না। আন্দোলনকারী দের আলোচনায় না বসার সিদ্ধান্ত নিয়েছিলেন মাও/তিনোদের প্ররোচনায়।

    কিন্তু ঐ স্টেজ-এ সিচুএসনকে পৌছাতে দেবার দায়িত্ব বুদ্ধ প্রশাসনের প্রাশাসনিক ব্যর্থতা।
  • - | ১৭ ডিসেম্বর ২০১৪ ১২:৪৬656032
  • দু, ১০টা২৫এর ইন্ফোর জন্য ধন্যবাদ।
  • PM | ১৭ ডিসেম্বর ২০১৪ ১২:৫১656033
  • নন্দীগ্রামের মুক্তান্চলে গুলি চলেছে স্টেট এর রিট প্রতিষ্ঠার জন্য।ঐ সময় আর কোনো বিকল্প ছিলো না। আন্দোলনকারীরা আলোচনায় না বসার সিদ্ধান্ত নিয়েছিলেন মাও/তিনোদের প্ররোচনায়।

    কিন্তু ঐ স্টেজ-এ সিচুএসনকে পৌছাতে দেবার দায়িত্ব বুদ্ধ প্রশাসনের প্রাশাসনিক ব্যর্থতা।

    DC, অন্য রাজ্যে যেতে হবে না। রাজার হাট সিঙ্গুরের থেকে কলতার অনেক কাছে। এখানে সিঙ্গুরের ১০ গুন জমি অধিগ্রহণ হয়েছে। সিঙ্গুরের আগে রাজারহাটের জমি অধিগ্রহন সমস্যা নিয়ে কোনো কথা শুনেছিলেন?

    পুরো সিঙ্গুর আর নন্দীগ্রামের রুট আমার মতে তিনটে-

    ১। ২৩০ এর ওভেরকন্ফিডেন্স
    ২। আনন্দ বাজারের হাতে খেলা।
    ৩। সময়োচিত শক্ত সিদ্ধান্ত নিতে না পেরে সমস্যাকে অনবশ্যক জটিল করা
    ৪। অতিরিক্ত তাড়াহুরো করে ৫ বছরের কাজ ১ বছরে নাবানোর চেষ্টা, যেখানে ওনার স্পীডের কাছে রাজ্য বাসী তো নয়-ই, ওনার নিজের প্রশাসন বা দল-ও পাল্লা দিতে পারে নি।
    ৫। স্টেক হোল্ডার ম্যানেজমেন্টে গুরুত্ব না দেওয়া।

    এই সব দূর্বলতায় ঘি ঢেলেছিলো কেন্দ্রে কারটের নির্বুদ্ধিতা যা ভুল রেক্টিফাই করার সুজোগ-ই দেয় নি পঃবঃ সরকারকে।

    গৌতম দেব রাজারহাটে ওপোরের সবকটাই মোতামুটি থিক ভাবে করেছিলেন। তাই ওখানে সমস্যা হয় নি
  • sm | ১৭ ডিসেম্বর ২০১৪ ১৪:১১656035
  • পিটি, আপনি কি সরাসরি কোনো উত্তর দিতে পারেন না? এর জন্য সি বি আই লিংক দেওয়া কেন? আপনি কি সি বি আই যা বলে বা করে সব কিছু বিশ্বাস করেন? সরাসরি উত্তর দিন।
    আর আ বা প লিংক টা দিয়ে কি বোঝালেন? চাষী তার জমি লিজ দিয়েছে তাতে আপনার কি? তবে জমির চরিত্র বদল হলে কোর্টে কেস করা যেতে পারে, আগেও বলা হয়েছে। এক্ষেত্রে কোর্ট তার রায় দিয়েও দিয়েছে। ইট ভাতা বা তাপ বিদ্যুত কেন্দ্র কিছু করা যাবে না। তা, রাজ্য সরকার কি আপত্তি জানিয়েছে নাকি?
  • sm | ১৭ ডিসেম্বর ২০১৪ ১৪:১৪656037
  • PM, আপনি নিজেই তো পাঁচ দফা কারণ দেখালেন। সবকটা অঙ্গুলি রাজ্য সরকারের দিকে নির্দেশ করা; তাহলে নন্দীগ্রামের লোকজন কে খামকা গুলি করা কেন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন