
গরু দুই প্রকার। যে সকল গরুরা গোয়ালে থাকে তাদের গৃহপালিত গরু বলে। আর যারা বনে থাকে তাদের বলে বন্য গরু। যথা বুনো মোষ। বুনো গরুরা খুবই অসভ্য। অন্যদিকে গৃহপালিত গরুরা খুব শান্ত প্রকৃতির। তারা সাতে পাঁচে থাকেনা। তারা খায় দায় জাবর কাটে আর দুধ দেয়। গৃহপালিত গরুরা সমাজবদ্ধ জীব, গৃহপালিত গোরুর পালকে গোপাল বলা হয়। প্রতিটি গোপালেরই একজন করে রাখাল থাকে। তারা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়। কোনো কোনো গোয়ালে অবশ্য দুষ্ট রাখালও দেখা যায়। দুষ্ট রাখালদের নিয়ে অনেক বই লেখা হয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় এ বিষয়ে পথীকৃত। দুষ্ট রাখাল ও শিষ্ট গোপালের দ্বান্দ্বিক সম্পর্কের সমাজবিজ্ঞান বিষয়ে অধ্যাপক শিবাজী বন্দ্যোপাধ্যায়ের "গোপাল রাখাল দ্বন্দ্বসমাস" বইটিও উল্লেখযোগ্য। ... ...

দেখে এলাম কিংকং, সাড়ে ছটা থেকে সাড়ে ন'টা। এমন নয় যে আমি জানিনা গল্পোটা, কিন্তু টাইমস অফ ইণ্ডিয়া দেখি সাড়ে চার খানা স্টার মেরেছে রেটিং এ, তাইলে তো দেখতেই হয়। তা দেখলাম বটে একখান সিনিমা, ২৫ ফুট গেরিলা, সাথে বিকুষ্টি কালো আদিবাসী সম্প্রদায় আর ডাইনোসর ফ্রী। ... ...

শুরুটা হোক দারিয়ুস মেহেরজুঁই এর হাত ধরে, স্মাগলড হয়ে আসা, সাবটাইটেলহীন, রিতিমত কাটাছেঁড়া the cow এর এক সংস্করণ দেখা যাবে ভেনিস চলচ্চিত্র উৎসবে, লোকজন তৌবা তৌবা করে উঠবেন এতে আশ্চর্য কি? এশিয়ার সিনেমা বলতে তখন রাজ করছেন ওজু ও মিজোগুচি, ব্যাকবেঞ্চে পড়ে আছেন নিজগুণে, সত্যজিত রায়, লেস্টার জেমস পিরেস ও আকিরা কুরোসাওয়া। ফলে সাবজেক্টিভ ক্যামেরা দ্যুতি ঝলসে দিল কাউ-কে, কাওকে কাওকে থাকতে হয় অগোচরে, যেমন ঋত্বিক কুমার ঘটক, আমরা কি সোভিয়েত ইউনিয়ন নিয়েও কথা বলব এখানে? ... ...

আমরা বুঝতে পারি, এ জাদু কেবল প্রাচ্যেই সম্ভবে। গঙ্গাহৃদি বঙ্গভূমে সম্ভবে। ভাঙ্গা দেউলময় সাপের চলাচল, বিগ্রহকে আড়াই পাকে জড়িয়ে ধরেছে গুল্মরাজি, গরান-গেঁও-সুন্দরী বৃক্ষরাজির শ্বাসমূল জনিত দুর্গমতা কামাতুরা হরিণীর বিচরণভূমি এ কর্দমরাষ্ট্রে - এই যদি হয় আগামী বাংলার প্রত্নপ্রতিম মুখচ্ছবি - যদি বাঘ এসে চেটে খায় ভগ্ন স্থাপত্যের শ্যাওলা মাখানো নুন, কেওড়ার ফল ভেসে যায় হেড়োভাঙ্গা-রায়মঙ্গলের ঘোলা স্রোতে-কালপ্রবাহের এই জঙ্গমতার মধ্যে জেগে থাকবে মেঘনাদ মাইকেল, মেঘনাদ গৌতম হালদার। বঙ্কিম ঘনশ্যামল ঘনদল যে মঠচূড়ায় বিরাজে নিরন্তর। ... ...

