
কখনও পুষ্পবৃষ্টি, আবার কখনও তাদের আবাসনে ঢুকতে না দেওয়া। অতিমারিতে চিকিৎসকদের এমন অবস্থা নিশ্চয় অনেককেই ব্যথিত করে তুলছে। তবে এই লেখাটি লিখছি একেবারে অন্য দৃষ্টিকোণ থেকে। বাঙ্গালোরের এক চিকিৎসক বন্ধু জানালেন বহু পরিবারে বা আবাসনে বা বাড়িওয়ালার কাছে মহিলা চিকিৎসকরা আরও অচ্ছুৎ এই অতিমারির দিনে। তিনি হাসতে হাসতে বলেছিলেন, অতিমারি কেন; আজও চিকিৎসা করাতে এসে অনেকেই পুরুষ ডাক্তারের খোঁজ করেন, বিশেষত শল্যচিকিৎসার ক্ষেত্রে। আমাদের চিকিৎসা ক্ষেত্রে লিঙ্গবৈষম্য কোনোদিন যাবে না বোধহয়। ... ...

হিন্দি সিনেমার নায়ক নায়িকা চেনা ছিল বিশেষ গুন। সবাই পারত না, ফট ফট করে নাম বলে দেওয়া এ কি সোজা কথা? ডিডি ওয়ান আমাদের কাছে বিটিভির মতই ছিল। তাই আমরাও দুই একটা নাম জানতাম। কিন্তু আমাদের চেয়েও পাকনা কেউ আসলে অবাক হওয়া ছাড়া ভিন্ন কোন রাস্তা থাকত না। একটু ঘাইঘুই করে মেনে নিতাম। ঢাকা থেকে কোন আত্মীয় আসছে, তাদের সাথে আমরা পারি? হয়ত বাসায় তাদের ভিসিআর আছে, ততদিনে ক্যাবল লাইনও চলে গেছে ওদের ঘরে। নিত্য নতুন সিনেমার গল্প, নায়ক নায়িকার কিচ্ছা আমরা কই পাব? রবিবার করে রঙ্গোলী আর চিত্রাহার দিয়া খুব বেশি ফাইট দেওয়া যেত না। তাই মেনে নিতাম। ... ...

জ্ঞানউপুড় পোস্ট ঢালি আমরা।রাষ্ট্রব্যবস্থা সমাজব্যবস্থা সব নিয়েই কী অগাধ পাণ্ডিত্য! আদালতের ভারডিক্ট, তার ঠিক ইন্টারপ্রিটেশন ভুল ইন্টারপ্রিটেশন...সমীহ জাগে আর তখনই জেগে ওঠে শাঁখা সিঁদুরজনিত অন্য অন্ধকার। হ্যাঁ। আমাদের আলো-পাওয়া চোখ, ইন্টেলেকচুয়াল বিভা,বন্ধনমুক্তির জন্য কোমরের জোর, শাঁখা সিঁদুর ইত্যাদি বিবাহচিহ্ন মুছে ফেলার জোর যোগায় বই কী! ... ...

অনেকে মনে করেন, এই যে বিচিত্র জটিল জীবদেহ এবং তার মধ্যে প্রাণ ও মনের খেলা, এ নাকি কোনও সর্বজ্ঞ ইঞ্জিনীয়ার বেশ পরিকল্পনা করে গুছিয়ে না বানালে নিজে থেকে কিছুতেই হতে পারত না। অতএব, বিবর্তন তত্ত্ব-টত্ত্ব সব ফেল, আসলে ভেতরে ভেতরে সবই ‘তাঁর’ লীলা ! চলুন তবে, একটু ঘেঁটেঘুঁটে দেখি কেসটা। ... ...

আমাদের বাড়িতে ছোটবেলায় ঠাকুমার এক বন্ধু, পাড়ারই এক বয়স্ক মহিলা, আসতেন। ঠাকুমা তাকে 'মেজদি' বলে ডাকতেন। আর আমরা সকলে, মানে ছোটরা, তাকে 'বিবিধ ভারতী' অথবা 'বিবিসি' বলতাম। সামনে না অবশ্য, পিছনেই। তিনি প্রায় প্রতিদিনই বিকেলবেলা, পাড়ার সকলের বাড়িতে যেতেন। প্রত্যেক বাড়ির জন্যেই তার বিকেল আর সন্ধ্যার খানিকটা সময় বরাদ্দ করে রাখতেন। আসতেন, চা খেতেন, গল্প করতেন, এক সময়ে চলে যেতেন। খালি হাতে ফিরতেন না। যাবার সময় তাঁর ঝুলিতে জমা পরতো একরাশ 'খবর'। ... ...

করোনার ভ্যাকসিন নিয়ে একটি কল্প কথা -- ধরা যাক, ভ্যাকসিন আবিষ্কার হলো। সেই ভ্যাকসিন এর ফলে করোনা ভাইরাস নির্মূল হওয়া সম্ভব। কিন্তু সেই ভ্যাকসিন এর অনেক দাম। একটা ভ্যাকসিন নিতে কয়েকশো কোটি টাকা লাগে। সেই মহার্ঘ ভ্যাকসিন সাধারণের অধরা রয়ে গেল। ... ...

২৭৩ একর বা ৮১৯ বিঘা জমির এই বাগান বা উদ্যানটি গঙ্গার ঠিক উপরেই অবস্থিত। হাওড়া স্টেশন থেকে বাস অটো-তে সহজেই যাওয়া যায়। স্থানীয় লোকেরা বাগানটিকে এখনও বলে কোম্পানির বাগান। ইস্ট ইন্ডিয়া কোম্পানির মিলিটারি সেক্রেটারি কর্ণেল রবার্ট কিড (১৭৪৬-৯৩) এখানে বাস করতেন। সেটা ১৭৮০ সাল। ... ...

বিষয় এটা নয় যে, যুদ্ধ হবে কি হবে না। বিষয় হোলো 'যুদ্ধ' 'যুদ্ধ' জিগির তুলে রাখাটা কতটা প্রয়োজনীয়। যুদ্ধাস্ত্র প্রস্তুতকারক কোনো দেশের সামনেই এখন আতঙ্কবাদ আর তেমন বড় সমস্যা কিম্বা সুযোগ নয়। ... ...

শুন শুন ভক্তজন, শুন দিয়া মন। দেবী প্রশমনী কথা করিনু বর্ণন।। শুনিতে বসিবে কথা ক্ষারজল হাতে। রাখিবে দূরত্ব একে অপরের সাথে।। ... ...

রাজনীতির ক্ষেত্রে লাদাখ আজ বহু আলোচিত। প্রাকৃতিক সৌন্দর্য্যের জন্য এটি একটি জনপ্রিয় পর্যটনকেন্দ্র আর ভৌগোলিক কারণে রাজনীতিতে গুরুত্বপূর্ণ। কিন্তু আর্থ-সামাজিক বিচারে কেমন সেখানকার সাধারণ মানুষের জীবনযাপন? বিশ্বসেরা ও বহুমূল্য পশমিনা সৃষ্টিকারী যাযাবর পশুপালক উপজাতি ‘চাংপা’-রা লাদাখের আদি বাসিন্দা। তাদের জীবিকা ও জীবন আজ বহুবিধ সমস্যার সম্মুখীন। অর্থনৈতিক স্বনির্ভরতা, পরিবেশগত ভারসাম্য আর ঐতিহ্যের বহমানতা, সবদিক থেকেই আজ তাদের টিঁকে থাকার লড়াই। আর তাদের অস্তিত্বের ওপরেই নির্ভর করছে বিশ্ববিখ্যাত পশমিনা শিল্পের ভবিষ্যৎ। ... ...

আরেকবার, মনে করিয়ে দেওয়া যাক, সরকারি ব্যবস্থার পাশাপাশি চলে আসা ছোট চেম্বার বা ডাক্তারবাবুর নিজস্ব নিয়ন্ত্রণাধীন নার্সিংহোম, তার চাইতে কর্পোরেট হাসপাতাল চরিত্রগতভাবেই ভিন্ন গোত্রের। এবং, সমকালীন সমাজের রীতিনীতি বা মূল্যবোধের সাথে তাল মিলিয়ে ব্যক্তিচিকিৎসকের ব্যক্তিগত দায়বদ্ধতা বা সততার পরিবর্তনের প্রশ্নের চাইতে ঢের বেশী গুরুত্বপূর্ণ চিকিৎসাভাবনার এই ধারাবদল। একে যদি উন্নতি ও প্রগতি বলে বিশ্বাস করেন, তাহলে প্রত্যাশা বদলে ফেলুন। আর পুরোনো বিশ্বাসের সম্পর্কে যদি আস্থাশীল হতে চান, তাহলে এই নতুন ব্যবস্থার বিরুদ্ধে কথা বলুন। দুটো একইসাথে চলে না। চলতে পারে না। দুই নৌকায় পা রেখে ঠিকঠাক দাঁড়িয়ে থাকাই মুশকিল - এগোতে পারার সম্ভাবনা তো দূরের কথা। ... ...

এর চেয়েও প্রলয়ঙ্কর হল গানের ব্যবহার। সহনায়িকা এখানে গুণগুণ করে গায় রবিবাবুর গান। মোটামুটি ১৮৯৫ সাল নাগাদ। কী গান? সেদিন দুজনে দুলেছিনু বনে। যে গান লেখা হবে এর বছর তিরিশেক পরে। বাঙালি হলেই একটু রবীন্দ্রনাথের পাঞ্চ দিতেই হবে, বাঙালি রবীন্দ্রনাথের জন্মের আগে থেকেই রবীন্দ্রসঙ্গীত গায়, এ তো জানা কথা। যেকোনো দিন পলাশীর যুদ্ধের দৃশ্যায়নেও সিরাজদৌল্লাকে 'ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে' গুণগুণ করতে দেখা যেতে পারে। বলিউডি ওয়েবসিরিজ/সিনেমার কারবার বলে কথা। এর আগে একটি সিরিজে দেখা গিয়েছিল বাঙালি নায়িকা সঙ্গমকালে 'শেষের কবিতা' থেকে আবৃত্তি করে। বলিউডি প্রযোজক-পরিচালকদের নির্ঘাত ধারণা ওতেই বাঙালির অর্গ্যাজম। ... ...

ভারত কি প্রথম মহামারীতে আক্রান্ত হল? অতীতে কি ভারতে মহামারী হয় নি? অর্থিনীতির কর্মকাণ্ড কি শুধুই অর্থকেন্দ্রিক? দেশের এই ধরণের বিপর্যয়ে সাধারণ মানুষের ভূমিকা কি? কতদিন ধরে চলবে এই অর্থনৈতিক মন্দা?- অর্থনৈতিক দিক থেকে নানা সমস্যার পসরা নিয়ে আমার দুই পয়সা। ... ...

সরকারের প্রত্যক্ষ সাহায্য ও আনুকুল্য নিয়ে ডিজিটাল ক্লাসের উপাদান সমৃদ্ধ ওয়েবসাইট তৈরি করার দরকার আছে বোর্ড ও কাউন্সিলের পক্ষ থেকে। এমন একটি ওয়েবসাইট যা ব্যবহার করতে খুব শক্তিশালী ইন্টারনেট কানেকশান লাগবে না বা ব্রাউজিং এর জন্য খুব বেশি ডেটা খরচ হবে না। এই ওয়েবসাইটটিতে প্রতিটি ক্লাসের বিষয়ভিত্তিক ও টপিক ভিত্তিক অডিও ভিসুয়াল আলোচনা থাকতে হবে। এ তাবৎ প্রস্তুত করা মাস্টারমশাইদের টিচিং এইডগুলি থেকে বেছে নিয়ে, আরো নতুন অনেক কিছু যুক্ত করে এই কাজটি শুরু করে দেওয়া দরকার। বাইজুস বা আন একাডেমির মতো বেসরকারী সংস্থা বেশ কিছু টিচিং এইড তৈরি করেছেন, যা বেশ আকর্ষণীয়। সেগুলি সবই হয় ইংরাজী বা হিন্দি ভাষায়। সরকারী স্কুলের লক্ষ লক্ষ ছেলেমেয়ের জন্য দরকার সহজ আকর্ষণীয় বাংলা ভাষার অডিও ভিসুয়াল টিচিং এইড। সরকার একটি গুরুত্বপূর্ণ অভিযান হিসেবে এই কাজে সমস্ত শিক্ষক সমাজ ও প্রযুক্তি বিশারদদের নিয়ে নামলে পনেরো দিনের মধ্যেই অন্তত ৮০ শতাংশ কাজ করে ফেলা সম্ভব। ভিডিওগুলির মান উন্নয়নের জন্য এডিটিং সহ টেকনিক্যাল বিশেষজ্ঞদের একটি বাহিনীকে এই কাজে সমন্বিত করতে হবে। ... ...

".... মানবাধিকার কর্মীরা যখন বারবার পুলিশি নির্যাতন নিয়ে প্রশ্ন তোলেন কিংবা পুলিশকে নিয়ম মেনে চলতে বলেন; তখন যাঁরা এই ভেবে নিশ্চুপ থাকেন যে- পুলিশ যাদের ওপর অত্যাচার করেছে তারা সব ঘৃণ্য অপরাধী; তাঁরা মূর্খের স্বর্গে বাস করেছেন। কোনদিন হয়তো দেখলেন আপনি নিজেই এরকম কোনও ঘটনার সম্মুখীন। যে কোনও অবস্থায়; পুলিশি নির্যাতনের বিরোধিতা করুন। জেনে রাখবেন; আইনত সেটাই সঠিক।" ... ...

ভারত কি এই প্রথম মহামারীতে আক্রান্ত হল? অতীতে ভারতে কি মহা্মারী হয় নি? অর্থনীতির কর্মকাণ্ড কি শুধুই অর্থকেন্দ্রিক? দেশের এই ধরণের বিপর্যয়ে সাধারণ মানুষের ভূমিকা কি? কতদিন ধরে এই অর্থনৈতিক মন্দা চলবে? - অর্থনৈতিক দিক থেকে নানা সমস্যার পসরা নিয়ে আমার দুই পয়সা। ... ...

ফেলিক্স হপ্পে-সেলার ( Felix Hoppe-Seyler ), যাঁকে আধুনিক বায়োকেমিস্ট্রির জনক বলা যায়, ক’বছর পরেই ১৮৬৪ সালে হিমোগ্লোবিন নামটি দিলেন। দেখালেন যে হিমোগ্লোবিন আর অক্সিজেন মিলে তৈরি করে অক্সিহিমোগ্লোবিন। কিছুদিন আগেই ১৮৬০ সালে আবিষ্কার হয়েছে স্পেকট্রোস্কোপ। সেই যন্ত্র দিয়ে রক্তের মধ্যে দিয়ে বেরিয়ে আসা বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের আলো বিশ্লেষণ করে ফেলিক্স দেখালেন যে লাল রং এর আলোর ক্ষেত্রে অক্সিহিমোগ্লোবিন, ডিঅক্সিহিমোগ্লোবিনের মানে যে হিমোগ্লোবিনে অক্সিজেন নেই তার তুলনায়, আলো শোষণ করে অনেক কম। অথচ ইনফ্রারেড আলোর ক্ষেত্রে কতটা আলো শোষণ করবে তা রক্তে কতটা অক্সিজেন আছে বা নেই তার উপর ততটা নির্ভর করে না। ... ...

কফি হাউসের এক কোণে বসেছিল সে। মাথার মধ্যে গুনগুন করছিল কালো অক্ষর ভ্রমর আর টেবিলে টেবিলে দশকপাতের শব্দে সে কিছুতেই বন্ধুর কবিতায় প্রবেশ পাচ্ছিল না। কাছে দূরে এক একজন এজরা পাউন্ড, এক একজন সুধীন দত্ত ... ...

কোভিড করোনা আক্রান্ত পৃথিবীতে জন্ম নিচ্ছে সৃষ্টির নতুন ধারা। ... ...

আরিফ আহমেদ- কর্মক্ষেত্রে আরিফ সাহেব নামেই পরিচিত। এনজিওপ্লাস্টি সার্জারি শুরুর আগে অপারেশন টেবিলে খুব কম সময়ই সজাগ ছিলেন তিনি। সে সময়টুকু ছিল ভিন্ন এক অনুভূতি। ... ...