এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • তৃ-প-বু-ভূ-১০

    pinaki
    নাটক | ১৭ জুন ২০১০ | ৩৯৪৯৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pinaki | ১৭ জুন ২০১০ ২০:২৫455616
  • PT কই?
  • SC | ১৮ জুন ২০১০ ০৯:১৫455727
  • ১১র নির্বাচনের পরে টই খোলা হবে "সিপিয়েম কই?" :প
  • Arpan | ১৮ জুন ২০১০ ১১:০৪455838
  • অচলায়তনকামী। পরিবর্তনকামীর বিপরীতার্থক শব্দ।

    প্রতিদিন কয়েন করেছে। : P
  • kallol | ১৮ জুন ২০১০ ১১:৫০455949
  • পিটি জয়দেব বসুর লেখা নিয়ে কথা বলবে বলেছিলো পরের সোমবার। কতো সোমবার চলে যাচ্ছে পিটির দ্যাখা নাই।
  • SC | ১৮ জুন ২০১০ ২০:০৪456171
  • সব্বনাশ, ইনি তো আবার গরমেন্টকে ইস্তফা দিতে বলছেন!
  • Samik | ১৮ জুন ২০১০ ২৩:৩০456192
  • ৯-এ ভাবলাম একটা ছাপ্পা দেব, তা মামু আবার কী কল করে রেখেছে, ছাপ্পা দিতে দিল না।
  • Arpan | ১৯ জুন ২০১০ ০০:০৩456203
  • কই! দিব্যি হচ্ছে।
  • anti trinomul | ১৯ জুন ২০১০ ০৭:২২456214
  • আপ্নাদের উচ্ছ্বাস দেখে হেব্বি লাগে্‌ছ।তাও যদি গর্ব করার মতন এক্টা দল থাকত।মমতাদেবীর ত্রিনোমুল।সিপিয়েম পাওয়ারে থাকলে যে আপ্নাদের মতন সুশীলদের প্রানে ব্যথা আছে তা জানি।প্রতিদিন নিজের কাজ করছে প্রতিদিন, আর আপ্নারাও ত্রিনোমুলের হয়ে কাজ করছেন প্রতিদিন।মমতাদেবী আপ্নাদের জন্যে কিছু করবেন কবে সেই অপেক্ষা।আপ্নাদের সবাইকে কোনো না কোনো কমিটিতে পয়্‌সা পাইয়ে দেবেন গ্যারান্টি।নিদেন গুচ-কে ত্রিনোমুলের প্রচার-পত্রিকার মান্যতা দেবেনই।সেইসুদিনের অপেক্ষা।মৌজ করুন দাদারা।
  • pinaki | ১৯ জুন ২০১০ ০৭:২৫455617
  • এভাবে সাবোটাজ করলে খেলব না। ;-)
  • kallol | ১৯ জুন ২০১০ ০৭:৪৩455628
  • অশোক মিত্রের লেখা পড়লাম। উনি তো একথা কবে থেকেই বলছেন। সেই "তুমি আর নেই সে তুমি"" থেকে।

    অ্যান্টি তৃণমূলকে- দেখি, মমতা অশোক মিত্রেকে কতো পয়সা দেন।
    যারা সিপিএম কে ভোট দিচ্ছে না, তাদেরও কি পয়সা দিচ্ছে মমতা?
    কাকে কে পয়সা দিচ্ছে বা দেবে, এসব না ভেবে, কি করে মানুষের আস্থা ফেরৎ পাওয়া যায়, তাই নিয়ে ভাবলে - একটু ভাবা প্র্যাকটিশ ও তো হয়।
    নাকি ২০১১র পরে হেরে গিয়ে যখন আর কোন কাজ থাকবেনা, তখনই ভাববেন। তা, ভালো। এখন তো নিজেদের পায়ে কুড়ুল মারার মত প্রচুর কাজ আছে, সেটাই বরং করুন।
  • Suvajit | ১৯ জুন ২০১০ ১২:২৩455650
  • হি: হি:। অ্যান্টি টিএমসি ভালো বলেছেন।
    গুচর পক্ষ থেকে মামুকে 'হাসি-খুশি' কমিটিতে আর দমদিকে 'কলকাতা-লন্ডন' কমিটিতে ফুলটাইম মেম্বার হিসাবে নিয়োগ করার আগাম দাবী জানিয়ে রাখলাম।
    তাপ্পর কমিটির মাইনের টাকাতেই মামু কাগুজে গুরু চালাতে পারবে, বইমেলায় ঠাঠা রোদে দাঁড়িয়ে বই বেচতে হবে না।
    তাপ্পর মামুর যখন অনেক টাকা হবে তখন মামু গুচর টেলিভিশন চ্যানেল খুলবে।

    আর আজ্জোর জন্য তো 'বাংলা বাঁচাও' কমিটিতে মেম্বারশিপ বাঁধা।
    আর পাইকে যদি 'মহানগরীর রূপসজ্জা' কমিটিতে নেওয়া হয়, বিভিন্ন সরকারী ভবনের লেআউট কালার ইত্যাদি পরিবর্তনের জন্য, তারো দাবী জনিয়ে রাখলাম।
  • SC | ১৯ জুন ২০১০ ১২:২৩455639
  • দূর, আমরা তো সক্কলে সিয়ার চর। জানেন না, সিয়া মমতার সাথে গোপন আঁতাত করেছে। বাংলায় চারিদিকে সিয়ার টাকা উড়ছে, সিয়া থেকে যদি কিছু পাই, সেই আশাতেই গলা ফাটাচ্ছি। :)
  • dukhe | ১৯ জুন ২০১০ ১৪:১১455661
  • উরেত্তারা ! যত লোক মমতাকে ভোট দিচ্ছে মমতা যদি সবাইকে এরকম পাইয়ে দেয়, এ রাজ্যে কোটিপতির নিচে কেউ কেউ থাকবে না। নাহি রবে হিংসা অত্যাচার, নাহি রবে দারিদ্‌র্‌যযাতনা।
    আহা - তাই হোক, তাই হোক। দেরী আর সয় না। মাইরি।
  • Arpan | ২০ জুন ২০১০ ১১:৩২455694
  • আচ্ছা, ইনিই কমল গান্ধী? রাজারহাটের মানুষজনের থেকে শুনেছি স্বনামে বেনামে ওখানকার প্রচুর জমি ইনি কিনে নিয়েছেন।
  • SC | ২০ জুন ২০১০ ২৩:৪৫455705
  • কমিউন বানাবেন বলে কিনেছেন হয়ত।
  • kallol | ২১ জুন ২০১০ ০৮:১১455716
  • আবার আর একটা ঘোঁট পাকছে। বেশ ঘ্যাঁট গোছের ঘোঁট। কিন্তু সিপিএম ও মমতা থেকে সমদূরত্ব রাখতে চায়। এই চিন্তা আস্তে আস্তে দানা বাঁধছে - এটাই আশার। http://www.anandabazar.com/21raj1.htm আজকের আবাপ।
  • Samik | ২১ জুন ২০১০ ০৮:১৮455728
  • ওদিকে শুভাপ্রসন্ন তো দিদির কাছে খুব বকুনি খেয়েছেন কাল।
  • SC | ২১ জুন ২০১০ ০৮:৪১455739
  • রামধনু জোট, সুবিধাবাদী জোট, এরকম হরেক কথা সিপিএমের মুখে শোনা যায় রাজ্যের সিপিয়েমবিরোধী জোট সম্বন্ধে। আদর্শের উপরে দাঁড়িয়ে কিভাবে জোট হওয়া উচিৎ তার উদাহরণ নাকি বামফ্রন্ট। যেই মন্ত্রীমশাইদের আসন টলমল, ওমনি জয়প্রকাশ নারায়ণের নাম মনে পড়ে গেলো। অন্যরকম চিন্তাভাবনাগুলো এদ্দিন কোথায় ছিলো কমরেড?

    এই সুযোগে একটা প্রশ্ন। বামফ্রন্টের দলগুলির মধ্যে একমাত্র কিরণময়ের দল ছাড়া আর কারা সমাজবাদী আন্দোলন থেকে উঠে এসেছেন?
  • kallol | ২১ জুন ২০১০ ০৮:৪২455750
  • পল্লব কীর্তনীয়াও কি যেন করতে গেছিলো। ওকেও হাঠিয়েছে। শুভাপ্রসন্নও হঠবে। এটা ভলো লক্ষণ। যদিও তাতে কিছু প্রমান হয়না। কিন্তু তবুও যখন সরলা মহেশ্বরী-কমল গান্ধী ঝামেলায়, বিমান বসু অসহায় বোধ করেন, তখন তফাৎটা বোঝা যায়।
  • Sags | ২১ জুন ২০১০ ১৬:০২455761
  • শুন্‌লাম এবারের কর্পো-মিনুসিপাল ভোটে তিনোমুল মিছিলে বেরোলে ডেইলি ৪০০ করে দিয়েছে, আর বিরিয়ানি খাইয়েছে। ইস্‌স্‌শ। বিরিয়ানি শুনেই আমার তিনোমুল হতে ইচ্ছে করছে।
  • SB | ২১ জুন ২০১০ ১৮:৩২455783
  • ওপরের পরপর দুটো পোস্ট পরপর পড়ে বেশ মজা লাগলো ;-)
  • SC | ২১ জুন ২০১০ ১৮:৪৬455794
  • আগেই বলেছিলাম না কমরেড, সিয়ার টাকা উড়ছে। দ্যাকলেন তো, এখন বিমানদার মতো একটা নির্ভরযোগ্য সূত্র থেকেও কনফার্ম হলো ব্যপারটা। (এখানে কালো চশমার স্মাইলি)
  • Sags | ২১ জুন ২০১০ ১৮:৫০455805
  • সিয়ার পয়সায় বিরিয়ানি। ইরাক বা আফ্‌গানিস্থান থেকে আসবে বোধয়।
  • nyara | ২১ জুন ২০১০ ২১:১৮455816
  • সিপিয়েমের মিছিলে হাঁটার রেট কত? আর কী খাওয়ায়?
  • kd | ২১ জুন ২০১০ ২২:৩৩455827
  • গত বছর মহাজাতি সদনে(?) ফরওয়ার্ড ব্লকের জেনারাল মিটিংএ ভীড় করার জন্যে ১০০ টাকা আর বিরিয়ানি - বাবাই আর ওর বন্ধুদের বাসে করে নিয়ে গিয়েছিলো। বিরিয়ানিটা নাকি দারুণ ছিলো - বাবাইএর দাদুর জন্যে খুব মন কেমন করছিলো :-)

    এরা সব কিন্তু তিনোমুল করে - দিদি রেলে চাকরি দেবে, এই আশায়।

    (মামুর কলে 'ফরওয়ার্ড'এর অফিসিয়াল বানান লিখতে পারলুম না - অফিসিয়াল মানে যেটা ওদের সে¾ট্রাল অ্যাভিনিউএর হেড আপিসের গেটের ওপর বিরাট বোর্ডে লেখা - রেফটা 'য়া'এর ওপরে, 'ড'এর ওপর না)
  • pinaki | ২১ জুন ২০১০ ২২:৪৭455839
  • ওগুলো সমাজতান্ত্রিক বিরিয়ানি। ওগুলো খেলে লাল হাগু হবে। আর তিনোমূলের গুলো পোতিক্কিয়াশীল বিরিয়ানি। সেগুলোয় সবুজ হাগু। হুঁ হুঁ বাওয়া। বল্লে হবে? খচ্চা আছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন