এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এঁচোড়েপক্ক টক

    byaang
    অন্যান্য | ০৫ এপ্রিল ২০১২ | ২৬৭৯৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • byaang | ০৫ এপ্রিল ২০১২ ২০:৩৪537294
  • শোন, এই গরমের ছুটিটায় সারাক্ষণ বল না পিটিয়ে রোজ পঞ্চাশটা অংক করবি, এক ঘন্টা ধরে বাংলা পড়বি আর লিখবি, যা হাতের লেখা আর বানানের ছিরি, আর একটা করে গ্রামারের পেপার রোজ।

    ক্কী!!!! ক্কী বললে??

    শুনতে পাস নি? বল্লাম যে রোজ পঞ্চাশটা অংক করবি, রোজ বিচিত্র পাঠের একটা করে চ্যাপ্টার আর অনুশীলনী, হাতের লেখা আর বানানের খুব খারাপ অবস্থা, আর একটা করে গ্রামারের টেস্টপেপার রোজ করতে হবে। শুনতে পেয়েছিস?

    মানে? আমি পারব না। আমার অত সময় নেই। তুমি দেখতে পাচ্ছ না আমি আজকাল ভালো করে গল্পের বই পড়ারই সময় পাই না?

    বাড়াবাড়ি করিস না। তোর কপালে কিন্তু অনেক দু:খ নাচছে।

    এই জন্য, এই জন্য আমার তোমাদের সঙ্গে থাকতে ভালো লাগে না। আমি আর তোমাদের সঙ্গে থাকব না। আলাদা থাকব।

    তাই বুঝি! প্লিজ বেরিয়ে যা এই মুহুর্তে। আমিও তোকে আর বাড়িতে রাখতে চাই না। অসভ্য ছেলে। কী হল বেরোচ্ছিস না কেন?

    এখন বেরোব না। আরো ফাইভ মান্থস থাকব। তারপর চলে যাব। তুমি ডাকলেও তখন আসব না।

    ফাইভ মান্থস কেন? !!!! :-o

    সেপ্টেম্বরে দাদাগিরির নতুন সিজন শুরু হয় জান না?

    দাদাগিরির নতুন সিজনের সঙ্গে তোর বাড়ি থেকে চলে যাওয়ার কী সম্পর্ক?

    দাদাগিরিতে প্রাইজ মানি দুই লাখ টাকা!

    তো? !!!!!!

    ওটা এত ইজি, আমি তো জিতবই, ঐ টাকাটা দিয়ে আমোদায় একটা ফ্ল্যাট কিনে নেব।
    (আমোদা হল লুরুতে একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের নাম। সহৃদয় বিল্ডার ওখানে টেনিস কোর্ট, বাস্কেটবল কোর্ট, ব্যাডমিন্টন কোর্টের সঙ্গে একটি ক্রিকেট নেট প্র্যাক্টিস এরিয়াও বানিয়ে দিয়েছেন। বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে ক্রিকেট নেট দেখে মুগ্‌ধ হয়েছেন, সেটা নিশ্চয়ই এতক্ষণে আপনারা বুঝেছেন। যদিও ওখানের ফ্ল্যাটের দাম সম্পর্কে ওনার কোনো ধারণা নেই, ভেবেছেন দুই লাখ টাকাই যথেষ্ট)

    তুই প্রচন্ড এঁচোড়েপক্ক হয়েছিস তো। ওখানে ফ্ল্যাট যে কিনবি, তারপর থাকবি কীভাবে! নিজে নিজে তো কিছুই করতে পারিস না। খাবি কী করে?

    আমি তো আর তোমার মতন এত এত জিনিস কিনব না। আমার অত কিছু লাগে না। ফ্লোরে খাব, ফ্লোরে ঘুমাব। ক্লাবহাউসে টিভি দেখে নেব।

    ফ্লোরে খাবি তো বুঝলাম। ফ্লোরে খাওয়ার টাকাটা আসবে কোত্থেকে? খাবার কিনতে তো টাকা লাগে।

    সে কোনো না কোনো নেবার দিয়ে দেবে আমাকে একা থাকতে দেখে। সবারই আমার জন্য কষ্ট হবে। শুধু তোমারই হয় না।

    না হয় না। এরকম হাড়বজ্জাত ছেলের জন্য আমার কষ্ট হয় না। বাপ রে বাপ কী শয়তান ছেলে! হাড়ে আমার দুব্বো গজিয়ে দিলে! ( ছেলের দিদিমার থেকে ছেলের মা এইসব ভাষাগুলো শিখে নিয়েছিলেন সময়মতন) লোকের থেকে চেয়ে খাবে, তবু তেজ দেখিয়ে নাকি উনি বাড়ি ছেড়ে চলে যাবেন! ভালো করে শুনে রাখ, তোর কোত্থাও যাওয়া হবে না, এই মায়ের সঙ্গেই তোকে আরো নটা বছর থাকতে হবে, আর মায়ের কথা শুনেই থাকতে হবে, তারপর যেখানে খুশি যাস।

    মানে এইট্টীন ইয়ার্স হলে? তখন আর কেন যাব?

    মানে? তখন যাবি না কেন? কলেজে পড়তে যেতে হবে না?

    না আমি কলেজে পড়ব না। অত দিন ধরে লেখাপড়া করা সম্ভব না। আর তুমিই তো বল সব্বাইকে যে তুমি আমার স্কুল শেষ হওয়ার জন্য ব্যাঙ্গালোরে আছ, আমার টুয়েলভের পরীক্ষা হয়ে গেলেই তুমি চলে যাবে। তুমি চলে গেলে আমি খুব খুশি হব, তখন আমি একা একা ভালো করে থাকব।

    অত:পর একটা সুদীর্ঘ দীর্ঘশ্বাস এবং নীরবতা।
  • byaang | ০৫ এপ্রিল ২০১২ ২১:২২537405
  • এসব কী? কী লিখেছিস? বানানগুলো দেখে তো মুচ্ছো যেতে সাধ যাচ্ছে। ষাঁড় বানানে ডয়ে শুন্য ড় না লিখে বয়ে শুন্য র লিখেছিস কেন?

    যেটা ভুল লিখেছি সেটা তুমি দেখছ, আর আমি যে তিনতে স-য়ের মধ্যে থেকে ঠিক মনে করে পেট কাটা মুর্ধণ্য ষ লিখেছি, কই সেটার জন্য তো একবারও ভালো বলছ না।

    ও: তাই বুঝি! তা তিনটের মধ্যে থেকে ঠিক স বেছে নিতে পেরেছিস যদি তাহলে মোটে দুটো র-য়ের মধ্যে থেকে ঠিক র টা বেছে নিতে পারিস নি কেন?

    (প্রচন্ড সন্দিগ্‌ধ সুরে) অ্যাই, তুমি কি আবার আমাকে ম্যাথস শেখানোর চেষ্টা করছ? শোনো, এটা বাংলার পেপার চেক করছ তুমি, এর মধ্যে তিনটের থেকে একটা, দুটোর থেকে একটা এসব বলে ম্যাথস আনবে না তুমি। আমি শুনব না।

    দাঁড়া আগে বানানের গুঁতো তো সামলাই, তারপর ম্যাথসের কথা ভাবব। হে ভগবান, এসব কী লিখেছিস? চঁদ্র মানে কী? চন্দ্র বানানে দন্ত্য ন, চন্দ্রবিন্দু এল কোত্থেকে!!!!

