
চলতি বাজেট অধিবেশন সংসদে চলাকালীন আজ দেশের প্রধানমন্ত্রী স্বর্গের দেবদবীদের বিশেষ আমন্ত্রণ পাঠিয়েছেন বলে জানা গেছে। সংসদীয় গণতন্ত্রে এ হেন দৃষ্টান্ত বিরলতম বলে মন্তব্য করা হলে প্রধানমন্ত্রী জানান এটি ভারত ভূখণ্ডের পুরনো ঐতিহ্যের মধ্যে অন্যতম। সংসদ ভবন ক্যান্টিনের ক্যালেন্ডারের ছবি পেশ করে তিনি প্রমাণ দিয়েছেন রাম রাজত্বে দেবদেবীরা নিয়মিত রাজার দরবারে আসতেন। সংসদের এই বিশেষ অধিবেশনের জন্য প্রাথমিক ভাবে আগামী আর্থিক বছরের প্রথম দিনটি নির্ধারিত করা হয়েছে বলে বিশ্বস্ত সূত্রের খবর। ... ...

আমার শৈশবের অনেকখানি আর কৈশোর ছিল ভারী একলামত| আমি যখন আট নয় বছরের মেয়ে, তখনই আমাকে প্রায় পূর্ণবয়স্ক মানুষ হিসেবে গণ্য করা হত| প্রায় বললাম, কারণ পূর্ণবয়স্ক মানুষের মত আমার মতামত গ্রাহ্য করা হত না, কিন্তু কাজকর্মে, আচার আচরণে পূর্ণবয়স্ক মানুষের মত ব্যবহার আশা করা হত| আমি বুঝতে শুরু করেছিলাম ভাইয়ের আগে জন্মানোয় আমাদের প্রাচুর্য্যের সময়ের পুরোটা, আট বছর ধরে আমি ভোগ করেছি, কিন্তু ভাই মাত্র দুই বছর ----- তাই এখন আর আমার কিছুই প্রাপ্য নয়| নয় বছর বয়সেই আমার পাড়ার মাঠে খেলাধুলো একদম বন্ধ ক ... ...

যখন কার্গিল যুদ্ধ বাঁধে আমি তখন সবে মাধ্যমিক দিয়েছি। কিন্তু মাঝেমাঝে এটা ওটার কারনে স্কুলে যাই। সেই সময় যুদ্ধের ফান্ড বিষয়ে স্কুলে কিছু উদ্যোগ নেওয়া হয়েছিল। সরকারী স্তর থেকে না হলেও সম্ভবত শিক্ষকেরা নিজেরাই এগিয়ে এসেছিলেন এবং ছাত্রদের কাছে আবেদন করেছিলেন ডোনেট করতে। আমি টাকা দিইনি। না, সেই বয়েসে দেশদ্রোহ যুদ্ধোন্মাদনা এসব ভারী ভারী চিন্তার বশবর্তী হইনি। দিইনি, কারণ বাবা যে কুড়ি বা তিরিশ টাকা দিয়েছিলেন সেটা আমি নিজেই সরিয়ে ফেলেছিলাম বিড়ি-সিগারেট খাব বলে। যে শিক্ষক ইনিশিয়েটিভটা নিয়ে ... ...

মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রনের জন্য কেন্দ্রীয় মন্ত্রীসভার ডাকা বিশেষ অধিবেশনে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে দেশের সমস্ত পাইকারি বাজারে একটি করে ২৭২ ফুট উঁচু জাতীয় পতাকা লাগানো হবে। মনে করা হচ্ছে, এর ফলে দেশের মানুষ বিশেষ উপকৃত হবেন। বিশেষত, দলিত ছাত্রদের কল্যানে লাগানো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লাগানো জাতীয় পতাকার সাফল্যের কথা মাথায় রেখেই এই সর্বসন্মত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ আসামের একটি জনসভায় প্রধানমন্ত্রী গভীর দুঃখের সঙ্গে জানিয়েছেন যে শুধুমাত্র একজন চাওয়ালার প্রধান্মন্ত্রী হওয়া সহ্য না করতে পারা ... ...

‘সম্পর্ক’ অনেক সময় নিজের সঙ্গেও। উডি অ্যালেন-এর চাঁছাছোলায়, “Don’t knock masturbation, it’s sex with someone you love”। স্বমেহন নয়, ‘আত্মরতি’ যদি হয় স্বমনন-খোঁজ? যখন নিজেকেই ভাবা যায় ঈশ্বর? নিজেকেই ভাঙা-গড়া, লাথি-আদর, ধুরবাল ও জিওগ্গুরু? হ্যাঁ, “Vanity is the favorite sin”। সৃষ্ট চরিত্রের প্রতি লেখক এতটাই ধ্রুব যে, রক্তমাংসের মানুষও তার কাছে খেলনা। উপন্যাসের খোঁজে স্ত্রীকে প্রাণিত করে সহকর্মীর সঙ্গে সাজানো-প্রেমে; সাজানো-প্রেম সেজে ওঠে, লেখকের আস্তানা হয় অ্যাসাইলামে (শব্দ, ২০০৫, লীনা যাদব)। ... ...

দেশপ্রেম বটিকা হু হু করে বিকোয় – তুষারঝড়ে চাপা পড়ে শক্ত হয়ে যাওয়া জওয়ানদের শরীরের আড়ালে একজনের প্রাণ ধুকপুক করলে সারা দেশ একসঙ্গে প্রার্থনা করে। তখন আর আমাদের মাথায় থাকে না - কেন দুটো পাশাপাশি ঊনিশ-বিশ নিম্নবিত্ত দেশ তাদের জাতীয় আয়ের সিংহভাগ খরচা করে ফেলে ঘেন্নার আগুনটা জিইয়ে রাখতে – কেন সেই আগুনে বলি দিতে হয় তরতাজা যুবকদের? প্রেম টেম বাজে কথা, আসলে এই ঘেন্নাটার বেঁচে থাকা খুব দরকার – তাতে প্রতি বছর প্রতিরক্ষা খাতে ব্যয় বরাদ্দ বাড়ে। শতাংশের হিসেব সমানুপাতে বাড়ে। এই ঘেন্নাটা যতদিন জ্যন ... ...

প্রস্তাবনাঃ যাদবপুর ইউনিভার্সিটির একটি দল কোন এক টুর্নামেন্টে খেলতে বেনারস গিয়েছিল, বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে। সেখানে ক্রমাগত এক অচেনা পরিবেশে নজরদারি এবং আক্রমণের শিকার হয় তারা, যাদবপুরে দেশবিরোধী কাজকর্মের অভিযোগ তুলে তাদের চিহ্নিত করা হয়। নিজেদের ওপরে শারীরিক আক্রমণের ভয়ে তারা ইউনিভার্সিটির জার্সি পরে খেলতেও পারেনি। প্রথম খেলায় হেরে তারা কলকাতায় ফিরে আসে পরের ট্রেনে।একটি ছবির গল্পঃ দক্ষিণ ভারতের সিনেমা সম্পর্কে দীর্ঘদিনের অ্যাকাডেমিক উৎসাহ-পোষণকারী আমি মহেশ বাবু-ভূমিকা চাওলা অভিন ... ...

এই জে এন ইউ কাণ্ডের সময় ফেসবুকে এখানে ওখানে কিছু লেখা লিখেছিলাম। পাইদি বলল সব একজায়গায় করে তুলে রাখতে। তো রইল।**********************************************সত্যজিৎ রায় মারা যাবার পর পশ্চিমবংগ সরকার থেকে ওনার ওপর একটা বিশেষ সংখ্যা করা হয়েছিল। সেখানে একটা লেখায় উৎপল দত্ত একটা ইন্টারেস্টিং গল্প শুনিয়েছিলেন। যখন হীরক রাজার দেশে শুটিং হচ্ছে, উৎপল দত্ত-র প্রথম দিনের শুটিং-এ কয়েকটা ডায়ালগ থ্রো করার পর মাণিকবাবু ওনার কানে কানে বললেন “উচ্চারণে একটু গ্রাম্যতা আর অশিক্ষার ছাপ আনো। ‘করেছিল’ ন ... ...

সম্পর্ক’ কি কেবল সমাজের বিধিবদ্ধ সতর্কীকরণ? প্রসন্ন গিরগিটিসুখ? এমনও তো সুর জাগে, যা গান হয়ে ওঠে না; এমনও তো সুরা হয়, যা দুই উলটো মেরুকে মুখোমুখি বসায়; বদলে দ্যায় চরিত্রের ঝর্ণারেখা, গনগনে রোদ্দুরের ঘাম মুছিয়ে তুলে আনে ছায়াসঙ্গীতে। পেশাদার খুনি ভালবেসে ফ্যালে চির-অদেখা এক নারীকে, সাহারা বলতে টেলিফোনে মায়াকথাজাল (হোয়াট আ ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড, ২০০৬, ফউজি বেনসাইদি)। জয়ী সামরিকের ছেলে নির্বান্ধব প্রান্তরে সময় কাটায় যুদ্ধবন্দী সমবয়েসির সঙ্গে; একদিন বন্ধুর সঙ্গে ঢুকে যায় বিষাক্ত গ্যাস-চেম্বারে (দ ... ...

মূল লেখাটি এনডিটিভি ইন্ডিয়ার সিনিয়র এক্সিকিউটিভ এডিটর শ্রী রবিশ কুমারের, এনডিটিভি সাইটে একুশে ফেব্রুয়ারি প্রকাশিত। রবিশজির অনুমতিক্রমে তার বঙ্গানুবাদটা এখানে দিলাম সকলের পড়ার জন্য। কটা বাজছিল, আমার মনে নেই। মঙ্গলবার সাংবাদিকদের মিছিল থেকে আমি ফিরে এসেই ঘুমিয়ে পড়েছিলাম। কত টাইমজোন, কত দেশ-দেশান্তরের ঘুম আমার চোখে এসে ঝাঁপিয়ে পড়েছিল। নিচে একটা চেঁচামেচির শব্দ শুনে আমার ঘুম ভাঙল। ঘুমচোখে শব্দগুলো শুনে মনে হচ্ছিল, সেগুলোও যেন অন্য কোনও ... ...

তারপর সেই ভয়ানক দিন আসিয়া পড়িল। চন্দ্রবিন্দু কে তলব করা হইল 'আমার ভিনদেশী তারা' গানটি গাওয়ার অপরাধে। স্পষ্টতই ভিনদেশী বলিয়া কোনও শব্দ যে নাই এবং থাকিলেও তাকে আমার বলিয়া সম্বোধনের অপরাধ যে ক্ষমার অযোগ্য, তাহা বুঝাইয়া দিয়া হইল। চন্দ্রিল তাহার শেষ দু ছক্কা পাঁচ এ লিখিলেন, 'আমরা সক্কলে আ-মোদিত। সরকার চন্দ্রবিন্দু প্রাপ্ত হইয়াছে।' এতে চটিয়া গিয়া এক পাব্লিক চন্দ্রিলকে উদ্দেশ্য করিয়া একটি কড়া চিঠি লিখিল আনন্দবাজারে। তার শুরুটা হইল, 'আপনার মত আঁতেল যে ভিনদেশকে আমার বলিবেন এতে আর আশ্চর্য কী? আপনি এদেশের ... ...

১লীভস্একশ তিরিশ কোটি আলোকবর্ষ দূরের দুই ব্ল্যাকহোলের সংঘর্ষ যখন মহাশূণ্যে তরঙ্গ তৈরি করছিল, সেই সকালে, রাজীব আর মায়ার বাড়ির পিছনের সুইমিং পুলের ওপর একটি ফড়িং উড়ছিল। সকালগুলো এরকমই ছিল সচরাচর - জলের ওপর ফড়িং উড়ত, পাখি, প্রজাপতি, রাজীব ব্যস্ত থাকত কফি, ল্যাপটপ আর অফিস বেরোনোর প্রস্তুতিতে, মায়া বাগানে জল দিতে, পুলের পাম্প অন করতে,জলে পড়ে থাকা ঝরা পাতা, ছোটো ডাল পরিষ্কার করতে। এই বাড়ি, এই বাগান, এই পুল মায়ার জীবনে অনেকখানি ছিল। আর ছিল ফেসবুক। এই জগতের বাইরে অন্য কোনো কিছু-সে মাধ্য ... ...

এই লেখার যা পটভূমিকা বেশ দীর্ঘ, জটিল, এবং মোটেই সরলরৈখিক নয়। এই মুহূর্তে ভারতে রাজনৈতিক অস্থিরতা জেএনইউ তে ঘটে চলা ছাত্র আন্দোলন ও তার অভিঘাতে তুঙ্গে। একই সঙ্গে নানা স্তরে রাজনৈতিক চাপানউতোর চলছে, এবং তার মোটের ওপর নানান ডাইমেনশন পাওয়া যাচ্ছে। এক, অবশ্যই যে ছাত্র সংগঠনেই আন্দোলনের পুরোভাগে। দুই, শাসক বিজেপি এবং তার অনুগত দলগুলি। তিন, ভারতীয় মিডিয়া। চার, এবং এরাই ক্রমশ বেশি করে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, বিপুল সংখ্যক মানুষ, যারা আপাতদৃষ্টিতে অরাজনৈতিক। যদিও আমি মনে করিনা অরাজনৈতিক মানুষ হতে পারে, কিন ... ...

যে কোনও ‘সম্পর্ক’ গুঁড়ো করতে, সম্ভবত, দুটো জিনিস যথেষ্ট – বেরহম খিদে আর বেশুমার যৌনতা। খুনের মিথ্যে দায়ে জেলে যায় স্বামী আর মাঝবয়েসি স্ত্রী ফেঁসে যায় খুনি মালিকের শরীরী প্রেমে (থ্রি মাঙ্কিস, ২০০৮, নুরি বিলগে চিলান)। বেরোজগার শ্রমিক আফশোস করে বন্ধুর কাছে, যদি তার রোগা বউটা কারও কামনা কাড়তে পারত, হয়ত ক’টা রুটি জুটে যেত একবেলা পেট চালানোর (সিটি অফ গোল্ড, ২০১০, মহেশ মঞ্জরেকর)। প্রসবের সঙ্গে সঙ্গে শিশুকন্যার শরীরে সংযুক্ত হয় ডাক্তার, মায়ের সামনেই; পর্দায় তখনও খোলা-জন্মনালী মায়ের স্মিতমুখ; মানুষে ... ...

সেইদিনই কলকাতা থেকে ঘুরে গেলেন ব্যাটম্যান ও সুপারম্যান। ঝতিটি সফরে, চেষ্টাই ছিলো এ ব্যাপারে কাক, পক্ষী, ফেসবুক কাউকেই না জানতে দেওয়া। কিন্তু ধরা পড়ে গেলেন আমাসের স্টিং অপারেশনে। দুই বন্ধুর বার্তালাপ হুবহু তুলে দেওয়া হলোব্যাটঃ কিরে? এখানে?সুপাঃ আর বলিসনি ভাই। লুইস বায়না ধরেছে একটা মোবাইল চাই। তাই মরতে এখানে আসা।ব্যাটঃ উরে কি ভালোবাসা। পারিনা, পারিনা।সুপাঃ পারোনা সেটা না বললেও চলে। সাধে কি বাদুড় “ঝোলা” বলে! (ফ্যাঁকাক্রিত হাসি)ব্যাটঃ উহ বীর এলেন আম ... ...

আজ নয়াদিল্লিতে সাংবাদিক সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে সদ্য পাওয়া আইবি রিপোর্ট অনুযায়ী হাজারে হাজারে আইসিস জঙ্গী জেএনইউ এবং জেইউ এর ক্যাম্পাসে প্যারাসুটে করে নেমেছে গত কয়েকদিনে। তারা ছাত্রছাত্রীদের দেশপ্রেমিকদের মুন্ডু কাটার শিক্ষা দিচ্ছে বলে রিপোর্টের দাবি। এও জানা গেছে তারা এই ট্রেনিং এর জন্য কুমড়ো ব্যবহার করছে এবং ব্যাকগ্রাউন্ডে “কদ্দু কাটেগা তো সবমে বাটেগা” গানটি চালানো হচ্ছে। বিশিষ্ট অভিনেতা ও এফটিটিআই এর প্রধান গজেন্দ্র চৌহান গান এবং সংশ্লিষ্ট সিনেমাটি ব্যান করার আবেদন জানিয়েছেন স ... ...

(এই লেখার মূল অডিয়েন্স গুরুর জনতা নয়, মূলত গুরুর বাইরের জনতাকে উদ্দেশ্য করেই লেখা। ব্লগের লেখা, এখানেও তুলে দিলাম। বিশেষ ধন্যবাদ রৌহিনকে, আর শাক্যজিৎকে)(১)লেখা শুরু করার আগে ডিসক্লেইমার দিয়ে রাখা ভালো, যা দিনকাল চলছে। কে কখন কোথা থেকে সিডিশন চার্জ ফার্জ লাগিয়ে দেবে, জানা তো নেই, দিল্লি ঘেঁষে বাস করি, বহুকালের চেনাশনা বন্ধুরাও আজকে কেমন কিছু ইস্যুতে পোলস অ্যাপার্ট হয়ে যাচ্ছে, ঘরের দেওয়ালে পিঠ ঠেকিয়ে বসে আছি – আর পিছু হঠবারও জায়গা নেই। পাকিস্তানে যাবার হুমকি বেশ কয়েকবার পে ... ...

বিশেষ প্রতিবেদনঃ অবশেষে আমেরিকা, চীন, ব্রিটেন, ফ্রান্স এবং আরো নাম জানাতে অনিচ্ছুক আটটি দেশের গোয়েন্দা বিভাগ ছাত্রদের দেশদ্রোহমূলক কাজের প্রমাণ দিয়েছে। কিন্তু আমেরিকার প্রমাণ গ্রহণযোগ্য নয় কারণ তারা প্রথমত ভারতের ঐতিহ্য সম্পর্কে উদাসীন এবং দ্বিতীয়ত নারীস্বাধীনতা বস্তুটিকে অতীব তোল্লাই দেয়, এই কারণে এবিভিপি এই প্রমাণ দাখিল করতে চায়না। চায়নার প্রমাণও গৃহীত হয়নি, কারণ তারা কমিউনিস্ট। এই প্রসঙ্গে এক জনসভায় মেক ইন ইন্ডিয়ার মডেল চায়নার থেকে টোকা কিনা জানতে চাইলে অর্থমন্ত্রী মিঃ জেটলী আবেগে কেঁদে ফেলেন ... ...

হ্যাঁ, মিছিল হাঁটার গপ্পো। আমি তো চিরদিনই রাজনীতি থেকে দূরে থাকা পাবলিক, মিছিলে কখনও হাঁটি নি, স্লোগানও দিই নি, তাই কে ভাই কে দুশমন - জানাটাও হয়ে ওঠে নি সময়মতো। যদিও সমসাময়িক রাজনীতির খবরাখবর ঠিকই রাখি-টাখি, এবং নিজের মত করে তার একটা ইন্টারপ্রিটেশনও করে থাকি। তো, সেই ইন্টারপ্রিটেশন আমাকে জোর করে ঠেলে দিল কালকের মিছিলে, জেএনইউ সলিডারিটি মার্চ। কবিতা কৃষ্ণণ জানিয়েছিলেন দুপুর দুটোয় জমায়েত, আর আড়াইটেয় মিছিল শুরু হবে। আমি সেইমত সাড়ে বারোটার সময় বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। যে হেতু মিছি ... ...

“Cinema is a foreign language, a language created for those who need to travel to the other sides of life.”আখাম্বা একটা বাড়ি, যেখানে বেড়ে উঠছে একটি শিশু। সে খুব গম্ভীর, চুপচাপ পৃথিবী জরিপ করাই যেন তার কাজ। ‘পৃথিবী’ বলতে ওই বিশাল বাড়ি, তার যুবতী মা, পঙ্গু প্রৌঢ় বাবা, আর এক প্রাচীন চাকর। জন্ম-ইস্তক বাবা তাকে মেরে ফেলতে চায়। বড় হতে হতে সে জানতে পারে, মায়ের স্বামী, যাকে সে ‘বাবা’ ডাকে, লোকটা আদতে ধ্বজভঙ্গ; অতএব যোগ্যতাহীন। মা বোঝায়, ওই চাকরটিই তার প্রকৃত প্রেমিক; স্থানীয় প্রথামাফিক যে ... ...