এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • guru te likhate samasyaa: braaujaar,sel ityaadi prabhRiti...


    অন্যান্য | ২৮ সেপ্টেম্বর ২০১২ | ১৪৭৯৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • :-( | 127.*.*.* | ০৯ অক্টোবর ২০১২ ০০:১১571887
  • গুরু শুধুই ফ্লিপকার্ট না হলেও গুরু একদমই ফ্লিপকার্ট নয় এটাও ঠিক নয়। পিনাকিদা অসংখ্য নীপা ও ভবিষ্যতের অনাগত পাঠককূলকে গুনছেন না। নিজেরা অভিনয় করে নিজেরাই সেই অভিনয় দেখতে থাকলে কখনো কখনো মনে হতে পারে নিজেরা ছাড়া মঞ্চের সামনে আর কেউ নেই। তখন অভিনয় করার উৎসাহ হারিয়ে পাতি গল্প করে, ন্যাকামো ও ফাজলামো করে সময় কাটানো যেতে পারে। হয়তো তখন মঞ্চের সামনের অন্ধকার থেকে অসংখ্য কালো কালো মাথা বিরক্ত ও হতাশ হয়ে উঠে চলে যাচ্ছে। মঞ্চে তখন ভাঁড়ামো করনেওয়ালা অথচ-দুর্ধর্ষ-অভিনয়-সক্ষম লোকগুলো জানতেও পারছে না। এই আর কি।
  • :-( | 127.*.*.* | ০৯ অক্টোবর ২০১২ ০০:১২571888
  • ধুস। পাতি এক্সপি। এস পি টু।
  • aka | 178.*.*.* | ০৯ অক্টোবর ২০১২ ০০:১৬571889
  • আরে ওতেও হয়। ফাফ একটি জালি ব্রাউজার। ইন ফ্যাক্ট সব ব্রাউজারই জালি, মধ্যে আইই র একাধিপত্যে ডেভলপারদের জেবনে একটু সুখ আসিছিল, সে সইল না আপনাদের তো আর কি করা যাবে। তবে প্রবলেম শুনে মনে হচ্ছে ব্রাউজার ঘটিত সমস্যা। অমন ফাফ ক্র্যাশ আমার হামেশাই করে।
  • :-( | 127.*.*.* | ০৯ অক্টোবর ২০১২ ০০:২৬571890
  • ফাফ, ক্রোম, সাফারি সবই দুমদাম ক্র্যাশ করে চিরটাকাল। তো লোকে লিখবে কিসে? এখন আবার বিটটরেন্ট ব্রাউজার দিচ্ছে, আরো তিরিশটা কোং ব্রাউজার দিচ্ছে, সবেতেই লিখে লিখে দেখে বুঝে তবে ঠিক করতে হবে। অথচ আফিস থেকে কক্ষনো এসব ফালতু ঝাম হয় না। ও এস টার ওপরও অনেক কিছু নির্ভর করে মাইরি।
  • Ishan | 214.*.*.* | ০৯ অক্টোবর ২০১২ ০০:৩৮571891
  • ধুর, ফ্লিপকার্ট টার্ট বাজে কথা। ফ্লিপকার্টকে গাল দেওয়া আর তার বোর্ড অফ ডিরেক্টরদের চরিত্র আলোচনা করা এক জিনিস না। এই একই অর্থহীন কথা বারবার শুনতে ভাল্লাগেনা মাইরি।

    বিটিডাব্লু। এই :( কি ওমনাথ? না হলেও ক্ষতি নেই, কিন্তু এরকম একটা নামে ডাকা চাপ।
  • I | 24.*.*.* | ০৯ অক্টোবর ২০১২ ০০:৪৩571892
  • ডাকতে হলে কিভাবেই বা ডাকবো? ওঁয়া?
  • aka | 178.*.*.* | ০৯ অক্টোবর ২০১২ ০১:০২571893
  • ওঁয়া আর ভ্যাঁ র মধ্যে পার্থক্য করা যায় না কিন্তু ফিক আর খ্যাক খ্যাকের মধ্যে করা যায়।
  • 3Q | 161.*.*.* | ০৯ অক্টোবর ২০১২ ০১:১৬571894
  • শেষ পর্যন্ত কী সাব্যস্ত হলো????
  • kd | 69.*.*.* | ০৯ অক্টোবর ২০১২ ০২:২০571895
  • সিকি, মাইরি কি হচ্ছে এ'সব!! বাজে সময় নষ্ট করছো কেন? কলকাতার রাস্তায় হাঁটতে গিয়ে দেখি নেড়ি কুত্তাগুলো ভেউ ভেউ করে। শহরে তাদের কন্ট্রিবিউশন যেখানে সেখানে হেগে রাখা আর বংশবৃদ্ধি করা। আমি যদি তখন থেমে তাদের বোঝাবার চেষ্টা করি, তুমি কি মনে করো কোন লাভ হবে?

    এখানেও কেসটা একই নয় কি? এরা ছিলো, আছে, থাকবে। ওই নেড়ি কুত্তাগুলোর মতো এদেরও জাস্ট ইগনোর করতে শিখতে হবে।

    বুঝতে পারছি, এদের পোস্ট পড়লে ***** জ্বলে যায়। আমারও যায়।
  • | 60.*.*.* | ০৯ অক্টোবর ২০১২ ০৪:১০571897
  • কাবলিদা, উপরের পোস্ট টা পড়ে খুব খারাপ লাগলো। হতবাক হয়ে গেলাম।
  • h | 127.*.*.* | ০৯ অক্টোবর ২০১২ ০৬:৪৯571898
  • ক্রোমে টই তে লিখতে পারছি, আন লাইক আই ই।

    উফ্ফ বাবা কি বিশ্রী টাইপের চেঁচামেচি।
  • MR | 183.*.*.* | ০৯ অক্টোবর ২০১২ ০৭:০৫571899
  • এরকম নোঙ্গরা লেখা খুব কম পড়েছি। এবার কেউ কিছু বললেই সিনিয়ার সিটিজেন এর কার্ড দেখাবে।
  • | 24.*.*.* | ০৯ অক্টোবর ২০১২ ০৭:১৫571900
  • কেডির এই পোস্টটার তীব্র প্রতিবাদ করছি।
    ছ্‌ছিঃ
  • h | 127.*.*.* | ০৯ অক্টোবর ২০১২ ০৭:২৩571901
  • নানা অত রেগে যেও না। কাবলে দা লোক ভালো, রেড নেক না হয়েও, রিপাবলিকান, অতএব কিছুটা গালাগালের ডিসকাউন্ট দেওয়াই ভালো, তার উপরে দেশে ইলেকশন চলছে এবং রিপাবলিকান রা হারবে ;-)

    ওভার ওনার শিপটা একটা প্রবলেম। ধরো আমি সমালোচক হলাম গায়ে পড়ে, কেউ পাত্তা দিচ্ছে না ও দেবে না তাও, তার কারণ আই কেয়ার ফর দিস প্লেস, এবং যে ডিফেন্ড করলো, সেও বেসিকালি ভলান্টারিজম কে ওভার-গ্লোরিফাই করছে, যেটা ইন্সিডেন্টালি আমিও করছিলাম, না করলে বিনে পয়সায় সমালোচনাই বা কেন করব।

    মাঝে মাঝে উল্টোপাল্টা লোকে বলে, অত ভেবে বলে না। এই যেমন সিকি মুসলমান বিরোধী কমেন্ট করে, তবে অত ভেবে করে না, হি হ্যাজ ক্ল্যারিফাইড। আই হোপ, সো উইল কাবলে দা। আমিও তো কতবার বাজে ফাল্তু বকে সরি বল্লাম, মাইরি লজ্জার ব্যাপার।
    আজ আমার মুড ভালো, কারণ আমি আজ সারাদিন মিটিং রুম বুক করেছি ;-)
  • Ishan | 60.*.*.* | ০৯ অক্টোবর ২০১২ ০৭:৩০571902
  • নেড়ি কুকুরের সঙ্গে তুলনাটা অপছন্দ করলাম।

    কিন্তু সেই জিনিস আবার শুরু হয়েছে। বক্তব্যকে কাউন্টার করতে গেলে "সিনিয়ার সিটিজেন" টেনে আনা কেন? এই ব্যক্তি আলোচনাটা কবে, কীভাবে বন্ধ হবে?
  • aka | 85.*.*.* | ০৯ অক্টোবর ২০১২ ০৭:৪০571903
  • আমার ধারণা এই ব্যক্তি আলোচনাটা বন্ধ হবে না। যতই ভান করি, আমরা সবাই সবার সম্বন্ধে বেশ কিছুটা জানি। তাই কাউকে কাউকে নাম ধরে ডাকি, কাউকে দাদা, কাউকে আপনি, কাউকে তুই। এসবের ঊর্ধে উঠতে হলে যে পরিমাণ কন্ট্রোলের দরকার তা বোধহয় সম্ভব না। যেমন ডিড্দা তুইটা কেমন জানি শুনতে লাগছে। ভাগ্যিস ডানকাঁধে ইসে নেই। ঃ)

    অন এ সিরিয়াস নোট, খুবই অপছন্দ হল। a র পোস্টের থেকেও কেডির এই পোস্টটি বেশি খারাপ লাগল।
  • ভ্যাঁ | 127.*.*.* | ০৯ অক্টোবর ২০১২ ০৭:৫৬571904
  • কাবলি দা বোঝে নাই, এই অয়ন বা a কেও অনেকেই চেনে খুবই ভালো ভাবে, কাছ থেকে চেনে। সে বেসিকালি ছেলে খারাপ না। একটু রগচটা, আমার মতোই। তার নানা দিকে নানাভাবে এক্সেলেন্স আছে, কাজের জগতে, ইত্যাদি।

    এবার, গুরুতে এসে গল্প, কবিতা, ভ্রমণকাহিনী না লিখলে, অন্তত রিসিপি না দিলে বা নেহাৎ সুডোকু ও দাবা খেলার বা কমিকস ডাউনলোডের লিংক ও না দিলে যদি কারোর বলার অধিকার না থাকে যে সাইটটা ও তার লেখাপত্তর মান দিন দিন মধ্যমেধা পেরিয়ে নিম্বমেধার দিকে যাত্রা করছে, তাহলে খুবই মুশকিল। বিরুদ্ধ মত ও সমালোচনাকে ইগনোর করতে করতে নার্সিসিজম গ্রো করতে থাকে। সেটা কহনো ভালো কখনো খারাপ। ডিপেন্ডস।
  • a x | 138.*.*.* | ০৯ অক্টোবর ২০১২ ০৮:১২571905
  • কেডির পোস্ট টোটালি আনকলড ফর। তার সাথে এটাও বলব, যখনই গুরুতে কোনো ঝগড়া হয় আমি প্রায় নিশ্চিত হই যে এইবার অয়নের একটা পোস্ট আসবে। ওয়ান ক্যান অলমোস্ট বেট অন ইট। এইরকম ঘ্রাণশক্তি ভাবা যায়না।

    নাহ্‌ কখনও কখনও না - চিরকালই একইরকমের ইরিটেটিং। এবং কাজের জগতের এক্সেলেন্সের ওপর একেবরেই ডাস নট ডিপেন্ড। ও আরো একটি সময় আবির্ভাব। কোথায় কিসের কী দাম। চাকরি থেকে ফ্রিজ অবধি। উইচ কুড হাভ বিন ওকে আদারওয়াইস। ইগনোরেবল তো বটেই।
  • Ishan | 60.*.*.* | ০৯ অক্টোবর ২০১২ ০৮:১৭571906
  • ওই দেখুন, আপনিও এনেই ফেললেন। প্রশ্নটা একেবারেই কে কাকে চেনে, কে ভালো, কে বদ, কে সুচরিত্র, কে দুষ্ট তা নিয়ে নয়। যদিও দিনের শেষে দেখছি সবই সেখানেই দাঁড়ায়।

    কিন্তু আমি যদ্দুর জানি, গুরুতে দীপেশ চক্কোত্তি লিখলেও দিনের শেষে তিনি একজন ইউজার, অমর্ত্য সেন লিখলেও তাই। তাঁরা যেমন লিখবেন, তেমনই ফোরামের মান হবে। ফলে এইটুকু স্টেটমেন্টে কারো রাগা বা না রাগার প্রশ্নই নেই।
  • aka | 85.*.*.* | ০৯ অক্টোবর ২০১২ ০৮:১৯571908
  • কোনটুকু স্টেটমেন্টে?
  • sosen | 125.*.*.* | ০৯ অক্টোবর ২০১২ ০৮:২৪571909
  • ধ্যাত্তেরি!
  • Ishan | 60.*.*.* | ০৯ অক্টোবর ২০১২ ০৮:২৬571910
  • নিম্নমেধার দিকে রওনা হচ্ছে -- এই স্টেটমেন্ট।

    না, শুধু অয়ন না। এই ছকটা আমারও চেনা হয়ে গেছে। যেকোনো সিরিয়াস আলোচনায়, কোন পোস্টের পর কোন পোস্ট আসবে। কিভাবে আসবে। তাকে গঠনমূলক কেন, হাজার মাইল দূর দিয়েও কোনো সমালোচনা বলেই চালানো যায়না।

    দেখে ইদানিং বিরক্তি ছাড়া আর কিছু হয়না। নার্সিসিজম না হাতি, আমারও মনে হয়, এই ছাতার মাথা কি কথাবার্তা চলছে। নার্সিসিজমের প্রশ্নই নেই।
  • aka | 85.*.*.* | ০৯ অক্টোবর ২০১২ ০৮:৩০571911
  • রিকোয়ার্স মোর ক্ল্যারিফেকেশন।
  • প্পন | 190.*.*.* | ০৯ অক্টোবর ২০১২ ০৮:৪৩571913
  • কাব্লিদার পোস্টটা খুব খারাপ লাগল। রিকোয়ার্স নো ক্ল্যারিফিকেশন ইনডিড।
  • Ishan | 60.*.*.* | ০৯ অক্টোবর ২০১২ ০৮:৪৩571912
  • আ মোলো যা। আমার বিরক্তির আবার ক্ল্যারিফিকেশন কি?

    অনেক আগে একটা লিং দিয়েছিলাম, দেখে নিতে পারো। নাও দেখতে পারো। যা খুশি।
  • | 127.*.*.* | ০৯ অক্টোবর ২০১২ ০৮:৫০571914
  • Name: kd

    IP Address : 69.93.197.251 (*) Date:09 Oct 2012 -- 02:20 AM

    অত্যন্ত অমার্জিত ভাষা। সিনিয়ার লোক বলে ই শব্দ চয়নে আরো বেশী যত্নবান হওয়া উচিত।

    এই পোস্টের তীব্র প্রতিবাদ জানচ্ছি।
  • b | 135.*.*.* | ০৯ অক্টোবর ২০১২ ০৮:৫৪571915
  • উইন্ডোজ এক্স পি। গুগল ক্রোম। মেজর/মাইনর মিসম্যাচ। অথচ কয়েকদিন আগেও করা যাচ্ছিল।
  • b | 135.*.*.* | ০৯ অক্টোবর ২০১২ ০৮:৫৫571916
  • এটা আর তার আগের পোস্টটা ফায়ারফক্স থেকে করা। (এক্স পি)।
  • a | 132.*.*.* | ০৯ অক্টোবর ২০১২ ০৮:৫৬571917
  • যাক, নিজের কন্সিস্টেন্সি দেখে নিজেই মুগ্ধ হলাম। ভাবাই যায় না আমার পোস্ট সত্যি লোকে মনেও রাখে।
    কাটলাম।
  • | 60.*.*.* | ০৯ অক্টোবর ২০১২ ০৯:০২571919
  • ভাই ভ্যাঁ, সাইট যে তার লেখাপত্রের মান নিয়ে দিন দিন মধ্যমেধা থেকে নিম্নমেধায় গমন করেছে-এটা বোঝা যায় কি করে? মানে আমিও বুঝতে চাই আরকি। উচ্চ আপনি উল্লেখ করেন নি,তাই বাদ থাকুক। মধ্য আর নিম্নের যদি হাতে কলমে কটা উদাঃ দেন।বুঝতে সুবিধে হয়।

    আপনি তো গুরুকে ভালোবাসেন। মান কি করে উঁচুতে ওঠে সেদিকে সাহায্য করুন না-নয়তো এই গেলো গেলো রবে টই গরম ই শুধু হবে।আর আমার মত কিছু লোক ঘাবড়ে যাবে
    গুরুর শুভাকাংখী হিসেবে আপনি নিশ্চয়ই শুধুমাত্র তাইই চান না?:)

    আর অক্ষ র ৮-১২ র পোস্ট এ ক্ক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে প্রতিক্রিয়া দিন