
One who says 'hm' will be jailedOne who asks 'why'? will be exiled.লিখেছিলেন তামিল কবি ভারথী।আমাদের দেশের অবস্থা তো এখন এইরকমই। তবু না লিখে পারছি না কাল রন্ধন প্রতিযোগিতায় অংশ আপনি নিতেই পারেন, কিন্তু আমাকে দয়া করে ট্যাগ করবেন না। আলপনা দেওয়া খুব পছন্দ করি,বিশেষ করে আদিবাসী গ্রামের আলপনা। কিন্তু কাল সেরকম প্রতিযোগিতাতেও অংশ নেব না। কারণ কালকের দিনটা মেয়েদের ললিতকলায় পারদর্শিতা দেখাবার দিন নয়। রন্ধন বিদ্যায় নৈপুণ্য দেখাবারও নয়। হেভি ডিস্কাউন্টে জুয়েলারি, শাড়ি বা অন্য ভোগ্য খরি ... ...

গল্পটা ঠিক গুরমেহরকে নিয়ে শুরু হয় নি। শুরু হয়েছে তার দুদিন আগে, দিল্লি বিশ্ববিদ্যালয়ের রামজাস কলেজে দুদিনব্যাপী ডিবেটের অনুষ্ঠান ছিল, বিষয় ছিল প্রতিবাদের সংস্কৃতি। তো, সেই ডিবেটের দ্বিতীয় দিনে আমন্ত্রিত বক্তা ছিলেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের রিসার্চ স্কলার, উমর খালিদ।এই অবধি পড়েই নিশ্চয়ই আন্দাজ করে নিয়েছেন কেন অচল সিকি আবার এক বছর বাদে বসে গেছে মন কি বাত লিখতে? বিচ্ছিন্নতাবাদী, রাষ্ট্রবিরোধী, আফজল গুরুর সমর্থক, “ভারত তেরে টুকরে হোঙ্গে” বলে স্লোগান দেওয়া “ভামপন্থী” উমর খালিদকে সেদিন ... ...

অণুগল্প # ১-‘এই লীলা, কাল ফোন করলি না তো ! রাতের দিকে একটা এস এম এস করলাম তোকে। পেন্ডিং দেখালো। মোবাইল অফ করে রেখেছিলি না কি?’-‘হুঁ। শুয়ে পড়েছিলাম আধখানা ভ্যালিয়াম খেয়ে।‘-‘মাথা ধরেছিল?’-‘সে তো আছেই। নিত্য সঙ্গী। আসলে কাল ও এমন অসভ্যতা করছিল-অসভ্যতাই আর কি বলব-‘-‘কেন কি হয়েছে?’-‘কিছুই না। কোনো ইস্যুই নয়। কোথায় কোন লকে চাবি লাগছে না, কোথায় কোন ক্যাবিনেটের হ্যান্ডেল খসে পড়ে গেছে, আমি তুলে রাখি নি তাই হারিয়ে গেছে-এই সব ফালতু ব্যাপার নিয়ে এমন বিশ্রী ভাবে বলল যে তু ... ...

খাপছাড়া স্মৃতিকথাঝুমা সমাদ্দারজানালার ধারে ভ্যাবলা হয়ে বসে ছিলাম, কোথা থেকে যেন বেরিয়ে এলো একটা 'মন', অনর্গল বলে যেতে লাগল-গরমের রাত্তিরে খাওয়া দাওয়ার পর সেই যে বাড়ির পেছনের রাস্তাটা ধরে যখন হাঁটতে বেরোতিস, সেই যে রে, যেখানে পুষ্পাদের বাড়ির বড় বট গাছটা ছিল, যেটা বেয়ে একটা মাধবীলতার গাছ উঠে গিয়েছিল, ফুল ফুটে আলো হয়ে থাকত, সবুজ বট পাতার ফাঁকে ফাঁকে লাল-সাদা ফুল, চাঁদের আলো গাছে পড়লে, গল্পের খেই হারিয়ে যেত, যেন রূপকথার দেশ, কোথায় যেন একটা হারিয়ে যেতে ইচ্ছে করত, মনে আাছে ? মনে ... ...

