
সচিন রায় কে পাড়ায় সবাই চিনত বিকট বাবু বলে। খিটকেল মেজাজের জন্য। তিনতলা পৈত্রিক বাড়ির দোতলা আর তিনতলা জুড়ে থাকতেন সচিন রায়, একতলায় প্রায় প্রতি চার/পাঁচ মাসে ভাড়াটে বদল হত ইলেকট্রিকলাইন, জলেরলাইন জনিত ঝগড়া ঝাঁটি-র সমস্যায় আর সচিন রায়-এর অষ্টপ্রহর বিকট গালাগালিতে।সচিন বাবুর বাড়ির গেটের বাইরে আলপটকা ট্যাক্সি দাঁড় করানো থেকে পাড়ার ছোটদের পিট্টু খেলার ছুটকো বল সচিন রায়-এর বারান্দায় গিয়ে পড়া-র মত তস্য গর্হিত ঘটনায়, সচিন বাবু'র কঙ্কর কন্ঠ পাড়াসুদ্ধু লোকের 'কানের ভেতর দিয়ে মরমে পশিল রে' হত প্রায়- ... ...

আলাস্কা পার্ট ওয়ানঃ উইন্টার ২০১৫।স্থান, কাল, ইত্যাদিঃফেয়ারব্যাঙ্কস। ডিসেম্বরের শেষ সপ্তাহ (২৪-২৮)। উদ্দেশ্যঃ মূলত অরোরা বোরিয়ালিস খুঁজে দেখা, পারলে ছবি তোলা, এবং আর্কটিক সার্কল পর্যন্ত রোডট্রিপ। চেনা হট স্প্রিং, নর্থ পোল বলে একটা গ্রামে সাজিয়ে রাখা স্যান্টার বাড়ি এগুলো ফাউ।---------------------------------(১)অনেকদিনের ইচ্ছে ছিলো আলাস্কা যাব। বাঘার যেমন ছেলেবেলার সাধ ছিলো রাজকন্যা বিয়ে করবে, সেরকম। কিন্তু রাজকন্যা কিনা গুলিসুতো খেয়ে ফেলেছে, সেই ইস্তক তার দেখা পাওয়া ভ ... ...

#গোলমেলে_গিন্নি_৮ ~শর্মিষ্ঠা নাহাহবু ননদ : গায়ের রং বড্ড চাপা।(পাত্রীর গালে আঙুল ঘসে) আবার মেক আপ করে দু পোঁচ হাল্কা করে রাখো নি তো?হবু জা: ( পাত্রীর হাত টিপে) এঃ কি কেঠো হাত। দিনরাত কম্পিউটার চালালে এমন তো হবেই।পাত্রী: আচ্ছা, আপনাদের ধবধবে ফর্সা নরম তুলতুলে মেয়ে দরকার?লুসি, আঃ আঃ চুঃ চুঃনেপথ্যেঃ ভৌ ভৌ.... গররর গরররহবু ননদ+ জা : থাক, থাক এই লুচি আলুছেঁচকি তুমি রান্না করেছ? ভাল হয়েছে। কিন্তু তুমি সাউথ ইন্ডিয়ান, মোগলাই, চাইনিজ, মাঞ্চুরিয়ান বানাত ... ...

খবরে প্রকাশ, প্রকৃতির ধ্বংসসাধনে বিশেষ অবদানের জন্য আজ শ্রী শ্রী রবিশংকরকে পদ্মবিভীষণ পুরষ্কারে ভূষিত করা হয়েছে। এই পুরষ্কারটি দিতে পেরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী – সকলেই যারপরনাই আনন্দিত বোধ করছেন বলে জানিয়েছেন। যদিও পুরষ্কার ঘোষণা করার কাজটি সহজ ছিল না বলে মাননীয় শিক্ষামন্ত্রী এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন। এই প্রসঙ্গে রবি স্যারের নিকটতম প্রতিদ্বন্দ্বীদের বিষয়ে “নেশন ওয়ান্টস টু নো” বলে গোঁসাই সাহেব চেঁচামেচি জুড়ে দেওয়ায় মন্ত্রীমহোদয়া জানান, এইচ ... ...

পাকিস্থানের লাহোরে জঙ্গীদের দ্বারা সংগঠিত আরেকটি বড় মাপের জঙ্গীহানা সারা বিশ্বের মানুষকে বেদনায় বিষ্ময়ে হতবাক করে দিয়েছে। ঘটনার প্রাথমিক বিহ্বলতার ধাক্কা সামলে বিভিন্ন মহল থেকে এই নারকীয় ঘটনাকে নানাভাবে বোঝা, বিশ্লেষণ করার চেষ্টা চলছে। এই ধরণের নারকীয় সন্ত্রাসের সমাধান কীভাবে হতে পারে তা নিয়ে আলাপ আলোচনা তর্ক বিতর্কও জারী আছে। কেউ তালিবানদের মৌলবাদী কট্টর শরিয়তি আইন নির্ভর ইসলামিক রাষ্ট্র স্থাপনের জন্য মরীয়া চেষ্টাকে এই ঘটনার কারণ হিসেবে বুঝতে চেয়েছেন, কেউ বা ধর্মীয় দিকটিকে তুলনায় গৌণ মনে করে পা ... ...

ক্রিকেট দেখা ছেড়ে দিয়েছি। অনেক কারনেই, সে সব কথা বিভিন্ন পরিসরে আলোচনা করি এবং করব। কিন্তু দেখা ছেড়ে দিলেও খেলাটা এককালে ভালোবাসতাম, নিজেও খেলেছি – কাজেই চোখের সামনে যখন অসাধারণ কোন পারফরম্যান্স চলে আসে, যেমন বিরাট কোহলির (আনন্দবাজার আবার ক’দিন হল “কোহালি” লিখছে দেখছি :D) রবিবারের ইনিংসটা, তখন আর মুখ ঘুরিয়ে থাকতে পারিনা। ক্লাস তো ক্লাসই। কাজেই এই ইনিংসের বিশ্লেষণ, প্রশংসা ইত্যাদির প্রক্রিয়ায় আমারও সামিল হতে ইচ্ছে করল। বিশেষ করে এখন তো ফেসবুক আছে, বক্তৃতাটা সাহস করে দিয়ে দিলেই হল – শ্রোতা কিছু জু ... ...

অনুষ্ঠানের পরের দিনই লেখা শুরু করেছিলাম, তার পরে আর শেষ করি নি। আজ শ্রীশ্রী রবিশংকর পদ্ম সম্মানে ভূষিত হয়েছেন, তাঁর সম্মানে আজ লেখাটা শেষ করেই ফেললাম। জয় গুরুদেব :)অরূপ, বয়সে একটু বড় হলেও, স্কুলে আমার সহপাঠী ছিল। ব্যান্ডেল সেন্ট জনস। ভালো গান করত, হারমোনিয়াম বাজাত, ফলে স্কুলের প্রেয়ারে ও সামনের রো-তে দাঁড়াত। আমিও দাঁড়াতাম, কারণ আমি তবলাটা বাজাতাম। আমাদের মিশনারি স্কুলে প্রতিদিন হারমোনিয়াম তবলা সহযোগে দুটি করে গান হত। জনগণমন আর হে প্রভু, হে দয়াময়। দ্বিতীয় গানটা বুকের কাছে হাত জোড় করে গা ... ...

#গোলমেলে_গিন্নি_৩ ~শর্মিষ্ঠা নাহা- দাদা, বিয়ের পর দেখসি তুমি একবারে বৌয়ের আঁচল ধরা হয়ে গেছস। সংসারের কোনও কিছুতে তোমার নিজের কোনও হাত নাই। ক্যান, দাদা?- মাই ডিয়ার ঠাম্মা, এর কারণের ব্যাখ্যা আমার কাছে আছে। টিংটিং।- তুমি আবার কি কইবা, কও।-দেখুন ঠাম্মা, আপনাদের সময় বৌরা শাড়ি পরত।রাইট?-হ হ। না তো পরব কি?- তখনকার বাঙালি বিবাহিত পুরুষ এক হাতে বৌয়ের আঁচল ধরে থাকলেও একহাত মুঠো করে শূন্যে ছুঁড়ে 'ইনকিলাব জিন্দাবাদ' স্লোগান দিত। বাঙালির কন্ঠ তখন সারা ভারতে ছড়ি ... ...

কেন বুদ্ধ সবকিছু ছেড়ে বেরিয়ে পড়েছিলেন ? আর বেরিয়ে কৃচ্ছসাধনের মার্গ থেকে এক নিঃসঙ্গতার বিশ্বে পরম শূন্যতার বিশ্বে তিনি কি খুঁজে পেয়েছিলেন? নীরবতা? শান্তি? জীবনের চরম অর্থহীনতা? না অর্থপূর্ণতা? এই সব ভাবতে ভাবতে আমি আবিষ্কার করলাম আমি এক নাস্তিক আধ্যাত্মিক। বিষয়টি কি সোনার পাথরবাটির মত শোনালো?আসলে বিষয়টি এক চরম বিরোধাভাষ নিয়েই এগিয়ে চলেছে দিনের পর দিন। সমস্যা হল ধর্ম যখন ব্যক্তি-ধর্ম থেকে সমষ্টিগত ধর্মাচরণে নিজেকে নিয়োগ করে, তখন ধর্মের সঙ্গে দার্শনিকতার আর কোনো সম্পর্ক থাকে না। সামাজিক ধর্ ... ...

চার“গাছেরা ঘুমিয়ে পড়লে কি ফুলেরাও ঘুমিয়ে পড়ে?”খেলার মাঠে হরেক রকমের আচার নিয়ে আসে চুনু হজমিওয়ালা। তার নানারকম কাচের বয়ামের মধ্যে থাকে টক জলে চোবানো লাল কুল। মাটির ডেলার মতো লাল হজমি। তেঁতুলের আচার। বিলাতী আমড়া। কারেন্ট নুন। এগুলো প্রত্যেকটাই আমার কাছে খুব লোভনীয়। প্রত্যেকটি আমার বায়নার জিনিষ। এদের কোনো না কোনটা আমার রোজ বিকেলের সঙ্গী না হলেই মনটা খারাপ হয়ে যায়। ঠিক আজ যেমন হয়েছে। ঠাম্মার কাছে পয়সা চাইতে যাওয়ার সময়ের একটু গন্ডগোল হওয়াতেই বিপত্তিটা ঘটেছে। ঠিক এমনটা হতো না, যদি ... ...

#গোলমেলে_গিন্নি_২ ~ শর্মিষ্ঠা নাহা (১) -বৌমা, বেড়া খোঁপা বাঁধতে পারো?- নাপায়ে আলতা পরতে?- ন্যাঃ-পুণ্যিপুকুর ব্রতর নিয়ম জানা আছে?- ওহ নো।কি হবে কি এইসব ছাইপাঁশ দিয়ে? এসব এখন ব্যাকডেটেড।-কে বলল? আমার পিসতুতো বোনের ছেলের বৌ তো আচার বিচার সব মানে। তা তোমার আর দোষ কি বাপু? ওই তো মায়ের ছিরি! এই বয়সে প্যান্ট শার্ট পরে ঝুঁটি করে আপিস যায়। যেমন মা তার তেমনই তো মেয়ে হবে? আমড়া গাছে তো আর আম ফলবে না। ... ...

#গোলমেলে_গিন্নি_১ ~শর্মিষ্ঠা নাহা- হে প্রিয়তমা,তুমি আমার অর্ধেক আকাশ।-ক্ষিঃ!!!!!!!- ইয়ে, মানে, আজ, এই আন্তর্জাতিক নারী দিবসে, অর্ধেক আকাশ তোমায় দিলাম।- আকাশ তো ভগবানের। তুমি দেওয়ার কে গা গোঁসাই? অসীম মুক্ত আকাশের যেখানে ইচ্ছে নারী পুরুষ যে কেউ অবাধে ডানা মেলবে। গোটা আকাশ ই তো আমার। তার থেকে অর্ধেক কেটে আমার জিনিস আমাকেই দিলে?----তা বেশ, বেশ। দিলেই যখন, ওই অদ্দেকটার সীমা বরাবর আমি এবার কাঁটাতারের বেড়া দিয়ে দেবো যাতে তুমি আর এর ত্রিসীমানা ... ...

গণতন্ত্রের ওপর আস্থাটা আরেকবার ঝালিয়ে নিন। ছত্তিসগড়ে শহীদ হসপিটালের প্রতিষ্ঠাতা সদস্য এবং প্রধান চিকিৎসক ডঃ শৈবাল জানা আপাতত গরাদের পেছনে। এইধরনের লোকগুলোকে যদি গারদের বাইরেই রেখে দেওয়া হবে, তবে জনগণের টাকার শ্রাদ্ধ করে জেলখানাগুলো বানানো কেন? যেসব গোঁয়ারগোবিন্দগুলো দেখতেই পাচ্ছে না যে আমরা এখন ভারতনির্মাণ করছি, আর তাতে অংশও নিচ্ছে না, তারা খামোখা গারদের বাইরে থাকবেই বা কেন? অবিশ্যি আমাদের মতো সুনাগরিকদের এতে চাপ নেওয়ার কোনও দরকার নেই। এই ভারতনির্মাণের সাথে স্লোগান দেওয়া বা র ... ...

গলাবাজি করতে কে না ভালোবাসে? কে না ভালোবাসে যে তিনি বলবেন আর বাকিরা শুনবে। আরও ভালো হয় যদি তার বক্তব্য যারা শুনছেন তারা সক্কলে মিলে একবাক্যে সায়ও দিয়ে দিলেন। তার সাথে সাথে এ আপ্লুত সায়ও দিলেন যে-এই কথাটাই এদ্দিন আমিও বলবো বলবো করেও বলে উঠতে পারিনি, আহা আপনি যেন স্বাক্ষাত ফ্রয়েড। কার না ভালোলাগবে এইরকম একটা মাস সাপোর্ট পেয়ে গেলে তার বক্তব্যের সমর্থনে? বাস ট্রাম মেট্রোয় কারোর সাথে ঝামেলা লাগবার পর সহযাত্রীরা এগিয়ে আসেন আপনার হয়ে, তখন ভালো যে লাগেনা, নিজেকে যে বেশ একটা কেউকেটা বলে মনে ... ...

কর্পোরেট হাসপাতালের জেলেদের কথাএকটি মধ্যবিত্ত যুবক বেসরকারি সংস্থায় অস্থায়ী কাজ করেন। তেত্রিশ বছরের ঐ যুবকটির কোন শারীরিক সমস্যা ছিলোনা। ফ্রি হার্ট চেক আপের জালে ওনাকে আটকেছে বাইপাসের কবিগুরুর নামাঙ্কিত একটি হাসপাতাল। ঐ হাসপাতালটা ও দূর থেকে কয়েকবার দেখেছে আর ভেবেছে বড় বড় হাসপাতালগুলো বড় বড় হোটেলের মতো। বাবাকে নিয়ে কয়েকবার রাতে পি. জি. হাসপাতালে ওনাকে যেতে হয়েছিলো। ওগুলোর একটা আলাদা গন্ধ আছে। বাইপাসের বড়ো রাস্তার দুধারে বড় বড় বাড়িগুলো দেখে কোনটা হোটেল আর কোনটা হাসপা ... ...

ছাত্র-ছাত্রীদের মেসে জল বন্ধ করে দেওয়া হয়েছে। ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। তারা তাই সোশ্যাল মিডিয়ায় কিচ্ছু জানাতে পারছে না। নন-টিচিং স্টাফদের কাজে লাগিয়ে মেসে খাবারও বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো মিডিয়াকে ঢুকতে দেওয়া হচ্ছে না। বাইরের কোনো ছাত্রকেও ঢুকতে দেওয়া হচ্ছে না। ছাত্র-ছাত্রীরা নিজেরা রান্না করছে কাল রাত থেকে। এইমাত্র খবর পেলাম, পাবলিক প্লেসে রান্না করার জন্য দু'জনকে অ্যারেস্ট করা হয়েছে। চারদিন ক্লাস হবে না ঘোষণা করা হয়েছে, আন্দোলন প্রত্যাহার না করলে সেমেস্টার ক্যান্সেল করার হুমকি আসছে লাগ ... ...

বসন্তের আগমনের প্রাক্কালে, হিমের পরশ লেগে আছে আঙ্গুলের ডগায়, গালের চাকচিক্যে, মাছের ঝোলে। চারিদিকে ছড়িয়ে আছে পেঁজা তুলো অথবা কাশফুলের মত ভাঙ্গা কাঁচের টুকরো। দুপুর হতেই সার বেঁধে ঝিঝিপোকার দল এক্কাদোক্কা খেলতে খেলতে এগিয়ে আসে পিচ রাস্তার ধার বেয়ে। এমন প্রযুক্তি-যুগের মা মাসীদের প্রোফাইল পিকচারে দেখা যায় চরম আবেদনময় রকমারি বাহার। পাড়ার মোড়ের টিউবয়েল হোক কিমবা মধ্যরাত্রের কেব্ল টিভি, উভয়েই ঠান্ডা করে তৃষ্ণার ঘোরতর প্রকোপ। তুলকালাম বেঁধেছে তুলকালাম। জনৈক পাড়াতুতো মিঠুন চক্রবর্তীর খোলামেলা ভোট প্রচ ... ...

বসন্ত উৎসব, রঙের উৎসব, ফাগুয়া -হোলী, বাঙ্গালীর দোল উৎসব এসে গেল। অদ্ভুত ভাবে ঠিক একই দিনে বছরের একই সময়ে সেই ঐতিহাসিক সময়ে থেকে কুর্দ জনতা রাষ্ট্রের রক্তচক্ষু এবং গণহত্যা অগ্রাহ্য করে আজকের দিনে (২১সে মার্চ ) রাস্তায়, প্রকাশ্য স্থানে জমা হয় ‘নিউ রোজ ‘ মানাতে। 'নিউ রোজ' হোল কুর্দ নববর্ষ একই সাথে বসন্তের উৎসব। আগের কালে পাহাড়ে পাহাড়ে শীতের ঝরা পাতায় আগুণ লাগানো হত। সারা কুর্দিস্তান, ইরাক, ইরান, তুরস্ক, আর্মেনিয়া, সিরিয়া এমনকি আফগানিস্তানের পাহাড় আগুনে লাল হয়ে যেত আজক ... ...

কান্না ~ শর্মিষ্ঠা নাহা ইউটেরাস বাদ দেওয়া এখন মামুলি ব্যাপার। পেট কাটার তো কোনও ব্যাপারই নেই, ফুটোও করতে হয় না। শরীরের ওপর ধকল প্রায় নেই বললেই চলে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর একা একা বাড়ি যাওয়াটা কোনও ব্যাপার নয়। শুধু হাসপাতালের রেজিস্টারে সই করে ডিসচার্জ সার্টিফিকেট নেওয়ার জন্য একজন পেশেন্ট পার্টি দরকার, তাই অফিস কলিগ দেবযানীদিকে ডেকেছিল তনিমা। সব ফর্মালিটি মিটিয়ে বেরিয়ে দেখে দুটো লিফট ই অকেজো। অগত্যা আস্তে আস্তে সিঁড়ি বেয়েই নামা। ... ...

বিষয়টা হলো ফর্সা, জাঁদরেল নামওয়ালা না হলে কোনো লাভ নেই। যদি কালো হও তাহলে তাহলে হয় দুরন্ত বিপাশা বসু টাইপ হও, নাহলে কেউ পাত্তা দেয়না গোছের মনখারাপ করতে নেই। কোনো লাভ নেই।"ওরকম দেখতে হলে কি হবে, ওর কিন্তু অনেক গুণ", অর্থাৎ গুণ হলো সেকেণ্ডারি। সেই আদ্যিকালের শ্লোকেও তার স্বাক্ষ্য বহন করছে, নাহলে রূপে লক্ষী গুণে সরস্বতী বলা হতোনা। আগে বাগদেবী স্থান পেতেন। আর বিষয়টা অগ্রাহ্য করে কোনো লাভ নেই। মিথ্যা বলা হবে। নিয্যস খাঁটি মিথ্যে বলা হবে। নাহলে চার্লস শোভরাজের ফ্যান ফলোয়িং থাকতোন ... ...