এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কনস্পিরেসি?

    dri
    অন্যান্য | ১৫ জানুয়ারি ২০০৯ | ৩৪২৯১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dri | ১৫ জানুয়ারি ২০০৯ ১২:২৬409099
  • আমাদের দুনিয়াটা চেনা তো অনেকটাই মিডিয়ার চোখ দিয়ে। আর বইপত্তর। বড় হয়ে ওঠার পথে যে সব থিওরিগুলো ভালো লেগেছিলো সেগুলোও সাহায্য করে। নিজের চোখে দেখা আর কতটুকু?

    কিন্তু এমন কি হতে পারে যে আমরা যা দেখতে পাই টিভিতে, কাগজে, বইয়ে তাতে সত্যির সাথে মেশানো থাকে কিছু মিথ্যা। আর কিছু সত্যি আমাদের চোখের সামনে আনাই হয় না? হতে পারে কি? যদি সত্যি হয়, তবে কারা আছে এর পেছনে? কি তাদের স্বার্থ? নাকি এসব আরো একটি হরিব্‌ল কনস্পিরেসি?
  • dri | ১৫ জানুয়ারি ২০০৯ ১২:৩৪409210
  • বিষয়টা খুব লেংদি। আর তাছাড়া আমার একটু মাথাও ধরেছে। তাই আজ শুধু শুরু করব।শেষ কবে হবে বলতে পারছি না। আপনারাও যোগদান করুন। পক্ষে, বিপক্ষে, লাইন্সম্যান কিম্বা রেফারি হিসেবে। তথ্য দিন, ফুট কাটুন। যুক্তি সাজান বা বগল বাজান। এক কথায় থ্রেডটিকে সাফল্যমন্ডিত করে তুলুন আর কি।
  • dri | ১৫ জানুয়ারি ২০০৯ ১২:৪২409321
  • প্রথমে বলে রাখা ভালো বিষয়টা -- বা বলা ভালো ইতিহাসের এই বিশেষ পাঠটা -- আমার কাছেও খুব নতুন। নিজে চমকেছিলাম, তাই আশা করি আপনাদেরও কিছুটা চমকাতে পারব। কিন্তু যেহেতু নতুন, তাই তথ্যগুলো যাচাই করার প্রয়োজন খুব বেশী। এখানে যেসব তথ্যগুলো রাখব সেগুলো আপনারা চেষ্টা করুন বিভিন্ন সোর্স থেকে ভেরিফাই করতে। ভুল হলে বলুন।
  • dri | ১৫ জানুয়ারি ২০০৯ ১২:৫২409432
  • শুরু করব সেখান থেকে যেখান থেকে আমি শুরু করেছিলাম এই ডাউনটার্নের ধাক্কা খাওয়ার পর। লেম্যন ব্রাদার্স আর এ আই জির পতন আমায় খুব আশ্চর্য্য করেছিল। লেম্যান দেড়শ' বছরের পুরোনো কোম্পানী। থাট্টিজের গ্রেট ডিপ্রেশানও সারভাইভ করেছিল। ডালে কি একটুও কালো নেই? সাতশো বিলিয়ান ডলার বেইলাউট? এত টাকা ফেডারাল রিজার্ভ হুট বলতেই বার করছে কোথা থেকে? এত টাকাই যদি আম্রিকার পকেটে থাকবে তবে কেন শুনি বিদিশিদের কাছে আম্রিকার এত কোটি কোটি টাকা ধার? শোধ করে দিলেই তো পারে। মিছিমিছি কাঁড়িকাঁড়ি ইন্টারেস্ট গোনা।
  • dri | ১৫ জানুয়ারি ২০০৯ ১৩:১৪409543
  • এটা সেটা ঘাঁটতে ঘাঁটতে আবিষ্কার করলাম এক আশ্চর্য্য তথ্য। আমেরিকার ফেডারাল রিজার্ভ ব্যাঙ্কের নামে যতই গভর্মেন্ট গভর্মেন্ট গন্ধ থাক, আসলে এটা একটা প্রাইভেট ব্যাঙ্ক! অথচ আমেরিকার ডলার ছাপানোর একচেটিয়া অধিকার আছে এই প্রাইভেট ব্যাঙ্কের। শুধু তাই নয়, ফেডারাল রিজার্ভ নোট ছাপিয়ে যখন সরকারকে বা ব্যাঙ্ককে ডলার দেয়, সেটা ধার হিসেবে দেয়।

