এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আরও একটি ধর্ষণ

    Ishan
    অন্যান্য | ১৬ মে ২০১৩ | ৪১৫৯৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sch | ২০ মে ২০১৩ ০৮:৫৭604277
  • ঋদ্ধি, ব্যক্তিগত প্রশ্ন কি এভাবে উত্তর দেওয়া যায় ?:) - আমার কাছে দুটোই এক কাটাগরীর - unsafe
  • pi | ২০ মে ২০১৩ ০৯:০০604278
  • ঋদ্ধি, (মহিলা) যৌনকর্মীদের নিয়ে প্রশ্নটা করার অন্য কারণ ছিল। কাঁচা বায়োলজি যেখানে যে ব্যাপারে মেয়েদের এত পিছনে ফেলে রেখেছে, সেটাকে যখন প্রফেশনালি অত সুচারুভাবে করা যায়, তখন তার কী ব্যাখ্যা ? নির্মাণের ফ্যাক্টরটাই এখানে রিইনফোর্সড হয়ে যায়না ?
  • pi | ২০ মে ২০১৩ ০৯:০৪604279
  • ওহো, লেখাটার দিল্লির ঘটনাটা অন্য।
  • riddhi | ২০ মে ২০১৩ ০৯:০৬604280
  • পাই, কাঁচা বায়োলজি মেয়েদের কতখানি পেছনে ফেলে রেখেছে, সেই নিয়ে আমার কোন আইডিয়ায় নেই। তাই কিছু বলিওনিঃ(( কত সুচারু ভাবে করে, তাও জানি না। হ্যান, কন্সিসেস্ন্তলি করে বোধহয়, করে পয়সা পাই। এই।
  • aranya | ২০ মে ২০১৩ ০৯:০৭604281
  • কাঁচা বায়োলজি মেয়েদের পিছনে ফেলে রাখছে - ঋদ্ধি এমন কিছু বলেছ নাকি? বলে থাকলে এক্ষুণি উইথড্র কর। শুধু ছেলেদের সেক্সুয়াল আর্জ নিয়ে লেখ।

    ওদিকে, sch এট্টু আওয়াজ দিয়েছে - 'আপনেদের কি এনার্জী - একটা সরল বিষয় নিয়ে কত্ত কথা লিখেছেন।' - আওয়াজ ওয়েল টেকেন। কিন্তু তাহলে, ইন অল ফেয়ারনেস, তোমার ভাটে গিয়েও লিখে আসা উচিত - আপনারা খাওয়া-দাওয়া, টিভি সিরিয়াল এবং আরও দশটা বিষয় নিয়ে ভাটিয়ে ভাটিয়ে ভাট্সমূদ্র বানান কেন? কিংবা আদৌ কেন ভাটান বা টই-তে লেখেন তা জিগালেও হয়।
  • pi | ২০ মে ২০১৩ ০৯:১০604282
  • আরে পিছনে ফেলে রাখা বলতে সেক্স্যুআল অ্যাক্টিভিটির দিক দিয়ে। সেটাই তো এই টইতে রিদ্ধি এটাল রা বারবার বলছেন।
  • sch | ২০ মে ২০১৩ ০৯:১২604283
  • আরে না না অরণ্য দা -- আমার এম্পসাসিস ছিল কতো জটিল ভাবে দেখেন -- এইটার ওপর - সরি খারাপ লেগে থাকলে ... মজা করেই বললাম - এত জটিল জিনিস পড়ে আমি আমার মতো ভাবলাম একটু - পরে লিখছি
  • riddhi | ২০ মে ২০১৩ ০৯:১৫604284
  • আমি মেয়েদের নিয়ে হার্ডলি এখানে কিছু বলেছি। হয়্তো দু একটা সার্ভে দিয়েছি, যেখানে ছেলেদের সাথে কোন স্ট্যাট কম্পেয়ার করা আছে। তবে কাচা বায়োলজি মেয়েদের কোন দশার জন্য দায়ী, এরকম কিছু বলেছি বলে তো মনে পড়ছে না।
  • pi | ২০ মে ২০১৩ ০৯:১৯604285
  • কোন দশার জন্য দায়ী আবার কই বল্লাম। 'বিশা-আল কম' নিয়ে বক্তব্য। গণিকাদের কেসেও কি এটা 'বিশা-আল কম' ? না হলে, কেন নয় বলে মনে হয় ?
  • aranya | ২০ মে ২০১৩ ০৯:২০604287
  • খারাপ লাগে নি। তবে বুলবুলভাজা ছাড়া গুরুতে বেশীর ভাগ লেখালেখিই আড্ডা পারপাসে বলেই আমার মনে হয়।

    জটিল ভাবে তো দেখতে চাই না। অন্তত আমি, ঋদ্ধি বা সিড চাই না :-)।

    তুমিও লেখ। বিভিন্ন জন লিখলে অনেক আলাদা চিন্তা, মতামত উঠে আসে। ভাল লাগে সেটা।
  • a x | ২০ মে ২০১৩ ০৯:২২604288
  • যৌন কর্মীদের অ্যাঙ্গলটা কিঞ্চিৎ রিস্কি। তারা যৌন কর্মী মানে সেটা এনজয় করছে এরকম ধরে নেওয়ার কোনো কারণ তো নেই। বরঞ্চ উল্টোটা অনেক বেশি শোনা যায়, অর্থাৎ যৌন-অত্যাচার, যৌন-হেনস্থা ও রেপের কথা।
  • pi | ২০ মে ২০১৩ ০৯:২৪604289
  • কামসূত্রের কথা ভাবো।
  • aranya | ২০ মে ২০১৩ ০৯:২৬604291
  • বিভিন্ন কাস্টমার-দের সাথে সেক্স করার সময় গণিকা-রা আদৌ টার্ণড অন হচ্ছে কিনা, তাদের ভাল লাগছে কিনা, অর্গাসম হচ্ছে কিনা - এসব কি জানা আছে?
    গান ভালবেসে গান-এর মত সেক্স ভালবেসে সেক্স করছেন এমন গণিকাদের এই আলোচনায় রাখা যেতে পারে, অন্যরা কেন আলোচনায় আসবে?
  • a x | ২০ মে ২০১৩ ০৯:২৬604290
  • খাইসে। কামসূত্রের কথা মাথায় রেখে আমি দেশের যৌনকর্মীদের কথা ভাবব?!!
  • riddhi | ২০ মে ২০১৩ ০৯:২৭604292
  • আরে বিশা-আ-আল কম বায়োর জন্য হয় বলেছি নাকি? এই নিয়ে আমি তো কিছুই জানি না। তর্কের খাতিরে যদি ধরেও নিই, বায়লজি ইঃ, এখানে খাটবে না। অবশ্যই একটা সামাজিক এঙ্গেল আসে পয়সার থ্রু দিয়ে। কিন্তু সেটা "নির্মান"নয়। যেমন ধরুন মানুষের খাওয়া একটা কাচা ব্যাপার তো? এটা নিয়ে মামু কাকু, জেঠু যদি একবার ডিসেগ্রীঊ করে তো .. এবার বাচ্চাদের এন্টারটেনেমেন্টের জন্য আমাকে ভাড়া করা হল, দ্য পেরেনিয়াল ইটার নামক কোন শো তে, সেখানে আমি সন্ধ্যে চারটে থেকে সাতটা দু হাত দিয়ে গপাগপ চকোলেট খাই, উদ্ভত পোশাক পড়ে। তো সেই থেকে কি আপনি কনক্লুড করবেন খাওয়া সামাজিক নির্মান?
  • pi | ২০ মে ২০১৩ ০৯:২৮604293
  • এখনো বিদেশে অনেকে স্বেচ্ছায় এই প্রফেশনে আসেন তো। দেশেও আসেন শুনেছি। সংখ্যায় অল্প হলেও।

    আর আমি কোন এক্সট্রীমের কথা বলছিনা, মানে যেটা অত্যাচারের পর্যায়ে যেতে পারে, সেরকম কিছু নিয়ে প্রশ্ন নেই।
  • a x | ২০ মে ২০১৩ ০৯:২৯604294
  • উফ্ফ কি যুক্তি আর কি উপমা! ঃ-)))
  • pi | ২০ মে ২০১৩ ০৯:৩১604295
  • বিশা-আল কম যদি বায়োর জন্য না হয়ে থাকে, আর বিশা-আল কম যদি বাস্তবে এক্সিস্ট করে, তাহলে তো প্রমাণ হয়েই গেল, এর পিছনে নির্মাণের ভূমিকা আছে ঃ)
  • pi | ২০ মে ২০১৩ ০৯:৩৪604296
  • আপাততঃ ঋদ্ধিকে পেরেনিয়াল ইটারের ভূমিকায় ভেবে একটু দাঁত কেলিয়ে নিয়ে ঘুমুতে যাই :D
  • riddhi | ২০ মে ২০১৩ ০৯:৪৯604298
  • মেয়েদের ক্ষেত্রে নির্মান নিয়ে আমি ত্কোন ক্লেম করিনি তো! "যদি বায়োর জন্য না হয়ে থাকে" - সেটাও আমি শিওর নঐ। বির্মান বা বায়ো যা বলেছি ছেলেদের নিয়ে বলেছি।
    ইন ফ্যাক্ট এখন এটা যখন তুল্লেনি, ভেবে দেখলাম বায়ো মেন কস হলে, বাকিটা আমার ঐ ইনহিবিশন মডেল এ ফিট করা যায় তো। ২) এ যেটা লিখেছি। পেট্রিয়ার্কি তো সেক্সুয়াল রিপ্রেসন করেই। আবার বলবেন না, পেট্রিয়ার্কি ফেট্রিয়ার্কি সব আমি উড়িয়ে দিয়েছি।
    আর বায়োর জন্য হবার চান্স ও খোলা আছে। মেয়েদের ব্যাপারে আমি খুব ওপেন।
  • sosen | ২০ মে ২০১৩ ০৯:৫১604299
  • এই টইটা একটা অত্যাচারের দিকে যাচ্ছে।
  • T | ২০ মে ২০১৩ ১৩:৪০604300
  • কিছু মন্তব্য করে যাই।
    ১) ঈশানবাবু এই যে বলছেন, সুন্দরী অথচ গবেট মহিলার সাথে শুতে চাওয়ার ইচ্ছে উদ্রেক না হলে হ্যাটা খেতে হবে এটা যেমন একটি সামাজিক নির্মাণ, তেমনি এর উল্টোটাও কি সামাজিক নির্মাণ নয়?
    ২) কোন একটি সামাজিক নির্মাণ তত্ত্ব প্রতিষ্টিত হচ্ছে কিভাবে? যদি মানুষের ইন্ডিভিড্যুয়াল র‍্যাশনালিটি কন্ডিশন স্যাটিসফাই করে তবেই তারা তো এই গ্র্যান্ড কোয়ালিশন বা কোন একটি ধারণাকে সাবস্ক্রাইব করার দিকে এগোবে। বাকিগুলো রিজেক্টেড হবে। তো ইন্ডিভিড্যুয়াল নিডের পিছনে বায়োলজিক্যাল রিজন থাকবে না?
    ৩) একটা উদাহরণ দিচ্ছি। ধরুণ একটা টু ডাইমেনশন প্লেনে প্রচুর পার্টিকল র‍্যান্ডমলি মুভ করছে। এবার প্রত্যেক পার্টিকল যদি এমনটা ভাবে যে সে তার চারপাশে একটা নির্দিষ্ট রেডিয়াসের মধ্যে যতজন পড়ছে তাদের প্রত্যেকের ভেলসিটির 'গড়' ভেলসিটিতে মুভ করবে, তাহলে দেখা যাবে যে কিছুক্ষণ পর তারা প্রত্যেকেই একটা নির্দিষ্ট দিকে যাবে এবং তাদের মধ্যে কিছু ক্লাস্টারও তৈরী হবে। তো এই ইন্ডিভিড্যুয়াল চয়েস যদি সমষ্টিগত বিহেভিয়ারকে প্রভাবিত করে তাহলে সামাজিক নির্মাণ জাতীয় তত্ত্ব আদৌ কোনো ভিন্ন মৌলিক ব্যাখ্যা তৈরী করছে কি?
    কালেক্টিভ হিউম্যান বিহেভিয়ারের এগজ্যাক্ট অ্যানালিসিস করা এত বেশী সংখ্যক ভেরিয়েবলের উপর ডিপেন্ডেন্ট যে সেটা করা প্রায় অসম্ভব। অসম্পূর্ণতা ঢাকাটাই যদি এই সামাজিক নির্মাণ তত্ত্বের উদ্দেশ্য হয় তাহলে খুঁজে দেখলে অন্য যে কোন এবিসিডি থিয়োরীও হয়ত চালানো সম্ভব।
    ৪) আপনার ঈশ্বর সংক্রান্ত উদাহরণটি ঠিক জুতসই হয়নি বলে মনে হয়। খুব স্বাভাবিক ভাবেই লোকাল ম্যানিফোল্ডে দাঁড়িয়ে গ্লোবাল ব্যাপার পরখ করা যায় না। করতে গেলেই কিছু গলদ আসবে। এবং এই গলদটিও খুব যৌক্তিক। খুঁজে পেতে দেখলে দেখা যাবে গলদটিও হয়ত নির্দিষ্ট নিয়ম মাফিক হয়েছে। ফলে মানুষের বিভিন্ন প্রকার ঈশ্বরবোধ রয়েছে বলে ঈশ্বরবোধের যৌক্তিক কাঠামোতে গলদ রয়েছে, অতএব সেটির নির্মাণ ধার্মিক নয় সামাজিক, এমনটা বলা যায় না।

    একটু সময় করে অ্যালান সোকালের "ফ্যাশনেবল ননসেন্স" পড়ে দেখি।
  • ladnohc | ২০ মে ২০১৩ ১৪:৪১604301
  • রিদ্ধিবাবু,
    ন্যুডিষ্ট কলোনি, ন্যুডিষ্ট অ্যাক্টিভিটিস নিয়ে সার্চ করে দেখুন প্রচুর ভিডিও পাবেন, যাতে অজস্র বিভিন্ন ব​য়সের নারী-পুরুষ দেখতে পাবেন, তারা জন্মের পোশাকে বিভিন্ন কাজকর্ম করছে একসাথে।
    ভলিবল খেলছে, পিকনিক করছে, গিটার-সিটার নিয়ে নাচগান করছে, বা পাতি ল্যাদ খাচ্ছে।
    চারদিকে অত ন্যাংটা মেয়ে এবং সবাই মোটেই ভিস্জুয়ালি রিপাল্সিভ ন​য়, তারপরেও ছেলেগুলোর নেতিয়ে আছে(সেটাও চাক্ষুষ দেখতে পাবেন, জিজ্ঞেস করতেও হবে না)!!
    এরা কি কেউ পুরুষমানুষ না?!!!!!
  • pi | ২০ মে ২০১৩ ১৯:৪৭604302
  • কিন্তু সোসেনের টর্চার কেন মনে হল ?
  • Ishan | ২০ মে ২০১৩ ২০:৩১604303
  • আরও কত্তো টই আছে, ভাট আছে। টর্চার মনে হলে এটা না পড়লেই হয়।
  • Ishan | ২০ মে ২০১৩ ২০:৪১604304
  • অরণ্যদাকে।

