
টি-২০ আসার পর ক্রিকেট দেখা সম্বন্ধে সব উৎসাহ হারিয়ে গেছে। কাল যে ইডেনে ম্যাচ ছিল সেটাও কাল দুপুরবেলা জেনেছি। কিন্তু ইডেনের ম্যাচ থাকলেই আমার ১৯৯৬ সালের এক বিকেলের কথা মনে পড়ে যায়। তখন আমি ১৪, এবং ভারতের যে কোনো টেস্ট ম্যাচ হলেই টিভির সামনে বসে যেতাম বাধ্য ছাত্রের মত। মায়ের বকাবকি পরীক্ষার চাপ সব কিছু অগ্রাহ্য করেই।টেস্ট-ম্যাচটা ছিল ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকা্র। আমার ম্যাচটার কথা মনে আছে হ্যান্সে ক্রোনিয়ের জন্য। সেই ম্যাচে ক্রোনিয়ে খুব খারাপ খেলেছিলেন। ফার্স্ট ইনিংসে সম্ভবত দশের নিচ ... ...

গুরুচণ্ডালী ফেসবুকে গ্রুপে কদিন আগে গৌতমদা (দাশগুপ্ত) আমাকে তাঁর একটি পোস্টে ট্যাগ করেন। বিষয় ছিল 'বেলাশেষে'। ছবিটি তিনি বেশ কয়েকবার দেখেছেন। আমি দেখেছি কিনা, কি বক্তব্য তা জানতে চেয়েছিলেন। একজন সন্দেহ প্রকাশ করেছিলেন সেখানে যে আমি সম্ভবত এ জাতীয় ছবি দেখিনা। কাল আবার বাংলাদেশের একজন সদস্য একটি স্ট্যাটাস শেয়ার করেছেন সেখানে, যাতে বলা হয়েছে 'বেলাশেষে' আদতে নারীর সাবমিসিভ ভূমিকাই প্রতিষ্ঠিত করে এবং তাকে প্রেম বলে চালায়, নারীর ক্ষমতায়নের দিকে যায় না। উত্তর কোথাও দেওয়া হয়নি, এখানেই দিচ্ছি। এই পোস্ট আ ... ...

#গোলমেলে_গিন্নি_১২ ~ শর্মিষ্ঠা নাহাফুলশয্যার রাত--------------(যথারীতি আঙটি পরানো ইত্যাদির পর)বর - সুতপা, তোমাকে আমার কিছু বলার আছে। আমার সঙ্গে থাকতে হলে তোমাকে কথাগুলো মন দিয়ে শুনতে হবে এবং সারা জীবন মানতে হবে।বৌ- কি কথা, আদিত্য?বর - আমার জীবনে মা ই সব। তোমাকে আমার মা র কথা সব অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে।বৌ- আচ্ছাবর - মা যেমন যেমন আচার বিচার পালন করেন, তোমাকেও তাই তাই করতে হবে।বৌ - বেশ, তাই হবে।বর - কোন বাড়িতে কি শিখে এসেছ, আজ ... ...

অন্য কোথা অন্য কোনখানেচলছিলো তো অনেক কিছুই। রোহিত ভেমূলা, কানহাইয়া কুমার, উমর খালে্দ, আজাদী, কাশ্মীর, উত্তরপূর্ব, ঋণখেলাপী বিজয় মালিয়া, নারদ স্টিং এ কাহিল তৃণমূল, নানান বাদ-প্রতিবাদ ইত্যাকার বহুকিছু। এসবের মধ্যেই সুযোগ এলো উত্তর কর্ণাটকের আদিবাসী গ্রামে যাবার। এরা অবশ্য আদিবাসী বলে না, বলে বনবাসী। এই ঘুরতে যাবার একটা নামও দিয়েছে এরা বনযাত্রা। এরা হলো অখিল ভারতীয় বনবাসী কল্যান আশ্রম। উইকি বলছে এরা সঙ্ঘ পরিবারের সদস্য। ধর্মান্তর নিয়ে এদের নানান মাথাব্যথা। আমার সাথে এদের যোগাযোগের সেতু হলো র ... ...

অনলাইন পিটিশনে সই করুন ... ...

পর্ব-১একটা বই একটা গোটা মাস কেড়ে নিয়ে কখোনো এমন ভাবে মুখের দিকে তাকিয়ে থাকেনি। একটা বই আগে কোনোদিন এমন ভাবে বলেনি, বাংলার হরফে যা পড়লে বাংলা সাহিত্যে শুধু তা প্রথম নয় একেবারেই বিরল। শুধু বাংলা সাহিত্যে কেন? বিশ্বের সাহিত্যের ভান্ডারে এই বই খুঁজে বের করা দুঃসাধ্য। এক মা লিখছেন যুদ্ধের দিনলিপি। এক মা লিখছেন এমন এক নিদারুণ সময়ের কথা, ব্যাথার কথা, আনন্দের কথা যা পড়তে বসলে আজ এতোদিন পরেও স্থির থাকতে পারাটা দুষ্কর।আপনি “একাত্তরের দিন গুলির” কথা বলছেন দাদা? আমার হাতে মেলা বইয়ের ... ...

কর্ণসংহার***************************কুরুক্ষেত্র যুদ্ধের ধারাবিবরনী একটা ফরম্যাটেই লেখা হতো। দিনের শেষে সঞ্জয়, কুরুক্ষেত্রের অনতিদুরে হস্তিনাপুর যেতেন এবং সেখানে হততেজাঃ ধৃতরাষ্ট্রকে যুদ্ধের খবর জানাতেন। প্রথমে একেবারে হেডলাইন (যেমন "ভীষ্মের নিধন হইয়াছে"),তারপরে আরো ছোটো খাটো দুঃসংবাদ। ধৃতরাষ্ট্রের বিলাপ ও সঞ্জয়ের ভরৎসনা তারপর উদগ্রীব মহারাজাকে ডিটেইলসে সব জানানো।এদিনেও (পঞ্চদশ দিনের রাত্রে) তার ব্যাতিক্রম ঘটে নি, " মহামতি সঞ্জয় রজনীযোগে উদ্বিগ্নমনে বায়ুবেগগামীশ ... ...

কৈলাসে তখন শিবের গাঁজা-চুল্লু খেয়ে খেয়ে প্রায় ধ্বজভঙ্গ হওয়ার যোগান। ইয়ের থেকে ট্রাইসেপ বেশি টাইট। খুব প্রয়োজনে ত্রিশূলটাকে ট্রাইপড হিসেবে ব্যবহার করে কাজ চালাচ্ছেন কোনওক্রমে। পার্বতী কী আর করবে। তখনও বিশ্বকর্মাকে মাস্টারবেশনের পদ্ধতি বাতলায়নি বৃহষ্পতি। কৈলাস তাই বড়ই ঠাণ্ডা। সেখানে মিটিং মিছিল নেই, বন্য মামনি নেই, নেরুদা নেই, বিচিত্রবীর্য নেই, ল্যাম্পপোস্ট নেই, বাৎসায়ন তখন হরলিক্স ছাড়া কিচ্ছু চেটে চেটে খায়নি। এমন দুরবস্থায় হঠাৎ শিবের একদিন পাতায় অরুচি হল। তিনি বললেন, "মনে বড় কাম জেগেছে গো গোঁসাই ... ...

যথারীতি 'ভোট ‘ এসে গেলো। পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রে (!) পঞ্চায়েত, জেলা পরিষদ, মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে রাজ্য, কেন্দ্র, বিভিন্ন উপ নির্বাচন ইত্যাদি মিলিয়ে ক্যালেন্ডারের প্রায় ৩৬৫ দিন ধরে কোথাও না কোথাও ‘ ভোট ‘ লেগেই রয়েছে । রয়টারের রিপোর্ট অনুযায়ী কেবল মাত্র গত পার্লামেন্ট নির্বাচনে ৩০০০০ কোটি টাকা সরকারী এবং বিভিন্ন রাজনৈতিকদল মিলিয়ে খরচ করেছেন আমাদের মাননীয় সাংসদ নির্বাচনের স্বার্থে। আমরা যদি এর সাথে পঞ্চায়েত, জেলা পরিষদ, মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে রাজ্য, কেন্দ্র, উপ ... ...

ব্রেকিং নিউজঃ ক্রিকেটে জোচ্চুরি করেছিলেন কানহাইয়া কুমার। আজ নী জিউস এবং নাইমস টাঊ একটি বিশেষ ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে কিছুদিন আগে জে এন ইউ তে হওয়া একটি ক্রিকেট ম্যাচে কানহাইয়া কুমার স্পষ্ট রান আউট হওয়া সত্ত্বেও ক্রীজ ছেড়ে না গিয়ে আম্পায়ারের সাথে তর্ক করতে থাকেন। দিল্লী পুলিশ জানিয়েছে তারা এই ভিডিও ফুটেজগুলি নিয়ে তদন্ত করবেন এবং পরবর্তী শুনানিতে এগুলি প্রমাণ হিসাবে ব্যবহার করা হবে।(বাজে খবরের পক্ষ থেকে প্রতিবেদকঃ অমিতায়ু সেনগুপ্ত) ... ...

অবশেষে আমি মারা গেলাম। খুব একটা কষ্টটষ্ট পাইনি। সকালে চা খেতে খেতে পাঁচতলা ফ্ল্যাটের ব্যালকনিতে দাঁড়িয়ে মোবাইলে গেম খেলছিলাম। হঠাৎ মোবাইলটা হাত থেকে ফসকে গেল। নতুন ফোন, কিছুদিন আগে একটা হারিয়েছিল। প্রচন্ড দাম এই ফোনগুলোর। আমার একটাই শখ, দামী মোবাইল ফোন ব্যবহার করা। এমনভাবে বারবার হাতছাড়া করা যায় নাকি। গেল, গেল করে ফোনের পিছন পিছন আমিও ধাওয়া দিলাম। ওমনি দেহটা কেমন পালকের মতন হয়ে গেল। আমিও পড়ছি, ফোনও পড়ছে। আমি কার্নিশে গোত্তা খাই, তো ও টেলিফোনের তারে, আমি পাইপ হাঁতড়াচ্ছি, ও তিনতলার টুসি বৌদির ব্রা ... ...

এক'কিছুটা থাক আলগোছেতে...কিছুটা থাক কাছে...কিছু কথা ছড়িয়ে পড়ুক...চেনা আলোর মাঝে...।''খুব সকালে ঘুম ভাঙতে চাইতো না আমার। লেপের পরে লেপ, চাদরের পরে চাদর এর গা থেকে ওর কাছ থেকে, ছেড়ে যাওয়া বিছানা থেকে টেনে টেনে গায়ে চলে আসতো আমার। লম্বা চাটাইয়ে স্যাঁতসেঁতে পলেস্তারা খসা ঘরে শুয়ে থাকতো ওপার বাংলা থেকে অনিচ্ছায় আসা উদ্বাস্তু মানুষ গুলো। আমিও তাদের মধ্যে কুন্ডুলী পাকিয়ে লেপ, চাদর আর কাঁথার পাহাড়ের মধ্যে সেঁধিয়ে থাকতাম। সকালের রোদ আমাদের বালীর বাসায় ঢুকতো না একটুও। কিন্তু মায়ের উনুনের ধো ... ...

