
অবশেষে শাস্ত্রবচনটি এইভাবেই রচিত হয়েছিল - "...প্রজাপিতা মহারাজ অঙ্গের পুত্র অরাতিমর্দন মহারাজ বেণের মানসপুত্র শ্রী পৃথু ভগবান বিষ্ণুর অংশ-অবতার এবং মানসকন্যা শ্রীমতী অর্চ্চি সনাতনী কমলার অংশ রূপে প্রবোধিণী একাদশীর পুণ্য তিথিতে ধরণীতে আবির্ভূত হইয়াছেন"। ... ...

সলিলদার কথায়, সুরে ও অনুপদার অনুপম গায়কীতে শুনেছি - এমনি চিরদিন তো কভু যায় না। তবে সে গানে দিনগুলি ছিল সর্বনাশা নিরাশার। জামনগরে আমার আটটি বছর কেটেছিল তার বিপরীত - অতীব আনন্দময়। তবে তাও তো আর চিরকাল কপালে সয় না। তাই ঘটলো ছন্দপতন - দু মাসেই অনেকটা ঝরে গেল আট বছরের সঞ্চিত স্নেহ। ... ...

আমি এখন এমন এক ঝামেলায় জড়িয়ে পড়েছি যেটাকে আমি সবসময়ই আমার জন্য বেশ সম্ভব বলে মনে করতাম, যদিও আমি সাধারণত এর সম্ভাবনা ১০:১-এর বিপরীতে ধরতাম। আমি শীঘ্রই এক তরুণ পুরুষের সাথে যৌন অপরাধের অভিযোগে দোষী সাব্যস্ত হতে চলেছি। ব্যাপারটা কীভাবে ফাঁস হয়ে গেল তা একটা দীর্ঘ ও মনোগ্রাহী ঘটনা, যেটা নিয়ে একদিন একটা ছোটগল্প লিখে ফেলতে হবে - কিন্তু এখন তোমাকে সেটা বলার সময় নেই। সন্দেহ নেই যে এই সব মিটে যাবার পর আমি একজন ভিন্ন মানুষ হয়ে উঠব, কিন্তু সেই ভিন্ন মানুষটা ঠিক কে হবে সেটা এখনো জানি না। ... ...


আমেরিকান অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব সায়েন্সের বৈজ্ঞানিক গবেষণা-ভিত্তিক ওয়েবসাইট সায়েন্সের বরাদ দিয়ে ডেইলি স্টার লিখেছে যে বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স সেই সময় অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমকে বলেছিলেন, "দয়া করে… ঈশ্বরের দোহাই, এটা করবেন না,” কিন্তু না, তার কথায় কাজ হয়নি। সরকার কোন পূর্ব প্রস্তুতি ছাড়াই টিকা কেনা বাতিল করে। এবং দরপত্র আহবানেও দেরি করে। যতদিনে দরপত্রসহ নানা আমলাতান্ত্রিক জটিলতা শেষ হতে যায় ততদিনে দেশ টিকা শূন্য হয়ে যায়। এই ঘাটতি আর পূরণ হয় না, এখন পর্যন্ত না! এবং এত বড় একটা নির্মম ঘটনা ঘটিয়ে নির্বিকার থেকে যায় সেই সময় সরকার। মানুষ এর কথা জানা শুরু করে যখন শিশু মৃত্যু শুরু হয়। মানুষ বিশ্বাসই করতে পারছে না হামের মত রোগে প্রাণ যাচ্ছে প্রাণের চেয়ে প্রিয় সন্তানের! ... ...


আত্ম-ঔদাসীন্য একটা মহৎ গুণ যা অহং ও স্বার্থপরতা কমাতে সাহায্য করে। নশ্বরতাবোধও তাই। কার্ল মার্কস কথিত হৃদয়হীন জগত আর আত্মাহীন পারিপার্শ্বিকতার মধ্যে মানুষের নিজের মানবত্ব বাঁচিয়ে রাখার লড়াই আধ্যাত্মিকতা ছাড়া আর কি ? ফলে বৌদ্ধধর্মের প্রাসঙ্গিকতা প্রতিদিন বাড়ছে মোহ, রূপ, রহস্য আর মুগ্ধতার ধারাবাহিক হন্তারক এই পৃথিবীতে। একজন আধুনিক যুক্তিবাদী মানুষ কীভাবে দেখবেন এই ধর্মকে? ... ...


বেদ কল্পবৃক্ষ, শ্রীমৎভাগবত সেই বৃক্ষের ফল। শুকপাখির চঞ্চু থেকে যেমন মধুর ফল খসে পড়ে, তেমনই এই সুধাময় শ্রীমৎভাগবত ফল মহাযোগী শ্রীশুকদেবের মুখ থেকে জগতে আবির্ভূত হয়েছে। আম ইত্যাদি ফলের খোসা ও বীজ ফেলে দিয়ে ফলের রস আস্বাদন করতে হয়, কিন্তু এই ফলের কোন অংশই পরিত্যাগ করার যোগ্য নয়, এই ফলের সমগ্র অংশই রসস্বরূপ। হে রসজ্ঞ, ভাবুকগণ, আপনারা এই গ্রন্থের সুধারস পান করতে থাকুন। ... ...

