রাত্রি বেশ তাড়াতাড়ি পা চালাচ্ছিল। বাড়িতে বাবা একা আছে। রান্নাও কিছু করতে হবে। অমল তো আশা করা যায় নিখিল স্যারের সঙ্গে দেখা করে কথাবার্তা বলবে। সবার সঙ্গে আলোচনার মাধ্যমেই তো সামঞ্জস্যপূর্ণ একটা সিদ্ধান্তে পৌঁছন যাবে। সাগরের বাড়িতে প্রত্যেক রবিবারই যায় রাত্রি। এই রবিবার যাওয়া হল না বাড়িতে লোক আসায়। এক মাসতুতো ভাই এসেছিল সস্ত্রীক। অনেকদিন ... ...
সুপ্রিয় খানিকক্ষণ চুপচাপ তাকিয়ে থাকল অমলের দিকে। তারপর বলল, ' অমল, তোর কি কোন ইনভলভমেন্ট আছে কোথাও? তাহলে আর কথাটা বাড়াব না ... ' ----- ' আরে না না ... আমার আবার কি ইনভলভমেন্ট ... ওসব কোন ব্যাপার নেই ... ' অমল কথাটা উড়িয়ে দিল। সুপ্রিয় মাথা নেড়ে বলল, ' তা বললে হবে না ... ব্যাপার একটা আছেই। সে যাই হোক ... পার্সোনাল ব্যাপারে আমি ঢুকতে চাই ... ...
বিধানচন্দ্র রায় মারা গেছেন দেখতে দেখতে প্রায় সাত মাস হয়ে গেল। প্রফুল্ল সেন এখন মুখ্যমন্ত্রী। আজ রাত সাড়ে আঠটায় রেডিওয় তার একটা ভাষণ আছে পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে। বয়স্করা অনেকেই তার ভাষণ শুনতে আগ্রহ প্রকাশ করতে লাগলেন। রসময়বাবু বললেন, ' বিধান রায়ের সিটে বসা তো চাট্টখানি কথা নয়, তবে প্রফুল্লবাবুরও ... ...
বেশ শীত পড়েছে আজকে। সকালবেলায় গায়ে চাদর জড়িয়ে বসে চায়ের কাপ নিয়ে বসে খবরের কাগজে চোখ বোলাচ্ছিল অমল। পাতাগুলো একটু উল্টেপাল্টে দেখে একপাশে সরিয়ে রাখল। তাদের অফিস থেকে ছাব্বিশে জানুয়ারি একটা পিকনিকের ব্যবস্থা করা হয়েছে কল্যাণীর ওদিকে এক জায়গায়। অফিস কর্মীরা যদি চায় আরও দু একজন পরিচিত বা পরিজনকে সঙ্গে নিতে পারবে। মাথাপিছু পঞ্চাশ ... ...
নিখিলবাবু বললেন, ' ও ... নীলাঞ্জন আপনার ছেলে ? আজই তো পড়তে এসেছিল ... ' ----- ' হ্যাঁ ... জানি ... ' বিকাশবাবু একটু চুপ করে রইলেন। তিনি পুলিশের পোশাকেই এসেছেন। বুক পকেট থেকে একটা ছোট নোটবুক বার করে কি যেন দেখতে লাগলেন। তারপর নিখিলবাবুকে কিছু বলার সুযোগ না দিয়েই মুখ তুলে সরাসরি বললেন, ' হ্যাঁ স্যার ... যেটা বলছিলাম ... আমি রেজিস্ট্রেশন চেক করেছি। গাড়িটা আপনার নামে নেই। আর প্রথমত ওই গাড়ি থেকে শ্যুট করা হয়েছে তার কোন প্রমাণ নেই। রাস্তা অন্ধকার ... ...
রাত্রি যাদবপুরের দিকে একটা স্কুলে চাকরি পেয়েছে। সামনের সোমবার জয়েনিং। রাত্রি রবিবার সকালে সাগরের বাড়িতে গিয়ে খবরটা দিল। সরযূদেবী তো আহ্লাদে আটখানা। সাগর বলল, ' প্রথমদিন আমি পৌঁছে দিয়ে আসব কিন্তু ... যাদবপুর অনেকটা রাস্তা ... ' ----- ' আচ্ছা ঠিক আছে, তাতে যদি তোমার শান্তি ... ...
শীতকাল এসে পড়ল। নিতাইবাবু ভাবলেন সেবারের মতো সিঁথির বাড়িতে গিয়ে একদিন পিকনিক করলে হয়। আগের দুবার, একবার বর্ষাকালে, একবার শীতকালে, দুবারই খুব আনন্দ হয়েছিল। সেসব দু বছর আগের কথা। এর মধ্যে অবশ্য অনেক কিছু বদলে গেছে। তার ছেলেমেয়ে খানিকটা বড় হয়ে গেছে। শ্রীলেখার ওপর আগের মতো নিয়ন্ত্রণ আর নেই অঞ্জলির। তার একটা কারণ, নিতাইবাবু ... ...
য়্যাডিক্যাল হিউম্যানিস্ট ... মানবেন্দ্রনাথ রায়। নিখিলবাবু এম এন রায়ের খুব ভক্ত। সময়ের গাড়ি গড়িয়ে যায় নিজের মতো নিয়ম মেনে। বুকে পিঠে সওয়ারি নিয়ে সময় গাড়ি পেরিয়ে গেল দু বছর। এসে গেল উনিশশো বাষট্টি।। সুমনার মেজদি বন্দনার বিয়ে হয়ে গেছে, সুমনা প্রতিবিম্বদের কলেজের পাট চুকে গেছে। প্রতিবিম্ব এম এস সি পড়ছে রাজাবাজার সায়েন্স কলেজে। কাবেরীও মোটামুটি মার্কস পেয়ে অনার্স নিয়ে পাশ করেছে। এখন আর নিখিল ব্যানার্জীর কোচিং ক্লাসে যাবার প্রশ্ন নেই। কিন্তু ... ...
লাল জামার সঙ্গী হলুদ জামা। তারও ছাতি প্রায় চুয়াল্লিশ, পিছমোড়া করে ধরল দ্বিতীয় ছেলেটাকে। লাল জামা প্রথম কাপ্তেনের শার্টের কলার চেপে ধরেছে। দুটো ছেলেই বুঝতে পারল তারা শক্ত খাঁচায় পড়েছে। গায়ের জোর দেখিয়ে বিশেষ লাভ হবে না। লাল জামা পরা গগন কর্মকার প্রতিবিম্বদের দিকে তাকিয়ে বলল, ' তোমরা ... ...
সাত সকালে কালীবাবু উত্তেজিত গলায় বললেন, 'আরে প্রকাশবাবু খবর শুনসেন নাকি .... দেশবন্ধু পার্কের ওই দিকে একটা মার্ডার হইসে। মুসিপাড়া থানা থেকে ত্রিদিব বক্সী ফোন করসিল ... 'প্রকাশ ঘড়াই দ্রুত এ ঘরে এলেন।বললেন, ' তাই নাকি ! শুনিনি তো ... '---- ' কাল অনেক রাতে নাকি একটা জওয়ান সেলেরে শ্যুট কইরা মারসে। আমাদের কাছে খবর আসার আগেই নাকি হেডকোয়ার্টারে খবর গেসে। খুন হওয়া পার্টির হাত খুব লম্বা বলতে হবে। আমার খুব সন্দেহ হয় স্বরূপ খাঁড়ারে। হোমিসাইড স্কোয়াড নাকি স্নিফার ডগ নিয়া আসতাসে ... 'তারপর আপনমনে বিড়বিড় করলেন কালীকিঙ্কর, ' ঘন্টা করব কুকুর আইস্যা... কতই দেখলাম হ্যাঃ ... 'কথাটা বোধহয় প্রকাশ ... ...