বাংলা পুজো সংখ্যা এবার কত বের হল? আগে তো গুটি কয়, এখন যেন বান ডেকেছে। বড় কাগজগুলো তো আছেই, সঙ্গে মাঝারি থেকে ছোট প্রকাশনার বিজ্ঞাপন সংগ্রহের ভেঞ্চারের লেজুড় সাহিত্যের ডালি। উল্টো দিক থেকে দেখলে বাংলায় সাহিত্যের নেড়া বনে হঠাৎ টুনি বাল্বের সজ্জা। এসব এতো কাগজ কি কালচার ইন্ডাস্ট্রির বাড়বাড়ন্তের ফল - কারা বের করে? লেখেই বা কেডা? আর ফুলটুস বাণিজ্য মেলায় ... ...
শাহাজাদী জাহানারা সুরাট বন্দরের বিপুল রাজস্ব পেতেন, সবচেয়ে ধনী মহিলা শিল্প-বাণিজ্য উদ্যোগী ছিলেন ষোলো সতেরো বছর বয়েস থেকে, ছিলেন বিরাট বিরাট সব জায়গীরের মালিক। তাঁর বা ছোট বোন রোশেনারার বিয়ে থা দিতে শাহাজানের বা শাহী খানদানের কারুর কোন উদ্যোগ নেই। বিয়ে দেওয়ার ঝামেলাও আছে, যদি ছেলে হয় সে তো নির্ঘাত দারা শুকোহর ছেলে সুলেমান শুকোহের প্রতিদ্বন্দ্বী ... ...
------ এই ভাবে শাহাজাদা দারা শুকোহ কাদিরি সুফি সিলসিলার একজন হয়ে উঠলেন।------ ব্যাপারটা ওতো সহজ ছিল না।------ ছিল না ?------ না, শাহাজাদা তাঁদের কাছে একবার দুবার লোক লস্কর নিয়ে এসে উদ্ধার করে দিলেন, এমনটা ভাবার বান্দাই ছিলেন না কাদিরি পীর মিয়াঁ মির বা কাশ্মীরের মুল্লা শাহ ... ...
ষোলোশো চৌতিরিশের ডিসেম্বরে কাশ্মীর থেকে লাহোর ফেরার পর শাজাহান আর শাহাজাদা দারা শুকোহ আবার গেলেন কাদিরি সুফি পীর মিয়াঁ মিরের কাছে। শাহী তারিখ লিখিয়েরা এই সাক্ষাতের বর্ণনা দিয়েছেন দুই পুণ্যাত্মার সুসংযোগ বলে। লাহোরি লিখছেন, বাদশাহ প্রায়ই বলেন, ''হিন্দুস্থানের ফকিরদের মধ্যে দুজনই সাধনার চরমে পৌঁছেছেন - মিয়াঁ মির আর বুরহানপুরের শেখ মুহম্মদ ফজল উল্লাহ।'' দারা শুকোহর বয়ান অবশ্য ... ...
ঔরঙ্গজেব জীবনের অধিকাংশ সময় ঘোড়ার পিঠে কাটিয়েছিলেন। উদহারণ দিচ্ছি, ওনাকে কান্দাহার অভিযানে যেতে হয় দুবার। আগ্রায় ওনার বাড়ি থেকে কান্দাহারের দূরত্ব গুগল ম্যাপে পনেরোশো তিপান্ন কিমি। জোস্ গম্মনসের মতে শাহী ফৌজের এভারেজ গতি ছিল দিনে আট কিমি। তার মানে একবার কান্দাহার যেতে ওনার সময় লেগেছিল কমবেশি ছ মাসের বেশি। একবার যাতায়াতেই এক বছর। দুবারে দু বছর। এ ছাড়াও উনি বাপের বাবরের জন্মভূমি উদ্ধারের ... ...
এটা চিরস্থায়ী বন্দোবস্তের হোম টার্ফ। এখনো কলকেতা মানে হিন্দু কালেজের উচ্চবর্ণের উকিল ব্যারিস্টারি ডাক্তারি মোক্তারির অটুট প্রকল্পনা। সেই ব্যারিস্টার কোম্পানির একাংশ কমিউনিস্ট হয়ে জেলে গেল। খেত মজুর কোথায় যায়? ষাটে অরবে সরবে বাংলা খাওয়া, তেভাগার নেতা চারুবাবু ব্যারিস্টার জমিদারদের বাইরের পার্টি তৈরি করলেন। একটু আগ বাড়িয়ে খেলে হারলেনও। একটা অংশ চারুবাবুর রাজনীতিকে বিহারের প্রাচীন কিসান আন্দোলনের ... ...
ষোলোশো ছত্তিরিশের প্ৰথম দিক দ্বিতীয় বুন্দেলা বিদ্রোহ দমন অভিযানে সফল নেতৃত্ব দেওয়ার পর বাবার সঙ্গে ওরচা থেকে দাক্ষিণাত্যে আসছেন শাহাজাদা ঔরঙ্গজেব। পথে কত কেল্লা, পাহাড়ে ঘেরা সব আঁকাবাঁকা দুর্গম রাস্তা, অপূর্ব লেক, শ্বাপদ সংকুল অরণ্য পড়েছিল। একবার আগে কখনো দেখা যায়নি এমন আশ্চর্য এক জায়গায় বিশাল লেকের ধারে শাহী তাঁবুর পাল পড়েছে। গান বাজনা শুরু হয়েছে দুপুরের পর থেকে। খাওয়ার ব্যবস্থা করেছে স্থানীয় ... ...
আমাদের ওখানে তখন ঘাস গরম ছিল হয়ত। সে ঘাস গরুতে খাবে কী করে, কী করেই বা গুলির আওয়াজ শুনে বোঝা যাবে ঘাসেরা গরম হলই বা কেন। আমাদের ওখানটা তখন সাত রাইফেল দিয়ে সুরক্ষিত রাখা হত আর ছিল সতেরোটা দানা, রাইফেল কয়েল রিকয়েল করে থেমে যাবে আর দানা ভরার জন্য হাত এলে আর দানা পাবে না এমনই রেশনিং। এমনই অবস্থা এ্যামুনিশনের। এ পরিস্থিতির এক পরের কথা হল- যখন দানা থাকে না আর না থাকলে রাইফেলও ... ...
এরপর বাদশাহ শাহাজাদা ঔরঙ্গজেবকে নিয়ে বুন্দেলা রাজধানী ওরচা গেলেন, সেখানে তখন নতুন রাজা দেবী সিংহ। সঙ্গে সেপাইসালার খান -ই জাহান,আব্দুল্লাহ খান বাহাদুর ফিরোজ জং আর খান -ই দৌরান আর তাঁদের সিসোদিয়া, রাঠোর, কাছওয়া আর হাডা রাজপুত সেনানায়ক আর সেনার দল। বুন্দেলা রাজধানীতে ঝুঝরের বাবা জাহাঙ্গীরের সহযোগী বীর সিংহ বুন্দেলা তাঁদের কূলদেবতার মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। রাজ ক্ষমতার প্রতীক এই মন্দির ... ...
শেষ বারের মতো আর এক বার্তা পাঠান হচ্ছে বিদ্রোহী বুন্দেলা রাজা ঝুঝর সিংহের কাছে যে তিরিশ লাখ টাকা আর কিছু এলাকা শাহী সোপর্দ করলে মাফ করা হবে তাঁকে, কিন্তু এ বার্তাও বিফলে গেল। ষোলোশো পঁয়তিরিশের বর্ষা কাটা অবধি অপেক্ষা করল মোঘল ফৌজ। তারপর শুরু হল দ্বিতীয় বুন্দেলা বিদ্রোহ দমন অভিযান যার সামগ্রিক দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে ষোলো বছরের শাহাজাদা ঔরঙ্গজেবকে ... ...