এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • Banglarmedhakromagotobideseprobasechalanhoyejacche!

    SUVRA BHATTACHARYA
    অন্যান্য | ২৮ সেপ্টেম্বর ২০১১ | ৬১৫৪৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | ১০ অক্টোবর ২০১১ ১১:০০496311
  • ন্যাড়াদা ভুলে গেছে সবাই আইটি গাইজ নয়, আর দেশে প্রফেসরদের মাইনে বেড়েছে এই সেদিন, মানে কবে জানি একটা। তার আগে ছিল ১৬০০০ স্কেল। তাও যদি প্রিমিয়াম মানে আইওয়ালা ইনস্টিটিউটে পড়ানো যায়। দেশে থাকলে এই ট্রিটমেন্ট হত ঘটি বাটি চাঁটি করে, এখানে বুড়ো হলে যাতে ছেলেকে আমার জন্য এই একই জিনিষ করতে না হয় তার কিছুটা বন্দোবস্ত করা গেছে। আর ব্যক্তিগত ভাবে আমার মনে হয় কলকাতার আইটি চাকরি করে আমি বাবা মার যতটা সঙ্গ দিতে পারতাম এখানে তার থেকে বেশি দিয়েছি। এখানে থাকার জন্য বাড়তি সুবিধা হয়েছে ইন্টারন্যাশনাল মাল্টিপল মাওলেমা ফাউন্ডেশন নইলে ডা: আডবাণীর ভুল চিকিৎসায় আজ থেকে তিন বছর আগেই মার মৃত্যু হত। এই নিয়ে ডিটেল লেখা আমি লিখব। যাতে কিছু লোকের কাজে লাগে।

    আর এই ১=৫০ টা অফ অল পিপল রাহুলদা বললেন। সারা জীবন আম্রিগায় থাকলে মানে লং রানে ১=১। ওটা রাহুল মুকুজ্যের অহমিকা বলেছে, কমন সেন্স নয়।

    বিবি সরাসরি কথা বলুন, মুখের ওপর বলুন খামোকা চিমটি কাটবেন না। আমি, আমার বাবা এমনকি মরণাপন্ন মা কারুর জীবনে একটুও গিল্টি ফিলিং নাই। আমরা পরিবার হিসেবে কঠিন আত্মবিশ্বাসী। মা মৃত্যুশয্যায়, আমি কাটা টিকিট চেঞ্জ করছি, মিরাকল ছাড়া আর কিছুতে হয়ত বাড়ি ফিরবে না। কিন্তু তাতেও এখনও নিজে উঠে বাথরুমে যাচ্ছে কারণ স্বনামধন্য হাসপাতালে বেড সাইট অ্যাসিসট্যান্টকে পাওয়া যায় না। সিস্টেমকে গালি দিলে শেষ অবধি আমি-তুমি, খসড়াকে গালি দিলে শেষ অবধি আমি-তুমি। ডগ'স লাইফকে ডগ'স লাইফ বলবেন না, বিশেষত যদি বিদেশে থাকেন। কারণ দেশীয় ভেষজ সেন্টিমেন্টের গোড়ায় সুড়সুড়ি লাগে। না: কলকাতায় পৃথিবীর সব থেকে ভালো চিকিৎসা।

    পাই, অ্যানেকডোট দিয়ে সিস্টেম বোঝা যায় না। শুধু একটাই পরিসংখ্যান। আমেরিকায় প্রিভেন্টেবল ডেথ প্রতি বছর ৫৫,০০০। তা সেটা এদের ভাবায়, কাজ করায়, ইত্যাদি। আর ভারতে এই ডেটা পাবে না শুধু প্রিভেন্টেবল চাইল্ড ডেথটা দেখলেই চলবে। আর তোমার যেমন হয়েছিল মানে এখানকার ডেটা ওখানে নেই, সেটাও এরা ভাবার চেষ্টা করছে। এনএইচাআইএন, বা আরএইচও দিয়ে সার্চ করে দেখতে পারো। আরও অদ্ভূত হল, আমি কাজ করি আইটিতে, তাও হায়ার এডুকেশনে কিন্তু আমার আরএইচও নিয়ে প্রোপোজাল আমাদের গ্রামের অন্তত ৩০ জন লোকে শুনেছে, এখন একটা গ্রান্টের চেষ্টা করা হচ্ছে। এবং একটু লেগে থাকতে পারলে হয়ে যাবে। আমি কিন্তু ইমিগ্র্যান্ট, কোন পার্টির সাথে যুক্ত নই। সন্দেহ নেই যদি কিছু হয় এখানেই হবে, অন্তত সমস্যাকে এরা সমস্যা হিসেবে রেকগনাইজ করে।
  • pi | ১০ অক্টোবর ২০১১ ১১:১১496312
  • আর এটা বিশেষ করে পিটিদার জন্য।

    একটি জেলা সদর হাসপাতালের হাল নিয়ে সুপারের রিপোর্টের কিছু অংশ ।

    এই অবস্থা নিয়ে বারে বারে সরকারকে জানিয়েও কোন সুরাহা হয়নি।

    তবে জানলে আনন্দ পাবেন, এই নতুন সরকারও কিছু করছেন না :)

    ..Thus the hospital has landed into the strange situation where it has more than 100% bed occupancy with 150 beds but inadequate capacity even for 100 beds.

    •The sanctioned post of General Duty Medical Officer for 100 beds is 33 but the hospital is serving 150 beds with 16 GDMO!

    •Of the 16 GDMO only 9 are permanent doctors and 7 are on contractual engagement. Contractual Medical Officers are engaged on 6 months terms which instill a sense of insecurity among them and 5 such Contractual Medical Officers have left service. So the hospital finds itself in an unenviable situation where the number of beneficiaries is projected to rise steadily and the number of service providers is threatened to be eroded further.
    •The hospital on which around one lakh families depend has:
    a.No Orthopaedic Surgeon.
    b.No Eye Surgeon.
    c.Only one Contract Anaesthesiologist engaged on very irregular terms.
    •There are two Service Dispensaries in Durgapur but not a single Officer or Staff is presently posted for them! These two Dispensaries are run by utilizing services of Officers and Staff of this hospital.
    •None of these two Dispensaries have any clerical staff leading to inordinate delay in settlement of reimbursement claim of beneficiaries.

  • pi | ১০ অক্টোবর ২০১১ ১১:২২496313
  • আরে, আগেরদিন ই তো বল্লাম, ভারতে সব রকম মৃত্যুই ভীষণরকম আন্ডাররিপোর্টেড। সেটা ঠিক করার বন্দোবস্ত করা নিয়ে বড় সড় কাজ চলছে।
  • abastab | ১০ অক্টোবর ২০১১ ১১:২৫496314
  • আলোচনা দেখে আমার সিদ্ধান্ত: দেশের স্বাস্থ্য পরিষেবা খারাপ বলে বাংলার মেধা বিদেশে চলে যাচ্ছে।
  • ppn | ১০ অক্টোবর ২০১১ ১১:৪১496315
  • "দেশ' মানে কিন্তু কলকাতা এবং সন্নিহিত অঞ্চল।
  • aka | ১০ অক্টোবর ২০১১ ১২:২২496316
  • ২০০৭ সনে আমি হিসেব করে দেখেছি।

    ৯ বছরের আইটি এক্সপেরিয়েন্সের তখনকার বাজার মূল্য = বছরে ১৫-১৮ লাখ (কলকাতায়)

    আর প্রফেসরদের মাইনে ছিল = ১৬০০০ স্কেল কত জানি একটা হয়

    মাসে ট্যাক্সো কেটে হাতে = ১ লাখ (১৫ লাখ ধরে) আর সব মিলিয়ে ধরলে ১লাখ ২০ হবে।

    বাড়ির লোন + ছেলেমেয়ের স্কুল + নিজেদের নিত্য প্রয়োজন মিটিয়ে মাসে ৫০০০০ (মিনিমাম) বছরের পর বছর বের করে দিতে যারা পারে তারা ভগবান আর নইলে অংকে তেরো। কোনটা ঠিক জানা নেই।

    হ্যাঁ নিজেদের ভবিষ্যতের জন্য সেভিংসটা বাদ গেছে। ওটাও ইনক্লূড করবেন। বিবি প্লিজ অংকটা করে দেবেন।
  • nyara | ১০ অক্টোবর ২০১১ ১২:৩৪496317
  • ২০০৭-এ কলকাতায় ৯ বছরের এক্সপিরিয়েন্স ১৫-১৮'র হিসেব একটু বেশির দিকে বলে আমার ধারণা। তবে ঐ সময়ে আমি দেশে ছিলাম না, কাজেই ঠিক বলতে পারব না। আমি আজকের ডেটা ব্যাক-প্রজেক্ট করে বলছি।

    তবে দেশ মানে কলকাতাই কেন হতে হবে?

    দ্বিতীয়ত:, ৯ বছরে তো জিরো-ব্যালেন্স দিয়ে শুরু করবেন না। তদ্দিনে আইটি গাইজরা বাড়ি ও তৎসহ সাইজেবল পোর্টফোলিও বানিয়ে ফেলেছেন দেখছি।

    বাড়ির কেস ছেড়ে দিলে, তিনজনের সংসার দেশের যে কোন শহরে যদি মাসে ৭০,০০০ টাকার কমরেড চালাতে না পারেন তাহলে আপনি মন্টেক সিং আহলুওয়ালিয়া। বাড়ি ধরেও ৭০০০০-এ তিনজনের সংসার ভালভাবেই চলে যাবার কথা।
  • ppn | ১০ অক্টোবর ২০১১ ১৩:০০496318
  • আকা, দেশে অনেক দোকানেই ডিপেন্ডেন্ট পেরেন্টসদের জন্য ইনস্যুরেন্স কভারেজ থাকে। ওই দেড়ে থেকে দু লাখ মত বছরে। সেইটাও ধরবেন কমরেড।
  • bb | ১০ অক্টোবর ২০১১ ১৩:০২496319
  • aka আপনাকে চিমটি দেব কেন, আপনি ব্যক্তিগতভাবে নিচ্ছেন।
    আপনার ডেটা পয়েন্টগুলি Dated আর তাই নিয়ে আপনি Sweeping Solution দিচ্ছেন তাই মনে করিয়ে দিচ্ছি। আপনার ১২-১৫ বছরের experience এ এখন ২৫-৩০ লাখ আর rimi এর অধ্যাপনায় ১৫-২০ লাখ এর থেকে ৫ লাখ বাঁচাতে অঙ্কবিদ হতে হয় না মনে হয়।
  • ppn | ১০ অক্টোবর ২০১১ ১৩:০৮496321
  • বিবি মনে হয় বেশিই এস্টিমেট দিচ্ছেন। ১২-১৫ বছরের মিডিয়ান স্যালারি নিয়ে দেখুন, আরো কমের দিকে। glassdoor ইত্যাদি থেকে পাওয়া ডেটার সাপেক্ষে বলছি।
  • ppn | ১০ অক্টোবর ২০১১ ১৩:১১496322
  • আর দ্বিতীয় কথা, ভেরিয়বল পেমেন্টের অনেক গল্প থাকে। ইনফির মত দোকানে সেইসব নিয়ে বেশ গুপি হয়। কাজেই একটু কনজার্ভেটিভ এস্টিমেট করা ভালো।

    তবে মূল বক্তব্যের সাথে একমত যে তাতেও মোটামুটি কুলিয়ে যায়। স্বচ্ছন্দে অবশ্যই নয়। ওই ট্রাপিজের দড়ির খেলার মত।
  • PT | ১০ অক্টোবর ২০১১ ১৩:১৭496323
  • প: বঙ্গের ল্যাদ খাওয়া স্বাস্থ্যব্যবস্থার চোখ রাঙানি অবজ্ঞা করে বাংলার মেধা আবার বাংলায় ফিরে আসতে চাইছে:
    "Teachers and scholars across the world are getting in touch with the mentor group, asking when recruitment will start," said mentor group chairman Sugato Bose on Saturday.
    http://articles.timesofindia.indiatimes.com/2011-10-09/kolkata/30259926_1_scholars-mentor-group-sugato-bose
  • dukhe | ১০ অক্টোবর ২০১১ ১৩:১৮496324
  • কবে থেকে বলছি ১৬০০ টাকায় লোকের দিব্বি মাস চলে যায়। কেউ বিশ্বাস করে না। হ্যাটা দেয়।
  • PM | ১০ অক্টোবর ২০১১ ১৩:২৩496325
  • আকাবাবু/রিমি, অমার পোস্ট-এ আপনাদের উদ্দেশ্য করে কোনো মন্তব্য ছিল না। আমি শুধু আমার দেখা লোকজনের একটা generalised grouping করার চেষ্টা করছিলাম। আপনাদের কোনো নরম স্থানে অনিচ্ছাকৃত আঘাত দিয়ে থাকলে দু:খিত।

