এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • শিশু টক (২)

    Samik
    অন্যান্য | ০১ ডিসেম্বর ২০০৬ | ৫২৩০৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • h | ০৯ অক্টোবর ২০০৮ ১৪:২০693236
  • পাড়ার একটা কুকুরকে খেতে দিল। বিস্কুট। তার পরে তার মুখ ধরে কি আব্দার, লক্কি ভৌ ভৌ, এইবার ঢেকুর তোলো।

    আমাদের বাড়ির টেবল ম্যানার্স সম্পর্কে এলাকায় ছিছিৎকার হচ্ছে।
  • raatri | ১৫ অক্টোবর ২০০৮ ২১:৪৩693237
  • টুংকাই-এর বাবা-"তোমরা কি জাস্ট এলে,বাবা?"
    টুংকাই-এর দাদু(অন্যমনস্ক,খবরের চ্যানেলে মগ্ন)-'অ্যা?অ্যা?'
    টুংকাই-'অ্যা অ্যা বলছ কেন?তোমার কি অ্যা পেয়েছে?'
  • raatri | ১৭ অক্টোবর ২০০৮ ২০:৪৭693238
  • আমাদের ও বাড়ির পাশের বাড়িতে টুংকাই-এর এক ঋকদাদা আছে,যার মুদ্রাদোষ হল সবাইকে 'এই যে,এই যে' করে ডাকা।আমরা ওকে ধমক দিই 'আবার এই যে!টুকানমাসি(মানে আমি)বলো,বা দিদা বলো'ইত্যাদি।একদিন আমি টুংকাই-এর বাবাকে ডাকছি 'এই যে,শুনছো?" টুংকাই তো কাউকে বকার চান্স পেলে কিছুতেই ছাড়ে না।সঙ্গে সঙ্গে 'আবার এই যে,টুকানমাসি বলতে পারো না?'
    আমি--'পাপাকে আমি টুকানমাসি বলব?'
    'আচ্ছা,পাপালু-ই বলো'!
  • raatri | ১৭ অক্টোবর ২০০৮ ২০:৫৩693239
  • পেছনে ফিরে দেখছিলাম আমরা।
    -'টুংকাই,রীতাপিসি কেমন হিহি করে হাসত তোর মনে আছে?আর তুই কেমন বকে দিতিস?'
    -'রীতাপিসি অতো হাসতো কেন?দুত্তু রীতাপিসি!'
    -'সবাইকে দুত্তু বলাটা কিন্তু খুব খারাপ,বাবু'!
    -'ঠিক আছে,বুত্তে পেরেছি,রীতাপিসি হল বোকা,হ্যাঁ,রীতাপিসি হল বোকা'।
  • pipi | ১৭ অক্টোবর ২০০৮ ২১:৪২693240
  • উফ্‌ফ্‌ফ্‌ফ্‌ফ:-))))))))))
  • Blank | ১৮ অক্টোবর ২০০৮ ০০:৪৬693241
  • টুংকাই বড় হয়ে এক খান কেউ হবে। এখনি বুঝেছে যে সব্বাই বুকা
  • rimi | ২০ অক্টোবর ২০০৮ ১৯:৫৩693242
  • আমার ভাইঝি ঝিলিক (পৌনে তিন বছর) দুর্গা ঠাকুর দেখে বেজায় উত্তেজিত। "আমি মা দুগ্গাকে চিনি।"
    "কি করে চিনলে?"
    "আমার সঙ্গে খেলেছে দৌড়োদৌড়ি করে ঐ মাঠে।"

    এরপরে তাকে নিয়ে যাওয়া হয়েছে গঙ্গায় ভাসান দেখাতে। ভাসান দেখে সে রেগে আগুন। "ঐ লোকগুলো দুগ্গা ঠাকুরকে ফেলে দিচ্ছে কেন? ওরা দুষ্টু, পচা।" তারপরেই বাবার কোল থেকে এক লাফ। "আমি জলে নেমে দুগ্গাকে তুলে আনব।" কোনো রকমে বুঝিয়ে তাকে চটপট বাড়ি নিয়ে যাওয়া হয় এরপর।
  • rimi | ২৩ অক্টোবর ২০০৮ ০১:১০693243
  • সাম্পানকে জিজ্ঞেস করেছি "বড় হয়ে কি হবি?"
    সাম্পানের চটপট উত্তর:"বড় হয়ে আমি লায়ন হবো।"
    "অ্যাঁ? লায়ন হয়ে কি করবি?"
    "লায়ন হয়ে আমি সো-ও-জা জঙ্গলে চলে যাব। আর তোমাকে খুব রাগ করব গরর গরর করে।"
    "আর কি করবি?"
    "সারাদিন ডাকিদের (হাঁস) সঙ্গে খেলব।"
    "একা একা ঘুমোবি জঙ্গলে? ভয় করবে না?"
    " শুধু ঘুমোনোর সময়ে তোমার কাছে চলে আসব তো!"

