
সুকুমার রায়। ৩০ অক্টোবর ছিল তাঁর জন্মদিন। দেশ-সচেতন, সমাজ-সচেতন, সমকাল-সচেতন, বিজ্ঞানমনস্ক এই স্রষ্টার লেখাগুলি নিরন্তর নতুনভাবে পাঠ করে চলেছেন বিদ্বজ্জনেরা। তাঁর লেখালিখি নিয়েই বাংলার বিশিষ্ট মনীষীদের চর্চায় সমৃদ্ধ একটি সংকলন। পড়লেন লেখক ও শিক্ষাবিদ সুমিতা চক্রবর্তী। ... ...

জেম্স র্যান্ডি। প্রয়াত হলেন সম্প্রতি। পেশায় দুরন্ত জাদুকর, ম্যাজিশিয়ান। হুডিনি-র একটি রেকর্ড ভেঙেছিলেন। কিন্তু নেশায় ও মননে ছিলেন জ্যোতিষী, সাইকিক ইত্যাকার অলৌকিক শক্তির দাবিদারদের বুজরুকি ফাঁস করে দেওয়ার আন্দোলনের অন্যতম পথিকৃৎ। এরিক ফন দানিকেন থেকে উরি গেলার পর্যন্ত বহু বুজরুকের মুখোশ খুলে দিয়ে লিখেছেন একাধিক বই। সেগুলির মধ্যে একটি বিখ্যাত বইয়ের নাম—ফ্লিম-ফ্ল্যাম! পড়লেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান পরিষদের সচিব, পদার্থবিজ্ঞানের অধ্যাপক গৌতম গঙ্গোপাধ্যায় ... ...

ভারভারা রাও। তেলুগু ভাষার বিশিষ্ট কবি। জনমনে পরিচিত ‘বিদ্রোহের ভাষ্যকার’ হিসেবে। ভীমা কোরেগাঁও ও প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র মামলায় পুলিশ ও কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ অভিযুক্ত করেছে তাঁকে। কারারুদ্ধ কবি ভীষণ অসুস্থ। আদালতের রায় প্রকাশিত হওয়ার আগেই কী জেলবন্দি অবস্থাতেই তাঁর মৃত্যু হবে? এ প্রশ্ন তাড়া করছে শুভবুদ্ধিসম্পন্ন সকলের বিবেক। এতাবৎ প্রশাসন নির্বিকার। এই প্রেক্ষিতে সম্প্রতি প্রকাশিত হল তাঁর কবিতার বাংলা তরজমার একটি সংকলন। পড়লেন তৃষ্ণা বসাক। ... ...

জিন-শেরি-শ্যম্পেন-রাম-হুইস্কি-ভদকা— কে না জানে? কিন্তু দ্ব-চুনি, মুলি, চুজাংগি, মাতে, সিংগানি, পিস্কো…? অরণ্য-বৈচিত্র্য অন্তর্হিত হওয়ার সঙ্গে আদিবাসীদের সুপ্রাচীন পানীয় হারিয়ে যাওয়ার পরিতাপের কথা? কিংবা ঢাকা-কলকাতায় স্রেফ খাঁটি পরিশ্রুত জল সরবরাহের কিস্সা-কাহিনি? একটি আদ্যোপান্ত পানাসক্ত সংকলন। পাঠ করলেন রসনারসিক কলমচি দীপ্তেন। ... ...

এ জেলার মন্দির স্থাপত্য ধর্মীয় বৈচিত্র্যের দীর্ঘ পরম্পরাবাহী। শাক্ত, শৈব, বৈষ্ণব, জৈন ঘরানার বহু মন্দির আজ নিশ্চিহ্ন। কালের সঙ্গে লড়াই করছে আরও অনেকগুলি। প্রয়োজন এগুলির যথাযথ সংরক্ষণ ও প্রত্নক্ষেত্রগুলি নিয়ে তন্নিষ্ঠ গবেষণা। সে অভাব পূরণকারী একটি বই। পড়লেন রামামৃত সিংহ মহাপাত্র। ... ...

তিন নবীন কথাসাহিত্যিকের সম্প্রতি প্রকাশিত তিনটি বই। আঙ্গিক ও বিষয়ে বৈচিত্রময়। পড়লেন তৃষ্ণা বসাক। ... ...

হেরিটেজ ওয়াকে দেখানো হয় না এই কলকাতা। কলকাতা-বিশেষজ্ঞ কলমচিদের অধিকাংশ কেতাবের গালভরা গল্পে এ কলকাতা অনুপস্থিত। শহরের শিল্পী-বুদ্ধিজীবীদের অনেকেই সৌন্দর্যের যুক্তিতে এ কলকাতার অস্তিত্বই অস্বীকার করেন, যেমনটা দেখিয়েছিল ‘অপারেশন সানশাইন’। এ কলকাতা বাস করে ফুটপাথে। গৃহহীনদের কলকাতা। ভিখিরিদের হোটেলের কলকাতা। জঞ্জাল-কুড়ুনি শিশুদের কলকাতা। রাস্তায় দাঁড়ানো গণিকার কলকাতা… একটি বই। পড়লেন শাক্যজিৎ ভট্টাচার্য। ... ...

রসানবিদ্যায় অবদানের জন্য এ বছর নোবেল পুরস্কার পেলেন দুই নারী-বিজ্ঞানী জেনিফার ডাউডনা এবং ইমানুয়েল শারপেনতিয়ের। জিন-প্রযুক্তির ক্ষেত্রে তাঁদের আবিষ্কারে অবিশ্বাস্য রকম কম খরচে কঠিন রোগ সারানোর দরজা খুলে যেতে পারে। লিখছেন ‘ফিটাল মেডিসিন’ বিশেষজ্ঞ চিকিৎসক কাঞ্চন মুখোপাধ্যায়। ... ...

এ বছর জিন প্রযুক্তি নিয়ে যে গবেষণা নোবেল পুরস্কার পেল চিকিৎসা ও কৃষি দুই ক্ষেত্রেই তার যুগান্তকারী সুফল ফলতে পারে। কিন্তু প্রশ্ন হল, সেই সুফল যে কোনো বিশেষ বিশেষ ক্ষমতাশালী গোষ্ঠী কুক্ষিগত করবে না তা সুনিশ্চিত করবে কে? একদিকে মুনাফা লোটার কর্পোরেট তাগিদ, অন্য দিকে বিশেষ বিশেষ জনগোষ্ঠীর নেতৃত্বের একাংশের নিজস্ব ‘জাতি’-র শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠায় বিশ্বাস জিন-প্রযুক্তির ভয়ংকর অপব্যবহার ঘটাতে পারে। আলোচনায় মাইক্রোবায়োলজি-র অধ্যাপক সাগরময় ঘোষ। ... ...

লুইজ গ্লিক। সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন। নবীনদের অনেকেরই মনে হয়েছে তাঁর কবিতা স্রেফ নিজের অনুভূতির সোজাসাপটা বিবরণ। আবার অনেকের কাছেই এই কঠিন সময়ের পক্ষে বেমানান ভাবে ‘অরাজনৈতিক’। কিন্তু তাঁর কবিতার পরতে পরতে রয়েছে সম্পর্কের টানাপোড়েনের কথা, ছিন্নভিন্ন প্রেমজ্বরের কথা, পারিবারিক সম্পর্কের অবনতির দীর্ঘশ্বাস, রয়েছে নিছক অস্তিত্বজনিত হতাশাও। সাহিত্য থেকে তিনি পৌঁছে যান গভীর দর্শনে। লিখছেন ইংরেজি ভাষার কবি ও অধ্যাপক কেতকী দত্ত। ... ...

জীবনানন্দ দাশের অসংখ্য অপ্রকাশিত রচনার পুনরুদ্ধারের প্রকল্পে তন্নিষ্ঠ গবেষক ভূমেন্দ্র গুহের সহযোগী ছিলেন গৌতম মিত্র। সে অভিজ্ঞতাজনিত বোধ ও ভাবনা থেকে নির্মিত দু-খণ্ডের একটি বই। পড়লেন কবি যশোধরা রায়চৌধুরী। ... ...

মোহন ভাণ্ডারী। আধুনিক পাঞ্জাবি সাহিত্যের অন্যতম প্রধান নাম। ১৯৮০-র দশকে পাঞ্জাবে সহিংস খালিস্তানি আন্দোলন, তা দমনে রাষ্ট্রের পালটা হিংসা এবং এ দুয়ের জাঁতাকলে আমজনতা। দেশভাগের দিনের যে যন্ত্রণা পিছনে ফেলে আসতে পেরেছিলেন রাজ্যের মানুষ, সেই রক্তস্রোতের ফিরে আসা। রাজ্য জুড়ে বদলে যেতে থাকা বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর মধ্যে স্বাভাবিক সম্প্রীতির সমীকরণ। এমনই প্রেক্ষিতে লেখা গল্পের একটি সংকলন। বাংলা তরজমায় পড়লেন লেখক তৃষ্ণা বসাক। ... ...

বিজ্ঞানী অমলকুমার রায়চৌধুরীর সমীকরণের সূত্র ধরেই ১৯৬৫ সালে রজার পেনরোজ তাঁর বিখ্যাত উপপাদ্য প্রকাশ করেন। তাকে খুব সহজ করে বলা যায় যে বস্তুর নিজের উপর মাধ্যাকর্ষণ যদি যথেষ্ট বেশি হয়, তাহলে তার অন্তিম পরিণতি অবশ্যই কৃষ্ণগহ্বর। এ বছর এই কৃষ্ণগহ্বর নিয়ে গবেষণার জন্যই পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন রজার পেনরোজ, আন্দ্রেয়া ঘাজ ও রেইনহার্ড গেনজেল। বিষয়টি নিয়ে আলোচনায় বঙ্গীয় বিজ্ঞান পরিষদের সচিব, পদার্থবিজ্ঞানের অধ্যাপক গৌতম গঙ্গোপাধ্যায়। ... ...

সম্প্রতি প্রকাশিত তিনটি বইয়ের সংক্ষিপ্ত আলোচনা। লিখলেন নবকুমার ও রন্তিদেব রায়। ... ...

শিশিরকুমার দাশ। বহুধা প্রবাহিত তাঁর সাহিত্য-প্রতিভা— ভারতীয় সাহিত্যের ইতিহাসচর্চার পথিকৃতদের মধ্যে অন্যতম, এ দেশে তুলনামূলক সাহিত্যচর্চার দিশারিদের একজন, প্রাবন্ধিক, কবি, নাট্যকার, শিশুসাহিত্যস্রষ্টা, সম্পাদক এবং তরজমাকার। তিনটি গ্রিক নাটকের তাঁর করা তরজমা অনুবাদকলার উজ্জ্বল নিদর্শন। ফিরে পড়লেন লেখক ও শিক্ষাবিদ অমিয় দেব। ... ...

১৯৬৭। ক্যালিফোর্নিয়া। হেনরি মিলার সকাশে দীপক মজুমদার। বাঙালি কবিকে নিজের একটি বই উপহার দিলেন মার্কিন সাহিত্যিক ও চিত্রশিল্পী। বইটি তরজমার চেষ্টা করেছিলেন দীপক মজুমদার। তিন বার। শেষ হয়নি। তিনবারই থেমে গেলেন একটি বাক্যে এসে। কেন? সেই অসমাপ্ত তরজমা-প্রচেষ্টার স্মৃতিচারণে হিরণ মিত্র। ... ...

তরজমার চ্যালেঞ্জ বিচিত্র। বিখ্যাত পোর্তুগিজ সাহিত্যিক রুই জিঙ্ক। তাঁর একটি উপন্যাসের নাম ‘Osso’। শব্দটি প্যালিন্ড্রোম। তরজমার অনুমতি দেওয়ার সময় লেখকের কড়া শর্ত—বাংলা নামটিও যেন প্যালিন্ড্রোম হয়! আবার অন্য এক কেতাবের তরজমাকালে তাঁর শর্ত পোর্তুগিজ ভাষায় সর্বনামের লিঙ্গবিভাজন রীতি যেন বাংলাতেও বজায় থাকে! এমনই নানা সমস্যার কথা আলোচনা করলেন তন্নিষ্ঠ ভাবে জিঙ্কের সাহিত্য বাংলায় তরজমারত পোর্তুগিজ ভাষার শিক্ষক ঋতা রায়। ... ...

ইংরেজিতে জনপ্রিয় বিজ্ঞান বিষয়ক বই অনেক। কিন্তু বাংলায় সেসব বইয়ের তরজমা বিরল। তেমনই একটি বই স্টিফেন হকিং-এর ‘আ ব্রিফ হিস্ট্রি অফটাইম’। সেই বিখ্যাত বইয়ের বাংলা তরজমা পাঠ ও সেপ্রসঙ্গে বিজ্ঞান বিষয়ক বইয়ের বাংলা তরজমার চ্যালেঞ্জগুলি কী আলোচনা করলেন পদার্থবিজ্ঞানের অধ্যাপক গৌতম গঙ্গোপাধ্যায়। ... ...

কবি পার্থপ্রতিম কাঞ্জিলাল। প্রয়াত হলেন সম্প্রতি। স্বাধীনতা-পরবর্তী বাংলা কবিতাকে বাংলা কবিতার দিকে ফিরিয়ে আনার কাজের তিনি ছিলেন অন্যতম প্রধান পথিকৃৎ। দৈবশক্তি ও গুহ্যবিদ্যার প্রতি কবির দুর্মর টানের সঙ্গে তাঁর সকল পাঠক পরিচিত। তেমনই আবার সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনে উদ্দীপ্ত তাঁর লেখনী নিরন্তর লিখে গিয়েছে ‘রাজনৈতিক’ কবিতা, জীবনের অন্তিম লগ্ন পর্যন্ত। আগামী দিনে পাঠকের উন্মোচনের জন্য বহুস্তরে তাঁর চিন্তাসূত্র সযত্নে রেখে গেছেন নিজের রচনার ভাঁজে-ভাঁজে। লিখছেন কবি গৌতম বসু। ... ...

বিশিষ্ট কিছু বিজ্ঞানীর কথা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের স্বর্ণযুগের কাহিনি, গণ-আন্দোলনে বিজ্ঞানীদের অবস্থান, রাজনৈতিক উদ্দেশ্যমূলক প্রচারে অপবিজ্ঞানের জনপ্রিয় ব্যবহার, গণ-মারণাস্ত্র তৈরির ক্ষেত্রে বিজ্ঞানীদের ভূমিকা। বিজ্ঞানের নানা বিষয়ে একগুচ্ছ প্রবন্ধের সংকলন। পড়লেন চিকিৎসক ও জনস্বাস্থ্য আন্দোলনের কর্মী বিষাণ বসু। ... ...