চমসিরিয়ে লিওন - ২০১৬, ১ ডিসেম্বর****************************জর্জি যুবক ডেভিড ব্রাউন ট্রেকিং পাগল। কিন্তু একটু অচেনা অজানা যায়গা না হলে তার ভালো লাগে না। মহাজনপন্থা ধরে বিখ্যাত সব ট্রেকিং রুট - যেগুলি ক্রমশঃই এক একটা ট্যুরিস্ট স্পট ওঠে, ডেভিড সেগুলো থেকে দূরেই থাকে।পশ্চিম আফরিকার এই দেশ খুব সম্প্রতিই ভয়ানক গৃহযুদ্ধ কাটিয়ে উঠেছে। এখনো দেশটা ক্ষত বিক্ষতই আছে। সাধারন পর্য্যটকেরা তাই খুব একটা ভীড় বাড়ান না এখানে। আর যারাও আসে তারা ঐ শহরের পাশ ঘেঁষে বেলাভূমিতেই ঘোরা ... ...

চিরকালই আমার মনে হয়েছে মৃত্যু কোন সীমারেখা, ভেদাভেদের পরোয়া করেনা। আর যে মৃত তার ওপর এই পৃথিবীর কোন লেনদেন, সম্পর্ক,লিঙ্গ,ধর্ম, সমাজ সংস্কৃতির কোন নিয়ম খাটে না। কারণ সে আর কোথাও নেই। আঙুলের ফাঁকে গলে পড়া জল যেমন, শুধু স্মৃতির আর্দ্রতা অনুভব করা যায়। এমন কি আপাদমস্তক তিক্ততাকেও মন্ত্রবলে ঔদাসীন্যে বদলে দিতে পারে মৃত্যু।তাই হুমায়ুনের মূল সমাধিগৃহ বেড় দেওয়া প্রশস্ত চাতালে যে কবরগুলি রয়েছে সেগুলো হিন্দুস্তানের মহামহিম বাদশার মতো অভিজাত কারোর নয় জেনেও একটির ওপর জুতো পায়ে বসে থাকা ... ...

অমৃতকুম্ভের সন্ধানে' ঝুমা সমাদ্দার ১"বিরিয়ানি ? সেটা কি বস্তু হে দেবরাজ ?" "আরে, 'পলান্ন' রে, 'পলান্ন', পুরনো বোতলে নতুন মদ। "ইন্দ্রের রাজসভায় মেনকার প্রশ্ন শুনে শুরুতেই এক দাবড়ানিতে থামিয়ে দিলেন দেবাদিদেব মহাদেব। অমনি লাফিয়ে উঠেছেন নারদ। "না না, প্রভু, বিরিয়ানি অতি উপাদেয়, একটি অতি অভাবনীয় স্বাদের খাদ্যবস্তু। "" হয়েছে রে বাপু, হয়েছে। ওই একই হলো। যাঁহা বাহান্ন, তাঁহাই তিপ্পান্ন। সেই মাংস মেশানো ভাতই তো ! "" তাই ... ...

ম্যাচ পয়েন্টসরিৎ চট্টোপাধ্যায় / অণুগল্প: খবরদার, টাচ করবে না তুমি আমাকে!ওপাশ ফিরে শুয়ে আছে তুতুল। সুন্দর মুখটা রাগে অভিমানে কাশ্মিরি আপেলের মতো লাল হয়ে আছে। পলাশ কিছুক্ষণ নিজের মনেই হাসল। তারপর জোর করে তুতলকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে বলল, রাগটা কি আমার ওপর, না নিজের ওপর?: তোমার ওপর!: কেন? আমি বাজি জিতে গেলাম বলে?: তুমি চিটিং করে জিতেছ। কাল হোস্টেলে সবাই কী বলবে বলোতো!: কিসের চিটিং? অল ইজ ফেয়ার ইন লভ অ্যান্ড ওয়ার। : মোটেই না। তুমি সিচুয়েশনের আনডিউ অ ... ...

সুরের ভুবনেসরিৎ চট্টোপাধ্যায় / অণুগল্পদশইঞ্চির স্কার্টটা হাঁটুর চার আঙুল ওপরেই শেষ হয়ে গেছে। লজ্জায় মুখ লাল হয়ে যাচ্ছিল পরমার। কোনরকমে হাঁটুতে হাঁটু চেপে মেক-আপ রুমে দাঁড়িয়েছিল সে। দীপ্তি ওকে বোঝাচ্ছিল।: দ্যাখ, আমাদের কাছে এই একটাই মূলধন, আমাদের গান। এই গ্ল্যামার জিনিসটাই তোকে প্লে ব্যাকের দুনিয়ায় টপে নিয়ে যেতে পারে। : তা'বলে এভাবে? আমাকে জোর করে আমার জঁরের বাইরের গান গাওয়াবার প্রয়োজনটা কী? ওরা জানতো না যে আমি আজ গুরুজির সামনে গাইব?: প্লে-ব্যাক গাইতে হলে সব রকম ... ...

আমেরিকা, আমি এসে গেছিআসলে কী --------------অ্যাকচুয়ালি আমার কিন্তু চার ছেলে। অমল,কমল,তমাল আর ইন্দ্রজিৎ।কিন্তু তমাল বাঁচে নি। এক মাস বয়স হলেই শিশু তার প্রথম হাসি হাসে। সোস্যাল স্মাইল। সেরকম ফোকলা মুখে একগাল হেসেছিলো তমাল। একমাস বয়স। এইট্টুকুনি মানুষটা। চোখে চোখ পড়তেই ফিক করে হেসে দিল। কিন্তু তারপরে জন্ডিস হল।অনেক চেষ্টা করলাম। কিন্তু বাঁচলো না।বাকী তিন ছেলেই ঝটাপট বড় হয়ে গেলো। এ এক ম্যাজিক। এই সেদিন দেখলাম বাচ্চাটা হুটোপুটি করছে, অন্য বাচ্ছাদের সাথে মারপিট, ঠোঁট ... ...

আতঙ্কিত ভীমরতিঝুমা সমাদ্দারপরিস্কার দেখতে পাচ্ছি দু' দু'খানা ইন্ডিয়া। দেশের ভিতর দেশ। একখানা দেশ শপিংমলে গিয়ে খুঁজে খুঁজে ঢেঁকিছাঁটা চাল ( না হে, দিশী নাম নয়, নাম তার ‘ব্রাউন রাইস’), কিউয়ি-স্ট্রবেরীর মতো সাত-বাসী বিদেশী ফল(গাছ-পাকা পেয়ারা-কামরাঙায় কিস্যু নেই- ও কেউ খায় নাকি?), 'মিক্সড হার্বস' নামের বিদেশী মশলা(যদিও মশলার জন্য ভারত চিরকাল পৃথিবী বিখ্যাত) চড়া দামে কিনে নিয়ে আসে। 'উইকএন্ডে' আউটিংয়ে যায়, 'ড্রিঙ্ক' করে (মানে করতেই হয় আর কি !), নাচার জন্য আলো আঁধারি ঘরে যায়, চাপা ... ...

১অমাবস্যা-পূর্ণিমা নয়, বছরের এপ্রিল-মে মাস এলেই জয়েন্টের ব্যথায় কাবু হয়ে পড়ে হরেরাম। গত তিন বছর ধরে এটি হচ্ছে। ক্রনিক রোগ বাঁধলো নাকি! হরেরামের চিন্তা হয়। অথচ চিকিৎসার তো কোনো ত্রুটি নেই। পাথফাইন্ডার, আকাশ থেকে শুরু করে যত কোচিং সেন্টার রয়েছে - সবকিছুই চেষ্টা করা হয়ে গেছে। সাথে একুশখানা টিউশনি তো রয়েছেই। কোনোরকম মকটেস্টও দেওয়া বাকি নেই আর। পাড়াতুতো দাদাদের সাজেশন, স্বপ্নাদ্য বাবার মাদুলি, চরণামৃত সব ফেল মেরেছে। কিছুতেই ব্ ... ...

