কি দিয়ে দূরত্ব মাপো দনডি নাকি ফিতে কি দিয়ে বৈশাখ মাপো কি দিয়ে শ্রাবণ কি দিয়ে হিংসা মাপো কি দিয়ে বা খিদে যাহারা অতীত লেখে তাহারাও মাপে সুতানুটি, কলকাতা কতদূর সব্বাই বসে বসে মাপে দূরত্ব মাপে অহরহ দূরত্ব মেপে যায় লোকটা নদীর কাছে বসে ভাবে কোথায় জন্মের আগে কোথায় মৃত্যুর পরে দাগ কাটা যায়। জীবন কি বৃত্তাকারে মাপে? তমস মা জ্যোতির্গময়। ... ...
মনের কথাগুলো শেষাবধি মনেই থেকে গিয়েছেবলা আর হয়নি তোমাকে ...যদিও তোমার কথা জানে আমার গুটিকতক পোষা বেড়াল, মায়ের হাতে লাগানো গাছেরা।গাছের পাতায় পড়েছে যে ছায়াসে ছায়ায় ঢাকা আছে আমার প্রাণের কিছু কথাকথাগুলো যেন পরম নিশ্চিতে বিশ্রামে আছে ছায়ায় ছায়ায়।আমি খুঁজি নতুন আরও কত কথাসাত সাগর, তেরো নদী পেরিয়ে খুঁজি আরও কথা।এ এক আজব খেলামনের কথা বলতে বলতেনিজেকে দেখি কথাঘরে একাকী বাসিন্দার মতো! ... ...
মনের খেয়ালে হাত দিয়ে গড়ে যুগল মূর্তি। হয়তো বুদ্ধ হয়তো শিল্পী বহুৎ সেয়ানা রূপ ভালোবাসে, তৈরিও করে রূপসী বাংলা নিজের মনের নির্জন কোনে অহংকারের দ্রুত চলাচল টের পেয়েছে কি? কেউ কেউ ভাবে আসলে পাগল ঠিক নেই কিছু দেখা যাক কবে হবে ওর শেষ এক্কাদোক্কা, সাপ লুডু খেলা আসলে লোকটা খুঁজে খুঁজে ফেরে তার কৈশোর রং মিলান্তি।
অভয়ার মা তুমি কেন কর ক্রন্দন ? কেন কর আর্তনাদ?কেন বল তোমার কোল খালি হয়ে গেছে ? আমরা শত শত সবলা এসেছি তোমার দুয়ারে,তুমি বেরিয়ে এস ঘর থেকেসম্মুখে আকাশে জ্বলন্ত শিখা জ্বলছে,তোমার অভয়াআমাদের পথ দেখাচ্ছে। জেগেছে শত শত বঙ্গনারী,জেগেছে আমাদের শিরাধমনী। বেগে খুলে গেছে সব গৃহদ্বারসহস্র বাধা ভেঙে,যে আছে ঘর কন্নায় সেও সচকিত হয়ে ওঠে, বেরিয়ে এসেছে শত শত মুকবধিরের দল। ভয় নেই কারণ অভয়া আছে ... ...
( ১৭ ) নিখিল ব্যানার্জী বললেন, ' কেমন আছেন কালীবাবু ? ' ---- ' এই আছি আর কি ... মনে সুখ নাই ... ' ---- ' কেন কালীদা ? ' ---- ' এই সব কিসু কেমন বদলায়ে যাচ্ছে। ভাল লাগে না। ' ---- ' পরিবর্তন তো জীবন এগিয়ে চলার লক্ষণ। এর সঙ্গে তো মানিয়ে নিতেই হবে ... ' ---- ' তা ঠিক কিন্তু সব পরিবর্তন যে ভালর জন্যই হয় তা তো নয়। পরিবর্তনের ফলে অনেক সময় অনেক ভাল জিনিসই দূরে ছিটকায়ে যায় ... ' ---- ' যেমন ... ' ---- ' যেমন ... সাগর মন্ডল। ও কি আর আগের মতো ... ...