    "কিন্তু সেক্স করতে চাই এবং কোন মেয়ের সাথেই করতে চাই - অন্য পুরূষ, গাধা, গরু বা গাড়ীর সাথে নয়, এইটা বায়োলজিকাল।"

    এইটাও খুব নিশ্চিত হয়ে বলা যায়না। এখানেও সামাজিক প্রভাবের গপ্পো আছে। আগেই পুরোনো গ্রীসের কথা লিখেছি। সমাজিকভাবে সেখানে উভকামিতা, অন্ততঃ পুরুষদের মধ্যে প্রচলিত ছিল। ঐতিহাসিকভাবেই তার সাক্ষ্য পাওয়া যায়। প্রাপ্তবয়স্ক পুরুষরা সাধারণভাবে কিশোরদের সঙ্গে যৌনক্রিয়ায় লিপ্ত হতেন। আর পরিবার বানানোর জন্য মেয়েদের সঙ্গে। মেয়েদের ব্যাপারে খুব স্পষ্ট কোনো সাক্ষ্য নেই। কিন্তু মেয়েদের মধ্যেও যতদূর সম্ভব উভকামিতার চল ছিল ভালই। সেটার ইঙ্গিত আছে। স্যাফো নামক যে লেসবিয়ান ম্যাগাজিন/সংগঠনটি বাংলার বাজারে চালু, সেই স্যাফো একজন পুরা গ্রীক মহিলা সমকামী। লিঙ্গ-সমতা নিয়েও আবার গ্রীকরা খুব সচেতন ছিলেন। পুরুষ-নারীর সমানাধিকার সংক্রান্ত প্রথম সনদটি সম্ভবতঃ প্লেটোর।

    তা, যাই হোক, গপ্পো হচ্চে, প্রাচীন গ্রীসে জন্মালে একজন মানুষের উভকামী হবার সম্ভাবনা আধুনিক সমাজের চেয়ে অনেক বেশি ছিল। সেক্সুয়াল ওরিয়েন্টেশন ঠিক বায়োলজিকালই নয়, এটা তার একটা পরোক্ষ সাক্ষ্য।
  • sosen | ২০ মে ২০১৩ ২০:৫১604305
  • অথবা টর্চার মনে হলে লিখে দিয়ে যাওয়া ও যায়। নাকি যায় না?
  • aranya | ২০ মে ২০১৩ ২০:৫৪604306
  • আমি ঠিক বোঝাতে পারি নি। হেটারো সেক্স বায়োলজিকাল, এইটা মনে হয়, কারণ বিসমকামিতা না থাকলে বাচ্চা জন্মায় না, মানব জাতি টিঁকে থাকে না।

    অন্যান্য সেক্সুয়াল ওরিয়েন্টেশন - সমকামিতা, পশুর সাথে সেক্স, জড় পদার্থের সাথে সেক্স ইঃ-তে হয়ত বায়োলজি আর সামাজিক প্রভাব দুটো ই আছে।

    বায়োলজি আর সামাজিক নির্মাণের দড়ি টানাটানিতে সেক্স সেশ অব্দি কোথায় যায়, পরে এসে দেখে যাব। ঋদ্ধি-কে লং ইনিংস উইশ করে আপাতত কাটলাম।
  • Ishan | ২০ মে ২০১৩ ২১:০৪604307
  • যায়। তাহলে "পড়ার দরকার নেই" কমেন্টও শুনতে হয়।
  • Ishan | ২০ মে ২০১৩ ২১:০৬604309
  • "হেটারো সেক্স বায়োলজিকাল" -- এটা ভ্যালিড স্টেটমেন্ট। কিন্তু "হেটারো সেক্সই বায়োলজিকাল" বা "হেটারো সেক্সই মূলত বায়োলজিকাল" এই গুলো বললে আপত্তি আছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে প্রতিক্রিয়া দিন