
শ্রীজগন্নাথ ও ছোটবেলার ভিড়-----------------------------------------------------------মামাবাড়িতে নাতি হিসেবে কদর তো ছিলোই। ভাগনা হিসেবে ছিলো আলাদা ব্যাপারস্যাপার। সেযুগে রোগী দেখে ফেরা মামার ব্যাগ হাতড়ে মিলতো আঙুর, কখনও মুগবেড়িয়ার স্কুলমোড়ের জনপ্রিয় রসমালাই, বা কালো পলিথিনে জামরুল…!মামা তাঁর বন্ধুদের আমায় নিয়ে মজা করে একটা কথাই বলতেন, “ভাগনা জগন্নাথ, ঠিকভাবে সেবা না করলে অমঙ্গল হবে”। ব্যাস এভাবেই প্রথম জগন্নাথ শব্দটির সাথে পরিচয়।এভাবে জগন্নাথ দেবের জলজ্যান্ত অবতার হয়েও আম ... ...

এটি মূলতঃ তির্যকের 'রয়েছি মামণি হয়ে' ও শুচিস্মিতা'র 'সন্তানহীনতার অধিকার'এর পাঠপ্রতিক্রিয়া।--------------------------মা শব্দটি এখনও মহিমান্বিত। সুদূর অতীতের প্রত্যক্ষ অভিজ্ঞতা তো নেই। এখনো এমন ভাবার কোন কারণ দেখি না যে ভবিষ্যতে মা শব্দের গুরুত্ব কোমলতা এবং মহিমা কমে যাবে। আমি এও বিশ্বাস করি না যে অন্তত মানব শিশুর জীবনে বাবার ভূমিকা কম গুরুত্ব পূর্ন। তবে এই আলোচনা মায়ের বৃত্তেই সীমাবদ্ধ থাকবে। বিতর্ক এখনো এই পর্যায়ে আসেনি যে জৈবিক দিক দিয়ে শিশুর প্রাণোদ্গমে মা অথবা বাবা সমান গুরুত ... ...

ভারতে বিজ্ঞান গবেষণা ও সেই সংক্রান্ত ফান্ডিং ইত্যাদি নিয়ে কিছুদিন আগে 'এই সময়' কাগজে একটা লেখা প্রকাশিত হয়েছে। সেই লেখাটা নিজে ফেসবুকে দুচার কথা লিখেছিলুম। এখানেও দিলাম। আলোচনা হলে ভাল লাগবে। এটা একটু গাছে না উঠতেই এক কাঁদি চাওয়া হয়ে যাচ্ছে। বিশ্বমানের গবেষণা করতে শুধুই টাকা আর সুযোগ-সুবিধে লাগে (এমনও নয় যে ভারতে টাকা আর সুযোগ-সুবিধার অভাব নেই) এমন ... ...

- দিস ব্লাডি ইউনিয়ন কালচার ইস ক্র্যাপ। আপিস ফেরত পথে চিলড্ বিয়ারে চুমুক দিয়ে বলেছিল অসীম। কেতাদুরস্ত মাল্টিন্যাশন্যালে প্রজেক্ট ম্যানেজার অসীম। ব্যালেন্স শিট, ডেটা মাইনিং, ক্লায়েন্ট মিটিং’র কচকচানি, তার উপর বিরক্তিকর ট্রাফিক, আর গোদের উপর বিষ ফোড়া শ্রমিক'দের 'নূন্যতম মজুরি বৃদ্ধির' দাবি তে ট্রেড ইউনিয়নের মিছিল। ফর্ক দিয়ে ক্যাপসিকামটা সরিয়ে একটুকরো পনির টিক্কা মুখে তুলে, একরাশ ক্ষোভ উগরে অসীম এক নাগাড়ে বলে গেল, - প্রফেশেনালিজম চাই। চাই ডিসিপ্লিন, ডেকোরাম। ... ...

নিলয় সেইদিন আমাদের আইসা বলে যে বিজনপুর নামে একটা জায়গা আছে এবং সেখানে অতি অদ্ভুত একটি ঘটনা ঘটে গেছে, একটি মেয়ে আচানক মাছে পরিণত হইছে। তাও পুরা মাছ না, অর্ধেক মাছ। আমাদের জীবন সমান্তরালে বইতে থাকা নদীর প্রবাহ বিশেষ, এতে কোন বিরাট ঢেউ কিংবা উথাল পাতাল পরিবর্তন নাই। আমি, নিলয়, ও আরমান। আমরা কাজ করি, খাই, একসাথে আড্ডা দেই। নিলয়ের কথাটি আমাদের আগ্রহ জাগাইয়া তুলে। যদিও আমরা আমাদের যুক্তিবাদী মন ও স্নাতক পর্যন্ত পড়ালেখার বরাতে জানি এই ধরনের ঘটনা ঘটা সম্ভব না। কোন মানুষ মাছ হইতে পারে না, ... ...

কলকাতার বুকের মধ্যে যে কত অগুন্তি কলকাতা লুকিয়ে আছে! রমজান মাসে সূর্য ডুবে গিয়ে রাত ঘনিয়ে এলে মধ্য কলকাতার বুকে জেগে ওঠে এক আশ্চর্য বাজার। যে বাজার শুরু হয় রাত দশটার থেকে আর তুঙ্গে ওঠে রাত বারোটা একটা নাগাদ। ফিয়ার্স লেন, কলুটোলা, জাকারিয়া স্ট্রিট, সাবেক চিৎপুর রোড অব্ধি নাখোদা মসজিদের গা ঘেঁসে রাত বাড়ার সাথে সাথে বদলে যায় এক আরব্য রজনীতে। রেশমি চুড়ি, জামাকাপড়, জুতোর সাথে সাথে রোজার মাসে ইফতার আর সহরীর মাঝে রাত জুড়ে চলতে থাকে নানা রকম সুখাদ্যর মেলা। হরেক কাবার, মিস্টি, ফিরনি, শাহি টুকরা,বাখরখানি ... ...

অনেক অনেক দূরে শাল বনের জঙ্গলের মধ্যে দিয়ে একটা লাল মাটির পথ ছিল আর পথের শেষে ছোট্ট একটা গ্রাম। সেই গ্রামে একটা ছোট্ট মেয়ের বাড়ি। জানি এ পর্যন্ত পড়েই আপনারা ভুরু কুঁচকে ভাবছেন, এ আর নতুন কথা কি? পথের শেষে গ্রাম থাকবেই আর সে গ্রামে যে একটা না একটা মেয়ে থাকবে সেও তো জানা কথাই। এ আর নতুন কি? আহা, ধৈর্য ধরে একটু শুনুনই না. হয়তো নতুন কিছু আছে এ গল্পের শেষে। যাকগে যা বলছিলাম, গ্রামের সেই ছোট্ট মেয়ে একটা কুঁড়েঘরে থাকে তার মা বাপের সাথে। মেয়ের নাম বাহামনি, না আপনাদের সিরিয়ালের নয়, এ ... ...

ম্যাঘে ম্যাঘে ব্যালা গড়িয়ে আসে। নয় নয় করেও পঞ্চাশের ধাক্কা বয়েস হতে চলল জলধরবাবুর। তবে আজকাল পঞ্চাশ-টঞ্চাশ নস্যি। পঁচাশি-নব্বই পার করে দিচ্ছে লোকে হাসতে হাসতে। এ তো আর শরৎবাবুর আমলের নাটক-নবেল নয় যে চল্লিশ পেরোলেই পুরুষমানুষ সুযোগ্য ছেলের হাতে সংসারের দায়িত্ব তুলে দিয়ে বারমহলে বসে থেলো হুঁকোয় তামুক খেতে খেতে গ্রামের আর পাঁচজনের সঙ্গে সুখ-দুঃখের গল্প, মানে অন্যকে কাঠি, করবেন আর সেই পাপস্খালনে সময়ে সময়ে ঈশ্বরচিন্তা করবেন! সে কপাল করে কি আর এসেছেন জলধরবাবু? একে তো মেয়েদুটি ছোট ছোট। তাদের কলেজ-পার ন ... ...

পাকিস্তানি ক্রিকেটাররা বরাবর তাদের দুর্বল ইংরেজি স্কিলের জন্য হাসির পাত্র হয়ে এসেছেন। মজা অবশ্যই মজা হিসেবে নেওয়া যায়। কিন্তু যখন একটা উপমহাদেশীয় দেশের ক্রিকেটারদের ইংরেজিতে দুর্বলতা নিয়ে ক্রমাগত ট্রল করা হতে থাকে তখন বুঝতে হয় মজ্জায় মজ্জায় কলোনিয়ালিজম কিভাবে ঢুকে আছে আজও। একজন ক্রিকেটারের কাজ খেলা, মাতৃভাষা ব্যাতীত অন্য ভাষা জানতেই হবে এরকম দাবী হাস্যকর রকমের অযৌক্তিক। তবে আমরা আর কবেই বা যুক্তিপূর্ণ কাজ করেছি? ... ...

লংগদু সহিংসতার জের কাটতে না কাটতেই একের পর এক রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজারে পাহাড় ধসে ব্যপক হতাহতের খবর চমকে দিচ্ছে! এরমধ্যে রাঙামাটিই সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ। অতি বৃষ্টি আর পাহাড়ি ঢলে বিপন্ন, লণ্ডভণ্ড পার্বত্য জনপদ।একজন পাহাড়ি বন্ধু ফেসবুকে মাটিচাপা পড়া দুটি নিস্পাপ শিশু ভাইবোনের কাদামাখা নিথর দেহের ছবি পোস্ট করেছেন। সঙ্গে সঙ্গে একটি মন্তব্য পড়েছে এরকম, ‘ছবিটি কেউ সরাবেন প্লিজ? আমি আর নিতে পারছি না!’ সবশেষ খবর বলছে, গতকাল (১৪ জুন) রাঙামাটি থেকে আরও ১২ ... ...

♦ রমজান নিয়ে - ১ ♦সেহেরীর সেকাল---------------------------------------------------------------সেহেরী শব্দটির নিয়ে আমার ভুল ধারণা ছিলো ছোটবেলায়। আমি ভাবতাম শব্দটি বোধহয় ‘শ্রীহরি’। বেশ আত্মবিশ্বাসী হয়েই শ্রীহরি ভাবতাম। সত্যি বলতে সেহেরী শব্দটি ক্যালেন্ডারসুলভ রমজানের তালিকায় প্রথম যেবার পড়লাম শ্রীহরিটা শুধরে ‘সেহেরী’ হয়ে গেলো। সেদিন খুব বোকা লেগেছিলো নিজেকে।রোজার সময় হাওড়ার গ্রামের বাড়িতে ভোর ভোর উঠে পড়ার ব্যাপার ছিলো। কনকনে শীত হোক বা গরমের দিন মসজিদের মাইকে জালাল চ ... ...

সৌমিত্র চট্টোপাধ্যায় লিজিয়ঁ দ্য-নর পাবার পরে কিছু বিদগ্ধ জনের আলোচনাতে প্রসঙ্গ হিসেবে এনার নামটিও উঠে এসেছে। কারণ ইনি ছিলেন আমাদের সেরিব্রাল ঐতিহ্যের অন্যতম প্রতিনিধি, যাঁর লেখা রবীন্দ্রনাথের পর সবথেকে বেশি ফরাসী ভাষায় অনুবাদ হয়েছে, এবং ইংরেজি ভাষাতে অনুবাদ না হবার দরুন অ্যাংলোসেন্ট্রিক বাঙালী তাঁকে মনে রাখেনি। অথচ তিনিও সৌমিত্র-র মতই ফরাসি সরকারের সর্বোচ্চ সম্মানে ভূষিত হয়েছিলেন। লোকনাথ ভট্টাচার্য্য (1927-2001) ছিলেন সেই বিরল হয়ে আসা সেরিব্রাল ধারাটির প্রতীক, যিনি বাংলা ভাষায় লিট ... ...

গাইবার সময় মঞ্চের আলো কেন নিভিয়ে দিতে বলেন কিশোরী?আমার মনোযোগ নষ্ট হয়। ধ্যান ভেঙে যায়। তাছাড়া আমি চাই না শ্রোতারা আমাকে দেখুক। তারা আমার সঙ্গীত শুনুন। এর জন্য আলোর প্রয়োজন নেই। আমি ওই মঞ্চের কথা ভাবি। নিরালোক মঞ্চের কোথাও একটা বসে আছেন তিনি। কিশোরী আমনকর। মনোরঞ্জনের জন্য যাঁর গান নয়। যিনি স্বেচ্ছায় প্রবেশ করেছেন অন্ধকারে কেন না এই আড়ালই তাঁর রাজার উদ্দেশে যাত্রার পথ। কিশোরী কি পড়েছিলেন ‘রাজা’ নাটক, রবীন্দ্রনাথের? নিজে নিজেই ভেবে নিই, পড়েছিলেন। নিশ্চয়ই পড়েছ ... ...

কদিন আগে খবরের কাগজে দেখলুম মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভাতে জনৈক ছাত্রনেতা জানিয়েছেন যে কলেজ স্কোয়ারে মিটিং মিছিল হলে তার ক্লাস করতে এবং হয়ত পড়াশুনো করতেও হেব্বি অসুবিধে হচ্ছে, অতএব ওখানে যেন মিটিং মিছিল করাটা বন্ধ করা হয়।আমি একটু আধটু ছাত্র রাজনীতি করেছি। আমাদের সময় থেকেই এখন অব্দি ছাত্রনেতারা ক্লাস করেন অ্যামন অপবাদ শুনিনি। অবশ্যি, রাজনৈতিক দলগুলির রসিকতাবোধ বরাবরই বেশ উচ্চমানের,নইলে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী পদপ্রার্থী হয় কি করে।‘কাফিরনামা’ একটা সিরিয়াস লেখা হবার কথা ছিল,কি ... ...

অন্ধকার রাতে পাঁচিল টপকে কারো বাসায় অনধিকার প্রবেশ ভালো কথা নয়। হীন কোন উদ্দেশ্য থাকলে তো নয়ই। জয়ন্তবাবুর উদ্দেশ্যটা কী, তা বলা যাচ্ছে না, এমনকী তার নিজেরও এ ব্যাপারে স্পষ্ট কোন ধারণা নেই। যে তীব্র মনোবেদনা, অভিমান, লাঞ্ছনা গঞ্জনার সার তার হৃদয়ের গহীনে জমে আছে পলির মত, সেগুলোই যে তাকে এখানে টেনে এনেছে এ কথা নিঃসন্দেহে বলা যায়। কিন্তু তিনি কী উদ্দেশ্যে এসেছেন, কী করবেন বা করতে যাচ্ছেন তা নিশ্চিত করে বলা যায় না। স্মৃতিশক্তি যতদূর যায়, যতদূর স্মৃতির দূরবীনে চোখ রেখে ফেলে আসা দিনগুলিকে দেখা যায়, তার ... ...

প্রত্যেক বছর গরমকালে পুঁটির নিয়ম করে ওজন বাড়ে। বাড়বে না? বাড়িতে তিন-তিনটে বিরাট বিরাট আমগাছ, দাদাশ্বশুরের হাতে লাগানো আর তাতে হাজার হাজার আম। সামনের গাছদুটো কে জানে কিভাবে একসাথে জুড়ে গেছে, আলাদা দুটো গাছ বোঝাই যায় না সম্বৎসর, শুধু আম হয় একটু আগে পরে- একটায় একটু গোলালো আম, মুখের দিকটা লালটুকটুকে, মিষ্টি গন্ধওয়ালা, পাতলা খোসা, পাতলা আঁটির গোলাপখাস আর আরেকটায় হয়ত তার দু'হপ্তা পরেই সবুজ গা, লম্বাটে, আঁশওয়ালা অন্য আমের দেখা পাওয়া যায়।আমের ব্যাপারে বাবার মত পুঁটিরও কিছু ক্ষ্যাপাম ... ...

