এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • শিশু টক (২)

    Samik
    অন্যান্য | ০১ ডিসেম্বর ২০০৬ | ৫২৩২৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • rimi | ০১ নভেম্বর ২০০৮ ০০:৫০693269
  • :-)) স্কুলের পরীক্ষার গপ্পগুলো বেশ ভালো তো। আমাকেও নার্সারীতে ভর্তির পরীক্ষায় 'মাসিমণি' জিজ্ঞেস করেছিলেন "তুমি ছড়া জানো?'
    "হ্যাঁ, আমি ছড়া গান স-অ-ব জানি।"
    "তাহলে একটা শোনাও।"
    "না, ওসব আমি শুধু নিজেকে শোনাই।"

    তখন কম্পিটিশন এত বেশী ছিল না। তাই ভর্তি হওয়া আটকায় নি।
  • Tim | ০১ নভেম্বর ২০০৮ ০১:০০693270
  • অ্যাডমিশান টেস্টে আমাকে জিগ্যেস করা হয়েছিলো ""আকাশের রং কি?" কি কঠিন কোশ্চেন ভাবুন, ফিজিক্স না জানলে কেউ পারবে?
    তো, আমি বললাম, আকাশি।

    কিন্তু... ইয়ে.....সিকি বালিকা বিদ্যালয়ে পড়েছিলো নাকি? :)
  • Du | ০১ নভেম্বর ২০০৮ ০১:০৬693271
  • :)
    আমার মাসতুতো ভাই মায়ের কাছে মহাভারতের গল্প শুনে খুব উত্তেজিত। তোআর নাম কি - ঘথোৎকচ ( বৃটিশ অ্যাকসেন্ট)। আর তোমার বন্ধুর নাম - ঘঠোৎকচ। আর বন্ধু নেই ? আছে তো। তালে ওর নাম? আর একতা ঘথোৎকচ।
  • pipi | ০১ নভেম্বর ২০০৮ ০১:১৫693272
  • যাহ! এসবের তুলনায় আমার এক্সপি তো তাহলে নেহাতই ম্যাদামারা। নিয়ে গেল নার্সারীতে ভর্তির জন্য। যা যা জিজ্ঞাসা করল মানে ছবি টবি দেখিয়ে কোনটা কি, কাকে কি বলে, কোনটা কি রঙ, তোমার নাম, বাবার নাম, মায়ের নাম, হাতের লেখা, ইত্যাদি প্রভৃতি সব সেরে হেডমিস বাবাকে বলল দু ক্লাসে উঁচুতে অ্যাডমিশন দিচ্ছি, ভর্তি করে দিন আজই। বাবা খাবি খায় আর কি। কাঁচুমাঁচু হয়ে বলল অত উঁচু ক্লাসে দিলে যদি ম্যানেজ করতে না পারে, হেডমিস বললেন তাহলে তো ভালই। ফেল করে আবার নিজের জায়গায় আসবে। তারপর সে কি টানাপোড়েন। হেডমিসও ছাড়বে না, বাবাও শুনবে না। আর আমি মাঝখানে আরেক মিসের কোলে বসে টফি চুষতে চুষতে উদাসনয়নে এহেন বালখিল্য সুলাভ আচরণ দেখে যাচ্ছি (তখন আমি একটু দার্শনিক পানা ছিলাম)। শেষমেষ রফা হল যে দুক্লাস নয়, এক ক্লাস উঁচুতে ভর্তি করা হবে। কিন্তু সেই ক্লাসে গোটা বছর কোন মিস আমায় কিচ্ছু শেখায় নি, পড়াও ধরে নি কারণ ধরেই নেওয়া হয়েছিল যে আমি সবজান্তা। অগত্যা আমি ক্লাসের বাকি সব বাল্যদের এবং টেবিল চেয়ার কড়ি বরগা লক্ষ্মী মাসি শ্যামলি দিদি সব্বার টিচার হয়ে সবাইকে যৎপরোনাস্তি শিক্ষা দান করে আমার কর্ত্তব্যকর্ম্ম পালন করেছিলাম।
  • arjo | ০১ নভেম্বর ২০০৮ ০১:৩৭693273
  • একি রে ভাই সবাই কেজি থেকে পড়েছে নাকি? আমি না, কেলাস ওয়ানে ভর্তি হয়েছিলাম। বাঙ্‌লা আর অঙ্ক পরীক্ষা দিয়ে। রেজাল্ট বেরনোর পর ভেউ ভেউ করে কেঁদেছিলাম কারণ আমি ফার্স্ট হই নি। আমার ধারণা ছিল ফার্স্টই শুধু চান্স পাবে। সেই থেকেই আমি কেমন বোকা প্রকৃতির।
  • Paramita | ০১ নভেম্বর ২০০৮ ০১:৪১693275
  • সুতোচুরি যখন হয়েই গেছে -

    ক্লাস ওয়ানের পরীক্ষায় এসেছে "সঠিক উত্তরটি বাছিয়া লইয়া লিখ"। এদিকে আমি "ঠিক" মানে জানি, কিন্তু "সঠিক" মানে জানি না। খুব বুদ্ধি করে ভেবে নিলাম, নিশ্চয়ই ঠিক-এর উল্টোটা হবে আর ভুল উত্তরটা বেছে লিখে দিয়ে গটগটিয়ে চলে এলাম। তারপর থেকে অতিবিশেষণে হেবি রাগ। বিশাল বল্লেই তো হয় সুবিশাল বলে কেন ইত্যাদি।
  • sayan | ০১ নভেম্বর ২০০৮ ০১:৪১693274
  • আমি রামকৃষ্ণ সেবাশ্রম শিশুতীর্থ প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে ভর্ত্তি হওয়ার আগে ঐ বিদ্যালয়েরই লাগোয়া প্রতিভা কিন্ডার গার্টেনে নার্সারি + কেজিতে পড়েছি। শ্যামলি মিস, অরুণা মিস - শত্রুর শত্রু ফার্স্ট গার্ল সুস্মিতা রায় ...
  • pipi | ০১ নভেম্বর ২০০৮ ০২:০৪693276
  • এইটা দূর্দান্ত:-))))
  • rimi | ০১ নভেম্বর ২০০৮ ০২:৪৩693277
  • হিহিহোহো পেটে খিল ধরে গেল!
  • rimi | ১৪ নভেম্বর ২০০৮ ২৩:৫৫693279
  • ইশপের সেই বিখ্যাত বোকা কাক ও ধূর্ত শৃগালের গল্প মনে আছে নিশ্চয়ই? শৃগাল কায়দা করে কাকের মুখের মিঠাইখানা কব্জা করেছিল?

    সেই গল্প শুনে স্বাস্থ্যচেতনায় উদ্বুদ্ধ সাম্পান বলেছে "কাক মোটেই বোকা না। ঐ ক্যান্ডি খেলে শেয়ালের টামিতেই ব্যথা হবে।"
  • Du | ১৫ নভেম্বর ২০০৮ ০১:০২693280
  • বাচ্চারা সত্যই কেমন অন্যরকম ভাবতে পারে আজকাল। বাব্বাউ হনুমান ক্যাসেটটা দেখতে দেখতে বলছে, হনুমান তো বড়ই হতে পারে, তাহালে (লংকা যাওয়া নিয়ে এত সমস্যা কেন) ওয়াই ডাজেন্ট হি যাস্ট গ্রো টল অ্যান্ড হেঁটে চলে গেল ( সঙ্গে হাঁটার পোজ) ?
  • rimi | ১৫ নভেম্বর ২০০৮ ০১:৫৮693281
  • রাহু ও চাঁদের গল্পটি শোনার পরে সাম্পান বল্লো:" কাল রাতে না আমাকে একটা মনস্টার মেরে ফেলেছিল। "
    "সেকি রে? কি করে?"
    "একেবারে কুচি কুচি করে কেটে ফেলল।"
    "অ্যাঁ?"
    "সেই মনস্টারের নাম ছোট্ট রাহু, কারণ সে বেবি, আর খুব দুষ্টু। আর সে ইন্ডিয়াতে থাকে। তার মাম্মি - বড় রাহু - তাকে বল্লো 'কেন তুই সাম্পানকে মরে দিলি?' তখন ছোটো রাহু খুব কাঁদল।"
    "কি কান্ড! তারপরে তুই বেঁচে উঠলি কি করে?"
    "রাহুর গলা দিয়ে বেরিয়ে দিলাম। ওর তো টামি নেই।"
    "ভাগ্যিস!!"
  • Du | ১৫ নভেম্বর ২০০৮ ০২:১৭693282
  • :-))
  • raatri | ১৫ নভেম্বর ২০০৮ ২১:৪০693283
  • 'আমি কি কি পুষব বলো তো?'
    -'কি কি পুষবি?'
    -'একটা ক্র্যাব পুষব আর একটা প্রন।যে ক্র্যাবটার মাথায় একটু কালো মতো,তার নাম দেব টুপি আর যে ক্র্যাবের গায়ে কালো ফুটকি ফুটকি টিপ,তার নাম দেব টিপু।আর আর ইনসেক্ট পুষব।...একটা কাক পুষব...খাচায় একটা মশা পুষব'
    -'সে কি রে!মশাকে কি খেতে দিবি?'
    -'খাচায় আমার পাটা ঢুকিয়ে দেব,ও আমার একটু রক্ত খেয়ে নেবে।'
  • pp | ১৫ নভেম্বর ২০০৮ ২২:২৩693284
  • হা হা হা হা হা হা হা হা ওরে বাবা রে হাসতে হাসতে আমার পেট ফেটে যাবার জোগাড়:-))))))
  • I | ১৫ নভেম্বর ২০০৮ ২২:৩৪693285
  • সাম্পানের 'মরে দিলি'টা ব্যাপক।
  • d | ১৫ নভেম্বর ২০০৮ ২৩:০৮693286
  • এই সাম্পান আর টুংকাই ---- এক্কেবারে :))))
  • sayan | ১৬ নভেম্বর ২০০৮ ০১:২৭693287
  • সুইমিংপুলে অমন দাপাদাপি করা সাম্পান আর শিশুটকে'র পুচকি সাম্পানের জন্য একটা হাম্পি রইল। আর টুংকাইএর জন্য একটা গোলু টেডি আর চকেট।
  • rimi | ২১ নভেম্বর ২০০৮ ১৯:৫৭693288
  • তিন বছরের সাম্পান স্বাস্থ্য জ্ঞান ও চেতনায় চল্লিশ বছরের ধেড়ে বাপ মাকে হার মানায়।

    দোকানে আইসক্রিম খেতে খেতে:
    "উমমম..... ইটস.."
    আমি ভাবলাম নিশ্চয় বলবে "ইয়াম্মি"। কিন্তু..
    "ইটস হেলদিইইইইই..."
    "কেন? হেলদি কেন?"
    কিছুই তো জানো না ধরণের দৃষ্টিতে তাকিয়ে:
    "ইটস অল প্রোটিন মাম্মা!"
    !!!

    তারপরে রাতে গল্প হল:
    "আমি না কাল একটা জঙ্গলে গেছিলাম। সেখানে অনে-এ-ক গাছ। আর গাছে গাছে ঝুলছে প্রোটিন। "
    "!!!?"
    "তাপ্পর খুব জোরে হাওয়া দিল। আর প্রোটিনগুলো সব মাটিতে ঝরে পড়ল। আমি সব প্রোটিন কুড়িয়ে সুটকেসে রাখলাম।"
    "তারপর?"
    "তাপ্পর তাপ্পর তাপ্পর তুমি সেগুলো রান্না করে খেলে। আর অমনি তুমি স্ট্রং হয়ে গেলে।"
  • d | ২১ নভেম্বর ২০০৮ ২০:৫৭693290
  • ঠিকই তো বলেছে।
  • Du | ২২ নভেম্বর ২০০৮ ০০:৩২693291
  • :)) ব্যাপক!

    বাব্বাউর এখন রামায়ণ চিন্তা চলছে। কাল ঘুমোনোর আগে হঠাৎ প্রশ্ন -
    রাবণ কেন সীতাকে ধরে নিয়ে গেল?
    তো আমি বলি - রাম ওর বোনের নাক কেটে দিয়েছিল বলে।
    শুনে তার সুচিন্তিত মন্তব্য -
    - সো রাবণ লাভড হিজ সিস্টার বাট ডিড নট কেয়ার ফর হিজ ব্রাদার্স।
  • Arpan | ২৭ নভেম্বর ২০০৮ ১২:২৪693292
  • চোখের আড়ালে মেয়ে বড় হয়ে যাচ্ছে। কথার খইও ফুটছে মুখে।

    তার লেটেস্ট দাবি হল সে এখন দুইভাবে খেতে পারে। "চুম' আর "চাম'। "চুম' মানে চুমুক দিয়ে জল, দুদু, মুসু (মুসাম্বির রস) ইত্যাদি। আর "চাম' মানে বাকি যা কিছু। চামচ দিয়ে সে সব খেতে হয়।
  • bubu | ২৭ নভেম্বর ২০০৮ ১৫:৪৪693293
  • ওম্মা। পিপি নাস্‌সারি পড়েনি। তাই বুঝি এখন পরাশুনা করে জাচ্ছে। নাস্‌সারি টা পড়ে নিলে আর পিএইচি্‌ড টা করতে হত না।

    আমার দিদির মেয়ে tiger beer এর একটা প্রচন্ড বড় সাইনবোর্ড দেখে নিজে নিএজেই বঙ্গানুবাদ করে ফেল্লো : মা মা ঐ দেখ বাঘ ভাল্লুক !
  • siki | ০৫ ডিসেম্বর ২০০৮ ১৫:২৪693294
  • বকনার নতুন নতুন অ্যাস্পিরেশন। আরেন্টি ইশটাইল।

    আমার অ্যাবসেন্সে সেগুলো শেয়ার করে মায়ের সাথে। "জানো মা, আমি তোমার মত বড় হয়ে যাব, আর বাবা ছোটো হয়ে যাবে। আমি তখন দরজা খুলতে পারব নিজে নিজে, বাবাকে তেল মাখিয়ে, পিঙ্ক পিঙ্ক সাবান মাখিয়ে চান করিয়ে দেব, পটিও করিয়ে দেব, আর আমার ইতনে সারে ডল্‌স সব বাবাকে দিয়ে দেব, বাবা সন্ধ্যেবেলা খেলবে। আমি তোমার সঙ্গে চা খাব। সকালে তুমি আর আমি অফিস যাবো, বাবাকে ডিএলেফ পাব্লিক স্কুলের বাসে তুলে দেব, বাবা স্কুলে গিয়ে জনি জনি ইয়েস পাপা শিখবে। আর এ বি সি ডিও শিখিয়ে দেব আমি।
  • rimi | ০৬ ডিসেম্বর ২০০৮ ০২:১২693295
  • এইটা দারুণ :-))
  • aja | ০৬ ডিসেম্বর ২০০৮ ০২:৩৪693296
  • বাচ্চাদের ফাঁকি দেওয়া খুব মুশকিল। রাকা যখন ক্লাস ওয়ানে পড়ে, তখন একদিন দেখি একটা যোগ ভুল করছে। শুধরে দিতে গেলাম। মেয়ে খাতা নিয়ে সোজা মায়ের কাছে চলে গেল - বাপি এসব জানে না, খালি আমাকে ভুল শেখানোর চেষ্টা করছে।
  • Abhyu | ০৬ ডিসেম্বর ২০০৮ ২১:০১693297
  • আমার এক তুতো বোনপো নর্দান এভিনিউতে থাকে। জিগ্গেস করলে বলে আমরা নর্দমায় থাকি!
  • Arijit | ১১ ডিসেম্বর ২০০৮ ০৯:৩৬693298
  • ছোটদের নানারকম বই হয় না - ছোট্ট সাইজের, মোটা মোটা পাতা, অনেক ছবি থাকে - তো সেরকম একটা বইয়ে পাশাপাশি আইসক্রীম আর জেলিফিশ আছে - মানে আই-তে আইসক্রীম আর জে-তে জেলিফিশ। ঋতিকে "ঋতি আইসক্রীম কই' বল্লে সেই পাতাটা খুঁজে বের করে আর আইসক্রীমের ছবিতে আঙুল ছুঁইয়ে সেটা মুখে দিয়ে চকাস চকাস আওয়াজ করে, অন্যদেরও ভাগ দেয়। তবে আইসক্রীমে শেষ নয়, জেলিফিশটাকেও ওভাবে খেতে হয়, এবং সকলকে খাওয়াতে হয়।

    আমার মা একদিন ঋতিকে কোলে নিয়ে সিঁড়ি দিয়ে নামার সময় উ: উ: করেছিলো - পায়ের ব্যথার জন্যে। কিন্তু কি কুক্ষণেই করেছিলো। ঋতি এখন মায়ের কোলে চড়ে নামার সময় ঝুঁকে পড়ে বলে "উ:' - মানে ওরকম করতে হবে। না করলে হাত দিয়ে মুখটা ধরে "উ:'। আর কারো সাথে নয় কিন্তু।

    আর দাদার সঙ্গে মারামারি - দাদা যা নেবে - স্কুলের বই, আঁকার খাতা, থমাসের বই, হাঙরের বই - সবই চাই। একেবারে "দেএএএএএএএএ' বলে। আর হাঙর হল হাওং:-)
  • raatri | ০৩ জানুয়ারি ২০০৯ ১১:৩৮693299
  • -'জানিস তো,তুই ছোটোবেলায় কি করতি?আমি তোকে কোলে নিয়ে অনেকক্ষণ ধরে দোলাতাম,তোর একটু ঘুম ঘুম ভাব হত,কিন্তু কিছুতেই পুরো ঘুমোতি না।তখন তোর ঐ মুখটা দেখে আমার খুব খুব খুব ইচ্ছে হত তোকে হাম্পা দেওয়ার...যেই না হাম্পা দেওয়া,তুই ট্যাঁ করে কেঁদে পুউউরো জেগে উঠতি।কেন রে?'
    -'আমি হাম্পা পছন্দ করতাম না।এখনও করি না।এখন শুধু ট্যাঁ করে কেঁদে উঠি না,গালটা মুছে নিই।'
  • d | ০৩ জানুয়ারি ২০০৯ ১৬:২৬693302
  • :))) কি ছেলে!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে প্রতিক্রিয়া দিন