    চন্দ্রবিন্দু যে লেটারটার নাম তার মধ্যে চন্দ্র লিখতে হলে সেটা দন্ত্য ন কেন হবে? আমিঁ বিন্দু,ঁ নাথই লিখব।
  • ppn | ০৫ এপ্রিল ২০১২ ২১:২৫537516
  • হে হে, নির্ঘাৎ মামুর কল দিয়ে বানাম লিকেচে।
  • pinaki | ০৫ এপ্রিল ২০১২ ২১:৩১537627
  • খুবই যুক্তিসঙ্গত কথাবার্তা। এছেলেকে জামাই করতামই। খালি মেয়ের হবু শ্বাশুড়ির কথা ভেবে পিছিয়ে গেলাম। :-(
  • ppn | ০৫ এপ্রিল ২০১২ ২১:৩৩537738
  • ক্ক।
  • Tim | ০৫ এপ্রিল ২০১২ ২১:৩৪537849
  • আহা মেয়ের হবু শ্বশুর তো ট্রেইন্ড। অ্যাদ্দিনে জেনে গেছে যে যায় লঙ্কায়.... ;-)
  • Kaju | ০৫ এপ্রিল ২০১২ ২১:৩৬537866
  • এঁচোড়ের টক? কেমন খেতে? আমি এঁচোড়ের কোপ্তা খেইচি বাট টক...?
  • Tim | ০৫ এপ্রিল ২০১২ ২১:৩৯537888
  • বলবো? নাহ থাক... :-)
  • rimi | ০৫ এপ্রিল ২০১২ ২১:৩৯537877
  • :-))))
    ব্যাংএর ছেলে তো একদম ব্যাংএরই মতন।
    সেদিন ওয়াল স্ট্রিট জার্নালে একটা কলাম পড়লাম, লেখিকা লিখেছেন প্যারেন্টিংএর সবচেয়ে ইন্টারেস্টিং, সবচেয়ে উত্তেজনাকর ব্যপার হল ছেলে বা মেয়ে ঠিক কেমন সেটা আবিষ্কার করা। যেমন, উনি প্রথমে ভাবতেন ওঁর ছেলে ঠিক তার বাবার মতন হবে, অংক এবং বিজ্ঞানে উৎসাহী হবে, আফটার অল তাকে দেখতে একদম বাবার মতন। কিন্তু সে যখন একটু বড় হল তখন উনি বুঝলেন ছেলে হল ওঁর নিজেরই ক্লোন, শুধু মুখটা বাবার, আর বাকিসব, মানে স্বভাব, ইন্টারেস্ট ইত্যাদি মার মতন।

    ব্যাংএরও নিশ্চয়ই এই উপলব্ধি হয়েছে উপরোক্ত বাক্যবিনিময়কালে? :-))
  • rimi | ০৫ এপ্রিল ২০১২ ২১:৪০537295
  • আরে টিম বলে ফেল, নইলে কৌতূহলে রাতে ঘুমোতে পারব না।
  • byaang | ০৫ এপ্রিল ২০১২ ২১:৪৩537317
  • ব্যাংএর কোনোদিনও ব্যাংএর মায়ের মুখে মুখে এমনিধারার কথা বলার সাহস হয় নি, এখনও এই বুড়োবয়সেও ব্যাংয়ের মায়ের মুখ গোমড়া দেখলে ব্যাংয়ের গলা শুকিয়ে যায়, ব্যাং আবার নিশ্চয়ই কিছু অপকম্মো করে ফেলেছে এই ভেবে।
  • Tim | ০৫ এপ্রিল ২০১২ ২১:৪৩537306
  • এখন তো দিনের বেলা :-)
  • Nina | ০৫ এপ্রিল ২০১২ ২১:৪৮537328
  • কিন্তুক ব্যাঙাচি তো পোবোল ভাবে ব্যাঙের মতন অ/যুক্তিবাদি (ভয় ভয় স্মাইলি)
  • Nina | ০৫ এপ্রিল ২০১২ ২১:৫০537339
  • ব্যাঙ
    জোক্স অ্যাপার্ট--আমাদের অভিজ্ঞতা টা মাথায় রাখিস---ছেলেকে গাইড কর কিন্তু মোল্ড করার চেষ্টা করিসনা---আমার এই জ্ঞান নয়--ভয়ের জন্যে এটা বলা!
  • byaang | ০৫ এপ্রিল ২০১২ ২১:৫৭537350
  • নীনাদি, কী বলব জানি না! এছেলে আমাকে কোনোভাবেই তাকে গাইড করার সুযোগও দেয় না, মোল্ড করারও দেয় না।
  • Nina | ০৫ এপ্রিল ২০১২ ২১:৫৯537361
  • ওযেটার স্বপ্ন দেখে সেটা পেতে ওকে হেল্প কর রে ব্যাঙি---সবাই যদি বিটন পাথেই চলে তাহলে দুনিয়া তাশের দেশ হয়ে যাবে তো !
  • Siddhartha | ০৫ এপ্রিল ২০১২ ২২:০০537372
  • বাচ্চাদের মাঝে মাঝে ক্যাল দেওয়া ভাল। সকালে উঠে আধ ঘন্টা।

    আবার রাতে ঘুমোতে যাবার আগে আধ ঘন্টা। রুটিন বানিয়ে ক্যাল।

    তাড়াতাড়ি এই পতন-অভ্যুথ্বান বন্ধুর পন্থা জীবনে মার খেয়েও কে আছ জোয়ান হও আগুয়ান ইটিসি বলতে শিখবে
  • Nina | ০৫ এপ্রিল ২০১২ ২২:০৩537383
  • সিধুবাবু তুমি ঐগুলো খাও নাই মনে হচ্ছে :-))
  • Siddhartha | ০৫ এপ্রিল ২০১২ ২২:০৪537394
  • কলেজের সেকেন্ড ইয়ার পর্যন্ত খাইছি। :( ভেউ :(

    মুখে মুখে তক্ক করার জন্য
  • Nina | ০৫ এপ্রিল ২০১২ ২২:০৫537417
  • আহারে ----তাই এখন একেবারে করোনা বুঝি?
  • Tim | ০৫ এপ্রিল ২০১২ ২২:০৫537406
  • ক্ষি ভালো ছেলে
    :-))
  • rimi | ০৫ এপ্রিল ২০১২ ২২:০৬537428
  • সিধুবাবু নিজে যে ওগুলো খাননি শুধু তাই না, নিজে ওগুলো কারুকে দেবারও সুযোগ পান নি বলে মনে হচ্ছে :-))
  • rimi | ০৫ এপ্রিল ২০১২ ২২:০৭537450
  • উপস!! সিধুবাবু কালেজ পর্যন্ত ক্যাল খেয়েছেন?? সরি, আগের পোস্ট উইথড্র করলাম
  • Siddhartha | ০৫ এপ্রিল ২০১২ ২২:০৭537439
  • ওরে বাবা, আমার বাপ টিপিকাল রাজশাহী বাংগাল।

    এখনো বেচাল দেখলেই হারামজাদা রাসকেল বলে চেচামেচি করে। :(
  • Siddhartha | ০৫ এপ্রিল ২০১২ ২২:০৮537461
  • আচ্ছা আমি না একটা কনফেশন করি।

    আমার না বাচ্চা দেখলেই ক্যাল দেবার জন্য হাত নিশপিশ করে। এটা কেন হয়?
  • Tim | ০৫ এপ্রিল ২০১২ ২২:০৯537472
  • হারামজাদা রাসকেল খুবই অভিজাত গাল। সিধু ক্যাল খেলে কি হবে, কৌলিন্য হারায় নাই।
  • Tim | ০৫ এপ্রিল ২০১২ ২২:১০537494
  • বেসিকালি মারপিট করতে মন চায়। ঠিকই আছে।
  • Nina | ০৫ এপ্রিল ২০১২ ২২:১০537483
  • কারণ তুমি নিজে নেহাৎ ই একটি বাচ্চা বলে --এখনও :D
  • Nina | ০৫ এপ্রিল ২০১২ ২২:১১537505
  • ঠিক ঠিক টিম্ভাই ঠিক বলেছিস--আমারও তাই মনে হয়
    একটা বেশ রাজপুত্তুর টাইপ্‌ (--জাদা)
    অন্যটা বেশ আঁতেল টাইপ(রাস)
  • rimi | ০৫ এপ্রিল ২০১২ ২২:২৪537517
  • টিম :-)))

    ইয়ে, মার খেলে মার দেবার ইচ্ছে হবেই। আমি কিন্ডারগার্টেন স্কুলে নার্সারিতে পড়াকালীন প্রবলভাবে বুলিড হয়েছিলাম। পরে যখন আমি নিজে ক্লাস ওয়ানে উঠলাম, তখন নার্সারির একটা বাচ্চাকে আমিও বুলি করেছিলাম। :-(
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন