

সিনেমা হলের আলো যেমন এক এক করে নিভে গিয়ে অন্ধকার হয়, তারপর বিজ্ঞাপন, ফিল্ম ডিভিসনের তথ্যচিত্র শেষ করে সিনেমা, লীলাময়ীর চোখের সামনে তেমনি অল্প অল্প করে বসুশ্রীর স্ক্রীন ফিরে আসছিল - বাড়িওলা ঘর থেকে বেরোতেই সৌমিত্র দিনের বেলা আলো জ্বালিয়ে দিচ্ছে বারান্দায় - মাথার কাছের জানলার পর্দায় মস্ত ফুটো - বর্ষার জল ঢুকছে, সৌমিত্রর কাটা কাটা নাক মুখ, ট্রামে বসে আছে- জানলার বাইরে কলকাতা, কপালে একগুছি চুল, তারপর জানলার ওপারে ডুম জ্বলা ঘরে একটি মেয়েকে দেখে বাঁশি দিয়ে জানলার পাল্লা বন্ধ করে দিচ্ছে সৌমিত্র, আধশোয়া হয়ে বাঁশি বাজাচ্ছে, হা হা করে অকারণ হাসছে - ঢেউ খেলানো চুল সৌমিত্রর, মোহন অঙ্গুলি, টিকোলো নাক, চিবুকের ভাঁজ, ডান গালের নিচের দিকে একটা তিল- পটে আঁকা ঠাকুর দেবতার মত মুখ- "দীর্ঘজীবী হও বাবা, দীর্ঘজীবী হও " কে যেন বলছিল। ... ...

এই অঞ্চলের গ্রীষ্মকালের রাতগুলি বাষ্পহীন, মেঘহীন এবং নিঃশব্দ। সামনের একটা মাঠ ছাড়া চোখের সীমানায় কোথাও আলোর কোনো উৎস নেই, খালি দূরে হাইওয়ে যেন জ্বলন্ত আংরার শেষ আভাটুকু হয়ে ফুটে থাকে। এই রাত্রের অন্ধকারের মধ্যে মিশে বসে থাকি রোজ, মাথার উপরে তাকিয়ে খুঁজতে থাকি বাল্যবন্ধুর মতো চেনা তারামন্ডল - লুব্ধক চিনতে পারি, চিনতে পারি কালপুরুষের কোমরবন্ধনী, জিজ্ঞাসাচিহ্নের মত হাতড়ে হাতড়ে খুঁজি সপ্তর্ষিদের -- পুলহ, পুলস্ত্য, অত্রি, অঙ্গিরা ... আর? নামগুলো মনে পড়ে না আর, শুধু মনে পড়ে আগের জন্মের শহরে ফেলে আসা একটা অলৌকিক ছাদ আর সে ছাদের কোণায় কোণায় জমে থাকা ধুলোর মত ময়লা একটুকরো ছেলেবেলার গল্প ... ... ...




বড় শহরগুলোর আর সমুদ্রের অনেক মিল আছে। দু'টোই বোধহয় আস্তে-আস্তে গ্রাস করছে আমাদের। ... ...


ফোনটা হঠাৎ জলে পড়ল। তারপর কীসব কাণ্ড হল! ... ...

বোম্বের ক্যান্সার-কলোনিতে জীবন-মৃত্যুর মাঝে আটকা পড়েছে শৈশব। মৃত্যুই কি জীবনের শেষ, জীবনের পরিণতি? নাকি, তারপরেও ... ...


সেডিজম্ ও সরস্বতী পুজোর খিচুড়ি প্রসঙ্গে ... ...

নারী, পুরুষ, ছেলে, বুড়ো সবাই দাঁড়িয়ে দেখছে, কাঁদছে, আর্তনাদ করছে, ছবি তুলছে, শেয়ার করছে, লাইক দিচ্ছে, কমেন্টস করছে কিন্তু কেউ এগিয়ে এসে প্রতিবাদ করছে না। ... ...

রামধনু সিরিজের দ্বিতীয় গল্প। ... ...


মাটির দুলুনি একটু থামতে বাড়ির রাস্তা ধরেছিল মিতা। চেনা রাস্তা তবু যেন কেমন অচেনা! রাস্তার মাঝে মাঝে ফাটল দিয়ে বেরিয়ে এসেছে মহীরূহ। গাছ তেমন চেনে না মিতা, তবে চওড়া গুঁড়ি, ছড়ানো ডালপালা দেখে বোঝা যাচ্ছিল কচি গাছ তো নয়, আদিম অরণ্যের বৃদ্ধ সন্তান। রাস্তার পাশের বাড়িগুলোর পাঁচিল ফুঁড়ে উদ্ধতভাবে বেরিয়ে আছে মোটা সপত্র ডাল। ... ...

উত্তাল যমুনার বুকে দীর্ঘ এক ফালি চর - নাম ফুলেশ্বরী, পাবনা জেলার বেড়া উপজেলার মধ্যে পড়েছে চরটি। বয়োজ্যেষ্ঠরা বলেন যমুনার বুকে এই চর জেগে উঠেছে স্বাধীনতার পরেই, তবে বসতি গড়ে উঠেছে আরো কয়েক বছর পরে। বর্ষাকালে প্রমত্তা যমুনার স্রোতরাশি যখন উত্তাল হয়ে ওঠে সে-সময়ে ইঞ্জিন নৌকায় প্রবল ঢেউ ঠেলে বেড়াবাজার ঘাট থেকে ফুলেশ্বরীতে যেতে সময় লাগে দুই ঘণ্টা। ... ...


"লাভ জিহাদ এর মানে আমি জানি না। এই শব্দগুলো পাশাপাশি বসতে পারে বলে মনে হয় না। আর প্রেম.... আগুনের মতো প্রেম ও সর্বগ্রাসী। ছাইয়ের কোন অহংকার থাকে না, থাকতে পারে না। যারা ভালোবাসতে জানে, তারা জানে প্রেম ঈশ্বরের প্রতি হোক বা মানুষের প্রতি, সে নিজে দাহ্য, অন্যকে জ্বালায় না"। ... ...

দীর্ঘ শীতে আইওয়ার বিস্তীর্ণ চাষের জমির কালো মাটি জমে বরফ। গ্রীষ্ম এলে রোদের তাপে মাটি আস্তে আস্তে নরম হবে, তবেই বীজ বোনা, ফসল ফলানো। কিন্তু মনের মধ্যে যখন বরফ জমে? আইওয়ার বংশানুক্রমিক চাষের কারবারী জর্জ মিলার কুড়িয়ে নিলেন ভালোবাসার উত্তাপ, বরফ গলে ধুয়ে গেল সাদা-কালোর বিভেদ। পনেরোই জানুয়ারি মার্টিন লুথার কিংএর জন্মদিন। তাঁর লড়াই ‘সিভিল রাইটস মুভমেন্ট’এর পথ ধরেই আমেরিকায় কালো মানুষের সমান অধিকার এসেছিল। এ লেখা তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ্য। ... ...