এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বাংলা বই এবং পরবর্তী প্রজন্ম

    jhumjhumi
    অন্যান্য | ০৯ ফেব্রুয়ারি ২০১২ | ৩২৫৬৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Kaju | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ১৮:১৫532093
  • মনে হয় এটি একটি জায়মান টই। স্রস্টার মস্তিষ্ক ও কীবোর্ডগর্ভ হইতে আত্মপ্রকাশ করে নাই।
  • jhumjumi | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ১৮:৩৭532204
  • বইমেলা হয়ে গেল। প্রচুর জনসমাগম,কেউ বই কিনেছেন, কেউ দেখে রেখেছেন পরে কিনবেন বলে, অনেক নতুন বই ও প্রকাশিত হলো; সব মিলিয়ে জমজমাট বই এর উৎসব। এত সবের পরেও আমার মনে একটা প্রশ্ন রয়েছে, আমাদের পরবর্তী প্রজন্ম (সেটা ছয় থেকে ষোলো যা খুশি হতে পারে) কতটা বাংলা বই পড়ে? বিশেষত: এই মেট্রো শহরের ছেলেমেয়েরা। আমার দেখা ছেলেমেয়েদের মধ্যে এই চল টা কিন্তু বেশ কম। এদের অধিকাংশই বাংলা পড়ে না অথবা বাংলা পড়তে জানেনা। মজার ব্যাপার হল এদের বাবা মা রা এর জন্য বেশ গর্ব বোধ করে। আমার মেয়ের স্কুলের এক বন্ধুর জন্মদিনে তার মা নেমন্তন্ন করার সময় আমাকে বললেন, প্লিজ আমার মেয়েকে বাংলা বই গিফ্‌ট কোরো না, ও বাংলা বই দেখলেই ছুটে পালায়। ওকে ইংরেজী বই দিও।'( কারণ আমি মেয়ের বন্ধুদের জন্মদিনে সাধারণত: বাংলা বই উপহার দিয়ে থাকি।) এই বইমেলায় আমার চেনা কোন ছেলেমেয়ে বাংলা বই কিনেছে বলে জানিনা এখনো পর্যন্ত। তবে কি বাংলাভাষার এত মণিমুক্তো এই প্রজন্মের কাছে অধরাই থেকে যাবে?
  • Tim | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ১৯:৩৫532315
  • হ্যাঁ
  • dukhe | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ১৯:৩৮532426
  • বাংলায় মণিমুক্তো ? হবেটা কোথে্‌থকে ? সাহেবরা বাংলা বই লিখেছে নাকি?
  • rimi | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ২৩:১১532446
  • মনিমুক্তো ব্যপারটা খুবই সাবজেক্টিভ আসলে। যেমন, লী: ম: আমার প্রিয় লেখিকা, গতবার কত কষ্ট করে লালমাটি খুঁজে লী মর রচনাবলী নিয়ে এলাম, যেটা ব্যাং না থাকলে আদৌ সম্ভব হত না। সেই রচনাবলী থেকে দু তিনটে গপ্প পড়ে আকাবাবু "লী ম অত্যন্ত ওভারহাইপড লেখিকা" বলে রায় দিয়ে বই বন্ধ করে দিল।

    অন্যদিকে, শ: চ: র লেখা আমি নানা কারণে তেমন পছন্দ করি না, কিন্তু আমার বেশ কিছু বন্ধু শ: চ: বলতে পাগল, আর আমি কোনো নিন্দা করলে তারা হৃদয়ে প্রভূত চোট পায়। কিম্বা ত: না:র আত্মজীবনীর প্রথম দুটো খন্ড পড়ে আমি অভিভূত হয়েছি, অথচ বহু লোক সেই একই বই পড়ে রেগে আগুন তেলে বেগুন হয়েছে।

    এর সঙ্গে সাহেবদের কোনো সম্পর্ক নেই দুখেদা।

    আর সবচে বড়ো কথা, ভালো বই হল ভালো বই - সে সায়েবরাই লিখুক বা নেটিভরা।
  • byaang | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ২৩:২৬532457
  • ঝুমঝুমি, আগেও এখানে এই তক্কো হয়েছে বেশ কিছু টইয়ে। এই মুহুর্তে এই একটা টইয়ের কথা মনে করতে পারলাম। http://www.guruchandali.com/guruchandali.Controller?portletId=8&porletPage=2&contentType=content&uri=content1289755889950&contentPageNum=4

    আপনি এখানে আপনার পরিচিত যেসব বাচ্চারা বাংলা বই পড়ছে না বলে আক্ষেপ করেছেন, আমার ধারণা তারা বেশির ভাগই ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, চিন্তা করে ইংরাজিতে। এটারই উল্টো পিঠে আছে সেইসব বাচ্চারা, যারা কিনা বাংলা মাধ্যম স্কুলে পড়ে, হাতের কাছে বিশেষ একটা ইংরাজি গল্পের বই পায় না। যেরকম কিনা আমি নিজে ছিলাম ছোটোবেলায়। আমাকে আজও কেউ যদি পাশাপাশি দুটো গল্পের বই রেখে দেয়, একটা ইংরাজি আর একটা বাংলা। আমি বাংলাটাই তুলে নেব আগে, কারণ ওটা আমি স্বচ্ছন্দে গড়গড়িয়ে পড়তে পারব, ঐ ভাষাটির সঙ্গে আমি বেশি পরিচিত। আপনার দেখা বাচ্চাগুলিরও ইংরাজি বই প্রেফারেন্স হওয়ার কারণ ঐটাই। এর সঙ্গে কোন ভাষায় বেশি মণিমুক্তো ছড়ানো আছে, তার কোনো তুলনা চলে বলে মনে হয় না।
  • rimi | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ২৩:২৯532468
  • একি একি একি?????????

    "আমাকে আজও কেউ যদি পাশাপাশি দুটো গল্পের বই রেখে দেয়, একটা ইংরিজি আর একটা বাংলা, আমি বাংলাটাই তুলে নেব আগে"। এগজ্যাক্টলি এই কথাটাই ঠিক এই ভাষাতেই আমি লিখতে যাচ্ছিলাম এখুনি!!! ব্যাং ব্যাটা টেলিপ্যাথিও জানে!!!!!
  • byaang | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৩৪532479
  • রিমি, :-))
  • T | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৪১532490
  • আহা! লীলা মজুমদার। অসাধারণ। আনন্দ থেকে ওঁর ভূতের গল্পের কালেকশন বেরিয়েছিল। রিমিদেবী পড়েছেন নাকি? আমার প্রিয় লেখিকা। কোন শালা বলে ওভারহাইপড। তাকে ঠঁটিয়ে দুটো...ইত্যাদি ইত্যাদি।
  • rimi | ১০ ফেব্রুয়ারি ২০১২ ০০:১৬532094
  • দেখুন T বাবু, যে শালা ওভারহাইপড বলে তাকে ঠাঁটিয়ে দুটো থাপ্পড়ই মারতাম, যদি সে জনে জনে "লী ম ওভাড়াইপড, ওঁর বই থেকে দূরে থাকুন" বলে লিফলেট বিলি করত।
    ব্যক্তিগত পছন্দ অপছন্দ ব্যক্তিগত স্তরেই থাকলে ঠাঁটিয়ে থাপ্পড় মারার দরকার হয় না।
  • pi | ১০ ফেব্রুয়ারি ২০১২ ০০:২২532105
  • কিন্তু ঝমঝুমি তো আমাদের প্রজন্ম না, পরের প্রজন্মের কথা লিখেছে।
    এবারে আশেপাশের বেশ কিছু কচিকাঁচাকে দেখে আমারো অনেকটা এমনিই মনে হল। সেটা ইংরাজী মাধ্যমে পড়ার জন্যও হতে পারে। আমি যাদের দেখেছি, তারা সবাই তাই। সেক্ষেত্রে বাংলা মাধ্যমে পড়ুয়ার সংখ্যা এ প্রজন্মে অনেক কমে গেছে, সেটাও হতে পারে।
    আর ইংরাজী, বাংলা বলে না, বইয়ের চেয়ে ভিডিও গেমস, কার্টুন শো ইত্যাদির নেশাই বেশি, এরকমটাও মনে হচ্ছিল। তবে আমার স্যাম্পল সাইজ খুব বেশি নয়। খুব জোর দিয়ে বলতে পারবো না।
    এবারই মেলা থেকে কেনা একটা সংকলনে দীপেশ চক্রবর্তীর একটা প্রবন্ধ পড়ছিলাম। তিনিও সেরকম মন্তব্যই করেছেন দেখলাম।
  • riddhi | ১০ ফেব্রুয়ারি ২০১২ ০১:০৯532116
  • ঝুমঝুমি যেটা বললেন, ২০ ২৫ বছর আগেও একি চিত্র। অবিকল। তবে ঠিক, ই: মি: স্কুলের ছেলেদের থেকেই স্যাম্পল।
    সুনীলের লেখা আছে এই নিয়ে। উনি একটু র‌্যাডিকাল স্টান্স নিয়েছিলেন, বলেছিলেন, যারা এরকম ট্যাশ বাজি করবে, তাদের চুলের মুঠি ধরে নাড়িয়ে দেব। ওনাকে সমর্থন করি না।
  • pi | ১০ ফেব্রুয়ারি ২০১২ ০১:১১532127
  • ওনার নিজের ছেলে কী ? :P
  • ridhhi | ১০ ফেব্রুয়ারি ২০১২ ০১:১২532138
  • ওনার ছেলে নিয়ে জানিনা, পাই।
  • T | ১০ ফেব্রুয়ারি ২০১২ ০১:১৪532149
  • দুদ্দুড়, বাড়ীতে টিভি থাকলে এরা গপ্পের বইই পত্তে চায়না, তো বাংলা আর ইংরেজী। সারাক্ষণ ডোরেমন ইত্যাদি জঘন্য কার্টুনগুলো...
  • rimi | ১০ ফেব্রুয়ারি ২০১২ ০১:১৯532160
  • এইজন্যেই তো সেই কবে ঠাকুর বলে গেছেন কাঞ্চন থেকে দূরে থাক। টাকাকে মাটি মনে করে ফেলে দে ছুঁড়ে।

