

"হে পার্থ, এই জগতে দৈব এবং আসুর, এই দুই প্রকার স্বভাবেরই জীব ও মানুষ সৃষ্টি হয়েছে। দেবসুলভ মানুষের কথা তোমাকে আগেই সবিস্তারে আমি বলেছি, এখন অসুরসুলভ মানুষের কথা বলছি, শোন"। তাহলে দেবতা ও অসুর কি কোন আলাদা গোষ্ঠীর মানব প্রজাতি নয়? তারা কি প্রকৃতপক্ষে - আমরা যে মানুষ - সেই মানুষেরই দুই রূপ বিশেষ? ... ...

তিনি (মহারাণি সুনীথা) এখন এই রাজভবনের অন্দরমহলে সর্বময়ী কর্ত্রী এবং এর পরেও তিনি তাই থাকবেন! এ বিষয়ে মন্ত্রীমণ্ডলীর কোন নিয়ন্ত্রণ চলে না! অতএব অন্দরমহলের প্রতিটি বিষয়ে তাঁর হস্তক্ষেপ থাকবেই। তাতেও পরিস্থিতি ক্রমাগতঃ জটিল হয়ে উঠতে থাকবে! আমাদের নবীন রাজা ও নবীনা রাণির জীবন অতিষ্ঠ হয়ে উঠতে খুব দেরি হবে না। খুব সংক্ষেপে যদি শুনতে চাও, বৎস, তাহলে বলি, আমি মহারাণি সুনীথাকে এই রাজভবনের অন্দরমহল ও বারমহলের সব কিছু থেকেই বিচ্ছিন্ন রাখতে চাই! ... ...

পশ্চিমবঙ্গের আসন্ন নির্বাচনের প্রাক্কালে রাজ্যের রাজনৈতিক আঙিনায় বেশ কিছু পুরোনো লব্জ ঘোরাফেরা করছে, যেমন কেন্দ্র রাজ্য বঞ্চনা, ভাতা বনাম চাকরি, উন্নয়ন বনাম ধার, দুর্নীতি, সন্ত্রাস ইত্যাদি প্রভৃতি। এই সব গুলিই তাদের নিজস্ব পরিসরে যথেষ্ট গুরুত্ত্ব রাখছে বা রাখবে নিশ্চিত। কিন্তু বিগত বেশ কয়েক বছর ধরে বাঙলার সামাজিক মানচিত্রের এক গভীর মনস্তাত্ত্বিক ও শ্রেণিগত ফাটল দানা বাঁধছে, যা হয়তো এই নির্বাচনের জনমতের অভিমুখ নির্ধারণে অনুঘটকের কাজ করতে পারে, সর্বোপরি এই প্রবণতা আমাদের বর্তমান সময়ের নিরিখে খুব জরুরি একটি পর্যবেক্ষণ। কাজেই সেই বিষয়টি দিয়ে আলোচনা শুরু করা যাক। মূলত গ্রাম শহর যে বিভাজনটি বঙ্গ রাজনীতিতে বরাবরই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে এবং বলতে পারা যায় যে একটি নিয়ামক হয়ে এসেছে, সেখানে একটি রূপান্তরের আভাস পাওয়া যাচ্ছে পরিষ্কারভাবে। এই রূপান্তরের কেন্দ্রবিন্দুতে রয়েছে এক বিশাল 'অ্যাসপিরেশনাল ক্লাস' বা উচ্চাকাঙ্ক্ষী সমাজ, যারা এখন আর কেবল মহানগর-কেন্দ্রিক বা গ্রাম কেন্দ্রিক নয়, বরং বিস্তৃত হয়েছে জেলা-সদর বা মহকুমা স্তরের বর্ধিষ্ণু গ্রামগুলোতেও ... ...
এই লেখায় কিছু পরিসংখ্যানগত পদ্ধতি ব্যবহার করে দেখার চেষ্টা করেছি ভোটার তালিকার নিবিড় সংশোধনীর কারণে কোন ধরনের বিধানসভা আসনে নাম বাদ যাওয়ার সম্ভাবনা বেশি। ... ...

চেনাজানা কিছু শব্দ, সেগুলোকেই টেনেটুনে বাঁকিয়ে চুরিয়ে নতুন করে দেখার চেষ্টা করেছেন মেটেদা। কী কী শব্কেদ? মেটেদাই বা কে? জানতে হলে পড়তে হবে এই উদ্ভট ডিকশনারি। ... ...

সরগমের সাতসুরের কথা মাথায় রেখে সাতটি গল্পের ডালি। ... ...

প্রখ্যাত কবিদের সঙ্গে গল্পে, কবিতা পাঠে, গানে এক অবিস্মরণীয় আড্ডার 'লাইভ' রেকডিং । এক ঐতিহাসিক কয়েক ঘণ্টার বিরল অভিজ্ঞতা । আগ্রহী শ্রোতাকে আপ্লুত করে রাখবে। ... ...


ক্ষর ও অক্ষর এই দুইধরনের পুরুষ জগতে প্রসিদ্ধ। বিনাশী বিকার থেকে উৎপন্ন সমস্ত ভূতকে ক্ষর পুরুষ এবং কূটস্থ নির্বিকার পুরুষকে অক্ষর বলে। এই দুই পুরুষ ছাড়া আরেক জন শ্রেষ্ঠ পুরুষ আছেন, তিনিই পুরুষোত্তম নামে অভিহিত হন। ভূঃ, ভুবঃ আর স্বঃ -এই তিন ভুবনের মধ্যে অবস্থান ক’রে, তিনিই অব্যয় ঈশ্বররূপে সকলকে পালন করেন। [ক্ষর কথার অর্থ যার ক্ষরণ বা ক্ষয় হয় - অর্থাৎ বিনাশী, নশ্বর। আর অক্ষর হল তার বিপরীত, অর্থাৎ অবিনাশী, অব্যয়, অবিনশ্বর] ... ...

আপনিও কি রাজা বেণের প্রভাবে অধর্মে বিশ্বাসী হলেন? আপনি বৃদ্ধ, আপনি প্রজ্ঞাবান্ - আপনি কি জানেন না, ঈশ্বরের অবতারকেও আবাহন করে আনতে হয়? আর্তজনের আগ্রহেই তিনি ধরিত্রীতে অবতীর্ণ হন। ভক্তদের আন্তরিক ও একনিষ্ঠ আরাধনায় বিচলিত হয়েই তিনি এর আগেও এসেছেন, - চরম বিপন্ন সাহায্যপ্রার্থী দেবতা এবং নরকুলকে রক্ষা করতে! ... ...

গ্রিক জনপদগুলির নিজেদের ক্ষুদ্র স্বার্থ নিয়ে খেয়োখেয়ি বা যুদ্ধের বৃত্তান্তগুলিকে কোনো ঐতিহাসিকই গুরুত্ব দেন না। বরং, এইসব যখন থামতো, সেই সময়টুকুর স্মৃতি মানুষ কীভাবে বহন করেছিল, তা বেশি গুরুত্বপূর্ণ। আল্পস পর্বতের গা বেয়ে ওঠার সময় সারাদিনের ঝড় আর তুষারের সঙ্গে লড়াইয়ের পর পর্বতশীর্ষে চোখ-ধাঁধানো সূর্যোদয়ের স্মৃতি যেভাবে পর্বতারোহীর মনে গেঁথে যায়, এ স্মৃতি অনেকটা সেইরকম। সময়ের সঙ্গে স্মৃতি ক্রমাগত ফিকে হতে থাকার সময়, ঊষার আলোয় উদ্ভাসিত কিছু বিশেষ চূড়ার ছবি মানুষের মনে থেকে যায়, তার সঙ্গে বেঁচে থাকে এই জ্ঞানটুকু – মেঘের আড়ালেও এক মনোরম শোভা বর্তমান, আর যে কোনো সময় মেঘ সরে গিয়ে তা নজরে পড়বে। প্লেটো ছিলেন শুরুর দিকের খ্রিস্টধর্মের কাছে এমনই এক আলোকোজ্জ্বল শীর্ষ, আরিস্তোতলও তা-ই ছিলেন মধ্যযুগের চার্চের চোখে; কিন্তু নবজাগরণের পর মানুষ যখন রাজনৈতিক স্বাধীনতাকে গুরুত্ব দিতে শুরু করে, তাদের দৃষ্টি নিবদ্ধ হয় প্লুতার্কে। অষ্টাদশ শতকের ইংরেজ ও ফরাসী প্রগতিশীলদের ওপর যেমন, তেমনই মার্কিন যুক্তরাষ্ট্রের নির্মাতাদের ওপরও তাঁর অসামান্য প্রভাব ছিল; জার্মানির রোম্যান্টিক আন্দোলনে তো তাঁর প্রভাব ছিলই, পরোক্ষভাবে তিনি আধুনিক জার্মান চিন্তাধারাকেও (অনুবাদক: চল্লিশের দশকের) প্রভাবিত করেছেন। ... ...


বিশ্ব নাট্য দিবসকে সামনে রেখে এই নাটকটি লেখা। এখানেও মূল চরিত্ররা না মানুষী। ঈশপের গল্পের চরিত্ররা ছিল না মানুষ। তারাই গল্পের জাল বিছিয়ে দিয়ে আমাদের কৈশোরক মন জমিনের দখল নিয়েছিল। আমাদের পঞ্চতন্ত্রের কাহিনিতেও না মানুষীদের দাপাদাপি। গুরুর পাতায় লেখা আমার সাম্প্রতিক দুটি নাটিকাতেও সারমেয় আর উল্লুকদের কথোপকথন রয়েছে। দুই জাতশত্রু মার্জার এবং মুষিক এই নাটকের মুখ্য চরিত্র, ঠিক যেন টম অ্যান্ড জেরি। মতামত জানান। ওদের উৎসাহ দিন। ... ...

তুঘলক যুগের অবসানের পর দিল্লি সাম্রাজ্যের কেন্দ্রীয় কাঠামো ভেঙে পড়লে উত্তরভারতে সায়্যিদ ও লোদী বংশের অধীনে এক নতুন কিন্তু তুলনামূলকভাবে দুর্বল রাজনৈতিক বিন্যাস গড়ে ওঠে, এবং এই সময় বঙ্গের স্বায়ত্ত প্রবণতা আরও সুস্পষ্ট ও সুসংহত রূপ লাভ করে। ১৩৯৮ খ্রিস্টাব্দে তৈমুর-এর দিল্লি আক্রমণের ফলে তুঘলক শাসনের অবকাঠামো কার্যত ভেঙে পড়ে; এর পরবর্তী পর্যায়ে খিজির খান ১৪১৪ খ্রিস্টাব্দে সায়্যিদ বংশ প্রতিষ্ঠা করলেও তাঁর কর্তৃত্ব মূলত দিল্লি ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সীমাবদ্ধ ছিল। এই সময় বঙ্গ ইতিমধ্যেই ইলিয়াস শাহী শাসনের অধীনে একটি স্বাধীন সুলতানি শক্তি হিসেবে প্রতিষ্ঠিত, যেখানে সামসুদ্দিন ইলিয়াস শাহ-এর উত্তরসূরিরা—বিশেষত সিকান্দর শাহ ও পরবর্তীকালে গিয়াসউদ্দিন আজম শাহ—গৌড় ও পান্ডুয়া কেন্দ্র করে একটি সুসংগঠিত প্রশাসনিক ও সাংস্কৃতিক পরিসর নির্মাণ করেন। ... ...



চোখের সামনে একজন শহীদের কথা শুনলাম, আমি রীতিমত ধাক্কা খেলাম একটা। এমন করেই গেছে কিন্তু কেউ আর ফিরেনি। হাজার হাজার, লাখ লাখ মানুষের মধ্যে মিশে গেছেন হোসেন কাকাও। এমন সত্য চোখের সামনে বছরের পর বছর ধরে ছিল আর আমরা বেখাল হয়ে থাকলাম। কত বড় একটা সুযোগ নষ্ট হল। এত বছর সুযোগ ছিল তাঁকে শহীদ হিসেবে স্বীকৃতি এনে দেওয়ার। এখন? এখন সম্ভবত এই গল্প লুকিয়ে রাখতে পারলেই ভালো হবে সবার জন্য। ... ...

হে কুন্তীপুত্র অর্জুন, দেব, পিতৃ, মানুষ, পশু ইত্যাদি যে কোন যোনিতেই যে দেহ জন্ম নিক না কেন, মহৎব্রহ্ম প্রকৃতি তাদের মাতা আর আমিই চৈতন্যস্বরূপ বীজপ্রদ পিতা। ... ...

মহর্ষি ভৃগু ভললেন, “এই মন্ত্রণা কক্ষে আসার পথে মহামন্ত্রী বিমোহনভদ্রর মুখে একটি বার্তা শুনলাম! এই রাজ্যে অনেকের বিশ্বাস রাজাবেণের এই অসুস্থতার কারণ, বিষপ্রয়োগ এবং আমিই সেই বিষপ্রয়োগের ষড়যন্ত্রী! তখন শুনে মনে ক্ষোভের উদ্রেক হয়েছিল, কিন্তু...”। ... ...