এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • লাল গড় :পটভুমি,অতিত-বরতমান-ভবিষ্যত

    kanti
    অন্যান্য | ১৪ নভেম্বর ২০০৮ | ৩৯০৭৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dukhe | ২৮ জুন ২০০৯ ১৮:২৩405326
  • এই ব্যাটারা অনেক কিছুতেই ছুপ করে থাকে। কেশপুর নিয়ে কিছু বলে না, গুজরাট নিয়ে বলে। খুব খারাপ। বোঝাই যাচ্ছে খুব খারাপ, তৃণমূল না হয়ে যায় না। আজ আবার শঙ্খ বাবু সুকুমারী ভটচাযেরাও এদের পাশে দাঁড়িয়ে কাগজে বিবৃতি দিয়ে রাষ্ট্রীয় সন্ত্রাসের শ্রাদ্ধ করেছেন। ম্যাগো, কি ঘেন্নার কথা ! এরপর কোনদিন শুনবো এসব মাল কাশীপুর বরানগরের সুমহান ঐতিহ্যকেও গাল দেবেন। ছ্যা ছ্যা।
  • Du | ২৮ জুন ২০০৯ ১৮:৩৮405327
  • সরকার সক্রিয় উঠলো কেন সেটা নিয়ে আমার মনে কোন প্রশ্ন নেই। কয়েকটা নামহীন লোক মরে গিয়েছিল, কয়েক হাজার নামহারা লোক গ্রামছাড়া হয়েছিল ইত্যাদি কতগুলো ট্রিভিয়াল ঘটনার সাথে, এক লোকাল নেতা ( নামওয়ালা, মরা উচিতের লিস্টে নেই সম্ভবত:) র বাড়ি ভাঙার দৃশ্য এসেছিল ন্যাশন্যাল মিডিয়াতে -

    পশ্চিমবঙ্গের মত সরকারবিরোধী মিডিয়া কোন রাজ্যেই নেই, এক সিপিএম সমর্থক খুন হয়ে যেতে পারে চুপচাপ বাকী আর কেউই চুপচাপ মরে যাবে না।
    চম্পলা সর্দার বলে ট্রিভিয়ালাইজ করা বলছো- সেটা ট্রিভিয়ালাইজ করা নয় - বিশ্বাস না করা - সেই ঘটনার স্মৃতির ভিত্তিতে - কিন্তু এখন অন্য খুনগুলো নিয়ে যা হচ্চে সেটা হল ট্রিভিয়ালাইজ - ঝর্ণার খুন নিয়ে তুমি নিজেই কবিতার গুণাগুন খুঁজেছ।

    হল না পাওয়া ঐগুলো হল এরকম - আমরা এখানে কখনো কখানো হল পাই না পুজোর জন্য - স্কুলের প্রোগ্রাম থাকে বলে - সেগুলোকে - হিন্দুবিদ্বেষী বলে চালালে যেমন হবে তেমনই স্টোরি।
  • dukhe | ২৮ জুন ২০০৯ ২০:৪২405328
  • ঠিক ঠিক। উদ্যোক্তারা শুধু ফোন করে নাট্যদলকে জানান - আমরা তো চাইছিলাম, কিন্তু পার্টি চাইছে না। এটাকে হিন্দুবিদ্বেষী বলে ট্রিভিয়ালাইজ করার কোন মানে নেই। ইস্কুলের প্রোগ্রাম তো থাকতেই পারে। পার্টি চাইলে।
  • D.GHoshal | ২৮ জুন ২০০৯ ২২:২৯405329
  • কি বোল্লে?
  • DGhoshal | ২৮ জুন ২০০৯ ২২:৪২405330
  • দুখিতো। আগের প্রোশ্নোত ভুল কোর-এ চোলে গেছে।
  • sinfaut | ২৮ জুন ২০০৯ ২৩:২৩405331
  • অপাপবিদ্ধ মেধা, তুমি কবে প্রাপ্তবয়স্ক হবে?
  • Suvajit | ২৮ জুন ২০০৯ ২৩:৩৭405332
  • দু-দির পোস্টের আর কি উত্তর দেব। নীচের লিংকটা দিলাম, সেই পুরোনো ইতিহাস স্মরণ করাতে।
    http://tinyurl.com/kjln9q
  • a x | ২৯ জুন ২০০৯ ০৩:০৪405333
  • এক্স্যাক্টলি দু। আর ঠিক তার আগেই, ধরমপুরে আদিবাসীদের মিছিলে হার্মাদ বাহিনীর অ্যাটাকে কারো টিকি নড়েনি। এবং ঐ মিছিলের পুরোভাগে যে মেয়েরা ছিল হার্মাদ বাহিনী তাদেরই অ্যাটাক করে। অনুজ পান্ডের বাড়ি ভাঙ্গা হচ্ছিল যখন প্রায় ১০-২০ হাজার মানুষ ছিল। তাইলে ১০-২০ হাজার মানুষ রাতারাতি মাওবাদী হয়ে গেল বলছ? কত গল্পই যে শুনলাম। মেয়েরা এবং বাচ্চাদের নিয়ে হিউম্যান শিল্ড তো এখনও দেখা গেলনা।