    টাকা না থাকলে টিভিও থাকত না বাড়িতে। আর টিভি না থাকলেই বাচ্চা বই পড়ত। রামকৃষ্ণ যে ত্রিকালদর্শী সর্বজ্ঞ ছিলেন তার আরো একটা প্রমাণ।
  • aka | ১০ ফেব্রুয়ারি ২০১২ ০১:২৫532171
  • ঝুমঝুমির কথার মধ্যেই উত্তর। ছয় বছরের নীচের বাচ্ছাদের জন্য সেরকম ভালো বইয়ের বড় অভাব। ভালো লেখকরা হয় আঁতলামো করে নয়ত প্রবন্ধ লেখে। ইংরিজিতে চয়েজ ঐ বয়সে অনেক বেশি। যারা ইংরিজি পড়তে পারে এবং বইয়ের যোগান আছে তারা তো তাই শিখবে। মানে এতে যারা পড়ছে এবং যারা পড়তে উৎসাহীত করছে তাদের কোন দোষ নেই।
  • T | ১০ ফেব্রুয়ারি ২০১২ ০১:২৬532182
  • রিমিদেবী শুধু ঠাকুর অবধি রেফারেন্স টেনে থেমে গেলেন কেন? সেই, যে প্রথম টাকা ফাকা ইত্যাদি চালু করেছিল সেই অবধি পৌঁছে যান না। এবং শেষে সেই আদি বানর ইত্যাদি...
  • pi | ১০ ফেব্রুয়ারি ২০১২ ০১:২৮532193
  • এবং একদম শেষে গরু। :P
  • T | ১০ ফেব্রুয়ারি ২০১২ ০১:৩১532205
  • ছয়বছরের নীচের ছেলেমেয়েদের বই মানে তো ছড়াটড়া রঙীন ছবিটবি দেওয়া বাঘ শেয়াল ইত্যাদি, তা সেরম বই মার্কেটে কম নাকি?
  • rimi | ১০ ফেব্রুয়ারি ২০১২ ০১:৩২532216
  • আহা টিদা, বুইছেন না? আমরা ঠাকুর অবধি গেলেই, ঠাকুরই তো সেই বানর পর্বে নিয়ে যান আমাদের হাত ধরে। অতদূর তো আর একা একা যাওয়া যায় না!!! গার্জেন লাগে।
    ওঁর কামিনী কাঞ্চনের আসল মানেই তো এই। বানরদের কাঞ্চনও নেই, বেশ্যাবাড়িও নেই। শুধু বংশবৃদ্ধি ছাড়া যৌনতাও নেই।
  • pi | ১০ ফেব্রুয়ারি ২০১২ ০১:৩৪532227
  • আমাদের সময় ছ সাত বছর অব্দি কী পড়তাম আমরা ? আমার তো যদ্দুর মনে পড়ছে, উপেন্দ্রকিশোর ( আর কিছু কিছু সুকুমার রায়), ঠাকুরমার ঝুলি,এসব নিয়েই কেটে গিয়েছিল। রূপকথার বইও আরো ছিল। খুব অভাব বোধ হয়নি।
    সেটা অন্য বেটার কিছুর এক্ষপোজার পাইনি বলে কিনা জানিনা অবশ্য। বেটার বলতে পাতার কোয়ালিটি কি ছবি ধরা হবে কিনা সে নিয়েও প্রশ্ন আসতে পারে।
    আর এখনকার বাচ্ছাদের পছন্দের ইংরাজী বইয়ের সাথে তুলনাতেও যাচ্ছিনা। কারণ তাই নিয়ে খুব বেশি আইডিয়া নেই।
  • T | ১০ ফেব্রুয়ারি ২০১২ ০১:৪১532249
  • পাই সঠিক ছিল। গরু অবধি পৌঁছন গেছে।
  • rimi | ১০ ফেব্রুয়ারি ২০১২ ০১:৪১532238
  • ছবির ব্যপারটা কোনো ইস্যু নয় বলেই মনে হয়। আমার ছেলের সুকুমার রায়, লী ম ভীষণ প্রিয়। ওগুলোয় কোনো ছবি টবি নেই।
  • rimi | ১০ ফেব্রুয়ারি ২০১২ ০১:৪৫532260
  • হ্যাঁ, গরুর দিকে তো টিবাবুই নিয়ে গেলেন আমাকে যত্ন করে, হাত ধরে, (IP Address : 14.139.128.11 Date:09 Feb 2012 -- 11:41 PM )
    নইলে কি আর অতদূর পৌঁছতে পারতাম? কবির ভাষা ধার নিয়ে বলি: আমার হাত ধরে তুমি নিয়ে চল সখা, আমি যে পথ চিনি নে ..:-))
  • T | ১০ ফেব্রুয়ারি ২০১২ ০১:৪৭532282
  • ছোট ছড়াছবির বই শিশু সাহিত্য সংসদ যেগুলো বের করে সেগুলোর পাতার মান ছবি বেশ ভালো। অন্যান্যদের বইগুলিও বেশ রঙচঙে। কলেজস্ট্রীটে ঘুরলে প্রচুর এমন ধরণের বইপত্র দেখা যায়। তাই অপশন কম এসব বলা যাবে না। আর ছবছরের পর থেকে পড়ার মতো বইয়ের শেষ নেই।
  • pi | ১০ ফেব্রুয়ারি ২০১২ ০১:৪৭532271
  • লী: ম: অত ছোটবেলায় ভাল লাগেনি। ইন ফ্যাক্ট, যত বয়স বাড়ছে, তত ভাল বেশি ভাল লাগছে :)
  • rimi | ১০ ফেব্রুয়ারি ২০১২ ০১:৫২532293
  • দেখো বাপু, সোজা কথা হল ব্যাং যা বলেছে তাই, বাচ্চারা যে কাজটা সহজে করতে পারবে সেটাই করবে। যাদের ইংরিজি পড়ার ফ্লুয়েন্সি বেশি তারা ইংরিজি বই বেশি পড়বে, যাদের বাংলা পড়ার ফ্লুয়েন্সি বেশি তারা বাংলা বেশি পড়বে। যাদের পড়ার ফ্লুয়েন্সি থেকে ভিডিও গেম খেলার ফ্লুএন্সি বেশি তারা অবসরকালে সেটাই করবে। আর টিভি, তো বলাই বাহুল্য, নির্মিত হোক বা না হোক, একটি স্বাভাবিকতায় পরিণত হয়েছে বহুকাল আগে। অতএব জনগণ সেটাই বেশি করবে।
  • T | ১০ ফেব্রুয়ারি ২০১২ ০১:৫৪532304
  • এ আর নতুন কথা কি। বিপবাবু বহু আগে বলেছেন। সামাজিক বিবর্তন। মানে যার যা করতে সুবিধা হবে সে তাই করবে, মানে যার যা ইচ্ছে সে তাই করবে...ইত্যাদি ইত্যাদি...সবাইকে সবার মতো থাকতে দাও।
  • rimi | ১০ ফেব্রুয়ারি ২০১২ ০১:৫৯532316
  • অমা, টিদা বিপবাবুতেই থেমে গেলেন? চলুন আপনার হাত ধরে নিয়ে যাই শ্রী ঠাকুরের কাছে, মনে করিয়ে দিই ওঁর সেই বসুধাপ্লুত বিশ্বলুট মহামহিম বানী: ......
    যত মত তত পথ....
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি প্রতিক্রিয়া দিন