শ্রীজাত শাসকদলের হয়ে লিখেছেন ও সেটাকে বলেছেন প্রোফেশনাল কাজ। এর ফলে যা যা হলো...... বিতর্কলিস্টিঃ ১ স্বঘোষিত জ্যাক কেরোয়াকের দল বলতে শুরু করলেন - "দেখলে তো! সব আসলে স্টান্ট! আরি বাওয়া যেটা প্র্যাক্টিস করি সেইটেই লিখি, এ জিনিস রোইন্দোনাত ছাড়া আর কে আছে বল দিনি" ২ পাছা থেকে স্কুল বেঞ্চের দাগ না যাওয়ারা অব্দি অ্যানালিসিস করতে বসলেন "দূর শ্রীজাত নাকি আবার লেখক! তরল লেখা সমস্ত। খাপছাড়া ইমেজারি, আনন্দবাজার অব্দি ঠিক আছে, তার বেশি অ্যালাউ করা উচিত না।" ... ...

যমুনাতীরে নব্য কানহাইয়ার আগমনে জে এন ইউ এর পুরানো কানহাইয়াকে লোকে ভুলতে বসেছে। প্রধানমন্ত্রীর আদেশে সেনাবাহিনীর এক বিশেষ দল গণনা করে এ বিষয়ে নিশ্চিত হয়েছেন যে যমুনার ধারে প্রাপ্ত কন্ডোমের সংখ্যা জে এন ইউ এর তুলনায় অনেক কম – অতএব এই নতুন রবি কানহাইয়া অনেক বেশী পুত পবিত্র। শোনা গেল দুই ভারতীয় সৈন্য পন্টুন পুল বানাতে গিয়ে যমুনার তীরে মুত্র বিসর্জন করছিলেন বলে রবিবাবু তাদের আর্ট অফ পিসিং শিখিয়ে দিয়েছেন – যাতে আর কখনো পবিত্র ভারতীয় সেনা বদমাশ কানহাইয়ার মত প্যান্ট খুলে খারাপ কাজটি ... ...

শ্বেতশুভ্র পঞ্চ বিষ। : পর্ব ১ : পরিশোধিত নুন স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে একটি আপ্তবাক্য স্মরণীয়: -পাঁচটি সাদা বিষ থেকে দূরে থাকুন। (১)প্যাকেটবন্দি পরিশোধিত নুন, (২) চিনি,(৩ ) সাদা সরু ও চকচকে পালিশকরা চাল এবং (৪ ) সাদা আটা, ময়দা ও তার থেকে ঘরে প্রস্তুত করা রুটি অথবা বাণিজ্যিকভাবে প্রস্তুত করা বিস্কুট, পাউরুটি, কেক, কুকিজ ইত্যাদি অসংখ্য বেকিং করা খাবার এবং (৫ ) দুধ ও দুগ্ধজাত খাবার। প্রথম পর্বের আলোচনা নুন নিয়ে।পরিশোধিত সাদা নুন অ্যাটম বোমার চেয ... ...

আদর্শ নারীঃইহা তৈয়ার করিতে দশটি উপায় গ্রহণ করিতে হয়।১ শাসন- ছোট থেকেই তাকে বুঝিয়ে দিতে হবে তুমি মেয়ে। তুমি একটা এমন প্রানী যার সমস্ত স্বাভাবিকতা আসলে ভীষন গোপনীয় ও না হলেই ভালো হত। স্বাধীনতা মানে হলো পনেরোই আগস্ট।২ আদর- অন্য কোনো অপশন না দিয়ে আগেই পুতুল, রান্নাবাটি, ইত্যাদি এনে দেওয়া। তাছাড়া সেই ছোট বয়সেই “ভালোবেসে” তাকে সংসার সংসার খেলায় অনুপ্রেরণা দেওয়া, বউ সাজিয়ে ছবি, যা মিষ্টি লাগছিলো!৩ আরও শাসন- এবার একেবারে গেঁড়ে মাথার ভেতর ঢুকিয়ে দিতে হবে, যে ... ...

এমনিতে দিবস-টিবস নিয়ে আমার মাথাব্যথা থাকে না। কারণ দিবস বানিয়ে যদি কিছু উদ্যাপন করতে হয়, বুঝতে হবে, সমস্যা আছে বলেই তার এত আড়ম্বরের ঘটা। নারী দিবস তাই আর পাঁচটা দিনের চেয়ে আলাদা। আর কোনো তন্ত্রে বা সিস্টেমে (সিস্টেম বললেই ব্যাপারটা বোধগম্য হয় আরও) শোষক এবং শোষিত এত কাছাকাছি অবস্থান করে না। আর কোনো সিস্টেমে এই দুই শ্রেণি চার দেওয়ালের মধ্যেও থাকে না, এক বিছানায় শোয় না দরজা বন্ধ করে। অন্য আর পাঁচটা সিস্টেমের থেকে এখানেই পুরুষতন্ত্র আলাদা, তাই পুরুষতন্ত্রের মধ্যে ‘নারী দিবস’ সেই সংখ্যালঘুর, গুরুত্ব ... ...

( এই সম্পূর্ণ অজানা কাহিনীটির প্রেক্ষাপট এত বিশাল এবং এতো ঘটনা বহুল ইতিহাস যে যত লেখা হবে তত মনে হবে ওই অংশটি অনুল্লেখিত রইল, এক পর্বে প্রকাশ করলে রেফারেন্স, ক্রস রেফারেন্স ইত্যাদি মিলিয়ে মিশিয়ে অতি বৃহৎ এবং অতীব জটিল হয়ে যেতে পারে তাই লেখাটি অন্তত তিনটি পর্বে প্রকাশিত হবে বলে ধরে রেখেছি অবশ্যই অ্যাডমিনের অনুমতি সাপেক্ষ - বর্তমান পর্বে ১৯১৮ সালের জুন মাস পর্যন্ত সেই দুরন্ত সময়ের বিবরণ ধরা থাকলো - পাঠকের মতামতের অপেক্ষায় থাকলাম ) ইউক্রেন, নেস্টর ইভানোভিচ মাখনো এবং বলশেভিক বিশ্বাস ... ...

একপশলা বর্ষণের পর বসন্ত পূর্ণোদ্যমে রঙিন বেশে অবতীর্ণ হইয়াছে। পর্ণমোচী বৃক্ষগুলিতে যে কয়টি পত্র অবশিষ্ট ছিল তাহারা শাখাচ্যুত হইয়াছে; নিস্পত্র শাখাসমূহ আকাশের দিকে হাত তুলিয়া যেন নবযৌবনের প্রার্থনা জানাইতেছে। উহাদের প্রার্থনা পূর্ণ হইবার আয়োজনও প্রায় সম্পন্ন; কিছু কিছু শাখায় ইতোমধ্যেই নবীন পত্রসম্ভার। চিরহরিৎ বৃক্ষগুলির পত্ররাজিও এই অকালবর্ষণে ধুইয়া উজ্জ্বল বর্ণ ধারণ করিয়াছে। কৃষিক্ষেত্রে নবীন ধান্যচারা অতি মনোরম শ্যামল মখমলের ন্যায় বিস্তৃত, সজিনা শাখায় ফুল ও দন্ডবৎ ডাঁটার সমাবেশ, আম্রশাখাসমূহে ত ... ...

জনৈক ঠুল্লা (দিল্লী পুলিশকে ঠাট্টা করে বলা হয়) উমর এবং অনির্বাণকেঃ তোমরা জে এন ইউ তে জাতীয়তা বিরোধী সভা আয়োজন করেছিলে কেন? অনির্বাণঃ এন্ডারসনের মতে, জাতি একটি কল্পিত সম্প্রদায় যা সেই সব মানুষ, যারা নিজেদেরকে সেই বৃহত্তর গোষ্ঠীর অংশ বলে মনে করেন, তাদের দ্বারা সামাজিক ভাবে নির্মিত... ঠুল্লা ২ কী? এটা আমরা যা প্রশ্ন করেছি তার উত্তর হল? তোমাদের কে টাকা দিয়েছে? অনির্বাণঃ আমরা কয়েকজন মিলে কয়েক হাজার টাকা তুলেছিলাম। প্রত্যেকে অল্প কিছু কিছু করে ডোনেশন দিয়েছে। ঠুল্লা ৩। তার মানে তোমরা এ ... ...