    কবিতা লিখলে কবিতার গুণাগুন নিয়ে বলব বইকি। পোস্ট সিঙ্গুর পল্লব কীর্তনিয়া অতীব বাজে দুটি গান ভিডিও করেছিলেন। গানদুটি অতীব বাজে, তাই বাজে। ইস্যু নিয়ে বলতে হল বল। গান বাঁধলে, কাব্য করলে তো সেগুলো নিয়েও শুনতে হবে।

    আর এই হল ভাড়া ইত্যাদি নিয়ে যা বললে, কিছু বলার নেই। তবে যতই সিপিএম কর্মী/সমর্থকরা এইভাবে ভেবে যাবেন, ততই সিপিএম বিরোধীদের সুবিধে হবে।
  • a x | ২৯ জুন ২০০৯ ০৩:০৬405334
  • ও অনুজ পান্ডে হিট লিস্টে ছিল কিনা জানা নেই। তবে এটা জানা আছে যে অনুজ পান্ডের সশস্ত্র ৪ জন দেহরক্ষী ছিল।
  • a x | ২৯ জুন ২০০৯ ০৩:১৪405336
  • ও আর সিপিএম ক্রিয়াভিত্তিক কাজে সমর্থন বিশ্বাস করে, তাই BJP'র সাথে হাত মেলায়, তাই গুজরাটে ত্রাণ পাঠায়। এত ভালো কথা। তাই যখন মহাশ্বেতা বা মেধা, মমতার সাথে মঞ্চ ভাগ করেন, সেটাও ভালো কথা, তাই না? এখন না বললে সেটাকে কি আমরা হিপোক্রেসি বলতে পারি?
  • a x | ২৯ জুন ২০০৯ ০৩:৩৯405337
  • এইটা দেখ, কেন লোকে মাওবাদীদের স্মরণ নেয়।

    http://www.telegraphindia.com/1090629/jsp/frontpage/story_11172478.jsp

    The state police’s first target was day labourer Manoranjan Mal, 30, who had stayed back when the other males fled the village.

    The police kicked the door of his house and broke it open. They began slapping and punching Mal, wife Jharna said. “Tor ghore IED rakha aachhe (you have a bomb at your home),” a policeman shouted as Jharna and her two young sons cowered.

    The “search” began, with the police flinging utensils around and tearing the mattress apart. Then they came across the sack of 30kg of relief rice from the government. They ripped it open, spilled the rice on the floor, stamped on the grain and emptied a can of kerosene over it.

    “This was our month’s supply but now the rice is inedible,” Jharna said at the committee’s Kantapahari camp. “This is why we hate the police so much. This was all the rice I had to feed my two sons.” Mal, whom the police took away, is in detention.

    Jipita Soren said she was alone when the police barged into her home. “They threw my dinner — a bowl of cooked rice — on the floor and stamped on it.” Kamalmoti Tudu said the police poured water on her firewood, so she couldn’t cook. “In the evening, the Maoists came and said they would look after us.”


    এছাড়া, মেয়েদের ওপর মার, অকথ্য গালাগালি - "শালী, পুলিশ বয়কট করবি?" " তোর বর তো নেই, আজ রাতে আমি তোর ঘরে আসব" এই সব থ্রেট ইত্যাদির খবরও কম বেরোচ্ছেনা।
  • pi | ২৯ জুন ২০০৯ ০৩:৪৯405338
  • দুদি র এই সরল বিশ্বাসগুলো দেখলে কষ্ট ই হয়।
    কেবল আমরা বলছি বলে তুমি অগত্যার গতি মেনে নিছে যে, সিপিএম মানুষ মার। মানে তোমার নিজের বিশ্বাস হল সিপিএম এরকম কাজ করতে পারেনা এরকম কিছু, আর যদি বা মারেই তো পুলিশ তো তাদের ধরেই। ল্যাঠা চুকেই গেলো।
    শো বন্ধ টন্ধ করা এসব ও নেহাত ঘটনাচক্রে হয়ে যাওয়া। কাকতালীয় ভাবে অন্য অনুষ্ঠানের সাথে ক্ল্যাশ করার কারণে হল না পাওয়া ইত্যাদি।
    ( এরকম বেশ কিছু কাকতালীয় ঘটনার একটা লিস্টি পাবে এখেনে।
    মূল লেখাটা খোঁজার সময় নেই।
    অনুবাদ টা রইলো।
    http://sanhati.com/articles/780/
    আশ্চর্যের ব্যাপার, এই ঘটনাগুলো আরো কাকতালীয় ভাবে নন্দীগ্রাম পরবর্তী প্রায় এক ই সময়ের আশেপাশে বেশ কিছু নাট্যকারের অভিজ্ঞতা। আরো তো আরো কাকতালীয় ব্যাপার, ঐ সব নাট্যকার ই আবার নন্দীগ্রামে সরকারের ভূমিকার বিরুদ্ধে সরব সুশীল)

    সমাজের এত পরিচিত, প্রখ্যাত,প্রচারের আলোয় থাকা লোকজনের সাথেই এই, তাইলে হরিদাস, হরিপদ র মত সাধারণ ছোটোখাটো লোকজনের জীবনে এরকম চোখ গোল গোল করা কাকতালীয় ঘটনা আরো কত যে ঘটে চলেছে তার হিসেব কে রাখে !

    খুনের রাজনীতি সমর্থন করোনা বল্লে। খুব ভালো।
    কিন্তু তাইলে সিপিএম কে সমর্থন করার আগেও বোধহয় দুবার ভাবলে পারতে দুদি।
    কেউ ঘোষিতভাবে শ্রেণীশত্রুদের খতমের লাইনের রাজনীতি করে, কেউ অঘোষিতভাবে, বিরোধীদের খতমের লাইন মেনে।
    তফাত তো এইটুকুই।
    অন্তত: গত কয়েক দশক ধরে এরাজ্যে তাই করে এসেছে।
    এর থেকে পষ্ট করে আর কি বা বলি।
  • pi | ২৯ জুন ২০০৯ ০৩:৫০405339
  • * কী
    :)
  • bitoshok | ২৯ জুন ২০০৯ ০৪:০০405340
  • মনোরঞ্জন মাল-কে পুলিশ 'রাষ্ট্রদ্রোহীতা'-র অভিযোগে গ্রেপ্তার করেছে।
  • shyamal | ২৯ জুন ২০০৯ ০৪:৫৭405341
  • ৬৯ থেকে ৭২এ বিবাদ ছিল মুলত: সিপিএম আর নক্‌শালের। তখন খতমের বদলা খতম দিয়েই নেওয়া হত। সিপিএম আর নক্‌শালের মধ্যে কে কম খুনী পার্টি ছিল বলা মুশকিল। তবে সিপিএম বিদ্যাসাগরের মুর্তি ভাঙতনা বা নিরস্ত্র ট্রাফিক পুলিশ বা ইউনিভার্সিটির উপাচার্য খুন করতনা।
    ৭৭ এর পরে অনেক সিপিএম বিরোধী আশংকা করেছিল আবার সেই ভয়ংকর দিন গুলো ফিরে আসবে বলে। কিন্তু দেখা গেল কলকাতা থাকল শান্ত। কিন্তু প্রধানত: মিডিয়ার অপদার্থতার সুযোগ নিয়ে সিপিএম গ্রামে গ্রামে একটা নেটওয়ার্ক তৈরী করল যেখানে পার্টি আর প্রশাসনের মধ্যে কোন ফারাক নেই।

    সেখানে শুরু হল লো-ইন্টেনসিটি টেরোরিজম। না তোকে প্রাণে মারবনা। তবে তো পুলিশ আসবে, মিডিয়া আসবে, হাজার ঝক্কি। তুই দলে না এলে তোর বিপিএল কার্ড হবেনা। মেয়েদের স্বনির্ভর সমবায় হয়েছে। সেখানে তোকে ঢুকতে দেওয়া হবেনা। সেচের জল দেওয়া হবেনা।
    তুই চাষী। চাষ করতে মজুর লাগবে। সেটা আমাদের দলে নাম লেখালেই পাবি। নয়তো কেউ তোর জমিতে কাজ করবেনা। ( এটা কদিন আগে আবাপ তে বেরিয়েছে। এত বছর এই কাগজগুলো নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছিল)
    এই ধরণের দৈনন্দিন ডিসক্রিমিনেশনের শিকার হয়েছে যারা বিরোধী দলের সমর্থক। তাই কোতুলপুর, কেশপুরে গ্রামে বাইরের লোক গেলে গ্রামবাসী বলে, আমরা সবাই ভাল আছি। গ্রামে কেউ সিপিএম বিরোধী নেই।
  • Arijit | ২৯ জুন ২০০৯ ১০:৩৩405342
  • আজ্জো - যা: আবাপ-র সম্পাদকীয় কটা লোক পড়ে? খবরের মধ্যে দেখলেও ওদের হেডলাইন আর কনটেন্টেও তফাত হয়ে যায় - আইডিয়াটা শুধু বিক্রি বাড়ানোর। আর ওই সম্পাদকীয়র পাশে গতকালের টেলিগ্রাফের (২৮/৬) মেট্রো পাতার আর্টিকলটা পড়ে দ্যাখো...

    বাই দ্য ওয়ে, থুৎনিতে চুমু খাওয়া ব্যাপারটা নিয়ে তোমার এট্টু আপত্তি আছে মনে হল - সেটা কি ঠিক?

    পাই - "জ্ঞান দেওয়া' কথাটা লিটারেলি তো নেওয়ার নয়।

    অক্ষ - না ট্রিভিয়ালাইজ করিনি। চম্পলা সর্দারের উদাহরণ বার বার দিয়েছি আবাপ কিভাবে খবর তৈরী করে আর মমতা কিভাবে এদের (মানে চম্পলাদের - দেখে নিও একই পরিণতি আরো অনেকের হবে - তাপসীর বাবা, রিজ-এর বোন) "ব্যবহার' করে সেটা বলার জন্যে। তাপসী মালিকের ঘটনায় কিছু প্রশ্নের কথা বলেছি - যেগুলো একটা সিরিজে গণশক্তিতে বেরিয়েছে - অবশ্যই সকলে বলবে গণশক্তিতে বেরিয়েছে মানে বোগাস - কিন্তু আমি মনে করি ওখানে যে ট্রান্সক্রিপ্ট তুলে দিয়েছিলো সেগুলো "যদি' সত্যি হয় তাহলে ঘটনাটা ট্রিভিয়াল নয়। (নজরটানগুলো জরুরী)।