বিপ্লুত মহাকাল নারীর চিরকালীন সুষমা ভাগ্য বিড়ম্বনা, দৈব মানবিক অভ্যস্ততা নিয়মের মেলকারি সমস্ত জীব ও জড় প্রকৃতি তদার্থে যে যেমনটা ধারণা করেছে তার থেকেও বিপুল বিস্তারি ও সর্বপ্লাবি সেটাই তার নিজস্বতা নিয়ে সর্বনাশের যেন
সেদিন আর উনি বিকেলে হাঁটতে বেরোন নি, নিজের আরাম কেদারায় বসে ভাবছিলেন আজ হাঁটতে যাবেন কিনা! এখনও পৃথিবী তার অসুস্থতা থেকে সেরে ওঠে নি, বেরোলেই আবার সংক্রমণের ভয়। হঠাৎই কানে এলো ওনার, পাশের ঘরে নাতনি আর বউমার ক্রমশ উঁচু স্কেলে ওঠা তর্ক। “সারাক্ষণ এভাবে ঘরে বসে থাকা যায় নাকি? একটু পার্কে গেলে কী হবে?” “কী হবে তুমি বেশ জানো – ন্যাকা সেজো না। এত কিছুর পরেও, স্যোশাল ডিস্ট্যান্সিং তোমরা কেউ মেনটেন করো ... ...
সময়টা ছিল বড় অশান্ত সময়, সাথী পরিচয় করিয়ে দেয়, মেয়েটির নাম উমা, আমাদের সাথেই পড়ে। আমি একটু আগেই ওকে দেখেছি মিছিলের প্রথম সারিতে। আমি তখন ওকে জিজ্ঞেস করি, কেন তোমরা ক্লাস বন্ধ করে মিছিল করছো ? শাসন মারা গেছে। তাতে কী? দলের একজন মারা গেলেই মিছিল মিটিং করে ক্লাস বন্ধ করতে হবে? এ কেমন রাজনীতি! এটা রাজনীতির ব্যাপার নয়, ভাই। আপনার সামনে এখন যদি কেউ আমাকে পিটিয়ে মেরে ফেলে আপনি তার প্রতিবাদ ... ...
দাড় নেই, হাল নেই খয়রি পালে হাওয়া লাগে জোর আমরা দুজন যাত্রী আমরাই কেবল এ এক অদ্ভুত যাত্রা ইচ্ছে নেই কোথাও যাওয়ার অথচ হাওয়ার মাঝি থামতে জানেনা তাই বিষন্ন বিকেলের সূর্য ডুবে যায় জলরং ছিটকে পড়ে জলের উপরে জল পাখি উড়ে যায়, বলে আয় আকাশের দিকে ওর চোখ ওরা কি আকাশ চেনে? আমাদের নিজস্ব কোন ডানা নেই বলে হয়তোবা একদিন ওখানেই নিয়ে যাবে শূন্যতার অনন্ত গভীরে।। ... ...
সেদিন সকালে হটাৎ সমরেশ অজাচিত অতিথির মতো প্রবেশ তবু চারিদিকে বহু পরিচিত আবেশ বহু কথা, কখনও বা কাহিনী যুগলে অলিগলি জনপথ রাজপথ ঘুরে উতপ্ত দুপুরে আমি একা আর সমরেশ। মনে পড়ে তোর ঘরে আমরা তখন সকলে উতপ্ত যৌবন চায়ের কাপে উদ্ধত সিগারেট, চলনা আজও একবার যাই লালজটি বিকালে একঝাঁক ভালোলাগা, এক মায়াবী আবেশ। সারা ঘর জুড়ে ছড়ানো ছেটানো পুরানো ধংসাবশেষ তবু ভালোলাগে আবার আসিস তুই সমরেশ ... ...
( ১৬ ) বিভূতিবাবু ভাবেন ঠিক কত বয়স হল তার। বোধহয় বাহাত্তর হল। আর বছর তিনেক বাঁচলেই যথেষ্ট। তারপর ভাবলেন, বাঁচা মরা যদি মানুষের হাতে থাকত তা'লে তো আর চিন্তা ছিল না। শুধু বাঁচা মরা কেন কোন কিছুই কি মানুষের হাতে আছে। সেই হিসেবে জীবন এবং জগৎ দুটোই সমান অর্থহীন এবং অসার। বিভূতিবাবু বাট্র্যান্ড রাসেলের নামই শোনেননি। কিন্তু তার মতোই বিভূতি দত্তর মনে হল এ জীবনের ... ...
উত্তর ব্রাজিলে আমাজন নদী ও আটলান্টিক মহাসাগরের সংযোগস্থলে অবস্থিত মারাজো দ্বীপ। এই এলাকার পুলিশের টহলদারির চালানোর এক অনন্য উপায় গোটা বিশ্বের নজর কেড়েছে। এখানে পুলিশ টহল দেয় এশিয়ান জল মহিষের পিঠে চড়ে। মারাজোর এই পুলিশ বাহিনীকে বলা হয়, ‘বাফেলো সোলজারস’। প্রায় তিন দশক আগে যখন মারাজোতে বন্যা হয়, সেইসময় প্লাবিত এলাকা পরিদর্শনের জন্য এই প্রাণীদের ব্যবহার করা শুরু হয়। বর্ষাকালে এখানকার কর্দমাক্ত ম্যানগ্রোভ অঞ্চল ... ...
চারিদিকে সুগাঢ় মেরুন গোলাপের মাঝে, সে জুঁইফুলের মতো ফুটে ছিল। কিচ্ছু বলেনি সে, একটা কথাও না, কিন্তু তার ফুটে থাকা প্রতিটি মুহূর্ত চপেটাঘাত ছিল; অনুচ্চারিত প্রতিটি শব্দ বলছিল, "না তুমি সব জয় করতে পারোনি, এক খন্ড জমি আছে, যেখানে আমি ফুটে আছি।" সে অভিজাত সমাজে খুব সুন্দর, সুগন্ধী, বিরল কিংবা দামী বলে খ্যাত ছিল না, শুধু কিছু অশিক্ষিত মূর্খ লোক ছিল, আর ছিল আমার মতো কয়েকজন পাগলাটে কবি, যারা জনপ্রিয় নয়, স্নিগ্ধ সৌন্দর্য্য ... ...
কলেজে পড়ার সময় আমায় সাহিত্য পেয়েছিল। তখন অর্থনীতি অনার্সের পড়া কম পড়ে সাহিত্য চর্চা করতাম। একটা ছোট পত্রিকা বার করতাম। এম এ পড়তে গিয়ে আর চালাতে পারলাম না পত্রিকা। মূলত career গড়ার তাগিদে। সেদিন খুঁজে পেলাম এই গল্পটা। আমাদের ওই পত্রিকা ছাড়া কলেজ ম্যাগাজিনেও মনে হয় বেরিয়েছিল। অনেক কষ্টে এখানে টাইপ করলাম। করতে করতে অনেক কিছু বাদ দিলাম টাইপ করার শ্রম কমাতে।রবি রেখা'নাঃ। আর ভালো লাগে না জীবনটা' - ঘুণে ধরা ... ...
বাতাসের ফিসফাসে গোপন খবরগুলি দৈনিক জানি সম্পর্ক, বিচ্ছেদ, জীবনমরণের কাহিনির খবরাখবরগুলি দিনভর বয়ে আনে বাতাস। কেউ বেশ ভালো, একেবারেই মন্দ কেউবা ভালোমন্দের দোলাচলে কেউ কেউ ব্যতিব্যস্ত ভীষণ। বাতাস ওড়ায় সবই ওড়ায় আমার মন। মনের গভীরে তোমার ঠিকানা খুঁজে বেড়াই কত শত রাজপথ, গলিঘুঁজিতে মাথা খুঁড়ে মরি - বলতে পারো কোথায় তোমার বাড়ি? ডাকপিয়নের মতো আছি শহরে ও গ্রামে দিনকাল পাল্টে ... ...
( ১৫ ) রাত্রি বাস ধরার জন্য রূপবাণী বাস স্টপে দাঁড়িয়ে ছিল বেলা এগারোটা নাগাদ। এস এন ব্যানার্জী রোডে কর্পোরেশান অফিসে যাবে বাড়ির ট্যাক্সের টাকা জমা দিতে। এসব কাজ শিবতোষবাবুই করেন। আজ রাত্রি ছুটি নিয়েছে স্কুল থেকে। কোন কারণ নেই। এমনিই ইচ্ছে হল। সাগর বাড়ি নেই। বড়বাজারে গেছে দোকানের জিনিসপত্রের অর্ডার দিতে। রাত্রি কর্পোরেশানের কাজটা মিটিয়ে উল্টোডাঙায় ... ...
তেল আবিষ্কারের পূর্বে সৌদি আরবের বসতবাড়িগুলি ছিল পাথর ও কাদামাটি দ্বারা নির্মিত। দাম্মামে প্রথম বাণিজ্যিকভাবে তেল উত্তোলনের পরপরই বদলে যেতে থাকে সৌদি আরবের শহরগুলি। দাম্মামে তেল পাওয়ার সম্ভাবনার ব্যাপারে প্রথম ধারণা দিয়েছিল এক সৌদি মরু গাইড। ১৯৩৩ সালে তেল অনুসন্ধানের কাজ শুরুর পর মার্কিন কোম্পানি স্ট্যান্ডার্ড অয়েল অব ক্যালিফোর্নিয়ার পক্ষ থেকে তৎকালীন সৌদির পূর্বাঞ্চলীয় আমির আবদুল্লাহ আল জালাবির কাছে একজন মরুবিশেষজ্ঞ গাইড চাওয়া হয়। তখন আমির খামিস বিন রিমছানকে তাদের সঙ্গে দেন। গাইডের দেখিয়ে দেওয়া জায়গায় ড্রিলিং করতেই বেরিয়ে আসে তেল। এরপরে পুরো মধ্যপ্রাচ্য জুড়েই তেল পাওয়া শুরু হয়। পেট্রো ডলারের প্রভাবে হাজার বছরের মরু সভ্যতা বদলে যেতে শুরু করে। বর্তমানে মধ্যপ্রাচ্যের ... ...
(১৪) মোনাবাবু একটা সিগারেট ধরালেন। চুপচাপ ধোঁয়া ছাড়তে লাগলেন যেখানে নিত্যানন্দ বসেছিল সেই চেয়ারটায় বসে। দোকানে আরও দুজন খরিদ্দার ঢুকেছে। সাগর তাদের সঙ্গে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ল। বেলা একটা বেজে গেছে। সাগরের দোকান ফাঁকা হয়েছে। সাগর দোকান বন্ধ
ক'দিন আগে খবরে দেখলাম, রতন টাটার স্মরণে বিজেপি মিছিল বের করেছে সিঙ্গুরে। স্মৃতি সততই মেদুর। প্রায় দু'দশক আগের ঘটনা, কিন্তু ভাবলে যেন এই সেদিনের কথা বলে মনে হয়। আমার অবস্থাটা হয়েছে ভূতপতরির দেশের মনসাবুড়োর মত। সেই কোনকালে বুড়ো জলের ধারে ছিপ ফেলে বসেছিল, এখন চারদিকে বালি আর বালি। সিঙ্গুরের জমি আন্দোলন যখন তুঙ্গে, তখন আমার ইউনিভার্সিটির ফাইনাল ইয়ার। এ গল্পটা তার বছর দুই পরের। দুহাজার আট কি নয়। ন্যানো প্রজেক্ট ... ...
আমি ক্লাসে পড়াবার সময় infeasibility of production process এর উদাহরণ হিসেবে রসিকতা করে উল্লেখ করতাম টাকের উপর ধান চাষ। এখন দেখছি আমি ভুল উদাহরণ দিতাম।