নিলামওয়ালা ছ'আনাসরিৎ চট্টোপাধ্যায় / ছোটগল্পপাঁচতারা হোটেলটাকে হাঁ করে তাকিয়ে দেখছিল সুদর্শন ছিপছিপে লম্বা ছেলেটা। আইপিএল-এর অকশান হবে এই হোটেলেই দুদিন পর। তারকাদের পাশাপাশিই সেদিন ভাগ্যনির্ণয় হবে ওর মতো কয়েকজন প্রায় নাম না জানা খেলোয়াড়ের। পাঁচতারায় ঢোকার সৌভাগ্য হয়নি কখনো তাই পরশুর আগেই আজ একবার সব ঘুরে দেখে যেতে চায় উজান। আজ দুবছর হলো ফার্স্ট ডিভিশন খেলছে উজান। ওপেনিং-এ খেলে। যারা ওকে খেলতে দেখেছে, বলেছে জাত ব্যাটসম্যান ও। কিন্তু সিজানে সাতটা সেঞ্চুরি করার পরও বেঙ্গল রঞ ... ...

পিরীতি রীতিঝুমা সমাদ্দার- কি বইলছিস রে , সহর যাক্যে ইসব তু কি সিখ্যে আইসেছিস, বট্যে ? একদিন চগ্লেট দিব্যে, একদিন পুত্যুল দিব্যে, একদিন কিস কইরব্যেক, একদিন জড়াইঞঁ ধইরব্যেক - ই কি ইনিস্টলমিন পিরিতি 'ট হইঞঁছ্যে ন' কি ? সাত দিন ধইরে ই সব কইরব্যে, আর কুনো কাম লাই ?- হঁ ব ! সাতটা দিনই ত্য। পুরা বচ্ছর পর সাতটা দিন পিরীতি কইরব্যে, ‘ত কি হইঞঁছে ‘ট কি?- কিছ্যুই হয় লাই। কি আবার হব্যেক ? তা'বাদে সমস্ত্য বছ্যর 'ট কি কইরব্যেক ? আর পিরীতি কইরবেক লাই ?- কি আবার কইরব্যেক ? স ... ...

হিঞ্জেওয়াড়ি ফেজ - ৩ : রাত ৯.৩০------------------------------------অফিস থেকেই দেখা যাচ্ছিল বাইরেটা কিরকম মিশমিশে অন্ধকার হয়ে গেছে ৷ তার সাথে নাগাড়ে চিপচিপে বৃষ্টি ৷ এই এসইজেডটায় এখনও বিশেষ কোম্পানি আসে নি ৷ চতুর্দিকে কনস্ট্রাকশানের কাজের ঠ্যালায় সমস্ত রাস্তায় রাবড়ির মত পুরু কাদাবালির স্তর ৷ আজকে তো সিনিয়ার ম্যানেজার বলেছে গাড়ীতে নিয়ে নামিয়ে দেবে, তাতেই এই ১০টা অবধি থেকে যাওয়া ৷ নাহলে এই ১০টার বাসে চাঁদনি চক গেলে আর টমটম পাওয়া যায় না ৷ সাড়ে নটার পরই টমটম বন্ধ হয়ে যায় ৷ ... ...

নগরকাকের গল্প১শামসোজ্জোহা বাসায় এসেই খবর পেয়েছে তার স্ত্রী ও কন্যা একসাথে কাক হয়ে উড়ে গেছে। এটি কোন ভালো খবর না। খারাপ খবর। খারাপ খবরে শামসোজ্জোহার মন খারাপ হল। সে একহাতে জ্বলন্ত সিগারেট রেখে আকাশের দিকে তাকিয়ে ভাবতে লাগল কী করা যায়।দূরে শাহজালাল(র) এর দরগার মসজিদের উচু মিনারে নিচের রাস্তার দিকে তাকিয়ে বসেছিল এক নগরকাক। তারও মন খারাপ। তার মন খারাপের কারণ জানতে যেতে হবে একটু দূর...কিছু আগের ঘটনায়......শহরের কাকদের তখন ... ...

বাংলা ভাষা একটি মিশ্র ভাষা। তার মধ্যে বৈদিক ভাষার অবদান যেমন আছে, তেমনি আছে খেরওয়াল বা সাঁওতালী ভাষার অবদান। আমরা আর্য থেকে উদ্ভূত হয়ে বিভিন্ন মিশ্রণের মধ্যে দিয়ে আজকের চেহারায় এসেছি, এরকম না বলে আমরা অস্ট্রো এশিয়াটিক গোষ্ঠী থেকে উদ্ভূত হয়ে বিভিন্ন সংমিশ্রণের মধ্যে দিয়ে, যার মধ্যে আর্য সংমিশ্রণও আছে, আজকের চেহারায় এসেছি - এভাবেও বলতে চাইতে পারেন কেউ কেউ। ব্রাহ্মণ, বৈদ্য, কায়স্থ (কাবাব) এর উচ্চবর্ণ ও শূদ্রদের নিম্নবর্ণ বিভাজন উত্তর ভারতের ক্ষেত্রে যেভাবে আছে, এখানে সেভাবে দেখা সম্ভব নয়। এখানকার ব ... ...

ইশকাপনের বিবিসরিৎ চট্টোপাধ্যায় / অণুগল্পসেদিন রিমির হাতটা ধরে এক ঝটকায় শিমূলগাছটার আড়ালে টেনে নিয়ে গেছিল রুদ্র। বুকটা ধড়াস ধড়াস করছিল রিমির। হাতটা ছাড়িয়ে ও বলেছিল, একী রুদ্রদা! কী করছ?: যা বলছি মন দিয়ে শোন! তুই জিততে চাস?: হ্যাঁ, কিন্তু ...: একটু বুদ্ধি খাটালেই কিন্তু আমরা জিততে পারি। : কী করে?: চাস কি চাস না?: চাই। : তাহলে আগে প্রতীজ্ঞা কর কাউকে বলবি না!: কী?: যেটা বলব। : আমায় কী করতে হবে?: আগে প্রমিস কর!: বেশ, প্রমিস কর ... ...

প্রথম অধ্যায়টিটো মিয়া মুখ কাঁচুমাচু করে বলল, “স্যার আমি বাড়িত যাইতে চাই। জরুরী খবর আসছে।”রহমান সাহেব মনযোগের সাথে তার পড়ার টেবিলে ঝুঁকে কিছু একটা পড়ছিলেন। তিনি মাথা না তুলেই জিজ্ঞেস করলেন, “কবে?”“আইজই স্যার। এক্ষনি যাইতে হবে।”রহমান সাহেব এবার তাকালেন টিটো মিয়ার দিকে। ভালো বাবুর্চী হিসেবে তার নাম এলাকাতে ছড়িয়ে পড়েছে। আশপাশের কয়েক বাড়িতে বিভিন্ন উপলক্ষ্যে রান্নার ডাকও পড়েছিল।রহমান সাহেব বললেন, “টাকা পয়সা কিছু লাগবে?” ... ...

ওই যে শাহরুখ খান তার কোনো একখানি ইমোশনাল টর্চার মূলক অভিনয়ে জানিয়েছিলেন যে পৃথিবীর কেউ না কেউ কারুর না কারুর জন্য অপেক্ষা করছে।যার মানে বোধহয় এরম যে দুনিয়ার প্রত্যেকটা লোক কারুর না কারুর কাছে ধার নিয়েছে কি বউ নিয়ে পালিয়েছে বা তার থেকেও খারাপ, কোনো ভালো বই পড়তে নিয়ে স্রেফ মেরে দিয়েছে।অতএব, ধার দেওয়া কি বউ পালানো বা বই হারানো লোকটা অপেক্ষাতেই থেকে যাবে। এটা ছাড়াও অন্য মানে থাকতে পারে, তবে আমার মাথা আমার ভুঁড়ির মাফিক মোটা, এর চেয়ে বেশি বুঝতে পারিনি।আমার এই কম বোঝা নিয়ে আরেকটা গপ্পো আছে। আমার ভাই অর ... ...