    অর্থাৎ, ফেডারাল রিজার্ভ জাস্ট মহাশুন্য থেকে টাকা বানিয়ে সেই টাকার ওপর ইন্টারেস্ট চার্জ করতে পারে! আরো মজা হল, সরকার বা ব্যাঙ্ক যে টাকা ফেরত দেবে ফেডারাল রিজার্ভকে, কিভাবে দেবে? আরো ধার করে। কারণ টাকা ম্যানুফ্যাকচারিংএর একচেটিয়া অধিকার তো ফেডারাল রিজার্ভের।

    ওপরের প্যারাদুটো পড়ে, ভেবে আত্মস্থ করতে একটু সময় লাগবে। ব্যাপারটা যেমন শকিং তেমন স্ক্যান্ডালাস। আজকের দিনটা আপনারা ভাবুন। পরে কখনো আবার কন্টিনিউ করা যাবে। আমি শুধু ভাবতে একটু সাহায্য করব। এই যে ফেডারাল রিজার্ভ সাতশো বিলিয়ান ডলার ধার দিল, এতে কার লাভ হল সবচেয়ে বেশী। বা ইভেন, যখন কোন ন্যাচারাল ক্যালামিটি হয়, বন্যা, আসুন, ঝড়, য়খন যে সরকার ফেডারাল রিজার্ভের থেকে টাকা নেয় তাতে সবচেয়ে বেশী লাভ কার?
  • dri | ১৫ জানুয়ারি ২০০৯ ১৩:১৮409654
  • আসুন = আগুন
  • Arijit | ১৫ জানুয়ারি ২০০৯ ১৩:৩৭409667
  • ভারতে রিজার্ভ ব্যাঙ্কের কেসটাও কি একই রকম?
  • r | ১৫ জানুয়ারি ২০০৯ ১৪:৪২409678
  • শুরুটা জুৎসই হল না। সে¾ট্রাল ব্যাঙ্কের ইনডিপেন্ডেন্স/অটোনমি "আশ্চর্য", "স্ক্যান্ডালাস" ও "শকিং"- কোনোটাই নয়। অর্থনীতির ছাত্রের কাছে এটা খুব বেসিক তথ্য। এবং সে¾ট্রাল ব্যাঙ্কের ইন্ডিপেন্ডেন্স/অটোনমির তঙ্কÄও বেশ পুরোনো।

    ডেভিড রিকার্ডো, মার্ক্সেরও পূর্বসূরী, ১৮২৪ সালে বলছেন:

    ‘It is said that Government could not be safely entrusted with the power of issuing paper money; that it would most certainly abuse it … There would, I confess, be great danger of this if Government – that is to say, the Ministers – were themselves to be entrusted with the power of issuing paper money. But I propose to place this trust in the hands of Commissioners, not removable from their official situation but by a vote of one or both Houses of Parliament. I propose also to prevent all intercourse between these Commissioners and Ministers, by forbidding any species of money transactions between them. The Commissioners should never, on any pretense, lend money to Government, nor in the slightest degree be under its control or influence … If Government wanted money, it should be obliged to raise it in the legitimate way; by taxing the people; by the issue and sale of exchequer bills; by funded loans; or by borrowing from any of the numerous banks which might exist in the country; but in no case should it be allowed to borrow from those who have the power of creating money.'

    এর অনেক পরে ১৯১৩ সালে কেইন্স বলছেন একটি আদর্শ সে¾ট্রাল ব্যাঙ্ক ‘would combine ultimate government responsibility with a high degree of day-to-day independence for the authorities of the bank’.

