
সত্য, ত্রেতা ও দ্বাপর এই তিন যুগে তপস্যা ক্রমান্বয়ে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এই তিন বর্ণকেই আশ্রয় করিয়াছিল। কিন্তু এই তিন যুগে শূদ্রের তাহাতে অধিকার হয় নাই। এই নীচ বর্ণ ভবিষ্যতে ঘোরতর তপস্যা করিবে। কলিযুগই তাহার প্রকৃত সময়। শূদ্রজাতির দ্বাপরে তপস্যা করা অতিশয় অধর্ম। সেই শূদ্র আজ নির্বুদ্ধিতাবশত: তোমার অধিকারে তপস্যা করিতেছে। সেই জন্য এই বিপ্রবালক অকালে কালগ্রাসে পতিত হইয়াছে। রাজা রাম তখন এর নিরসনে গেলেন পঞ্চসপ্ততিতম সর্গে। কোথায় ঘটছে এই শূদ্রের তপস্যা তার তদন্তে গিয়ে রাম শেষ অব্দি খুঁজে পেলেন। দেখিলেন শৈবল পর্বতের উত্তর পার্শ্বে একটি সুপ্রশস্ত সরোবরের তীরে কোন এক তাপস বৃক্ষে লম্বমান হইয়া আছেন এবং তিনি অধোমুখে অতিকঠোর তপস্যা করিতেছেন। তদ্দৃষ্টে রাম তাঁহার সন্নিহিত হইয়া জিজ্ঞাসিলেন, তাপস! তুমি ধন্য, বল, কোন্ যোনিতে জন্মিয়াছ। ষট্সপ্ততিতম সর্গে আমরা পাই কাহিনীর শেষটুকু। ... ...

ভ্যালেন্টাইনের সোনালী বিকেলে কলম ধরতে গিয়ে ভেসে গেলেন, ভাসিয়ে দিলেন মহাকবি ফরিদা ... ... ...

বাঁদরামির জ্ঞানের নির্মাণে আর একটি জায়গা ছিল মানুষের সত্তা বা এসেন্স বা লোগোসের খোঁজ। প্রশ্নটা পুরোনো - "মানুষ' বলতে আমরা কি বুঝি? মানুষের শাঁসটা কি আর খোসাটাই বা কি (এখানে অবশ্য ধরে নেওয়া হচ্ছে যে শাঁস আর খোসা আলাদা বিষয়)? এই প্রশ্নের জবাবে পশ্চিম একটা ভাবনার স্ট্রাকচার বানায় যার নাম ডুয়ালিজম বা দ্বিত্ত্ববাদ। অনেক ডুয়ালিস্ট মডেলের সাথে আমরা পরিচিত, যেমন পুরুষ/নারী, প্রকৃতি/সংস্কৃতি, পূর্ব/পশ্চিম, মন/শরীর, আমি/তুমি, সুস্থ/পাগল, শাঁস/খোসা ইত্যাদি। এবার "মানুষ' নামের তাত্ত্বিক সমস্যাতে ফেরা যাক। মানুষ একদিকে যেমন জৈবিক, প্রাকৃতিক আবার সে একইসাথে সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিও বটে। এখন প্রশ্ন হল এই ডুয়ালিটিতে কোনটা শাঁস, কোনটা খোসা? পশ্চিম বাছাই করে আমাদের বলে দিয়েছে যে দুর্গামূর্তির খড়ের গোঁজের মত জৈবিক সত্তাটাই মানুষের এসেন্স আর মূর্তির ওপরের রংচং আসলে সংস্কৃতি। মানুষের প্রকৃতি আসলে জৈবিক, বায়লজিকাল। এই স্বত:সিদ্ধ থেকে তাই বলা যেতেই পারে যে যেহেতু বাঁদর মানুষের পূর্বপুরুষ, তার মধ্যেও সেই একই জৈবিক বৈশিষ্ট্য থাকবে। অর্থাৎ মানুষ আর বাঁদরের হার্ডওয়্যারটা একই, পার্থক্য শুধু সফটওয়্যারে। তাই বাঁদরামির গবেষণা পশ্চিমি সাহেব-মেমদের আত্মানুসন্ধানের চেষ্টা (গবেষণা করা ব্যাপারটা প্রাকৃতিক না সাংস্কৃতিক?)। ... ...

