
শহীদ হলেন প্রবাদপ্রতিম কুর্দ কম্যান্ডার ‘ আবু লয়লা ‘ । সিরিয়ায় আইসিসের রাজধানী ‘ রাক্কা ‘ প্রদেশ মুক্ত করার লড়াই শুরু হয়েছে মে মাসের শেষ সপ্তাহ থেকে। প্রায় ৩০০০০ কুর্দ এবং বিভিন্ন জাতি গোষ্ঠী নিয়ে গড়া SDF ২০১৪ সাল থেকে দখল করে রাখা ‘ রাক্কা ‘ শহর আইসিসের হাত থেকে ছিনিয়ে নেওয়ার নির্ণায়ক লড়াই শুরু করেছে বিভিন্ন দিক থেকে। এই লড়াইয়ে সামরিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ “ মানবিজ “ শহর থেকে আইসিস নির্মূল করার লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছিলেন 'প্রবাদ প্রতিম 'কুর্দ কম্যান্ডার ‘ আবু ল ... ...

যা নিশ্চয় হাতে থাকে, তাই যদি পেন্সিল হয়, রাতভোর দাপাদাপিওন্তে পেন্সিলকেই এখন মনে হচ্ছে পার্টিশন। ১৯০০- ১৯৪৭। এই লেখার তাই শুরু নেই সেই অর্থে যদিও একটি সংক্ষিপ্ত ফোনে মাহবুবুর রহমান জানায় সে কলকাতায়, চাঁদের হাটে এসে উঠেছে। আর মোল্লা এখনও ভিসা পায় নাই। আমি বোধহয় ভোরবেলাতেই এসে ঘুমিয়েছি। ফোন তো ঘুমধ্যেই এসেছে। তাই ঘুমঘোর জিপিএস বর্জিত অজ্ঞাত চাঁদের হাটটি সরসুনা বাজার পেরিয়ে কোন এক ক্ষুদিরাম পল্লীতে বুঝতেই আমি বেশ কিছু গাড়িঘোড়া বদল করে ফেলি, আমি পৌঁছলাম সেখানে সাড়ে সাতটায়, সামনে মৌসুমিদি। বলে চলেছেন ... ...

মণিদাকে আমার মাঝে মাঝে মনে হত living Encyclopedia, এক অসামান্য গুরু, যার সংস্পর্শে আসা ভাগ্যের কথা। সেই সময় আমি প্রায়ই মণিদার সঙ্গে Beethoven এর বিখ্যাত Trio for violin, viola & cello শুনতাম। একদিন শোনার পর হঠাৎ মণিদা guitar নিয়ে একটা সুর ভাঁজতে লাগল আর আমি তা শুনে manuscript এ সুরটা scoring করতে লাগলাম। সৃষ্টি হল string orchestra র পরিবেশনায় সেই অবিস্মরণীয় মহীনের ঘোড়াগুলির গান 'ভালবাসি জোৎস্নায়' এর অসামান্য prelude, মণিদার magic voice, বুলাদার হাতের ছোঁয়ায় অনবদ্য guitar bass, তার সাথে বিশুর drumming-এর perfect sense of tempo, যা অবশ্যই আন্তর্জাতিক মানের বলে আমি বিশ্বাস করি। ইতিমধ্য “সংবিগ্ন পাখিকুল ও কলকাতা” বিষয়ক নিয়ে আমাদের struggle চলছে। লোকজন বলতে শুরু করেছে আমরা নাকি উন্মাদের দল। ... ...

ভীষ্ম পর্বপ্রাককথন********************ভীষ্মকে সেনাপতি করেই তো কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু। তবে শুরুর আগেও কিছু শুরু থাকে। যেমন ভীষ্ম পর্বের আগে উদ্যোগ পর্ব। রাজনৈতিক অবস্থান কেমন ছিলো দুই যুযুধান শিবিরে সে নিয়ে আর বিশদে লিখছি না। তবে খুব গোদা ভাবে লিখতে গেলে সমস্ত পুর্ব, উত্তর,আর উত্তর পশ্চিম ভারত ছিলো কৌরব পক্ষে। আর মোটামুটি ভাবে মধ্য আর পশ্চিম ভারত ছিলো পান্ডব পক্ষে। মহাভারতের যুদ্ধে দক্ষিন ভারতের ভূমিকা খুব গুরুত্বপুর্ণ ছিলো না। এক পান্ড্য রাজ(বর্তমানের মাদুর ... ...

সাড়ে পাঁচ ঘণ্টা ডাক্তারের চেম্বারে গাদাগাদি করে বসে থেকে, কড়কড়ে পাঁচশ টাকা খসিয়ে হাতে রইলো একখানা কাগজ। এ কাগজ যেমন তেমন কাগজ নয়, স্পেশালিষ্ট ডাক্তারের প্রেসক্রিপশন, অ্যাবস্ট্রাকট আর্ট। কিছুটি বোঝার উপায় নেই। বোঝার দরকারও নেই। বুঝিয়ে দেবে ওষুধের দোকানের সেলসম্যান। ডাক্তারের দুর্বোধ্য লেখা কেমন অবলীলায় পাঠোদ্ধার করে ফেলে এ দেশের ওষুধের দোকানের সেলসম্যানরা। একবিংশ শতাব্দীতে আমরা মুঠিফোন দিয়ে শ্যামনগর থেকে সিঙ্গাপুরের সমুদ্রতরণীর শয়নকক্ষে থাকার ব্যাবস্থ্যা পাকা করে ফেলছি, কিন্তু প্রেসক্ ... ...

শব্দটা হঠাৎ কানে যেতেই বাবুসোনা বুঝে গেছিল ব্যাপারটা। আর তাই অন্য সবাই চমকে উঠলেও সে চমকায়নি। ছুঁচে সুতো পরাতে পরাতে কাজ না থামিয়েই জিভ দিয়ে চুকচুক করে একটা আওয়াজ করে কেবল বলেছিল, 'আবার গেল একটা!'অবশ্য ঠিক করে বিশ্লেষণ করে দেখলে বোঝা যায় এই শব্দে বাবুসোনার আশ্চর্য হবার মত কিছুই ছিল না। শোক পাবার তো নয়ই। এর আগে জীবনে আরো তিন-তিনবার শব্দটা শুনেছে সে। ঠিক এই এক প্রাবল্য, এক কম্পাঙ্ক, একই স্থায়িত্ব। সেই একই উৎস থেকে সেই একইভাবে ভেসে এল ক্লান্তিহীন সেই একঘেয়ে শব্দ। কিছুটা যেন চাপা বিস্ফোরণের মত। ... ...

বেশ কিছু বছর আগে Dateline NBC কতৃপক্ষ তাদের প্রতিবেদক যোস ম্যানকিউিজ ডেকে বলল, খুড়ো, একটা স্টোরী যে তোমাকে বানাতে হবে – এবং এমন ভাবে বানাতে হবে যাতে পাবলিক হালকা চমকে বলে ওঠে তাই তো, তাইতো এবং আলতো করে বলে কি দিলে গুরু! যোস খুড়ো ভাবছেন এবং ভাবছেন কি স্টোরী করা যায় – একদিন সন্ধ্যাবেলা বাড়িতে টিভিতে সিনেমা দেখতে বসে ইউরেকা বলে চিৎকার করে উঠলেন। গিন্নী ‘ইউরেকা’ শব্দ শুনে ছুটে এসে প্রথমেই এসশিওর করে নিলেন যোসে দিগম্বর কিনা – তারপর বাতচিৎ করে বুঝতে পারলেন এই ইউরেকার কারণ তিনি টপিক খুঁজে পেয়েছেন স্টোর ... ...

ভাগ্যের ফেরে জলধরবাবু আবার পরভূমে নিজবাসী। সেও নয়-নয় করে আজ তিন বছর হতে চলল। আবার সেই সিলিকন ভ্যালি। আবার সেই হাঁপ-ধরানো ঊর্ধশ্বাস। আবার সেই জিনিসের দাম দেখে খাবি। আবার সেই চাকরি নট হবার ভয়। সাড়ে তিন বছর যে সময় দিয়ে ... ...

এখন, মানে ঠিক এখনই, এই মুহূর্তে, এই সাবলীল দিবসাবসানে, তোমার পাশে কিছুক্ষণ বসতে ইচ্ছে করল l যদিও তুমি জানো এই ইচ্ছেটা সাময়িক l অথবা দীর্ঘমেয়াদী কোনও বিপর্যয়ের পূর্বাভাস l যেমন জানো, গন্তব্যগামী বড় রাস্তা পেরোতে গিয়ে কাল পটাং করে ছিঁড়ে যাবে প্রিয় হলুদ কালো স্লিপারের স্ট্র্যাপ l দাঁড়িয়ে পড়ব, বিড়ম্বিত হবো, মুহূর্তকাল, অথবা গোটা ব্যাপারটা খুব স্মার্টলি হ্যান্ডল করে সেফটিপিনওয়ালা চটিসমেত চড়ে বসব ওলা-মিনির সবজেটে সিটে l সবটাই নির্ভর করবে সেইদিন, সেই মুহূর্তটার ওপর l ওই কেব্লে যাওয়া, ওই স্মার্টনেস – সব ... ...

কিরে অনন্যা, তোকে তো চেনাই যাচ্ছেনা, চোখে লেন্স, চুলে রঙ।- হ্যাঁ রে, চুলটা করালাম কাল পার্লারে, লেন্সটা কদিন আগে কিনেছি, কয়েকদিন প্র্যাকটিস করার পরে আজই প্রথম পরলাম।- -- কিন্তু তোর গায়ের রঙের সাথে চুলটা তাও ঠিক আছে, কিন্তু কটা চোখটা ঠিক মানাচ্ছেনা, যতই হোক, শ্যামবর্ণ রঙের সাথে কটা চোখটা ঠিক....- - ন্যাচারাল নয় বলছিস?- - হ্যাঁ রে- - কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানিস, যাদের কটা চোখ, তারা কিন্তু মনুষ্যইতিহাসের অধিকাংশ সময় তারা কিন্তু কালোই ছিল।- - ধুস, কি যে বলিস, নী ... ...

স্বচ্ছ ভারত ----১"দিল্লি তেরা উজারনা,আউর ফির উজারকে বসনাওহ দিল হ্যায় তুনে পায়া,সানি নেহি হ্যায় যিসকা"।"নষ্ট থেকে সৃষ্টি শহর আবার আবারতুলনাহীন এমন হৃদয় আর বলো কার !"দুটো ভাষায় যে শায়েরিটি সিংহ হৃদয় দিল্লী শহরের কথা বলে, সেই শহরটি রাজধানী হবার সুবাদে স্বচ্ছ ভারতের পীঠস্থান। স্বচ্ছতা তো শুধু রাস্তাঘাট পরিষ্কার, আলো অথবা আকাশ-ফোঁড়া কংক্রিট পিলার নয়, মানুষে মানুষে ভালোবাসা আর সদ্ভাবনাও বটে। সেই স্বচ্ছতায় কি পিছিয়ে পড়লো দিল্লি ? এই উর্দু শায়েরিটির সৌজন্যে ? ... ...

ইংরেজী ভাষায় একটা প্রবচন আছে – “The whiter the bread, the sooner you’re dead”, অর্থাৎ রুটি (প্রকারান্তরে ভাত) যত সাদা হবে আপনি তত তাড়াতাড়ি মারা যাবেন। ভাত সাদা হবে নাতো কি লাল হবে? ভ্রূ কুচকে গেলেও প্রস্তাবটা তেমনই। কিছু কিছু দেশে লাল ভাতের কদর সাদা ভাতের চেয়ে বেশী। চীনদেশে ও থাইল্যান্ডে লালভাতের চাহিদা আছে। শ্রীলঙ্কায় পাঁচতাড়া হোটেলেও ভাত চাইলে লালভাতই পাওয়া যাবে। অন্যান্য তৃণভোজী প্রানীরা ঘাসপাতা বেছে খেলেও শস্যদানা এযাবৎ আস্তই খেয়ে এসেছে, এখনও তাই খায়। বেশী বুদ্ধিমান প্রানী হিসেবে মা ... ...

আজ রেড রোডে মা-মাটি-মানুষের সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক উন্মাদনার সৃষ্টি হয়েছে। বারাক ওবামা ভ্লাদিমির পুতিন সহ বিশ্বের বড় বড় নেতারা কাল থেকেই আসতে শুরু করেছেন নবান্নের ছাদে বানানো অস্থায়ী হেলিপ্যাড ব্যবহার করে। শোনা যাচ্ছে হলোগ্রাফিক প্ল্যানচেট করে রবীন্দ্রনাথকেও আনার চেষ্টা চলছে। অন্যদিকে এই ঐতিহাসিক সভা উপলক্ষে আসা ভিনগ্রহী এলিয়েনদের স্পেসশিপের ধোঁয়ায় ময়দানের গাছপালার যাতে ক্ষতি না হয় তার জন্য পরিবেশবিদরা আন্দোলন শুরু করেছেন বলে সূত্রের খবর। যদিও এর উত্তরে জিম থেকে এক্সারসাইজ করে ব ... ...

আমাদের পৃথিবীতে ক্যালেন্ডারের হিসাবে দিন চলে মাস চলে ইয়ার এন্ডিং আসে চলে যায়। স্কুলে স্কুলে গরমের ছুটি পড়ে। সরকারি বাবুরা উইকএন্ডে কবিগুরুর শান্তিনিকেতন যায়। আরেকটা পৃথিবী চলে চাঁদের হিসাবে। মাথার উপর ঝুলে থাকা বুড়ি চাঁদটার দিকে আমরা তাকিয়ে ওঠার অবসর না পেলেও সেই পৃথিবী চলে তার কমাবাড়ায়। চিৎ হয়ে পড়ে থাকা এই ভারতবর্ষের মাথার উপর সটান দাঁড়িয়ে থাকা হিমালয় ;কুমায়ুন আর গাড়োয়াল এই দুই পাহাড়ি এলাকা নিয়ে উত্তরাখণ্ড,যাকে সবাই বলে দেবভূমি। তা অক্ষয় তৃতীয়াতে চাঁদ যখন বাঁকা কাস্তের মত ধারালো হয়ে ... ...

ঘড়ির কাঁটা বোধহয় সাড়ে আটটার ঘর ছাড়িয়েছে। ভাবতে ভাবতে সুপ্রকাশ হিরো হোন্ডার অ্যাকসিলেটর সামান্য কমিয়ে বাঁহাতের কব্জি মুড়ে ঘড়ি দেখার চেষ্টা করলো। হ্যাঁ, আটটা বেয়াল্লিশ, আর দুটো মোড় পেরোলেই---। পিলে-চমকানো প্রেসার হর্ন বাজিয়ে গা ঘেঁষে বেরিয়ে গেলো দুটো বাইক আর বিচ্ছিরি ব্রেক কষে পাশে থামলো এক মারুতি সুইফ্ট। ---- ক্যা আংকল, তব সে সাইড মাংগ রহা হুঁ, কান পে জু নহী রেঙ্গা? বাদ মে শিকায়ত করোগে কি পিছেসে ঠোক দিয়া! সুপ্রকাশ কিছু বলার আগেই পেছনে ... ...

মুখবন্ধ:গত এক বছর ধরে জ্যাক কেরুয়াকের "wake up" নামে বুদ্ধজীবনী ও সুরঙ্গমা সূত্রের ওপর লেখা একটি বইয়ের অনুপ্রেরণায় একটি বই লিখেছি। পুরো একত্রিত অবস্থায় আপনাদের জন্য এখানে তুলে রাখলাম। এক বছরের গবেষণা, একটু একটু করে লেখা। বাংলায় এর আগে হয়ত বুদ্ধদেবের জীবনী নিয়ে লেখা হয়েছে, বৌদ্ধ ধর্ম নিয়েও লেখা হয়েছে (রাহুল সাংকৃত্যায়ন, বাণী বসু (মৈত্রেয় জাতক), শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা), তথাপি যেটা নিয়ে সেভাবে লেখা হয়নি সেটা বৌদ্ধ সূত্র নিয়ে, থেরাবাদ বৌদ্ধধর্ম নিয়ে, থেরিগাথা নিয়ে। আশা করব আপনারা পড়বেন, ... ...

তারা পলিটিক্যালি কারেক্ট মানুষ।তাদের আড্ডা ছিল মরিচঝাঁপি ছাড়িয়ে, পূর্ব-পশ্চিম দুই পাকিস্তান নাড়িয়ে, আমলাশোলের ধারে, ঝান্ডার ছায়ার তলায়। ছেলেবেলায় যখন তাদের আঙুলে কালি ওঠেনি তখন থেকে তারা দেখে আসছে সেই আদ্যিকালের গণতন্ত্র। সে যে কোথাকার কোন তন্ত্র সে খবর কেউ জানে না, কিন্তু সবাই বলে, 'গণতন্ত্র'।যত সব বিপ্লবী ছেলে-মেয়ে, কলেজে বই খুলে যারা মোটে বসতে চায় না, গণতন্ত্রের হাতে কর্পোরেটি নোটের ফড়ফড়ানি শুনে শুনে তাদেরও জিভে জল আসে —পেটমোটা মানিব্যাগ, গোটা নোট, মোটা নোটক ... ...

দ্রোণপর্বে, এটা একটা প্রায় নিত্তনৈমিত্তিক রুটিন ছিলো যে দুর্য্যোধন হয় সরাসরি না হয় অন্যদেরকে নিয়ে দ্রোণকে গালমন্দ করতেন। দুর্যোধন সারাক্ষনই দ্রোণের কাছে খেদোক্তি করতেন,নালিশ করতেন। এই ১৩ দিবসেও ব্যতিক্রম নয়। দুর্যোধন দ্রোণের কাছে আগের দিন রাত্রেই গিয়ে বললেন "আমরা আপনার বধমধ্যে পরিগনিত হইয়াছি ; কেন না আপনি যুধিষ্ঠিরকে সমীপস্থ দেখিয়া আজিও গ্রহন করিলেন না"। দ্রোণ খুব লজ্জা পেয়ে গেলেন।বললেন, আরে না না। “আমি সব সময়েই তোমাদের প্রিয়কার্য্যসাধনার্থ নিরন্তর যত্নবান”। কোন ভাবে অর্জুনকে যুধিষ্ঠিরের ক ... ...

আমাদের আর্থ সামাজিক পরিস্থিতি যা তাতে একটা বড় অংশের মানুষের সামনে সামান্য ডোলই অনেকখানি এবং সেটুকু পাওয়ার বাস্তবতাকে তারা হাতছাড়া করতে চাইবেন না। ক্ষমতায়ন বা এমপাওয়ারমেন্ট এর জটিল দীর্ঘমেয়াদী ও কষ্টকর ঝুঁকিপূর্ণ পদ্ধতি ছেড়ে অনেকেই তাই ডোল রাজনীতি বেছে নেন। বিশেষ করে নির্বাচনের সময়। কিন্তু মমতা ক্ষমতায় আসার পর প্রথম থেকেই এটা করে গেছেন এবং মূলত এটাই করে গেছেন। এই ডোল দেবার কনসিস্টেন্সি এবং বিচিত্র ধরনের ডোল দেওয়ার প্রক্রিয়া পদ্ধতি উদ্ভাবন তার রাজনীতির একটা নিশ্চিত আদলকে তুলে ধরেছে এবং জনগণের কাছে ... ...

বাড়ি খুঁজছি তখন। অপশন তিনটে। পাহাড়ের ওপর। নদীর ধার। বাজার। পাহাড়ের টং এ বাড়ি নেওয়া চাপের। নিজের গাড়ি নেই। তোর্সা নদীর ধারে নিলে অনেকটা হেঁটে এসে তবে ট্যাক্সি স্ট্যানড, কাজেই চলো মার্কেট এরিয়া। ইমিডিএট বস জিগমে ওয়াংদি কথা দিলো চিন্তা কোরনা অত, তোমার হোটেলে থাকার আয়ু তো আরও একুশ দিন আছে, আমি দেখে দেবো বাড়ি ; চলো বিয়ার খাই। অতএব আমরা রোজ আপিসের পরে বিয়ার খাই। তোর্সা নদীর ধারে নাইট ক্যাম্প ও হয়ে গ্যালো একদিন, বাড়ি খোঁজা আর হলনা। প্রমাদ গুনলুম। একদিন ইচ্ছে করে জিগমের সামনেই ... ...