" ইছামতী একটি ছোট নদী। অন্তত যশোর জেলার মধ্য দিয়ে এর যে অংশ প্রবাহিত, সেটুকু। দক্ষিণে ইছামতী কুমির-কামট-হাঙ্গর সংকুল বিরাট নোনা গাঙে পরিণত হয়ে কোথায় কোন সুন্দরবনে সুঁদরি-গরান জঙ্গলের আড়ালে বঙ্গোপসাগরে মিশে গিয়েছে, সে খবর যশোর জেলার গ্রাম্য অঞ্চলের কোনো লোকই রাখেনা। ইছামতী নদীর যে অংশ নদীয়া ও যশোর জেলার মধ্যে অবস্থিত,সে অংশটুকুর রূপ সত্যিই এত চমৎকার, যাঁরা তা দেখবার সুযোগ পেয়েচেন তাঁরা জানেন। কিন্তু তাঁরাই সব চেয়ে ভালোভাবে উপলব্ধি করবেন, যাঁরা অনেকদিন ধরে বাস করচেন এ অঞ্চলে। ভগবানের এক ... ...

#বিন্দাস আন্টির মেয়েকে বললাম - "বিয়ে হোক বা না হোক ষষ্ঠীতে তো ডেকে খাওয়াতে পারিস।"সাথেসাথেই কেমন এক অস্বস্তিকর আবহাওয়া ঘিরে ধরলো ওকে। ও আমার সাথে প্রেম করে কিন্তু বাকি বান্ধবীদের মতো বাড়িতে বলতে পারে না। #বিন্দাস আন্টি ঘোর 'মোছলমান' বিমুখী। তিনি জানলে মেয়ের 'যবন প্রেম' ঘুচিয়ে দেবেন। এমনকি বাইরে বেরোনোও বন্ধ হয়ে যাবে।#বিন্দাস আন্টির মেয়ে জানে আমি খেতে খুব ভালোবাসি এবং খাওয়ার ব্যাপারে আমার বেশ বদনাম আছে। বন্ধু মহলে কেউ কেউ ভুখা-নাঙ্গা মনে করে। যাই হোক, সে বেচারি নিজে কচুপোড়া ছাড়া কি ... ...

বীরেন বাবুর পাশের টেবিলে সহকর্মী বিশ্বাসদা কদিন ধরেই বেশ চুপচাপ মাথা নীচু করে বসে থাকছেন। বিশ্বাসদা অফিস ক্লাবের সেক্রেটারি, একা হাতে অফিসের আর ক্লাবের কাজকর্ম নিয়ে মেতে থাকেন। চা-ওয়ালা হারাধন জোরজার না করলে বীরেন বাবু অতটা পাত্তা দিতেন না। বিশ্বাসদা মাথা ব্যথার ওষুধ কিনতে হারাধনকে ওষুধের দোকানে পাঠানোর সময় টনক নড়ল সবার। অফিস ছুটির পরে বীরেন বাবু বিশ্বাসদাকে তার পরিচিত এক ডাক্তারের কাছে নিয়ে গেলেন। বিশ্বাস দার ব্লাড প্রেশার বেশ বেশি ধরা পড়লো। ওই ফাঁকে বীরেন বাবু প্রেশারটা মাপিয়ে নিতে গ ... ...

পবিত্র ভীমরতি। ( ‘ঝালাপালা' অনুসরণে)ঝুমা সমাদ্দার। কেষ্টা। ……… - “গোরু অত্যন্ত পবিত্র জীব, তার ঐশ্বরিক ক্ষমতা আছে, তাই তাকে জাতীয় পশু করা উচিত-” মানে কি ?পন্ডিত। 'গো'- গয়ে ওকার গো- গৌ গাবৌ গাবঃ, ইত্যমরঃ, 'রু' - 'রোদনং' অর্থাৎ কিনা 'কাঁদিতেছে' - গরু কাঁদিতেছে - কেন কাঁদিতেছে - না তাঁকে জাদুকর বলা হয়েছে - তাকে 'জাদুর ক্ষমতা' দেখিয়ে ভোটে জিততে হবে - তবেই সে 'জাতীয়' হতে পারবে, নইলে সে 'বিজাতীয়' - তাই না দেখে 'গো'- 'রু' অর্থাৎ গোরু কেবলই কান্দিতেছে - [ ঘটির বিকট হাস্য]পন্ ... ...