এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • খাগড়াগড় ও প্রতিরোধকামনা

    Somnath Roy লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ০৯ অক্টোবর ২০১৪ | ৩১৯২৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Somnath Roy | ০৯ অক্টোবর ২০১৪ ১৪:৩৫650184
  • হয়তো ঘরের কাছে বলেই রাজিয়া বিবি আর আমিনা বিবি আমাকে খুব নাড়া দিচ্ছে। ইসলামিক সন্ত্রাসের সম্বন্ধে কথা উঠলেই আমরা ভীষণ রাজনৈতিক ভাবে ঠিক হয়ে যাই। যেই ঠিক হওয়ার অর্থ ৫-৬ বছর আগেও ছিল সব মুসলিম সন্ত্রাসী নন, কিম্বা মুসলিম সন্ত্রাস আসলে আমেরিকান সন্ত্রাসের একটা ফলশ্রুতি এই বক্তব্যে। আজকে চারপাশে শুনছি রাজনৈতিক ঠিক থাকার স্বরটায় গ্লোবাল ওয়ার এগেইন্সট টেররিজমের কন্ঠ। এখন লোকে বলছে হিন্দু ফান্ডামেন্টালিসমকে নিন্দা করলে মুসলিম ফান্ডামেন্টালিসমকে কেন ছেড়ে দেওয়া হবে জাতীয় কথা। এমন কী বামপন্থী হিসেবে যাঁদের চিনি তাঁরাও বলছেন।
    তবু রাজিয়া আর আমিনা আমাকে কোথাও আশা জাগান, ওই স্পিরিটটা দেখে মনে হয় পৃথিবী একমাত্রিক হয়ে যাওয়ার আগে ঢের ভুগবে ও ভোগাবে। শহরগুলো যখন শপিং মল আর আবাসন নিয়ে আশেপাশের সব কিছুকে গিলে ফেলছে, এরকম গ্রাম্য কিছু প্রতিরোধ জেগে থাকবে।

    ইসলামিক শক্তি ছাড়া ধনতন্ত্রকে প্রতিরোধ দিতে পেরেছে এরকম কিছু আমি অন্ততঃ গত দশ বছরে দেখি নাই। জানি, অনেকে বলছেন এইসব জামাত-আইএসয়াই আসলে আমেরিকার টাকাতেই চলে। কিন্তু, তাও কন্টেন্টটা বাদ দিয়ে ফর্ম-এর যেটুকু থাকে, সেই প্রতিরোধ আর কোথায়?

    সকালে এইসব ভেবে টেবে ছলাইন লিখে ফেললামঃ

    বড়বিজ্ঞান ছোটবিজ্ঞান অর্থনীতির গাছপাথর
    রাইফেল হাতে রাজিয়া বেগম দুর্গ করেছে খাগড়াগড়
    ছোট সেকুলার মেজ সেকুলার আলোকপ্রাপ্ত কলোনিঘর
    অন্ধকারের অন্দর থেকে ধর্মযুদ্ধে খাগড়াগড়
    জান কবুল ওই গাঁয়ের বধূর আঁচলে বোমার আগুন ভর
    মার্জিন থেকে দিল্লি নাচায় আমিনাবিবির খাগড়াগড়।।

    আলোচনা হোক।
  • তাপস | ০৯ অক্টোবর ২০১৪ ১৪:৪২650295
  • মানে সোমনাথও ধরে নিল যে, একমাত্রিক পৃথিবী হবেই হবে? লড়াই গুলো হারতেই হবে? (শুধু রাজিয়া আমিনার লড়াই বা ইসলামিক শক্তির লড়াই না, সে নিয়ে পরে হবে)
  • তাপস | ০৯ অক্টোবর ২০১৪ ১৪:৪৩650307
  • কবিতাটা ফাটিয়ে হয়েছে, এ না বললে পাপ হবে।
  • Somnath Roy | ০৯ অক্টোবর ২০১৪ ১৫:০৬650318
  • হ্যাঁ। এই মুহূর্তে মরব দেখে বিশ্বজুড়ে যৌথখামার বলার মতন আশা দেখছিনা কোনও।
  • তাপস | ০৯ অক্টোবর ২০১৪ ১৫:১১650329
  • একমাত্রিকতা না হলে যৌথ খামার? দ্বিত্বের এই লজিক ছেড়ে বেরোনো যাবে না?
  • aranya | ০৯ অক্টোবর ২০১৪ ২০:১৫650340
  • ব্রেন ওয়াশড গাঁয়ের বধূর তৈরী বোমায় কিছু নিরীহ সাধারণ মানুষ মরবে বা পঙ্গু হবে - সে বোমা ফাটবে জনাকীর্ণ জায়গায় - বাজারে, ট্রেন স্টেশনে।
    রাজিয়া, আমিনা-র সাহস-কে কুর্ণিশ করাই যায়। তবে ইসলামিক মৌলবাদী সন্ত্রাস - যার মধ্যে রয়েছে আইএসাইএস, বোকো হারাম- রয়েছে মেয়েদের যৌনদাসী হিসাবে ব্যবহার করা, ইচ্ছামত ধর্ষণ - সেই সন্ত্রাস-কে নিয়ে ধনতন্ত্রের প্রতিরোধ-জাতীয় রোমান্টিসিজমের কোন মানে দেখি না।
    কবিতা-টা, অফ কোর্স, বেশ ভাল হয়েছে
  • aranya | ০৯ অক্টোবর ২০১৪ ২০:৩১650351
  • 'এইসব জামাত-আইএসয়াই আসলে আমেরিকার টাকাতেই চলে'
    - মধ্য প্রাচ্যের তেলের টাকাতেও চলে বোধহয়। জামাতের ফান্ডিং অনেকটাই সৌদি আরব থেকে আসে বলে শোনা যায়
  • Tim | ০৯ অক্টোবর ২০১৪ ২৩:২৬650362
  • তাতিনের কবিতা ভালো লাগে, সাধারণতঃ।
    যদিও এই কবিতাটা একেবারেই ভালো লাগলোনা। এগুলো তো শুধু মর্মভেদী সুখশ্রাব্য শব্দগুচ্ছ নয়, বক্তব্য। রাষ্ট্রীয় কার্য্যক্রম দেখে যতই ঝাঁট জ্বলুক, নিরীহ মানুষ খুন দেখলে আরো বেশি রাগ হয়।
  • % | ০৯ অক্টোবর ২০১৪ ২৩:৩৮650373
  • আতেলের দল। বানান ভূল ? সমস্যা নেই। দেশে থাকলে ক্যালাতাম।
  • তাপস | ০৯ অক্টোবর ২০১৪ ২৩:৫৫650185
  • দেশে নেই, তবু শতকরার হিসেব দিতে হচ্ছে? বাওয়া বাওয়া
  • তাপস | ০৯ অক্টোবর ২০১৪ ২৩:৫৬650196
  • যাগ্গে - কাটাই - লিখছি পরে।
  • anirban | ১০ অক্টোবর ২০১৪ ০০:১৬650207
  • এই প্রসঙ্গে সমির আমিনের একটা অসাধারন প্রবন্ধ (মান্থলি রিভিউ-তে প্রকাশিত) আছে, যার শিরোনাম - Political Islam in the Service of Imperialism. এই প্রব্ন্ধ-থেকে একটুখানি তুলে দিলাম - "The second reason put forward by the partisans of “dialogue” is that political Islam, even if it is reactionary in terms of social proposals, is “anti-imperialist.” I have heard it said that the criterion for this that I propose (unreserved support for struggles carried out for social progress) is “economistic” and neglects the political dimensions of the challenge that confronts the peoples of the South. I do not believe that this critique is valid given what I have said about the democratic and national dimensions of the desirable responses for handling this challenge. I also agree that in their response to the challenge that confronts the peoples of the South, the forces in action are not necessarily consistent in their manner of dealing with its social and political dimensions. It is, thus, possible to imagine a political Islam that is anti-imperialist, though regressive on the social plane. Iran, Hamas in Palestine, Hezbollah in Lebanon, and certain resistance movements in Iraq immediately come to mind. I will discuss these particular situations later. What I contend is that political Islam as a whole is quite simply not anti-imperialist but is altogether lined up behind the dominant powers on the world scale."
    ওপরের প্যারাটা - বিশেষ করে শেষ লাইনটা দেখুন। আর পুরো প্রবন্ধের লিংকটা নিচে রইল। আলোচনা হোক।
    http://monthlyreview.org/2007/12/01/political-islam-in-the-service-of-imperialism/
  • শ্রী সদা | ১০ অক্টোবর ২০১৪ ০০:১৯650218
  • টিমদাকে ক। ইসলামি (বা অন্য যে কোনো ধর্মীয়) সন্ত্রাসবাদ সবসময়ই নিন্দনীয় এবং কঠোরতম পথে দমন করা উচিত। এর মধ্যে আমেরিকা, ধনতন্ত্র, শপিং মল, ইন্টিগ্রাল ক্যালকুলাস .... এসব কোনোভাবেই আসেনা।
  • Arpan | ১০ অক্টোবর ২০১৪ ০০:৪৮650229
  • ইসলামিক শক্তি কীভাবে ধনতন্ত্রকে প্রতিরোধ দিতে পেরেছে সেটা মোটেও বুঝলাম না। পলিটিকাল ইসলামের অ্যাজেন্ডা ফান্ডামেন্টালি কোন অ্যান্টি-ইম্পিয়ারিলমিস্ট অবস্থান নেয় না, কারণ নিজেই সে এক ধরণের ইম্পিরারিলজম। নতুন এক বাইপোলার দুনিয়ার পুনর্জন্ম দেখা ছাড়া অন্য কিছু আশা করে লাভ আছে কি?
  • Arpan | ১০ অক্টোবর ২০১৪ ০০:৫৬650240
  • মানে এইটা মোটেও প্রতিরোধকামনার গল্পই না।
  • ranjan roy | ১০ অক্টোবর ২০১৪ ০৮:৫৩650251
  • অর্পণের সাথে পুরোপুরি একমত।
    ঘটনাচক্রে আইসিস জনাকয়েক অসামরিক মার্কিন ও বৃটিশ নাগরিকের গলা কাটছে মানে ইম্পিরিয়ালিজমের সাথে পাঞ্জা কষছে???
  • Tim | ১০ অক্টোবর ২০১৪ ০৯:০৫650262
  • সোমনাথ মনে হয় এইলাইনে ভেবেছেঃ শত্রুর শত্রু আমার বন্ধু। যা কিছু ধনতন্ত্রের অগ্রগতিকে ডিস্টার্ব করতে পারে তাই ভালো। এটা অনেকটা টার্কির মত অবস্থা। আই এসের সাথে লড়তে কুর্দরা টার্কির কাছে সাহায্য চাইছে, আর টার্কি ভেবে দেখছে অস্ত্র ইত্যাদি দেবে কিনা, কারণ আইএস পরাজিত হলেই সেইসব অস্ত্র নিয়ে এরাই লিস্টির পরের ঘোষিত শত্রু টার্কি অ্যাডমিনের দিকে আসবে।
  • Somnath Roy | ১০ অক্টোবর ২০১৪ ০৯:৪০650273
  • টিম, মোটের ওপর এরকমই। দ্বিতীয়তঃ যে মানুষগুলো ইসলামের জন্য লড়ছে, তারা সম্ভবতঃ আমেরিকান ধনতন্ত্রের (আমেরিকানই বলব, কারণ, এই ধনতন্ত্র, গণতন্ত্র ও সেকুলারিজমের ঠকা আমেরিকা নিয়ে রেখেছে) তৈরি চাহিদাগুলোর বাইরে এসে লড়াইটা দিতে পাচ্ছে, সে মৃত্যুর পর ৬২টা হুরী পাওয়ার জন্য হোক আর যাই হোক, স্ট্যনাডার্ড লাভক্ষতির অর্থনীতির বাইরে এই প্রতিরোধটা গড়ে উঠছে।
    আমি কেন সাপোর্ট করছি সেটা সিম্পল, কারণ কোনও ফর্মে এইরকম স্পেক্ট্যাকুলার প্রতিরোধ পৃথিবীতে আর কেউ কোথাও দিতে পারছে না। কেউ একজন ফেসবুকে লিখেছে এই চললে দেশ সিরিয়া হয়ে যাবে। সিরিয়া হলে কিন্তু বাজারও হোঁচট খেয়ে পড়বে, কলসেন্টার মাল্টিপ্লেক্স আর হাউসিং ব্যবসা হাঁসের পেছনে ঢুকবে।
    স্রেফ এটুকুর জন্যই মনে হয় সিম্প্যাথাইজার হওয়া যায়।
  • Tim | ১০ অক্টোবর ২০১৪ ১০:০৩650284
  • অর্থনৈতিক বৈষম্য যতই অপছন্দ করি, এই প্রতিরোধের পথ আমার সিম্প্যাথি পাচ্ছেনা। যে "প্রতিরোধে" আরো লক্ষ লক্ষ লোকের মৃত্যু, উচ্ছেদ ঘটে, জীবন তছনছ হয়ে যায় (তা সে যতই খারাপ বাঁচা হোক না কেন) তা মনে হয়না অন্য মাইনরিটি গ্রুপেরও সমর্থন পাচ্ছে। দ্বিতীয়তঃ এইটা ঠিক আদৌ প্রতিরোধ কিনা তাই নিয়েই সন্দেহ আছে, যেমন কিনা অর্পন বা রঞ্জনদা লিখেছে। রাজিয়ারা জামাতকে সরকারে আনতে চায়, তারপর? উপমহাদেশে অখন্ড আই-এস ভার্সন টু তৈরী হবে? "মরব দেখে বিশ্ব জুড়ে যৌথ খামার" এর বদলে, মরব দেখে বিশ্বজুড়ে ধ্বংসস্তুপ?
  • d | ১০ অক্টোবর ২০১৪ ১০:১৫650296
  • হেঃ প্রি-তালিবান আফগানিস্তান আর পরের আফগানিস্তানের অবস্থা, ছবিছাবা দেখলেই বোঝা যায় এই 'প্রতিরোধ' বস্তুটি আসলে আত্মধ্বংস। আমেরিকা তথা সাম্রাজ্যবাদের বিরোধিতা করতে গিয়ে আমেরিআক টিকির একটি কেশও ছুঁতে না পেরে স্রেফ নিজের মতই অজস্র নিরীহ লোকের জীবন তছনছ করে দেওয়ার নাম 'প্রতিরোধ' নয়।
  • ranjan roy | ১০ অক্টোবর ২০১৪ ১০:২৭650298
  • টিম ও দমুকে ক।
  • Arpan | ১০ অক্টোবর ২০১৪ ১০:৪৫650299
  • তাতিনের বক্তব্য আমি বুঝতে পারছি। আমেরিকার টিকি ছুঁতে না পারলেও উন্নয়নশীল দেশগুলিকে ব্যাটলগ্রাউন্ড বানিয়ে সেখানে আর্বানাইজেশন তথা ধনতান্ত্রিক সভ্যতার আগ্রাসন সাময়িকভাবে হলেও রুখে দেওয়া যাচ্ছে (পরোক্ষভাবে হলেও হচ্ছে মেনে নেওয়া গেল)। কিন্তু মুশকিলটা হল আধুনিক গণতান্ত্রিক সমাজের চাহিদা এই ধনতান্ত্রিক কাঠামোর মধ্যেই সম্পৃক্ত হয়ে আছে তার খারাপ ভালো দিকগুলো নিয়েই। সিক্সথ সেঞ্চুরির ওয়ার্ল্ড অর্ডারে ফিরে যেতে চাইলে ধনতেন্ত্রের সাথে গণতান্ত্রিক চাহিদা, তার মধ্যেকার লিবেরাল স্পেস, যেগুলো বহু শতাব্দীর সংঘর্ষ ও আন্দোলনের ফল, সেগুলিকেও "প্রতিরোধ" করা হচ্ছে। কাজেই দুঃখের বিষয় হল, এই বাইপোলার পরিস্থিতিতে নিজের বোধবুদ্ধিমত লেসার ইভিলের সাথ দেওয়া ছাড়া আর কোন অপশনও নেই।

    (আর ৬২টা হুরীপরী জন্নতে নয়, এই জাহান্নমেই তো ভোগ করা চলছে। কুর্দ ও অসুন্নী মহিলাদের যৌনদাসী বানিয়ে)
  • chi | ১০ অক্টোবর ২০১৪ ১০:৫৫650300
  • পুরো ঘাঁটা চিন্তাভাবনা। এবং সভ্যতার পক্ষে বিপজ্জনক।
    রাজিয়া আমিনা তো জেরায় বলেছে তাদের হিরো আলকায়দা, চেচেন, উইঘুর জঙ্গি রা যারা বিশ্বজুড়ে ইসলামিক শাসন কায়েম করতে "শহীদ" হয়েছে। তারা জামাতের সহযোগে বাংলাদেশে সন্ত্রাস চালিয়েছে। তার মানে লক্ষ্য তো ধনতন্ত্র নয়। এরকম কিছু কান্ডজ্ঞানহীন জনতাকে ২০০১ এ WTC আক্রমনে উল্লাস করতে দেখেছিলাম। কিন্তু এরা কি মনে রেখেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার মুসোলিনি কে হারাতে আমেরিকা ও সোভিয়েত এক পক্ষে লড়েছিল ?
    ছি !
  • de | ১০ অক্টোবর ২০১৪ ১০:৫৯650301
  • অদ্ভূত যুক্তি! আমেরিকার প্রতিরোধ করার মানে শুধু কয়েকজন নিরস্ত্র সাংবাদিকের গলাকাটা! এছাড়া কোন প্রতিরোধটা করেছে শুনি? সাধারণ মানুষ, বিশেষতঃ মহিলাদের জীবন বিষময় করে তোলা এই ইসলামিক সন্ত্রাসবাদ সর্বার্থে নিপাত গেলেই খুশী হবো। বোমা ইম্প্লান্ট করে হাজার হাজার নিরীহ মানুষের জীবন যারা নেয় তারা আবার সাহসী কি হিসাবে? ব্রেনওয়াশড কতগুলো রোবোটিক আইডেন্টিটির জন্য কুম্ভীরাশ্রু বিসর্জনের কোন মানে হয়?
  • de | ১০ অক্টোবর ২০১৪ ১১:০১650302
  • ইসলামিক সন্ত্রাসবাদ পুরোপুরিই প্রায় পেট্রোডলারে চলে - এই অবাধ টাকার জোগান একবার বন্ধ হোক, তারপরে দেখি কেমন জিহাদী আদর্শের জন্য লড়ে এরা?
  • adhuli | ১০ অক্টোবর ২০১৪ ১১:০৪650303
  • সোমনাথ এর রোমান্তিসিস্ম একটু ভুলভাল জায়গা তে চলে গেছে মনে হয়। যারা সমাজ কে অন্ধকার যুগে ফিরিয়ে নিয়ে যেতে চায়, শুধু আমেরিকা-র বিরোধ করছে বলে তাদের প্রতি এত দরদ-? আপনার ধারণা এই সব জামাতি সন্ত্রাসী-রা আমেরিকা বা ধনতন্ত্র কিছু বোঝে-? পাতি পয়সা-র লোভে বা অন্ধ বিশ্বাস-এ এরা মানুষ মেরে বেড়াচ্ছে। যেকোনো নন-মুসলিম এদের কাছে শুধু টার্গেট, শিশু থেকে বৃদ্ধ-কেও কোথাও বাদ নেই। কাফির-দের মারা এদের কাছে পুন্য, স called জিহাদ এর নামে বাচ্ছা মেয়েদের ওপর অত্যাচার করা এদের কাছে জলভাত, এমন ভাবে এদের ব্রেন ওয়াশ করা হয় যে মানুষ কে এরা মানুষ হিসেবেই দেখে না। এদের কে নিয়ে আপনার আন্টি- ধনতন্ত্র বিপ্লব-? ছি ছি। ডাক্তার দেখান একবার।

    নিজে কযেক বছর মধ্য এশিয়া তে কাটিয়ে বলতে পারি, এই বিশেষ সম্প্রদায় এর লোকজন কি ভাবে বাকিদের ওপর অত্যাচার করে। সবাই এদের শত্রু। বাকি ধর্ম ছেড়েই দিন, নিজেদের মেয়েরা, নিজেদের-ই অন্য গোষ্ঠী-কেও এদের হাত থেকে ছাড়া পায় না, পাগল কুকুর এর মত যেখানে পারে কামড়ে বেড়ায়। অন্ধ বিশ্বাস-এ এরা পুরো দুনিয়া কে হাজার বছর পেছনে, অন্ধকার যুগে নিয়ে যেতে চায়, যেখানে সব কিছু, কযেকটা দাড়িওলা মোল্লার হাতে থাকবে। এত যে ধততন্ত্র কে গালি দেন, এই ধনতন্ত্রের জন্যে আজকে ইন্টারনেট-এ আপনার ভাট বকতে পারছেন, এই ধনতন্ত্রের জন্য আজকে আমাদের দেশের ছেলে মেয়েরা লেখাপড়া শিখেছে, এই ধনতন্ত্রের জন্য আজকে আমাদের দেশের কোটি কোটি মানুষ খেতে পাচ্ছে, এই ধনতন্ত্র যদি fertiliser আবিস্কার না করত, তবে বহুকাল আগে অনেক লোক না খেয়ে মারা যেত। আমি বলছি না ধনতন্ত্র একস ভাগ ঠিক, এই সিস্টেম ই গলদ থাকতেই পারে, কিন্তু তার প্রতিবাদ-এ মুসলিম সন্ত্রাসবাদ কে সাপোর্ট করা তো খাল কেটে কুমির আনার থেকেও খারাপ।

    ঘাবড়াবেন না, আপনি ডাক্তার দেখান, বাকি দুনিয়া ঠিক জানে কি করতে হবে। যখন কুকুর পাগল হয়ে যায়, তাকে মেরে ফেলাই একমাত্র চিকিতসা। ইস্রায়েল এদের ট্রিটমেন্ট তা খুব ভালো করে, তাই ওদের সাথে লাগার সাহস এদের নেই, যখন ইস্রায়েল এদের চাবুক মারে, তখন পুরো দুনিয়ার কাছে কেঁদে পরে, আর যখন ISIS পুরো শহর সাফ করে দেয়, তখন অন্য দিকে তাকিয়ে থাকে। এদের দিন ঘনিয়ে এসেছে, জাস্ট কযেক বছর আর। পঙ্গপাল এর মত বংশবৃধ্হী করেও পার পাবে না এরা।
  • সিকি | ১০ অক্টোবর ২০১৪ ১১:১৬650305
  • "যেকোনো নন-মুসলিম এদের কাছে শুধু টার্গেট" - শুধু নন মুসলিমই নয়, এদের হাতে প্রচুর মুসলমানও মারা যায়। এদের মূল লক্ষ্য লার্জ স্কেলে মানুষ মেরে প্যানিক তৈরি করা, মুসলিম মরল কি নন মুসলিম, তাতে এদের জিহাদের কিচ্ছু ছেঁড়া যায় না।
  • d | ১০ অক্টোবর ২০১৪ ১১:১৬650304
  • বাংলাদেশে হাসিনা একটা ভাল কাজ করেছিলেন ইসলামী ব য়াঙ্ককে বেআইনি ঘোষণা করে। ওতে জামাতের কোমরে ভালই ডান্ডা পড়েছিল।

    আর জামায়াত-ই-ইসলামীর মত দল, যারা বাংলাদেশের স্বাধীনতাটাকেই অগ্রাহ্য করে, পারলে এক্ষুণি দেশটাকে পাকিস্তানের সাথে মিশিয়ে দেয়, নিজেরই দেশের অজস্র লোককে, স্বাধীনতা সংগ্রামী মুক্তিযোদ্ধাদের খুন করে, পায়ের রগ কেটে জীবনের মত পঙ্গু করে রাখে --- তাদেরকে তাতিন কিসের প্রতিরোধকারী মনে করেন? কার প্রতিরোধ করছে জামাতীরা নিজের দেশের, নিজের স্বাধীনসত্তার প্রতিরোধ ছাড়া?
  • chi | ১০ অক্টোবর ২০১৪ ১১:৫৪650306
  • সিরিয়া আফগানিস্তান বাংলাদেশ পাকিস্তান এ এরা সন্ত্রাস করে যত হাজার হাজার নিরীহ মানুষ মেরেছে তারা কিন্তু মুসলিম। মুম্বাই হামলা তে CST তে মৃত জনতার মধ্যে প্রচুর মুসলিম ও ছিল। তারা কেউ ধনতন্রের প্রতিনিধি নয়। জঙ্গি রা ধর্ম দেখে মারে না। এরা সভ্যতার শত্রু, এদের নিকেশ করা প্রায়োরিটি।
  • b | ১০ অক্টোবর ২০১৪ ১২:১০650308
  • উনি,
    সাহসী।
    ভেজিটেরিয়ান।
    ব্যক্তিগতভাবে সৎ।
    আমেরিকান ও রাশিয়ান সাম্রাজ্য
    বাদের
    বিরুদ্ধে
    সংগ্রাম করে,
    শেষে ব্যর্থ হয়ে
    সস্ত্রীক আত্মহত্যা করেন।

    আমার ভোট ওনাকেই দিলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু প্রতিক্রিয়া দিন