    এবং উচিত হবে ‘to preserve unimpaired authority in the executive officers of the bank, whose duty it would be to take a broad and not always commercial view of policy’.

    সাধারণত: চাররকমের ইন্ডিপেন্ডেন্সের কথা বলা হয়:

    গোল ইন্ডিপেন্ডেন্স
    ইনস্ট্রুমেন্ট ইন্ডিপেন্ডেন্স
    অপারেশনাল ইন্ডিপেন্ডেন্স
    ম্যানেজমেন্ট ইনডিপেন্ডেন্স

    এইবার বিভিন্ন দেশে এই নীতি বিভিন্ন মাত্রায় ও বিভিন্ন আকারে অনুসরণ করা হয়। কতটা অটোনমি থাকা উচিত, এবং তার কি রূপ হওয়া উচিত, তার কনটেক্সট-স্পেসিফিক তর্ক আছে। কিন্তু পুরো ব্যাপারটায় "শকিং" বা "স্ক্যান্ডালা' কিছু নেই।

    এই "শক" এবং "স্ক্যান্ডাল" কনস্পিরেসির ভিত হলে, পরে চাপ আছে। :-)
  • kd | ১৫ জানুয়ারি ২০০৯ ১৪:৫১409689
  • এতদিন জানতুম যে The Federal Reserve System is an independent government institution that has private aspects. The System is not a private organization and does not operate for the purpose of making a profit. মনে হচ্ছে ভুল জানতুম।
  • r | ১৫ জানুয়ারি ২০০৯ ১৫:০৬409100
  • ঠিকই জানতেন।
  • kd | ১৫ জানুয়ারি ২০০৯ ১৭:০৬409111
  • এইবার বুঝেচি। ডৃ (না ড্রি না দৃ না দ্রি) মুরের নেক্সট সিনেমার জন্যে গপ্পো লিখচে।
    :)
  • dri | ১৬ জানুয়ারি ২০০৯ ০১:৫৯409122
  • এইত্তো, জমে গেছে। আরো যারা ইকনমিক্স, ফাইনান্স বা ব্যাঙ্কিংএর ছাত্রছাত্রী আছেন তারা পার্টিসিপেট করুন। রঞ্জনদাকে তো চাইই চাই। আপনি দীর্ঘদিন ব্যাঙ্কিং করেছেন।
  • dri | ১৬ জানুয়ারি ২০০৯ ০২:০২409133
  • অর্জিতের প্রশ্নের উত্তরে ছোট করে, এক নম্বর হল ইংল্যান্ড এবং ইউরোপিয়ান ইউনিয়ানে আমেরিকার মতই ব্যবস্থা। অন্যান্য ছোট দেশের কথা জানিনা। ইন্ডিয়ার রিজার্ভ ব্যাঙ্কের কথাটা খোঁজ করেছিলাম। আর বি আই ফেডারাল রিজার্ভের মত প্রাইভেট ব্যাঙ্ক নয়। তবে গভর্মেন্ট ক®¾ট্রালের ওপর রেস্ট্রিকশান আছে। তবে একটা খুব ইম্পর্ট্যান্ট ডিফারেন্স পেলাম। আর বি আই টাকা ছাপাতে পারে বটে। কিন্তু সেই টাকা সরকার বা ব্যাঙ্ককে ধারে দেয় না। ইন্টারেস্ট ফ্রি দেয়। এই তথ্যটা কি কেউ কনফার্ম করতে পারবেন? রঞ্জনদা?
  • dri | ১৬ জানুয়ারি ২০০৯ ০২:০৫409144
  • কেডিদাকে।

    "The System is not a private organization and does not operate for the purpose of making a profit."