    যখন সাম্পান প্রথম স্কুলে যেতে শুরু করে তখন বাড়ি এসে সব সময় টিচার টিচার খেলত। ওর স্টুডেন্ট হত ওর বিভিন্ন সাইজের গাড়িসমূহ। বলত "আমি এখন মিস ম্যাকার্টি'। মিস ম্যাকার্টি ওর ক্লাস টিচার।
    এরকম কিছুদিন চলার পরে আমি বললাম "তুই টিচার হতে এত ভালোবাসিস, তার মানে বড় হয়ে তুই নিশ্চয়ই টিচার হবি?"
    সাম্পান খুব আহত হয়ে ক্ষুব্ধ দৃষ্টিতে তাকিয়ে বলল " কিন্তু মামি, আমি অলরেডি বড় হয়ে গেছি। আমি অলরেডি এখন টিচার!!" :-))
  • raatri | ২৩ অক্টোবর ২০০৮ ১১:১৮693244
  • টুংকাই ওর মাসির কি যেন কথায় প্রশ্রয়ের হাসি হেসে তাকে বলেছে 'পাজির পাওঝা', মানে যা বুঝলাম পাজির পাঝাড়া গোছের কিছু!
  • Paramita | ২৩ অক্টোবর ২০০৮ ১১:৩৭693246
  • আম্মো লিখি।
    বড়টা বড় হয়ে যাচ্ছে। যা যা মন্তব্য বা কোশ্চেন করছে তারজন্য পাকা টক সুতো খুলতে হবে। তাই ছোটোটার কথাই বলি। সে এখন গোটাকতক সিলেবাসের মধ্যেকার শব্দ উচ্চারণ করছে। বাবা, মা, ইদি(দিদি), দল(জল), ভৌ ভৌ, ছু(শু), আলা(হ্যালো), বা বা (বাই বাই) ইত্যাদি। নতুন কিছু না, একবার করে তো বছর তিনেক আগেই শোনা হয়েছে। কিন্তু বিশ্বাস করুন, শিশুটি নতুন একটি শব্দ উচ্চারণ করে, আর আমি প্রথমবারের মতই রোমাঞ্চিত হই।
  • a x | ২৩ অক্টোবর ২০০৮ ১৯:৩৫693247
  • বুঁচিটা মাম্মা বলে। আমাকে বলে। আমার মা কে বলে। মিস লুসি কে বলে। ডাক্তার কোলেটিকে বলে। কাইলকেও বলে।
  • Arijit | ২৪ অক্টোবর ২০০৮ ০৯:১৭693248
  • ঋতি জুতোর ওয়ারড্রোবটা খুলতে শিখে গিয়ে থেকে সমানে সেটা খুলে নিজের চটি আর নর্মালি ওর ঠাম্মার চটি বের করে এনে বলছে - দুতো, তল। মানে ওকে চটি পরিয়ে এবং নিজে পরে বেড়াতে যেতে হবে।
  • pipi | ২৪ অক্টোবর ২০০৮ ১৪:৫৬693249
  • তাও ভাল। আমি ভাবলাম চটি জুতো-ও বোধহয় টুক করে চেটে দিচ্ছে:-)
  • Arijit | ২৪ অক্টোবর ২০০৮ ১৫:২৯693250
  • না ইদানিং চেটে দেওয়াটা কমে গেছে। বরং কুড়িয়ে খাওয়া চলছে। বাটি ভর্তি মুড়ি দিলে আগে সেটা ওল্টায়, তাপ্পর মুড়িগুলো কুড়িয়ে খায়। "দওওওল দওওওল' করে জল চায়, গ্লাসে জল খাওয়াতে গেলে গ্লাসটা টেনে নিয়ে ওল্টায়, তাপ্পর সেই জলটা চাটে। একদিন আমাকে প্রায় চান করানোও হয়ে গেছে।

    এবং দিনরাত্রি উল্টোচ্ছে, টেবিলে ঠোকা খাচ্ছে - কান্নার সময় হোমিওপ্যাথি ওষুধের বাক্স বের করলেই কান্না হাফ বন্ধ, জুলজুল করে তাকানো শুরু, আর্নিকার চারটে গুলি খেয়ে কোথায় কান্না, কোথায় কি।
  • pipi | ২৪ অক্টোবর ২০০৮ ১৬:১৬693251
  • :-)))
  • bubu | ২৪ অক্টোবর ২০০৮ ১৯:১৫693252
  • আমার দাদার ছেলে বম্বে তে মানুষ, আগের ছুটিতে বাড়ি এসেছে, তাকে আবার নিয়ে যাওয়া হয়েছে বোলপুর। রাস্তায় একটা পেল্লয় মোষ। গাড়ি দাড়িয়ে, আমরা নেমে দেখছি কি ব্যাপার। ছোটো বাবু মোষ দেখেই বিশাল একটা লাফ মেরে বল্লো, "বাবাই বাবাই, দেখ একটা হাতি"।
  • Blank | ২৪ অক্টোবর ২০০৮ ১৯:১৯693253
  • হে্‌হ হে হে
  • rimi | ২৪ অক্টোবর ২০০৮ ২০:৫৩693254
  • সাম্পান ডক্টর সিউস পড়ে খুব অনুপ্রাণিত। কাল আমি বেশি বক বক করছিলাম, আমাকে বকে দিয়েছে: "mamma, zip your lip." :((
  • bubu | ২৬ অক্টোবর ২০০৮ ১৩:৫৮693255
  • আমার দিদির মেয়েটি একটি খুউব দরকরি ইন্‌ফর্মেশন আউট করে দিয়েছে। ও সকালে ব্রাশ করে। ওরে ব্রাশের কালার হোয়াইট, ওরে দিদির ব্রাশের কালার রেড, ওরে মায়ের ব্রাশের কালার ব্লু। সমস্যা হচ্ছে কিছুতেই ড্যাডির ব্রাশের কালার মনে করতে পারেনি বেচারা। অতয়েদ কন্‌ক্‌লুশন, " ড্যাডি, ব্রাশি করে না"।
  • raatri | ২৭ অক্টোবর ২০০৮ ২০:২৫693257
  • -'অ্যাই,মুখে হাতা দিচ্ছিস কেন?'
    -'মুখে দিচ্ছি না,হ্যান্ডেল লাগাচ্ছি'
    -'কোথায়?'
    -'দেখছি,আমার একটা হ্যান্ডেল থাকলে কি হত?'
    -'কি হত?'
    -'ঝুলিয়ে রাখতাম'
    -'কি ঝোলাতি?'
    -'আমাকেই ঝোলাতাম,আবার কি?"
  • raatri | ২৭ অক্টোবর ২০০৮ ২০:৩৩693258
  • ওর গোন্দুরা কিচ্ছু বোঝে না।বলে 'দাদ্দা,কলিফ্লাওয়ার খাও না,ওটা তো একতা ফ্লাওয়ার!ফ্লাওয়ার কি খেতে হয়?'-'দুউউর!ওটা ফ্লাওয়ার নয়,ওটা তো একটা ভেজিটেবিল'।--''অ্যা??তুমি তেবিল খাও?'গোন্দুকে বুঝিয়ে আর পারে না দাদ্দা।শেষমেশ বলে 'বেশ করেছি!'অমনি মাম্মার হেঁড়ে গলা বেরোয় 'কি বললে?'দাদ্দা বোঝে এই কথাটা বোধহয় ভালো হল না।তাড়াতাড়ি বলে ওঠে 'না,না,গোন্দু...ওটা একটা তরকারি,সবজি।ধুয়ে ভেজে খাচ্ছি...বেশ খেয়েছি গোন্দু,বেশ খেয়েছি।'
  • rimi | ২৭ অক্টোবর ২০০৮ ২১:০৫693259
  • টুংকাই-এর সব গল্পই দারুণ.. :-)))))
  • raatri | ২৮ অক্টোবর ২০০৮ ০৯:৩৮693260
  • মানে বোঝে না,কিন্তু সব কথায় এখন প্রপার অ্যাক্সেন্টে একটাই কথা টুংকাই-এর 'কিয়াবাতহ্যায়,কিয়াবাতহ্যায়'।(কার্টসি: হিন্দিতে সম্প্রচারিত কার্টুন নেটওয়ার্ক।)
  • Tim | ২৮ অক্টোবর ২০০৮ ১০:১৫693261
  • :-)))))
    হ্যান্ডেলের গপ্পটা বোধহয় এখনও অবধি সেরা।
  • pipi | ২৮ অক্টোবর ২০০৮ ১৫:৪৩693262
  • আচ্ছা, এই গোন্দুরা তো থাকে শাড়ির ভাঁজে ভাঁজে। তা তাদের সাথে কথা চালাচালিটা কেমন করে হয়? মানে টুংকাই কি একবার গোন্দুর ডায়ালগ বলে আর তারপর নিজেই তার উত্তর দেয়? নাকি তোমাদের কাউকে গোন্দু হতে হয়??
  • bubu | ৩০ অক্টোবর ২০০৮ ১২:৩১693263
  • আমার জেঠুর ছেলে এইবার মধ্যমিক দিলো। তা সে ছোটো বেলায় কোন একটা স্কুলে ভর্তির পরিক্ষা দিতে গেছে। আধঘন্টার পরিক্ষা। ছেলে আর বেরোয় না। ওদিকে মা বাবার তো চিন্তায় অবস্থা খারাপ। কি লিখছে ভেতোরে বসে কে জানে। অবশেষে তিনি বেরোলেন। এক গাল হাসি। এসেই ফাস্ট কথা। একটা মোটা লোক আমাকে elephant এর ছবি দেখিয়ে এটা কি জিগ্যেস করছিলো। আমি বলিনি।
  • I | ৩০ অক্টোবর ২০০৮ ২২:৫৬693264
  • কেউ বল্লে বিশোয়াস যাবেন কি, ছোটোবেলায় আমারো সিমিলার এক্সপিরিয়েন্স হয়েছিলো ! নার্সারীতে ভর্তির পরীক্ষায় !
    আমার আজো মনে আছে, রাগীমত আন্টি বাংলা ছবির বই দেখিয়ে জিগ্গেস করেছিলো, এটা কি লেখা আছে? আমি পরিস্কার দেখতে পাচ্ছিলাম, লেখা আছে : অত আতা।
    তা-ও বলিনি। আমার খুব, খু-ব লজ্জা করছিল।

