
পিউকে মনে আছে তো আপনাদের? পিউ এক ছুটির দিন বিকেলে পুঁটির বাড়ির খাটে বসে জমিয়ে গল্প ধরল। "জানো তো কাকু, আমার না খুব ইচ্ছে আমার শ্বশুর ডাক্তার হোক!" ঘরে পিন পড়লেও শোনা যায়, এমন নীরবতা নেমে এল। নব্বইয়ের দশকে কোন উনিশ বছরের মেয়ে যে বন্ধুর বাবার সামনে নিজের বিয়ের প্রসঙ্গ তুলে গল্প করতে পারে, এটাই যেন ঠিক বিশ্বাস করে ওঠা যাচ্ছে না। খাটের মাঝখানে পিউ আর তাকে ঘিরে পুঁটিরা চারজন বসে। প্রত্যেকের চোখ গোলগোল, যেন কি আশ্চর্য ঘটনা ঘটে যাচ্ছে ঘরের মধ্যে। পিউ কিন্তু অবলীলায় বলে যাচ্ছে "আমি হব বাড়ির বড় বউ, ... ...

কাফিরনামা... (১ম কিস্তি)হপ্তাখানেক আগের কথা। ফেবুতে এক অনুজপ্রতিম আমায় একটি পোস্টে ট্যাগ করেছিলেন।তল্লাস করতে গিয়ে দেখি সেটায় ‘গরুখোর হিন্দু’দের সাথে অস্তিত্বের প্রমাণ দিতে ‘শূয়োরখোর মুসলমান’ দের আওয়াজ দিতে বলা হয়েছে।সেই সুবাদেই আমায় ট্যাগিত করা হয়েছে আর কি। শুয়োর কিভাবে রান্না করলে কতটা সুস্বাদু হতে পারে তা নিয়ে সেমিনারের আগ্রহী শ্রোতা আমি নিশ্চিত,তবে এই খাদ্যগ্রহণের অভ্যেস আমার সেকুলারত্বের ইঙ্গিতবাহী পাইলট কার হয়ে দাঁড়িয়েছে, এইটে ধারণায় আসেনি। তার চেয়েও বড় আগমার্কা ছাপ হল ... ...

আমি আলপনা সেই ছোটবেলা থেকে ভদ্রলোকের কি ভাবে আমাদের দেখে তা হাড়ে হাড়ে জানি। কাজের লোকেরা যেন মানুষ নয় -তাঁদের সারাবছর একটা বা দুটি ফ্রকেই জীবন কাটানোর কথা। এক কাপ চায়ে দুটো বাসী রুটি ডুবিয়ে সকালের খাওয়া। বেলা তিনটে তে বেঁচে যাওয়া ডাল তরকারী দিয়ে দুপুরের খাওয়া। বড় লোকেদের একটুতেই হাঁচি কাশি সর্দি পেট খারাপ হতেই পারে আর আমাদের সারা বছর টাটা স্টিলের মত মজবুত থাকার কথা, আমাদের আবার পেটব্যাথা,মাথাব্যাথা জ্বর হয় কি করে ? আসলে এইসব কাজ ফাঁকি দেওয়ার বাহানা। টিকিয়াপাড়ার ... ...

আজ পুঁটির নিজের আর নিজের চারিদিকের বন্ধুবান্ধবের ইংরেজী না বলতে পারার হীনমন্যতার কথা মনে পড়ল। সে পড়েছে এক মিশনারী স্কুলে, তাদের কেজি থেকেই ইংরেজি পড়তে হয়েছে, তবুও স্কুলটা তো শেষমেশ বাংলা মাধ্যমের! লেখায় কোনদিন সমস্যা হয়নি, শুধু গড়গড় করে বলতে পারত না। অবশ্য, কলেজ ছাড়ার সময় নাগাদ পুঁটি নিজেকে মোটামুটি চলনসই করে গড়েপিটে নিয়েছে, কোথাও আর তেমন অসুবিধে হত না। তবে হীনমন্যতায় যে তারা জাস্ট কিস্যু না, তা হাড়ে হাড়ে বুঝিয়ে ছাড়লেন পুঁটিরানীর প্রাণেশ্বর!তিনি নাকি জয়েন্টে ইঞ্জিনীয়ারিং-এর জন্য ... ...

[মধ্য প্রদেশের এক দলিত অধ্যুষিত গ্রামে মেয়ের বিয়েতে ঢোল না বাজিয়ে ব্যান্ড বাজানোর অপরাধে গ্রামের একমাত্র কুয়োর জলে কেরসিন ঢেলে দিয়েছে গ্রামের উচ্চবর্ণের মাতব্বররা। আইসিস সন্ত্রাসীদের মতো এক কোপে গলা না কেটে সঙ্ঘু সন্ত্রাসীরা এই ভাবে সহনশীল পদ্ধতিতে গলা শুকিয়ে তিলে তিলে পরলোকে প্রেরণের আয়োজন করছে। ঠিক সেই দিন যেদিন দক্ষিণ এশিয়ার নামে ভারত সরকার একটি কৃত্রিম উপগ্রহ আকাশে তুলবে বলে ঘোষণা হল। মন্দ না! এই ভাবেই হিন্দু রাজ চায় ১৬ শতাংশের জন্য আধুনিক সুখী রাজ্য গড়ে তুলতে, আর ৮৪ শতাংশকে নিয়ে যেতে চায় ২৭ ... ...

বাংলাভাষা বাংলাভাষা করে এত হেদিয়ে মরার কী হয়েছে, শুনি? আমরা হিন্দিও খুব ভালো বলি। বিশেষতঃ আমার মা-মামা-মাসিরা।প্রথমে ধরা যাক আমার মায়ের কথাই। তুখোড় স্মার্ট মহিলা। না, না, পোশাকে-আষাকে স্মার্ট নয়, সত্যিকারের স্মার্ট! আমায় দেখে মা কেমন বোঝার চেষ্টা করলে ডাহা ঠকবেন, আমি হলাম মায়ের ক্যাবলা মেয়ে। মা সকাল পৌনে ন'টায় দুই ছানা নিয়ে বেরোচ্ছেন, তাদের স্কুলে পৌঁছে নিজে অফিস যাবেন। কিন্তু জমিয়ে খেয়ে বেরোচ্ছি আর সপ্তাহে পাঁচদিন জিভে-জল-আনা পাঁচরকম টিফিন আমাদের। একসময় বর্ধমানে ডেলি প্যাসেঞ্জারি করে ... ...

- হ্যালো? - নমস্কার। ব্রেকআপ রিকভারি সেন্টার। বলুন। - ইয়ে আমার.. মানে.. ... ...

সালটা ২০২৭। দ্রিয়োপিথেক, অস্ত্রালোপিথেক থেকে শুরু করে মেসোপটেমিয়া, গ্রীক-রোমান সভ্যতা,ইউরোপের রেনেসাঁ, শিল্প বিপ্লব, হিরোশিমা নাগাসাকি, অর্থনীতির বিশ্বায়ন দেখা মানস সভ্যতা আজ ধ্বংসের মুখে। কারণ, গত আঠারো বছরে একটিও মানব শিশু জন্মায়নি।পুরুষ নারী উভয়েই বন্ধ্যা।পৃথিবীর কনিষ্ঠতম মানুষটির বয়স সাড়ে আঠারো।ঠিক দুই ঘন্টা ফ্যান দের উদ্দেশ্যে হাত নাড়তে গিয়ে সে খুন হয়েছে এক পাগল ভক্তের হাতে। পারমাণবিক যুদ্ধ, মনসান্টো জাতীয় কর্পোরেশনের দৌলতে পৃথিবীর অধিকাংশ দেশেই দুর্ভিক্ষ, অরাজকতা, গৃহযুদ্ধ নিত্যনৈমিত্তিক ঘ ... ...

পুঁটির জীবনে শান্তি নেই। কারো বাড়ির লোক যে এরকম শত্রুতা করতে পারে, না দেখলে বিশ্বাস করা মুশকিল! মা, বোন তো বটেই! এমনকি বাবা, মামা, মাসি, কাকা, পিসি- কত নাম আর নেওয়া যায়!! ভাল্লাগে না!! বেঁচে থাকতে ইচ্ছে করে না!আচ্ছা, ছোটবেলা থেকে কি সবাই বিশুদ্ধ বাংলায় কথা বলে? কত বাচ্চাই তো কত কিছু বলে। সেটা আঁচলে শক্ত করে গিঁট দিয়ে রেখে কার বাড়ির লোক সারাটা জীবন এমন দুর্বিষহ করে তোলে, শুনি? তাও তেমন কিছু না। জোরে বৃষ্টি পড়লে ছোট বাচ্চা বললই নাহয় "কী মুছলমান ধারায় বিত্তি পচ্চে!", বা হিন্দিভাষী ... ...

আইজাক স্যার বলেছেন, ‘বাইরের থেকে বল প্রয়োগ না করলে, স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে’। আর বাজারে না খাটিয়ে, ব্যবসা তে না লাগিয়ে ঘরে পুঁতে কিম্বা তোয়ালা মুড়ে লুকিয়ে রাখলে কালো টাকাও চিরকাল কালোই থাকবে। স্থিরই থাকবে। ধারে, ভারে তো বাড়বেই না, বরং মুদ্রাস্ফীতির কালগর্ভে আজকের ষোলআনা দু'দিন পরে বারো আনা হয়েও আপনার কপালে নাচতে পারে। আজ থেকে দেড়শো বছর আগে অর্থনীতির এই মৌলিক সত্যটা অনুধাবন করেই ঐ দাড়িওয়ালা বুড়োটা লিখেছিলেন, ‘পুঁজিবাদী সমাজে পুঁজি জমিয়ে নয় বরং বাজারে খাটিয়েই ... ...

