
‘ভাই আর্জেন্ট, ‘অন্তরিত তামার তার’ এর ইংরেজি কী হবে? কুইক…’ফোনের ওপাশে বসুর চাপা গলা। অম্লান বসু- ফার্স্ট ইয়ারের ক্লাস রিপ্রেজেন্টেটিভ, টিটি বোর্ডে অপ্রতিরোধ্য, গমগমে গলায় ‘উদভ্রান্ত সেই আদিম যুগে…’ শুরু করলে ক্যান্টিনে বাকি সব চুপ- সেই বসুর সন্ধ্যাবেলায় চাপা গলায় আর্জেন্ট ফোন মানেই ওর ভোকাবুলারিতে টান। তমলুকের ছেলে, সোনার ফ্রেমে বাঁধিয়ে রাখার মত মাধ্যমিক- উচ্চমাধ্যমিকের রেজাল্ট, কিন্তু ওর ছাত্রকে পড়াতে বসলেই দরদরিয়ে ঘামে। পদার্থবিদ্যা আর ফিজিক্স যে দুটো দুই গোলার্ধের বিষয়, দু’টো ... ...

আলমগীরের শেষ চিঠিঔরঙ্গজীবকে নিয়ে ভারতীয় উপমহাদেশের অনেক ঐতিহাসিকেরা খুব স্পষ্ট দুটো শিবিরে বিভক্ত। খারাপ এবং ভালো। সাদা এবং কালো। আসলে একটা স্ট্যান্স অন্যটার প্রতিক্রিয়া। তাহলে সত্যিটা কি ? কোথাও একটা। যে জন আছে মাঝখানে। কিছুটা সাদা, অনেকটা কালো, আর কিছু ধুসর। জীবন যেরকম হয় আর কি। আমার আপনার মেজোমামা বা আপিসের বস - আদ্যন্ত খারাপ বা ভালো কেউ নয়। পাঁচমিশালী। সে সময়কার রাজা রাজরাদের মতন খুব অল্প বয়স থেকেই লড়ে যেতে হয়েছিলো ঔরঙ্গজীবকে। বাবা সাজাহান তার বাবা জাহাঙ্গীরের ... ...

রুমা মোদক-এর গল্প : প্রসঙ্গটি বিব্রতকর(রুমা মোদক বাংলা সাহিত্যের শিক্ষক। নাট্যকার। অভিনেত্রী। সংসারী মানুষ। থাকেন মফস্বলে। তার পঠন- পাঠনও ঈর্ষণীয়। নানাবিধ ব্যস্ততার মধ্যে নিয়মিত গল্প লিখছেন। নিচে গল্পটি পড়ুন)-----------------------------------------------------------------------------------রুমা মোদক-এর গল্প : প্রসঙ্গটি বিব্রতকর---------------------------------------সেইবার ভোটাভুটি হয়েছিল। সেইবার? সেইবার মানে কোনবার? এতো দিন তারিখের হিসাব তাদের জানার দরকার কী বাপু? ব ... ...

এবার এরা পড়েছে টিপু সুলতানের পিছনে। খুব স্বাভাবিক, যাদের ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে লড়াইয়ের কোনো ইতিহাস নেই, যাদের জন্ম হয়েছিলো সাহেবদের দালালি করার জন্যে, সেই জগৎ শেঠদের রক্ত যারা ধমনীতে বয়ে নিয়ে চলেছে, তারা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা টিপু সুলতানকে সম্মান করবে তা কল্পনাই করা উচিত না। এরপর বাহাদুর শাহ জাফরকে ধরে টানবে। তারপর আকবর, জাহাঙ্গীর, শাহ জাহান, কুতুবুদ্দিন - একে একে কবর থেকে টেনে বের করা হবে, ক্ষতবিক্ষত করা হবে। অস্বীকার করা হবে ভারতের সুবিশাল ঐতিহ্যকে, মুছে ফেলা হবে ৬০০-৭০০ বছর ... ...

গত কয়েকদিনে ইরাক, লেবানন, প্যারিস এবং আজকে নাইজেরিয়াতে ইসলামী সন্ত্রাসবাদীদের হামলায় কয়েকশো মানুষ প্রাণ হারিয়েছেন। পরিস্থিতি দেখে মনে হচ্ছে আগামী কয়েক বছরের মধ্যে আরো খারাপের দিকেই যাবে। উল্টোদিকে ইসলামী সন্ত্রাসকে ধ্বংশ করার নামে নির্বিচারে বোমাবর্ষণ চলছে সিরিয়া, ইরাক ও লিবিয়াতে যার শিকার আরো হাজার হাজার মানুষ হচ্ছেন। আমার মনে হয় এর দায় আমাদের সকলের, দায় এড়ানো মানে সমস্যার সমাধানের থেকে দুরে সরে যাওয়া।প্রথমত, এই নিয়ে কোনো সন্দেহ নেই যে এই গোটা যুদ্ধ পরিস্থিতির পেছনে পশ্চিমী সাম্রাজ্যব ... ...

স্ট্র্যান্ড রোডে স্ট্র্যান্ডেড---------------------------কথা ছিল বড় ঘড়ির নিচে তিনটেয়। কেননা গাড়ি তিনটে চল্লিশে। বাপিকে জিগ্গেস করলাম-বাপি, ক'টায় বেরোনো যায়? বাপি মাছি তাড়ানোর মত করে বলল-কেন, দুটোর সময় বেরোবেন ! তেঘরিয়া থেকে হাওড়া স্টেশন যেতে আর কত সময় লাগবে ?যেন, এটা কোনো প্রশ্নই নয়।আমরা কিন্তু তাও সাড়ে বারোটা। বিশেষ করে রাত্রি। সাড়ে বারোটার কথা আমার মাথাতেই এসেছিল, পরে রাত্রি তাতে স্টিক করে যায়। আমি এদিকে যেমন ফলোয়ার চিরকালের, জবরদস্ত কথা শুনলেই মজে যাই, বাপিতে প্রভাব ... ...

আমাদের পুরানো বাড়িতে কাঠের কাজ করেছিল রাজারাম, তা সে প্রায় তিরিশ বছর হয়ে গেল। ঘোষ পাড়ার যৌথ বাড়ি থেকে আমরা স্থানান্তরিত হলাম পাল পাড়ায়, পুকুরের এপার আর ওপার। আমাদেরই বাগান বাড়িতে গড়ে উঠল আমাদের নতুন বাড়ি। গ্রামে আমাদের তখন কাঠের মিস্ত্রী বলতে ওই রাজারাম ও তার ভাই জয়রাম। আদপে হিন্দুস্থানী হলেও রাজারাম ও তার ভাইকে আমরা কোনদিন হিন্দী বলতে দেখি নি আমাদের সামনে। তবে ওদের দুজনের বউ কিন্তু খাঁটি বিহার থেকে আমদানী কৃত হবার জন্য ভালো বাংলা বলতে পারত না। ফলতঃ বাড়িতে ভালোই শান্তি বজায় ছিল – দুই ভাই মদ খেয়ে ... ...

এখানে ইন্ডিয়ান গ্রোসারিতে মাঝে মাঝে লাউ পাওয়া যায়। তবে রান্ধুনি নামের মৌরি মসলা পাওয়া যায় না। রান্ধুনী ছাড়া লাউয়ের আসল স্বাদ আসে না। এটা নিয়ে আমার ক্ষোভ থাকলেও আমার স্ত্রীর ক্ষোভ অন্যত্র। তার দরকার কচি লাউ পাতা। লাউ পাতায় কই মাছ ভাতে সিদ্ধ করে খাবে। এটা শিখেছে আমার মায়ের কাছ থেকে। এর তুল্য সুস্বাদু খাবার এ জগতে নেই।ফ্রজেন কই মাছ দেশ থেকে গ্রোসারিতে আসে। কিন্তু কচি লাউ পাতা পাওয়া যায় না।আমার প্রতিবেশি উল্লাহ সাহেব করিতকর্মা লোক। তিনি বললেন, চিন্তা করবেন না। যোগাড় হয়ে যাবে ... ...

এই ভাবেও জাস্ট, বাই বলে চলে যাওয়া যায়। আপাতত বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায় কাটআউট হয়ে নন্দনের গেটের বাইরে, তবে বাঁয়ে রয়ে গেছে। আমরা ডান দিকে রই, প্রেম ও চুলবুলি জলাঞ্জলি দিয়া রে। বাকী রইল পল গুজম্যান ও হুয়ো সিয়ো-সেন। ২১ শে পড়ল কলির চলচ্চিত্র উৎসব। মদের দোকানের বাইরে বা ভেতরে এখন সে সহজেই ঢুকে পড়তে পারে। নন্দনের দুই কদমে আপাতসুখের স্পাইসগার্ডেন এখন ড্যান্সবার। তবে এখন দাদাযুগ। সকলের হাতেই সাদা জলের বোতল। কতটা সাদা আমি জানি না। ১৯৯৮ সালে চলে যাচ্ছি বারবার, ফাঁকা বাসে গুটিকয় লোক। দুই বৃদ্ধ - ... ...

পুরানো সেই দিনের কথা (৩) - হাঁটি-হাঁটি পা-পা ... "যা চলে যায়, তা আর ফেরে না - এই প্রকৃতির নিয়ম। ডাইনোসরদের দিন গিয়েছে। যে থেরোপডরা একসময় পৃথিবীর রাজা ছিল, তারা আজ পাখি হয়ে রয়ে গেছে, দ্বিতীয় সারির জীব হয়ে। অতীতের সাক্ষ্য দেয় শুধু পাথর-হয়ে ... ...

লাদাখ নিয়ে লেখার শেষে নিজের কাছেই নিজে প্রতিজ্ঞা করেছিলাম, আবার রাস্তায় নামবই।রাস্তা আমাকে টানছিল। এ টান অনেকটা নিশির ডাকের মত, সাড়া দেবার আগে বহুৎ ভাবতে হয়, অথচ ভাবনার শেষে সাড়া না দিয়েও থাকা যায় না। সবাই এ ডাক শুনতে পায় না, কিন্তু যে পায়, তার রাতের ঘুম নষ্ট হয়ে যায়। আমারও যাচ্ছিল। … কোথায় যেন একটা কোটেশন পড়লাম, স্বপ্ন সেইটা নয়, যেটা তুমি রাতে ঘুমিয়ে ঘুমিয়ে দ্যাখো, স্বপ্ন হল সেইটা, যেটা রাতে তোমাকে ঘুমোতে দেয় না। সেই স্বপ্ন আমার রাতের ঘুম নষ্ট করতে থাকল।লাদাখ থেকে ফিরে আসার ... ...

সে দাঁড়িয়ে আছে প্রায় একহাজার বছর ধরে। একভাবে, ত্রিভঙ্গমুদ্রায়, একটা সাজানো কুলুঙ্গির ফ্রেমে। দু'হাত মাথার উপর, ধরে আছে বৃক্ষশাখা। ওষ্ঠাধরের হাসিটি লিওনার্দো কোনওদিন দেখতে পেলে মোনালিসা আঁকা ছেড়ে দিয়ে পায়রা পুষতেন। তাহার নামটি শালভঞ্জিকা। তার চারপাশে অজস্র নায়িকা, যক্ষী, সুরসুন্দরী নিরীহ দর্শকদের বেঁধে রাখে মোহমদির অপাঙ্গমায়ায়। দেবা না জানন্তি, আপ্তবাক্যের একটি পাথুরে প্রমাণ। মন্দিরটা তৈরি হয়েছিলো একাদশ-দ্বাদশ শতকে। কলিঙ্গ শিল্পস্থাপত্যের শেষ উজ্জ্বল নিদর্শন এবং একটি ব্যতিক্রমী সৃষ্টি। ... ...

খাটের ডিভান আমার কাছে সর্বদাই একটা ম্যাজিক প্লেস ছিল যেখানে প্রয়োজনে অপ্রয়োজনে লুকিয়ে রাখা যেত নিজের সমস্ত সিক্রেট। আমার সেমেট্রি অফ ফরগটেন বুকস ছিল আমার খাটের ডিভান। গত কুড়ি বছর ধরে নিজের প্রত্যেকটা দিন একটু একটু করে রেখে দিয়েছিলাম ওখানে। কাল খাট শিফট করার সময় যখন ডিভান খোলা হল বুকটা ছ্যাঁত করে উঠল। মনে হল এক মৃত সভ্যতার মধ্যে ঘুরে বেড়াচ্ছি। যে বই খাতা হারিয়ে গেছে, মরে গেছে-সেই সব নিভে যাওয়া দিনগুলোকে কবর দিয়ে রেখেছিলাম ওখানে। একে একে বেরতে থাকল সবকিছু। মার্সেল প্রুস্ত বলতেন তাঁর পুরনো দিনের কথ ... ...

'The Rojava Revolution is the Paris Commune under German siege, Mardrid during the Spanish civil war,and Stalingrad during the second world war' জর্জ অরওয়েল তার স্পেনের গৃহযুদ্ধে অংশগ্রহণের অভিজ্ঞতা থেকে লেখা ‘ Homage to Catalonia’ শুরু করছেন এইভাবে ‘ In the Lenin Barracks in Barcelona, the day before I joined the militia,I saw an Italian militiaman standing in front of the officer’s table.’। ফ্যাসিবাদি বিরোধী ১৯৩৬-১৯৩৯সালের সেই লড়াই হাজারো স্বাধীনতাকামী মানুষের সাথে পেয়েছিলো ... ...

কালীপূজো নাকি ভূতচতুর্দশী আরও যেন কিকিসব। সকলে কালচারাল অথেণ্টিসিটি আর নেটিভিটি নিয়ে উৎসাহী দেখছি সোশ্যাল মিডিয়ায়। বাঙালির কালীপূজা কেমন করে দিওয়ালী হয়ে উঠছে তা নিয়ে অনেকেই শঙ্কিত। এই দিনে ১৪ শাক খেতে হয়, ১৪ প্রদীপ দেখাতে হয় পিতৃপুরুষকে। বিশ্বাসী পরিবারে বড় হওয়ার মাশুল হিসেবে এইসব দেখতে এবং অল্পবিস্তর অংশ নিতে হয়েছে অতীতে। শাক-টাক কোনদিন খেতে ভাল লাগত না, একেবারে অসহ্য। ১৪ প্রদীপের কিন্তু একটা আধিভৌতিক আকর্ষণ আছে, এক ধরনের জাদুবাস্তবতা আছে। এই যে পূর্বপুরুষের সঙ্গে সংযোগের গল্প, এই 'মৃতের সহিত ক ... ...

আপনেরা কেউই আমার নিবারন মামুকে চেনেন না। তা চিনবেনই বা কী করে। আমার মামু গাঁয়ে গঞ্জে থাকেন,সাতে পাঁচে নেই, এমন কি ছয়েও নেই। সাড়ে তিন, পৌনে আড়াই, চার লক্ষ চুয়ান্ন ........... নাঃ, আমার মামু কোথাও নেই। সারাদিন মাঠে ঘাটে নিজের মনেই ফ্যা ফ্যা করে ঘুড়ে বেড়িয়ে মামুর আমার দিন দিব্বি কেটে যায়।মামুর খালি একটাই সখ - সেটা হচ্ছে বিখ্যাত হবার। সেই ছোটোবেলার থেকেই আমার মামু একটু অন্য রকমের। ঠাকুমাকে জাপ্টে ধরে ঘুমাতে যান আমার মামু, তখন আমার মামুর বয়স কুল্লে সাত। তো ঘুমের মধ্যে মামুর কী খিল খিল ... ...

তপন এক সময় ছোট ভাইটি থেকে আস্তে আস্তে ভাই গোত্রীয়, সেখান থেকে ভাতৃপ্রতিম বন্ধু এবং আরো পরে বন্ধু্র মতনই প্রায় হয়ে গিয়েছিল। আসলে প্রতি বার দেশে ফিরে দেখছি চেনা বন্ধুরা ছড়িয়ে পড়ছে – পেটের ধান্ধায় গ্রামের বাইরে, বা সারা দিন ব্যস্ত থাকার জন্য সেই ফাঁকা মাঠে বা নিমো স্টেশনে আড্ডা আর জমে উঠছে না। ফলতঃ যারা আছে কাছে পিঠে তাদের নিয়েই কাজ চালিয়ে নিতে হত – এবং এই ভাবেই নিজের ব্যাচ- জুনিয়ার ব্যাচের গন্ডি ভেঙে আমি এক হয়ে যেতে থাকলাম তপন ও আরো অন্য তপনদের সাথে। আমাকে ওরা দাদা বলত, মনে হয় ভালোবাসতও কিছ ... ...

বিহারের ভোটের ফলাফল বেরোতে শুরু করার সাথে সাথেই, যখন বিজেপির রাজনৈতিক দর্শনের সাথে সহমত নন যেসব বন্ধুরা, তাঁদের খুশিতে সামিল হয়ে পড়ছি, তখনই আচমকা অন্য কথা মনে পড়লো। এবং যে প্রসঙ্গে এই লেখার সূত্রপাত, তা হলো, সাময়িকভাবে আমার রাজনৈতিক চেতনাকে সরিয়ে রেখে, সেই "অন্য কথা"। ঊনিশশো তিরানব্বই সালের কথা। ভোটের ফলে খুশি হয়ে একটা লাগসই মত স্ট্যাটাস দেব ভাবতেই প্রথমে যা মনে এলো তা হলো পান। তো সেই চক্করে একটা ডায়লগ মনে এলো। সেই ডায়লগ ঠিক মনে আছে কিনা দেখে নিতে গিয়ে খেয়াল হলো সালটা '৯৩। মুনদির বিয়ের বছর। ... ...

সম্প্রতি পশ্চিমবঙ্গে সরকারী খরচে একটা বীফ ফেস্টিভ্যাল হয়ে গেল – কিছু ছোট বড় অবোধ সুবোধ নেতা উপনেতা হবুনেতা ইত্যাদিরা গোরু খাবার ছবি তুলে বেশ বাহবা কুড়োলেন। কেউ বলল বালামো, কেউ বলল ছ্যা ছ্যা, কেউ আবার বলল বেশ তো – একটা প্রতিবাদ তো হল। তো ঘটনা হচ্ছে এসব কী হচ্ছে? কেনই বা হচ্ছে? আরো মজার, এবার আবার একটা পর্ক ফেস্টিভ্যালও হতে চলেছে। তা হোক, ফেস্টিভ্যালের এমনিতেই শেষ নেই আরো দুটো কম বেশীতে ইতরবিশেষ কিছু এসে যাবে না। কিন্তু প্রশ্নটা হল - কাঁইকু?আগে পর্কেরটা দিয়ে শুরু করি – কারণ এখানে প্রশ্নগুলো স ... ...

"শুধু উদ্দীপনায় কোনো কাজই হয়না ; আগুন জ্বালাইতে হইবে, সঙ্গে সঙ্গে হাঁড়িও চড়াইতে হইবে। ..... আমরা অনেক সময় কল্পনা দ্বারাই খুব বেশি পরিমাণে চালিত হই, দেশের কাজ করিতে হইলে মনে ভাবি যেন ধুমধামের সহিত মস্ত একটা অট্টালিকা গড়িতে হইবে, একটা চূড়া প্রস্তুত করিতে হইবে, যেন কোনো-একটা সমারোহব্যাপার--আমাদের চেষ্টা এইভাবে একটা সুবৃহৎ কল্পনায় পর্যবসিত হইয়া যায়।"১৯০৪ সালে ৩১শে জুলাই কার্জন রঙ্গমঞ্চে রবীন্দ্রনাথ দ্বিতীয়বার তাঁর 'স্বদেশী সমাজ' প্রবন্ধের পরিবর্ধিত পাঠটি শুনিয়েছিলেন সমবেত বৃহৎ সংখ্যক শ্রোত ... ...