    সেই থেকেই লাজুক ছেলে হয়ে গেলাম।
  • I | ৩০ অক্টোবর ২০০৮ ২২:৫৮693265
  • গোন্দুদের রোল প্লেয়িং-এর কাজটা সাধারণত: টুংকাইয়ের মা-ই নিয়ে থাকেন। কখনো কখনো বাবাও নেন।
  • Blank | ৩০ অক্টোবর ২০০৮ ২৩:৪৩693266
  • সিসু আই দা আর বুবুর ভাই এর প্রতি পুর্ন সমর্থন জানালুম আমি। বাকি কিছু আমি বলবুনি।
  • siki | ৩১ অক্টোবর ২০০৮ ১০:৪০693268
  • প্রথম অ্যাডমিশন টেস্ট, কেজিতে, বর্ধমান বয়েজ স্কুল না কী একটা যেন। মোটের ওপর নামকরা স্কুল। সকল বাচ্চার সাথে আমিও বসেছি। কোশ্চেনপেপার এল। টিয়াপাখি, আম ইত্যাদির ছবি দেখিয়ে বোধ হয় পাশে নাম লিখতে বলা ছিল। কিংবা ঐ রকম কিছু হবে। মোটের ওপর পেপারে চোখ বুলিয়ে পাঁচ বছরের আমি বুঝে গেলাম এর সবকটারই উত্তর আমার জানা।

    চারপাশে অজস্র বাচ্চা কাঁদছে। "দিদিমুনি' এসে ভোলাচ্ছে তাদের, কাউকে ধমকাচ্ছে, তারপর কান্না থেমে গেলেই বলছে "লেখো'। আমি ভাবলাম "দিদিমুনি' নিশ্চয়ই এইভাবে একসময়ে আমার কাছেও এসে বলবেন "লেখো'। তারপরেই আমি লিখব।

    ঘন্টা পড়ে গেল। দিদিমণি এলেন আমার কাছে, আমার খাতা দেখে বললেন, ও মা, তুমি তো কিছুই লেখো নি দেখছি। দাও, খাতা দিয়ে দাও। আমিও খাতা দিয়ে দিলাম। বাইরে বেরিয়ে মা জিজ্ঞেস করল, কীরে, সব ঠিকঠাক পেরেছিস তো? আমি বললাম, আমি তো সবই জানতাম, কিন্তু দিদিমুনি আমাকে তো লিখতেই বলল না, তাই আমি লিখলাম না।

    অত:পর মৌসুমী সিনেমা হলের পাশে বাণীপিঠ বালিকা বিদ্যালয়ে আবার পরীক্ষা, এইবার আর কোনও গড়বড় না করে পরীক্ষা দিলাম, আর কেজি টু-তে ভর্তি হলাম। বেসটা সেই থেকে নড়বড়ে হয়ে গেছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন