
দাগ ও লক্ষ্যসরিৎ চট্টোপাধ্যায় / অণুগল্পদুঃস্বপ্নটা তাড়িয়ে বেড়ায় গৌতমকে। পিঠটা জ্বলতে থাকে। মাঝরাতে উঠে বসে গলদঘর্ম হয়ে। পিঠে হাত দিয়ে অনুভব করে দাগটাকে। জলখাবারের টেবিলে বসে গৌতম ফোনটা পেল। অতসী ওর ভাবলেশহীন মুখের দিকে তাকিয়ে ভাবছিল, কী অসম্ভব শাসনে রাখে ও নিজের অভিব্যক্তিগুলো। আমি এতদিন পরও কিছু বুঝতে পারি না। বাধ্য হয়েই সে প্রশ্ন করল, কে?: বাবার ওল্ড হোম থেকে, ডাঃ মিশ্র। বললেন, প্রস্টেট ক্যানসার ধরা পড়েছে। শিরদাঁড়ায় ছড়িয়ে গেছে। : সে কী! তুমি যাবে, আজ? ... ...

ফেসবুকে এই মুহূর্তে অসংখ্য জনপ্রিয় পেজ আছে। তাদের লক্ষ লক্ষ ফলোয়ার। হিউম্যান্স অফ নিউ ইয়র্ক (হোনি) এরমই একটা পেজ।পেজটা শুরু হয় ২০১০ সালে। প্রতিষ্ঠাতা ব্র্যান্ডন স্ট্যান্টন, ২০১০ এ রিসেশনের জেরে চাকরি চলে যাওয়ার পর শিকাগো থেকে ডেরাডাণ্ডা তুলে পাকাপাকি ভাবে নিউ ইয়র্ক চলে আসেন ফোটোগ্রাফি করতে। সারাদিন ক্যামেরা কাঁধে রাস্তায় রাস্তায় ঘুরতেন আর যাকেই পছন্দ হতো তার ইন্টারভিউ নিয়ে, ছবি সমেত ইন্টারভিউ হোনির ফেসবুক পেজে আপলোড করতেন। আজ ২০১৬ তে এসে পেজটার প্রায় ১৭ মিলিয়ন ফলোয়ার, সারা পৃথিবীর সব শ ... ...

কালো টাকার বিরুদ্ধে “জাতীয় জেহাদ” চতুর্থ দিনে পা দিল। প্যান্ডেমোনিয়ম অব্যাহত। মানুষ রেগে যাচ্ছেন, আবার অনেকে এটা সাময়িক অসুবিধা যাকে বৃহত্তর স্বার্থে মেনে নেওয়া যায় বলে নিজেদের সংযত রাখছেন। মোদীভক্তেরা ধন্য ধন্য করছেন একটা সাহসী পদক্ষেপের জন্য – আর মোদী এপোলজিস্টরা ঘন্টায় ঘন্টায় নতুন নতুন কারণ খুঁজে বার করছেন কেন এ কাজ সেরা তা প্রতিষ্ঠা করতে। এই সব নিয়ে চতুর্দিকে আলোচনা হচ্ছে – এখানে আরো একটা সরেস আলোচনা হতেই পারতো – কিন্তু আপাততঃ আমরা কিছু মুখরোচক অংশ বাদ দেব।ঘটনা হচ্ছে মানুষ বেশ ভালোমত অস ... ...

"অত ঘাবড়ে যাচ্ছ কেন? ওই তো তোমার সুটকেস।" মুখ না তুলেই কথাকটি আমার দিকে ছুড়ে দিলেন প্রৌঢ়। আর আমি তখন হতভম্বের মতো ওনার মুখের দিকে তাকিয়ে আছি, কারণ ওনার কথা বর্ণে বর্ণে সত্যি। আমাকে আরো হতভম্ব করে প্রশ্ন করলেন "কলকাতা যাবে তো?"একটু ব্যাকট্র্যাক করি তাহলে বুঝতে সুবিধে হবে. বহুদিন ধরেই বাড়ির জন্য মন কেমন করছিলো কিন্তু ভিসা গ্রিন কার্ডের চক্করে আসতে পারছিলাম না. তাই যেই খবর পেলাম সে ঝামেলা মিটেছে, তক্ষুনি একটা বৃহস্পতিবার, তিনদিন পরের একটা টিকিট কেটে বসলাম বাড়ি যাওয়ার জন্য। এরম হ ... ...

আমার ছোটবেলার গার্লস স্কুলে সব বন্ধুবান্ধবই প্রায় ছিল বাঙালি হিন্দু মধ্যবিত্ত পরিবারের। তাবলে ঈদের নেমন্তন্ন বাদ পরেনি। আমার এক পিসি এক মুসলিম পরিবারে বিয়ে করেছেন। সেখানে অনেকবারই কব্জি ডুবিয়ে খেয়েছি ঈদের নেমন্তন্ন। বাবার বন্ধুবান্ধবদের বাড়িতেও খেয়েছি ঈদের দিন। ছোটবেলা থেকে বাবা মা শিখিয়েছিলো ধর্মীয় দিকটা না দেখে যেকোনো উৎসবের সামাজিক চেহারাটা দেখতে। তাই পুজোয় যেমন চারদিন ঘুরেছি, ঈদের নেমন্তন্ন বা খৃস্টমাসের হুল্লোড় কোনোটাই বাদ পড়েনি উৎসবের তালিকা থেকে।উচ্চমাধ্যমিক শেষ করেই আমি সোজা পা ... ...

সফর ইভেন্টটা ভারী পছন্দ হয়েছিল। আর তাছাড়া ভেবে দেখতে গেলে গোটা জীবনটাই তো একটা সফর। একটা ট্রেন জার্নির মতন, প্রতি স্টপ এ থামে, কিছু ঘটনা ঘটে, কিছু লোকের সাথে আলাপ হয়, কেউ মনে থাকে, কেউ বা থাকেনা। এখানকার যাঁরা বড় লেখক তাদের মতন কল্পনাশক্তি বা লেখনী নেই, তাই গল্প লিখতে হলে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতাই ভরসা। কাজেই সে গল্প গুলো আমার ব্যক্তিগত সফরনামা ছাড়া আর কি? কাজেই এনামেই শুরু করলাম, পাঠকের ভালো লাগলে না হয়, আরো লিখব।বছর চার-পাঁচ আগের কথা। তখন ম্যানহাটানের ওয়াশিংটন স্কোয়ার ... ...

HDI এর পথ চলা শুরু 1990 তে, UNDPর হাত ধরে। পৃথিবীর সমস্ত দেশের র্যাঙ্কিং দেওয়া হ'ল শিক্ষা, স্বাস্থ্য এবং জীবনযাত্রার মান- এই তিনটি প্যারামিটারে বিচার করে। মাপার চেষ্টা করা হ'ল Development কে। কোন দেশ কত বেশি Developed?Developed এর বাংলা করতে গিয়ে দেখছি ঠিকঠাক শব্দ পাওয়া যাচ্ছে না। উন্নত? আধুনিক? বিকশিত? উঁহু, এক্ষেত্রে যে হিসেবে র্যাঙ্ক দেওয়া হ'ল এবং মেপে ফেলা হ'ল দেশগুলিকে তাতে 'উন্নত' শব্দটা হয়ত তাল রাখতে পারত কিন্তু তা পারল না। বাস্তবে আমরা জানি বড়লোক মানেই উন্নত। মানুষের ক্ষেত্রে আলবা ... ...

থর মরুভূমির ধু ধু প্রান্তরের মধ্যে জায়গাটা হঠাৎ দেখলে কেউ ভাবতে পারে হঠাৎ এরকম জনমানবশূন্য জায়গায় এটা কিসের ফেসিলিটি? কিছুদূর এগিয়ে গেলে বোর্ড চোখে পড়বে, অ্যাডভান্সড নিউক্লিয়ার রিসার্চ ল্যাব, এন্ট্রি ফর অথোরাইজড পার্সোনেল অনলি। তার বেশি এগোনো যাবেনা, ষন্ডা চেহারার সিকিউরিটি এসে আটকাবে। সাথে হাজারটা প্রশ্ন, উত্তর সন্তোষজনক না হলে কপালে জেলের ঘানিও থাকতে পারে। যদিও সবার চোখের আড়ালে নিউক্লিয়ার ফেসিলিটির নামে এখানে আসলে যা চলে তা যাকে বলে সর্ব্বোচ্চ স্তরের ক্লাসিফায়েড ইনফরমেশন। ভূভারতে যত লোক এই ফে ... ...

উড়োজাহাজসরিৎ চট্টোপাধ্যায় / অণুগল্পযশমতি কাঁদিতেছিল। নন্দ কাঁদিতেছিল। লক্ষকোটি সখি কাঁদিতেছিল। কৃষ্ণা আগামী সপ্তাহে বিদেশ যাইতেছে। কেবল কাঁদিতেছিল না রাধা। রাধা কলেজ হইতে ফিরিবার সময় গৃহের সম্মুখে দুই দণ্ড দাঁড়াইয়া ভাবিল, আমারও কাঁদিবার অধিকার আছে। কৃষ্ণা যে আর ফিরিবে না তাহা সকলেই জানিত। কিন্তু দেবরের জন্য কাঁদা যে সমীচিন নহে। বোস্টন ম্যাসাচুসেট্স্ বহু দূরে। রাধার নাগাল হইতে বহু, বহু দূরে। হরিয়ানার প্রত্যন্ত এই গ্রামে এইরূপ ঘটনা পূর্বে ঘটে নাই। সুদূর আমের ... ...

শুনছেন, ইচ্ছে করলে আমার টেবিলে এসে বসতে পারেন। ঢের জায়গা আছে। একটা লোকের আর কতটুকু জায়গা চাই? না, না, আমার কোন অসুবিধে হবে না। হ্যাঁ, হ্যাঁ, আপনি চাইলে চুপটি করে বসে থাকতে পারেন, আমিও তাই। তবে কি জানেন, কথা বলা আর চুপ করে থাকা-- দুটোই একসঙ্গে করা যায়। এটা খুব কম ... ...

প্রথম লেখা, একটু লম্বা হয়ে গেলো। ক্ষমা-ঘেন্না করে পড়ে নেবেন সবাই। ২০০৬ সালের জুলাই মাস। বিদেশে পড়তে যাওয়ার আগে বাড়ি শুদ্ধু সবাই মিলে ফ্যামিলি ট্রিপ। প্রথমে যাওয়া হলো হায়দ্রাবাদ, সেখান থেকে আরাকু ভ্যালি। ভালোই লাগছে। এক মাস পরে অনির্দিষ্টকালের জন্য বাইরে চলে যাবো সেটা ভেবে একটু মন খারাপ ও লাগছে। ট্রিপ প্রায় শেষ। এরপরে ভাইজাগ, ঋষিকোন্ডা হয়ে বাড়ি। ভাইজাগ এ হোটেল বুকিং নেই, ঋষিকোন্ডায় আছে। এমন সময় আমাদের হোটেল এর ম্যানেজার সন্ধান দিলেন এক নতুন জায়গার। ভিমুলিপত্তনম বা ছোটো করে ভীমলি। ভাইজ ... ...

আমার পি এইচ ডি করার সময় স্কলারশীপের শর্ত অনুযায়ী আমাকে সপ্তাহে দুটো ক্লাস পড়াতে হতো। তা প্রথম সেমেস্টারে জয়েন করার এক সপ্তার মধ্যেই খবর পেলাম এবার নতুন বলে আমাকে একটাই ক্লাস পড়াতে হবে। বায়োলজি ১০১, মানে একদম সদ্য কলেজে ঢোকা ফার্স্ট ইয়ারের বাচ্ছাদের ল্যাব করাবো আমি সপ্তায় দুদিন। এর আগে কোনোদিন ক্লাসে পড়াইনি তাও আবার ইংরেজিতে লেকচার দিতে হবে। এক সিনিয়রকে ধরলাম, "কান্তাদি, তুমি প্লিজ আমার প্রথম দিনের ক্লাসটা নিয়ে নেবে? তাহলে তোমাকে দেখে কিভাবে পড়াতে হয়, সেটা একটু আইডিয়া করে নেবো।" কান্তাদি রাজ ... ...

সম্পর্ক ও সংজ্ঞাসরিৎ চট্টোপাধ্যায় / অণুগল্পছাদটা ছিল, যেন লক্ষ আলোর রোশনাইয়ে মোড়া শহরটার মাঝে এক অন্ধকার দ্বীপের মতো। লক্ষ তারার ভিড়ে না-দেখা এক অন্ধকূপের মতো। সূর্যজায়া সংজ্ঞার নিঃসাড় ভয়ের মতো। রিমি হাতটা খুব সন্তর্পণে সরিয়ে নিতেই ফানুসটা সেখানেই ভেসে রইল কিছুক্ষণ। তারপর খুব ধীরে ধীরে ওপরে উঠতে শুরু করল। আর বাচ্চার মতো হাততালি দিয়ে উঠল রিমি। ছাদের ওপর সতরঞ্চি পেতে উপুড় হয়ে শুয়ে কনুইয়ে ভর দিয়ে রিমিকে দেখছিল গোগোল। ওর বয়েস কত হবে? কুড়ি? একুশ? আচ্ছা, ও আমার ... ...

(স্মৃতি বিস্মৃতি – ১৭)মাকালী’র চেলা—___@গৌতম দত্ত===========খবরের কাগজে কালীপুজোর চাঁদা নিয়ে খবর আর ছবি দেখে খুব হাসি পায় আমার। এতো কবে থেকেই চলে আসছে। কিন্তু দাদাদের দয়ায় সে আর বন্ধ হল কই ?খুব সম্ভবতঃ ঊনিশশো চুরাশি সাল। এই রকমই এক কালী পুজোর রাত। তখন আমাদের বাড়িতে এই কালীপুজোর দিনে লক্ষ্মীপুজো হত। বরানগরেই আমরা তখন। চাকরীতে ছ বছর হয়ে গেছে। ১৯৬৫ সাল থেকে ... ...

বর্তমান প্রবন্ধের সংক্ষিপ্ত পরিসরে আমরা বিশ শতকে পদার্থবিজ্ঞানের নতুন সমস্যাগুলির কিছু কিছু বিষয়ে এম এন রায়ের বক্তব্য নিয়ে যতটুকু আলোচনা করলাম তাতে বোধ হয় এটা বোঝানো সম্ভব হয়েছে যে আলোচ্য বিষয়ে তিনি অনেক মূল্যবান কথা আমাদের উপহার দিয়েছেন। এর বাইরেও আরও বেশ কয়েকটি সমস্যা নিয়ে তিনি তাঁর পূর্বোল্লেখিত বইগুলোতে বিশ্লেষণ করেছেন, এবং সমকালীন সময়ের বিচারে তাদের যথেষ্ট যথাযথ সমাধান দেবার প্রয়াস করেছেন। ... ...

মা গো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে ভ্যারেণ্ডা ভেজেছি যে মেলা। বিপি হাই, হ্যালো বলছে টালমাটাল সবুজ পথ। এখন কোথাও সকাল কোথাও রাত, গেঁটে বাত, আর এইসব নিয়েই উড়ালপুল, তার নীচে যেমন সংসার। প্রচুর আলো জ্বলছিল সারারাত, সাঁইসাঁই রকেট, চুমুক জুড়ে ছিল তুবড়ি, হাতুড়ি ও কাস্তে, এইভাবে একখানা ছাদ ঘুরে আসতে কলম্বাসের আর কতক্ষণ সময় লাগে। কতগুলো পাতা, বইখানা ফরফর করছিল টেবেলে, পাখাও যেমন ঘুরছে, মাছ নিয়ে গেছে চিলে। আমাদের গল্পের ঈ উঠে চলে গেল, মেঝে জুড়ে ছড়ান নিফার, সীতা যে কোথায় চলে যান, দেবা ন জানন্তি। জবার ডাল ... ...

হৃৎপিণ্ডসরিৎ চট্টোপাধ্যায় / ভৌতিক অণুগল্পডাঃ সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়, চিফ সাইকিয়াট্রিস্ট, প্যারাসাইকোলজিস্ট ও অ্যাসাইলাম সুপার। যেমন কাজ পাগল লোক তেমনি দোর্দণ্ড প্রতাপ। আজ যদিও নিউ ইয়ার, তাও দোতলার রাউন্ডে ঢুকছেন রাত এগারোটায়। ফ্লোর ইনচার্জ রাখাল ছুটে আসে। - কাকে দেখবেন স্যার?- চার আর সাত নম্বর। ওদের কন্ডিশন কদিন হল ডিটোরিয়েট করছে। আজ থেকে দুবার করে কাউন্সেলিং করব। চার নম্বর ঘরে, অরুণিমা সেন, ৫৫। এককালে নামকরা অভিনেত্রী ছিলেন। ঘরে ঢুকতেই ফ্যাসফ্যাসে গলায় বল ... ...

বহুদিন আগে লেখা। এখন লিখলে এই কথাগুলোই লিখতাম। কিচ্ছু তো পাল্টায়নি। নাম ইংরেজিতে লিখেছিলাম : An Infernal Tragedyসমস্ত দিন পরীক্ষার হলে পাহারাদারী করিয়া এবং কতিপয় অসাধু বালকের সহিত বচসা করিয়া সন্ধ্যাবেলা ক্লান্ত দেহে বাড়ী ফিরিয়াছি। চা জলখাবার খাওয়া হইয়া গিয়াছে। সবেমাত্র আরামকেদারায় গা এলাইয়াছি, হঠাৎ দেখিলাম, ঘরের দেওয়াল চতুষ্টয় অতি দ্রুত পিছনে হটিয়া গেল, সম্মুখের টেবিল চেয়ার বইপত্র সমস্ত কিছু কাঁপিতে কাঁপিতে অদৃশ্য হইল। দুই চক্ষে অন্ধকার দেখিলাম। শরীরে কোন অনুভূতি নাই, কেবল প্রচণ্ড এক শ ... ...

[৩] প্রত্যক্ষবাদ নয় তবে শুরুতেই একটা কথা বলে নেওয়া দরকার। মানবেন্দ্রনাথ রায় যদি সরলরৈখিক ভাষায় বস্তুবাদের সাধারণ সুপরিচিত সিদ্ধান্তগুলি পর পর বলে যেতেন তাহলে আজ আমাদের কাছে তার কোনোরকম গুরুত্বই থাকত না। তা তিনি করেননি। বরং আমরা দেখব, তিনি বিজ্ঞান ও দর্শন বিষয়ে সেই সময়ের সব চেয়ে বিপজ্জনক প্রবণতার সম্পর্কে সচেতন ছিলেন এবং বিজ্ঞানের দর্শন আলোচনার গোড়াতেই সেকথা বলে নিয়েছিলেন। ... ...

মুসলিম সমাজের অবিসংবাদী নেতা হিসেবে উঠে আসায় জিন্নার সামনে বেশ কিছু চ্যালেঞ্জ ছিল। কংগ্রেসের ভেতরের মুসলিম নেতৃত্ব যেমন একদিকে ছিলেন, তেমনি অন্যদিকে ছিলেন কংগ্রেসের বাইরের বিভিন্ন মুসলিম নেতা, যেমন বাংলায় কৃষক প্রজা পার্টির ফজলুল হক, পাঞ্জাবের ইউনিয়নিস্ট পার্টির সিকান্দর হায়াত খাঁ, সিন্ধুপ্রদেশে আল্লা বক্স, উত্তরপ্রদেশে খালিকুজ্জমান। ১৯৩৭ সালের নির্বাচনে খালিকুজ্জমান জিন্নার শিবিরে যোগ দেন। পরবর্তীকালে কংগ্রেসের সঙ্গে সমঝোতার চেষ্টা কংগ্রেসের অনাগ্রহে ব্যর্থ হবার পর ফজলুল হক জিন্নার দিকে সরে যান ... ...