হিউয়েন সাং তাঁর দীর্ঘ পথপরিক্রমা শেষ করেছিলেন আঠারো বছরে, যেখানে এই এপিক জার্নির সময়কাল ৬ মাস, তাও শান এড়িয়ে গেছেন তালিবান-শাসিত আফগানিস্তান। ভিসা পান নি উজবেকিস্তানের। সর্বমোট পেরিয়েছেন চীন তুর্কীস্তান, তাকলামাকান মরুভূমির কিয়দংশ সহ কিরঘিজস্তান, পাকিস্তান ও অবশেষে ভারত-বিহারের পাটনা, রাজগীর নালন্দা, কুশীনগর (লুম্বিনী বাদ, পোস্ট ইলেকশন থমথমে বিহারে, কার্ফিউকবলিত বিহারে কি করেই বা ভরসা পান মহাকাব্যিক যাত্রায় বেরোনো অবলা চীনা মহিলা, এ তো আর মহাপ্রস্থানের পথে যাত্রা নয়!), বারানসী, কাঞ্চী। মালবে যান নি; কেন কে জানে, গরম পড়েছিলো হয়তো, কিম্বা প্রবল ধূলো। ... ...

বিপুল দাসের তিরিশখানি ছোট গল্পের সঙ্কলন 'শঙ্খপুরীর রাজকন্যা' আনন্দ পাবলিশার্স থেকে সদ্য প্রকাশিত (জুন,২০০৫), দেড়শো টাকা দাম। সূচিপত্র চোখ বুলিয়ে আকৃষ্ট হবেন পাঠক গল্পের নামকরণে। 'রক্তচন্দন ও কালোমহিষ', 'হেমামালিনীর হিরো', 'মস্তকপ্রধান কাঁকড়া', 'চক্রবৎ সুধীর', 'কলনবিদ্যা ও শিল্পের জন্ম', 'মিউচুয়াল হয় না'-বিভিন্ন গল্পের নাম। ... ...

মাসীমা একজন ডাকসাইটে অধ্যাপক।বিশ্ব সাহিত্য নিয়ে তাঁর জ্ঞানের গভীরতা আর তাঁর বাজখাঁই গলার দাপট - এই দুই কারনেই উনি কলকেতার বিদ্বত সমাজে এক দারুন সম্ভ্রমের আসন ছিনিয়ে নিয়েছেন। তাবৎ কলা কুশলীরা কানে তুলো গুঁজে তাঁর দুয়ারে ধরনা দ্যান। গুরুচন্ডালীর সম্পাদক (অনরারী) ঈশেন ও মাসীমার কথোপকথন নীচে তুলে দেওয়া হলো। ... ...

এই লেখাটি একটি ধারাবিবরণী। সত্তর দশকের উথালপাথালের মধ্যে দিয়ে দাঁড় টেনে আসা এক জ্যান্ত মানুষের একান্ত ব্যক্তিগত ফিরে দেখা। এও এক ইতিহাস, এক ব্যক্তিগত ইতিহাস। অবজেক্টিভতার কোনো দাবী নেই এখানে, কারণ কোনো অবজেক্টিভ ইতিহাস এ পৃথিবী দেখেনি এখনও। ... ...

ভয় করে আজকাল, বড়ো ভয় করে। রাত হলে, যখন সুয্যিমামা টুপ করে ডুবে যায় দূরের ঐ গাছগুলোর ওপারে, আর গাছগুলো কালো-কালো ছায়া-ছায়া হয়ে যায়, মনে হয় ঐ ছায়ামূর্তিরা এবার আমার ঘরে ঢুকে পড়বে, ভয় দেখাবে। ছোটোবেলার কথা মনে পড়ে। যখন আলো ক্রমশ কমে আসত, কমে আসত, কিন্তু শেষ হতনা বিকেলের খেলা, মনে হত এখনও একটু আলো থেকে গেছে আকাশের গায়ে, সেই তখনকার কথা। ... ...