এই ফেনাটির শিরোনাম সন্দীপনীয় শৈলীতে “ভাস্কর সম্পর্কে দুটো একটা কথা যা আমি জানি” - এমনও হতে পারতো। যে শিরোনামটি রয়েছে, সেটাও সন্দীপনের। তাহলে আমি কী করেছি? ... ...

পশ্চিমবঙ্গের ২০২৬ এর বিধানসভার ভোটের প্রথম দফার ভোটদানের হার বিষয়ক কিছু আলোচনা। ... ...


জীবনের বিভিন্ন দুঃসময়ে মাঝে মাঝে এই লাইনটা মনে পড়ে, প্রাচীন বৃক্ষের গায়ে খুদাই করা লিপির মত কেউ যেন লিখেছে কোথাও, And worse I may be yet: the worst is not so long as we can say “This is the worst.” ... ... ...

কর্মসূত্রে নভী মুম্বাইয়ের খারঘরে থাকার সময় ১০/১২ থেকে ০২/১৪ সময়কালের মধ্যে সহ্যাদ্রি অঞ্চলে স্থানীয় মারাঠি ট্রেকমেটদের সাথে ১৭টি হিল ফোর্ট ট্রেকিং করেছি। একটু তাড়াহুড়ো হয়েছিল কারণ জানতাম না কবে বদলি হয়ে যাবো। গেলামও হয়ে বদলি - হুবলী - ০৮/১৫। তবে যাওয়ার আগে বহুদিন ধরে লালিত আশার আশ মিটিয়ে নিয়েছি। ঐ অঞ্চলেই আমার গাড়িতে তিন পূর্বপরিচিত কলকাতার বঙ্গ-দাদা-বন্ধুর সাথে করেছিলাম ৮দিনের ১১০০কিমির এক স্বপ্নীল ভ্রমণ - যা আজও স্মৃতিতে অমলিন। একবার অধূনা মুম্বাইবাসী আদতে বিহারের নিবাসী এক ট্রেকমেটের সাথে দুজনে ওর গাড়িতে ঘুরে এলাম সুন্দর কোঙ্কন উপকূলের কিছু জায়গায়। মারাঠি ট্রেকমেটদের সাথে ১৫জনের দলে চারদিন ঘুরেছি অফবিট গোয়া। একাকী ভ্রমণের সিরিজ তো চলছে, তবে এই মিনি সিরিজে সেই অন্যরকম দলগত ভ্রমণের কিছু কথা আসবে ... ...


মহর্ষি বললেন, “সেই চিহ্ন দুই তিন মাস স্থায়ী হলেই আমাদের উদ্দেশ্য সিদ্ধ হবে। রাজা হিসাবে পৃথু একবার প্রতিষ্ঠিত হয়ে গেলে, কেউ তাঁর শরীরের চিহ্ন পরীক্ষা করতে আসবে না, বৎস”! ... ...

প্রথম দফার নির্বাচনে ফসল ঘরে তুলবে কারা সে সম্পর্কে চার তারিখ চূড়ান্ত চিত্র জানা গেলেও এই মুহূর্তে যে দুপক্ষই সমানে সমানে প্রথম দফায় লড়াই করেছে তা নিয়ে নিসংশয় সব পক্ষই। ... ...

গীতার শেষ শ্লোকটিতে সঞ্জয় বলেছেন, "যে পক্ষে যোগেশ্বর শ্রীকৃষ্ণ, শ্রেষ্ঠ ধনুর্ধর ও পরমভক্ত পার্থ রয়েছেন, সেই পক্ষেই রাজ্যলক্ষ্মী, বিজয়, উন্নতি ও ধর্মনীতিও অবিচল থাকবেন – এ আমার নিশ্চিত অভিমত"। মন্ত্রী সঞ্জয়ের এই বার্তাটি শুনেও রাজা ধৃতরাষ্ট্রের মনে কোন হেলদোল হল না... কে জানে মনে মনে হয়তো বললেন, "যত্তোসব বড়ো বড়ো কথা - যুদ্ধে আমার ছেলেরাই জয়ী হবে..."। ... ...

কৌশিক গাঙ্গুলীর ‘খাদ’ সিনেমায় অরিজিৎ সিংয়ের গাওয়া একটি গান অনেকবার শুনেছি। গানটির শুরুতে কোরাসে উপনিষদের একটি শ্লোক উচ্চারিত হয় - অসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যোর্মামৃতং গময় - শান্তি শান্তি ওম। এটি অজ্ঞতা, মোহ ও অশুভ থেকে আধ্যাত্মিক জ্ঞান ও আলোর পথে পরিচালিত হওয়ার একটি প্রার্থনা। তারপর অরিজিতের ঐশ্বরীক গায়কীতে মন্ত্রোচ্চারণের মতো শোনা যায় - দেখো আলোয় আলো আকাশ…। এই আত্মজীবনীটির অন্তিম অংশটি পড়ে এই গানটি শোনার মতো অনুভূতি হোলো। ... ...

এই সবকিছু মিলিয়ে পশ্চিমবাংলা আগামী ২৪ ঘণ্টার মধ্যে এক অভূতপূর্ব নির্বাচনে ভোট দিতে চলেছে। এখন দেখার এবারের এই ভোটের প্রচারে এবং পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রচারে কী নজর কাটলো এবং এই নির্বাচনের যদি আমরা প্লেয়িং ইলেভেন ইস্যুভিত্তিক তুলে ধরি সেগুলি কী ছিল। ... ...