ইঁট কাঠ পাথরপাহাড় নদী সাগর...সবকিছুর মধ্যে ভগবান আছেন।
'বইপ্রেমী’, ‘বইপোকা’ বিশেষণ গুলো ভীষণরকম পরিচিত। উপযুক্ত বিশেষ্য ব্যতীত বিশেষণগুলি অস্তিত্বহীন। পঞ্চ ইন্দ্রিয় খোলা রাখলে খোঁজ পাওয়া যায় এমন অনেক বইপ্রেমীদের যারা বই পড়া এবং সংগ্রহ করাকে একপ্রকার নেশার পর্যায়ে নিয়ে গিয়েছেন! আজ থেকে ১২-১৩ বছর আগে একটি সর্বভারতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের বিষয় ছিল কলকাতার প্রাইভেট লাইব্রেরির সন্ধান। সেখানে মোট তিনজন ব্যক্তির কথা তারা উল্লেখ ছিল। উৎপল দত্ত, সুধীন চট্টোপাধ্যায় ও অঞ্জন চক্রবর্তী। এঁদের ... ...
মনে মনে চাই ভীষণ একবার সাড়া দাও বদলে যাও, ফিরে আসো অতীতের সব কিছু তুড়ি মেরে উড়িয়ে দিয়ে একবার ফিরে আসো একটাই তো জীবন আর তো
এক ঘুমটাকে যদি রিমোট দিয়ে অফ অন করা যেত, বেশ হত। এই যে এখন চোখের পাতা ভারী হয়ে আসছে। ভোরবেলার ফাঁকা রাস্তায় সাঁ সাঁ করে ছুটে চলেছে পাঞ্জাব বডির লরি। উল্টোদিক থেকে গাড়ি আসছে না খুব একটা। চার লেনের মাখন হাইওয়ে দিয়ে যেন নিজে থেকেই ছুটে চলেছে বিষ্ণুর পোষা লরিখানা। আর চোখে একবার পদার দিকে তাকায় বিষ্ণু। ব্যাটা ছিবড়ে ওঠা গদিতে কুঁকড়ে শুয়ে ঘুমিয়ে পড়েছে। সারা রাত জেগেছিল। চারটের দিকে একবার মুতে এসে বলল, "বিষ্ণুদা, চোখের মধ্যে ... ...
গঙ্গা-সাগরে আমরা দু'জনসেই মাধ্যমিকে 'সাগর সঙ্গমে নবকুমার' (বঙ্কিমচন্দ্রের 'কপালকুণ্ডলা' উপন্যাসের প্রথম খণ্ডের প্রথম ও দ্বিতীয় পরিচ্ছেদ মাত্র) পড়েছিলাম। তাতে দুটি বাক্য মনে বেশ দাগ কেটেছিল: প্রথমটি কপাল কুণ্ডলার বয়ানে 'পথিক তুমি কি পথ হারাইয়াছো?' দ্বিতীয়টি "তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম না হইবো কেন?" আর তার সঙ্গে চালু কথা, "সব তীর্থ বার বার, গঙ্গাসাগর একবার"। এসব ... ...
জামাল জামাল এ জামালু জামাল কুদু... দেশ ভাসছে আজ এই ইরানি গানে। সদ্য মুক্তিপ্রাপ্ত বলিউড ফিল্ম অ্যানিমাল ছবির এই গান অন্তর্জালে, সামাজিক মাধ্যমে হুহু করে ছড়িয়ে পড়েছে। আর এই গানের সাথে একটাই মুখ ভাসছে। শ্মশ্রুগুম্ফ শোভিত বিজয় সিং দেওল, ওরফে ববি দেওল। ধর্মেন্দ্রর কনিষ্ঠ পুত্র। সানি দেওলের ভাই। গুগল জানাচ্ছে অ্যানিমাল মুক্তির আগে থেকে এখনো পর্যন্ত বলিউড অভিনেতাদের মধ্যে সবচাইতে সার্চ হিট ববি দেওলের নামে। বিস্মৃতপ্রায় ... ...
চলছে জগৎ, কে যায় সরে, উপবৃত্তাকারে ? ছেঁদো প্রেমে আকাশে উঠি, প্রশ্ন এসে পড়ে ; মকড় থেকে মিথুন হারুন কিম্বা জিতুন নিরাসক্ত অবস্থানে সেই তো রাব্বি মরে!!
প্রেম মানেই সমস্যা। বিয়ের আগের দিন দিঠি আমাকে বলল, আমি অহর্নিশকে চুমু খেয়েছি।তাতে কোনো সমস্যা হয়নি, খেয়েছে তো কী আর করা যাবে। তাই আমি কিছু বললামনা। দিঠি একটু থেমে বলল, শুয়েওছি।তাতেই বা আমার কী করণীয়। দিঠি এবার রেগে বলল, তুমি ভাবছ ইয়ার্কি? আমি ওকে ভুলতে পারিনি।আমি এবারও চুপ করে রইলাম। হিংসুটে দৈত্যদের যা করণীয়। দিঠি আরও রেগে বলল, - তোমার তাতেও কিছু বলার নেই?তা অবশ্য ... ...
“Love One Another” এই একটি কথাই হয়তো আজ গোটা বিশ্ব-বিভীষিকার মোড় ফেরাতে পারে। এই একটি কথার নীল-প্রয়োজনীয়তা এখন ভেসে বেড়াচ্ছে প্যালেস্তাইনের অলিতে গলিতে। এই একটি বাক্যের বাকরুদ্ধ ধুসর জীবন আলেখ্য ইউক্রেনের রাস্তায় রাস্তায়। এই তিনটি শব্দের যথাযথ মর্মার্থবোধ মণিপুরের ঘরে ঘরে কালো বিষাদে
পাহাড় তুমি সুন্দর দেখতে বলেই কিঝর্ণা সুন্দর দেখতে?পাহাড় তুমি সুন্দর দেখতে বলেই কিনদী সুন্দর দেখতে?পাহাড় তুমি সুন্দর দেখতে বলেই কিমেঘেরা তোমার কপালে চুম্বন দেবার জন্য ছুটে আসে?পাহাড় তুমি সুন্দর দেখতে বলেই কিঅনেক দূর থেকে তোমায়কখনও হালকা নীল রঙেরকখনও ছাই রঙের দেখায়?পাহাড় তুমি সুন্দর দেখতে বলেই কিতোমার মাথায় ঈশ্বর বাস করেন?--- অর্ঘ্যদীপ চক্রবর্তী১২/১১/২০২৩ ... ...
মাণিকলাল ঘুম থেকে ওঠেন সকাল সাড়ে ছটা নাগাদ। তিনি ঘুম থেকে উঠে প্রথমে বসার ঘরের মধ্যে দিয়ে সৌদামিনীর ঘরের দিকে যান মা ঠিকঠাক আছেন কিনা দেখে নেবার জন্য। বহু বছর ধরে এই নির্ঘন্ট বজায় আছে। আজও তিনি নিজের ঘর থেকে বেরিয়ে বসার ঘরে ঢুকলেন এবং কাঁচের আলমারির সামনে চোখ পড়তে চমকে উঠলেন। তার হৃৎস্পন্দন বেড়ে গেল। মাণিকলালবাবু দেখলেন ... ...
আমার খুব ইচ্ছা পৃথিবীতে যেখানে যত পাহাড় আছে সবক'টা কিনে নেবো,এই জন্যই কারণ আমি খুব পাহাড় ভালোবাসি।আমি চাই শুধু আমি একাই পাহাড় ভালোবাসবো আর অন্য কেউ নয়।এ ব্যাপারে যদি সবাই আমায় হিংসুটে ভাবে তাতেও ক্ষতি নেই।পৃথিবীর সব পাহাড় কিনে নিলে সব পাহাড় আমার হয়ে যাবেতখন শুধু একা আমি ছাড়া আর কে ভালোবাসবে?কিন্তু পাহাড় বিক্রি করবে কে?এর উত্তর আমি আজও পেলাম না।যদি পেয়ে যেতাম এতদিনে আমার নাম গিনিস বুকে লেখা থাকতো!যা অসম্ভব তা সম্ভব করে দেখাতাম।যা অবাস্তব তা বাস্তব করে দেখাতাম।--- অর্ঘ্যদীপ চক্রবর্তী১৬/১২/২০২৩ ... ...
যদি আমি আকাশ হতামতাহলে আমি পৃথিবীকে ধরে রাখতাম।যদি আমি সূর্য হতামতাহলে আমি বিনা পৃথিবী অন্ধ হতো।যদি আমি বায়ু হতামতাহলে আমি বিনা পৃথিবীর কোনো প্রাণী বেঁচে থাকতো না।যদি আমি প্রলয় হতামতাহলে আমি আপন খেয়ালে পৃথিবীতে ধ্বংসলীলা চালাতাম।যদি আমি সাগর হতামতাহলে আমার জঠর মণিমুক্তায় পূর্ণ থাকতো।যদি আমি জল হতামতাহলে আমার কোনো নির্দিষ্ট আকার থাকতো না।যদি আমি সময় হতামতাহলে আমি কখনও থেমে থাকতাম না।যদি আমি মেঘ হতামতাহলে আমার দেশ বিদেশ ভ্রমণে কোনো টাকাপয়সা লাগতো না।যদি আমি যুদ্ধ হতামতাহলে আমার জন্য হয় জয় না হয় পরাজয় আসতো।যদি আমি ভগবান হতামতাহলে আমি অসীম ক্ষমতার অধিকারী হতাম।যদি আমি তুমি হতামতাহলে তুমি আমি হয়ে যেতে।যদি আমি সত্য ... ...
আমার মৃত্যুর পরেকালপুরুষকে আগের মতো ঠিকই দেখা যাবে,সপ্তর্ষিমন্ডল যেমন জ্বলে তেমনই জ্বলবে,আকাশগঙ্গার অস্তিত্বটা থেকে যাবে,সূর্য যে সময়ে ওঠার উঠবেযে সময়ে অস্ত যাওয়ার যাবে।আমার মৃত্যুর পরেআকাশের নীল রঙ একটুও কমবে না,কালবৈশাখী যে ঋতুতে আসে সেই ঋতুতেই আসবে,তুফানি ঝড়ে সমুদ্র উত্তাল হবে,মেঘেরা একে অপরের সাথে যেমন ধাক্কা খায় খাবে,খরা মাটিতেও ঠিকই বৃষ্টি ঝরবে।আমার মৃত্যুর পরেজবা ফুল যেমন শ্যামা মায়ের চরণে ঠাঁই পায় তেমনই পাবে,হরিনাম সংকীর্তনের আসর ঠিকই বসবে মন্দিরে মন্দিরে,মহাদেব যেমন অল্পতে সন্তুষ্ট থাকেন তেমনই থাকবেন,লোকের মুখে মুখে বেহুলা লখিন্দরের মাহাত্ম্য কথা ঠিকই ঘুরবে।আমার মৃত্যুর পরেনদীতে জোয়ার আগের মতো ঠিকই আসবে,ভাটায় মাঝি গানও ধরবে,নদীর দুই কূল ভাঙা গড়ার কাজে কেউ বাঁধা দেবে ... ...
......বড় চালতা গাছটার তলায় শুয়ে এইসব আকাশপাতাল ভাবতে ভাবতে কখন যে চোখ লেগে এসেছে বুঝতে পারে নি বংশী। হঠাৎ পায়ের তলায় একটা সুড়সুড়িতে ঘুমটা ভেঙে গেল। বংশী দেখল ঘটিগরম পরম আনন্দে ওর বাঁ পায়ের কড়ে আঙুলটা চেটে চলেছে। অন্য কেউ হলে হয়তো তড়াক করে লাফিয়ে উঠত কিন্তু বংশী মুচকি হেসে পাশ ফিরে শুল। হোক না কুকুর, তবু তো কেউ ওকে ভালোবাসছে। নয়তো আজকাল ... ...
দুয়ারে প্রস্তুত গাড়ি বিছানা ছেড়ে উঠে পড়েছি অনেক ভোরে। কাঁচের সার্সির ওপারে তখনও নিকষ কালো আঁধারের রবরবা। কন্যার কড়া হুকুম - “উঠে পড়ো। চারটায় গাড়ি এসে যাবে। এরপর গেলে কোনো লাভ নেই। আমরাতো শুধু বেড়াতে যাচ্ছিনা।” স্পন্সর সাহেবার এমন ফরমানের পর আর কথা বাড়ানো চলে না। রাতবিছানা পরিপাটি করে গুছিয়ে রেখে ঝটপট তৈরি হতে থাকি যথাসম্ভব দ্রুততার ... ...
কোনো মেয়ের নাম ফেলি হলে ধরেই নেওয়া যায় যে সে মা বাপের কাছে ফেলনা হয়েই উড়ে এসে জুড়ে বসেছিলো। কিন্তু এই ঘটনাটা ঠিক তা না। শিশুর বেঁচে থাকা নিশ্চিত করতেও অনেক সময় বাজে একটা নাম রাখা হয়... চশমে বদ্দুর ! ফেলির আগের কন্যা সন্তানটির মৃত্যুতে শোকাহত বাপ ছুতোর মিস্ত্রি পাঁচু দাস ফেলিকে বুকে আঁকড়ে রাখতেই বুঝি এই নাম দিয়েছিল। কিন্তু বাবরের প্রার্থনা তারই গায়ে লেগে গেলো! এগারো ... ...