'বহুস্বর' একটা পবিত্র শব্দ। মানুষের সভ্যতার বিবর্তন ঘটেছে এই শব্দবন্ধকে কেন্দ্র করে। সরলরৈখিক, একস্বর প্রতিক্রিয়া মানবিক অধিকারের বিপ্রতীপ বিড়ম্বনা। মানুষই একমাত্র প্রাণী যার কোনও একমুখী অস্তিত্ব নেই। অনেক মানুষ তো বটেই, একাকী মানুষেরও অস্তিত্বেও বহুস্বরের ব্যঞ্জনা তাকে প্রতি মূহুর্তে সমৃদ্ধ করে। সামাজিক বা রাজনৈতিক একনায়কতন্ত্র মানুষের এই চারিত্র্যটিকে ভয় পায়। তাই তাদের আপ্রাণ প্রয়াস থাকে মানুষকে একস্বর গড্ডলিকার স্রোতে টেনে আনার, তাড়না করার। এর ব্যতিক্রম আমরা স্থান-কাল নির্বিশেষে পাইনি। তাই মা ... ...

স্বাস্থ্য পরিষেবার গুণগত মান নিরূপণের কি উপায়? ... ...

[মধ্য প্রদেশের এক দলিত অধ্যুষিত গ্রামে মেয়ের বিয়েতে ঢোল না বাজিয়ে ব্যান্ড বাজানোর অপরাধে গ্রামের একমাত্র কুয়োর জলে কেরসিন ঢেলে দিয়েছে গ্রামের উচ্চবর্ণের মাতব্বররা। আইসিস সন্ত্রাসীদের মতো এক কোপে গলা না কেটে সঙ্ঘু সন্ত্রাসীরা এই ভাবে সহনশীল পদ্ধতিতে গলা শুকিয়ে তিলে তিলে পরলোকে প্রেরণের আয়োজন করছে। ঠিক সেই দিন যেদিন দক্ষিণ এশিয়ার নামে ভারত সরকার একটি কৃত্রিম উপগ্রহ আকাশে তুলবে বলে ঘোষণা হল। মন্দ না! এই ভাবেই হিন্দু রাজ চায় ১৬ শতাংশের জন্য আধুনিক সুখী রাজ্য গড়ে তুলতে, আর ৮৪ শতাংশকে নিয়ে যেতে চায় ২৭ ... ...

[মধ্য প্রদেশের এক দলিত অধ্যুষিত গ্রামে মেয়ের বিয়েতে ঢোল না বাজিয়ে ব্যান্ড বাজানোর অপরাধে গ্রামের একমাত্র কুয়োর জলে কেরসিন ঢেলে দিয়েছে গ্রামের উচ্চবর্ণের মাতব্বররা। আইসিস সন্ত্রাসীদের মতো এক কোপে গলা না কেটে সঙ্ঘু সন্ত্রাসীরা এই ভাবে অত্যন্ত উদার সহনশীল পদ্ধতিতে গলা শুকিয়ে তিলে তিলে পরলোকে প্রেরণের আয়োজন করছে। ঠিক সেই দিন, যেদিন দক্ষিণ এশিয়ার নামে ভারত সরকার একটি কৃত্রিম উপগ্রহ আকাশে তুলবে বলে ঘোষণা হল। মন্দ না! এই ভাবেই হিন্দু রাজ চায় ১৬ শতাংশের জন্য আধুনিক সুখী রাজ্য গড়ে তুলতে, আর ৮৪ শতাংশকে নি ... ...

সঙ্গের ছবিটা খুব ভালো করে দেখবেন। আজই তোলা। মে ডের ছবি। তবু মে ডে -র ছবি নয়। আসলে মে ডের দুটো ছবি। প্রথমটা এই।পাতার ফাঁকেফাঁকে দেখুন বিশাল একটা মোটর সাইকেলে অবহেলায় বসে আছে দুই সুপুরুষ শাহেনশা। সামনের চাকার কাছে গড়াগড়ি খাচ্ছে এক মাতাল। আর এপাশের রাস্তা দিয়ে হনহনাচ্ছেন এক শ্রমজীবী মহিলা।খুব প্রতীকী মনে হচ্ছে কি? শাসক শোষিত ইত্যাদির সহাবস্থান এক পরজীবীর মোবাইলে ?ব্যাপারটা তা নয়। নেমিং আর শেমিং কখনো কখনো ঠিক কিনা মনস্থির করে উঠতে পারিনি এখনো, তাই দূর থেকে তুললাম কথা কাটাকাটির পর ... ...

নব্বই এর দশকে “শাসো কি জরুরত হ্যা জ্যায়সে...” এবং “ইয়ে কালে কালে আঁখে...” এই দুই যুগান্তকারী ঢেঊয়ের মধ্যবর্তী কোন এক সময়ে আমাদের সাথে পরিচয় হয় ‘ক্যালোরি’ নামক জিনিসটির। তবে সেই ক্ষণে ক্যালোরির অর্থ আমাদের কাছে নিতান্তই আক্ষরিক ছিল – শক্তির একক হিসাবে। আরো খুলে বলতে গেলে যান্ত্রিক শক্তি কেবলমাত্র। পড়াশুনার গন্ডির বাইরে এই ক্যালোরি জিনিসটি নিয়ে যে নাড়াঘাঁটা করতে হতে পারে ভবিষ্যতে, সেই ভাবনা আমাদের কল্পনাতেও আসে নি। তবে কিনা ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন এই প্রবাদবাক্য মেনে অভিজ্ঞতা হল যে খাবার ... ...

শুদ্ধ সঙ্গীতের ভাষা মানে শুধু সুরের ভাষা। যেসব প্রাকৃতিক শব্দ থেকে মানুষের মনে সুরের ধারণা তৈরি হয়েছিলো, যেমন বিভিন্ন পশুপাখির ডাক, তা একান্ত ভাবে সুরের পর্দানির্ভর অনুভূতি। সৃষ্টি হবার পর বহুদিন পর্যন্ত সুর'কে কথার ভার বহন করতে হয়নি। আদিম সুরের ধারাটিকে যখন কথার অবলম্বন গ্রহণ করতে হয়েছিলো তখন তার পিছনে ছিলো দু'ধরনের প্ররোচনা। হয় অধ্যাত্ম নয় মানুষী প্রেমের পয়গাম পৌঁছে দেওয়া। পৃথিবীর সব দেশেই ধ্রুপদী সঙ্গীতে কথার কোনও ভূমিকা নেই। অন্যদিকে লোকগীতের যে ঘরানা, সেখানে শুধুই কথার শিল্প, সুর সেখানে বাহ ... ...

মূল গল্প – শার্লি জ্যাকসনভাবানুবাদ- ঋতম ঘোষাল "Absurdity is what I like most in life, and there's humor in struggling in ignorance. If you saw a man repeatedly running into a wall until he was a bloody pulp, after a while it would make you laugh because it becomes absurd." ----১----আমাদের উসুমপুর গ্রামে (মৌজা ভোজেরহাট, জেলা পশ্চিম ছাব্বিশ পরগণা) ২৭শে জুন তারিখটা আসে অন্যান্য বছরের মতই। কিছু কিছু গ্রা ... ...

নিজের সঙ্গীত প্রতিভা নিয়ে আমার কোনোকালেই সংশয় ছিলনা। বাথরুম থেকে ক্যান্টিন, সর্বত্রই আমার রাসভনন্দিত কন্ঠের অবাধ বিচরণ ছিল।প্রখর আত্মবিশ্বাসে মৌলিক সুরে আমি রবীন্দ্রসংগীত গাইতুম।তবে যেদিন ইউনিভার্সিটি ক্যান্টিনে বেনারস থেকে আগত আমার সহপাঠীটি আমার গানের গলার প্রশংসা করে বসলেন সেদিন বিস্তর সন্দেহ জেগেছিল মনে।টাকা নাকি বই,কোনটা ধার নেওয়ার তালে আছে সে ভাবনাও মাথার মধ্যে উঁকি দিয়েছিল। দিনকতক পরে সেই সহপাঠীর ঘরে গেছি। আমায় বসিয়ে তিনি গান শোনালেন।পাক্কা চল্লিশ মিনিট। নাজিদের কন্সেন্ট্রেশন ... ...

রেজারেকশানসরিৎ চট্টোপাধ্যায় / অণুগল্পব্যাঙ্গালুরু এয়ারপোর্টে বাসু এতক্ষণ একা একা বসে অনেককিছুই ভাবছিল। আজ লেনিনের জন্মদিন। একটা সময় ছিল ওঁর নাম শুনলেও উত্তেজনায় গায়ে কাঁটা দিত। আজ অবশ্য চারদিকে শোনা যায় কত লক্ষ মানুষের নাকি নির্মম মৃত্যুর জন্য দায়ী ছিলেন তিনি। কিন্তু সেই দিনগুলো আলাদা ছিল। তখন লেনিন ছিল ভালোবাসার নাম। আজও সেটা সবকিছু জানার পরও অটুট রয়ে গেছে।: আরে বললাম তো বাবা আমি ট্যাক্সি ধরে চলে আসব। কাউকে আসতে হবে না। এরা বেশি লেট করে না। আর মা'কে বলে দাও যেন না খেয়ে ... ...