তর্ক উঠতে পারে, তাহলে দাম বাড়ার সাথে চাহিদা কমে যাবার মত অর্থনৈতিক ব্যাপার যা মানুষের সমাজে হামেশাই চলে, সেটাও যে ঐ বাঁদরেরা দেখিয়ে দিল, তার ব্যাখ্যা কি হবে? এই ব্যবহারও তো বাঁদরদের শেখানো হয়েছে। তাদের বারবার করে দেখানো হয়েছে যে একই সংখ্যক চাকতি দিয়ে আর একই পরিমাণ জিনিষ পাওয়া যাচ্ছে না। এর মধ্যে দিয়ে অর্থনৈতিক নীতির প্রাকৃতিক ভিত্তি কিভাবে প্রমাণ হল? আর চাকতির বদলে সেক্স, সেটার কি ব্যাখ্যা হবে? সেটা তো এটাই দেখায় যে বেশ্যাবৃত্তি প্রকৃতিতেও রয়েছে। তাই কি? আগেই বলেছি যে গবেষণাগারের খাঁচায় পোরা বাঁদরের শেখানো-পড়ানো ব্যবহারকে প্রাকৃতিক প্রবৃত্তি বলে ধরে নেওয়ার মধ্যে গোলমাল আছে। যদি বলা হয়, চাকতি দিয়ে সেক্স কেনাটা তো শেখানো হয়নি। ঠিক কথা। কিন্তু "কেনা'-টা তো শেখানোই। চাকতি দিলে বদলে কিছু পাওয়া যায়, এটা তো বিলক্ষণ শেখানো হয়েছে ওদের। সেই কিছুকে বাঁদররা নিজের পছন্দমত ভেবে নিয়েছে। এতে এটা হয়তো প্রমাণ হয় যে কোনো একধরণের ক্রিয়া শেখালে তার সাধারণ বিধিটা বাঁদরগুলো শিখে নিতে পারে। অর্থাৎ চাকতির বিনিময়ে আঙ্গুর পাওয়া যায় এটা শেখালেই ওরা বুঝে যায় যে ঐ চাকতি দিয়ে যেকোনো জিনিষ-ই পাওয়া যেতে পারে। ... ...

বলার কী আছে? মোদ্দাকথাটা হল অন্নই ব্রহ্ম, আর কতবার বলবো? যুগে যুগে বিভিন্ন জনগোষ্ঠি অন্নের অনটন হওয়ায় এক বাসস্থান ছেড়ে নতুন জনপদের সন্ধানে ঘটিবাটি-বোঁচকাবুঁচকি বেঁধে বেরিয়ে পড়েছে। আবার নতুন করে আস্তানা গেড়েছে হয় কোন নদীর তীরে, নয় কোন পাহাড়ের নীচে। তোমাদের খানদানের ব্যাপারটাও ঠিক তাই। তোমারা আদতে বাঙাল নও। ছিলে রাঢ় বাংলার ইন্দ্র। ছিয়াত্তরের মন্বন্তরের সময় অন্নচিন্তা চমৎকারা হলে লং মার্চ করে গঙ্গা পেরিয়ে গারোপাহাড়ের নীচে ময়মনসিংহ জেলার কিশোরগ সাবডিভিসনের মেঘনা নদীর পাড়ে আঠারবাড়িয়া গ্রামে জঙ্গল সাফ করে বাঘ মেরে বসতি স্থাপন করলে। ইন্দ্র থেকে ক্রমশ: রায় হলে। ছিরু পাল থেকে শ্রীহরি ঘোষ:))))) ... ...

কেন্দুলি সন্ধান অতনু ব্যানার্জী পাটাতনের এক আধভাঙ্গা চৌকিতে চোখের ওপরে রাতজাগা হলুদ বাল্বের আলো নিয়ে ছিটকিনিহীন দরজার ঘরে শুয়ে পড়লাম আমি; মাঝে মাঝে উড়ে আসছিল অবাক অবাক সব প্রশ্ন "আপনি চাদর আনেননি!! শোবেন কি করে!!' "সকালে নদীর ধারে "সারতে' যেতে পারবেন তো'!! "ওমা জুতো পরে শুলেন যে বড় !! খুলে শোবেন না!!' বাইরে তখন আনন্দমেলা। মানুষের ভিড়ের কলকল শব্দ। অস্থায়ী আখড়ায় আখড়ায় তীব্র নাম সংকীর্তনের ভক্তিরস। নানা ছাউনিতে ঘুমিয়ে থাকা মকর স্নানের অপেক্ষায় থাকা মানুষ। স্বপ্নে বিশাল বড় এক মেলায় ঘুরে বেড়াচ্ছি। জিলিপি, পাঁপড়ভাজার দোকানের পাশেই ঝাঁ চকচকে মাদার ডেয়ারীর দুধের কাউন্টার! এক জায়গায় চোখ স্থির হয়ে গেলো বেশী ভিড় দেখে; একটা মাংসের দোকানে একটা লোককে পিছমোড়া করে বেঁধে বেদম মারছে একটা লোক। গা কেটে যাচ্ছে মারের চোটে, রক্ত পড়ছে দরদর করে। আমার বন্ধু বললো "এটাই নিয়ম এখানকার'! টাটকা টাটকা পড়ুন হরকিসিমের কেন্দুলির জয়দেবের মেলা আর দু-এক ছটাক বাউলগান। ... ...

ব্যাপারটি গুরুতর! প্রাপ্ত খবর অনুযায়ী রাজধানী রায়পুরের সদর পুলিস লাইনের কাছে যখন খবর পৌঁছুলো ততদিনে লীজা ও সীমা প্রায় ষাটদিনের গর্ভবতী। রাস্তার ছোঁড়ার সঙ্গে প্রেম? তায় ওদের বাচ্চার মা হওয়া? কমান্ডেন্ট ড: সঞ্জীব শুক্লা ও আরেকজন কোম্পানী কম্যান্ডেন্ট মহা খাপ্পা! লীজা ও সীমার র্যাশন ও অন্য পার্কস্ ও কম করা হল। আর ওদের সাসপেন্ড করে বেস্ স্ট্যান্ড সেল এ নজরবন্দী করে রাখা হল। এর ফল ভাল হয়নি। লীজা যুবতী বটেক কিন্তু সীমা¡ যে মাঝবয়সী। ফলে লীজা জন্ম দিল দশটি বাচ্চার; মা ও সন্তানেরা সবাই সুস্থ। কিন্তু সীমা প্রসব করল সাতটি সন্তান। ওর মধ্যে চারটি বাচ্চা আঁতুড় ঘরেই মারা গেল। সীমার শরীরও বিশেষ ভাল নয়। ... ...

গুরুদেব আমায় খুলে দিলো পাবলিশিং হাউস - মহাগুরু সাহিত্য মন্দির। সুর্য সেন স্ট্রিটে পাল বস্ত্রালয়ের উপর বিশাল ঘর নিলাম। কাঠ দিয়ে আমার আলাদা চেম্বার। আমি নিভৃতে বসে লেখালিখি করতে পারব। সামনের ঘরে বস ট্রেড সামলাবে। গুরুই বলল, তোর তো অনেকদিন লেখালিখির অভ্যেস নেই, আগে কয়টা মানে বই লিখে হাতটা সড়গড় করে নে, পরে ওষুধ-চিকিৎসা নিয়ে ৩০/৪০টা খন্ডে জাব্দা জাব্দা বই লিখিস! দেখলাম আইডিয়াটা খারাপ না। আগে লেখাটা দরকার। লেখাটা রেডি থাকলে প্রয়োজন মত ক্যারেক্টারের নাম বদলে দিলেই হল। রাম-লব-সীতা হলে রামায়ন। অনিমেষ-অর্ক-মাধবীলতা হলে কালপুরুষ। এই রকম। নাউ উই নিড ফিউ নেমস। বসই সেসব যোগাড় করে আনলেন আশেপাশের স্কুল কলেজ থেকে। ই সি বিদ্যাসাগর, আশু ভট্টাচার্য, ভূ চৌধুরী, ক্ষে গুপ্ত, পি আচার্য। ট্রিপল এম.এ.। বি.এড, বি.টি, পিএইচডি, স্বর্ণপদক। আমি চুটিয়ে মানে বই লিখতে লাগলাম, হু হু সেল। প্রকাশকের তকমার আড়ালে যে মেঘনাদের মত লেখক বসে আছে তা নিশ্চয়ই কেউ ভাবেনি। আমাদের বাঙালদের "র' আর "ড়' এ একটা চিরকালীন ঝাড় আছে, এই সময় আমার কোম্পানীতে যোগ দেয় পরিতোষ, তার দায়িত্ব হল এই বানানের ঝাড়গুলো ঠিক করা। ... ...

আমার সাথে মিশু আপার যতবারই দেখা হয়েছে ততবারই তিনি, "হ্যালো কমরেড' বলে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করেছেন, কুশলাদি বিনিময় করেছেন। বামপন্থী রাজনৈতিক কর্মীদের মধ্যে পরস্পরকে অনেকে কমরেড বলে সম্বোধন করেন। আমি কোন বাম রাজনৈতিক দলের সদস্য না তারপরও কেন মিশু আপা আমাকে কমরেড ডাকেন সেটা কখনও জিজ্ঞেস করিনি বা করার প্রয়োজনও বোধ করিনি। কারণ তার সম্বোধনের মধ্যে আছে উষ্ণ আন্তরিকতার প্রকাশ। বেশ কয়েকবার আমি তার বক্তৃতা শুনেছি। আমার কাছে তার বক্তৃতার ঢং ও বেশ আকর্ষণীয় লাগে। তার বেশীরভাগ বক্তৃতার সারমর্ম হয় এরকম- এই রাষ্ট্র, সরকার সবাই হল মালিক পক্ষের। তারা শ্রমিকের রক্ত চুষে আজকে গাড়ী হাঁকায়, এসির বাতাসে ঘুমায়। এই সব লুটেরাদের আমাদের চ্যালেঞ্জ করতে হবে। তাদেরকে আস্তাকুঁড়ে ছুড়ে ফেলতে হবে। শ্রমিক শ্রেণীর জয় সুনিশ্চিত। ... ...

এদের তাকে বাঁধিয়ে রাখা যেতে পারে, বুকে নয়। "ওয়ান হান্ড্রেড ইয়ারস অফ সলিটিউড'-এর প্রভাব "মিডনাইটস চিলড্রেন'-এও পাই, কিন্তু সেক্ষেত্রে রুশদির টানটান গল্প বলার পটুত্ব বেঁধে রাখে শেষ অব্দি। প্রভাব থাকেই, কিন্তু তার সাথে থাকে কিছু নতুনত্ব, বক্তব্যে এবং লিখনভঙ্গীতে, সামঞ্জস্য প্রয়োজন তাদের। অন্যথায় বিপদ, যা ঘটেই থাকে। বন্ধুবর বলেছিল দেবর্ষী সারগি পড়তে, নাকি দারুণ! পড়ে ফেললুম, মনে হল মন্দ না, অন্য রকম ভাবে লিখছেন, ভালো কথা, কিন্তু কী লিখছেন, কথা নয় কাহিনি নয়, দর্শন, ঈশ্বর-মনুষ্য চিন্তা, গভীরতা কতখানি, ডোবা যায় না, চুল ভেজে না, শুধু গায়ে একটু ছিটে লাগে মাত্র। "দ্য আনবিয়ারেবল লাইটনেস অফ বিইং' পড়ে বুঁদ হয়ে ছিলুম কয়েক মাস, এই পার্থক্য, আমি বরং কুন্দেরায় ফিরে যাব বার বার। স্বপ্নময় চক্রবর্তী, ভগীরথ মিশ্র বা অনিল ঘড়ুই খুব একটা খারাপ না লাগলেও সেই অনূভুতি আসেনি যা প্রথম এবং মাঝের দিকের শীর্ষেন্দু পড়ে আসত। শুধু মোটামুটি, খারাপ না, ঠিকঠাক, এসব পড়ে আর শুনে হতাশ! পাগল করে দেবে কে, আবার? ... ...

কবিতায় ""সবুজ রহস্যময় আত্মা''-র রহস্য তৈরি করার রাস্তা খুঁজে পেতে হয়, পেরেক ঠুকে হয় না। অতএব সজ্ঞানে কবিতা কে কঠিন করে, একটু বাঁকিয়ে চুরিয়ে লিখে আত্মপ্রসাদ লাভ করবেন না তাতে আখেরে, আপনার বা আমাদের কারুর ই লাভ হবে না, বাংলা সাহিত্যের দু:খের কথা না হয় ছেড়েই দিলাম। এরকম কঠিন করে দেওয়ার ইচ্ছাধারী রা যেমন আছেন, তেমন ই আছেন সহজ করে দেওয়ার অবতারেরাও। এদের লেখা পড়তে গিয়ে যে মাঝে মধ্যে ভালো একেবারেই লাগেনি তা নয় (উদা: পিনাকী ঠাকুর), তবে এত বেশী সহজ, স্মার্ট এবং নতড়ঁ ফষ করে দেওয়ার সফল চেষ্টা, যে সেটাই বেশী করে চোখে পড়ে, কানে আসে। উদাহরণ দিতেই হবে? বেশ, হাতের কাছে শ্রীজাত আছে তো নাকি, পড়ে ফেলুন। শব্দের কারুকাজ, ঝিন্চ্যাক লাইন আর খেলা খেলা ছন্দের চৌকাঠ পেরিয়ে যখন ভিতরে যাবেন, তখন দেখবেন বাড়ি তৈরি ই হয়নি, শুধু দরজা আর চৌকাঠ। হায় তবে যে কোথায় পড়েছিলুম, মাঠের ধারে হলুদ বাড়ি গড়েছে মিস্তিরি! ... ...

রমা তার থেকে দূরে সরে যেতে থাকে এই অনুযোগ করেই, যে অমর ঐ উপন্যাসে তাকে "কাঁচামালের' মত ব্যবহার করেছে। কিন্তু অমরের মতে সমস্যা এটাই - ""যে সম্বন্ধ সে তুলে ধরবার চেষ্টা করছে তা নিয়ে যদি সে নাটক করত তাহলে এ আলোড়ন হত না। সে যদি এমন আষ্টেপৃষ্টে নিজেকে বেঁধে না ফেলত তার বইয়ের সঙ্গে, তাহলে তার মা এমন মর্মান্তিকভাবে অভিভূত হতেন না, আত্মীয়স্বজনেরা এমন ভাবে চাইত না তার দিকে। লোকে জানত অমর আজকাল সাহিত্য করছে। সেখানেই চুকেবুকে যেত ব্যাপারটা, কেউ এ নিয়ে মাথা ঘামাত না। কিন্তু তার বই পড়ে এ কথা সুস্পষ্ট যে এ বই লেখকেরই এক অবিচ্ছিন্ন ডায়েরী। ডায়েরীর মত নগ্নভাবে প্রায় শিল্পকে বিপন্ন করে নিজেকে মেলে দেওয়ার চেষ্টা অনেকেই নিতে পারেনি।'' অংশটিতে আমার চোখে পড়ে "আষ্টেপৃষ্টে নিজেকে বেঁধে না ফেলত' এবং "অবিচ্ছিন্ন ডায়েরী' শব্দগুলি। এই শব্দ কটি জীবনানন্দ দাসের সমগ্র গদ্যকর্মের ক্ষেত্রেও প্রয়োগ করতে পারি কারণ এ আমরা পড়েছি যে জীবনানন্দ দাস উপন্যাস সম্বন্ধে 'diversified autobiography' - র প্রসঙ্গ এনেছিলেন এবং তাঁর দিনলিপি ও "লিটারারি নোটস'-এর মধ্যে কোন ফারাক থাকে না। বলতে পারি, উপন্যাসের অমর আর জীবনানন্দ দাস দুজনের প্রকল্পই যেন উপন্যাসের মাধ্যমে কীভাবে নিজের জীবনকেই অনুসরণ করা যায়, কীভাবেই বা নিজের জীবনকে আবিষ্কারের বিষয় করে তোলা যায় তারই অনুসন্ধান। অসীম রায়ের অন্বিষ্টও কী এটাই ছিল? ... ...

লেখক বইয়ের ব্যাক-কভারে পাঠকের কাছে একটা আহ্বান রেখেছেন বিজ্ঞাপন আকারে। কষ্ট উপশমের জন্য এই উপাখ্যান পড়ে বেদনা ভাগাভাগি করতে। বলেছেন, আমরা প্রতিনিয়ত আমাদের মুসলমান এবং বাঙালি এই দুই পরিচয় নিয়ে রক্তাক্ত হই। কেন হই, কারা করে? তিনি উল্লেখ করছেন, সেটা হই আমরা আবার দুইদিক থেকে। বাইরের দিক থেকে উন্নত বিশ্বের মানুষ আর ভেতরের দিক থেকে "আমাদের পাহাড়সম জাতীয় অজ্ঞতা, পূর্ণাঙ্গ মানুষ হিসাবে গড়ে উঠতে মানুষের অনীহা, ধর্মের নামে প্রতারিত হওয়ার জন্য উন্মুখ হয়ে থাকা'ই কারণ-পদার্থের অন্যতম। দু:খের মধ্যে আরো কী আছে সেটা দেখতেই প্রলুব্ধ হয়েছিলাম বইমেলা থেকে বইটি কিনতে। সাথে সবিস্তারে কাহিনীকল্পনার রসায়নে কি উত্তর তিনি তৈরি করেছেন সেটা পরখ করে দেখারও ইরাদা ছিল বৈকি। "ইতিহাস', "ধর্মতত্ত্ব' আর "দর্শনের' উপাদান মিশিয়ে বর্তমনকালের হাড়িতে বাঙালি মুসলমানের আত্মপরিচয়ের যে খিচুড়ি পরিবেশিত হয়েছে তাতে এই জনগোষ্ঠীর দেহে সত্যিকার আঘাতের ক্ষতবিক্ষত রক্তচিহ্ন, আত্মমর্যাদা ও অধিকার আদায়ের লড়াইগুলো উধাও হয়ে গেছে। সমস্ত আয়োজন ঘিরে রেখেছে "অজ্ঞতার পাহাড়' প্রদর্শনের কাফেলা আর "ধর্মের নামে প্রতারিত হওয়ার জন্য উন্মুখ' থাকা মুসলমানদের আমেরিকান ইসলামের নির্বিচার ভোক্তা বানানোর উপদেশ। প্রকল্পের দিক থেকে এটা সাম্রাজ্যিক খায়েশেরই উত্তম বহি:প্রকাশ। ... ...

আমাদের চারপাশের সুবিচারবিহীন দুনিয়া এবং সুবিচারের আকাঙ্ক্ষায় যে প্রতিবাদী আন্দোলনগুলি গড়ে উঠেছে সেগুলির দিকে তাকালে আরেকটি প্রশ্ন জেগে ওঠে যার উত্তর শ্রী সেনের আলোচনায় পাওয়া গেল না। যদি সুবিচার খুঁজতে গিয়ে কোন ব্যক্তি বা সমষ্টি হিংসার পথ অবলম্বন করে তাহলে তা ন্যায়সঙ্গত কিনা। বাস্তব দুনিয়ায় "public sphere' বা "public reasoning' জাতীয় উদারনৈতিক(liberal) তত্ত্ব খুব বেশী দেখতে পাওয়া যায় না, বিশেষ করে তৃতীয় বিশ্বে। আমি নিজে ব্যক্তিগত ভাবে হিংসার বিরুদ্ধে কিন্তু নিপীড়িত মানুষ যদি হিংসার পথ বেছে নেয় তাহলে তা সবসময় অনৈতিক এটাও বলতে পারব না। এখানেই আবার মনে হয় যে প্রতিষ্ঠানের গুরুত্ব অপরিসীম - মানুষের সুবিচার পাবার পথ যদি গ্রাম সংসদ খুলে দিতে পারে তাহলে হয়ত গরীব মানুষ হাতিয়ার তুলে নেবার কথা ভাববে না। কিন্তু যেখানে পঞ্চায়েত বা ব্লক অফিস বা রাষ্ট্রের বিচারালয় গরীব মানুষের পাশে দাঁড়াতে ব্যর্থ হয় সেখানে হিংসার পথে গরীব মানুষ হাঁটতে বাধ্য হয়। অতএব সমাজে সুবিচার প্রতিষ্ঠা করতে গেলে সুবিচার যে প্রতিষ্ঠানগুলি দিতে পারে সেই প্রতিষ্ঠানগুলিকে উন্নত করা প্রয়োজন হতে পারে। ... ...

কলেজের তরফে কোনও প্রত্যক্ষদর্শী ছিল না। কিন্তু ভার্সন শোনা যায় কিছু কিছু। সে জলপাইগুড়ি শহরেরই এক লোকাল মেয়ের প্রেমে পড়েছিল। ইঞ্জিনীয়ারিং কলেজের ছেলে লোকাল মেয়েকে "তুললে' সেটা শহরের এক ধরণের অপমান হয়ে দাঁড়ায়, কারণ আর যাই হোক, আমরা ইঞ্জিনীয়ারিং কলেজের ছেলেরা, আসলে কলকাতা বা তদ্সন্নিহিত অঞ্চল থেকে আসা একদল বহিরাগত গুণ্ডা অ্যান্টিসোশ্যাল প্রকৃতির ছেলে ছাড়া তো কিছু নয় টাউনের লোকেদের কাছে! সেই ছেলেদের কারুর প্রেমে পড়বে জলপাইগুড়ি টাউনের মেয়ে, এটা কী করে মেনে নেয় টাউনের এলিজিবল ব্যাচেলরের দল? শোনা যায়, অর্ঘ্যও টার্গেট হয়েছিল সেইভাবেই। মেয়েটিরও দেখা করতে আসার ছিল তিস্তার পাড়েই, তাকে কোনওভাবে ঘরে আটকে অন্যরা আসে, এবং একা অর্ঘ্যকে ঠেলে ফেলে দেওয়া হয় বর্ষার ভরা তিস্তার জলে। কোনও সাক্ষী ছিল না, কোনও প্রত্যক্ষদর্শী নেই, কেস উঠেছিল, কিন্তু টেঁকে নি। কেবল মনে সন্দেহটা রয়ে গেছে। জলপাইগুড়ির বর্ষার কথা মনে পড়লেই এখনও অর্ঘ্যকে মনে পড়ে। ... ...

রিজওয়ানা শমশাদ মনে করেন ১৯৮০র সূচনালগ্নে ভারতীয় জনতা পার্টিসৃষ্ট উন্মাদনা আর পরে ১৯৯০তে লক্ষ লক্ষ বাংলাদেশী মুসলমানের অনুপ্রবেশ আসলে জাতীয় অর্থনীতির উপরে একটা খাঁড়ার ঘা বিশেষ যা ভারতের অভ্যন্তরীন সাম্যবাদ এবং সুরক্ষার বিপক্ষে একটা বড় প্রশ্নচিহ্ন। এই ঘটনার প্রত্যক্ষ সংযোগ ভারতের একাধিপত্য এবং সার্বিক চেতনার পরিপন্থী। অপরপক্ষে জনভিত্তিক এই অভিবাসনের প্রত্যক্ষ ফল হতে পারে বাংলাদেশী নাগরিকদের ভারতের একটি রাজ্য থেকে পৃথক রাজ্যের দাবি করা। ১৯৯৫ সালে সেন্টার ফর স্টাডি অফ সোসাইটি অ্যান্ড সেকুলারিজ্মএর দ্বারা করা একটি পর্যবেক্ষণ অনুসারে, বিজেপি এবং শিবসেনার অভিযোগ শুধু অত্যুক্তি বা অতিশয়োক্তি নয়, চূড়ান্ত মিথ্যাচারও। ভয় আর অসুরক্ষার বোধে জন্ম নেয় হিন্দুত্বের' পরাকাষ্ঠা। অভিবাসীরা তখন তাদের রোজি-রুটির চক্করে শিখে নিচ্ছে সচ্ছ্বল বেঁচে থাকা। বিজেপি-শিবসেনা জোট দাবী করেছিল যে শুধু মুম্বইতে তিন লক্ষ অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশকারী। ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত ক্ষমতাসীন সময়ে তারা শনাক্ত করে ফেরত পাঠিয়েছিল মাত্র দশ হাজার অবৈধ কর্মচারিদের। ... ...

আর প্র্যাক্টিকালি সেটাই তো দরকার। জয়-বীরু কি চিরদিন তোদের আগলাতে থাকবে? আজ নয় কাল তো তোদের হাতেই হ্যান্ড-ওভার দিয়ে যেতে হবে না কি? তারপর গ্রামে গ্রামে গড়ে উঠবে গ্রামরক্ষী বাহিনী। পাঠশালা-স্কুল-কলেজে, খেতে-খামারে, পথে-ঘাটে, হাটে-বাজারে, গাছের ডালে, খড়ের চালে শোভা দেবে উন্নততর বামের উন্নততর কমান্ডো ফৌজ। বন্দুক প্রশিক্ষণও তো সেই জন্যেই। তারপর আসুক না শালা মাওবাদী। সঙ্গে সঙ্গে দুরুম। শুধু তাই নয়, দৈনন্দিন জীবনের যেকোন সমস্যার অব্যর্থ সমাধান। ছেলে ভাত খেতে চাইছে না? দুরুম। ডালে নুন বেশী হয়েছে? দুরুম। পরীক্ষায় নম্বর কম দিয়েছে? দুরুম। ধার করে শোধ দেয় না? দুরুম। অনাহার-অপুষ্টি-অশিক্ষা-দু:খ-দারিদ্র্য-জ্বর-জ্বালা-যন্ত্রণা সবকিছু থেকে মুক্তি। দুরুম। দুরুম। দুরুম। ... ...

এবারে একটা বড় ডেকচি চাপান দেখি উনুনে। এবারে কুচি করে নিন পেঁয়াজ আর ক্যাপসিকাম। আরো লাগবে গাজর কুচি। এখানেও একটু ইম্প্রোভাইজ করেছি। আসলে লাগে সেলেরী। কিন্তু সেলেরী সব জায়গায় পাওয়া যায়না তো, তাই গাজর দিন তার জায়গায়। খুব মন্দ হবেনা,নিশ্চিন্ত থাকুন। সাদা তেল গরম করে দিন এই তিনরকম সব্জির কুচি। একটু ভাজা ভাজা হলেই দুটো টমেটো কুচি করে দিয়ে দিন। খানিকক্ষণ রান্না হোক। টমেটো গলে গেলে এবার দিন মাঝারী মাপের চিংড়ি। চিকেনের টুকরোগুলোও দিয়ে দিন এই সময়। আন্দাজ করে নুন দিন, আর আধ চামচ গোলমরিচ। আরো দিন এক চামচ চিলি স্যস। কেজান রান্না একটু ঝালই হয়। এবারে দেখুন আপনার পাড়ার দোকানটিতে উস্টারশিয়ার স্যস পাওয়া যায় কিনা। ইংরিজিতে এর বানান হলো worcestershire। পাওয়া গেলে সেই দিতে হবে এক চামচ। না পেলেও কুছ পরোয়া নেই। দু চামচ তেঁতুল ভেজানো জল দেবেন তার বদলে। বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিন সবটা। ... ...

গ্রামেরই একজন বাসিন্দা গোকুল মাইতি আমাদের বলেন যে শান্তি প্রতিষ্ঠার বদলে গ্রামে অশান্তিই দেখা দেয়। জোর করে গ্রামবাসীদের দিয়ে ক্যাম্পের রান্না করানো, কাপড় কাচানো হত। ওই গ্রামেরই প্রদীপ রায়ের বক্তব্য অনুসারে ক্যাম্পে মোটামুটি ২০ থেকে ২৫ জন সশস্ত্র ব্যক্তি ছিল। একেকজন গ্রামবাসীকে একদিনে ৪০ থেকে ৫০টা চাপাটি তৈরি করতে বাধ্য করা হত। রান্না ভালো না হলে বা নুন বেশি হলে বা রাঁধুনীর যে কোনও ভুলের জন্য ক্যাম্পবাসীদের গালিগালাজ শুনতে হত। একদিন তারা গ্রামবাসীদের বন্দুক দেখিয়ে সিপিআই (এম)-এর মিছিলে অংশ নিতে বাধ্য করে। এই জোর-জবরদস্তির চাপে নিরস্ত্র গ্রামবাসীরা ক্যাম্পের সশস্ত্র ব্যক্তিদের পাহারাও দিয়ে থাকতেন। অনিচ্ছাসত্ত্বেও তাঁদের সেই ক্যাম্পের সমস্ত আদেশই মেনে চলতে হচ্ছিল। ক্যাম্পে সময় দেওয়ার জন্য চাষের কাজের ক্ষতি হচ্ছিল, আর ক্যাম্প-সদস্যরা গ্রামবাসীদের সম্মান রক্ষা করছিলেন এমনও নয়। ক্যাম্প তৈরি হওয়ার পরে সিআরপিএফ-এর টহলদারি বন্ধ হয়ে যায়। সিআরপিএফ ওই গ্রামের ভবিষ্যৎ ক্যাম্পের হার্মাদদের হাতেই ছেড়ে দেয়। নেতাই গ্রামের ক্যাম্পের ৩ থেকে ৪ কিলোমিটারের মধ্যেই বীরকর, বেলাটিকরি আর সিজুয়াতে সিপিআই (এম)-এর হার্মাদ বাহিনীর অন্যান্য ক্যাম্প রয়েছে। হার্মাদ বাহিনীর ভয়ে কাঁটা হয়েই গ্রামবাসীদের দিন কাটছিল। ... ...

প্রয়াত তোজাম্মেল হক বকুল পরিচালিত বেদের মেয়ে জোস্না ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৮৯ সালে। মুক্তি পাওয়ার পরই ছবিটি দর্শকদের মধ্যে বিপুল সাড়া জাগায়। ছবি সম্পর্কে তখন ভদ্রমহল থেকে রুচিবিকারের অভিযোগ ওঠে। কবি ফরহাদ মজহার তাঁর সম্পাদিত অনিয়মিত পত্রিকা প্রতিপক্ষে পরের বছর ছবিটির পক্ষে একটি দীর্ঘ লেখা প্রকাশ করেন। লেখার শিরোনাম ছিল "বেদের মেয়ে জোস্না: ছবিটি কেন এত দর্শক টেনেছে?' লেখায় তিনি ছবিটির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগসমূহ খণ্ডন করেন। প্রতিপক্ষের সৌজন্যে সে লেখাটি গুরুচণ্ডা৯তে প্রকাশিত হলো। ... ...