    আপনি অনেক ব্যক্তিগত প্রসঙ্গের কথা বলেছেন। দরকার ছিল না। আমার বলা set এর বাইরেও অনেক-এই পড়েন... কিন্তু আমার দেখা মতে তারা minority। যেমন আমার এক বন্ধু আছে 'গে"। সে প্রচুর কষ্ট করে US-এ এসে সেটেল করেছে শুধু স্বাধীন ভাবে বাঁচার জন্য। সে আমার বর্নিত কোনো গ্রুপ-এই পরে না। আবার এরকম-ও দেখেছি যে মা বিধান্নগরের ঘরে মরে পড়ে আছে.... পাড়ার লোক গন্ধ পেয়ে পুলিশে খবর দিয়েছে। ছেলে খবর পেয়েও যায় নি। বিবেকের লাথি খাচ্ছে বলেও মনে হয় নি। কিন্তু এরা ব্যতিক্রম (আমার দেখামতে)।

    এবার আসি আপনার মাইনের হিসেবে। এখানে আমি একটু ব্যক্তিগত হিসেব দেব আপনাদের অনুমতি নিয়ে। যেহেতু আপনারা কেউ-ই আমাকে চেনেননা .... আশা করি আপত্তি হবে না বা objectivity-র সমস্যা হবে না। এটা শুধুই দেওয়া বিশ্বাসযোগ্য তথ্য দেওয়ার জন্য ....

    আমি IIT/IIM এর প্রডাক্ট নই। আমাকে আপনি মাঝারি মানের পরিশ্রমী লোক বলতে পারেন। আমার কর্ম অভিঙ্‌গ্‌তা ১২ বছর। একটা বড় সংস্থায় middle management লেভেল-এ কাজ করি। কলকাতার মাইনে ২৪ লাখ বছরে। বছরে ৩-৪ মাস বিদেশে থাকতে হয়। সে সুত্রে ধরুন আরো ৬ লাখ। মানে বছরে ৩০ লাখ রোজগার। ধরুন আমার বৌ-এর রোজগার ১০ লাখ টাকা। তাহলে পারিবরিক রোজগার ৪০ লাখ। এছাড়া আমার কম্পানী আমার পরিবরের সকলের জন্য (মা/বাবা সমেত) প্রত্যেকের ৬ লাখ করে সাস্থ্য বীমা দেয়। প্রত্যেক্কে ৫০০০ টাকার ডমেসিলিয়ারি ট্রিটমেন্ট-এর জন্য দেয়।

    আপনি কি মনে করেন না যে শহর কলকতায় এই রোজ্‌গারে আপনি যে খরচ গুলোর কথা বল্লেন সেগুলো করেও মা বাবার চিকিৎসা করা যায়। নিজের-ও মোটামুটি ভালো ভাবে বাঁচা যায়। আর বিস্বাস করুন ..... এটা এখন খুব ব্যতিক্রমি মাইনে নয় কর্পরেট জগতে।
  • Xx | ১০ অক্টোবর ২০১১ ১৩:২৪496326
  • আকাবাবু/রিমি, অমার পোস্ট-এ আপনাদের উদ্দেশ্য করে কোনো মন্তব্য ছিল না। আমি শুধু আমার দেখা লোকজনের একটা generalised grouping করার চেষ্টা করছিলাম। আপনাদের কোনো নরম স্থানে অনিচ্ছাকৃত আঘাত দিয়ে থাকলে দু:খিত।

    আপনি অনেক ব্যক্তিগত প্রসঙ্গের কথা বলেছেন। দরকার ছিল না। আমার বলা set এর বাইরেও অনেক-এই পড়েন... কিন্তু আমার দেখা মতে তারা minority। যেমন আমার এক বন্ধু আছে 'গে"। সে প্রচুর কষ্ট করে US-এ এসে সেটেল করেছে শুধু স্বাধীন ভাবে বাঁচার জন্য। সে আমার বর্নিত কোনো গ্রুপ-এই পরে না। আবার এরকম-ও দেখেছি যে মা বিধান্নগরের ঘরে মরে পড়ে আছে.... পাড়ার লোক গন্ধ পেয়ে পুলিশে খবর দিয়েছে। ছেলে খবর পেয়েও যায় নি। বিবেকের লাথি খাচ্ছে বলেও মনে হয় নি। কিন্তু এরা ব্যতিক্রম (আমার দেখামতে)।

    এবার আসি আপনার মাইনের হিসেবে। এখানে আমি একটু ব্যক্তিগত হিসেব দেব আপনাদের অনুমতি নিয়ে। যেহেতু আপনারা কেউ-ই আমাকে চেনেননা .... আশা করি আপত্তি হবে না বা objectivity-র সমস্যা হবে না। এটা শুধুই দেওয়া বিশ্বাসযোগ্য তথ্য দেওয়ার জন্য ....

    আমি IIT/IIM এর প্রডাক্ট নই। আমাকে আপনি মাঝারি মানের পরিশ্রমী লোক বলতে পারেন। আমার কর্ম অভিঙ্‌গ্‌তা ১২ বছর। একটা বড় সংস্থায় middle management লেভেল-এ কাজ করি। কলকাতার মাইনে ২৪ লাখ বছরে। বছরে ৩-৪ মাস বিদেশে থাকতে হয়। সে সুত্রে ধরুন আরো ৬ লাখ। মানে বছরে ৩০ লাখ রোজগার। ধরুন আমার বৌ-এর রোজগার ১০ লাখ টাকা। তাহলে পারিবরিক রোজগার ৪০ লাখ। এছাড়া আমার কম্পানী আমার পরিবরের সকলের জন্য (মা/বাবা সমেত) প্রত্যেকের ৬ লাখ করে সাস্থ্য বীমা দেয়। প্রত্যেক্কে ৫০০০ টাকার ডমেসিলিয়ারি ট্রিটমেন্ট-এর জন্য দেয়।

    আপনি কি মনে করেন না যে শহর কলকতায় এই রোজ্‌গারে আপনি যে খরচ গুলোর কথা বল্লেন সেগুলো করেও মা বাবার চিকিৎসা করা যায়। নিজের-ও মোটামুটি ভালো ভাবে বাঁচা যায়। আর বিস্বাস করুন ..... এটা এখন খুব ব্যতিক্রমি মাইনে নয় কর্পরেট জগতে।
  • Xx | ১০ অক্টোবর ২০১১ ১৩:২৯496327
  • দু:খিত প্রথম পোস্ট-টা PM এর নামে পোস্ট হওয়ায়। Sorry PM আসলে আমি এই ফোরাম এ কখন লিখি নি। তাই ওভ্যেস নেই। আমি আপ্নার একট পুরন পোস্ট দেখছিলাম।
  • a | ১০ অক্টোবর ২০১১ ১৩:৩৭496328
  • তাহলে কি হল? আজ্জোদা রিমিদি ফিরে আসছে?

    অপ্পন্দা, ১৫ বছরে ২৫ লাখটা মনে হয় ঠিকঠাক হিসেব, কলকাতায় একটু কম হলেও লুরুতে আনহার্ড অফ নয়।

    আর সত্যি কথা বলি? দেশে (গত এক বছরে মাইলোমা আর নানা জাতের চিকিচ্ছা করিয়ে বলছি) কিন্তু ইন্সিওরেন্স কভারেজ থাকলে খরচ খুব সমস্যা নয়।
  • PT | ১০ অক্টোবর ২০১১ ১৩:৩৯496332
  • বছরে ১২-১৫ লাখ টাকা রোজগার করে IIT/University-র অসংখ্য অধ্যাপক চার জনের সংসার চালিয়ে, ২-৩ কামরার ফ্ল্যাট, WagonR কিনে প্রাইভেট হাসপাতালে বাইপাস সার্জারি করিয়ে দিব্যি বেঁচে আছে। আর মাসে ১০-২০ হাজারের মধ্যে রোজগার করে এমন অসংখ্য মানুষকে চিনি তারাও, পিতৃদেবের রেখে যাওয়া বাড়ি থাকলে মোটামুটি ম্যানেজ করে নিচ্ছে।

    আরো টাকা থাকলে অবশ্যই আরো ভালো কিংবা সংসারের কারো যদি দুরারোগ্য ক্যান্সার হয় তাহলে অন্য কথা। কিন্তু ট্যাকায় কি সব ঠ্যাকায়?
  • ppn | ১০ অক্টোবর ২০১১ ১৩:৩৯496330
  • অয়ন, আমি মিডিয়ান স্যালারির কথা বলছি।
  • a | ১০ অক্টোবর ২০১১ ১৩:৩৯496329
  • ও আর ক্ষ-ক্ষ বাবু, কোন দোকান সেটাও এট্টু বলুন :) আইটি কি?
  • a | ১০ অক্টোবর ২০১১ ১৩:৪০496333
  • আরে মিডিয়ান ধরলে কি করে চলবে!! আউটলায়ার না হলেই তো হল :)
  • kc | ১০ অক্টোবর ২০১১ ১৩:৪১496334
  • দেশে এখন এই হারে বড়লোক বেড়েছে নাকি? মাইনের অঙ্ক শুনে ভির্মিও খেতে ভয় লাগছে। বাপরে !!
  • ppn | ১০ অক্টোবর ২০১১ ১৩:৪৬496335
  • সে বস ফিডেলিটি আর ইনফি কোনদিন কি এক মাইনে দিয়েছে না দেবে?

    দেশি কোংপানিতে চাকরি করে ওই ইসপ আর বিদেশে খেপ না খেলতে গেলে ওই রেঞ্জে যাওয়া মুশকিল আছে। সিনিয়র ম্যানেজমেন্টে না থাকলে।
  • PT | ১০ অক্টোবর ২০১১ ১৩:৪৭496336
  • ভির্মি আমিও খেলাম। তাই ভাবলাম যে এইবেলা বেচারা শিক্ষকদের আয়ের হিসেবটা দিয়ে রাখি। নাহলে মন্টেকদা গরিবের সংখ্যা গুণতে বসে আবার ভির্মি না খায়!!
  • ppn | ১০ অক্টোবর ২০১১ ১৩:৫৭496337
  • ক্ষ-ক্ষ-এর কোন দোকান সেইটা জানতে আমিও প্রবল আগ্রহী। :)
  • Xx | ১০ অক্টোবর ২০১১ ১৩:৫৮496338
  • আমিও মনে করি আমাদের মাইনে আমাদের দেশের প্রেক্ষিতে অশ্লিল। আমাদের যা value addition তার প্রেক্ষিতে আরো লজ্জাকর।

    আমার-ও স্বপ্ন ছিল প্রফেসর হবো। কিন্তু কপাল-এ ছিল না। কি করব। বাধ্য হয়ে এই পেশায় আসা।

    PM -ও আমার পাশে বসে ঘার নাড়ছে।ওরো এক দু:খ। ও-ই আমাকে এই ফোরাম-টা দেখায়। আপ্নাদের অলোচনা বেশ ভাল লাগছে। পুরনো ফোরাম-ও পড়ছি।
  • dd | ১০ অক্টোবর ২০১১ ১৪:০৪496339
  • এহেন স্ট্যাটিসটিক্স দেখে নিমেষে আমার একথালা রসম ভাত হজম হয়ে গ্যালো। আবার ক্যামোন ক্ষিদে ক্ষিদে পাচ্ছে।

    না:, আমি বড্ডো বেশী ১%
  • PT | ১০ অক্টোবর ২০১১ ১৪:১২496340
  • বেশী রোজগার করলে লজ্জা পাওয়ার কোন কারণ নেই। সে তো হর্ষদ মেহেতা বা বাবা আম্বানি তো বিশেষ কোন লেখাপড়া না শিখেই বিশাল রোজগার করেছেন।

    আমার অন্য একটা প্রশ্ন আছে - যাঁরা এই ফোরামে প: বঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে প্রশ্ন করছেন তাঁদের গড় আয় কত? কিছুদিন আগে আমার এক বন্ধু বাইপাস সার্জারি করালেন, এক আত্মীয় প্রস্টেট গ্ল্যান্ড সার্জারি করালেন দুটি নামি প্রাইভেট হাসপাতাল থেকে। দুজনেই ২-৩ মাস বাদে দিব্যি ফিট - সাধারণ কাজকর্মে ফিরে গিয়েছেন। তাঁদের তো বিশেষ কমপ্লেন করতে শুনলাম না। যাঁরা খুব তীব্র সমালোচনা করছেন তাঁদের কি প: বঙ্গের সঙ্গে সরাসরি সংযোগ নেই?
  • Xx | ১০ অক্টোবর ২০১১ ১৪:২২496341
  • ১২ বছর আগে MBA করে আমি ৪৬০০ টাকায় join করেছিলাম management trainee হিসেবে... একটা বড় manufacturing কোম্পানিতে। যা কিছু হয়েছে তা কোলকাতাতেই। এটা এইজন্য বললাম যে কলকাতাতে থেকেও হয়।
  • nyara | ১০ অক্টোবর ২০১১ ১৪:২৪496344
  • Xxবাবু/বিবির ২৪ লাখ বা বিবিবাবুর ২৫-৩০ লাখ - এগুলোতে কী কী কম্পোনেন্ট আছে? এগুলো কী গ্রস, সিটিসি না মাঝামাঝি কিছু?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন