
মাথার মধ্যে নি:শব্দে ডানা ঝাপটায় পরিযায়ী স্মৃতির ঝাঁক। যেখানে স্নেহ মানে কাঁসার থালায় উষ্ণ সাদা ভাতে একটু ঘি, বাটিভরা লাল পায়েস, নারকেলের সাদা তক্তি।স্বপ্ন মানে আকাশে প্রাচীন শেড ট্রি র প্রশাখা বিস্তার আর দিগন্ত মানে বুকে ধ্বস চেপে রাখা নীল ভুটান পাহাড় ! ... ...

রূপ-রস-বর্ণ-গন্ধ সহ যে সর্বব্যাপী অডিওভিস্যুয়াল এফেক্ট তৈরী হয় তাঁর লেখার ছত্রে ছত্রে, যেভাবে সন্ধ্যে নামে, বর্ষা আসে, ফুলের গর্ভাধান হয়, মাটির গন্ধ, ঘামের গন্ধ মিশে যায় মুলারি বাইয়ের রূপ বর্ণনায়, পৃথিবীর কোন ক্যামেরার ক্ষমতা আছে তাকে তুলে ধরে? ... ...

ধর্ম-কুকুরের মতো অত্যন্ত অনুগত ট্রাম অনুসরণ করে কবিকে। কবি হেঁটে চলেন। যুগ যুগান্তর, কাল কালান্তর পেড়িয়েও কবির চলা থামবে না। ... ...

গাছ হয়ে যাওয়া একটি মেয়ে আর এক আশ্চর্য ভয়ের গল্প ... ...

প্রথম যন্ত্রচালিত গাড়ি ছিল ইলেকট্রিকের। আবার সে এসেছে ফিরিয়া। ... ...

খুকীর বছর পাঁচেক বয়স পর্যন্ত ওরা ছিল কটকে। অধিকাংশ সময় বাবা থাকত না বাড়ী। কোথায় কোথায় সব ট্যুর করে বেড়াত। ট্যুর শব্দটাকে ভারী অপছন্দ করত ও। বাড়ীর খুব কাছে ছিল কাটজুড়ি নদী। বিকেল বেলা পরমেশ দাদা খেলতে নিয়ে যেত সেখানে। বাড়ীতে কেউ এলে সেখানে একটা পিকনিক মত হত। কাটজুড়ি নদীতে চরা-ই বেশী। খুকীর কির’ম ধারণা হয়ে গেছিল নদীর থেকে পুকুরে বেশী জল থাকে। সেই যে সেবার কোন্নগরে বেড়াতে গিয়ে পুকুর দেখতে চাইল আর ... ...

কৃষকের কাছে আমার অন্নঋণ / কৃষকেরা পাক ফসলের সোনাদিন। / মাঠগুলো উঠে আসছে শ্লোগান তুলে ... ...

সমন্বিত ইতালির দ্বিতীয় রাজা প্রথম উমবার্তো এবং তাঁর স্ত্রী রাণী মার্গারিটা নেপলস্ ভ্রমণে আসবেন বলে ঠিক হল ১৮৮৯ সালে। চারিদিকে হই হই লেগে গেল – থাকা ইত্যাদি তো ঠিক আছে, কিন্তু রাণী এখানে এসে খাবেন কি! তো ডাক গেল তখনকার নেপলসের বিখ্যাত পিৎজা বানানো শেফের কাছে – পিজারিয়া ব্র্যান্ডির রাফায়েলে এস্পোসিতো। তাঁকে বলা হল তুমি বাপু নানা রকম পিৎজা বানিয়ে রাজা রাণীকে পরিবেশন কর। আর গতানুগতিক জিনিস না বানিয়ে, মাথা ঘামিয়ে নতুন কিছু বানাও। রাফায়েলে এস্পোসিতো বানালেন বেশ কিছু রকমের পিৎজা - তিনি একটা পিৎজা বানালেন লার্ড, কাচ্চিয়াকাভাল্লো, এবং বেসিল দিয়ে, একটা বানালেন ছোট ছোট মাছ দিয়ে, আর একটা বানালেন ট্যামাটো, মোজারেল্লা এবং বেসিল সহযোগে। এই শেষের ডিসটি তখনো নেপলস্-এর বাজারে পরিচিত ছিল ‘পিৎজা আলা মোজারেল্লা’ নামে। এবং এই পিৎজা খেয়েই রাণী কুপোকাত – বিশাল ভালোবেসে ফেলে ডিক্লেয়ার করে দিলেন যে এটাই তাঁর সবথেকে প্রিয় পিৎজা। ... ...


হিমু এই মন্তরটা পাঠাল ! আমাদের হিমাদ্রী পাল। বললো, - দাদা, সকাল বেলা শুদ্ধ চিত্তে এই মন্ত্র টা তিনবার পাঠ করলে যাবতীয় সমস্যা, পূর্ব জন্মের পাপ, সব ধুয়ে মুছে যাবে আমি কিছুদিন করে দারুণ লাভ পেয়েছি। ... ...

বেড়ালের মুখে সুকান্ত আর চারুদার কথা? হাত বাঁধা হলে কি হয়, পা তো খোলা। আর বেড়ালটা বেশ কাছে ঘেঁষে এসেছে। সজোরে চালানো লাথিটা খাটের লোহার পায়ায় একটু ছুঁয়ে গেল। না, বেশি ব্যথা লাগে নি। কারণ লাথিটা--মনে মনে যেমনই ভেবে থাকি না কেন-- 'সজোরে' চলে নি। পায়ে কোমরের পাওয়ার হাউস থেকে সেই শক্তিটা এল না। আর বেড়ালটা জানলার তাকে উঠে গা-জ্বালানো মুচকি হাসি হাসতে লাগল। বলল-- লক্ষ্মীছেলে! ... ...

-এ মা ! তুমি টি শার্ট পরে আছো কেনো ? রাতুলের রিনরিনে গলার খিল খিল হাসি যেন একটা পাহাড়ি ঝর্ণার মত উপচে বেড়িয়ে এলো কম্পিউটার স্ক্রিনথেকে ! আর সে হাসির ছোঁয়াচ লেগে গেলো আমার পেশাদারিত্বের মুখোশ পরা আপাত গোমড়া মুখেও ! ... ...

ছোটবেলা থেকেই শুনে এসেছি আমাদের দেশ নাকি স্বাধীন,গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, সার্বভৌম একটি রাষ্ট্র। তা বড় হবার সময়ে এই সব শব্দ গুলির অর্থ ই কেমন যেন গুলিয়ে যেতে লাগল। কেউ শেখালেন ইয়ে আজাদি ঝুটা হ্যায়, তো অন্য কেউ বোঝালেন,এর চেয়ে ইংরেজরা নাকি ঢের ভালো ছিল! স্বাধীনতা ধুয়ে কি জল খাব, ইত্যাদি। ... ...

ক্লাব থেকে স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক নেতা থেকে সমাজসেবী -অনেকের ধারণা প্রতিবন্ধী মানুষদের কিছু দান করলে করলে পরমকরুণাময় ঈশ্বর খুশি হয়ে থাকেন তাই ‘পূণ্য’ লাভ সম্ভব হয়। সেই চেতনা প্রবল হয়ে ওঠে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে। রাজা আসে রাজা যায়, মন্ত্রী আসে মন্ত্রী যায়, প্রতিবন্ধী মানুষদের অবস্থার পরিবর্তন আদতে সোনার পাথর বাটি। তবে হেলেন কেলারে’র মত প্রতিবন্ধকতাযুক্ত মানুষ যখন বলেন ‘আমার প্রতিবন্ধকতার জন্য ঈশ্বরকে ধন্যবাদ’। তখন মনে হয় প্রতিবন্ধী মানুষদের জীবনে কিছু তো আছে গর্ব করার মত। প্রতিবন্ধকতার জন্য মানুষগুলো হয়ত প্রতি মুহুর্তে নতুন নতুন অভিজ্ঞতা সঞ্চয় করতে পারে। প্রতিবন্ধকতার জন্য জগতকে অন্যভাবে দেখতে পারে কিছুটা আলাদা করে!! ... ...

পথ নিয়ে কতগুলো লাইন মনে পড়ে ? সেই 'আমার এই পথ চাওয়াতেই আনন্দ' থেকে শুরু করে 'আমার পথে পথে পাথর ছড়ানো' অবধি? রবীন্দ্রনাথ আমাদের শিখিয়ে গিয়েছেন 'পথের প্রান্তে আমার তীর্থ নয়, পথের দুপাশে আছে মোর দেবালয়'| ... ...

সুমনা আয়নার দিকে অনেকক্ষন ধরে তাকিয়ে ছিল। বাইরে থেকে কিংশুক এসে চেঁচিয়ে উঠলো,"রমা! রমা!"বাড়িতে কাজের লোক বলতে রমাই একা। তাকে স্পেশালি রেখেছিল কিংশুক মা সুমনার দেখাশোনার জন্য। ... ...



গত শুক্রবারই ছিল সেই দিন। মহাশুক্রবার - ব্ল্যাক ফ্রাইডে। আমেরিকার যত দোকান কাকভোরে দরজা খুলে ডিসকাউন্ট সেল দিল আর মানুষ পতঙ্গের মতো ঝাঁপিয়ে পড়ে দরকারি-অদরকারি জিনিসে শপিংকার্ট বোঝাই করলো। মহাশুক্রবার-কথা অমৃতসমান। লাহিড়ী সংগ্রামী কহে, শুনে পুণ্যবান।। ... ...
