এশিয়াটিক সোসাইটির ইন্ডোলজির -ভারত তত্ত্ব প্রকল্পের ওপর নবজাগরণের মূল জোরটা থাকলেও এর নানা অন্তর্ঘাতী স্রোত ছিল যেমন রামমোহনের অন্তর্লীন পারসিক সমন্বয়বাদী প্রকল্প। দারা শিকোহর মাজমা উল বেহরিন বা হিন্দু ও ইসলাম দুই ধর্ম সমুদ্রের সমন্বয় তত্ত্ব ওনাকে প্রভাবিত করেছিল বলে মনে করছেন দারার জীবনীকার ... ...
বাইডেন শি জিন পিংকে ডিকটেটর বলেছেন। খুবই ভালো খবর ভারতের পক্ষে তো বটেই কিন্তু আমতা আমতা করার শেষ বুঝি শেষ হবার নয় - প্রধানমন্ত্রী এক মার্কিন সাংবাদিককে বললেন, ''আমি অবাক হচ্ছি যে আপনি বলছেন ভারতকে গণতন্ত্র বলা হয়। ভারত এক গণতান্ত্রিক দেশ''। প্রধানমন্ত্রীর উচিত দেশে ফিরেই ভারতের ... ...
বই টই নিয়ে কেউ লেখেও না। তন্ত্রমন্ত্র ছাড়া পড়ে না বিশেষ। এই বাংলায় খুব বেশি শতিনেক লোক আছে তারা মলয় রায়চৌধূরী দিয়ে শুরু করে অন্যদের অবধি নাববে। কমে কমে নাববে। এসোটেরিকদেরও হায়ারার্কি আছে। নবারূণ ভট্টাচার্যের একটা আধা বাজারি, আধা পাগলাটে বাজার আছে বেশ বড়। অলগ যারা লেখে তাদের পায়খানার মতো লেখা পায়। পাগলাখ্যাঁচা কিছু মদ্দ আর দু চারটে মেয়ে। ... ...
পিটার হুডিসের বিখ্যাত প্রবন্ধ মার্ক্স এমং মুসলিমস পড়ে উনবিংশ শতাব্দীর প্রক্ষিতে সত্তরের বিখ্যাত স্লোগানটা আর একবার নতুন করে ঝালিয়ে নিচ্ছিলাম। সত্তরে বলা হয়েছিল চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যন -চীনের পথ আমাদের পথ। তো উনবিংশশতকে ওটা ছিল ইউরোপের চেয়ারম্যন আমাদের চেয়ারম্যান - ইউরোপের পথ আমাদের পথ। শুনতে ঠাট্টা মনে হলেও শুধু কলোনির জয়গান গাওয়া ইউরোপীয় বা তাদের চেলা চামুণ্ডারা নয়। অত্যন্ত প্রগতিশীল মনীষার ... ...
বাবর পনেরোশো ছাব্বিশে পানিপথের প্রথম যুদ্ধে অটোমান সম্রাটদের মতো বারুদ নির্ভর যুদ্ধকৌশলের সফল প্রয়োগ করে হিন্দুস্থানে মাথা গলালেন। তাহলে কি মোঘলরাই প্রথম যুদ্ধে বিরাট আকারে বারুদ ব্যবহার করে? একটা মত হল মোঘল, পারস্যের সাফাভিদ বা তুরস্কের অটোমান সাম্রাজ্য বারুদ ব্যবহারে দড় সাম্রাজ্য - গান পাউডার এম্পায়ার। সাম্প্রতিক গবেষণায় বার্টন স্টেইন বিজয়নগর সাম্রাজ্যের গঠনে আধুনিক বারুদের ব্যবহারের সাফল্যের কথা বললেন। একই সঙ্গে চূড়ান্ত সামরিক কেন্দ্রীভবন করার মতো আর্থিক সঙ্গতি সাম্রাজ্যের হাতে না থেকে, সম্পদের বন্টন শক্তিশালী স্থানীয় রাজাদের মধ্যে ভাগ হওয়ার অসুবিধের কথাও উল্লেখ করছেন। পনেরোশো ষাটের পরে ইউরোপে মান্ধাতার আমলের ছোটোখাটো ঘোড়সওয়ার দলকে হটিয়ে আধুনিক বারুদের ব্যবহার নির্ভর চূড়ান্ত কেন্দ্রীভূত আর ... ...
নাসিরুদ্দিন তুসির আখলাক-ই-নাসিরি লেখা হয়েছিল এরিস্টটলের নেকমাকিয়ান এথিক্সের প্রভাবে। ওই বইটা শাহাজাদাদের রাষ্ট্রীয় নীতিজ্ঞান ও মতাদর্শ শিক্ষার মূল কথা শেখাত আর তা ছিল সার্বজনীন সার্বভৌমত্ব যার কেন্দ্রে স্বর্গীয় আশীর্বাদপুষ্ট বাদশাহ আর যা বহুত্বকে আত্মস্থ করতে সক্ষম অথচ সার্বভৌমত্ব রক্ষায় আর ন্যায় বিধানে নির্মমতম। এই শিক্ষের ফল কী হতো তার সবচেয়ে ভায়োলেন্ট নমুনা হল আকবরের চিতোর কেল্লা দখল ... ...
বিশেষ করে তীর চালানোর ব্যাপারটা মোঘলদের আলাদা রকমের মধ্য এশীয় পারদর্শিতা ছিল। দ্রুত গতি ঘোড়ার পিঠে চেপে বিশেষ রকমের বেঁকানো ধনুক দিয়ে অসম্ভব জোরে ছাড়া তীর ফতে করত শতেক জং। ভারতীয় প্রথাগত ধনুক যার মধ্যে মারাঠাদের ব্যবহৃত ধনুকও পড়ে, ছিল বেশিরভাগ ক্ষেত্রে বাঁশ দিয়ে বানানো যা মধ্য এশীয় বা পারসিক কম্পোজিট ধনুকের থেকে কমজোরি। ভারতীয় আবহাওয়ায় মধ্য এশীয় তরিকায় বানানো ধনুক ... ...
তখন ছাপার যুগ আসেনি, হাতে লেখা পাণ্ডুলিপির যুগ। তাই আলাদা করে সুন্দর হাতের লেখা শেখান হত মোঘল শাহজাদাদের। জাহাঙ্গীর, শাজাহান প্রত্যেকের অপূর্ব হাতের লেখার নমুনা পাওয়া যায়, শাহাজাদা থাকাকালীন তাঁরা যে সব অর্ডার বা নিশান দিতেন অথবা বাদশাহ হয়ে যে সব ফরমান দিতেন তার সিলমোহর সহ দস্তখতে। এছাড়াও জাহাঙ্গীর নিজে হাতে দিনলিপি লিখতেন এটা আগেই জানা গেছে। সেই বইতে জাহাঙ্গীরনামার মূল পাণ্ডুলিপির সঙ্গে ... ...
বাঙালিরা গঙ্গা যামুনি তেহজিব ব্যাপারটা ঠিক বুঝি না। এর দারুণ একটা নৈতিক আধিপত্য আছে। এটা ঠিক আধুনিক কমিউনাল পোলারাইজেসন তেহজিব তেহজিব করে চেঁচালে আটকানো যাবে না। সেটার জন্য কৃষক আন্দোলনের মতো আধুনিক কাউন্টার মোবিলাইজেসন দরকার। কিন্তু সাফল্য ধরে রাখার ওয়ার অফ পজিসনিংয়ে গঙ্গা যামুনি তেহজিব ঘুরে ফিরে আসে। যার বাদশাহ হলেন আমির খুসরু। গালিব ওই তেহজিবেরই মাইলস্টোন। এর বাইরে মোঘল বাদশাহরাও ছিলেন না। প্রত্যেকে ব্রজভাষা ... ...
রাজা আর রাজা হতে পারত এমন একজন, দুয়ের যুদ্ধ হয়। একজন রাজা ও একজন রাজা হতে পারত এমন একজন। রাজা জেতেন ও রাজা হন। রাজা কে হবে এটা আগে থেকেই ঠিক থাকত। রাজাদের সময় কোন টাই ব্রেকার হতো না। এ ক্ষেত্রেও তাই হল। রাজা হতে পারত এমন একজন বেধড়ক হেরে ধড়ে শুধু মাথা নিয়ে পালান। সেই মাথাটাও কিছু দিনের মধ্যে কাটা ... ...