    এটা একটা আইডিয়াল সে¾ট্রাল ব্যাঙ্কের ডিজায়ার্ড ক্যারেকটারিস্টিক্স হলেও হতে পারে। কিন্তু বর্তমানে আম্রিকার ফেডারাল রিজার্ভের প্রকৃত বর্ণনা নয়।
  • Ishan | ১৬ জানুয়ারি ২০০৯ ০২:১৭409155
  • ধুত। ধারেই দেয়। সব্বাই। নইলে দেবে কেন।

    আমাদের দেশে বচ্ছর বচ্ছর ডেফিসিট বাজেট হয়। ৫০ টাকা আয় ১০০ টাকা ব্যয়। টাকাটা আসে কোত্থেকে? সরকার রিজার্ভ ব্যাঙ্কের কাছ থেকে ধার নেয়। এইটা হল পাবলিক ডেট। তার বদলে গভর্নমেন্ট বন্ড লিখে দেয়। সেই বন্ডই পাবলিক আনন্দে কেনে। (আমি শিওর না, কিন্তু এনএসসি ইত্যাদিরা এই জাতীয় বন্ড হওয়াই উচিত। ) এই পুরো কেসটারে কয় ডেফিসিট ফাইন্যান্সিং।

    আম্রিকা গভর্নমেন্ট আরও বড়ো ঘাঘু। ভারতের বন্ড শুধু ভারতের লোকে কেনে, আর আমেরিকার সরকারি বন্ড সারা পৃথিবীতে বিক্রি হয়। যখনই টাকার দরকার হয়, আমেরিকান সরকার বন্ড লিখে ফেলে, আর সারা পৃথিবীতে লোকে সেগুলো লাফিয়ে লাপিয়ে কেনে। সেই কারণেই আমেরিকা পৃথিবীর সবচেয়ে ঋণী দেশ।

    প্রশ্ন হল, লোকে লাপিয়ে এসব কেনে কেন? দেশে এবং বিদেশে কারণটা একই। না গভর্নমেন্টের সিকিউরিটির ছাপ্পা আছে এর উপরে। ভারত সরকার নিশ্চয়ই আমার পয়সা মেরে দেবেনা, এই চিন্তাই হল ভারতবাসীর সরকারি বন্ড কেনার কারণ। আর আমেরিকা নামক সুপার পাওয়ার আর ডলারের জোরের উপর আস্থা হল বিশ্বব্যাপী আমেরিকান বন্ড কেনার কারণ।

    এই হল গপ্পো। ছোটো করে। এবার ফিরে আসুন কনস্পিরেসিতে।
  • dri | ১৬ জানুয়ারি ২০০৯ ০২:২৫409166
  • ফাইনালি, রঙ্গনকে।

    সে¾ট্রাল ব্যাঙ্কের অটোনমি থাকা উচিত কি উচিত না সেটা খুব বড় ডিবেট। এবং সেই ডিবেটে ফ্যাক্টার ইন করতে হবে সে¾ট্রাল ব্যাঙ্কিংএর ইতিহাসকে। এবং কোন ব্যবস্থায় কি ফল হয়েছে। আর মনে রাখতে হবে, ইতিহাসের পাতা ক্রমাগত বেড়েই চলেছে। কাল যা হল সেটাও আজ ইতিহাস। এগুলোর দিকেই আমি এগোবো। হয়ত আজ রাতে। বা কাল।

    রিকার্ডোর বক্তব্য তো ছিল, যা দেখা যাচ্ছে, যে এই কমিশনার যেন সরকারকে টাকা ধার না দেয়। সরকার যেন ট্যাক্স বসিয়ে পয়সা উপার্জন করে। কিন্তু আমেরিকায় ব্যাপারটা উল্টো। প্রথমে সরকার ফেডারাল রিজার্ভের থেকে টাকা ধার করে। এতে করে যে টাকাটা ফেডারাল রিজার্ভের পাওনা হয় সেটা আমেরিকার মানুষ সরাসরি ফেডকে দেয়। আমরা ফেডারাল ট্যাক্স বলে যে ট্যাক্সটা দিই, সেটা সরাসরি ফেডারাল রিজার্ভের ঘরে জমা পড়ে। সরকার সে টাকাটা পায় না।

    প্রসেসটা ইচ্ছে করেই ঘেঁটে রাখা আছে, যাতে সাধারণ মানুষের আরো গুলিয়ে যায়। আর ফেডারাল রিজার্ভ নামটা এমন ভাবে রাখা হয়েছে যাতে সাধারণ মানুষ ভাবে এটা সরকারী। আমিও দীর্ঘদিন এই ধারণার বশবর্তী ছিলাম।

    যাই হোক। আপাতত, এই পোস্টগুলো রিঅ্যাক্টিভ রেসপন্স। নতুন তথ্য আসবে রাতে।
  • dri | ১৬ জানুয়ারি ২০০৯ ০২:৩২409177
  • ওকে এটা আমার কাছে নতুন তথ্য। আর বি আই ও তাহলে একই ভাবে চলে বলছ? তাই যদি হবে তাহলে যে ইন্টারেস্টটা আর বি আই পাচ্ছে সেটা কার পকেটে যাচ্ছে?
  • lcm | ১৬ জানুয়ারি ২০০৯ ০২:৪২409188
  • আরে, কোনো দেশের জনসংখ্যা বাড়লে তার সাথে সাথে টাকাও ছাপাতে হবে তো। পৃথিবী জুড়ে যে হারে জনসংখ্যা বাড়ছে, প্রোডাকটিভিটি বাড়ছে.... সব দেশ টাকা না ছাপালে মানুষের হাতে টাকা আসবে কি করে :-) জনসংখ্যাটাকে কনস্ট্যান্ট করে দাও, আর টাকা ছাপানোর দরকার নেই। আর নইলে, 'fixed sum of capital' ফ্যালাসি দেখো।
  • dri | ১৬ জানুয়ারি ২০০৯ ০২:৪৯409199
  • ঈশেন,

    জনগণ সরকারকে টাকা ধার দিল বিভিন্ন স্কীমের মাধ্যমে সেটা এক জিনিষ। জনগণ টাকাটা প্রথমে উপার্জন করেছে। তারপর সে ধার দিচ্ছে। কিন্তু সে¾ট্রাল ব্যাঙ্ক টাকা ক্রিয়েট করতে পারে আউট অফ থিন এয়ার। সেই টাকা ধার দেওয়াটা আমার ঠিক হজম হল না।
  • dri | ১৬ জানুয়ারি ২০০৯ ০২:৫৫409211
  • ঠিকই। মানি সাপ্লাই তো বাড়াতে হবেই। কিন্তু মানি ক্রিয়েট করা মাত্র সরকারের থেকে ইন্টারেস্ট নেওয়া কেন? ইন্টারেস্ট ফ্রি ও দেওয়া যেত। একটা দেশের পয়সা। সরকার সেটা তৈরি করবে। ব্যবহার করবে।
  • Ishan | ১৬ জানুয়ারি ২০০৯ ০২:৫৮409222
  • দ্রি।

    এটা নিয়ে আমার অনেকদিন চাষবাস নেই। ভুলভাল হতে পারে। তবে বাংলা গপ্পোটা যদ্দুর মনে হয় এই, যে, সে¾ট্রাল ব্যাঙ্ক যেমন খুশি টাকা ছাপাতে পারেনা। কারেন্সি মানে তো ঠিক কাগজের টুকরো নয়, সিকিউরিটি। সরকারি বন্ড হল একটা সিকিউরিটি। সেটা জমা রেখে ব্যাঙ্ক টাকা ছাপতে পারে।

    এবং ইন্টারেস্টের প্রশ্নে এবার আমার কনফিউশন হচ্ছে। সরকারি বন্ড পাবলিক কিনলে অবশ্যই ইন্টারেস্ট দেয় সরকার। কিন্তু টাকা ছাপালে কি হয়, জানিনা।
  • dri | ১৬ জানুয়ারি ২০০৯ ০৩:০৭409244
  • টাকা ছাপালে কি হয় সেটাই প্রশ্ন। ভারতের কেসটা আমি খুব ডিটেলে পড়িনি। অল্প একটু সার্চ করে আমার মনে হয়েছে যে ছাপানো টাকায় সরকারের থেকে সুদ নেওয়া হয় না। তবু এই তথ্যের কনফার্মেশান চাইছি। কিন্তু আম্রিকায় সুদ নেওয়া হয় সেটা আমি শিওর। অনেক যায়গায় এটা পেয়েছি। আপনারাও সহজেই এটা ভেরিফাই করতে পারবেন।

    যত খুশি টাকা পারে না, এটাও একটা ইম্পর্ট্যান্ট প্যারামিটার। আগে ডলার ছিল গোল্ড ব্যাকড্‌ কারেন্সি। নির্দিষ্ট পরিমাণ সোনা সরকারী ভল্টে জমা রেখে সমপরিমাণ (ফ্র্যাকশানাল) টাকা ছাপা যেত। ১৯৭০ না ৭১ সালে নিক্সন গোল্ড ব্যাকিংটাও উঠিয়ে দিয়েছেন। ফলে এখন ইন প্রিন্সিপ্‌ল আনলিমিটেড টাকা ছাপানো যায়। আগে ফেডারাল রিজার্ভ কত টাকা ছাপানো হচ্ছে তার একটা ইন্ডিকেটার (M3) পাবলিশ করত। কিছুদিন হল সেটাও বন্ধ করে দিয়েছে। মানি সাপ্লাইয়ের এই বৃদ্ধিতে লোকে ভিরমি না খায় সেই ভয়ে।
  • lcm | ১৬ জানুয়ারি ২০০৯ ০৩:০৭409233
  • তাহলে কনফিউশন হল টাকা ছাপানো নিয়ে নয়, সেই টাকা কিভাবে মার্কেটে ইনজেক্ট করা হচ্ছে তা নিয়ে। এটা বোধহয় অনেকটা নির্ভর করে সেই দেশের সিস্টেমের ওপর। যেহেতু টাকা ছাপানোর পরে জেনারেলি প্রাইভেট ব্যাংকিং সিস্টেমের মাধ্যামে জনগণের হাতে এসে পৌঁছয়, তাই ঐ বন্ড, ট্রেজারি বন্ড, ইন্টারেস্ট রেট ইত্যাদির ব্যবস্থা। আমি ঠিক জানি না, সোভিয়েত রাশিয়া-য় কিভাবে ছাপানো নতুন টাকা মার্কেটে আসত, বা, পৃথিবীর বিভিন্ন দেশে কিভাবে হয়।
    টপিকটা ইন্টারেস্টিং।
  • kd | ১৬ জানুয়ারি ২০০৯ ০৩:২৫409255
  • আরে সের'ম ভাবে দেখতে গেলে তো আমার চাকরীজীবনের মাইনে বা অবসরজীবনের পেনশন আমি পাই না, BoA পায়। আমার মনে হয় আমেরিকান সরকারের রিসার্ভ ব্যাঙ্কে একটা চেকিং অ্যাকাউন্ট মতো আছে, সেখানে আমাদের ট্যাক্স ইত্যাদি জমা পড়ে আর সরকারের দরকার পড়লে 'চেক' কাটে।

    আমি যেখানে কাজ করতুম, তারা মিন্টের জন্যে সোনারুপোর কয়েন (liberty, eagle, etc.) বানায়। এইজন্যে আমায় মিন্টমাস্টারদের (production planning) আর GAO (accounting/payment procedure) আপিসের লোকেদের সঙ্গে বসতে হতো, রিসার্ভ ব্যাঙ্কের কাউকে তো ধারে কাছে দেখিনি। আর raw material আসতো fort knox থেকে, সেখানেও তো রিসার্ভ ব্যাঙ্কের কোনো হাত দেখতে পাইনি। তবে টাকা ছাপানোর ব্যাপারে কিসুই জানি না।
  • kd | ১৬ জানুয়ারি ২০০৯ ০৩:৩৪409277
  • ডৃ, কিভাবে সহজে ভেরিফাই করবো একটু হিন্ট দেবেন? আমি ভালো সার্ফিং জানি না, গুগুল আর উইকি ভরসা - প্রশ্নটা ঠিক কী করবো বুঝতে পারছি না (যা করছি লাগছে না)।
  • dri | ১৬ জানুয়ারি ২০০৯ ০৩:৩৪409266
  • এখন আম্রিকায় সোনারূপার কয়েনের তো মনিটারি ভ্যালু নেই। যদিও ডিপ্রেশান এলে হতে পারে ;-)। যারা সোনা বা রূপা কিনতে চায় তারা কয়েন বা বার ফর্মে কেনে। আম্রিকায় যে কাজ মিন্ট করে, আমাদের দেশে বোধায় সে কাজ সোনার দোকানীরা করে। নাকি?
  • dri | ১৬ জানুয়ারি ২০০৯ ০৩:৪৩409288
  • এইতো। উইকিতেই আছে।
    http://en.wikipedia.org/wiki/Federal_Reserve#Lender_of_last_resort

    ফেড যে ইন্টারেস্ট রেট কমায় আর বাড়ায় বলে খবর আসে প্রতি কয়েকদিন অন্তর, সেটা এই লেন্ডিংএর রেট।
  • nyara | ১৬ জানুয়ারি ২০০৯ ০৩:৪৯409299
  • কনস্পিরেসির নাম করে শটকে ম্যাক্রো ইকোনমিক্সের আলোচনা চালাবার সাম্রাজ্যবাদী চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ান। কনস্পিরেসির আলোচনা করতে চাই, করতে হবে।

    উইকিতে Federal Reserve bank দিলে এই প্যারাটি সবার প্রথমে আসে:

    The Federal Reserve System (also the Federal Reserve; informally The Fed) is the central bank system of the United States. Created in 1913 by the enactment of the Federal Reserve Act, it is a quasi-public (government entity with private components) banking system[1] that comprises (1) the presidentially appointed Board of Governors of the Federal Reserve System in Washington, D.C.; (2) the Federal Open Market Committee; (3) twelve regional Federal Reserve Banks located in major cities throughout the nation acting as fiscal agents for the U.S. Treasury, each with its own nine-member board of directors; (4) numerous private U.S. member banks, which subscribe to required amounts of non-transferable stock in their regional Federal Reserve Banks; and (5) various advisory councils. As of February 2006, Ben Bernanke serves as the Chairman of the Board of Governors of the Federal Reserve System.

    এর মধ্যে ঢাকঢাক গুড়গুড় কোথায় যে এটি কনস্পিরেসি পদবাচ্য হবে?
  • dri | ১৬ জানুয়ারি ২০০৯ ০৩:৫৪409310
  • আহা। কনস্পিরেসির জন্য ধৈর্য্য ধরতে হবে। কনস্পিরেসি আসতে এখন অনেক বাকি। এখন শুধু গপ্পো।

    এ গপ্পো, সে গপ্পোর মধ্যে দিয়ে পুরো কনস্পিরেসিটা একটু একটু করে দানা বাঁধবে।

    এক লাইনে বলে দেবার মত কনস্পিরেসি হলে তো একক্ষণে হয়েই যেত। আসলে কনস্পিরেসিটা কিছু হৃদয়ঙ্গম করতে গেলে এইসব ছোটছোট কনসেপ্ট মাথায় ঢোকাতে হবে। আর এইগুলো মাথায় সেট হতে (আমরা যারা এই কনসেপ্টগুলোতে নতুন, ইকো বা ফাইন্যান্সের ছাত্রছাত্রীদের কথা আলাদা) একটু সময় লাগে। একটু আলোচনাও লাগে। তাই একটু টাইম দিচ্ছি।
  • nyara | ১৬ জানুয়ারি ২০০৯ ০৪:২৭409322
  • এই হারে চললে ওবামার আফিঙের ব্যবসা, অ্যামেরিকা-ইসরায়েলদের গডফাদার, ওবামার কানের পেছনের ইয়ারপিস - ইত্যাদিতে পৌঁছতে তো বুড়ো হয়ে যাব! একেবারে দ্রুত ঝালায় চলে গেলে হয়না?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন