
যে কৌশলেই হোক তারা নিজেদের ন্যায়ের পক্ষের লোক, সৎ লোক হিসেবে উপস্থাপন করতে পারছে। অনেক মানুষের মনে ঢুকাতে পারছে এইটা ধর্মীয় দল, হারলে ধর্ম হেরে যাবে। এত এত আকাম কুকামের খবর সামনে আসে তবুও দেখবেন নিরেট মাথার লোকজনের মনে বিন্দুমাত্র দ্বিধা নেই এই সব নিয়ে। যুদ্ধে সব জায়েজ বলে সব আকামকে জায়েজ বলে দিচ্ছে! আমি একদম চাক্ষুষ দেখে বলছি, জামাতের অনেকেই এইটাকে জিহাদ মনে করে। মনে করে ইসলাম কায়েম করার জন্য তারা এখন জিহাদ করছে। তাই এতে অনেক কিছুই করা হবে যা অস্বাভাবিক লাগবে! এই যে জামাতে ভোট দিলে বেহেশত, জামাতে ভোট দিলে ধর্মের সেবা করা হবে এমন নানা উদ্ভট প্রলাপ যে তারা বকে, আপনার কী মনে হয় এইটা ওরা জানে না যে এইটা উদ্ভট প্রলাপ? জানে, তারপরেও কেন বলে? কারণ বলতে বলতেই বহু মানুষের মনের উপরে চাপ তৈরি করে ফেলতেছে ওরা এই ব্যাপারে। এইটাই কৌশল, ধর্ম আর দলকে এক করে ফেলা। এবং এরপরে দলের বিরুদ্ধে কিছু বললে তাকে ধর্মের বিরুদ্ধে বলা হিসেবে ঘোষণা দেওয়া। ... ...



রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বানিয়ে তোলা হচ্ছে গৃহহারাদের নতুন গৃহ। বিনাশের থেকে নির্মাণে অনেক বেশি সময় লাগে, তা লাগুক। অস্থায়ী বাসায় তারা নিশ্চিন্ত ধৈর্যে বাস করছে। কিছুদিন আগেও যারা গোপনে, মনে মনে রাজা বেণের মৃত্যু কামনা করত, এখন তারাই নতজানু হয়ে করজোড়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করে, “রাজমাতাকে আর কত কষ্ট দেবে, হে ঈশ্বর? করুণা করো, দয়া করো, সুস্থ করে তোলো তাঁর পুত্রকে”। ... ...

যুক্তরাষ্ট্রের বিভিন্ন ফেডারেল কোর্টে জমা থাকা নথির কিছু অংশ প্রকাশের পরপরই সংবাদমাধ্যম, টেলিভিশন স্টুডিও, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে একযোগে যে আলোড়ন দেখা গেছে, তা শুধু অপরাধের ভয়াবহতার জন্য নয়; বরং সংবাদ-ফ্রেমিংয়ের কৌশলগত নির্বাচনের কারণেও আলাদা উল্লেখের দাবি রাখে। শিরোনামগুলি প্রায় সর্বত্র মূলতঃ কিছু বাঁধা লব্জ ভিত্তিক —“Epstein Files”, “Pedophilia Network”, “Elite Abuse Ring”—যেখানে কেন্দ্রবিন্দুতে একক ব্যক্তিত্ব হিসেবে এপস্টাইন-কে স্থাপন করা হচ্ছে।এই ব্যক্তিকেন্দ্রিকীকরণ এমনভাবে নির্মিত যে, বৃহত্তর ক্ষমতাবলয়, আর্থিক পৃষ্ঠপোষকতা, আন্তর্জাতিক চলাচলের অবকাঠামো, এবং রাজনৈতিক-ব্যবসায়িক সম্পর্কের জটিল নেটওয়ার্কটি আড়ালে পড়ে যায়। ... ...


পরিসংখ্যান বলছে, আওয়ামী লীগের একচেটিয়া ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও বরিশাল অঞ্চলে বিএনপি অভূতপূর্ব ফলাফল করেছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলটির কট্টর অনুসারীদের একটি অংশ নির্বাচনে অংশগ্রহণ না করলেও, সাধারণ ও ধর্মভীরু ভোটাররা চরমপন্থার আশঙ্কায় বিএনপির দিকে ঝুঁকেছেন। মূলত ‘সেক্যুলার’ ও ‘লিবারেল’ ভোটের একটি বড় অংশ এবার বিএনপির বাক্সে জমা হয়েছে, যা দলটিকে ৯১ বা ২০০১ সালের চেয়েও বড় জয়ের স্বাদ দিয়েছে। ... ...





আমার ঐশ্বরিক মাহাত্ম্য তুমি লক্ষ করো, অর্জুন, আমার আত্মা থেকেই এই সকল ভূতের সৃষ্টি, আমার আত্মাই এই ভূতের ধারক, কিন্তু আমার আত্মা এই ভূতগণের মধ্যে অবস্থান করেন না। ... ...


সেই ২০১৮ সাল থেকে একই গ্রুপের ছেলেরা কখনো পাঠচক্র, কখনো ছাত্রশক্তি, কখনো নাগরিক কমিটি, কখনো নাগরিক পার্টি নাম দিয়ে, কোটা আন্দোলন নামে আওয়ামীলীগ সরকারের পতনের জন্য জামাত ও ইউনুসের সাথে মিলে অবশেষে ২০২৪ সালে সফল হয়েছিল। এই ছেলেগুলো একেকটা বাটপার না হয়ে সুস্থ্ ধারার রাজনীতি করলে তাদের জন্য লাভ হতো, রাজনীতিতে দীর্ঘকাল থাকতে পারতো। এই সুস্থ্ পথে তো তারা যাবে না সেটা শুরুতেই বোঝা গিয়েছিল। তখনই দেশের টাকা ও সম্পদ চুরির মহোৎসবে নেমেছে এবং তাদের আল্টিমেট জায়গা জামাত-শিবিরের সাথে মিলে যাওয়া সেটাও হয়েছে। তবে একটাই ব্যাপার হলো সেটা হচ্ছে এই ছেলেগুলো ভাগারে মারা পড়বে। এরা কারা এবং কেন ভাগারে মারা পড়বে আসুন আমার অবজারভেশনে দেখাই। ... ...

টানাটানির মধ্যেই কারা হেফাজতে মারা গেছেন সাবেক পানিসম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। এই নিয়ে অন্তত একশজনের উপরে মারা গেলেন লীগের কর্মী কারা হেফাজতে! রমেশ চন্দ্র সেনের মৃত্যুতে মির্জা ফকরুল শোক বার্তা দিয়েছেন। তার বাড়িতে গিয়েছে। অথচ সত্য হচ্ছে এই লোকে ভুয়া মামলায় জেলেও পাঠিয়েছেন মির্জা সাহেবই! এইটাই হচ্ছে আইরনি! এই আইরনি সব জায়গায়ই হচ্ছে। আমার আসনে যে এখন পিপি, আইনজীবী সমিতির সভাপতিকে সাথে নিয়ে বলে বেড়াচ্ছেন যে লীগের কর্মীদের মামলা তুলে নেওয়া হবে, কাওকে ধরবে না পুলিশ, তিনি নিজেই এই সমস্ত মামলার ব্যবস্থা করেছেন, উচ্চ হারে চাঁদা খেয়েছেন! লীগের লোকজন এখন কী খেয়ে মাতাল হলে এদের কথায় নাচবে? সব জায়গায় একই অবস্থা। ... ...


অনুপ্রবেশকারী মুসলমান খুঁজে না পেয়ে এরপর আমরা তাই আরেকটা অনুসন্ধান করি। বাঙালি (হিন্দু এবং মুসলমান) নাম নিয়ে। অনুসন্ধানের কায়দাটা পরে লিখছি। কিন্তু আগে ফলাফল। ২০০২ সালে বেলগাছিয়া কেন্দ্রে বাঙালি নামের ভোটার ছিলঃ ৬২.৮২ % ২০২৫ সালে বিধানগর কেন্দ্রের বাঙালি নামের ভোটারঃ ৫৭.৫০ % এইবার দেখুন, আসল জনবিন্যাস বদলটা ঠিক কী হয়েছে। শহর কলকাতা সন্নিহিত অঞ্চলে একলাফে ৫% বাঙালি কমে গেছে। এটাই জনবিন্যাস বদলের চরিত্র। ... ...

হায়দ্রাবাদ নিয়ে ধারাবাহিক লেখার আজই অন্তিম পর্ব। এতটা পথ অতিক্রম করতে পারবো বলে শুরুতে কখনও মনে হয়নি। তবে ধীরে ধীরে ডানা মেলে উড়ানের পর্ব শুরু করতেই ডানায় ভর করে অনেকটা পথ পাড়ি দিয়ে এলাম। লেখাটা লিখতে পেরে বেশ ভালো লেগেছে। এখন পাঠকদের নেক নজর পড়লে তবেই স্বস্তি পাবো। মনে রাখবেন এখানে হায়দ্রাবাদ একটি প্রতীক। তার আয়নায় অন্যদের দেখার আয়োজন। ... ...

হায়দ্রাবাদ নিয়ে তৃতীয় পর্ব লিখতে বসে বেশ উত্তেজনা বোধ করছি। হায়দ্রাবাদের নগর পরিসর যত বাড়ছে ততই বাড়ছে তার পরিবেশের অবনমনের আশঙ্কা। এই মুহূর্তে এই বিষয়ে হায়দ্রাবাদের আম আদমি খুব একটা চিন্তিত বলে মনে হয়নি। সবটাই তাঁদের কাছে খুব স্বাভাবিক ব্যাপার বলেই মনে হচ্ছে। কিন্তু এই অবস্থা খুব বেশিদিন স্থায়ী হবেনা। তখনই শুরু হবে আসল লড়াই। ... ...

কাজললতায় জোছনা লুকাই --- হারায় নিরুদ্দেশে। মওলা তোমার চাঁদের উঠান হাসলো পথের শেষে ! ... ...