নিউ মার্কেট থানার ওসি রঞ্জিত ঘোষের বয়স বাহান্ন তিপ্পান্ন বছর হবে। তার উল্টোদিকের চেয়ারে নন্দলাল বসে আছে। দুপুর দুটো বাজে। রঞ্জিতবাবু বললেন, ' চা খাবে নাকি ? ' নন্দলাল পরিবেশগত প্রভাবে ডাকাবুকো প্রকৃতির। সে মনে মনে তৈরিই ছিল পুলিশ সংক্রান্ত ব্যাপারে। কিন্তু মনের তলায় একটা সিরসিরানি ছিলই। পুলিশকে বিশ্বাস কিছু ... ...
কাবেরী আর একটা কবিতা লিখে নিয়ে এসেছে। ঠিক নতুন কবিতা নয়, আগের দিনের অসমাপ্ত কবিতাটা সম্পূর্ণ করে এনেছে ... পথে ঝলসায় রোদ্দুর গনগনে ইস্পাত কাটা ধারাল শোনিত স্রোতে ওলটপালট সাইক্লোন মারে ঝাপটা ঘাম ও রক্ত মাখামাখি অদ্ভুত। পৌঁছে যাবই মোহনায় নিশ্চয় জাহাজ যেখানে বেঁধে রাখা আছে পোক্ত নিয়ে যাবে বলে অচেনা দ্বীপের কোলে জলে দোল খায় পাগলের মতো ... ...
সোনা আর নন্দ বেলেঘাটা লেকে গিয়ে পৌঁছল আলাদা আলাদাভাবে। নন্দই বলেছিল, ' তুই যা ... আমি একটা কাজ সেরে যাচ্ছি। ঠিক সময়ে পৌঁছে যাব ... তুই এগো ... '। তা, নন্দ ঠিক সময়েই ঠিক জায়গায় পৌঁছে গেল। জনমানবশূন্য নীরব হাওয়ামাখা এক খন্ড কলকাতা। মনে হয় যেন সুদূর কোন দ্বীপে এসে পড়েছি। ছলছল মায়াবী দীঘি। পাখ পাখালির পাঁচমিশেলি অশ্রুতপ্রায় কূজন যেন জায়গাটা ভরিয়ে রেখেছে। একটা ডাহুক নাগাড়ে ডেকে চলেছে। ওই ডাকটা ... ...
পটল সুরেশ্বর মল্লিককে একটা টুল এগিয়ে দিয়ে বলল, ' বসুন বসুন ... সাগরদা একটু পরেই আসবে ... ' সাগর এল প্রায় আধঘন্টা পরে। ----- ' আরে মল্লিকদা, কতক্ষণ এসেছেন ? ' ----- ' তা প্রায় আধঘন্টা হবে। নন্দলাল এসেছিল একটু আগে ... ' ----- ' কিছু খবর পাওয়া ... ...
সুপ্রিয় টিফিন টাইমে আবার অমলকে ধরল তার টেবিলে এসে। ---- ' কিরে ... খেতে বেরোবি তো ? ' ---- ' হ্যাঁ দাঁড়াও ... দু মিনিট ... হয়ে গেছে ... ' সুপ্রিয় রাস্তায় বেরিয়ে বলল, ' মহেনের দোকানেই যাবি তো ? ' ---- ' তাই চল ... ওর চিকেন স্যুপ সত্যি থ মারকাটারি .... ' টেবিলে ধোঁয়া ওঠা স্যুপের ... ...
সাগর ফিরে এল প্রায় দশ মিনিট পর। একাই ফিরল। এসে বলল, ' নাঃ ... ফস্কে গেল। শালা কোন গলতা দিয়ে ছুঁচোর মতো হেভি স্পীডে ভেগে গেল বুঝতে পারলাম না ... ঠিক আছে আমি লোক লাগাচ্ছি। কিন্তু চিন্তার ব্যাপার হচ্ছে স্যারের বাড়িটা ওরা মার্ক করে নিয়েছে, যেটা আমি চাইছিলাম না ... ' সুরেশ্বর মল্লিক রীতিমতো অস্থির বোধ করছিল। সে বলল, ' তুমি তো একঝলক মুখটা ... ...
নিখিল ব্যানার্জী বললেন, ' কাবেরী বোস ... কিন্তু ... ' সাগর বলল, ' ঠিক বোঝাতে পারব না স্যার। কিন্তু আমার মনে হয় ও পারবে ... জান দিয়ে চেষ্টা করবে ... সেটা ঠিক কি কারণে বলতে পারছি না ... ' ----- ' হুমম্ ... দেখা যাক, বলছ যখন ... তোমার অনুমান তো ভুল হবার ... ...
মনোরঞ্জন মজুমদারকে স্বরূপ খাঁড়ার ডানহাত বলা যায়। দুজনে সন্ধেবেলায় খাঁড়াবাবুর বাড়ির একতলার অফিসঘরে বসেছিল। আর কেউ ছিল না। স্বরূপ খাঁড়া বিরক্তস্বরে বলল, ' এগুলো তোমরা কি শুরু করেছ ? সাগরকে টার্গেট করতে গিয়ে ওই মেয়েটার পেছনে লোক লাগালে কেন ? ' ----- ' না ... আমরা একটু ঘাবড়ে দিতে চেয়েছিলাম ... ...
দীনবন্ধুর বিয়ে হয়ে গেল কাটোয়ায়। বর্ধমানেরই মেয়ে। দীনবন্ধুর বাবা মা-ই মেয়ে ঠিক করে ফেলেছে চেনা পরিচিতদের মাধ্যমে। অঞ্জলির আর ঝক্কি পোয়াতে হবে না। অঞ্জলি অবশ্য এতে খুশি হল কিনা বলা মুশ্কিল। তার এসব ঘটকালির দায় দায়িত্ব খুব পছন্দ। সে যাই হোক, দীনবন্ধুর বিয়ের মজা কিন্তু পুরোপুরি নেবার জন্য তারা সপরিবারে কাটোয়ায় গিয়ে হাজির হল দিন সাতেকের জন্য। নিতাইবাবু, অনিমেষ ... ...
বাসন্তীদেবী বললেন, ' মালতী সজনের ডাঁটাগুলো কেটেকুটে রাখ। কুমড়ো বেগুন আর বড়ি দিয়ে চচ্চড়ি করব। আলুটাও কেটে রাখিস। আর হ্যাঁ, দেখ তো রাঙালু আছে কিনা। থাকলে কেটে রাখিস ... আসছি আমি ... 'মালতী বলল, ' আমি করি না মা ... দেখবেন ভাল হবে ... '----- ' তুই করবি? বলতো কি ফোড়ং দিতে হবে? '----- ' কেন পাঁচফোড়ং ... '----- ' তোর মুন্ডু। এতে শর্ষে ফোড়ং লাগে ... '----- ' কেন আমরা তো পাঁচফোড়ং দিই। বেশ টেস হয় ... '----- ' ঠিক আছে তোর রান্না তুই বাড়ি গিয়ে টেস করবি। এখানে আজ আমি করব ... '----- ' আচ্ছা ঠিক আছে ... ... ...