    কল্লোলদার কথাগুলো ঠিক, তবে আজ এঁরা যখন বলেন (টিভিতে-কাগজে সর্বত্র) "৩২ বছর...' - তখন মনে হয় তিন বছর আগে ২৯ বছরে ওঁদের মনে হয়নি কেন - হঠাৎ করে ৩০ ল্যাণ্ডমার্ক পেরোতেই জেগে উঠলেন কেন...সহ্যের সীমা ঠিক ওইসময়েই ছাড়ালো? অবশ্যই এটা কু-গাওয়া অর্বাচীনের (অর্বাচীন, তায় সিপিএম) সন্দেহ, তবুও...
  • Arijit | ২৯ জুন ২০০৯ ১০:৪৯405343
  • ইনফ্যাক্ট কালকের টেলিগ্রাফের যে আর্টিকলটার কথা লিখলাম সেখানে এটা জাস্ট ছুঁয়ে গেছে - যে এঁরা ভায়োলেন্স এবং ভায়োলেন্সের মধ্যে তফাত করার অভিযোগে অভিযুক্ত (একটা কোয়ার্টার থেকে) - discrimination of violence from violence - এইরকম কিছু একটা ছিলো। শুধু এঁরা নন, এটা এখন খুব কমন এবং অ্যাপারেন্টলি মানবিক। এখানে তো বটেই।
  • pinaki | ২৯ জুন ২০০৯ ১১:২১405344
  • অরিজিতদা সম্পাদকীয়টাই কিন্তু আবাপ-র অফিসিয়াল স্ট্যান্ড। কেউ পড়লেও, না পড়লেও। এনাদের লালগড় যাওয়াতে আবাপ-র যে পিত্ত প্রঙ্কÄলন হয়েছে - সেটা পরিষ্কার। কারণ বিদ্বজনের রাজনীতি সচেতনতাকে আবাপ যেটুকু গণ্ডীতে বেঁধে রাখতে চায়, এই লালগড় যাওয়ায় কেসটা সেই গণ্ডীর বাইরে বেরিয়ে এসেছে। অর্থাৎ কোশ্চেন কমন পড়ে নি। বিদ্বজনদের ভূমিকা নিয়ে ক্রিটিকাল হলেও এই ব্যাপারটা আমার মনে হয় তোমাদের খেয়াল করা উচিৎ। একমাত্রিকভাবে এনাদের সমস্ত আচরণকে ব্যাখ্যা করতে যাওয়াটা ভুল বলেই মনে হয় আমার। বিভাস চক্রবর্তী আর শুভাপ্রসন্ন (নামদুটো উদ্দেশ্যমূলকভাবে ব্যবহার করলাম) দুজনেই একটা সমান ভূমিতে দাঁড়িয়ে একটা সমস্বঙ্কÄ এজেণ্ডা নিয়ে সব সময় কথা বলছেন - এরকম ভেবে নেওয়াটা ছেলেমানুষী বলেই মনে হয়।
  • Arijit | ২৯ জুন ২০০৯ ১১:৪০405345
  • শুভাপ্রসন্ন এবং ব্রাত্য - এদের নাকি লালগড়ের যাওয়ার ব্যাপারে ডাকা হয়নি - টেলিগ্রাফে সেরকমই লিখেছিলো।
  • pinaki | ২৯ জুন ২০০৯ ১২:৫৬405347
  • খুব স্বাভাবিক নয় কি? ওনারা তৃণমূলের প্রতি শর্তহীন আনুগত্য দেখাচ্ছেন। ফলে ওনারা রাজ্য পুলিশ নিয়ে বলবেন, কিন্তু কেন্দ্রীয় বাহিনী নিয়ে নীরব থাকবেন। এই অবস্থানটা কৌশিক সেন বা বিভাস চক্রবর্তীর সাথে মেলার কথাও নয়। এটা তো পরিষ্কার যে লালগড় নিয়ে একদল 'বিদ্বজন' (শুভাপ্রসন্ন, দেবব্রত বন্দ্যোপাধ্যায়, সুনন্দ সান্যাল, ব্রাত্য - এরা) টি এম সি-র লাইনেই কথা বলছেন। অর্থাৎ সবটাই সি পি এমের সাজানো। ওখানে নাকি মাওবাদী-টাদী খুব কিছু নেই। সি পি এম নাকি কেন্দ্রীয় সরকারকে বোকা বানিয়ে তাদের ঘাড়ে বন্দুক রেখে এলাকা দখল করছে। এটা শুধু মহাশ্বেতার লেখায় নয়, পরে একটা আলোচনার রিপোর্টিং এও দেখলাম। এবং এটাই মমতা গত দু সপ্তাহ ধরে আউড়াচ্ছেন। কজেই এই লাইনটা বাকিরা (মানে যাঁরা লালগড় গিয়েছিলেন) তাঁরা যে সাবস্ক্রাইব করছেন না - এটা তো পরিষ্কার।

    আবাপ-র চিহ্নিত করা সেটটার মধ্যে নেকুপুষু অরাজনৈতিক মোমবাতি সুশীলও যেমন আছে, প্রগতিশীল রাজনীতির প্রতি শ্রদ্ধাশীলও অনেকে আছে। হ্যাঁ, সি পি এমের বিরুদ্ধে টি এম সি কে জেতাতে চাওয়াদের মধ্যেও। অনেকের কাছেই এটা মনে হয়েছে সি পি এমের পরাজয় রাজনীতিতে একটা ডেমোক্র্যাটিক স্পেস ফিরিয়ে আনার আবশ্যিক পূর্বশর্ত। এই মনে হওয়াটা ভুল হতে পারে কিন্তু সবক্ষেত্রে নিজ স্বার্থ দিয়ে নির্ধারিত নয় (মানে সিপিএম যেভাবে দেখাচ্ছে)। সমস্বঙ্কÄ একটা সেট হিসেবে দেখলে তোমার চোখে কখনই এই অবস্থানগত পার্থক্যগুলো ধরা পড়বে না। আমার ধারণা আগামীদিনে মমতা যে যে মাত্রায় এক্সপোজ্‌ড হবেন, এই আবাপর চিহ্নিত করা 'অরাজনৈতিক বিদ্বজন" সেটটাও পরিবর্তিত হতে হতে যাবে।
  • Arijit | ২৯ জুন ২০০৯ ১৩:০৯405348
  • খাইসে। প্রথম প্যারাটা যে এতদিনের আলোচনার সঙ্গে মিলছে না - মানে ব্রাত্য, শুভাপ্রসন্ন, দেবব্রত বন্দ্যো, সুনন্দ স্যান্যাল - এঁদেরকে লেবেল মেরে দিলে? ভোটের আগে অবধি এঁরা যে শুধুই বিদ্বজন ছিলেন - তখন যখন বলেছি কত লোকে রাগ করেছে। এবারও কত লোক রাগ করবে;-)
  • pinaki | ২৯ জুন ২০০৯ ১৩:২৫405349
  • না। সুমন বা ব্রাত্য ঘোষিতভাবে তৃণমূল। ভোটের অনেক আগে থেকে। সুনন্দ সান্যাল এস ইউ সি আই এর সমর্থক বুদ্ধিজীবি ছিলেন। এই 'বিদ্বজন' তকমা যখন থেকে আবাপ দিতে শুরু করে তখনও। ভোটের কিছু আগে থেকে তিনি টি এম সির পক্ষে সক্রিয় ভূমিকা নেন। দেবব্রত বন্দোপাধ্যায় সিঙ্গুর আন্দোলনের সময় থেকে সক্রিয় হন। কিন্তু প্রথমে তিনিও সক্রিয় তৃণমূল সমর্থক ছিলেন না। ঘটনার গতিতে একটা অবস্থান নিয়েছেন। কিন্তু আবাপ-র চিহ্নিত করা 'বিদ্বজন' সেটটা কিন্তু মাত্র এই চার জনকে নিয়ে নয়। এর বাইরে অনেকেই আছেন, যারা নিজেদের বোধ থেকে এতে সামিল হয়েছেন। ভবিষ্যতে অনেক ইস্যুতেই এঁদের মধ্যে অনেকের কাছ থেকেই সদর্থক ভূমিকা পাওয়া যাবে বলে আমার বিশ্বাস।

    এতদিনের আলোচনায় তোমরা কি এরকম বিশেষ দু চার জনকে নিয়ে কথা বলেছো? নাকি এই পুরো 'বিদ্বজন' সেটটা নিয়ে খিল্লি করেছো? এখানে তোমরা কি করেছো আমি জানি না, তবে সি পি এম দল হিসেবে কিন্তু দ্বিতীয়টাই করেছে।
  • Arijit | ২৯ জুন ২০০৯ ১৪:০১405350
  • করার কারণ হল এই পাট্টিকুলার কয়েকজনের অনেক জঘন্য দাবি সত্বেও বাকিরা উদাসীন থেকেছেন। মুখ খোলেননি। একমাত্র সুমন মুখোপাধ্যায় "পরিবর্তন চাই' হোর্ডিং বেরনোর পর প্রতিবাদ করেছিলেন। দেবব্রত বন্দ্যো যখন ক্যামেরার সামনে বলেন "সিপিএম মেরেছে বেশ করেছে' বা সুমন প্রকাশ্য মিটিঙে বলে "রোজ চারটে করে সিপিএম (নাকি কম্যুনিস্ট) মারুন' তখন এঁরা যাঁরা নিজেদের সো-কলড বোধ থেকে সামিল হয়েছেন তাঁরা চুপ করেছিলেন। নাকি চুপ থেকে সমর্থন জানিয়েছেন?

    চেষ্টা করলে এর পিছনেও যুক্তি খাড়া করা যাবে, কিন্তু প্রশ্নগুলো কি বন্ধ হবে? মনে হয় না।

    তবে এই কয়েকজনের "বোধ'-টা অ্যাকনলেজড হওয়াটাই বা কম কি - দের আয়ে, পর দুরস্ত আয়ে;-)
  • pinaki | ২৯ জুন ২০০৯ ১৪:৫৮405351
  • সি পি এম পার্টি করা কটা লোক প্রকাশ্যে লক্ষ্মণ শেঠ বা সুশান্ত ঘোষদের মন্তব্যকে নিন্দা করে প্রকাশ্যে বিবৃতি দেন? হয়তো পার্টির মধ্যে বলেন। (জানি না বলেন কি না)। বা নিতান্ত দায়ে পড়ে যদি পাব্লিক খুব খেপে গেছে - এটা আঁচ করতে পারেন, তখন ক্কচিৎ কখনও নিন্দা করে থাকেন। তোমার আমার মত সাপোর্টাররা কোথায় কতটা মানবিক বা এথিকাল ভূমিকা রাখল - তাই দিয়ে কি কিছু নির্ধারিত হয় আদৌ? আমার মনে হয় না এখানে কেউ দেবব্রত-র বা কবির সুমনের মন্তব্যকে সমর্থন করেছেন বলে। কিন্তু যাঁরা সক্রিয়ভাবে একটা রাজনৈতিক মতামত সংগঠিত করার ভূমিকায় রয়েছেন, তাঁরা আগ বাড়িয়ে সমস্ত মন্তব্যে প্রতিক্রিয়া জানাতে যাবেনই বা কেন? আমার যদি কোনও একটা সংগঠিত অস্তিঙ্কÄ থাকে, আর আমার সংগঠনের কেউ যদি কোথাও আলটপকা মন্তব্য করে বসে, তাহলে আমি কি আগে লোকজনকে ডেকে ডেকে আমার প্রতিক্রিয়া জানিয়ে বেড়াবো? নাকি কেউ জিজ্ঞাসা করলে তবে জানাবো? এমন ঘটনা ঘটেছে কি, যে এই 'বিদ্বজন'দের কেউ প্রেসের কাছে বা অন্য কোনও লেখায় সুমন বা দেবব্রতবাবুর মন্তব্যকে সমর্থন বা জাস্টিফাই করেছেন? বা মাওবাদীদের সি পি এম সমর্থক খুনকে বা জুতোর মালা পরিয়ে ঘোরানোকে সমর্থন করেছেন? প্রকাশ্যে নিন্দা করেন নি মানেই সমর্থন করেছেন ধরে নিলে তো বিপদ। আমি তো যদ্দূর জানি লালগড় সংহতি মঞ্চের মধ্যে দীর্ঘদিন ধরে অনেকেই সি পি এম হত্যা নিয়ে বিরোধী মতামত রাখছেন। সিপিএমের লোকজন তো তপন সুকুরকে সংবর্ধনা দেয়। তাও সেই দলকে সমর্থন করা যায়। অথচ এনারা সেরকম কিছু করেন নি। তাহলে প্রকাশ্যে এতদিন বিবৃতি না দিয়ে ভয়ংকর অপরাধ করে ফেলেছেন কেন সেটা আমার মাথায় ঢুকছে না। আমাদের সবারই প্রকাশ্যে কতটা বলব - সেই নিয়ে একটা প্রায়োরিটি বোধ কাজ করে। যাঁরা সংগঠিত - তাঁদের এই দায়বদ্ধতা আরও বেশী। আমি নিজেই তো এতদিন মাওবাদীদের বিরুদ্ধে প্রকাশ্যে কিছু বলি নি। আমি তো সেলিব্রিটিও নই। কোনও দলও করি না। তা সঙ্কেÄও আমার প্রায়োরিটি বোধ এতকাল এটাই বলতো যে সেটা করলে লালগড়ের আন্দোলনকে দুর্বল করা হবে। একটা স্টেজের পর আমার মনে হয়েছে ওদের ভূমিকা নিয়ে প্রকাশ্যে বলা উচিৎ। তাই এখন বলছি। কিন্তু তার মানেই এতদিন ওদের যাবতীয় কিছু সমর্থন করে গেছি - এটা ধরে নিলে তো মুশকিল।
  • Arijit | ২৯ জুন ২০০৯ ১৫:০৪405352
  • আই ডিসটিংক্টলি রিমেম্বার বলে একগুচ্ছ উদাহরণ দেওয়া যেত...কিন্তু আমি যেটা লিখেছি সেটা উল্টোদিকে ঘটে, এবং প্রায়ই ঘটে, এবং প্রায়ই...

    যাউগ্গা - বল্লুম যে - দের-সে আয়ে পর দুরস্ত আয়ে-তেই আমি আপাতত বেশ খুশি।
  • kallol | ২৯ জুন ২০০৯ ১৬:৪৬405353
  • অরিজিত - একদিন তো একটা মাত্রা টানতেই হয়। সেটা ২৯ বছরে না হয়ে ৩০ বছরে কেন হলো, তার কোন ব্যাখ্যা হয় কি ?
    কেন ৬৭-তেই সারা ভরতের জনগন ক্ষেপে গিয়ে সাত-সাতটা রাজ্যে অকংগ্রেসী সরকারের পক্ষে ভোট দিলেন। তার পাঁচ বছর আগে অবধি কংগ্রেস কি খুব ভালো ভালো কাজ করছিলো ?

    আর এমনটা মনে করার কোন কারন আছে কি, যারা এই দুই বছরে সিপিএম বিরোধী অবস্থান নিলেন - তাদের সব মতামত ঠিকঠাক একইরকম ?
  • Arijit | ২৯ জুন ২০০৯ ১৬:৪৮405354
  • কল্লোলদা - বোঝাতে পারছি না। কখনো সুযোগ হলে মুড়ি-বাদামভাজা-পেঁয়াজি সহযোগে বলবো।
  • kallol | ২৯ জুন ২০০৯ ১৭:০০405355
  • অরিজিত - ক্যাবাত ক্যাবাত - সেপ্টেম্বরের ২৩-২৭ এর মধ্যে যদি হয় তো দ্যাখা যাক।
  • arjo | ২৯ জুন ২০০৯ ১৭:০৮405356
  • অজ্জিত, থুৎনিতে চুমু, ঠোঁট কামড়ানো কোনো কিছুতেই আপত্তি নেই। ;) তোমার বিদ্বজন যেমন ভালো বোঝো। :)

    তবে পুরো লালগড় এপিসোডে এইটা বোধহয় সবথেকে ইনসিগনিফিকেন্ট ঘটনা, ল্যাদোষদা যা বলেছিল সমস্যাটা আরও গভীর সেই নিয়ে আলোচনা চললে ভালো লাগত, কিছুটা জানা যেত।
  • Arijit | ২৯ জুন ২০০৯ ১৭:১৬405358
  • ওই থুৎনিতে চুমুটা অ্যাকচুয়ালি ছিলো যে এঁদের তৃণমূলের (কার নাম লিখেছিলুম এখন মনে নাই) সমালোচনাটা ওই থুৎনিতে চুমু খেয়ে গালে ঠোনা মেরে যা: করার মতন;-)

    এই মেলটা পেলাম - কানু স্যান্যালের ইন্টারভিউ নিয়েছে কেউ (চিনি না)।

    KINDLY READ THE IMPORTANT INTERVIEW BY KANUSANYAL-CPI-(M-L)
    Lalgarh is not a Communist Movement: Kanu Sanyal
    With heavily armed state forces marching fast to end Maoist dominance at Lalgarh, a major bloodshed could be in the offing in the tribal hinterland. In an exclusive interview with Bappaditya Paul, founder of the Naxalbari uprising, Kanu Sanyal, expresses his views on the Lalgarh turmoil

    Excerpts:

    Q Do you support the Lalgarh agitation spearheaded by the People's Committee?

    A No, we don't. Because the Lalgarh agitation is strictly an ethnic insurrection by the Adivasi community and it is not inclusive of other communities living in there. It is easy to name an organisation as “People’s Committee” but that does not necessary mean it represents all people cutting across the various communities.

    Q Given that the Maoists are actively participating in the Lalgarh agitation, do you consider this a Communist struggle?

    A I just told you that Lalgarh agitation is confined within the Adivasi community alone. How can an ethic uprising be termed a Communist struggle? Lalgarh is certainly not a Communist uprising. The Maoists are only exploiting the situation by using the Adivasis as stooges to carry forward their agenda of individual terrorism.

    Q Activists of the People's Committee are now taking to arms to resist the police and paramilitary foray into Lalgarh. Do you think they are doing the right thing?

    A See, the Adivasis hardly have access to sophisticated arms. Whatever arms they might be equipped with now, have been supplied selectively by the Maoists. But the handful of arms and ammunitions can barely resist the march of the state forces. The resistance will be crushed in no time.

    Q How do you weigh the Centre and the state's role on the Lalgarh turmoil?

    A No one is wiling to take charge of the situation. Rather both the state and the Centre are trying to pass the buck on each other.
    The CPI-M-led state government allowed the Lalgarh crisis to escalate by not addressing the genuine grievances of the Adivasis on time.
    And now the Congress and Trinamul are on the look out to exploit the situation to dislodge the Left Front from power either immediately or in the 2011 Assembly election in the state.

    Q What would be your suggestion to end the siege at Lalgarh?

    ~ Both the People's Committee and the state government must instantly launch an unconditional dialogue.
    The People's Committee should place their demands in clear words and the state will have to address them earnestly.

    Q Should they keep the Maoists out of the process?

    A It's for the local people to decide.

    Q Would you support a ban on the CPI (Maoist) in West Bengal?

    A State suppression can never be the answer for tackling any sort of terrorism. You ban one outfit today and another would crop up tomorrow.
    Thus, the need is to alienate them by going close to the poor people and address their grievances fast.--
    with regards,
    R.VimalaVidya,
    Reporter/Photographer,
    9442634002.
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল প্রতিক্রিয়া দিন