"তুমি যদি স্বপ্ন দেখতে পারো, তবে তা বাস্তবায়নও করতে পারো।" — ওয়াল্ট ডিজনি। শক্তি ও প্রেরণায় দিনটি ভালো কাটুক!
অনভিজ্ঞ সিফাত তার অনভিজ্ঞ প্রেমের দিনে কীভাবে রাতের পর রাত নির্ঘুম কাটিয়ে দিয়েছে শুধু সম্ভাব্য প্রেমিকার হাসির রেকর্ডিং শুনে শুনে আর গুনে গুনে হাসির শব্দ সেই আলাপ একা একা নিজের সঙ্গে করে জহু হলের পুকুর পাড়ে এক রাতের অন্ধকারের কোণে বসে আছে। প্রেমে পড়ার দিনগুলো এত ক্লান্তিকর তবু সব সহনীয় এসব ভেবে নতুন প্রেমিকাকে কল দিবে ভেবে পিছলা পিছলা বৃষ্টির রাতে পাগলের মতো হাসছে। সে হাসি ছড়িয়ে পড়ছে জহু হলের পুকুরের জলের ... ...
( ২৩ )সুমনা পটলের দোকানের সামনে গিয়ে দাঁড়াল পরদিন বেলা বারোটা নাগাদ।পটল ঘাড় নীচু করে টায়ারে স্পোক ফিট করছিল। ঘাড় না তুলেই বলল, ' হ্যাঁ ... বলুন ... '---- ' সাগরবাবুর সঙ্গে একটু দরকার ছিল ...'এবারও পটল ঘাড় না তুলেই বলল, ' বিকেলে আসবে ... '---- ' কখন ? '---- ' এই ধরুন ... পাঁচটা নাগাদ ... '---- ' ঠিক আছে ... 'বলে, সুমনা বাঁদিকে পা বাড়াল।এবার পটল উঠে দাঁড়াল।অভ্যস্ত ভঙ্গীতে বলল, ' ট্যারা কেস নাকি ? কিছু বলতে হবে ? '---- ' ন.... ন্না ... স্যারের সঙ্গেই কথা হবে ... 'পটল বলল, ' আরে না না ... এখানে কোন ... ...
বাংলাদেশে খুব খারাপ লোক ছিলেন শেখ হাসিনা। একবার "আমি হাসিনা" বলায় জ্যোতিবাবু নাকি বলেছিলেন "আমিও হাসিনা"। ফরাসিরা পরে এটাকেই টুকে জে-সুই-শার্লে করে দেয়। হাসিনার মূল দোষ ছিল, তাঁর পুরো পরিবার ফৌত হয়ে গেলেও তিনি বেঁচে। তাই বাংলাদেশে "আমরা হলাম রাজাকার" স্লোগান দিয়ে একাত্তরের অসম্পূর্ণ কাজ শেষ করতে ২০২৪ এ একদল মেধাবীর উত্থান হয়। হাসিনা তাদের উপর গুলি-টুলি চালিয়ে দেন, কিন্তু এ তো বাবা মেধাবী ছেলেপুলে, একাত্তরের মাথামোটারা নয়। তারা মেটিকিউলাসলি প্ল্যান করে হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দিল। পৃথিবীতে হুলুস্থুলু পড়ে গেল। এপারের বাঙালিরা হাঁ করে তাকিয়ে বলল, "উফ কিছু দেখাল বটে। কত লোক।" শুনে সবাই বলল, "ঠিক ঠিক। কত লোক"। এরপর ... ...
("নাকের বদলে নরুন: আর্য্যামি বনাম দ্রাবিড়ামি"র পরিমার্জিত সংস্করণ)|১|ইংরেজিতে ২০২৪, আর বাংলায় ১৪৩১, বছরটি বাঙালির বড় গর্বের। বড় গৌরবের। বাঙালির যে ভাষায় সুখ দুঃখ, ক্ষোভ বিক্ষোভ, হাসি কান্না এতদিন ধরে প্রকাশ পেয়ে এসেছে – সেই ভাষা ধ্রুপদীর পদমর্যাদায় উন্নীত হয়েছে। ধ্রুপদী শব্দের উৎপত্তি ধ্রুবপদ থেকে। ধ্রুবপদ সংক্রান্ত বা সম্বন্ধী তাই ধ্রুবপদী – যা থেকে ধ্রুপদী। ধ্রুব শব্দের মানে চিরকালীন – যা নিত্য এবং সনাতন। অর্থাৎ, যাস্ক বর্ণিত এবং বার্ষায়নি প্রস্তাবিত ভাববিকার যাকে স্পর্শ করতে পারে না। এই রকম একটা ভাববিকার-রহিত বিষয়ের প্রস্তাবনা ও প্রণয়ন ভারতীয় জ্ঞানতত্ত্বের সনাতনী রূপরেখা তৈরি করতে বহুকাল ধরে বিভিন্ন ভাবে প্রয়োজনীয় হিসেবে তুলে ধরার চেষ্টা হয়েছে এবং হচ্ছেও। ... ...
কেন আমি ঘুমাই না এখন রাতে, কেউ জিগাইছে কি? তোমার দরজায় রাত কড়া নাড়ে, তুমি লেপমুড়ি দিয়ে ঘুমাও। কেউ রাত জাগে, দেহ হয় ক্ষয়। আবার কালের চক্রে এমন ছবি ফেরে প্রতি প্রজন্মে। তুমিও বুড়ো হও, মরে যাই আমি। আমার মৃতদেহের উপর যে গাছ বেড়ে উঠে, তার প্রেম প্রস্তাব গৃহীত হয়, আমার কবরের উপর লাফালাফি করে সে উদযাপন করে। একটু শান্তি কি পাব না আমি? এদিকে সূর্য নিভে আসে, তার আয়ু ফুরিয়েছে এবার, কেউ জ্বালানী দিল কই আর! আমি এবার ঘুমাতে পারব বোধহয়, কই আর প্রাণের স্পন্দন শুনতে পাই না তো আর ধরার পরে! তবে কি এবার তারাও গেছে অস্তাচলে? ... ...
তাপস পালকে মনে পড়ে? একদা বাংলার মহানায়ক, তারপর জনপ্রতিনিধি হয়েছিলেন। ২০১৪ সালে তাঁর একটা ভিডিও ফাঁস হয়। কোনো এক কর্মীসভা বা ওই জাতীয় কিছুতে তিনি গরম-গরম বাণী দিচ্ছেন, ঘরে ছেলে ঢুকিয়ে দেব। খুবই নিন্দেমন্দ হয়, আমিও করেছিলাম। তৃণমূল তাপস পালকে আর টিকিট দেয়নি। এ পর্যন্ত ঠিকই আছে। কিন্তু জিনিসটা তারপর জিনিসটা ক্রমশ মিডিয়া এবং সোশাল মিডিয়ার দীর্ঘস্থায়ী খাপে পরিণত হয়। তারপর রোজভ্যালি কাণ্ডতে গ্রেপ্তার হন তাপস, এক বছর পরে ছাড়াও পান, সিবিআই য়ের আর চাট্টি গ্রেপ্তারির মতো এটাও স্রেফ ফালতু। কিন্তু এটাতেও সমর্থন করার মতো কেউ ছিলনা। তাপস জেল থেকে ছাড়া ... ...
আলমগীর শেষ পরিচ্ছদ লেখা চলছে। ১৬৮৯ সালে শম্ভাজি মহারাজকে মেরে। তাঁর পরিবারকে বন্দী করে। শিবাজির বাঘ ছালে ঢাকা সিংহাসন আর রায়গডের অনেক সোনাদানা লুট করে। আলমগীর আবার ফিরে যেতে পারতেন দখন ছেড়ে হিন্দুস্থানে। ঐশ্বর্যময় বড় বড় শহরের রাজধানীগুলোতে। আবার শুরু করতে পারতেন লাহোর। আকবরাবাদ -আগ্রা। শাহজাহানাবাদ-পুরনো দিল্লী অথবা কাশ্মীরের পথে আরেক রাজধানী হাসান আবদালে চক্কর কাটা। তা না করে তিনি ছত্রপতি রাজরামকে ... ...
"যে কখনো ভুল করেনি, সে কখনো নতুন কিছু করার চেষ্টা করেনি।"— আলবার্ট আইনস্টাইন।
হারিয়ে যাওয়া এক চাবির গোছাঘরের ঠিক মাঝখানে একটা টেবিলের ওপর একটা বড় ছবি রাখা। ছবিটি উমা দেবীর। ঘরে ঢোকেন সুমনা, উমা দেবীর মেয়ে। আজ উমা দেবীর চলে যাবার দিন। তাই মায়ের ছবিতে মালা দিতে এসেছেন সুমনা। মালা পরাতে পরাতেই বলেন –--------------------------------------------------------সময় কি দ্রুত গড়িয়ে যায়। তুমি চলে গেছো মনেই হয়না। অথচ দেখো, দেখতে দেখতে পাঁচটা বছর পার হয়ে গেল। আমিও কেমন পাঁচ বছর বুড়িয়ে গেলাম। একথা শুনে তুমি হয়তো মনে মনে বলছো – “এ কেমন কথা খুকি? মায়ের বয়স বাড়ছে বলে, তোর্ বয়সও বাড়িয়ে নিতে হবে? তুই আমার কাছে বরাবরের জন্য খুকিই থাকবি।” মায়েরা তো এমনই হয়, সে কথা আমি ... ...
৫০০ বছরের পুরাতন আরেকটি মসজিদের সমীক্ষা প্রথমদিন নির্বিঘ্নে হয়। দ্বিতীয় দিন সমীক্ষক দলের পেছনে গিয়ে কিছু দুষ্কৃতী সংখ্যালঘুদের বিরুদ্ধে উত্তেজক শ্লোগান দেন। প্রতিবাদ হয়। গুলি চালানো হয়। চারজন মারা যান। গত সপ্তাহের ঘটনা। আপনি জানেন? কিছু বলেছেন নিজের দেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার নিয়ে? ইস্কন বাংলাদেশে বেশি দিন হয়নি। সেই মন্দির রক্ষার পক্ষে অবশ্যই বলতে হবে। কিন্তু ভারতে ৫০০ বছরের প্রাচীন স্থাপত্য ভেঙে ফেলা ... ...
চারিদিকে তীব্র বৃষ্টিপাত সখী এমনদিনে বাইরে যেওনা ঠাণ্ডা লাগতে পারে, পা পিছলে যেতে পারে ইনহেলার, মোনাস তোমাকে বাঁচাতে পারবে না তুমি নাহয় আজ ইলিশখিচুড়ি রান্না করো চানাচুর দিয়ে ঝাল করে ঝালমুড়ি বানাও গ্যাস নাই, তীব্র বাতাসে চুলার আগুন নিভু নিভুক ন্ঠে তোমার রবিঠাকুর এর গান, এমনো বাদল দিনে বাহিরে বৃষ্টিপাত, মনের ভিতরে ঝড় এমন বৃষ্টিপাতও হয়, সবযে ভাসিয়ে নিয়ে গেল ভালবাসাটা থাকলে হয় আমি শুনছিবনমালী তুমি পরজনমে হইও রাধা। ... ...
( ২২ ) সুমনা নীচে নেমে এল। এসে দেখে চশমা পরা এক ভদ্রমহিলা দাঁড়িয়ে আছে। কিছু না বলে একগাল হেসে সুমনার দিকে তাকিয়ে রইল। সুমনা কয়েক সেকেন্ড তাকিয়ে বলে উঠল, ' আরে, শর্মিষ্ঠা না ? কতদিন পর ... আয় আয় ... 'শর্মিষ্ঠা উপরে উঠে এল। সুমনা তাকে নিয়ে নিজের ঘরে গেল। ---- ' তারপর বল ... কেমন আছিস ? আমি এ বাড়িতে আছি জানলি কি করে ? ' ----- ' জানতাম না ... এখানে এসেছিলাম তোর শ্বশুরবাড়ির ঠিকানাটা জানবার জন্য। তা, ঠিকানা জানতে এসে ... ...
জগু "আমাকে অপমান করা হয়েছে" ধানখড়, আমাদের রাজ্যসভার চেয়ারম্যান, নির্দেশ জারি করেছেন, সংসদ টিভিতে এখন থেকে রাজ্যসভার সম্প্রচার হবে কেবলমাত্র হিন্দিতে। এতদিন পর্যন্ত যিনি যেমন স্পিচ দিতেন তেমনই দেখানো হত, কিন্তু এখন থেকে ইংরেজি স্পিচের হিন্দি অনুবাদই কেবল শোনানো হবে, আসল স্পিচটা আর শোনানো হবে না। ঘাড় ধরে হিন্দি হজম করানোর দিকে এটা একটা বড় পদক্ষেপ। সংসদ টিভির দর্শক যত কমই হোক, সংসদীয় আলোচনার ভাষা হিসেবে হিন্দিকে দাঁড় করিয়ে ... ...
গোটা আরজিকর পর্ব সামলানোতে মমতার প্রশাসনিক দক্ষতা সুপ্রতিষ্ঠিত -- কল্যাণ সেনগুপ্ত৯ই আগস্ট আরজিকরএ সেই ভয়ঙ্কর মর্মান্তিক ঘটনা ঘটার পর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে গেছে। কত প্রতিবাদ ও বিক্ষোভ আন্দোলন, জাস্টিসের নামে ডাক্তারদের নিজস্ব স্বার্থ সিদ্ধির আন্দোলন ইত্যাদি বহু কিছু রহস্য রোমাঞ্চ ঘটনার সাক্ষী থাকলো রাজ্যের মানুষ। গরীব মানুষেরা দীর্ঘকাল চিকিৎসাহীন দুঃসময় কাটাবার পর অবশেষে ডাক্তাররা লাগাতার আন্দোলনে ক্ষান্ত দিয়ে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় স্বাভাবিক ... ...
( ২১ ) না, শেষ পর্যন্ত পরমানন্দবাবুকে ধরে রাখা গেল না। তিনি চলেই গেলেন শনিবার বিকেলবেলায়। ফুসফুস জবাব দিল। শেষ দু দিন ভেন্টিলেশানে ছিলেন। তার প্রাণাধিক প্রিয় ভাগ্নের সঙ্গে আর দেখা হল না। ছিন্ন হয়ে গেল এত দিনের বন্ধন। বাসন্তীদেবী চোখে আঁচল চাপা দিয়ে বললেন, ' বড্ড ভালমানুষ ছিলেন গো ... '। অলোকেন্দুবাবু অনেক চেষ্টার পর প্রতিবিম্বকে ট্রাঙ্ককলে ... ...
পশ্চিমবঙ্গে যখন বামফ্রন্ট সরকার সবে তৈরি হয়েছে, ইরানে তখন বিপ্লব হল। এর দশ-বারো বছর আগে বাংলায় যখন নকশালবাড়ি, ফ্রান্সে তখন চতুর্থ ফরাসি বিপ্লব। দুটোই ব্যর্থ হয়েছিল। ফলে ফরাসি বুদ্ধিজীবীরা ইরান দেখে লাফিয়ে উঠলেন। মিশেল ফুকো তখন মধ্যগগনে। ফরাসি বিপ্লবের সময় তিনি লিফলেট বিলিয়েছিলেন, আর এই সময় 'যৌনতার ইতিহাস' প্রথম খণ্ড বেরিয়ে গেছে। উৎসাহ পেয়ে জীবনে প্রথমবার ফুকো সাংবাদিকতা শুরু করলেন। সোজা চলে গেলেন ইরান, খোমেইনি সহ একগাদা সাক্ষাৎকার নিলেন। তারপর যে লেখাগুলো ... ...
(২০) পরমানন্দবাবু হঠাৎ অসুস্থ পড়লেন। বোধহয় ঠান্ডা লেগে নিউমোনিয়া ধরণের কিছু হয়েছে। বয়স্ক লোকের যা হয় আর কি। তার নিজের ছেলেরা উদাসীন ধরনের। শুধু নিজের বৌ বাচ্চা ছাড়া আর কিছু বোঝে না। প্রতিবিম্ব তো বিদেশে। সুমনা পুরো দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিল। মিত্র বাড়ির নিজেদের ডাক্তারবাবুকে নিয়ে আসল মামাশ্বশুরকে দেখাতে। তার দেওয়া ওষুধও খাওয়ানো হতে লাগল কিন্তু সপ্তাহখানেক পরেও তেমন উন্নতি ... ...