র্যান্ডম হার্টস ১৯৯৮-এর হলিউড ছবি। মূল অভিনেতা হ্যারিসন ফোর্ড আর ক্রিস্টিন স্কট থমাস। ডাচ ভ্যান ডেন ব্রক (অভিনেতা হ্যারিসন ফোর্ড) পুলিশ সার্জেন্ট, তার স্ত্রী পিটন (অভিনেতা সুজানা থম্পসন), সুখী তাদের বিবাহিত জীবন। এক আদুরে সকালে পিটন মায়ামি রওনা হল, কাজে। তখন কিছু বোঝাই যায়নি। পরে সংবাদ এল প্লেন-ক্র্যাশের। মায়ামিগামী প্লেন টেক-অফ করেই ভেঙে পড়েছে সমুদ্রে। যাত্রীদের একজনও বাঁচেনি। ... ...

সবচেয়ে বেশি বছর ধরে, সবচেয়ে বেশি করে ত্রিদিব এটা বুঝেছে, তার নিজের জীবনে সবচেয়ে কদর্য ব্যাপারটা আসলে সে নিজেই। কিন্তু, যখন শেষ অব্দি এটা বুঝল, তখন বড্ড দেরি হয়ে গেছে, আর, নিজেকে নিজেই বদলানো মানে নিজেকে দিয়ে বদলানো, যে নিজের মধ্যেই রয়েছে গন্ডগোলটা। ওসব আসলে হয় না। কিন্তু এসব জেনে টেনে গেলে সুবিধে একটা হয়ই। নলেজ ইজ পাওয়ার। সুঠাম সঙ্গত দক্ষ সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হয়। ... ...

উইন্ডস্ক্রিনে লেগে থাকে বিন্দু বিন্দু জল। আশা ছিল ত্বক থেকে ঠিকরে যাবে আলো, একদিন। ঝলসে যাবে বৃষ্টিরাত বিদ্যুৎচমকে। রাইফেল ফেলে দিয়ে স্ট্যাচু হবে শিকারী যুবক। রঙ্গমঞ্চে শুরু হবে পাপেটের খেলা। ... ...

স্থান : গুরুচন্ডালির সম্পাদক ঈশেনের ঘর। চারিদিকে বই'র বিজ্ঞাপনের ছড়াছড়ি। পুরোনো খবরের কাগজ। টাইম টেবিল। নানান হ্যান্ডবিল। পায়ের কাছে একটা ছেয়ে রংএর বিড়াল খুব মুহ্যমান মুখ করে প্রবল নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। একটা কম্পিটারের সামনে বসে ঈশেন তারস্বরে নানান অস্তিত্ববাদী আওয়াজ করে যাচ্ছে। "উ: আ: আ হা।' আর কম্পিউটার থেকেও কেন কি জানি একটা একটানা ক্যাঁ ক্যাঁ আওয়াজ বেরোচ্ছে। পাশেই চিনি ছাড়া ব্ল্যাক কফি। দেওয়ালে একটা আত্মভোলা টিকটিকি। ঈশেনের পরনে হাঁটু পর্যন্ত ঝোলা পাঞ্জবী আর ঢোলা পাজামা। নাকের উপর গোল্লামার্কা চশমা কিমিতিবাদী সংকটে খালি ঝুলে পড়ছে। ... ...

বলে খোমা গম্ভীর, "বোকা মোর ভাই রে, / দুনিয়াটা অ্যালায়েন্স, আর কিছু নাই রে। / একা নিবি, একা খাবি, মেরে দিবি বাংলা, / সেইকালে ভেবেছিল হুঁকোমুখো হ্যাংলা। ... ...

তসলিমা নাসরিনের নাম প্রথম শুনি নির্বাচিত কলাম বইটির সুবাদে। কানে আসে বইটি চূড়ান্ত র্যাডিক্যাল এবং সারা বাংলাদেশে তুমুল বিতর্কের সৃষ্টি করেছে। কি এমন নতুন কথা লিখেছেন ঐ মহিলা, জানার আগ্রহে প্রায় দ্রুতপঠনের তৎপরতায় শেষ করে ফেলি নির্বাচিত কলাম, এবং, বলতে দ্বিধা নেই, বেশ হতাশই হই। গোটা বইটিতে এমন একটিও নতুন ধারণা খুঁজে পাইনি, যা ইতিপূর্বে বিভিন্ন নারীবাদী আখ্যানে বহুচর্চিত নয়। অবশ্য এরকমই হবার কথা, কারণ লেখাগুলি সংবাদপত্রে কলাম হিসাবে প্রকাশিত। ... ...

কমিউনিস্ট ম্যানিফেস্টোর আঠেরোশো আঠারো সালের ইংরেজি সংস্করণে "বুর্জোয়া ও প্রলেতারিয়েত' শীর্ষক প্রথম পরিচ্ছেদের টীকায় এঙ্গেল্স লেখেন "বুর্জোয়া বলতে আধুনিক পুঁজিপতি শ্রেণীকে বোঝায়, যারা সামাজিক উৎপাদনের উপকরণগুলির মালিক এবং মজুরি শ্রমের নিয়োগকর্তা। প্রলেতারিয়েত হল আজকালকার মজুরি-শ্রমিকেরা, উৎপাদনের উপকরণ নিজেদের হাতে না থাকায় যারা বেঁচে থাকার জন্য স্বীয় শ্রমশক্তি বেচতে বাধ্য হয়।' ... ...

সুইম সুটের দিনে আকাশের মুখ ছিল ভার। সহস্র দৃষ্টির সামনে হেঁটে গেছি বেলাভূমি ধরে, শরীরে নিয়েছি ধরে সেইসব রেখাচিত্র, জ্যোৎস্নাপুলক। ঝিম এসেছিল। সকল সম্বল অনর্গল ভিজেছিল ধারাবর্ষণে। ঢেউ ছিল, পাশে ছিল নুলিয়া যুবক, কি অসভ্য, বলেছি যাকে সব চুকেবুকে গেলে। ... ...

অন্ধ সদাগর পিঠে পুরানো পাথর। / পাথরে লুকানো সর্প লালসাকাতর।। / উঠে নামে জলগান কন্ঠ ঝলসায়। / উড়ন্ত পাবলিকতালি ভরা জলসায়।। ... ...

চাদ্দিকে এখন অপহরণ অপহরণ হাওয়া। লোকে গপগপ করে চা আর লেড়ো বিস্কুট সহযোগে সাতসকালে গিলছে তাজা নিউজপ্রিন্ট,খবরের কাগজের পোয়াবারো, হাইটেক তদন্ত করে শিগগিরিই ভারত্ন পুরষ্কার পেতে চলেছে বঙ্গের পুলিশ। পাব্লিকেরও মস্তির শেষ নেই, এইফাঁকে শিখে নেওয়া যাচ্ছে অপহরণের নতুন নতুন কায়দা, শার্লক হোম্স টোম্স ছাড়ুন, স্বপনকুমার, হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনছেন, স্বয়ং স্বপনকুমার অব্দি গোয়েন্দা গপ্পে এইরকম অপহরণের কাহিনী লিখতে নির্ঘাত ভির্মি খেতেন। ... ...

শুধু অপহরণ নয়, দিগ্বিদিক ছেয়ে যাচ্ছে সন্ত্রাসেও। চারিদিকে এখন সন্ত্রাসের বিষবাষ্প, সূর্যের সোনারোদ ঢেকে যাচ্ছে সন্ত্রাসবাদের বিতিকিচ্ছিরি পলিউশনের মেঘে। উত্তরবঙ্গে গন্ডার খুন? সন্ত্রাসবাদীদের অপকীর্তি। চিড়িয়াখানায় বিরল প্রজাতির উটপাখির ডিম উধাও হয়েছিল দশ বছর আগে? আগে জানা যায়নি, সন্ত্রাসবাদীরা করেছিল। দীঘায় সমুদ্রের ধারে তিন বাক্স অব্যবহৃত কন্ডোম পাওয়া গেছে? সন্ত্রাসবাদ ছাড়া আবার কি? দিনে দুপুরে ইস্টিশানে মেয়ে অ্যাথলিট ইভটিজিং এর বিরুদ্ধে গলা তুলতে গিয়ে রামধোলাই খেয়েছে? ... ...